1 00:00:05,800 --> 00:00:13,000 পুরানো সেই দিনের কথা 2 00:00:13,560 --> 00:00:20,520 ভুলবি কীরে হায় ও সেই 3 00:00:21,080 --> 00:00:27,840 চোখের দেখা প্রাণের কথা 4 00:00:28,440 --> 00:00:33,400 সে কি ভোলা যায়? 5 00:00:34,080 --> 00:00:41,600 আয় আরেকটিবার আয় রে সখা 6 00:00:42,480 --> 00:00:44,600 প্রাণের... 7 00:00:52,640 --> 00:00:54,040 বাবু... 8 00:00:54,840 --> 00:00:56,520 কী হয়েছে তোর? 9 00:01:01,520 --> 00:01:03,480 আয়। আমার কাছে আয়। 10 00:01:03,920 --> 00:01:05,080 আয়। 11 00:01:05,320 --> 00:01:07,360 হল কী? 12 00:01:08,240 --> 00:01:11,720 আমার খুব একা লাগে, মা। 13 00:01:14,360 --> 00:01:16,200 ওরে আমার বাবু। 14 00:01:16,960 --> 00:01:18,840 তুই তো একা নোস। 15 00:01:20,000 --> 00:01:23,880 তোর ভেতর একটা আস্ত বিশ্ব আছে। 16 00:01:23,920 --> 00:01:25,600 একটা গোটা বিশ্ব। 17 00:01:35,200 --> 00:01:36,280 মা! 18 00:02:09,640 --> 00:02:11,800 আজকে আবার একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। 19 00:02:12,320 --> 00:02:13,480 অদ্ভুত না। 20 00:02:14,360 --> 00:02:15,640 ভয়াবহ। 21 00:02:16,040 --> 00:02:17,600 ভয়ঙ্কর স্বপ্ন। 22 00:02:21,720 --> 00:02:24,560 যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে... 23 00:02:24,600 --> 00:02:28,760 সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যায়। 24 00:02:29,120 --> 00:02:32,600 এমনকী, বন্ধুও শত্রুতে পরিণত হয়। 25 00:02:32,680 --> 00:02:36,080 আর শত্রুও খানিক সময় পরে পরিণত হয় বন্ধুতে। 26 00:02:37,760 --> 00:02:42,560 যে মানুষটাকে নিজের জীবনের চেয়েও ভালবাসতে 27 00:02:42,600 --> 00:02:44,840 সেও প্রতারণা করে। 28 00:02:45,080 --> 00:02:49,240 তবে তুমি কেন স্রষ্টা-বিমুখ হয়ে মানুষকে ভরসা করো? 29 00:03:46,800 --> 00:03:49,200 "রুমি" 30 00:03:49,840 --> 00:03:51,960 গ্যান্ডেরিয়ার ব্যবসায়ী আব্দুল মোতিনের পরিবার হল 31 00:03:52,000 --> 00:03:54,240 একান্নবর্তী পরিবারের আদর্শ উদাহরণ। 32 00:03:54,360 --> 00:03:58,920 রক্ত জল করা টাকায় তিনি এলাকায় সবচেয়ে বড় বাড়িটা বানিয়েছেন। 33 00:03:59,400 --> 00:04:02,040 স্ত্রী এবং তিন বিবাহিত ছেলে নিয়ে সুখের সংসার তাঁর। 34 00:04:02,480 --> 00:04:04,280 ছেলেরাও নিজ ব্যবসায়ে প্রতিষ্ঠিত। 35 00:04:04,800 --> 00:04:06,800 কিন্তু এই পরিবারের সুখ বিলীন হয়ে যায়। 36 00:04:07,080 --> 00:04:10,640 গত ৩০ জানুয়ারি বড় ছেলের পাঁচ বছরের বাচ্চা 37 00:04:10,720 --> 00:04:13,240 ইশরাক মোতিন বাড়ি থেকে গায়েব হওয়ার পর। 38 00:04:13,400 --> 00:04:15,360 ব্যাপারটা ভোজবাজির মতো ঘটে। 39 00:04:15,520 --> 00:04:18,320 বাড়ি তন্ন তন করে খুঁজেও কোথাও তাকে পাওয়া যায়নি। 40 00:04:18,920 --> 00:04:23,440 পরদিন বাড়ির সদরের নীচ দিয়ে একটা চিঠি আসে। 41 00:04:23,720 --> 00:04:26,960 হাতে লেখা সেই চিঠিতে পাঁচ কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়। 42 00:04:27,360 --> 00:04:32,000 নাতির নিরাপত্তার কথা ভেবে মোতিন সাহেব পুলিশে খবর দেন না। 43 00:04:32,520 --> 00:04:33,960 তিনি টাকা জোগাড় করা শুরু করেন। 44 00:04:34,400 --> 00:04:36,920 পরিবারের সবাই কিছু না কিছু দেয়। 45 00:04:37,040 --> 00:04:40,640 কিন্তু অপহরণকারীদের টাকা দেওয়ার আগেরদিন... 46 00:04:40,960 --> 00:04:45,000 ইশরাকের মৃতদেহ উদ্ধার করা হয় বুড়ি গঙ্গা নদীর কেরানীগঞ্জ থেকে। 47 00:04:45,120 --> 00:04:49,160 সন্দেহের তীর পড়ে পরিচারিকা, সালেহা ও দারোয়ান, মিলনের উপর। 48 00:04:49,280 --> 00:04:53,760 কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই সালেহা বাড়ি থেকে পালায়। 49 00:04:54,360 --> 00:04:57,440 এই মুহূর্তে, আমাদের দুই সন্দেহভাজন হল... 50 00:05:01,000 --> 00:05:02,400 দারোয়ান, মিলন। 51 00:05:04,120 --> 00:05:05,760 আর কাজের লোক, সালেহা। 52 00:05:06,040 --> 00:05:07,040 হুম। 53 00:05:09,360 --> 00:05:10,360 রুমি। 54 00:05:11,120 --> 00:05:12,240 তোমার কী মত? 55 00:05:16,480 --> 00:05:19,920 "আমি পাগলামো নামের একটি পাহাড়ের চূড়ায় বাস করি। 56 00:05:21,800 --> 00:05:24,480 আমি সকল কারণের কারণ জানতে চাই। 57 00:05:25,760 --> 00:05:28,920 আমি ক্রমাগত দরজায় কড়া নাড়ি। 58 00:05:30,040 --> 00:05:33,760 কিন্তু যখন দরজা খোলে তখন বুঝতে পারি 59 00:05:34,920 --> 00:05:39,440 বাইরে থেকে নয়, আমি দরজার ভেতর থেকেই কড়া নাড়ছিলাম।" 60 00:05:40,000 --> 00:05:41,600 রুমি, প্লিজ। 61 00:05:41,800 --> 00:05:43,000 সরল বাংলায় বলো। 62 00:05:43,120 --> 00:05:44,120 সরি, স্যার। 63 00:05:45,200 --> 00:05:47,000 রুমি-- মানে, আমি না। 64 00:05:47,080 --> 00:05:48,720 মৌলানা জালালউদ্দিন রুমি। 65 00:05:48,880 --> 00:05:52,000 ওঁর কবিতা পড়ার পর আমার একটা জিনিস মনে হয়। 66 00:05:52,640 --> 00:05:56,520 পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান ওঁর কবিতার মধ্যে রয়েছে। 67 00:05:56,600 --> 00:05:59,800 আরিয়ান যখন কেসটার ব্যাপারে বলছিল 68 00:05:59,840 --> 00:06:01,080 তখন একটা কথা মনে হচ্ছিল। 69 00:06:01,840 --> 00:06:03,680 এই মামলার অপরাধী 70 00:06:04,360 --> 00:06:09,880 মোতিন সাহেবের দরজার বাইরে নয়, ভেতরেই আছে। 71 00:06:09,920 --> 00:06:12,720 পরিবারের মানুষদের সন্দেহ করার কারণই নেই। 72 00:06:13,560 --> 00:06:15,560 রুমি হয়ত জানেই না 73 00:06:16,160 --> 00:06:20,000 এই পরিবারে সবার সঙ্গে সবার একাত্মতা। 74 00:06:20,080 --> 00:06:24,720 সে হয়ত এও জানে না, এই পরিবারের প্রত্যেকে আর্থিকভাবে সচ্ছল। 75 00:06:25,000 --> 00:06:27,280 তবু জানতাম এই ধরনের প্রশ্ন আসতে পারে। 76 00:06:28,360 --> 00:06:31,280 তাই পরিবারের সকলের হাতের লেখার নমুনা এনেছি। 77 00:06:31,360 --> 00:06:33,920 কিন্তু কারুর নমুনা মেলেনি। 78 00:06:34,640 --> 00:06:35,640 আচ্ছা। 79 00:06:35,800 --> 00:06:39,360 হাতের লেখা তো মিলনের সঙ্গেও মেলেনি। 80 00:06:39,760 --> 00:06:41,920 তাহলে তাকে গ্রেপ্তার করেছ কেন? 81 00:06:41,960 --> 00:06:44,320 অপরাধী খুবই চালাক। 82 00:06:44,400 --> 00:06:45,760 সে ভাল করেই জানে... 83 00:06:45,800 --> 00:06:48,000 ও বাড়িতে সিসি ক্যামেরা নেই। 84 00:06:48,160 --> 00:06:50,880 এ ছাড়া হাতে লেখ চিঠি প্রমাণ করে... 85 00:06:51,480 --> 00:06:53,120 এটা গরিব শ্রেণীর কোনও মানুষের কাজ। 86 00:06:53,960 --> 00:06:56,920 পরিবারের কেউ করলে অবশ্যই... 87 00:06:57,440 --> 00:06:59,000 হাতে লেখা চিঠি দিত না। 88 00:07:00,080 --> 00:07:05,720 কম্পিউটারে লিখে পাঠাত, যাতে হাতের লেখা না মেলে। 89 00:07:05,880 --> 00:07:09,080 ঠিক কোন কারণে তুমি বাড়ির লোকেদের সন্দেহ করছ? 90 00:07:09,160 --> 00:07:12,840 আমি যেহেতু এখনও জিজ্ঞাসাবাদ করিনি... 91 00:07:13,360 --> 00:07:14,880 আমি কারণটা বলতে পারব না। 92 00:07:16,080 --> 00:07:18,360 তবে এটা একটা মনে হওয়া। 93 00:07:20,400 --> 00:07:23,000 খন্দকার রুমির বিখ্যাত মনে হওয়া। 94 00:07:23,640 --> 00:07:24,680 সরি, স্যার। 95 00:07:25,640 --> 00:07:26,880 সবসময়... 96 00:07:28,480 --> 00:07:29,880 ঝড়ে বক মরে না। 97 00:07:32,560 --> 00:07:33,960 -আরিয়ান। -স্যার। 98 00:07:34,560 --> 00:07:37,800 -সালেহাকে দ্রুত গ্রেপ্তার করো। -আজ্ঞে। 99 00:07:37,840 --> 00:07:39,400 -আর, রুমি। -স্যার? 100 00:07:39,600 --> 00:07:42,400 মোতিন পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করো। 101 00:07:42,480 --> 00:07:43,400 আজ্ঞে। 102 00:07:43,440 --> 00:07:46,200 কিন্তু ওঁদের দয়া করে ওই চায়ের দোকানে নিয়ে যেও না। 103 00:07:46,280 --> 00:07:48,240 অবশ্য, তোমাকে বলেও লাভ নেই। 104 00:07:48,320 --> 00:07:50,360 জিজ্ঞাসাবাদের সময় এশা তোমার সঙ্গে থাকবে। 105 00:07:51,120 --> 00:07:52,160 নিশ্চয়ই, স্যার। 106 00:07:56,160 --> 00:07:57,240 স্যার। 107 00:07:57,760 --> 00:07:59,400 আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে। 108 00:07:59,840 --> 00:08:01,200 আমার ঘরে এসো। 109 00:08:02,160 --> 00:08:03,160 স্যার। 110 00:08:03,320 --> 00:08:05,680 আমার মা প্রায় এক বছর হল মারা গেছেন। 111 00:08:05,880 --> 00:08:09,120 কিন্তু এখনও তাঁর মৃত্যু রহস্যের কিনারা হয়নি। 112 00:08:09,360 --> 00:08:11,240 রহস্য থাকলে তো কিনারা হবে। 113 00:08:11,320 --> 00:08:15,240 তোমাকে তো বারবার বলেছি ওনার মৃত্যুটা দুর্ঘটনা। 114 00:08:15,680 --> 00:08:18,160 প্রাথমিক তদন্তে সেটা প্রমাণিত হয়েছিল। 115 00:08:19,200 --> 00:08:21,480 তোমার অনুরোধে পুনরায় তদন্ত করলাম। 116 00:08:21,520 --> 00:08:23,160 ফলাফল এক এলো। 117 00:08:23,240 --> 00:08:24,600 তাও তুমি মানলে না। 118 00:08:24,840 --> 00:08:28,080 এখন সেই কেসের তৃতীয় দফার তদন্ত চলছে। 119 00:08:28,360 --> 00:08:31,280 কিন্তু আমার একটা কথা লিখে রাখতে পার, রুমি। 120 00:08:31,880 --> 00:08:34,160 আরও একশোবার তদন্ত করলেও 121 00:08:34,200 --> 00:08:36,440 দুর্ঘটনা দুর্ঘটনাই থাকবে। 122 00:08:37,200 --> 00:08:38,520 খুন হবে না। 123 00:08:38,800 --> 00:08:40,560 আসতে পার। 124 00:08:41,400 --> 00:08:43,160 সরি, স্যার। আমি আসি। 125 00:08:44,600 --> 00:08:46,320 "আশরফ খান" 126 00:08:46,440 --> 00:08:47,560 ও, আরেকটা কথা। 127 00:08:49,320 --> 00:08:52,720 আরিয়ানের কেসের ব্যাপারে তদন্ত কমিশন তোমার সঙ্গে কথা বলবে। 128 00:08:52,800 --> 00:08:55,800 তারপর তাঁরা রিপোর্ট জমা দেবে। 129 00:08:56,360 --> 00:09:00,800 কাজেই, তাঁদের সঙ্গে একটু ভেবেচিন্তে কথা বোলো। 130 00:09:01,600 --> 00:09:02,600 অবশ্যই, স্যার। 131 00:09:37,840 --> 00:09:40,200 ইশরাক নিখোঁজ হওয়ার সময় আপনি কোথায় ছিলেন? 132 00:09:41,280 --> 00:09:44,040 শুনুন, আপনার জিজ্ঞাসাবাদ শেষ। 133 00:09:44,120 --> 00:09:46,240 শুধু চা খেতে এখানে এনেছি। 134 00:09:47,400 --> 00:09:49,360 আপনার বড় বৌয়ের সঙ্গে সম্পর্ক কেমন ছিল? 135 00:09:50,240 --> 00:09:51,800 আমাদের একটা নিয়ম আছে। 136 00:09:52,280 --> 00:09:54,960 জিজ্ঞাসাবাদের পর আমরা চা খাওয়াই। 137 00:09:55,000 --> 00:09:55,960 ধন্যবাদ, বাবা। 138 00:09:56,000 --> 00:09:58,080 ইশরাক নিখোঁজ হওয়ার সময় আপনি কোথায় ছিলেন? 139 00:10:00,000 --> 00:10:01,320 ইন্টার কত সালে? 140 00:10:01,440 --> 00:10:02,520 আজ্ঞে ২০১৮। 141 00:10:02,600 --> 00:10:04,240 -খুচরো হবে? -আজ্ঞে। 142 00:10:04,320 --> 00:10:06,240 -সব বড় নোট। -দিচ্ছি। 143 00:10:09,560 --> 00:10:12,360 সম্প্রতি আপনার বাড়িতে টাকাপয়সার ঝামেলা ছিল? 144 00:10:12,480 --> 00:10:15,680 গ্যান্ডেরিয়ার আসল নাম গ্র্যান্ড এরিয়া। 145 00:10:15,840 --> 00:10:18,280 এই সুন্দর নামটাকে কী বানিয়ে ফেলেছে। 146 00:10:18,360 --> 00:10:19,360 কাকা। 147 00:10:19,560 --> 00:10:22,720 এই অল্প সময়ে আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। 148 00:10:23,640 --> 00:10:25,840 -খুচরো আছে নাকি? -হ্যাঁ, দিই। 149 00:10:26,320 --> 00:10:27,320 আপনি কী করেন? 150 00:10:28,240 --> 00:10:29,720 আজ্ঞে, ব্যবসা। 151 00:10:29,840 --> 00:10:32,800 মাহমুদুল্লা রিয়াদ যদি আর একটা ঘণ্টা ক্রিজে থাকত... 152 00:10:33,000 --> 00:10:35,040 তাহলেই জিততাম। তাই না? 153 00:10:35,080 --> 00:10:36,640 খেলা দেখা এ জন্যই ছেড়েছি। 154 00:10:37,040 --> 00:10:38,040 কষ্ট বাড়ে। 155 00:10:38,240 --> 00:10:39,800 কষ্ট খালি আপনার একার নয়। 156 00:10:39,880 --> 00:10:41,400 আমাদের সকলের। 157 00:10:41,520 --> 00:10:43,560 খুচরো আছে? আমার কাছে সব বড় নোট। 158 00:10:43,560 --> 00:10:44,600 হ্যাঁ, হ্যাঁ। 159 00:10:46,160 --> 00:10:47,160 কত? 160 00:10:47,320 --> 00:10:48,400 দুটো চায়ের ২০ টাকা। 161 00:10:50,400 --> 00:10:51,400 বাকের ভাই। 162 00:10:59,280 --> 00:11:00,320 সরি। 163 00:11:02,920 --> 00:11:03,920 গ্যাস। 164 00:11:04,040 --> 00:11:05,600 চা'টা বেশি খাওয়া হয়ে গেছে। 165 00:11:06,920 --> 00:11:07,960 স্যার। 166 00:11:08,760 --> 00:11:12,800 আপনার এই চায়ের দোকানের দর্শনটা আমার খুব জানতে ইচ্ছে করে। 167 00:11:13,720 --> 00:11:16,320 তুমি তো জিজ্ঞাসাবাদ করো। 168 00:11:17,360 --> 00:11:18,960 তারপর ওরা একটু সন্ত্রস্ত হয়ে পড়ে। 169 00:11:20,120 --> 00:11:24,120 তারপর ওদের আমি একটু চা খাওয়াই, গল্প-গুজব করি। 170 00:11:25,080 --> 00:11:29,360 ওসব করলে ওদের স্নায়ু ঠাণ্ডা হয়। 171 00:11:29,400 --> 00:11:33,160 তখন একজন অপরাধীর ভুল করার সম্ভবনাটা বাড়ে। 172 00:11:33,600 --> 00:11:35,080 কেউ কি ভুল করল? 173 00:11:35,160 --> 00:11:36,680 একজন ডানহাতি কি... 174 00:11:37,840 --> 00:11:43,560 মানি ব্যাগটা বাঁ পকেটে রাখবে? 175 00:11:43,840 --> 00:11:45,760 সম্ভবনা খুবই কম। 176 00:11:47,040 --> 00:11:49,400 ডানহাতি মানিব্যাগ রাখবে ডান পকেটে। 177 00:11:49,640 --> 00:11:52,680 আর বাঁ হাতি রাখবে বাঁ পকেটে। 178 00:11:52,840 --> 00:11:54,200 এটাই হয়ে থাকে। 179 00:11:54,520 --> 00:11:55,520 ঠিক! 180 00:11:55,840 --> 00:11:56,960 কিন্তু... 181 00:11:57,280 --> 00:11:59,440 মোতিন সাহেবের মেজো ছেলে... 182 00:12:00,000 --> 00:12:02,960 সে নিয়মের ব্যতিক্রম। 183 00:12:03,320 --> 00:12:06,760 সে ডান হাত দিয়ে পেছনের ডান পকেট থেকে 184 00:12:06,840 --> 00:12:08,320 ...মানিব্যাগ বের করল। 185 00:12:08,600 --> 00:12:11,400 তারপর বাঁ হাত দিয়ে অত্যন্ত নিপুণভাবে... 186 00:12:12,440 --> 00:12:13,640 ...পেছনের বাঁ পকেটে রাখল। 187 00:12:15,880 --> 00:12:17,600 তার মানে, দু হাতই ভাল চলে। 188 00:12:17,680 --> 00:12:18,720 ঠিক। 189 00:12:19,520 --> 00:12:20,960 সব্যসাচী। 190 00:12:21,520 --> 00:12:24,720 যাদের ডান এবং বাঁ হাত সমান তালে চলে। 191 00:12:25,080 --> 00:12:26,200 আমার বিশ্বাস... 192 00:12:26,280 --> 00:12:32,080 মুক্তিপণের চিঠিটা ওরই বাঁ হাতে লেখা। 193 00:12:32,880 --> 00:12:35,480 আপনার ধারণা কি আবারও সত্যি প্রমাণিত হল, স্যার? 194 00:12:35,640 --> 00:12:38,600 এটা ধারণার ব্যপার না। 195 00:12:39,760 --> 00:12:42,400 বিশ্বাস এবং সুযোগের ব্যাপার। 196 00:12:43,400 --> 00:12:44,880 বিশ্বাস এবং সুযোগ... 197 00:12:45,840 --> 00:12:48,000 যমজ বোনের মতো। 198 00:12:48,480 --> 00:12:50,960 একজন আরেকজনের দ্বারা প্রভাবিত হয়। 199 00:12:52,000 --> 00:12:55,960 হয়ত কোনও কিছুর উপর তোমার অনেক বিশ্বাস। 200 00:12:58,120 --> 00:13:00,800 এবং তার কারণে... 201 00:13:01,600 --> 00:13:05,440 প্রকৃতি তোমায় একটা সুযোগ দেবে সেটা সত্যি করার। 202 00:13:08,920 --> 00:13:10,480 যাই। শরীর খারাপ লাগছে। 203 00:13:10,600 --> 00:13:11,520 -ইয়ে-- -হুম? 204 00:13:11,600 --> 00:13:14,520 -আপনাকে একটা অনুরোধ করতে চাই। -কী? 205 00:13:14,720 --> 00:13:16,400 পরশু আমার জন্মদিন। 206 00:13:16,480 --> 00:13:20,960 আমি আমার কিছু বন্ধু আর সহকর্মীদের নিয়ে একটা পার্টি রেখেছি। 207 00:13:22,120 --> 00:13:24,680 আপনি সম্ভব হলে সেখানে আসবেন? 208 00:13:25,360 --> 00:13:26,560 তুমি মকর রাশি? 209 00:13:28,240 --> 00:13:29,600 আমার মাও তাই ছিলেন। 210 00:13:30,960 --> 00:13:32,280 সিআইবি-র জিজ্ঞাসাবাদে... 211 00:13:32,440 --> 00:13:33,360 আব্দুল মোতিনের মেজো ছেলে... 212 00:13:33,560 --> 00:13:35,120 ...আখতার মোতিন তাঁর অপরাধ স্বীকার করেছেন। 213 00:13:35,600 --> 00:13:39,280 জুয়ায় প্রচুর দেনা হওয়ায় তিনি টাকা জোগাড়ের এই ভয়ঙ্কর প্ল্যান করেন। 214 00:13:39,800 --> 00:13:41,160 -অপহরণের দ্বিতীয় দিন... -ভাইয়া। 215 00:13:41,160 --> 00:13:43,520 ...ইশরাক তার মায়ের কাছে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে। 216 00:13:43,520 --> 00:13:45,120 -তখন তার মুখ চেপে ধরা হয়। -এই যে। 217 00:13:45,120 --> 00:13:46,840 ফলে তার মৃত্যু হয়। 218 00:13:46,920 --> 00:13:47,960 বাহ! 219 00:13:48,560 --> 00:13:49,680 এই তো। 220 00:13:50,360 --> 00:13:56,040 তরিকুলের অমৃত চাউমিন চলে এসেছে। 221 00:13:56,400 --> 00:13:59,720 একবার যে খাবে, বারবার সে চাইবে। 222 00:14:01,880 --> 00:14:03,720 দাদা, আজ একটু বেশি খাচ্ছেন। 223 00:14:04,680 --> 00:14:06,680 আজ আমার দ্বিগুণ আনন্দ। 224 00:14:06,800 --> 00:14:10,240 তাই আজকে দ্বিগুণ ঝাচ্ছি। 225 00:14:11,240 --> 00:14:12,080 কেন? 226 00:14:14,000 --> 00:14:15,200 আজকে... 227 00:14:16,160 --> 00:14:20,720 আমার সবচেয়ে প্রিয় মানুষটার জন্মদিন। 228 00:14:21,320 --> 00:14:24,080 ও! আজ আম্মাজানের জন্মদিন? 229 00:14:24,160 --> 00:14:25,840 ভুলেই গেছিলাম । সরি! 230 00:14:26,400 --> 00:14:28,560 আরে কীসের সরি? ওসব রাখ। 231 00:14:29,360 --> 00:14:30,440 শোন। 232 00:14:31,240 --> 00:14:34,480 জন্মদিন হচ্ছে জীবিত মানুষের জন্য। 233 00:14:35,000 --> 00:14:39,760 মৃত মানুষের জন্মদিন পালন করা বা না করায় তার কিচ্ছু যায় আসে না। 234 00:14:42,760 --> 00:14:43,880 জানেন, ভাইয়া? 235 00:14:44,160 --> 00:14:46,840 আমার আম্মা মরার আগে একটা কথা বলেছিল। 236 00:14:48,760 --> 00:14:51,880 যা কিছু হারাবে তার জন্য দুঃখ করবে না। 237 00:14:53,120 --> 00:14:54,560 সব আবার ফেরত পাবে। 238 00:14:55,600 --> 00:14:56,600 আরেক রুপে। 239 00:14:57,880 --> 00:14:59,040 আরেকভাবে। 240 00:14:59,680 --> 00:15:01,560 আমার জীবনে সেটা সত্যি হয়েছে। 241 00:15:02,280 --> 00:15:05,800 দশ বছর বয়সে যখন আম্মাকে হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি... 242 00:15:07,840 --> 00:15:09,840 আপনি আমাকে আশ্রয় দিলেন। 243 00:15:11,360 --> 00:15:12,960 আপনি আর আম্মাজান মিলে... 244 00:15:14,320 --> 00:15:16,080 আমার আম্মার কষ্ট ভুলিয়ে দিয়েছেন। 245 00:15:16,160 --> 00:15:17,160 এই! 246 00:15:17,240 --> 00:15:19,800 তুমি বড্ড ফাজিল। 247 00:15:20,000 --> 00:15:21,840 সবসময় খালি মায়ের কথা বলিস। 248 00:15:23,080 --> 00:15:24,880 আব্বাকে তো দেখিইনি কোনওদিন। 249 00:15:25,520 --> 00:15:26,680 তার কথা কীভাবে বলব? 250 00:15:30,080 --> 00:15:31,160 আচ্ছা, ভাইয়া... 251 00:15:32,240 --> 00:15:34,000 আপনার আব্বা কেমন ছিল? 252 00:15:34,600 --> 00:15:38,200 খুব একটা সুবিধের মানুষ মনে হয় ছিল না। 253 00:15:39,120 --> 00:15:40,160 কারণ... 254 00:15:40,200 --> 00:15:47,600 এই বাড়িতে তার ব্যাপারে কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। 255 00:15:50,920 --> 00:15:56,560 আমার মা আর নানা আমার বাবাকে প্রচণ্ড ঘৃণা করত। 256 00:15:58,080 --> 00:16:00,080 আমার বয়স তখন দু বছর। 257 00:16:00,920 --> 00:16:04,000 বাবা-মার ডিভোর্স হয়ে গেল। 258 00:16:05,120 --> 00:16:09,440 তারপর আমার মা আমাকে নিয়ে এ বাড়িতে এলো। 259 00:16:10,320 --> 00:16:11,560 এ বাড়িতে... 260 00:16:12,120 --> 00:16:17,000 আমার নানা ছিল, নানি ছিল। 261 00:16:18,600 --> 00:16:19,760 মা ছিল। 262 00:16:20,880 --> 00:16:23,560 আর এখন খালি আমি আর তুই। 263 00:16:26,760 --> 00:16:27,800 ভাইয়া। 264 00:16:28,080 --> 00:16:31,040 -বেশি হয়ে যাচ্ছে। -এটা শেষ। 265 00:16:32,840 --> 00:16:36,160 -আরেকটা... -না, আজ আম্মাজানের জন্মদিন। 266 00:16:38,720 --> 00:16:40,520 কে ফোন করে? ধ্যাত! 267 00:16:56,120 --> 00:16:57,160 ভাইয়া... 268 00:17:17,720 --> 00:17:19,120 অভিনন্দন, রুমি। 269 00:17:19,800 --> 00:17:22,880 তোমার সাফল্যের মুকুটে আরেকটা পালক যুক্ত হল। 270 00:17:24,240 --> 00:17:25,560 ধন্যবাদ। 271 00:17:26,720 --> 00:17:28,200 কিন্তু আমার কাছে... 272 00:17:29,560 --> 00:17:34,000 তোমার সাফল্যের মুকুটটা অর্থহীন মনে হয়। 273 00:17:36,360 --> 00:17:37,440 মানে? 274 00:17:40,120 --> 00:17:41,320 সত্যিই তাই। 275 00:17:42,080 --> 00:17:45,160 সাফল্যের মুকুটের সবচেয়ে গুরুত্বপূর্ণ পালকটা... 276 00:17:47,040 --> 00:17:49,240 এখনও পর্যন্ত তুমি যুক্তই করতে পারনি। 277 00:17:50,960 --> 00:17:53,960 তোমার মায়ের কথা বলছি। 278 00:17:55,720 --> 00:18:00,680 তোমার সবচেয়ে আপনজনের মৃত্যুরহস্য এখনও সমাধান করতে পারনি। 279 00:18:02,360 --> 00:18:03,360 আরিয়ান। 280 00:18:05,280 --> 00:18:08,760 আমার মায়ের কেস নিয়ে না ভেবে নিজের কেসটা নিয়ে ভাবো। 281 00:18:09,440 --> 00:18:11,760 শুনলাম আগামী মাসের মধ্যে 282 00:18:12,160 --> 00:18:14,920 তদন্ত কমিশনের চূড়ান্ত রিপোর্ট চলে আসবে। 283 00:18:18,120 --> 00:18:19,800 আমার কী মনে হয় জানো? 284 00:18:21,120 --> 00:18:24,600 আশরফ স্যার বললেন 285 00:18:25,680 --> 00:18:27,640 কাকিমার মৃত্যুটা দুর্ঘটনা। 286 00:18:28,320 --> 00:18:30,120 ওটা আসলে দুর্ঘটনা ছিল না। 287 00:18:31,440 --> 00:18:32,520 আত্মহত্যা ছিল। 288 00:18:33,960 --> 00:18:35,200 ইশ! 289 00:18:36,720 --> 00:18:38,520 কী ভয়াবহ ছিল লাশটা। 290 00:18:38,840 --> 00:18:39,800 মাথার মগজ, ঘিলু... 291 00:18:40,440 --> 00:18:41,480 সব বেরিয়ে এসেছিল। 292 00:18:41,640 --> 00:18:42,800 হবে নাই বা কেন? 293 00:18:42,800 --> 00:18:43,560 এত উপর থেকে... 294 00:18:44,160 --> 00:18:46,480 ...কেউ লাফিয়ে পড়লে এটাই তো হবে। 295 00:18:46,760 --> 00:18:48,360 পোস্টমর্টেম রিপোর্টেও নাকি-- 296 00:19:33,160 --> 00:19:35,680 -শুভ জন্মদিন। -ধন্যবাদ। 297 00:19:41,200 --> 00:19:43,320 কী ব্যাপার? আর সবাই কই? 298 00:19:43,600 --> 00:19:45,040 আমি কি বেশি আগে চলে এলাম? 299 00:19:48,280 --> 00:19:49,560 আর কাউকে বলিনি। 300 00:19:50,360 --> 00:19:51,280 কারণ... 301 00:19:54,040 --> 00:19:58,640 আমার বিশেষ দিনটায় আপনার সঙ্গে সময় কাটাতে চেয়েছি। 302 00:20:00,080 --> 00:20:02,320 সত্যি বললে আপনি তো আসতেন না। 303 00:20:02,480 --> 00:20:03,720 তাই মিথ্যে বললাম। 304 00:20:04,120 --> 00:20:05,160 সরি। 305 00:20:07,160 --> 00:20:08,280 ঠিকাছে। 306 00:20:08,440 --> 00:20:09,920 রেস্তরাটা খুব সুন্দর। 307 00:20:10,760 --> 00:20:11,920 গিফটটা খুলে দেখো। 308 00:20:18,320 --> 00:20:20,160 তোমাকে শাড়িতে প্রথম দেখলাম। 309 00:20:21,120 --> 00:20:22,520 খুব সুন্দর লাগছে। 310 00:20:29,160 --> 00:20:30,200 হুম। 311 00:20:30,600 --> 00:20:32,440 একজন গোয়েন্দার কাজ অবজার্ভ করা। 312 00:20:34,440 --> 00:20:36,040 আপনি কখনও করেছেন? 313 00:20:39,360 --> 00:20:41,360 আপনি যখন আমার আশেপাশে থাকেন... 314 00:20:43,480 --> 00:20:45,080 আমি কতটা খুশি হয়ে যাই? 315 00:20:50,320 --> 00:20:51,320 শি*! 316 00:20:51,720 --> 00:20:52,800 আমার... 317 00:20:53,640 --> 00:20:55,880 ভুল হয়ে গেছে। আমার জরুরি একটা কাজ আছে। 318 00:20:56,360 --> 00:20:57,440 আমি এখন উঠি। 319 00:20:57,520 --> 00:20:58,760 আবারও, শুভ জন্মদিন। 320 00:20:59,080 --> 00:21:02,280 তোমার একটা খাওয়া পাওনা থাকল। 321 00:21:02,400 --> 00:21:03,400 আসি। 322 00:21:04,040 --> 00:21:05,040 মনে রাখবেন। 323 00:21:06,200 --> 00:21:08,560 আপনার প্রতি সবচেয়ে বেশি অধিকার আমার। 324 00:21:09,880 --> 00:21:11,920 কারণ আপনার প্রতি আমার কোনও দাবি নেই। 325 00:21:19,400 --> 00:21:20,400 দেখা হবে। 326 00:21:20,440 --> 00:21:21,440 আসি। 327 00:22:11,920 --> 00:22:14,480 "মা কীভাবে মরেছে জানতে চাও? 328 00:22:14,640 --> 00:22:18,560 তাহলে তাঁর মৃত্যুবার্ষিকীর দিন আমার সঙ্গে দেখা করো। 329 00:22:18,640 --> 00:22:22,440 ঠিকানা, ২৫ আব্দুস সালাম রোড, কেরানীগঞ্জ। 330 00:22:22,440 --> 00:22:23,360 সময়, দুপুর তিনটে।" 331 00:23:00,920 --> 00:23:02,640 (অস্পষ্ট) 332 00:26:12,320 --> 00:26:13,960 এই নিয়ে আমি তিনবার... 333 00:26:14,840 --> 00:26:17,960 নাচের মেয়েটার দুঃস্বপ্ন দেখলাম। 334 00:26:18,760 --> 00:26:20,080 কে মেয়েটা? 335 00:26:20,720 --> 00:26:22,840 কেন সে বারবার আমার স্বপ্নে আসে? 336 00:26:27,160 --> 00:26:28,160 ভাইয়া। 337 00:26:29,520 --> 00:26:30,680 ভাইয়া। 338 00:26:31,720 --> 00:26:32,720 ভাইয়া। 339 00:26:50,600 --> 00:26:51,360 ভাইয়া। 340 00:26:51,960 --> 00:26:53,680 ভাইয়া, কী হয়েছে? 341 00:26:54,440 --> 00:26:55,840 খারাপ স্বপ্ন দেখেছেন? 342 00:26:58,760 --> 00:26:59,960 চা এনেছি। 343 00:27:01,080 --> 00:27:03,960 তাড়াতাড়ি খেয়ে নিন, নইলে ঠাণ্ডা হয়ে যাবে। 344 00:27:05,600 --> 00:27:07,240 আপনি ঠিকাছেন? 345 00:27:09,200 --> 00:27:10,400 এশা আপা এসেছে। 346 00:27:11,560 --> 00:27:13,480 আপনার সঙ্গে আবার দেখা করতে। 347 00:27:14,200 --> 00:27:15,560 দেখা করবেন? 348 00:27:18,800 --> 00:27:22,000 স্যার, দুঃস্বপ্নগুলো আপনার ট্রমার কারণেও হতে পারে। 349 00:27:22,320 --> 00:27:25,800 দুর্ঘটনার পর থেকে আপনার জীবন যাপন অনেক বদলে গেছে। 350 00:27:26,240 --> 00:27:29,240 এর প্রভাব মানুষের স্বপ্নের উপর পড়ে। 351 00:27:29,320 --> 00:27:33,240 আপনার চেহারা কতটা খারাপ হয়েছে সেটা আয়নায় দেখলেই বুঝতে পারবেন-- 352 00:27:37,280 --> 00:27:38,360 আয়না। 353 00:27:38,600 --> 00:27:39,880 সবাই বলে... 354 00:27:40,160 --> 00:27:42,120 মৃত্যু নাকি দুঃখজনক। 355 00:27:43,680 --> 00:27:45,480 কিন্তু কোনও কোনও ক্ষেত্রে... 356 00:27:46,600 --> 00:27:49,840 মৃত্যুর চেয়ে জীবন দুঃখজনক। 357 00:27:52,080 --> 00:27:54,640 ভাগ্য ভাল যে আপনি স্বপ্নগুলো দেখেছেন। 358 00:27:55,440 --> 00:27:57,560 নাহলে কি আমার সঙ্গে দেখা করতে চাইতেন? 359 00:27:58,960 --> 00:28:00,120 আমি... 360 00:28:01,720 --> 00:28:04,840 তোমার সঙ্গে কাজের অভিজ্ঞতা থেকে... 361 00:28:05,600 --> 00:28:09,680 অনুভব করেছি, যে কোনও কেস তুমি খুব খুঁটিয়ে দেখো। 362 00:28:10,920 --> 00:28:14,400 তাই ভাবলাম তোমাকেই বিষয়টা বলা দরকার। 363 00:28:20,680 --> 00:28:22,760 আচ্ছা, রাজু। পাঠিয়ে দাও। 364 00:28:24,440 --> 00:28:25,720 নতুন কেস? 365 00:28:25,800 --> 00:28:27,840 আজ্ঞে। বিস্তারে লিখে পাঠাচ্ছে। 366 00:28:28,800 --> 00:28:30,200 কী ধরনের কেস? 367 00:28:31,720 --> 00:28:32,680 খুন? 368 00:28:34,160 --> 00:28:35,160 কী? 369 00:28:35,840 --> 00:28:38,120 স্যার, আপনি যে মেয়েটাকে স্বপ্নে দেখেন... 370 00:28:39,880 --> 00:28:41,920 তার গালের কোনদিকে জন্মদাগ আছে? 371 00:28:44,560 --> 00:28:46,240 বাম গালে। কেন? 372 00:28:50,440 --> 00:28:52,000 জন্মদাগটা ঠিক কেমন, স্যার? 373 00:28:52,920 --> 00:28:54,720 কালো, টিপের মতো। 374 00:28:54,840 --> 00:28:55,840 কালো। 375 00:28:58,640 --> 00:28:59,760 তার গায়ের রং? 376 00:29:00,080 --> 00:29:01,160 ফর্সা। 377 00:29:01,240 --> 00:29:02,400 কেন, কী হয়েছে? 378 00:29:02,480 --> 00:29:05,000 সে স্বপ্নে কী ধরনের নাচ করছিল? 379 00:29:07,080 --> 00:29:08,000 ক্লাসিকাল। 380 00:29:08,720 --> 00:29:10,400 অসম্ভব।