1 00:00:02,170 --> 00:00:10,713 ব্রেকিং ব্যাড সিজন ৪ এপিসোড ১ অনুবাদ - কুদরতে জাহান 2 00:00:11,170 --> 00:00:18,713 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না। 3 00:00:45,170 --> 00:00:46,713 কেমন চলছে? 4 00:00:48,298 --> 00:00:50,091 খুব ভালো, খুবই ভালো। 5 00:00:50,467 --> 00:00:53,261 উৎপাদনের হার দারুণ। 6 00:00:53,429 --> 00:00:56,305 মনে হচ্ছে আজকে ক্রিস্টমাসের সকাল, এত খুশি লাগছে। 7 00:00:57,141 --> 00:00:59,183 খুবই উত্তেজিত আমি। 8 00:00:59,852 --> 00:01:02,979 সবকিছু গুছিয়ে নিয়ে এসেছি। আর বলে রাখি, 9 00:01:03,147 --> 00:01:05,940 আপনার যদি প্রাইস ট্যাগ নিয়ে... 10 00:01:06,108 --> 00:01:08,151 কোনো যৌক্তিক প্রশ্ন থাকে, 12 00:01:10,446 --> 00:01:12,780 শব্দ দিয়েই মান বোঝা যায়। 13 00:01:12,948 --> 00:01:17,535 ফাইজার কিংবা মার্কের জন্য এই ইউনিট একদম যথার্থ। 14 00:01:17,703 --> 00:01:19,245 পুরোটার অবস্থাই এরকম। 15 00:01:20,956 --> 00:01:23,833 ভালো, যা দরকার, তা নিয়ে নিন। 16 00:01:24,209 --> 00:01:25,752 বেশ, 17 00:01:25,919 --> 00:01:28,713 আপনার জন্য টুপিখোলা সম্মান। 18 00:01:28,881 --> 00:01:31,132 কবে থেকে আমরা পুরোদমে শুরু করতে পারব? 19 00:01:31,300 --> 00:01:32,633 এক মাসের মধ্যে। 20 00:01:33,719 --> 00:01:35,511 দুই সপ্তাহ। 21 00:01:36,597 --> 00:01:40,725 কিংবা দুই সপ্তাহ, আচ্ছা। 22 00:01:40,893 --> 00:01:42,852 ভালো, খুব ভালো। 23 00:01:43,020 --> 00:01:46,606 আর যেই স্যাম্পলটা আপনি টেস্ট করতে দিয়েছিলেন, 24 00:01:46,774 --> 00:01:52,653 - ওটার মান অনেক ভালো। - অনেক ধন্যবাদ, গ্যাল। 25 00:01:52,821 --> 00:01:55,782 - ওটা ভিক্টরকে দেন, ও ফেলে দেবে। - আচ্ছা। 26 00:01:56,450 --> 00:01:58,493 এটা কি আমাদের প্রতিযোগী বানিয়েছে? 27 00:01:58,660 --> 00:02:01,370 কী বললেন? 28 00:02:01,622 --> 00:02:03,623 জিনিসটা অনেক ভালো। 29 00:02:03,791 --> 00:02:08,085 রাসায়নিক দিক থেকে চিন্তা করে বলছিলাম, জিনিসটার বিশুদ্ধতার কথা। 30 00:02:08,378 --> 00:02:12,548 আমি এখনো পর্যন্ত নীল রঙের কথা বলতে পারছি না, 31 00:02:13,592 --> 00:02:16,135 কিন্তু এটা যদি আমাদের প্রতিযোগীর জিনিস হয়ে থাকে, 32 00:02:16,303 --> 00:02:19,639 তাহলে আমাদের কাজ বেশ কঠিন হয়ে যাবে। 33 00:02:19,807 --> 00:02:23,768 আমার জানামতে আপনার কোনো প্রতিযোগী নেই, গ্যাল। 34 00:02:23,936 --> 00:02:27,522 কতোটাই বা বিশুদ্ধ হওয়া সম্ভব? 35 00:02:28,524 --> 00:02:32,026 অনেকখানিই বিশুদ্ধ হওয়া সম্ভব। 36 00:02:32,903 --> 00:02:38,366 মিস্টার ফ্রিং, আমি আপনাকে ৯৬ ভাগ বিশুদ্ধ প্রোডাক্টের নিশ্চয়তা দিতে পারি। 37 00:02:38,534 --> 00:02:42,495 অনেক কষ্টে ৯৬ভাগ বিশুদ্ধ করতে পর্যন্ত পেরেছি, এ নিয়ে আমি বেশ গর্বিতও। 38 00:02:42,663 --> 00:02:46,082 কিন্তু এই প্রোডাক্ট ৯৯ ভাগ বিশুদ্ধ। 39 00:02:46,625 --> 00:02:49,544 তার চেয়ে বেশিও হতে পারে। 40 00:02:49,711 --> 00:02:53,005 সত্যিকারের হিসাব জানতে হলে গ্যাস ক্রোমাটোগ্রাফ 41 00:02:53,173 --> 00:02:54,549 নামে একটা যন্ত্র লাগবে, 42 00:02:54,716 --> 00:02:57,927 মনে হতে পারে, মাত্র ৩ শতাংশ ফারাক এমন কিছু না, 43 00:02:58,095 --> 00:03:02,306 কিন্তু এটা আসলে অনেক কিছু, বিশাল কিছু। 44 00:03:02,474 --> 00:03:04,475 দুইটার মাঝে সাংঘাতিক ফারাক। 45 00:03:04,643 --> 00:03:08,479 বিশাল একটা সংখ্যা। 46 00:03:08,647 --> 00:03:14,318 গ্যাল, আমাদের ৯৬ ভাগ বিশুদ্ধ হলেই চলবে। 47 00:03:14,486 --> 00:03:17,572 প্লিজ এ নিয়ে চিন্তা করা বন্ধ করুন। 48 00:03:17,739 --> 00:03:21,200 হ্যাঁ, আসলে... 49 00:03:21,743 --> 00:03:26,038 কে এটা সিনথেসাইজ করেছে, সেটাই জানতে চেয়েছিলাম শুধু। 51 00:03:28,876 --> 00:03:30,835 আমার সাথে কাজ করতে চাইছে, এমন একজন করেছে। 52 00:03:31,003 --> 00:03:33,045 আপনার মতো একজন প্রশিক্ষিত কেমিস্ট। 53 00:03:33,672 --> 00:03:35,631 কিন্তু ওকে নেবো না আমি। 54 00:03:35,841 --> 00:03:38,134 আমি ওকে পেশাদার মনে করি না। 55 00:03:39,303 --> 00:03:44,181 ও যদি পেশাদার না হয়, তাহলে আমি কী, সেটা ভাবতে চাই না। 56 00:03:44,933 --> 00:03:47,351 আমি এসব বলে নিজের চাকরি খোয়াতে চাই না-- 57 00:03:47,519 --> 00:03:50,938 ওকে নিতে গেলে আরো অনেক কিছু বিবেচনা করতে হবে। 58 00:03:51,982 --> 00:03:55,776 আমার এতদিন দেখা সকল মেথের মধ্যে ওর কাজ সেরা, বুকে হাত দিয়ে বললাম। 59 00:03:57,863 --> 00:04:00,948 আমি আপনার বানানো এ জায়গাটা দেখেই বলছি, 60 00:04:01,116 --> 00:04:05,409 আপনি এর পেছনে টাকা খরচ করতে কোনো কার্পণ্য করেননি, জানি। 62 00:04:06,371 --> 00:04:08,456 আর এও জানি... 63 00:04:11,209 --> 00:04:14,795 আপনি ভালোটাই চান। 67 00:05:12,521 --> 00:05:15,940 6353 হুয়ান ট্যাবো, অ্যাপার্টমেন্ট ৬। 69 00:05:17,401 --> 00:05:18,818 না না, ইউব্যাঙ্কের পশ্চিমে। 70 00:05:18,986 --> 00:05:22,697 ইউব্যাংক আর স্পেনের মাঝামাঝি। মাজালাতান হলো সবচেয়ে কাছে। 72 00:05:24,074 --> 00:05:28,035 জানি না, কেবল একটা শব্দই শুনলাম, মনে হলো যেন একটা ট্রাকের টায়ার ফাটলো। 74 00:05:29,621 --> 00:05:31,789 আমার অ্যাপার্টমেন্ট থেকে আমি বেরোলাম, দুইটা ছেলেমেয়েও বেরিয়ে এলো। 75 00:05:31,957 --> 00:05:33,749 না, কেউ দেখেনি। 76 00:05:34,459 --> 00:05:36,419 আপনারা কী কাউকে দেখেছেন? 77 00:05:36,586 --> 00:05:39,922 আপনারা কী--? ওরা ইংরেজি বোঝে কিনা, জানি না। 78 00:05:40,090 --> 00:05:42,258 মনে হয় না ওরা কাউকে দেখেছে। 79 00:05:42,426 --> 00:05:46,095 শুধু বিকট একটা আওয়াজ হলো, ব্যাস এটুকুই। 80 00:05:46,263 --> 00:05:48,848 কোনো তর্কাতর্কি বা এমন কিছু হয়নি। 81 00:05:49,975 --> 00:05:53,477 আপনারা কী পথ চেনেন? আমি কিছু বলব? 82 00:05:54,396 --> 00:05:57,023 ওরা পূর্ব দিক দিয়ে আসছে নাকি পশ্চিম? 83 00:05:57,357 --> 00:06:01,777 পূর্বে গেলে বলে দেন, বামপাশে একটা এক্সন পড়বে। 84 00:06:01,945 --> 00:06:06,866 তারপর আবাসিক এলাকা। কী বললেন? হ্যাঁ হ্যাঁ আমি লাইনে আছি। 86 00:06:12,497 --> 00:06:13,914 আপনি ওকে চেনেন? 87 00:06:14,082 --> 00:06:15,624 আমরা সবাই গুলির শব্দ শুনেছি। 88 00:06:15,792 --> 00:06:17,668 আপনার ওখানে যাওয়া ঠিক হবে না। 89 00:06:17,836 --> 00:06:21,338 মিস্টার, ক্রাইম সিনের কিছু ছোঁয়া ঠিক হবে না। 90 00:06:22,090 --> 00:06:23,174 মিস্টার? 91 00:06:25,093 --> 00:06:27,678 মিস্টার, আপনি কি শুনতে পাচ্ছেন। 94 00:06:45,155 --> 00:06:47,281 হারামির বাচ্চা। 95 00:06:49,409 --> 00:06:53,245 গাড়ি চালাও। 98 00:08:28,175 --> 00:08:30,217 হয়েছেটা কী এখানে? 99 00:08:31,553 --> 00:08:32,595 ও মারা গেছে? 100 00:08:34,055 --> 00:08:35,931 আমার দিকে তাকাও। 101 00:08:36,224 --> 00:08:37,808 মারা গেছে? 102 00:08:37,976 --> 00:08:39,602 তুমি নিশ্চিত? 103 00:08:39,769 --> 00:08:42,146 শেষ, পুরো মগজটা ছড়িয়ে ছিটিয়ে ছিল একেবারে। 104 00:08:42,314 --> 00:08:47,151 ওহ খোদা, এ কী শোনালে! 105 00:08:49,779 --> 00:08:51,572 ঠিক আছে। 106 00:08:51,990 --> 00:08:53,908 তো... 107 00:08:54,117 --> 00:08:55,492 সর্বনাশ। 108 00:08:56,745 --> 00:09:00,039 - ঘরটা ক্লিয়ার করতে পেরেছিলে? - পারিনি, লোকজন ছিল। 109 00:09:01,333 --> 00:09:05,211 ও লোকজনের চোখের সামনে একাজ করেছে? 110 00:09:05,545 --> 00:09:11,091 তোমাকে দেখেছে কেউ? 111 00:09:11,259 --> 00:09:13,552 হ্যাঁ, তো কী? 112 00:09:14,930 --> 00:09:17,473 কৌতুহল বশত এসেছিল। 113 00:09:29,402 --> 00:09:31,695 আচ্ছা, ব্যাপারটা সমাধা করি এখন। 115 00:10:00,100 --> 00:10:01,809 হেই। 116 00:10:02,018 --> 00:10:04,937 খোদা, তোমাকে জাগিয়ে দিয়েছি আমি। 117 00:10:05,105 --> 00:10:08,065 না না, আমার এমনিতেই ওঠা লাগত। 118 00:10:08,608 --> 00:10:09,775 তুমি ঢুকবে না? 119 00:10:09,943 --> 00:10:12,403 নাহ, এখন আমার কাজের সময়। 120 00:10:12,570 --> 00:10:14,029 আমার শুধু... 121 00:10:16,992 --> 00:10:18,534 আমি... 122 00:10:19,619 --> 00:10:21,495 সরি। 123 00:10:21,663 --> 00:10:22,913 সমস্যা নেই। 124 00:10:23,081 --> 00:10:28,002 অনেক ধন্যবাদ, সবসময়কার মতো। 125 00:10:29,004 --> 00:10:32,381 এগুলো মনে হয় দিনে দিনে বাড়ছে। 126 00:10:32,549 --> 00:10:35,759 এসব কী, জানি না। 127 00:10:36,303 --> 00:10:38,387 খোদার দোহাই লাগে, বলো তো, 128 00:10:38,555 --> 00:10:41,432 তোমার কী বেশি কষ্ট হয়ে যাচ্ছে? 129 00:10:41,599 --> 00:10:44,184 আরে না, সব ঠিক আছে। 130 00:10:44,352 --> 00:10:46,145 আচ্ছা। 131 00:10:50,150 --> 00:10:52,943 আমার আন্দাজ কি ঠিক আছে? 132 00:10:54,696 --> 00:10:57,114 কী? তুমি আর ওয়াল্ট? 133 00:10:58,241 --> 00:10:59,450 কী? 134 00:10:59,617 --> 00:11:02,578 ওর গাড়ি ড্রাইভওয়েতে নেই। ব্যাপারটা গোপন কিছু না। 135 00:11:02,746 --> 00:11:06,999 আমি, আচ্ছা, আমি চাপ দেবো না... 136 00:11:07,250 --> 00:11:09,335 আমি মনে করি, ব্যাপারটা দারুণ। 137 00:11:09,502 --> 00:11:11,420 ব্যাস এটুকুই, ঠিক আছে? 138 00:11:11,588 --> 00:11:13,088 -গেলাম। - আচ্ছা। 139 00:11:13,256 --> 00:11:18,510 মিস্টার অনুপস্থিতকে হাই জানিও। 142 00:12:28,915 --> 00:12:30,749 আজকে আলবাকার্কে 143 00:12:30,917 --> 00:12:34,461 বছরের ৩৩০ দিন কটকটা রোদ উঠলে এমনই হয়। 144 00:12:45,306 --> 00:12:47,307 সকালে নর্থবাউন্ড 25 এ, 145 00:12:47,475 --> 00:12:50,352 ডানদিকের রাস্তায় দুইটা গাড়ির মধ্যে ধাক্কা লেগেছে। 146 00:12:50,520 --> 00:12:53,397 সাবধানে থেকো, এদিকে ওয়েস্ট সাইডে 147 00:12:53,565 --> 00:12:57,359 আরেকটা দুর্ঘটনা হয়েছে। প্যাসিও ডেল নর্টে অ্যান্ড সেকেন্ড স্ট্রিটে। 148 00:12:57,527 --> 00:13:00,404 ওটা বাম রাস্তায়। সাবধানে থাকবেন। 149 00:13:00,572 --> 00:13:03,949 সকালে অফিসে যাবার সময়ে তোমার কয়োটে 102.5 টা দেখো। 151 00:13:46,910 --> 00:13:48,869 ওহ হেই। 152 00:13:49,037 --> 00:13:50,704 নাশতা খাবে? 153 00:13:50,872 --> 00:13:53,415 - হ্যাঁ। - খাবে? ঠিক আছে? 154 00:13:59,255 --> 00:14:01,340 আচ্ছা, কী নেবে? 156 00:14:25,698 --> 00:14:27,199 ঠিক আছে, দ্যাখো। 157 00:14:27,367 --> 00:14:30,661 আমি 10 থেকে 9 এ গেছি, তার মানে.. 158 00:14:30,828 --> 00:14:33,914 চুপ করো। 159 00:14:36,251 --> 00:14:40,128 শিডিউল বজায় রাখতে চাইলে পরবর্তী দশ মিনিটের মাঝে 160 00:14:40,296 --> 00:14:41,838 একজন কুক লাগবে আমাদের। 161 00:14:42,006 --> 00:14:44,675 গাসের শিডিউল। 162 00:14:46,302 --> 00:14:49,596 ও যতোই রেগে থাকুক, পুরো একটা ব্যাচ নিশ্চয়ই 163 00:14:49,764 --> 00:14:51,431 নষ্ট করতে চাইবে না। 164 00:14:51,599 --> 00:14:54,393 কারণ সেটা ওকে আরো খেপিয়ে দেবে। 165 00:14:57,355 --> 00:15:00,107 মাইক, আমাদেরকে বানাতে দাও। 166 00:15:00,275 --> 00:15:03,110 এটাই কি আমাদের কাজ না? 168 00:16:13,848 --> 00:16:16,975 ঠিক ধরেছ, প্রফেসর। আমিই করব সব কাজ। 169 00:16:17,560 --> 00:16:19,895 আমাদের কোনো কুক দরকার নেই। 173 00:16:44,545 --> 00:16:46,838 অফিস বন্ধ। 174 00:16:47,965 --> 00:16:49,257 বন্ধ। 178 00:17:28,381 --> 00:17:30,924 সল গুডম্যান অ্যান্ড অ্যাসোসিয়েটস। 179 00:17:31,092 --> 00:17:33,927 উনি আছে কিনা দেখছি, লাইনে থাকুন। 181 00:17:35,888 --> 00:17:38,974 সউল, স্কাইলার হোয়াইট ফোন করেছে। 183 00:17:41,561 --> 00:17:43,353 সউল। 186 00:17:57,535 --> 00:17:59,995 সউল, স্কাইলার হোয়াইট ফোন করেছে। 187 00:18:00,955 --> 00:18:03,165 সউল। হেই। 188 00:18:03,332 --> 00:18:05,459 স্কাইলার হোয়াইট। 189 00:18:05,918 --> 00:18:08,420 ঐ বেটি কী চায়? 191 00:18:15,762 --> 00:18:17,137 ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 192 00:18:17,305 --> 00:18:19,514 ওর কন্ডোয় ফোন করেছি, সবগুলো নম্বরে ফোন করেছি। 193 00:18:19,682 --> 00:18:21,183 আমি নিশ্চিত ও ভালোই আছে। 194 00:18:21,768 --> 00:18:23,185 আপনি নিশ্চিত? 195 00:18:23,352 --> 00:18:25,729 মানে, আপনি জানেন ও কোথায় আছে? 196 00:18:25,897 --> 00:18:30,484 হেহ হেহ, আমি ওর বেবিসিটার নই, ওয়াল্ট বড় হয়েছে, ও ঠিকই বাসায় ফিরবে। 197 00:18:30,651 --> 00:18:32,527 মিস্টার গুডম্যান, কিছু একটা সমস্যা হয়েছে। 198 00:18:32,695 --> 00:18:35,363 ও আমার ড্রাইভওয়েতে ওর গাড়ি ফেলে গেল কেন? 199 00:18:35,531 --> 00:18:38,867 মানুষ তো গাড়ি শেয়ার করে অফিসে যায়, না? এটা পরিবেশের জন্য ভালো। 200 00:18:39,035 --> 00:18:42,579 ও শেয়ার করে ওর অফিস, মানে মেথ ল্যাবে গেছে? 201 00:18:42,747 --> 00:18:45,415 হেই, আরে আপনার কথা কেটে যাচ্ছে। 202 00:18:45,583 --> 00:18:48,293 শেষ কথাটা ঠিক... শুনতে পাইনি! 203 00:18:48,461 --> 00:18:51,797 আজকে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না কেন, কিছু জানেন নাকি? 204 00:18:51,964 --> 00:18:55,425 কিছু কী জানেন? প্লিজ, একটা কিছু বলে সাহায্য করেন অন্তত। 205 00:18:55,593 --> 00:19:00,972 ওয়াল্টার ভালো আছে, আমি শতভাগ গ্যারান্টি দিলাম। 206 00:19:01,849 --> 00:19:03,183 শতভাগ। 209 00:19:09,106 --> 00:19:11,149 তোমার তো পাসপোর্ট আছে, না? 211 00:19:53,526 --> 00:19:55,360 হ্যাঁ, আলবাকার্ক। 212 00:19:55,528 --> 00:19:57,737 আমি নব হিলে আছি। 213 00:19:57,905 --> 00:20:00,740 একজন তালার মিস্ত্রীর নম্বর লাগবে। 214 00:20:00,950 --> 00:20:03,118 জানি না, একটা বেছে নেন। 215 00:20:03,286 --> 00:20:07,664 - কিছু নেই, আপনি নিশ্চিত? -এ নিয়ম তো আমি বানাইনি, সরকারি আইন। 216 00:20:07,832 --> 00:20:10,750 আপনি নিশ্চিত কোনো ধরনের...? জানি না। 217 00:20:10,918 --> 00:20:12,669 না। কিচ্ছু না। 218 00:20:12,837 --> 00:20:16,172 হয়তো গাড়ি রেজিস্ট্রেশন অফিসের কাছে আপনার ঠিকানা পাওয়া যাবে। 219 00:20:16,340 --> 00:20:20,176 না, আমি তো আমার গাড়িতেই ঢুকতে পারছি না। ঐ রিং এ আমার গাড়ির চাবিও ছিল। 221 00:20:21,554 --> 00:20:24,264 - খোদা, আমার ক্রেডিট কার্ড, আমার-- - সব ঠিক আছে, সোনামণি। 222 00:20:24,432 --> 00:20:28,143 আমার ড্রাইভার লাইসেন্স, আমার চেকবুক, সব ক্যান্সেল করা শুরু করতে হবে। 223 00:20:28,311 --> 00:20:32,564 আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো ছিল ঐ পার্সে, ও কাঁধ থেকে ঠিক কেটে নিয়ে গেল। 224 00:20:32,732 --> 00:20:34,399 আমাদের গায়ে ছুরি লেগে যেতে পারত। 225 00:20:34,567 --> 00:20:38,778 আমি সত্যিই দুঃখিত, কিন্তু এখানে থাকার প্রমাণ ছাড়া... 226 00:20:38,946 --> 00:20:40,697 আমি আপনাকে আমার দোকানে নিয়ে যেতে পারি। 227 00:20:40,865 --> 00:20:43,283 চাইলে অপেক্ষা করেন, পুলিশে রিপোর্ট করেন। 228 00:20:43,451 --> 00:20:46,786 আজকে যে কী হচ্ছে না হচ্ছে, বিশ্বাস করতে পারছি না। 229 00:20:46,954 --> 00:20:49,706 জানি, আসলে, এটাই নিয়ম। 230 00:20:49,874 --> 00:20:53,501 খোদা, আমার ওষুধপত্রও নিশ্চয়ই নিয়ে গেছে। 232 00:20:56,589 --> 00:21:00,342 ওহ খোদা, এখন আবার এটা না শুরু হয়! ফার্মেসিতে যেতে হবে। 233 00:21:00,509 --> 00:21:02,177 আপনি কি ঠিক আছেন? 234 00:21:02,345 --> 00:21:06,473 প্লিজ, প্লিজ ওকে নেন, প্লিজ ওকে নেন। 235 00:21:07,183 --> 00:21:09,893 ওহ, ওহ খোদা। 236 00:21:10,061 --> 00:21:14,147 এখন না, না, এখন না। 239 00:21:21,030 --> 00:21:24,115 আহ, জীবনটা বাঁচালেন। 240 00:21:24,283 --> 00:21:27,410 এই নিন, কোনো সমস্যা নেই। 242 00:21:31,457 --> 00:21:34,501 আচ্ছা, বিলের কী হবে? 243 00:21:34,669 --> 00:21:39,005 আমি, কপাল খারাপ, সব টাকাও নিয়ে গেছে... 244 00:21:39,173 --> 00:21:41,049 সমস্যা নেই, মেইল করে দেবো আপনাকে। 245 00:21:41,217 --> 00:21:43,635 আমি কোথায় থাকি, জানেন নিশ্চয়ই? 246 00:21:43,803 --> 00:21:48,181 স্যার, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। 250 00:23:35,831 --> 00:23:38,875 হেই, আমি ফিরে এসেছি। 251 00:23:44,507 --> 00:23:46,549 হাঁটাহাঁটি কেমন হলো? 252 00:23:48,135 --> 00:23:52,263 খুব ভালো হয়েছে শুনলাম। 253 00:23:52,431 --> 00:23:56,810 নতুন থেরাপিস্টকে খুব পছন্দ হয়েছে। 254 00:23:56,977 --> 00:24:00,772 সবসময়ে নিয়মের মাঝে রাখে আমাকে, ফোন করলেই পাওয়া যায়... 255 00:24:00,940 --> 00:24:02,649 ভাল্লাগছে ব্যাপারটা। 256 00:24:03,067 --> 00:24:05,068 তো? 257 00:24:05,820 --> 00:24:07,904 খুলে বলুন সব। 258 00:24:08,364 --> 00:24:11,116 আজকে নাকি যুগান্তকারী ঘটনা ঘটিয়েছ। 259 00:24:12,701 --> 00:24:14,160 যুগান্তকারী ঘটনা ঘটিয়েছি? 260 00:24:14,328 --> 00:24:17,372 ও তো তাই বললো, কী হয়েছে বলো তো। 261 00:24:21,293 --> 00:24:24,504 আজকে ২০ মিনিটে ১৬ ফিট হেঁটেছি। 262 00:24:24,672 --> 00:24:28,216 কালকে এই সময়ে সাড়ে ১৫ ফিট হেঁটেছিলাম। 263 00:24:28,384 --> 00:24:30,385 আর প্যান্ট নষ্টের পরিমাণও এইটুকু কমেছে। 264 00:24:30,553 --> 00:24:35,056 সুতরাং মেরি, যদি তুমি, ও আর আমেরিকার সবাই মিলে 265 00:24:35,224 --> 00:24:37,892 ইংরেজি ভাষার অর্থ বদলিয়ে ফেলো, 266 00:24:38,060 --> 00:24:41,271 তাহলে আমি "যুগান্তকারী" কিছুই ঘটিয়েছি। 267 00:24:42,439 --> 00:24:45,150 ওটা কথার কথা, 268 00:24:45,317 --> 00:24:49,529 আমি কিন্তু উন্নতি দেখতে পাচ্ছি। 269 00:24:52,283 --> 00:24:54,617 ভালো উন্নতি। 270 00:24:56,537 --> 00:24:58,496 নতুন পাথরের অর্ডার দিয়েছ? 271 00:24:58,664 --> 00:25:01,541 নিলামে নতুন জিনিসের দাম হেঁকেছি। 272 00:25:03,252 --> 00:25:05,086 সুন্দর। 273 00:25:09,425 --> 00:25:11,467 কী? সুন্দর তো। 274 00:25:11,969 --> 00:25:13,636 আমার এটা দরকার। 275 00:25:13,804 --> 00:25:19,142 আচ্ছা, এক, দুই। 276 00:25:27,902 --> 00:25:30,028 আচ্ছা। 279 00:25:55,429 --> 00:25:59,015 ছোট ছোট স্ফটিক আছে, পছন্দ হয়েছে আমার। 280 00:26:01,310 --> 00:26:02,977 আচ্ছা। 281 00:26:24,375 --> 00:26:29,921 একটা গুরুত্বপূর্ণ কথা, আমাদের সবার কিন্তু মাস্ক পরা দরকার। 282 00:26:37,054 --> 00:26:39,138 আমাদের মুখে মাস্ক পরা দরকার। 284 00:26:55,197 --> 00:26:57,407 ও নিশ্চয়ই অ্যালুমিনিয়াম দিতে ভুলে গেছে। 285 00:27:01,078 --> 00:27:03,037 আমি নিশ্চিত। 286 00:27:03,580 --> 00:27:05,540 আমি নিশ্চিত ও ভুলে গেছে। 287 00:27:09,837 --> 00:27:14,215 তোমরা নিশ্চয়ই না বুঝেই এসব কাজ করছ? 288 00:27:14,383 --> 00:27:16,426 তুমি অ্যালুমিনিয়াম দিতে ভুলে গেছ। 289 00:27:19,471 --> 00:27:22,265 এ কাজের একদম প্রথম ধাপ হলো... 290 00:27:28,439 --> 00:27:30,565 যত্তসব! 293 00:29:18,674 --> 00:29:21,843 বেশ, এখন গ্যাল বোয়েটিকারকে নিয়ে কথা বলা যাক। 294 00:29:22,386 --> 00:29:24,470 ও ছিল একজন ভালো লোক, একজন ভালো কেমিস্ট। 295 00:29:24,638 --> 00:29:26,556 আমি পছন্দ করতাম ওকে। 296 00:29:28,142 --> 00:29:30,810 ওর সাথে যা ঘটেছে, তা ওর প্রাপ্য না। 297 00:29:31,437 --> 00:29:33,771 একেবারেই প্রাপ্য না। 298 00:29:35,899 --> 00:29:42,113 কিন্তু আমি যদি আজকে, কিংবা কালকে, কিংবা পরশুদিন ওকে গুলি করার সুযোগ পেতাম, তবে তাই করতাম। 299 00:29:42,281 --> 00:29:46,993 আপনি যদি গ্যালকে আমার কিংবা জেসির বিরুদ্ধে দাঁড়া করান, 300 00:29:47,161 --> 00:29:50,538 তবে গ্যালের হার অবধারিত। 301 00:29:55,377 --> 00:29:58,296 এটা আপনার দোষ গাস। আমারও না, জেসিরও না। 302 00:29:58,464 --> 00:30:01,257 গ্যালের মৃত্যুর দায়ভার আপনার। 303 00:30:03,260 --> 00:30:05,803 আচ্ছা, আপনি আমাদের কাছে কী চেয়েছিলেন, 304 00:30:05,971 --> 00:30:10,308 আপনি আমাদের খুন করবেন আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো? 305 00:30:11,351 --> 00:30:15,062 নিজেদের বাঁচানোর জন্য কোনোরকম কোনো গুরুতর ব্যবস্থা নেবো না? 306 00:30:15,230 --> 00:30:16,272 ভুল ভেবেছেন। 307 00:30:18,025 --> 00:30:22,737 কী প্ল্যান করছেন জানি না, কী প্রমাণ করতে চাইছেন, তাও জানি না, 308 00:30:22,905 --> 00:30:26,449 কিন্তু এসব ব্যাপারে আরেকবার ভেবে দেখার পরামর্শ রইলো আমার পক্ষ থেকে। 309 00:30:26,617 --> 00:30:30,077 একটা জিনিস মাথায় রাখুন শুধু। 310 00:30:30,621 --> 00:30:34,624 আমাদের ছাড়া, জেসি এবং আমাকে ছাড়া, 311 00:30:35,167 --> 00:30:38,794 আপনার প্রোডাক্ট কেউ বানাতে পারবে না। 312 00:30:39,880 --> 00:30:41,964 ও তো কোনোভাবেই না। 313 00:30:43,091 --> 00:30:45,801 ও যে কী করছে না করছে, নিজেই জানে না। 314 00:30:46,136 --> 00:30:49,847 অনেক দিন ধরেই ওকে দেখছি, ওর কাজের প্রত্যেক ধাপ জানি আমি। 315 00:30:50,641 --> 00:30:52,016 ওহ। 316 00:30:52,726 --> 00:30:55,144 সত্যিই জানো, না? 318 00:30:59,775 --> 00:31:03,861 সত্যিই? ওহ, আমাকে বলো প্লিজ। 319 00:31:04,071 --> 00:31:09,033 ক্যাটালাইটিক হাইড্রোজিনেশন কি প্রোটিক নাকি অ্যাপ্রোটিক? ভুলে গেছি, একটু মনে করিয়ে দাও তো। 320 00:31:09,201 --> 00:31:14,330 বলো তো, আমাদের রূপান্তর যদি স্টেরিওস্পেসিফিক না হয়, তাহলে আমাদের প্রোডাক্ট বিশুদ্ধ হবে কী করে? 321 00:31:14,498 --> 00:31:18,960 1-ফিনাইল-1-হাইড্রক্সি- 2-মিথাইলঅ্যামিনো-প্রোপেন 322 00:31:19,127 --> 00:31:24,549 যার প্রোপেন চেইনের ১ এবং ২ নং কার্বনে কাইরাল সেন্টার থাকে, 324 00:31:24,716 --> 00:31:26,884 তাকে মেথাম্ফেটামাইনে রূপান্তর করতে গেলে 325 00:31:27,052 --> 00:31:30,555 কোন কাইরাল সেন্টারটা বাদ পড়ে? 326 00:31:30,722 --> 00:31:32,848 আমি ভুলে গেছি। 327 00:31:33,267 --> 00:31:36,477 প্রফেসর সাহেব, একটু মনে করিয়ে দেন আমাকে। 328 00:31:36,645 --> 00:31:38,312 গাস। 329 00:31:38,772 --> 00:31:42,483 আমরা এসেছি, কাজ শুরু করতে দিন আমাদের। 330 00:31:42,651 --> 00:31:46,320 আলতু ফালতু কথা বাদ, এটা একটা কুকের কাজ। 331 00:31:46,488 --> 00:31:48,948 একটা রেসিপি মেনেই সব কাজ করা হয়।। 332 00:31:49,116 --> 00:31:51,617 সোজা হোক, জটিল হোক, তাতে কিছুই যায় আসে না। 333 00:31:51,785 --> 00:31:54,245 ধাপগুলো সবসময়ে একই থাকে, 334 00:31:54,496 --> 00:31:56,539 আর আমি প্রতিটা ধাপই জানি। 335 00:31:56,707 --> 00:31:59,417 ওহ, তুমি কি তাই চাও নাকি? 336 00:31:59,876 --> 00:32:05,089 শর্টকাটে এসব শিখে ও বানাতে পারবে না এটা। এটা তো বার্গার বানানোর মতো সোজা কাজ না। 337 00:32:05,257 --> 00:32:07,967 যখন এক ব্যারেল বাতিল মাল বানাবে, তখন কী করবেন? 338 00:32:08,135 --> 00:32:09,677 সেটা যে বাতিল মাল, তাই বা বুঝবেন কী করে? 339 00:32:09,845 --> 00:32:13,973 গ্রীষ্মে যখন বাতাসের জলীয়বাষ্প বাড়বে আর 340 00:32:14,141 --> 00:32:16,809 আপনার প্রোডাক্ট ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে, তখন? 341 00:32:17,644 --> 00:32:20,605 সেটাকে কীভাবে ঠেকাবেন, হাহ? 342 00:32:20,772 --> 00:32:22,189 গাস। 343 00:32:23,275 --> 00:32:27,153 আপনি যদি একাজ করেন, তবে আপনার একমাত্র সম্বল হবে 344 00:32:27,321 --> 00:32:30,615 ৮ মিলিয়ন ডলার দামের একটা বিশাল গর্ত। 345 00:32:30,782 --> 00:32:35,286 এই ল্যাব, এসব যন্ত্রপাতি, আমাদের ছাড়া অচল। 347 00:32:35,454 --> 00:32:39,707 আমাকে এবং জেসিকে ছাড়া আপনি কোনো নতুন প্রোডাক্ট পাবেন না। 348 00:32:39,875 --> 00:32:41,917 আপনার কোনো আয় হবে না। 349 00:32:42,085 --> 00:32:46,297 আপনার লোকদের বেতন দিতে পারবেন না। আপনার ডিস্ট্রিবিউশন চেইন ভেঙে পড়বে। 350 00:32:46,465 --> 00:32:48,507 আমাদের ছাড়া 351 00:32:48,967 --> 00:32:50,968 আপনি সর্বস্বান্ত। 352 00:32:52,596 --> 00:32:55,640 আমাকে মারলে আপনি পথে বসে যাবেন। 353 00:32:56,475 --> 00:32:58,976 আর জেসিকে মারলে আমি আপনার সাথে থাকব না। 354 00:33:13,617 --> 00:33:15,201 তাই আপনি একাজ করবেন না। 355 00:33:16,411 --> 00:33:18,996 এরকম বোকামি করার মতো বোকা আপনি নন। 356 00:33:19,623 --> 00:33:21,248 এই কাজ করে পার পাবার উপায় জানা নেই আপনার। 357 00:33:22,626 --> 00:33:24,251 প্লিজ। 358 00:33:26,380 --> 00:33:28,714 কাজে ফিরে যেতে দিন। 359 00:33:28,882 --> 00:33:30,591 আমরা এসেছি। 360 00:33:31,343 --> 00:33:35,012 কাজ শুরু করে ফেলি। 361 00:33:35,514 --> 00:33:38,099 যেখানে থেমেছিলাম, সেখান থেকেই শুরু করব। 372 00:37:10,520 --> 00:37:12,146 বেশ তাহলে। 373 00:37:14,190 --> 00:37:16,150 কাজে ফিরে যান। 376 00:38:13,583 --> 00:38:17,086 শুনুন, আমরা কেবল শুইয়ে রাখব এটাকে। 377 00:38:17,253 --> 00:38:19,380 ওর পাটা আগে নামাও। 378 00:38:19,756 --> 00:38:21,548 ওর জুতা ধরো। 379 00:38:22,092 --> 00:38:26,053 এইযে, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। ওকে একটু ওঠাও, এইতো ঠিক আছে। 381 00:38:29,683 --> 00:38:31,976 ওহ, খোদা। 382 00:38:32,143 --> 00:38:34,603 আপনি ওদিকে যান, আমি ওকে ঢোকাচ্ছি। 383 00:38:36,314 --> 00:38:39,358 ঠিক আছে, রেডি? এক... 384 00:38:40,110 --> 00:38:41,860 খাইছে। 385 00:38:43,113 --> 00:38:45,322 দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। 387 00:38:46,866 --> 00:38:48,534 এসব ভুলে যাও, বুঝেছ? 389 00:38:58,294 --> 00:39:00,671 এসো, ওঠো। 391 00:39:05,385 --> 00:39:07,344 নিচু হও। 392 00:39:08,388 --> 00:39:10,514 আচ্ছা, আচ্ছা। 393 00:39:24,738 --> 00:39:27,865 আমি কখনো এটা ব্যবহার করিনি, কাজ হবে এতে? 394 00:39:28,908 --> 00:39:30,284 আমাদের ওপর বিশ্বাস রাখো। 402 00:40:59,374 --> 00:41:02,042 এই নাও, আর কিছু দেবো? 403 00:41:02,210 --> 00:41:04,086 না, আর কিছু লাগবে না। 409 00:41:32,782 --> 00:41:34,199 কী অবস্থা? 410 00:41:37,412 --> 00:41:38,996 মানে, বললাম, 411 00:41:41,332 --> 00:41:43,458 কী অবস্থা? 412 00:41:50,842 --> 00:41:52,968 যা পেরেছ, তাই করেছ তুমি। 413 00:41:53,136 --> 00:41:55,137 আশা করি বুঝতে পেরেছ। 415 00:41:58,308 --> 00:42:00,309 কিছু ভেবেছ? 416 00:42:03,479 --> 00:42:07,941 আমাদের পরবর্তীতে কী কাজ করা উচিত সেব্যাপারে? 417 00:42:08,401 --> 00:42:10,152 কীসের পরবর্তী কাজ? 418 00:42:10,653 --> 00:42:12,029 আমাদের পরবর্তী কাজ। 419 00:42:12,739 --> 00:42:18,493 প্রথম সুযোগ পাওয়া মাত্রই গাস আমাদের খুন করবে। সেটা ঠেকাতে কী করব আমরা? 420 00:42:18,661 --> 00:42:21,747 এখনই আমাদের মারার সুযোগ ছিল না ওর? 421 00:42:22,040 --> 00:42:24,291 আমার কাছে একে বেশ ভালো একটা সুযোগ মনে হচ্ছে। 422 00:42:24,459 --> 00:42:26,752 না না, মহাসুযোগ বলা যায়। 423 00:42:26,920 --> 00:42:30,547 আমরা হাতে কিছু সময় পেয়েছি... 424 00:42:31,257 --> 00:42:35,510 কতোটা সময় পেয়েছি, সেই হলো প্রশ্ন। ও আরেকজন কেমিস্টকে খুঁজবে। 425 00:42:35,887 --> 00:42:38,513 ও আর কোনো কেমিস্ট খুঁজে পাবে না। 426 00:42:38,681 --> 00:42:41,225 কোথায় খুঁজবে? 427 00:42:41,476 --> 00:42:45,437 শুধু বড় ল্যাব চালাতে জানলেই হবে না। 428 00:42:45,605 --> 00:42:47,064 বিশ্বাসী একজনকে লাগবে ওর, 429 00:42:47,232 --> 00:42:51,109 যে কিনা নিজের মুখ বন্ধ রাখবে। 430 00:42:52,320 --> 00:42:54,863 জন্মেও খুঁজে পাবে না এমন কাউকে। 431 00:42:56,407 --> 00:43:00,077 গ্যালকে খুঁজে বের করতে ওর নিশ্চয়ই বছর পেরিয়ে গেছে। 432 00:43:01,120 --> 00:43:03,829 হেহ, ও নিশ্চয়ই বসে বসে আফসোস করছে এখন। 434 00:43:12,006 --> 00:43:15,425 - তুমি আসলেই ঠিক আছ তো? - এখন আমরা একে অন্যের কথা বুঝতে পারছি। 435 00:43:15,593 --> 00:43:17,219 ঠিক? 436 00:43:18,012 --> 00:43:22,891 - কী বলতে চাইছ? - ও আর আমরা এখন একই পথের পথিক। 438 00:43:29,857 --> 00:43:32,609 আমরা সবাই এখন একই অবস্থায়। 439 00:43:35,780 --> 00:43:38,323 কেমন অবস্থা? 440 00:43:39,117 --> 00:43:40,784 দুইপক্ষেরই অবস্থাটা এমন: 441 00:43:40,952 --> 00:43:43,245 " আমি যদি তোমাকে মারতে নাও পারি, এতো বড় ক্ষতি করব যে, 442 00:43:43,454 --> 00:43:46,206 প্রতি মুহূর্তে নিজের মৃত্যু কামনা করতে থাকবে।" 445 00:43:57,510 --> 00:44:00,095 এইযে, এক্সকিউজ মি। 446 00:44:01,889 --> 00:44:03,598 ধন্যবাদ। 448 00:44:17,280 --> 00:44:19,197 - এইযে। - ধন্যবাদ স্যার। 449 00:44:19,365 --> 00:44:20,490 আপনার দিন শুভ হোক। 450 00:44:20,658 --> 00:44:22,326 ধন্যবাদ। 452 00:44:41,429 --> 00:44:47,309 হাই 453 00:44:48,686 --> 00:44:51,021 এটা আমসডেনে পার্ক করে রাখা। 454 00:44:51,314 --> 00:44:54,316 জুনিয়র উঠে পড়ছিল, আরেকটু হলেই দেখে ফেলত, 455 00:44:54,484 --> 00:44:57,527 ওর প্রশ্নবান এড়াতে চাচ্ছিলাম। 456 00:44:58,446 --> 00:45:00,155 ভালো বুদ্ধি। 457 00:45:01,199 --> 00:45:02,824 বেশ। 458 00:45:04,660 --> 00:45:05,702 শার্টে কেনি রজার্স আঁকা। 459 00:45:07,997 --> 00:45:09,748 হ্যাঁ। 460 00:45:11,959 --> 00:45:13,877 তুমি ঠিক আছ? 461 00:45:15,380 --> 00:45:16,671 হ্যাঁ। 462 00:45:17,590 --> 00:45:19,508 একদম ঠিকঠাক। 463 00:45:25,723 --> 00:45:28,225 তোমার কাছে চাবি আছে? 464 00:45:28,393 --> 00:45:29,810 হ্যাঁ। 465 00:45:29,977 --> 00:45:34,523 তিন বাড়ি পরে রাস্তার ডান পাশে পার্ক করা আছে। 466 00:45:36,943 --> 00:45:38,443 ও আচ্ছা! 466 00:45:41,943 --> 00:45:48,443 অনুবাদ - কুদরতে জাহান 466 00:45:49,943 --> 00:45:58,443 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না।