1 00:00:08,671 --> 00:00:14,880 আর যদি তুমি স্থিরদৃষ্টিতে দীর্ঘক্ষণ অতলের পানে চেয়ে থাকো, অতলও তোমার পানে চেয়ে থাকে। --- ফ্রেডরিক নিৎসে। 2 00:00:24,838 --> 00:00:29,463 [ ২১ জুন, ১৯২১ ] 3 00:01:03,963 --> 00:01:05,213 সূচনা... 4 00:01:06,171 --> 00:01:07,671 এবং সমাপ্তি। 5 00:01:10,630 --> 00:01:12,713 এটা একটা অদ্ভুত ধারণা... 6 00:01:13,338 --> 00:01:15,171 যে দুটোকেই এক হতে হবে। 7 00:01:17,213 --> 00:01:19,255 Sic mundus creatus est. 8 00:01:21,171 --> 00:01:23,088 এভাবেই জগত সংসারকে গড়া হয়েছে। 9 00:01:35,171 --> 00:01:36,380 Sic 10 00:01:36,463 --> 00:01:38,338 mundus 11 00:01:38,421 --> 00:01:40,463 creatus est! 12 00:01:54,588 --> 00:01:56,838 তুমি কি আর ভবিষ্যদ্বাণীতে বিশ্বাস করো না? 13 00:02:01,546 --> 00:02:03,546 আমি ভাগ্যের নির্মম পরিহাসে বিশ্বাস করি। 14 00:02:10,130 --> 00:02:14,671 অ্যাডাম বলে সবকিছু সেভাবেই হওয়া উচিত সর্বদা ঠিক যেভাবে হয়ে এসেছে। 15 00:02:15,755 --> 00:02:18,838 ক্রুশ যতো ভারী-ই মনে হোক, আমাদের সেটি বহন করতেই হবে। 16 00:02:18,921 --> 00:02:22,338 ছয়দিনের মাঝে পৃথিবীতে স্বর্গের সূচনা আর নরকের সমাপ্তি ঘটবে। 17 00:02:22,921 --> 00:02:24,421 মাঝেমধ্যে অবাক হয়ে ভাবি... 18 00:02:25,046 --> 00:02:26,963 যে স্বর্গ এবং নরক... 19 00:02:27,755 --> 00:02:29,505 দুটো একই জিনিস কিনা। 20 00:02:32,338 --> 00:02:33,713 অ্যাডাম ঠিকই বলেছিল। 21 00:02:35,505 --> 00:02:37,046 তুমি বিশ্বাস হারিয়ে ফেলেছো। 22 00:02:45,630 --> 00:02:47,713 সেজন্যই কি সে তোমাকে পাঠিয়েছে? 23 00:02:48,713 --> 00:02:50,796 এই মুহূর্তটার জন্য বহুদিন অপেক্ষা করেছি আমি। 24 00:02:52,088 --> 00:02:53,963 মজার ব্যাপার হচ্ছে লোকটা তুমি। 25 00:03:04,838 --> 00:03:06,838 আশা করি এমন একসময় আসবে... 26 00:03:07,588 --> 00:03:10,338 যখন তুমি অ্যাডামের সব কথা বিশ্বাস করবে না। 27 00:03:11,463 --> 00:03:12,463 তাকে জিজ্ঞেস কোরো... 28 00:03:13,421 --> 00:03:15,130 কেন সে তোমাকে দলে ভিড়িয়েছে। 29 00:03:16,838 --> 00:03:18,880 আর কেন সে তোমাকে নোয়াহ বলে ডাকে। 30 00:04:22,380 --> 00:04:26,671 জুন ২৭, ২০২০ সর্বশেষ চক্রের শুরু 31 00:04:32,880 --> 00:04:44,063 অনুবাদে: AsadujJaman Rofiqul Rony 31 00:04:46,880 --> 00:04:56,363 সম্পাদনায়: AsadujJaman 32 00:06:24,588 --> 00:06:26,588 আমরা একে অপরের জন্যই আদর্শ। 33 00:06:28,880 --> 00:06:30,671 এছাড়া অন্যকিছু কখনো বিশ্বাস করবে না। 34 00:06:50,505 --> 00:06:54,255 নভেম্বর ৪, ১০টা ১৩ এর আগে খুলবেন না। 35 00:07:20,046 --> 00:07:22,005 জুন ২০২০ 36 00:07:22,088 --> 00:07:23,671 ২৭ 37 00:09:48,088 --> 00:09:50,005 আমার নাম ক্লডিয়া টিডামান। 38 00:09:50,088 --> 00:09:55,463 আমি জুন ২৭, ২০২০ এ ঘটে যাওয়া মহাপ্রলয় থেকে বেঁচে যাওয়াদের মধ্যে একজন। 39 00:09:55,546 --> 00:09:58,338 সেই দূর্যোগের পর প্রায় তিনমাস কেটে গেছে। 40 00:09:58,421 --> 00:10:02,505 এখনো ব্যাপারটি পরিষ্কার নয় যে ঠিক কী কারণে উইন্ডেনে সেই ঘটনাগুলো ঘটেছিল। 41 00:10:03,296 --> 00:10:04,755 তবে ওই ঈশ্বর কণাগুলো... 42 00:10:05,505 --> 00:10:09,046 যদি আমরা ওটাকে স্থিতিশীল করতে পারি, হয়তো ফিরে যেতে পারবো। 43 00:10:10,380 --> 00:10:11,963 অতীতে ফিরতে পারবো। 44 00:10:12,588 --> 00:10:14,630 হয়তো আমরা তাদের বাঁচাতে পারবো। 45 00:10:14,713 --> 00:10:16,088 সবাইকে। 46 00:10:20,796 --> 00:10:22,880 [ জুন ২১, ২০২০ ] 47 00:10:22,963 --> 00:10:26,588 [ মহাপ্রলয়ের ছয়দিন পূর্বে ] 48 00:10:26,671 --> 00:10:28,255 সুপ্রভাত, ঘুমকাতুরে জনগণ! 49 00:10:28,338 --> 00:10:32,213 আজ গ্রীষ্মের ছুটির প্রথম দিন আর সমুদ্রস্নানের জন্য জম্পেশ আবহাওয়া। 50 00:10:32,296 --> 00:10:33,296 মিকেল কোথায়? 51 00:10:33,755 --> 00:10:34,796 স্থানীয় সংবাদ। 52 00:10:34,880 --> 00:10:38,671 চারজন কিশোরের রহস্যজনক অন্তর্ধানের প্রায় ছয় মাসেরও বেশি সময় পর, 53 00:10:38,755 --> 00:10:43,005 উইন্ডেন শহরের একজন বৃদ্ধ ব্যক্তি এবং স্থানীয় এক পুলিশ অফিসারও নিখোঁজ হয়েছেন, 54 00:10:43,088 --> 00:10:47,755 এখন পর্যন্ত তাদের অবস্থান কিংবা পরিণতি সম্পর্কে কিছুই জানা সম্ভব হয়নি। 55 00:10:47,838 --> 00:10:51,755 তদন্তে সহায়তার জন্য ফেডারেল পুলিশের একজন টাস্ক ফোর্স সদস্য শহরটিতে পৌঁছেছেন। 56 00:10:56,796 --> 00:10:58,213 আজ কেমন বোধ করছেন আপনি? 57 00:10:59,296 --> 00:11:00,796 অস্থিসন্ধিতে সমস্যাটা এখনো আছে? 58 00:11:02,046 --> 00:11:03,213 বমির ভাব? 59 00:11:04,380 --> 00:11:06,921 সত্যি বলতে, আপনার পরীক্ষার রিপোর্ট আমাকে চিন্তিত করছে। 60 00:11:07,005 --> 00:11:08,963 আমাদের আপনাকে আবার হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট করানো উচিত। 61 00:11:09,046 --> 00:11:10,046 না। 62 00:11:10,630 --> 00:11:12,213 একদম না। 63 00:11:12,296 --> 00:11:15,046 - আমি এখানেই থাকতে চাই। - বেশ। 64 00:11:15,130 --> 00:11:17,421 আমরা পরবর্তী এমআরআই রিপোর্টের জন‌্য অপেক্ষা করবো। 65 00:11:18,713 --> 00:11:22,338 হয়তো আমাদের হরমোন ট্রিটমেন্ট থেকে কেমোথেরাপিতে ফিরতে হতে পারে। 66 00:11:22,421 --> 00:11:24,713 মার্থাঃ ব্রিজে এসো। 67 00:11:27,296 --> 00:11:28,963 যার দেখবার মতো চোখ আছে... 68 00:11:30,838 --> 00:11:32,713 আর শোনার মতো কান আছে... 69 00:11:33,546 --> 00:11:35,838 সে নিজেকে আশ্বস্ত করতে পারে যে কোন নশ্বর ব্যক্তিই... 70 00:11:36,755 --> 00:11:38,546 সত্য লুকোতে পারে না। 71 00:11:39,296 --> 00:11:41,046 যদি তার ঠোঁট না নড়ে... 72 00:11:41,630 --> 00:11:43,963 সে কথা বলে আঙ্গুলের ইশারায়। 73 00:11:44,630 --> 00:11:47,171 বিশ্বাসঘাতকতা প্রবাহিত হয় তার প্রতিটা লোমকূপে। 74 00:11:48,755 --> 00:11:50,046 উক্তিগুলো ফ্রয়েডের। [ফ্রয়েড --> অস্ট্রিয়ান স্নায়ুবিশেষজ্ঞ] 75 00:11:50,630 --> 00:11:51,963 আমি ক্লাউসেন, 76 00:11:52,588 --> 00:11:54,380 উইন্ডেন টাস্ক ফোর্সের প্রধান। 77 00:11:54,463 --> 00:11:58,421 আজ থেকে আমি গতবছর নিখোঁজ হওয়া ব্যক্তিদের অমিমাংসিত কেসগুলোর দ্বায়িত্ব নিচ্ছি। 78 00:11:59,338 --> 00:12:02,921 টাস্ক ফোর্সের লক্ষ্য সবগুলো কেস-ই নতুন করে চালু করা, 79 00:12:03,005 --> 00:12:07,255 সমস্ত প্রমাণ এবং সূত্রগুলো পুনঃমূল্যায়ন করা, যতক্ষণ না আমরা গর্তে লুকিয়ে থাকা... 80 00:12:07,671 --> 00:12:11,421 গুপ্তরহস্যগুলো বের করে আনতে পারছি। 81 00:12:13,130 --> 00:12:19,005 সম্প্রতি, আপনাদের অনেককেই পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। 82 00:12:19,088 --> 00:12:22,713 - হ্যাঁ? - আপনি বললেন,"আমরা"। এই "আমরা"টা কারা? 83 00:12:23,130 --> 00:12:24,755 আমি এবং মিসেস ডপলার, 84 00:12:24,838 --> 00:12:27,171 যিনি এখনো এই কেসগুলোর দ্বায়িত্বে রয়েছেন। 85 00:12:27,255 --> 00:12:28,713 এটা কোন টাস্ক ফোর্স-ই না! 86 00:12:29,171 --> 00:12:33,463 ছয়জন মানুষ কয়েকমাস ধরে নিখোঁজ রয়েছে। আর তারা আমাদের কী পাঠিয়েছে? 87 00:12:33,546 --> 00:12:35,296 একজন লোককে? 88 00:12:35,380 --> 00:12:37,505 আর যে মহিলা কিছুই পায়নি তাকে? 89 00:12:48,463 --> 00:12:49,588 দশজন লোক... 90 00:12:50,338 --> 00:12:55,088 একটা হাতীকে বিভিন্ন কোণ থেকে দেখলে... 91 00:12:55,171 --> 00:13:01,338 সেটার আকৃতি এবং দেহাবয়ব সম্পর্কে দশটা ভিন্ন ভিন্ন বর্ণনা প্রদান করবে। 93 00:13:02,463 --> 00:13:04,421 একজন স্বতন্ত্র ব্যক্তি... 94 00:13:04,505 --> 00:13:08,755 সেই একই হাতীকে ওই দশটি ভিন্ন সমীকরণ থেকে দেখলে... 95 00:13:09,630 --> 00:13:13,671 সমস্ত পর্যবেক্ষণগুলোকে একাট্টা করতে সক্ষম হবে... 97 00:13:13,755 --> 00:13:16,880 এবং সম্ভাব্য উপসংহারে পৌঁছাতে পারবে। 98 00:13:16,963 --> 00:13:18,796 আমার ছেলে নিখোঁজ হয়েছে। 99 00:13:18,880 --> 00:13:22,713 পরেরবার হাতী খোঁজার দরকার পড়লে, আপনাকে খবর দেবো! 100 00:13:23,130 --> 00:13:24,296 ঠিক! 101 00:13:26,838 --> 00:13:30,171 তোমার মা কি বাড়িতে কিছু বলে? মানে, তার তদন্তের ব্যাপারে? 102 00:13:31,213 --> 00:13:32,421 আমাদেরকে না। 103 00:13:34,296 --> 00:13:35,880 আমরা বসে বসে অপেক্ষা করছি। 104 00:13:36,546 --> 00:13:37,880 অথচ কিছুই হচ্ছে না। 105 00:13:39,421 --> 00:13:41,421 আটমাস আগের মতো এখনো অন্ধকারেই আছি। 106 00:13:44,546 --> 00:13:47,213 মাঝেমাঝে মনে হয় ওরা মরে গেলেই হয়তো ভালো হতো। 107 00:13:51,255 --> 00:13:52,755 ওভাবে বলো না।‌ 108 00:14:13,796 --> 00:14:15,213 আমাকে উঠতে হবে। 109 00:14:16,671 --> 00:14:18,088 কোথায় যাচ্ছো? 110 00:14:18,171 --> 00:14:20,505 এলিজাবেথ'কে ওর এক বন্ধুর বাসা থেকে নিয়ে আসতে। 111 00:14:20,588 --> 00:14:22,671 পরে ফোন দেবো, ঠিক আছে? 112 00:17:14,421 --> 00:17:16,838 আমি বহুদিন ধরে তোমার সাথে যোগাযোগের চেষ্টা করছিলাম। 113 00:17:19,421 --> 00:17:20,921 অনেক ঝামেলায় ছিলাম। 114 00:17:24,838 --> 00:17:26,463 আমি তোমার সাথে কথা বলতে চেয়েছি। 115 00:17:28,963 --> 00:17:31,296 - অনেকদিন ধরেই চাইছিলাম। - অজুহাতের দরকার নেই। 116 00:17:33,838 --> 00:17:35,421 এটাই সম্ভবত ভালো হবে। 117 00:17:40,880 --> 00:17:42,005 তো... 118 00:17:43,088 --> 00:17:44,588 সব শেষ তাহলে‌? 119 00:17:54,838 --> 00:17:56,171 ওর কারণে? 120 00:17:57,505 --> 00:17:59,421 - জোনাসের কারণে? - কী? 121 00:18:00,296 --> 00:18:02,046 এটার সাথে ওর কী সম্পর্ক? 122 00:18:02,755 --> 00:18:04,713 আমাদের দেখাই হয় কালেভদ্রে। 123 00:18:05,380 --> 00:18:06,713 জানি না... 124 00:18:10,380 --> 00:18:11,630 তুমি পাল্টে গেছো। 125 00:18:12,505 --> 00:18:13,505 আমি... 126 00:18:15,755 --> 00:18:17,463 আমার মনে হয় তুমি কিছু একটা লুকোচ্ছো। 127 00:18:21,130 --> 00:18:24,213 - আমি জানি না তোমার কী হয়েছে। - আমার কী হয়েছে? 128 00:18:24,880 --> 00:18:27,005 আমার মা মারা যাচ্ছে! এটাই হয়েছে আমার! 129 00:18:28,255 --> 00:18:29,505 আর... 130 00:18:29,588 --> 00:18:32,296 - কিছু জিনিস আছে যা তোমাকে বলা সম্ভব না। - কেন সম্ভব না? 131 00:18:32,380 --> 00:18:34,005 শুধু সম্ভব না। 132 00:18:34,546 --> 00:18:35,713 ঠিক আছে? 133 00:18:35,796 --> 00:18:38,296 যদি তুমি জানতে আমি কিসের মধ্য দিয়ে যাচ্ছি... 134 00:18:38,380 --> 00:18:40,880 তুমি কিসের মধ্য দিয়ে যাচ্ছো? 135 00:18:41,421 --> 00:18:44,296 হয়তো ভুলে গেছো যে, আমার বাবা আর ভাই দু'জনেই নিখোঁজ। 136 00:18:44,380 --> 00:18:46,838 আমার মা পাগল হয়ে গেছে আর আমার খোঁজ পর্যন্ত রাখছে না। 137 00:18:46,921 --> 00:18:50,005 আর তুমি তোমার ঝামেলা নিয়ে পড়ে আছো? 138 00:19:09,505 --> 00:19:10,921 এটাই ভালো হবে। 139 00:19:27,755 --> 00:19:30,671 অপরিচিত নম্বর হতেঃ আজ সন্ধ্যায়। 140 00:19:36,963 --> 00:19:39,338 এনার্জি সমাজ গড়ে তোলে। 141 00:19:40,380 --> 00:19:44,338 নিউক্লিয়ার পাওয়ার একমাত্র বিকল্প ছিল, আছে, থাকবে। 142 00:19:44,421 --> 00:19:47,588 কোনোকিছুই অধিক সুলভ, নিরাপদ, নির্ভরযোগ্য নয়। 144 00:19:48,796 --> 00:19:51,671 কিন্তু বহির্বিশ্ব প্রগতির দিকেই বেশি জোর দিচ্ছে। 145 00:19:55,296 --> 00:19:57,838 ছয়দিনের ভেতর আমাদের প্ল্যান্ট চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। 146 00:19:58,921 --> 00:20:02,671 এটি আমাদের সকলের জন্যই এক নাটকীয় ঘটনা। 147 00:20:03,838 --> 00:20:06,713 আমি আপনাদের বিশ্বস্ততার জন্য আপনাদের ধন্যবাদ জানাতে চাই। 148 00:20:07,421 --> 00:20:13,088 আপনাদের ছাড়া উইন্ডেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কোন অস্তিত্বই থাকতো না। 150 00:20:13,171 --> 00:20:19,630 আসুন, এই ছয়দিন, আমরা এটিকে সামাজিকতার শক্তিতে প্রাণবন্ত করে রাখি‌। 152 00:20:41,713 --> 00:20:44,588 পরিকল্পনা অনুযায়ী সবকিছু নিয়ে যাবার জন্য প্রস্তুত করা হয়েছে। 153 00:20:46,046 --> 00:20:47,463 আর ধ্বংসের পরিকল্পনা? 154 00:20:48,713 --> 00:20:52,380 সবগুলো মাটির নিচে রেখে দেওয়া হবে আর গ্রীন ফিল্ডের (ফ্লোর) অংশ হয়ে যাবে। 155 00:20:52,463 --> 00:20:56,130 পুলের অতীত ব্যবহারের মাত্রা দেখে ব্যারেলের তেজস্ক্রিয়তা বের করা হবে। 156 00:21:07,213 --> 00:21:09,380 পাসপোর্ট 157 00:21:42,046 --> 00:21:43,213 হ্যালো? 158 00:21:50,713 --> 00:21:52,130 কে আপনি? 159 00:21:53,338 --> 00:21:54,546 এখানে কী চান? 160 00:21:57,880 --> 00:21:59,713 আপনি চাবি কিভাবে পেলেন? 161 00:22:01,921 --> 00:22:03,296 এটা আমার চাবি। 162 00:22:07,630 --> 00:22:09,880 আপনার চাবি, তার মানে কী? 163 00:22:10,630 --> 00:22:13,338 আমি জানি কথাগুলো শুনতে অদ্ভুত শোনাবে। 164 00:22:15,046 --> 00:22:16,380 কিন্তু দয়া করে শোনো। 165 00:22:20,546 --> 00:22:22,421 সেই হলুদ সাইকেলটার কথা মনে আছে তোমার? 166 00:22:23,338 --> 00:22:25,921 যে সাইকেল তুমি আর বাবা আমার অষ্টম জন্মদিনে দিয়েছিলে। 167 00:22:27,505 --> 00:22:29,755 প্রথমদিনেই ওটা নিয়ে আমি গর্তে পড়ে গিয়েছিলাম। 168 00:22:30,421 --> 00:22:32,463 আমার হাত কেটে ফেলেছিলাম। এই যে। 169 00:22:37,838 --> 00:22:38,838 বেরিয়ে যান। 170 00:22:41,546 --> 00:22:42,671 এখানে। 171 00:22:48,796 --> 00:22:50,713 বাবা এখানে প্যানকেক বানাচ্ছিলেন। 172 00:22:51,505 --> 00:22:54,130 হাত থেকে প্যানটা ফসকে গিয়ে এখানে গরম তেল ফেলে দিয়েছিলেন। 173 00:22:57,213 --> 00:23:00,005 আমি ছয়মাস আগে তোমার জীবন থেকে উধাও হয়ে গিয়েছিলাম। 174 00:23:00,630 --> 00:23:02,796 তুমি আমাকে ৩৩ বছর আগে খুঁজে পেয়েছিলে। 175 00:23:04,713 --> 00:23:06,630 আমি সাথে সাথেই তোমাকে চিনতে পেরেছিলাম। 176 00:23:07,380 --> 00:23:08,921 সেদিন বৃষ্টি হচ্ছিলো, মনে আছে? 177 00:23:09,588 --> 00:23:11,921 নানা আর তুমি আমাকে গাড়িতে ওঠাতে চেয়েছিলে। 178 00:23:12,713 --> 00:23:15,338 তুমি বলেছিলে চেরনোবিলের কারণে বৃষ্টিতে এখনো অ্যাসিড আছে। 179 00:23:16,713 --> 00:23:18,421 আমি আমার হলুদ কোট পড়েছিলাম। 180 00:23:25,588 --> 00:23:26,755 মা। 181 00:23:29,171 --> 00:23:30,213 এটা আমি। 182 00:23:40,505 --> 00:23:41,588 জোনাস? 183 00:23:45,713 --> 00:23:47,963 কিন্তু এ তো অসম্ভব। 184 00:24:06,088 --> 00:24:08,005 কাকতাল বলে কোনকিছু নেই। 185 00:24:09,171 --> 00:24:11,296 সকল পথই পূর্ব থেকে নির্ধারিত। 186 00:24:12,921 --> 00:24:15,630 সবকিছুই ঘটে যখন তা ঘটা দরকার। 187 00:24:16,713 --> 00:24:18,213 ঠিক সঠিক সময়ে। 188 00:24:19,338 --> 00:24:20,755 ঠিক সঠিক স্থানে। 189 00:24:22,755 --> 00:24:28,380 যেন পুরো পৃথিবীটাই এক অসীম সুতোর অসীম জালে বোনা কোন এক কার্পেট। 191 00:24:29,880 --> 00:24:32,088 প্রতিটি সুতো তার অবস্থানে রয়েছে। 192 00:24:32,171 --> 00:24:33,380 [ গুহার প্রবেশপথ ] 193 00:24:34,713 --> 00:24:38,005 কিন্তু আমাদের খুব অল্প ক'জনই জানে এই যাত্রা তাদের কোথায় নিয়ে যাবে। 194 00:24:45,171 --> 00:24:46,963 তুমি তোমার প্রথম ধাপ পেরিয়েছো। 195 00:24:48,338 --> 00:24:50,380 অ্যাডাম তোমাকে নিয়ে গর্বিত হবেন। 196 00:24:53,213 --> 00:24:55,005 আমারও একইরকম লেগেছিল। 197 00:24:56,505 --> 00:24:58,005 ওটা কেটে যাবে। 198 00:25:02,338 --> 00:25:03,630 অ্যাডাম... 199 00:25:05,213 --> 00:25:06,588 আমাদের কেন দলে ভিড়িয়েছিলেন? 200 00:25:07,338 --> 00:25:09,713 কিছু জিনিস এখনো তোমার চোখের আড়ালে রয়েছে। 201 00:25:10,505 --> 00:25:12,713 কিন্তু শীঘ্রই সেগুলো তোমার সামনে উন্মোচিত হবে। 202 00:25:12,796 --> 00:25:14,588 একটু একটু করে। 203 00:25:17,005 --> 00:25:18,880 যখন সঠিক সময় আসবে। 204 00:25:22,088 --> 00:25:24,546 কোনটা সঠিক কোনটা বেঠিক আমরা বুঝব কী করে? 205 00:25:26,546 --> 00:25:30,005 কোনটা ভাল আর কোনটা মন্দ? 206 00:25:30,755 --> 00:25:33,296 আমাদের মনের আওয়াজকে মেনে চলে। 207 00:25:34,046 --> 00:25:38,838 আমাদের নিজেদের ছাড়া কাউকেই অনুসরণ না করে। 208 00:25:40,088 --> 00:25:44,713 আমাদের প্রকৃত চরিত্র শুধু আমাদের কাজেই নয়, বরংচ তাদের উদ্দেশ্যতেও উন্মোচিত হয়। 209 00:25:45,796 --> 00:25:47,046 আমিই তুমি। 210 00:25:48,380 --> 00:25:49,921 আমিই তোমার মনের আওয়াজ। 211 00:25:51,588 --> 00:25:53,505 সেটা কখনোই ভুলবে না। 212 00:25:54,421 --> 00:25:56,088 সবকিছুই সংযুক্ত। 213 00:25:57,255 --> 00:25:58,255 তুমি। 214 00:25:59,338 --> 00:26:00,463 আমি। 215 00:26:01,380 --> 00:26:02,796 সুদূর অতীত। 216 00:26:04,838 --> 00:26:06,296 আর ভবিষ্যৎ। 217 00:26:22,546 --> 00:26:24,546 না, না! 218 00:26:27,546 --> 00:26:28,921 থামো! 219 00:26:29,838 --> 00:26:33,130 কে তুমি? তুমি তাকে লুকিয়ে রেখেছো। 220 00:26:33,213 --> 00:26:35,088 ঐখানে, দেয়ালের ওপারে! আমরা দেখেছি! 221 00:26:35,171 --> 00:26:37,713 আমরা সিগন্যাল অনুসরণ করেছিলাম। 222 00:26:40,296 --> 00:26:41,963 ডেড জোন পর্যন্ত। 223 00:26:42,046 --> 00:26:43,963 তুমি ঈশ্বরকে লুকিয়ে রেখেছো! 224 00:26:44,046 --> 00:26:46,213 তুমি ইশ্বরকে লুকিয়ে রাখতে পারো না! 225 00:26:46,296 --> 00:26:47,880 উঁনি শুধু তোমার একার নন! 226 00:26:51,963 --> 00:26:53,713 তুমি ঈশ্বরকে লুকিয়ে রাখতে পারো না। 227 00:26:53,796 --> 00:26:54,880 না! 228 00:27:11,630 --> 00:27:13,588 কেউই ডেড জোনে প্রবেশ করতে পারবে না। 229 00:27:14,213 --> 00:27:16,213 কোনোরকম চেষ্টা করলে শাস্তি মৃত্যুদন্ড। 230 00:27:17,088 --> 00:27:18,255 এটাই হচ্ছে নিয়ম। 231 00:27:20,838 --> 00:27:22,421 আমরাই হচ্ছি ভবিষ্যৎ। 232 00:27:22,505 --> 00:27:24,463 Sic mundus creatus est. (এভাবেই জগৎ সংসারকে গড়া হয়েছে) 233 00:27:24,546 --> 00:27:26,671 Sic mundus creatus est. (এভাবেই জগৎ সংসারকে গড়া হয়েছে) 234 00:27:44,505 --> 00:27:45,921 কোথায় গিয়েছিলে? 235 00:27:52,546 --> 00:27:53,921 ওখানে কিছুই নেই। 236 00:27:57,213 --> 00:27:59,088 ওই প্যাসেজ-ই আমাদের একমাত্র ভরসা। 237 00:27:59,588 --> 00:28:01,171 অবিশ্বাসীরা মারা গেছে। 238 00:28:01,255 --> 00:28:03,671 ভবিষ্যদ্বাণী সত্য হবে, প্যাসেজ খুলে যাবে... 239 00:28:03,755 --> 00:28:05,713 আর আমাদের স্বর্গের পথে নিয়ে যাবে। 240 00:28:06,671 --> 00:28:08,380 অবিশ্বাসীরা মারা গেছে? 241 00:28:09,463 --> 00:28:11,838 সবাই মারা গেছে, আমার পরিবার, আমার বন্ধুবান্ধব। 242 00:28:11,921 --> 00:28:14,755 আমার সময়ে, সবাই ছয়দিনের ভেতর মারা পড়বে! 243 00:28:15,463 --> 00:28:17,213 তোমার ফালতু স্বর্গের দরকার নেই আমার। 244 00:28:17,296 --> 00:28:18,838 আমি শুধু বাড়ি ফিরতে চাই। 245 00:28:22,838 --> 00:28:25,213 ওই দেয়ালের পেছনে কী আছে? 246 00:28:49,463 --> 00:28:52,255 মা এসব কেন রেখে দিয়েছে? 247 00:28:52,338 --> 00:28:55,171 মা'র দাদা তো অনেক আগেই মারা গেছে। 248 00:28:56,046 --> 00:28:58,171 আমার মতে একমাত্র এই জিনিসগুলোই... 249 00:28:58,671 --> 00:29:00,838 ওকে তার পরিবারের স্মৃতি মনে করিয়ে দেয়। 250 00:29:00,921 --> 00:29:03,713 আসলে কিছু জিনিস হারিয়ে যেতে দেওয়া যায় না। 251 00:29:04,380 --> 00:29:07,380 ব্যাপারটা দুঃখজনক, আমি কখনো দাদা-দাদীকে দেখিনি।‌ 252 00:29:09,463 --> 00:29:11,213 মা'র কি ওনাদের কথা মনে আছে? 253 00:29:12,380 --> 00:29:16,088 তোমার মা তখনো অনেক ছোট ছিল যখন ওনারা মারা গিয়েছিলেন। 254 00:29:17,088 --> 00:29:18,630 এসো। 255 00:29:47,421 --> 00:29:49,046 আপনার জন্ম এখানেই? 256 00:29:49,130 --> 00:29:50,630 আমার দাদা এখানে জন্মেছিলেন। 257 00:29:51,421 --> 00:29:53,296 তিনিই আমাকে মানুষ করেছেন। 258 00:29:54,588 --> 00:29:56,213 তিনি কি এখনো জীবিত? 259 00:29:57,338 --> 00:29:58,463 না। 260 00:29:59,421 --> 00:30:01,630 কখনো কি ভেবেছেন যে কাজটা সেও করতে পারে? 261 00:30:01,713 --> 00:30:04,088 - কে? আমার দাদা? - না। 262 00:30:04,505 --> 00:30:05,921 আপনার কলিগ, উলরিখ। 263 00:30:06,463 --> 00:30:07,463 না। 264 00:30:08,088 --> 00:30:09,296 কেন? 265 00:30:09,838 --> 00:30:11,880 নিখোঁজ হওয়ার আগে সে আপনাকে ফোন করেছিল। 266 00:30:12,880 --> 00:30:15,213 কলটি ১২ সেকেন্ড স্থায়ী হয়েছিল। 267 00:30:15,796 --> 00:30:17,630 খুব সম্ভবত একটা ভয়েজ মেসেজ ছিল। 268 00:30:18,255 --> 00:30:19,755 কী চেয়েছিল সে? 269 00:30:20,755 --> 00:30:21,963 কিছুই না। 270 00:30:22,505 --> 00:30:23,921 ভুলে করে ফেলেছিল। 271 00:30:25,296 --> 00:30:27,046 মেসেজটি কি এখনো আছে? 272 00:30:27,963 --> 00:30:29,088 না। 273 00:30:29,796 --> 00:30:31,380 অবশ্যই না। 274 00:30:36,880 --> 00:30:38,713 এগুলো হচ্ছে অভিভাবকদের জবানবন্দি। 275 00:30:43,255 --> 00:30:44,463 ধন্যবাদ, ভোলার। 276 00:30:48,505 --> 00:30:49,505 ওয়েলকাম। 277 00:31:04,380 --> 00:31:06,213 আপনার জন্য একটা অফিসের ব্যবস্থা করেছি। 278 00:31:07,796 --> 00:31:09,213 হলের ঠিক শেষমাথায়। 279 00:31:13,630 --> 00:31:16,005 মিথ্যে আকাঙ্ক্ষা সবসময় হতাশা বয়ে আনে। 280 00:31:16,838 --> 00:31:20,713 মা সবসময় বলতেন, "আশা রাখো, তবে আকাঙ্ক্ষা নয়।" 281 00:31:20,796 --> 00:31:24,255 "এতে হয়তো বিস্মিত হতে পারো তবে হতাশ হবে না।" 282 00:31:30,713 --> 00:31:32,630 আপনি হয়তো অন্য কাউকে আশা করেছিলেন, 283 00:31:33,213 --> 00:31:34,630 কিন্তু পেয়েছেন আমাকে। 284 00:31:34,713 --> 00:31:35,838 কাকতালীয়? 285 00:31:36,796 --> 00:31:38,421 আমি কাকতালে বিশ্বাস করি না। 286 00:31:38,505 --> 00:31:41,463 আমি বিশ্বাস করি, যা ঘটে তা ঘটবার জন্যই ঘটে। 287 00:31:53,338 --> 00:31:54,963 তাহলে শুরু করি? 288 00:32:05,755 --> 00:32:06,838 মা? 289 00:32:59,880 --> 00:33:01,505 [ ইনভেস্টিগেশন ফাইল ] 290 00:33:09,963 --> 00:33:12,088 স্টিলের দরজা? 291 00:33:40,880 --> 00:33:47,171 বিস্ময়কর ব্যাপারটা হচ্ছে যে, নিজেদের অর্থহীন জীবনের অস্তিত্ব সম্পর্কে জেনেও মানুষ ভেঙে পড়ে না। 293 00:33:48,588 --> 00:33:52,421 জীবন আর মৃত্যুর এ এক অসীম চক্র। 294 00:33:54,088 --> 00:33:57,838 এতোসব বিপত্তির উৎপত্তিটা কোথায়? 295 00:34:01,296 --> 00:34:03,338 বারটোশ'কে সব বলেছো? 296 00:34:09,380 --> 00:34:11,921 আর সে বিন্দুমাত্র কোন সন্দেহ করেনি? 297 00:34:15,130 --> 00:34:17,380 জন্মগতভাবেই ও সবসময় সাদাসিধা ছিল। 298 00:34:30,755 --> 00:34:34,213 মহাপ্রলয় অবশ্যই ঘটতে হবে। 299 00:34:36,796 --> 00:34:38,588 তোমার কোনো দ্বিধা আছে? 300 00:34:42,005 --> 00:34:45,588 নতুন গাছদের বেড়ে ওঠার জন্য একটা মৃত বনকে কী করতে হয়? 301 00:34:46,171 --> 00:34:48,005 পুরোটা জ্বালিয়ে দিতে হয়। 302 00:34:48,838 --> 00:34:50,630 হাতে খুব বেশি সময় নেই। 303 00:34:51,755 --> 00:34:53,588 ওই হারানো পাতাগুলো... 304 00:34:55,213 --> 00:34:56,880 তোমায় অবশ্যই খুঁজে পেতে হবে। 305 00:35:02,421 --> 00:35:03,713 অ্যাডাম? 306 00:35:04,463 --> 00:35:05,963 তারা তোমার অপেক্ষায় আছে। 307 00:35:11,338 --> 00:35:12,921 আর ছয় দিন। 308 00:36:50,671 --> 00:36:52,130 আমি ছুটি কাটাচ্ছি। 309 00:37:01,296 --> 00:37:04,588 বেশ... ব্লো-জবের জন্য ৪০ ইউরো আর এনালের জন্য ৮৫ । 310 00:37:04,671 --> 00:37:07,588 কিনকির জন্য বাড়তি লাগবে। কিন্তু আগে আমাকে পেটপুজো করতে হবে। 311 00:37:11,213 --> 00:37:12,338 কাপড়-চোপড় খুলো। 312 00:37:25,380 --> 00:37:27,880 তুমি আমার অস্তিত্ব অসীম বলতে পারো। 313 00:37:29,005 --> 00:37:30,546 এখন আমি এখানে। 314 00:37:31,421 --> 00:37:34,338 আর আমি আমার জন্ম-মৃত্যুর প্রতিটি ক্ষণের মাঝে বিরাজ করছি। 315 00:37:35,546 --> 00:37:36,838 আমি সবসময়ই জোনাস। 316 00:37:37,921 --> 00:37:39,213 সে-ই একই মানুষ। 317 00:37:39,880 --> 00:37:41,671 তবু যেন এক নই। 318 00:37:41,755 --> 00:37:45,421 ঠিক তুমি যেমন ১ ঘন্টা আগে ওই দরজা দিয়ে ঢোকা আগের মানুষটি নও। 319 00:37:46,880 --> 00:37:48,130 কিন্তু জোনাস কোথায়? 320 00:37:49,463 --> 00:37:50,921 আমার জোনাস কোথায়? 321 00:37:54,463 --> 00:37:55,963 ও এখন ভবিষ্যতে। 322 00:37:57,380 --> 00:37:59,005 ভবিষ্যতে? 323 00:38:00,671 --> 00:38:01,713 হ্যাঁ। 324 00:38:03,213 --> 00:38:04,796 কিন্তু ও ফিরতে পারবে না। 325 00:38:05,463 --> 00:38:08,380 আমি প্যাসেজটাকে সমূলে ধ্বংস করার চেষ্টা করেছিলাম, কিন্তু শুধু বন্ধ করতে পেরেছি। 326 00:38:09,088 --> 00:38:10,755 সেজন্যই ও এখনো ওখানে। 327 00:38:19,088 --> 00:38:20,755 এখানে কেন এসেছো? 328 00:38:30,838 --> 00:38:34,671 সবকিছুর ইতি টানবার জন্য। চিরতরে। 329 00:39:22,296 --> 00:39:23,546 এটাই ঐ লোক! 330 00:39:23,630 --> 00:39:25,421 কোন লোক? 331 00:39:25,505 --> 00:39:29,546 ঘড়িওয়ালা লোকটা। এটাই নোয়াহ। 332 00:39:30,046 --> 00:39:31,171 নোয়াহ? 333 00:39:55,963 --> 00:39:58,296 [ পুলিশ ] 334 00:39:58,380 --> 00:40:02,255 তাদের বক্তব্যের ছোট ছোট গড়মিলগুলোর প্রতিও খেয়াল রাখবেন। 335 00:40:02,338 --> 00:40:03,713 প্রতিটি সূত্রই গুরুত্বপূর্ণ। 336 00:40:10,088 --> 00:40:12,088 পিটারঃ নোয়াহ'কে পেয়েছি বাংকারে এসো। 337 00:40:12,171 --> 00:40:13,713 কোনো সমস্যা? 338 00:40:16,005 --> 00:40:17,421 আমায় যেতে হবে। 339 00:40:18,296 --> 00:40:20,005 আমার ড্রাইভিং লাইসেন্স নেই। 340 00:40:20,088 --> 00:40:22,505 ধরে নিচ্ছি আগামীকাল আপনার সাথে গেলে কোনো সমস্যা হবে না? 341 00:40:22,588 --> 00:40:23,671 আচ্ছা। 342 00:41:24,921 --> 00:41:26,296 মা রুম বন্ধ করে যায়নি। 343 00:41:27,338 --> 00:41:28,588 কী ওসব? 344 00:41:29,630 --> 00:41:30,796 বাবার কাগজপত্র। 345 00:41:32,755 --> 00:41:36,130 পুলিশি ডকুমেন্ট আর গুহার ম্যাপ। 346 00:41:37,546 --> 00:41:39,505 এজন্যই মা প্রতিদিন ওখানে যায়। 347 00:41:42,213 --> 00:41:43,838 আমার ধারণা সে এটা খুঁজছে। 348 00:41:51,713 --> 00:41:54,588 একটা দরজা? গুহায়? 349 00:41:56,296 --> 00:41:58,088 নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ঢোকার রাস্তা। 350 00:41:59,671 --> 00:42:02,505 সবাই এমন কিছু জানে, যা আমাদের জানার কথা নয়। 351 00:42:02,588 --> 00:42:04,005 মা, বারটোশ। 352 00:42:04,088 --> 00:42:05,463 পুলিশ। 353 00:42:10,546 --> 00:42:12,838 সবাই নিজেদের নোংরামি লুকিয়ে রেখেছে। 354 00:42:53,505 --> 00:42:54,630 তুমি প্রস্তুত? 355 00:43:26,546 --> 00:43:28,088 কফির জন্য ধন্যবাদ। 356 00:43:44,588 --> 00:43:46,630 জিনিসটার দ্বায়িত্ব ছাড়তে পেরে হাঁফ ছেড়ে বাঁচলাম। 357 00:43:58,088 --> 00:44:00,588 মা'কে আবার ফোন কোরো। ঠিক আছে? 358 00:44:18,463 --> 00:44:19,588 বিদায়। 359 00:44:21,880 --> 00:44:23,005 বিদায়। 360 00:45:05,630 --> 00:45:07,046 এই হলো নোয়াহ। 361 00:45:10,838 --> 00:45:13,588 এলিজাবেথ এটা পেয়েছে, স্টোররুমে। 362 00:45:14,505 --> 00:45:15,755 বইয়ের ভেতরে ছিল। 363 00:45:16,421 --> 00:45:18,796 ও বলেছে এই লোকটাই ওকে ঘড়িটা দিয়েছিল। 364 00:45:21,796 --> 00:45:24,546 "৮'ই জানুয়ারি, ১৯২১" 365 00:45:24,630 --> 00:45:28,463 Sic mundus creatus est." (এভাবেই জগৎ সংসারকে গড়া হয়েছে) 366 00:45:28,546 --> 00:45:31,338 শার্লট, এই লোকগুলো কারা? 367 00:45:32,213 --> 00:45:34,213 এটা তোমার দাদার কাছে কেন? 368 00:45:34,296 --> 00:45:35,671 জানি না। 369 00:46:00,796 --> 00:46:01,796 [ কল রিজেক্টেড ] 370 00:50:10,088 --> 00:50:29,730 অনুবাদে: AsadujJaman Rofiqul Rony 371 00:50:30,080 --> 00:50:36,363 সম্পাদনায়: AsadujJaman