1
00:00:29,166 --> 00:00:30,625
কিছু তো একটা আমাদের
চোখ এড়িয়ে যাচ্ছে।
2
00:00:31,541 --> 00:00:33,166
কিন্তু, সেটা ঠিক ধরতে পারছি না।
3
00:00:33,416 --> 00:00:34,416
আমরা কিছু একটা মিস করছি।
4
00:00:35,875 --> 00:00:36,666
ম্যাডাম...
5
00:00:37,500 --> 00:00:40,500
এসব বাদ দিয়ে কয়েকদিন আপনি
রেস্ট নিলে ভালো হয় না?
6
00:00:40,583 --> 00:00:42,041
গত ছয়টা ঘন্টা ধরে এটা
নিয়ে পড়ে আছেন।
7
00:00:43,250 --> 00:00:45,291
কমিশনারের অফিস থেকে
প্রচুর প্রেশার আসছে।
8
00:00:46,916 --> 00:00:48,500
দু'দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে।
9
00:00:50,291 --> 00:00:52,250
- আরেকটা কফি কি অর্ডার দেব?
- না।
10
00:01:07,958 --> 00:01:08,750
কিছু পেলেন, ম্যাডাম?
11
00:01:09,625 --> 00:01:11,416
শিকড়ের দিক'টা দেখো?
12
00:01:12,791 --> 00:01:14,916
বেশ পুরু মনে হচ্ছে দেখতে।
13
00:01:15,250 --> 00:01:16,666
ম্যাডাম...
14
00:01:16,750 --> 00:01:18,833
আমরা যেখানে গাড়ি পার্ক করেছিলাম
সেখানে অনেক অশ্বত্থ গাছ ছিল।
15
00:01:19,041 --> 00:01:20,166
এই শিকড় সেসব গাছের হতে পারে।
16
00:01:32,916 --> 00:01:38,166
এই অশ্বত্থ গাছের শিকড়গুলো তো মাটির
দশ-পনের ফুট পর্যন্ত গভীর হয়ে থাকে?
17
00:01:38,250 --> 00:01:39,166
জ্বি, ম্যাডাম।
18
00:01:39,458 --> 00:01:43,666
কেউ এরকম জায়গায় অধিকতর খননের
কারণে শিকড় এভাবে বের হয়েছে।
19
00:01:44,666 --> 00:01:46,916
আমরা সেদিন কতোটা গভীরে
যেন খনন করেছিলাম?
20
00:01:47,958 --> 00:01:50,416
৪-৫ ফুট খনন করেই কুকুরটার
লাশ পেয়ে গিয়েছিলাম, ম্যাডাম।
21
00:01:52,000 --> 00:01:54,791
তাহলে, আমাদের খননের সময়
এই শিকড়গুলো বের হয়নি।
22
00:01:55,083 --> 00:01:57,416
আপনি কি বলতে চাচ্ছে, সাগর...
23
00:02:01,083 --> 00:02:04,541
কুকুরের বডি দাফন করার জন্য
সে ৫ ফুট গভীরে খনন করেছে।
24
00:02:05,625 --> 00:02:10,041
কিন্তু, সে নিশ্চয়ই ১৫ থেকে ২০ ফুট
গভীরে খনন করেছিল।
25
00:02:11,791 --> 00:02:13,666
শুধুমাত্র তখনই শিকড়গুলো এভাবে
উৎপাটিত হওয়ার ব্যাখ্যা পাওয়া যায়।
26
00:02:16,916 --> 00:02:18,625
এতোটা গভীরে খুঁড়েছিল কেন?
27
00:02:37,333 --> 00:02:38,958
আমাকে কোথায় পুঁতে ফেলতে চাচ্ছেন, স্যার?
28
00:02:40,416 --> 00:02:43,000
- মি. রেড্ডির জমিন তো খালি, তাই না?
- জ্বি, স্যার।
29
00:02:43,541 --> 00:02:46,000
ওখানেই দাফন করো। রেড্ডি সাহেবের
সাথে আমি কথা বলে নেব।
30
00:02:46,083 --> 00:02:46,916
ঠিক আছে, স্যার।
31
00:03:18,708 --> 00:03:22,041
খোঁড়ার পরে কুকুরের ডেড বডি পেলে কেউ
আরো খুঁড়ে দেখার কথা ভাববে না।
32
00:03:22,416 --> 00:03:24,875
কারো মাথাতেই আসবে না যে আরো
একটা বডি থাকতে পারে!
33
00:03:26,291 --> 00:03:27,166
অসাধারণ!
34
00:05:11,250 --> 00:05:13,458
সাংবাদিকতা..
35
00:05:15,666 --> 00:05:18,208
"সাংবাদিকতা: নীতি এবং নৈতিকতা"
36
00:05:21,916 --> 00:05:24,083
সবকিছু কি ফার্মহাউজে পাঠিয়ে দেব?
37
00:06:52,208 --> 00:06:53,041
সাগর স্যার?
38
00:06:53,500 --> 00:06:54,833
স্যার, এখানে আপনি কী করছেন?
39
00:06:57,416 --> 00:06:58,250
আপনি..
40
00:06:58,333 --> 00:07:00,291
আমি স্যার, সাতিয়া!
জর্নো গ্লোবাল স্টুডেন্ট!
41
00:07:00,541 --> 00:07:02,583
কনভোকেশন প্রোগ্রামের জন্য
দাওয়াত দিতে এসেছিলাম।
42
00:07:03,375 --> 00:07:05,666
- ওহ, হ্যাঁ, সাতিয়া!
- জ্বি।
43
00:07:06,000 --> 00:07:07,458
তুমি তো জব এপ্লিকেশনও
দিয়েছিলে, তাই না?
44
00:07:07,625 --> 00:07:08,458
হ্যাঁ, স্যার!
45
00:07:10,583 --> 00:07:13,666
- ধুথা পাবলিকেশন্স?
- এটাই ধুথা, স্যার। এটা আমাদের পত্রিকা!
46
00:07:14,041 --> 00:07:16,166
- মানে?
- এই প্রতিষ্ঠান আমাদের পরিবারের।
47
00:07:16,375 --> 00:07:18,583
আমার দাদা ছিলেন প্রধান সম্পাদক! সাতিয়ামূর্তি!
48
00:07:18,666 --> 00:07:20,333
- উনার নামেই আমার নাম রাখা হয়েছে।
- সাতিয়ামূর্তি...
49
00:07:20,416 --> 00:07:21,791
প্লিজ, ভেতরে আসুন, স্যার!
50
00:07:22,291 --> 00:07:23,125
প্লিজ, বসুন।
51
00:07:23,625 --> 00:07:24,791
চা-কফি? কোনটা দেব স্যার?
52
00:07:25,375 --> 00:07:26,250
ধন্যবাদ, কিছু খাবো না।
53
00:07:26,583 --> 00:07:28,125
মি. সাতিয়ামূর্তির সাথে কি
দেখা করা যাবে?
54
00:07:28,958 --> 00:07:30,875
উনি তো বেঁচে নেই, স্যার।
55
00:07:31,333 --> 00:07:35,916
১৯৬২ সালেই উনি আচানক
হঠাত গায়েব হয়ে যান!
56
00:07:36,333 --> 00:07:39,666
তখন থেকেই আমাদের পত্রিকা
প্রকাশ বন্ধ হয়ে যায়!
57
00:07:39,833 --> 00:07:41,583
আমার পরিবার সবকিছু হারায়।
58
00:07:42,041 --> 00:07:44,666
এই প্রিন্টিং প্রেসকেই আমরা
বাড়ি বানিয়ে থাকছি, স্যার।
59
00:07:45,166 --> 00:07:46,333
শুনে বেশ দুঃখ লাগছে।
60
00:07:46,500 --> 00:07:47,333
তবে...
61
00:07:48,083 --> 00:07:52,083
তুমি কি উনার কোনো লেখা বা
বই সম্পর্কে বলতে পারবে?
62
00:07:52,625 --> 00:07:54,916
উনার রুমেই যান না, স্যার? হয়তো আপনার কাজে
লাগবে এমন কিছু পেয়ে যেতে পারেন।
63
00:07:55,250 --> 00:07:56,375
আসুন, আপনাকে দেখাচ্ছি।
64
00:07:58,875 --> 00:07:59,750
প্লিজ, আসুন, স্যার।
65
00:08:15,500 --> 00:08:17,083
আমার দাদা, জনাব সাতিয়ামূর্তি।
66
00:08:30,208 --> 00:08:33,916
যেভাবে রুমটা উনি ছেড়ে গিয়েছিলেন
এখনো সেভাবেই আছে।
67
00:08:34,416 --> 00:08:37,500
উনার বই, পড়ার টেবিল,
তখনকার সময়ের পত্রিকা...
68
00:08:37,791 --> 00:08:40,916
আমার বাবা উনার স্মৃতি রক্ষার্থে
সবকিছু যত্ন করে রেখেছেন।
69
00:08:41,750 --> 00:08:42,583
সাতিয়া!
70
00:08:43,333 --> 00:08:44,166
সাতিয়া!
71
00:08:44,416 --> 00:08:46,000
স্যার, প্লিজ এক মিনিট!
আমি এক্ষুনি আসছি!
72
00:08:50,541 --> 00:08:53,416
- কী হয়েছে, বাবা?
- সাতিয়া, ঘরে কে আছে?
73
00:08:53,708 --> 00:08:55,416
কে বলেছে তোকে ঘরের দরজা খুলতে?
74
00:08:55,875 --> 00:08:56,708
বাবা, আমি তো শুধু...
75
00:08:57,625 --> 00:08:59,583
কেন তুমি তালাটা খুললে?
76
00:09:00,333 --> 00:09:03,375
আমি না বলেছি যে আমি ছাড়া ওই
ঘরে কেউ ঢুকতে পারবে না?
77
00:09:03,458 --> 00:09:05,750
- বাবা?
- ঘরে কে ঢুকেছে? তাঁকে বলো বের হতে!
78
00:09:05,833 --> 00:09:06,750
বাবা, প্লিজ!
79
00:09:07,041 --> 00:09:09,500
- তাঁকে ডাকো...
- বাবা!
80
00:09:15,375 --> 00:09:16,500
চন্দ্রমূর্তি?
81
00:09:18,166 --> 00:09:19,041
উনি তোমার বাবা?
82
00:09:20,208 --> 00:09:21,791
তোমাকে ঘরে ঢোকার
অনুমতি কে দিয়েছে?
83
00:09:22,250 --> 00:09:23,125
যাও, এক্ষুনি বের হয়ে যাও!
84
00:09:23,875 --> 00:09:27,208
তোমার মতো লোকেদের ও রুমে
ঢোকারই যোগ্যতা নেই।
85
00:09:28,333 --> 00:09:29,208
এখানে এসেছ কেন?
86
00:09:30,750 --> 00:09:32,250
ধুথাকে নিয়ে রিসার্চ করি।
87
00:09:32,750 --> 00:09:35,541
তুমি করবে রিসার্চ?
88
00:09:36,000 --> 00:09:38,458
তোমার তো এই নামটা মুখে
তোলারও যোগ্যতা নেই!
89
00:09:40,416 --> 00:09:41,250
বাবা!
90
00:09:42,083 --> 00:09:43,833
আমি আসার পর বের
হবে বলেছিলে না?
91
00:09:44,208 --> 00:09:45,041
যাও!
92
00:09:45,125 --> 00:09:46,750
- কিন্তু, বাবা...
- যাও, সাতিয়া!
93
00:09:51,500 --> 00:09:53,041
আমি কিছু তথ্যের জন্য এসেছি।
94
00:09:53,416 --> 00:09:55,750
এখানে তুমি কোনো তথ্য পাবে না।
95
00:09:56,916 --> 00:10:02,791
তোমার মতো সাংবাদিকের আমার বাবার ব্যাপারে কিছু
লেখার মতো লজ্জাস্কর ব্যাপার আর কিছুই হতে পারে না!
96
00:10:04,458 --> 00:10:07,458
আমার বাবা আর উনার পত্রিকার
স্বর্ণালী এক ইতিহাস রয়েছে!
97
00:10:07,791 --> 00:10:11,541
তোমার আনাড়ি লেখায় তাঁর
কদর কমিয়ো না!
98
00:10:11,916 --> 00:10:13,000
আপনার সমস্যাটা কী, স্যার?
99
00:10:13,250 --> 00:10:15,958
মহান ইতিহাসের গালগপ্পো
করছেন কেন অযথা?
100
00:10:16,416 --> 00:10:17,458
এই ইতিহাস মহান হওয়ার কী আছে?
101
00:10:17,833 --> 00:10:21,583
আপনার বাবা একটা পত্রিকার প্রকাশনা শুরু
করে হঠাত করে আচানক গায়েব হয়ে যান!
102
00:10:22,083 --> 00:10:23,208
এটাকে মহান বলছেন আপনি?
103
00:10:24,750 --> 00:10:26,916
কে বলেছে তোমাকে এসব?
104
00:10:27,250 --> 00:10:28,958
কে বলেছে তাতে কিছু
আসে যায় না, স্যার!
105
00:10:30,083 --> 00:10:31,333
সবকিছুই ইন্টারনেটে পাওয়া যায়।
106
00:10:31,625 --> 00:10:32,833
ইন্টারনেটে পড়েছ এই ব্যাপারে? !
107
00:10:33,708 --> 00:10:35,166
তুমি নিজেকে সাংবাদিক বলে দাবী করো?
108
00:10:35,708 --> 00:10:38,416
সাংবাদিকতার প্রথম নীতিটা জানো তো?
109
00:10:38,541 --> 00:10:45,708
কোনো তথ্য পেলে সেটা আগে নানাভাবে
সত্যতা যাচাই না করে নিজেদের
কোনো রায় দেওয়া যাবে না!
112
00:10:45,791 --> 00:10:46,666
ঠিক আছে, বলুন তাহলে?
113
00:10:46,750 --> 00:10:49,416
আপনার মুখেই শুনি কোনটা
সত্য, কোনটা মিথ্যা!
114
00:10:49,875 --> 00:10:51,625
নইলে আমি যা জানি তাই লিখব।
115
00:10:59,208 --> 00:11:02,875
বিখ্যাত সাংবাদিক কোদিনালা সাতিয়ামূর্তির বই...
116
00:11:03,166 --> 00:11:08,625
"সাংবাদিকতাঃ নীতি ও নৈতিকতা" প্রকাশনা অনুষ্ঠানে...
117
00:11:08,708 --> 00:11:11,625
আমরা এখানে আগত প্রত্যেক
অতিথিকে স্বাগত জানাই।
118
00:11:11,875 --> 00:11:17,375
আমি এমএলএ মি. রাঘাভাইয়াকে কিছু
বলার জন্য অনুরোধ জানাচ্ছি।
119
00:11:29,583 --> 00:11:30,666
আপনাদের সবাইকে নমস্কার জানাই!
120
00:11:30,958 --> 00:11:34,583
এমএলএ হওয়ায় বিভিন্ন
রাজনৈতিক সভায় যাই আমি।
121
00:11:35,041 --> 00:11:39,333
কিন্তু, আজ এখানে পুস্তক প্রকাশনা সম্পর্কিত
অনুষ্ঠানে মূখ্য অতিথি হয়ে আসাটা...
122
00:11:39,916 --> 00:11:41,291
বেশ গর্ব করছে আমাকে।
123
00:11:42,458 --> 00:11:44,166
সাতিয়ামূর্তি আমার ঘনিষ্ঠ বন্ধুদের একজন।
124
00:11:45,708 --> 00:11:47,791
ওর পত্রিকার নাম হচ্ছে "ধুথা"।
125
00:11:48,958 --> 00:11:52,500
অন্ধ্রপ্রদেশে বর্তমানে পত্রিকাটি ঈর্ষনীয়
জনপ্রিয়তা অর্জন করেছে।
126
00:11:53,166 --> 00:11:55,916
এই পত্রিকার বিশেষত্ব হচ্ছে...
127
00:11:56,083 --> 00:12:00,625
কোনো খবর এই পত্রিকায় প্রকাশিত হলে...
128
00:12:00,708 --> 00:12:04,333
আমরা খবরটির সত্যতা সম্পর্কে
আশ্বস্ত থাকতে পারি।
129
00:12:05,041 --> 00:12:09,875
সাতিয়ামূর্তি দেশ এবং সাংবাদিকতার বুনিয়াদ
সম্পর্কে গভীর মমতা মনে লালন করে।
130
00:12:10,291 --> 00:12:14,541
মুক্তিসংগ্রামের একটি বিশেষ ঘটনার
কথা উল্লেখ না করে পারছি না।
131
00:12:14,708 --> 00:12:15,958
অতীতে, সাতিয়ামূর্তি...
132
00:12:16,291 --> 00:12:19,750
তাঁর মতো তরুণমনস্ক যুবকদের নিয়ে
একটি দল গঠন করেছিল।
133
00:12:20,083 --> 00:12:27,541
ব্রিটিশদের চোখে ধূলো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নানা
অন্যায় অবিচারের ব্যাপারে সংবাদ প্রকাশ করত ও।
135
00:12:28,375 --> 00:12:32,416
সে তাঁর এই পত্রিকার একটা
চমৎকার নামও দিয়েছিল।
136
00:12:33,000 --> 00:12:33,833
"ধুথা।"
137
00:12:34,166 --> 00:12:35,916
ওর বইয়ের নামও সেটাই।
138
00:12:40,333 --> 00:12:44,083
পত্রিকাটি সেই সময়ে ব্রিটিশ জেনারেলের
মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছিল।
139
00:12:44,875 --> 00:12:48,541
ছাপাখানা ধ্বংসের জন্য
বাহিনী পাঠিয়েছিল সে।
140
00:12:49,041 --> 00:12:50,541
তখনই সাতিয়ামূর্তিরত সাথে আমার
সাক্ষাৎ হয় এবং সে বলে...
141
00:12:50,625 --> 00:12:53,000
"যদি ওরা আমার ছাপাখানা ধ্বংস
করে, করতে দাও!"
142
00:12:53,083 --> 00:12:54,833
"যদি ওরা আমাকে গ্রেফতার করে,
তো করতে দাও!"
143
00:12:54,916 --> 00:12:57,500
"কিন্তু, সেই প্রিন্টিং মেশিনকে যে কোনো
মূল্যে সুরক্ষিত রাখতে হবে।"
144
00:12:58,166 --> 00:12:59,125
কারণ...
145
00:12:59,750 --> 00:13:03,166
এই প্রিন্টিং মেশিনটিই সাতিয়ামূর্তির অস্ত্র!
146
00:13:04,000 --> 00:13:08,791
সেদিন রাতেই সাতিয়াপাত্নাম এর
লাইটহাউসে মেশিনটা সরিয়ে ফেলি।
147
00:13:09,416 --> 00:13:14,250
ইংরেজরা মেশিনের খোঁজ বের করার জন্য
আমাদেরকে অকথ্য নির্যাতন করে।
149
00:13:14,416 --> 00:13:18,041
অসহ্য যন্ত্রণা সহ্য করেও আমরা
একটা টুঁ শব্দও করিনি।
150
00:13:18,958 --> 00:13:23,583
ছাড়া পাওয়ার পর সেই লাইটহাউস থেকেই
আমরা ধুথার প্রকাশ জারি রাখি।
151
00:13:24,041 --> 00:13:28,541
তখন থেকেই সেই লাইটহাউসের চিত্র
লোঘো হিসেবে ধুথায় ব্যবহৃত হচ্ছে।
152
00:13:31,291 --> 00:13:35,458
সাতিয়ামূর্তি সাংবাদিকতার ব্যাপারে
তাঁর অভিজ্ঞতা, ভালবাসা এবং...
153
00:13:35,583 --> 00:13:37,500
সম্মানকে মিলিত করে এই
গ্রন্থটি রচনা করেছেন।
154
00:13:37,666 --> 00:13:41,083
আপনি এই গ্রন্থের প্রতিটি শব্দে
তাঁকে খুঁজে পাবেন।
155
00:13:41,666 --> 00:13:46,125
তাঁকে ছাড়া এই মুহূর্তে কাউকেই এই বইয়ের
প্রণেতা হিসেবে ভাবতে পারছি না।
156
00:13:46,375 --> 00:13:52,875
এই গ্রন্থকে অবলম্বন করে আগামী প্রজন্মের
সাংবাদিকতার সোপানে নতুন দিগন্ত উন্মোচিত হবে...
158
00:13:53,291 --> 00:13:54,375
এই আশাবাদ ব্যক্ত করে
আমার বক্তব্য শেষ করছি।
159
00:13:58,375 --> 00:13:59,250
সবাইকে অসংখ্য ধন্যবাদ।
160
00:14:06,666 --> 00:14:10,750
যে সমস্ত অতিথি আমাকে শ্রদ্ধ প্রদর্শনের
জন্য এখানে সমবেত হয়েছেন...
161
00:14:11,416 --> 00:14:13,708
এবং, আমার প্রাণপ্রিয় বন্ধু রাঘাভাইয়াকে...
162
00:14:14,041 --> 00:14:15,166
অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই।
163
00:14:16,958 --> 00:14:24,166
পূর্বে নেতারা রাজনীতিতে আসতেন দেশ এবং
দেশের মানুষের সেবা করার ব্রত নিয়ে।
165
00:14:24,583 --> 00:14:26,250
রাঘাভাইয়া সেরকমই একজন মানুষ।
166
00:14:26,541 --> 00:14:27,458
যাই হোক...
167
00:14:28,083 --> 00:14:29,541
সময় বদলে যাচ্ছে।
168
00:14:30,083 --> 00:14:35,333
বর্তমানে অধিক থেকে অধিকতর মানুষ রাজনীতিতে
ক্ষমতা এবং অর্থের জন্য প্রবেশ করছে।
169
00:14:36,000 --> 00:14:39,916
রাজনীতির সাথে সাথে সাংবাদিকতা
পেশাটাও দূর্নীতিতে ছেয়ে গেছে।
170
00:14:40,333 --> 00:14:43,250
আমরা সাংবাদিকেরা যারা সমাজের নানা
অসঙ্গতি নিয়ে প্রশ্ন তুলি...
171
00:14:43,791 --> 00:14:46,708
তাঁরা টাকার জন্য মিথ্যে
সংবাদ প্রকাশ করছে।
172
00:14:47,583 --> 00:14:49,166
একটা জিনিস সবাই মনে রাখবেন।
173
00:14:49,833 --> 00:14:53,958
রাজনীতি এবং সাংবাদিকতা একই
রেল লাইনের দু'টি ট্র্যাক।
174
00:14:54,458 --> 00:14:56,791
একটা আরেকটার সাথে সমান্তরালভাবে চলে...
175
00:14:57,041 --> 00:15:01,750
এই ট্রেনটির অগ্রসর হওয়ার কথা ছিল
গণতন্ত্রের বিজয়ের মঞ্চে।
176
00:15:02,041 --> 00:15:04,791
কোনো অবস্থাতেই এই দু'টো ট্র্যাক
একসাথে মিলিত হওয়া যাবে না।
177
00:15:05,083 --> 00:15:09,958
এই ভাবনাই আমাকে বইটি লিখতে
অনুপ্রাণিত করেছে।
178
00:15:10,333 --> 00:15:13,708
আমি এই সাংবাদিকতা পেশাটির
অবমাননা করতে চাই না।
179
00:15:13,958 --> 00:15:15,375
একজন সাংবাদিক হিসেবে...
180
00:15:15,458 --> 00:15:20,166
পুরো পৃথিবীকে আমাদের নীতি এবং আদর্শের
দ্বারা হয়ত বদলানো সম্ভব নয়।
181
00:15:20,875 --> 00:15:21,750
তবে...
182
00:15:22,333 --> 00:15:25,333
অন্তত একজনকে তো বদলাবার
জন্য অনুপ্রাণিত করতে পারি।
183
00:15:26,250 --> 00:15:30,458
সেই পরিবর্তনটাই আমাদের দেশকে
সমৃদ্ধির দিকে নিয়ে যাবে।
184
00:15:50,458 --> 00:15:51,708
- ভূপাতি...
- স্যার।
185
00:15:53,083 --> 00:15:53,916
মূর্তি...
186
00:15:54,708 --> 00:15:58,000
তুমি কি সত্যিই মনে করো রাজনীতি এবং
সাংবাদিকতা আপোষ করে চলবে?
187
00:15:58,458 --> 00:15:59,791
শুধু তাই নয়...
188
00:16:00,458 --> 00:16:03,208
ভবিষ্যতে আরো নিকৃষ্ট সব পরিস্থিতির
মুখোমুখি হবো আমরা।
189
00:16:03,833 --> 00:16:07,291
রাজনৈতিক দল তাঁদের নিজেদের
পত্রিকা প্রকাশ করতে পারে... {
190
00:16:07,666 --> 00:16:11,583
এবং, সাংবাদিকদের স্বাধীনতা
হরণ করতে পারে।
191
00:16:12,083 --> 00:16:12,916
শুধু অপেক্ষা করো এবং দেখো।
192
00:16:15,416 --> 00:16:18,625
- হ্যাঁ, ভূপাতি?
- বইটিতে আপনার একটি অটোগ্রাফ চাচ্ছিলাম, স্যার?
193
00:16:22,000 --> 00:16:24,458
- ভূপাতি, তোমার ছেলে কেমন আছে?
- ভালোই আছে, স্যার।
194
00:16:24,541 --> 00:16:25,583
স্কুলে যাচ্ছে এখন।
195
00:16:25,833 --> 00:16:30,541
আলোর পথে থেকো
- সাতিয়ামূর্তি
196
00:16:31,333 --> 00:16:33,416
- হেই, চক্রপানি...
- নমস্কার, স্যার।
197
00:16:34,625 --> 00:16:36,375
- মূর্তি, এ হচ্ছে চক্রপানি।
- ওহ।
198
00:16:36,458 --> 00:16:38,083
- নমস্কার, স্যার!
- নমস্কার।
199
00:16:38,166 --> 00:16:40,208
"প্রজা ভাক্কু" নামে নতুন একটি
রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছে সে।
200
00:16:40,500 --> 00:16:43,750
সে আগামী নির্বাচনে আমার বিপরীতে লড়বে।
201
00:16:44,208 --> 00:16:46,916
ব্যালট পেপারে আপনার সাথে সাথে আমার
নাম আসাটা অধিক সম্মানের।
202
00:16:47,000 --> 00:16:49,166
আমি আপনার বিরুদ্ধে নই, স্যার।
203
00:16:49,375 --> 00:16:52,125
রাজনীতিতে তো এখনই তরুণ
যুবাদের আসার সময়।
204
00:16:52,208 --> 00:16:53,708
সেটাই, বেশ খুশি হয়েছি আমি।
205
00:16:53,791 --> 00:16:56,375
- আপনার সাথে একটা ছবি তুলতে পারি, স্যার?
- হ্যাঁ, অবশ্যই।
206
00:16:56,458 --> 00:16:57,291
আসো।
207
00:16:57,541 --> 00:16:59,000
- মি. ভূপাতি, আপনিও আসুন না?
- ঠিক আছে।
208
00:17:19,250 --> 00:17:21,083
অনুষ্ঠানটা বেশ বর্ণাড্য ছিল, স্যার।
209
00:17:21,500 --> 00:17:22,791
সবকিছু আকাশ থেকে হয়নি, ভূপাতি।
210
00:17:24,000 --> 00:17:25,416
তোমার অবদান ছিল এতে।
211
00:17:28,375 --> 00:17:31,375
বই তড়িঘড়ি করে শেষ করার চক্করে কিছু
জিনিস হয়ত ভুলে গেছেন, স্যার।
212
00:17:32,458 --> 00:17:33,416
সেজন্যই...
213
00:17:42,500 --> 00:17:44,166
তিরুপাতীর টিকেট?
214
00:17:48,000 --> 00:17:51,166
ছেলে হলে তিরুপাতীতে যাবেন
বলে মানত করেছিলেন।
215
00:17:51,250 --> 00:17:52,583
দু'বছর কেটে গেল।
216
00:17:52,666 --> 00:17:54,250
আপনি তো সে ব্যাপারে
ভুলে বসে আছেন।
217
00:17:54,750 --> 00:17:55,750
একটুঁ ঘুরে আসুন।
218
00:17:56,083 --> 00:17:59,250
আসন্ন উৎসব কেউই মিস
করতে চাইবে না।
219
00:18:00,166 --> 00:18:01,333
এখন নির্বাচনের মৌসুম।
220
00:18:02,291 --> 00:18:05,458
সবকিছু একা সামলানো তোমার
জন্য কষ্টকর হয়ে যাবে না?
221
00:18:05,708 --> 00:18:08,208
প্রেস রিলেটেড যে কোনো কাজে আমার
কোনো কষ্ট হবে না, স্যার।
222
00:18:10,708 --> 00:18:11,958
তাও, ভূপাতি...
223
00:18:12,375 --> 00:18:14,416
আরে সেতো বলেছেই,
ও সামলে নেবে।
224
00:18:14,708 --> 00:18:16,250
তাছাড়া তুমি তো সবসময়ই বলো...
225
00:18:16,500 --> 00:18:19,833
আমি বাদে অন্য কেউ প্রতিষ্ঠান চালাতে
পারলে ভূপাতিই পারবে।
226
00:18:20,208 --> 00:18:21,750
তাহলে এতো দ্বিধা করছ কেন?
227
00:18:21,833 --> 00:18:22,750
চলো।
228
00:18:23,958 --> 00:18:25,041
ট্রেন কখন ছাড়বে?
229
00:18:25,333 --> 00:18:27,625
সন্ধ্যা ৬.০০ টার দিকে, চেক করেছিলাম।
230
00:18:29,833 --> 00:18:30,666
রাখো।
231
00:18:32,375 --> 00:18:33,250
দেখো?
232
00:18:35,708 --> 00:18:38,041
- আমরা এখন কোথায় যাচ্ছি?
- আমি একটা পূজার আয়োজন করেছি।
233
00:18:38,125 --> 00:18:40,291
প্রেসেই। সেখানেই যাচ্ছি।
234
00:18:47,791 --> 00:18:51,375
DHOOTHA PUBLICATIONS
235
00:18:52,750 --> 00:18:53,791
- সুভাইয়া?
- স্যার?
236
00:18:53,875 --> 00:18:56,000
- পূজা কি শুরু হয়েছে?
- না, স্যার। আমরা আপনারই জন্য অপেক্ষা করছিলাম।
237
00:18:56,083 --> 00:18:56,916
চলো, চলো!
238
00:19:19,791 --> 00:19:20,916
- সুভাইয়া...
- স্যার
239
00:19:21,083 --> 00:19:22,291
আমরা তিরুপাতীতে যাচ্ছি।
240
00:19:23,125 --> 00:19:24,791
তিন দিন সেখানে থাকব।
241
00:19:25,333 --> 00:19:28,833
ভূপাতি কোন লেখা ছাপবে
সেটার ফয়সালা নেবে।
242
00:19:29,500 --> 00:19:30,958
- তাঁর নির্দেশমত কাজ করবে।
- অবশ্যই, স্যার।
243
00:19:31,333 --> 00:19:34,625
ভূপাতি, পূজা শেষ হওয়ার পর
আমরা লাইটহাউসে যাব।
244
00:20:00,291 --> 00:20:01,375
এটা কী?
245
00:20:01,458 --> 00:20:03,166
লেখার সময় সামান্য ভুলচুক হলেও...
246
00:20:03,416 --> 00:20:06,416
আমি তৎক্ষণাৎ কাগজ
ছুঁড়ে ফেলে দিতাম।
247
00:20:07,375 --> 00:20:08,875
এভাবেই এতোটা জমেছে এখানে।
248
00:20:08,958 --> 00:20:10,708
তাহলে, ভুলচুক একটু কম করো।
249
00:20:10,916 --> 00:20:14,041
- দাঁড়াও, আমি এক্ষুনি জায়গাটা পরিষ্কার করছি।
- লক্ষ্মী, ওটা আমরা পরেও করতে পারব।
250
00:20:14,125 --> 00:20:15,250
- আগে পূজার কাজটা শেষ করতে হবে।
- আচ্ছা।
251
00:20:15,333 --> 00:20:16,250
পূজা শুরু করো।
252
00:20:27,958 --> 00:20:30,875
লক্ষ্মী, এটার ইতিহাস তো জানো?
253
00:20:31,208 --> 00:20:33,583
জানি তো, তুমি অনেকবারই বলেছ।
254
00:20:33,791 --> 00:20:36,375
স্বাধীনতা সংগ্রামে এটাই ছিল তোমার অস্ত্র!
255
00:20:36,833 --> 00:20:39,041
- এটা তোমার কাছে অনেক কিছু!
- হুম।
256
00:20:39,125 --> 00:20:40,208
এটা তোমার কাছে প্রথম সন্তানের মতো।
257
00:20:40,541 --> 00:20:42,291
- আর কিছু বাদ গেছে?
- না, না, সবই জানো তুমি!
258
00:21:10,541 --> 00:21:11,375
সুশীলা?
259
00:21:11,583 --> 00:21:12,416
সুশীলা!
260
00:21:12,500 --> 00:21:14,500
- কী হয়েছে?
- এই যে দেখো।
261
00:21:15,791 --> 00:21:17,125
গতকালের অনুষ্ঠানের ছবি।
262
00:21:18,583 --> 00:21:19,500
ভালোই লাগছে দেখতে।
263
00:21:20,291 --> 00:21:21,500
আচ্ছা, শোনো।
264
00:21:21,625 --> 00:21:23,458
কালকের পূজা অর্চনার জন্য
কিছু নারিকেল লাগবে।
265
00:21:23,750 --> 00:21:26,791
- কল্পনাকে পাঠাবো আনার জন্য?
- পাঠাও।
266
00:21:26,875 --> 00:21:27,750
ঠিক আছে তাহলে। Okay then.
267
00:21:27,958 --> 00:21:28,916
কল্পনা...
268
00:21:29,958 --> 00:21:32,875
-কল্পনা!
- আসছি, মা!
269
00:21:33,375 --> 00:21:34,541
ঘর পরিষ্কার করছি।
270
00:21:46,500 --> 00:21:47,666
ডাক্তার কী বলেছে?
271
00:21:47,916 --> 00:21:49,833
বলেছে, ওর আর সেভাবে হাঁটতে
পারার সক্ষমতা নেই।
272
00:21:50,916 --> 00:21:52,625
এগুলো ওর পায়ে লাগিয়ে দিয়েছে।
273
00:21:53,416 --> 00:21:55,333
শীঘ্রই ওর জন্য একটা হুইলচেয়ার লাগবে।
274
00:22:05,875 --> 00:22:08,541
বাঁ হাত ব্যবহার করাকে খ্রিস্ট
ধর্মে কি বলা হয় জানো?
275
00:22:09,375 --> 00:22:10,208
কী?
276
00:22:10,291 --> 00:22:12,416
বলে, শয়তান তোমাকে পছন্দ করে।
277
00:22:13,083 --> 00:22:15,083
- তোমার সাথে বেশ মিলে গেল।
- তাতো বটেই।
278
00:22:16,333 --> 00:22:18,333
আচ্ছা, আমাদের দলের
প্রতীক কেমন হলো?
279
00:22:18,500 --> 00:22:20,750
- সুন্দর লাগছে দেখতে।
- একটা বড় লাইনও ভেবেছি এর স্বপক্ষে।
280
00:22:21,375 --> 00:22:26,166
"প্রজা ভাক্কু জনসমর্থনকে কাজে লাগিয়ে
বিরোধী পক্ষকে দুমড়ে মুচড়ে দেবে!"
281
00:22:26,791 --> 00:22:28,500
কেমন হলো? ছাপাব পত্রিকায়?
282
00:22:29,416 --> 00:22:32,958
আমাদের বিজয়ী বক্তব্যের
ব্যাপারে পরেও ভাবা যাবে।
283
00:22:33,208 --> 00:22:35,791
জয়ের জন্য তোমার পরিকল্পনা কী?
284
00:22:35,875 --> 00:22:36,750
বলো।
285
00:22:37,208 --> 00:22:39,666
সাতিয়ামূর্তিকে তোমার কথামত
তিরুপাতিতে তো পাঠালাম।
286
00:22:40,375 --> 00:22:41,958
তিন দিন পরেই আবার ফিরে আসবে।
287
00:22:42,250 --> 00:22:44,333
আমাদের যা করার এই
তিনদিনে করতে হবে।
288
00:22:44,416 --> 00:22:45,458
প্ল্যান কী বলো?
289
00:22:46,416 --> 00:22:48,541
রাঘাভাইয়ার বাসায় একটা কাজের
মেয়ে রয়েছে, নাম কল্পনা।
290
00:22:49,166 --> 00:22:51,000
দেখতে বেশ কমনীয়।
291
00:22:51,333 --> 00:22:52,916
কী বলতে চাইছ তুমি?
292
00:22:53,583 --> 00:22:55,916
আমি এমন কোনো দল বানাতে চাই না
যেটা রাতারাতি উবে যাবে।
293
00:22:56,541 --> 00:22:58,583
আমার দল প্রজন্মের পর প্রজন্ম
ধরে বিরাজ করবে।
294
00:22:59,041 --> 00:23:02,375
সেজন্যই আমাদেরকে যা প্ল্যান করার
গোঁড়া থেকে করতে হবে।
295
00:23:02,791 --> 00:23:03,708
বোঝা গেল ব্যাপারটা?
296
00:23:04,458 --> 00:23:09,333
কল্পনার পেছনে দু'বছর ধরে
লেগে থেকে কব্জা করেছি।
297
00:23:09,875 --> 00:23:11,583
এখন ওকে যা বলব
আমি সে তাই করব।
298
00:23:12,083 --> 00:23:13,166
আমাকে ও অন্ধের মতো বিশ্বাস করে।
299
00:23:13,708 --> 00:23:15,291
ওকে বেশ জরুরী একটা
কাজ দিয়েছি করতে।
300
00:23:15,375 --> 00:23:16,416
সে যে কোনো সময়ে
চলে আসবে এখানে।
301
00:23:16,958 --> 00:23:18,166
- পরে বুঝিয়ে বলব।
- শুনুন?
302
00:23:18,458 --> 00:23:19,416
সে এসে পড়েছে।
303
00:23:19,583 --> 00:23:21,708
ভূপাতি, দু'মিনিট অপেক্ষা
করো। আমি আসছি!
304
00:23:25,125 --> 00:23:26,041
শুনছেন?
305
00:23:30,500 --> 00:23:31,375
শুনছেন?
306
00:23:35,791 --> 00:23:36,666
হ্যালো...
307
00:23:47,666 --> 00:23:48,500
ছাড়ুন তো!
308
00:23:48,708 --> 00:23:50,125
কেউ দেখে ফেলবে আমাদের!
309
00:23:50,375 --> 00:23:51,291
নিয়ে এসেছ?
310
00:24:03,041 --> 00:24:06,833
খুব ভয়ে থাকি যে যদি কেউ
একদিন দেখে ফেলে!
311
00:24:08,500 --> 00:24:09,791
অনেক অস্বস্তি হয়!
312
00:24:10,250 --> 00:24:12,500
আমার হাত খুব ব্যাথা করছে!
313
00:24:12,583 --> 00:24:14,958
তাই? চোট পেলে কীভাবে?
314
00:24:20,375 --> 00:24:21,208
এখন ভালো লাগছে?
315
00:24:22,208 --> 00:24:23,750
যে রুম থেকে আনতে বলেছিলাম,
সেখান থেকেই তো এনেছ?
316
00:24:24,791 --> 00:24:27,333
হ্যাঁ, উপরতলায় স্যারের রুম থেকে।
317
00:24:28,083 --> 00:24:28,958
চলবে।
318
00:24:30,083 --> 00:24:32,000
আগামীকাল ঠিক এই সময়ে
এখানে চলে আসবে।
319
00:24:32,083 --> 00:24:32,916
ঠিক আছে?
320
00:24:33,500 --> 00:24:35,083
যাও, নিশ্চিন্তে বাড়িতে যাও।
321
00:24:48,333 --> 00:24:49,250
এটা আবার কী?
322
00:24:49,625 --> 00:24:51,708
রাঘাভাইয়ার রুম থেকে
কল্পনা নিয়ে এসেছে।
323
00:24:52,416 --> 00:24:54,916
এই ফালতু জিনিসটার জন্য মেয়েটার
সাথে এতদিন লটর পটর করেছ!?
324
00:24:56,500 --> 00:24:57,875
আগে তো আমার কথা শুনবে, ভূপাতি।
325
00:24:58,500 --> 00:24:59,416
এটা বানানো হয়েছে পিতল থেকে।
326
00:24:59,625 --> 00:25:01,291
এটা নিয়ে সাম্বদুর কাছে যাব।
327
00:25:01,583 --> 00:25:04,333
দুটো লোহার তৈরী রেপ্লিকা বানাবো...
328
00:25:04,416 --> 00:25:06,083
তারপর উপরে পিতলের
প্রলেপ লাগিয়ে দেব।
329
00:25:06,208 --> 00:25:09,083
যদি এটা আরেকটু পাতলা
করে বানাতে বলি...
330
00:25:09,291 --> 00:25:12,583
তাহলে, এভাবে সামনে পেছনে
সহজেই নড়ানো যাবে।
331
00:25:15,291 --> 00:25:16,208
চুম্বকটা দাও।
332
00:25:16,958 --> 00:25:17,916
আর, পেরেকটা।
333
00:25:19,125 --> 00:25:20,625
চুম্বক পিতলকে আকর্ষণ করে না।
334
00:25:20,958 --> 00:25:21,916
তবে, লোহার তৈরী হলে...
335
00:25:23,208 --> 00:25:27,875
আমরা নিজেদের ইচ্ছেমত এটা বিপরীত
দিক থেকে বন্ধ/খুলতে পারব।
336
00:25:28,625 --> 00:25:30,625
খোলা যাবে, বন্ধও করা যাবে।
337
00:25:30,958 --> 00:25:33,333
একটা দিয়ে আমি নিজেই প্র্যাকটিস করব।
338
00:25:33,583 --> 00:25:38,125
যাতে চুম্বকের সাহায্যে সহজেই যেন
খোলা যায় সেটা নিশ্চিত করতে পারি।
339
00:25:38,208 --> 00:25:39,541
আরেকটা দেব কল্পনাকে।
340
00:25:40,416 --> 00:25:42,833
এটা স্যারের রুমে নিয়ে গিয়ে
আবার জুড়ে দাও।
341
00:25:42,916 --> 00:25:43,750
ঠিক আছে?
342
00:25:46,875 --> 00:25:47,791
এটাও নিয়ে যাও।
343
00:25:48,333 --> 00:25:49,916
- এটা কিসের জন্য?
- মিষ্টি।
344
00:25:50,333 --> 00:25:52,666
স্যার সহ ঘরের সবাইকে দেবে।
345
00:25:52,916 --> 00:25:53,750
কেন?
346
00:25:55,416 --> 00:25:56,791
বলে দিও তুমি আমার বাগদত্তা।
347
00:25:57,541 --> 00:26:00,291
নির্বাচনের পর আমরা বিয়ে
করব, ঠিক আছে?
348
00:26:02,500 --> 00:26:03,583
তুমি কিন্তু এগুলো ছুঁয়েও দেখবে না।
349
00:26:04,250 --> 00:26:06,041
আজ সন্ধ্যার পর আসলে...
350
00:26:06,666 --> 00:26:08,083
তোমাকে বিশেষ একটা মিষ্টি খাওয়াবো।
351
00:26:08,458 --> 00:26:09,333
আসবে?
352
00:26:10,041 --> 00:26:11,458
- আসবো।
- এখন যাও।
353
00:26:23,250 --> 00:26:26,916
কল্পনা, বাচ্চারা বাইরে খেলছে।
ওদেরকেও কিছু লাড্ডু দাও।
354
00:26:27,583 --> 00:26:28,958
দিয়েছি, মা।
355
00:26:32,125 --> 00:26:33,416
উপলক্ষ্যটা কী?
356
00:26:33,791 --> 00:26:35,833
ওর বিয়ে হতে যাচ্ছে, মামা।
357
00:26:35,916 --> 00:26:38,041
- সেজন্যই লাড্ডু নিয়ে এসেছে!
- ওহ!
358
00:26:38,416 --> 00:26:41,458
জামাইকে কখন আমাদের সাথে
পরিচয় করিয়ে দেবে?
359
00:26:42,041 --> 00:26:46,583
সে বলেছে, শীঘ্রই আপনাদের
আশীর্বাদ নিতে আসবে এখানে।
360
00:26:46,666 --> 00:26:47,583
খুব ভাল খবর।
361
00:26:47,666 --> 00:26:50,166
দেখো মা! আমরা সবাই মিলে
একটা সিদ্ধান্তে পৌঁছেছি।
362
00:26:50,458 --> 00:26:52,125
তোমার তো পরিবার বলতে কেউ নেই।
363
00:26:52,250 --> 00:26:54,208
আমরা কখনো তোমাকে কাজের
মেয়ের দৃষ্টিতে দেখিনি।
364
00:26:54,458 --> 00:26:56,166
তুমি আমাদের পরিবারেরই একজন।
365
00:26:56,625 --> 00:26:58,208
তাই, তোমার বিয়ের সমস্ত খরচাপাতি...
366
00:26:58,500 --> 00:27:01,000
এবং, বিয়ে পরবর্তী জীবনে যেন কোনো
আর্থিক সংকটে না পড়া লাগে...
367
00:27:01,625 --> 00:27:04,083
সেজন্য তোমার নামে ব্যাংকে একটা
একাউন্ট খুলে রেখেছিলাম
368
00:27:04,541 --> 00:27:07,416
এখন থেকে প্রতি মাসে সেখানে তোমার
জন্য কিছু টাকা ডেপোজিট রাখব।
369
00:27:07,583 --> 00:27:08,541
আচ্ছা, স্যার।
370
00:27:12,125 --> 00:27:13,083
এখানেও।
371
00:27:16,166 --> 00:27:17,500
আমার লাড্ডুটা কোথায়?
372
00:27:34,958 --> 00:27:35,875
শুনুন...
373
00:27:38,708 --> 00:27:39,625
শুনুন...
374
00:27:43,041 --> 00:27:44,791
কল্পনা, এখানে আসো!
375
00:27:49,583 --> 00:27:51,291
- ছিটকানিটা লাগিয়ে দিয়েছ?
- দিয়েছি।
376
00:27:51,375 --> 00:27:52,666
সবাইকে লাড্ডু খাইয়েছ তো?
377
00:27:52,750 --> 00:27:53,666
হ্যাঁ।
378
00:27:53,833 --> 00:27:55,375
বলেছিলেন, আমাকে বিশেষ
একটা মিষ্টি দেবেন!
379
00:27:55,583 --> 00:27:57,208
দেবো তো! নামো তো আগে!
380
00:27:57,958 --> 00:28:00,125
ছি, কেউ আমাদের দেখে ফেললে?
381
00:28:00,416 --> 00:28:02,375
কেউ নেই! ভয় পেয়ো নাতো, আসো!
382
00:28:02,541 --> 00:28:03,583
আসো!
383
00:28:03,958 --> 00:28:05,291
আমাদের না বিয়ে হতে যাচ্ছে শীঘ্রই?
384
00:28:05,583 --> 00:28:07,333
লজ্জার কী আছে? আসো?
385
00:28:08,208 --> 00:28:09,041
আসো না?
386
00:28:23,250 --> 00:28:25,375
- আমাকে ছাড়ুন না?
- কেউ নেই তো এখানে।
387
00:28:26,625 --> 00:28:28,291
স্যার কতো সজ্জন একজন মানুষ।
388
00:28:28,500 --> 00:28:32,750
সে আমাদের বিয়ের খরচার জন্য
১৫০০০ টাকা ডেপোজিট করেছে ব্যাংকে।
389
00:28:32,833 --> 00:28:33,833
সত্যি?
390
00:28:35,333 --> 00:28:39,916
ছিটকানিটা খুলে এনে আবার সেখানে
লাগাতে বললেন কেন?
391
00:28:40,791 --> 00:28:42,541
বলছি।
392
00:29:24,958 --> 00:29:26,458
ওকে মারার পর...
393
00:29:27,375 --> 00:29:31,250
পরের দিনের পত্রিকা তুমি
একা প্রকাশ করবে।
394
00:29:44,125 --> 00:29:49,416
ঝিলে অফিসার রামানা এবং প্রেসকে নিয়ে
ত্রিশ মিনিটের মধ্যে চলে যাবে।
395
00:29:49,750 --> 00:29:50,583
বুঝেছ?
396
00:30:04,458 --> 00:30:06,708
লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দাও।
397
00:30:10,000 --> 00:30:10,916
কী হয়েছে, স্যার?
398
00:30:11,625 --> 00:30:13,000
আত্মহত্যা।
399
00:30:13,708 --> 00:30:15,583
সে মি. রাঘাভাইয়ার বাড়ির কাজের মেয়ে।
400
00:30:15,916 --> 00:30:17,708
তাঁকে গণধর্ষন করা হয়েছে সে বাড়িতে।
401
00:30:18,041 --> 00:30:21,625
এটা বাইরে ফাঁস হলে
মেয়েটার বদনাম হতো।
402
00:30:21,708 --> 00:30:24,041
তাই সে এই সুইসাইড নোটটা
লিখে আত্মহত্যা করেছে।
403
00:30:24,125 --> 00:30:25,250
কী বলছেন এসব, স্যার?
404
00:30:25,458 --> 00:30:27,375
আমাদের এমএলএ রাঘাভাইয়া করেছেন এটা?
405
00:30:27,458 --> 00:30:29,041
হ্যাঁ, এটা উনারই অপকর্ম।
406
00:30:29,625 --> 00:30:31,125
বিশ্বাসই করতে পারছি না, স্যার!
407
00:30:31,416 --> 00:30:34,375
আমরা আজ পুরো বিষয়টা তদন্ত করব।
408
00:30:34,458 --> 00:30:36,125
ঠিক আছে, চলো সব।
409
00:32:04,041 --> 00:32:04,916
পেপার!
410
00:32:10,291 --> 00:32:11,125
পেপার!
411
00:32:20,791 --> 00:32:22,125
কী হচ্ছে ওই ঘরে?
412
00:32:23,750 --> 00:32:25,750
এই নিষ্পাপ মেয়েটার আত্মহত্যার
পেছনে কে জড়িত?
413
00:32:27,333 --> 00:32:31,875
রাঘাভাইয়া স্বাধীনতা সংগ্রামে হ্যান করেছে
ত্যান করেছে বলে দাবী করে! .
415
00:32:32,125 --> 00:32:35,208
আমাদের স্বাধীনতা প্রাপ্তির পেছনের
কারিগর বলে নিজেকে দাবী করে!
416
00:32:35,583 --> 00:32:36,875
সে এখন কী বলবে?
417
00:32:37,166 --> 00:32:40,250
ওই নিষ্পাপ মেয়েটির ক্ষেত্রে যা ঘটেছে তা আমাদের
মা কিংবা বোনের ভাগ্যে ঘটবে না তাঁর গ্যারান্টি কী?
418
00:32:40,375 --> 00:32:41,791
এই অপকর্মের পেছনে কে দায়ী?
419
00:32:42,708 --> 00:32:44,291
তাঁর ছেলে নাকি রাঘাভাইয়া নিজেই?
420
00:32:44,791 --> 00:32:48,125
ধুথা পত্রিকা নিউজটা পড়ে নিজেকে
নিয়ন্ত্রণ করতে পারছিলাম না!
421
00:32:50,500 --> 00:32:53,083
আমরা সবাই ধুথা পত্রিকা এবং এর
প্রতিষ্ঠাতা মি. সাতিয়ামূর্তি সম্পর্কে জানি।
422
00:32:53,500 --> 00:32:56,125
উনি তাঁর পত্রিকায় তখনই কোনো খবর
ছাপেন যখন সেটার সত্যতা নিশ্চিত হয়!
423
00:32:58,416 --> 00:33:00,750
তাছাড়া, মি. সাতিয়ামূর্তির ঘনিষ্ঠ
একজন বন্ধু হচ্ছেন রাঘাভাইয়া!
424
00:33:01,791 --> 00:33:04,666
অন্যায় দেখলে সম্পর্কে বন্ধু হোক আর
যা-ই হোক তাঁর পরোয়া তিনি করেন না!
425
00:33:05,583 --> 00:33:07,041
তাহলে আমরা তাঁদেরকে কীভাবে
ছেড়ে দিতে পারি?
426
00:33:13,708 --> 00:33:16,458
এতদিন কি তাহলে আমরা একটা
হায়েনাকে ভোট দিয়ে এসেছি?
427
00:33:18,000 --> 00:33:19,791
আমি কথাগুলো সামনে নির্বাচনকে
মাথায় রেখে বলছি না!
428
00:33:21,041 --> 00:33:25,583
আমি এই দুঃখজনক ঘটনার
জন্য গভীরভাবে শোকাহত!
429
00:33:26,125 --> 00:33:28,000
আমি গরীব নির্যাতিত মানুষদের
স্বপক্ষে তাঁদেরকে প্রশ্ন করছি।
430
00:33:28,833 --> 00:33:30,666
আমরা এরকম একজন লোককে
ছেড়ে দিতে পারি না!
431
00:33:31,500 --> 00:33:33,833
চলুন, তাঁকে ঘাড় ধরে বাড়ি
থেকে বের করে নিয়ে আসি!
432
00:33:38,791 --> 00:33:39,750
রাঘাভাইয়া!
433
00:33:40,500 --> 00:33:42,125
এই অপকর্মের পেছনের হোতা কে?
434
00:33:42,375 --> 00:33:43,291
বের হন!
435
00:33:44,291 --> 00:33:46,083
আমাদেরকে উত্তরটা দিন!
বের হয়ে আসুন!
436
00:33:47,166 --> 00:33:48,125
বের হয়ে আসুন!
437
00:33:50,083 --> 00:33:50,958
সবাই শান্ত হোন!
438
00:33:51,541 --> 00:33:53,083
শান্ত হোন! শান্ত হোন!
439
00:33:53,208 --> 00:33:55,833
আমরা ভেতরে গিয়ে তাঁকে
গ্রেফতার করছি, ঠিক আছে?
440
00:33:57,958 --> 00:33:59,083
মি. রাঘাভাইয়া!
441
00:33:59,916 --> 00:34:01,666
মি. রাঘাভাইয়া! দরজা খুলুন!
442
00:34:05,000 --> 00:34:06,916
- দরজা ভেঙে ফেলো!
- আচ্ছা, স্যার!
443
00:34:15,541 --> 00:34:17,916
যাও, প্রত্যেকটা কামরা তল্লাশি করবে।
444
00:34:18,000 --> 00:34:20,041
- ঠিক আছে, স্যার।
- একটা রুমও যেন বাদ না যায়!
445
00:34:24,916 --> 00:34:26,791
স্যার, নিচের রুমগুলো দেখেছি।
কাউকে পেলাম না।
446
00:34:26,875 --> 00:34:29,083
- কেউ নেই নিচে, স্যার।
- ঠিক আছে, আমার সাথে আসো।
447
00:34:35,625 --> 00:34:36,625
রাঘাভাইয়া!
448
00:34:37,500 --> 00:34:38,666
জনাব রাঘাভাইয়া!
449
00:34:39,750 --> 00:34:41,041
শুনছেন?
450
00:34:41,750 --> 00:34:43,291
দরজা ভেতর থেকে লক করা।
451
00:34:43,958 --> 00:34:45,500
হেই! ভেঙে ফেল দরজাটা!
452
00:34:55,541 --> 00:34:56,750
হে ভগবান!
453
00:34:57,333 --> 00:34:59,208
সবাই একসাথে আত্মহত্যা করেছে।
454
00:35:07,000 --> 00:35:08,500
এটা তো আজকের সংবাদপত্র।
455
00:35:10,625 --> 00:35:12,916
মনে করেছিল কেউই জানবে না।
456
00:35:15,333 --> 00:35:17,750
দেখো সবগুলো জানালা বন্ধ কিনা।
457
00:35:24,583 --> 00:35:25,791
সবগুলো জানালা বন্ধ, স্যার।
458
00:35:27,083 --> 00:35:28,708
মেইন দরজাও ভেতর থেকে বন্ধ।
459
00:35:29,291 --> 00:35:31,000
এখানে সন্দেহের তেমন অবকাশ নেই।
460
00:35:31,541 --> 00:35:32,875
পুরো পরিবার আত্মহত্যা করেছে।
461
00:35:56,666 --> 00:35:57,500
মা...
462
00:35:57,583 --> 00:35:58,458
বাবা...
463
00:36:03,500 --> 00:36:04,416
মা...
464
00:36:05,000 --> 00:36:05,875
বাবা...
465
00:36:21,541 --> 00:36:22,458
সাবধানে।
466
00:36:24,166 --> 00:36:25,750
মনে হয় সুবাভাইয়া এসেছে!
467
00:36:28,083 --> 00:36:29,375
এসব কী, সুবাভাইয়া?
468
00:36:30,000 --> 00:36:30,833
স্যার...
469
00:36:33,791 --> 00:36:36,041
এমএলএ রাঘাভাইয়ার কাজের মেয়ের আত্মহত্যা
470
00:36:36,250 --> 00:36:39,083
- কে লিখেছে এটা?
- ভূপাতি।
471
00:36:39,416 --> 00:36:42,125
গত রাতে প্রেসে এসে সবাইকে
ছুটি দিয়ে দিয়েছিল।
472
00:36:42,625 --> 00:36:44,916
আমার মনে কেমন একটা
সন্দেহ তৈরী হলেও...
473
00:36:45,166 --> 00:36:46,958
আশা করিনি যে ও এরকমটা করবে।
474
00:36:47,541 --> 00:36:48,541
এসব কী?
475
00:36:49,375 --> 00:36:51,916
মেয়েটা উনার বাসায় দশটা
বছর কাজ করেছে!
476
00:36:52,375 --> 00:36:54,291
ওরা তো মেয়েটাকে নিজের
মেয়ের চোখে দেখত!
477
00:36:55,125 --> 00:36:56,875
ওরা কি এরকম কাজ করতে পারে?
478
00:36:59,625 --> 00:37:03,000
আমি রাঘাভাইয়ার সাথে গিয়ে
কথা বলে আসি।
479
00:37:03,375 --> 00:37:07,333
স্যার, উনি সহ উনার পুরো পরিবার
আজ সকালে আত্মহত্যা করেছে।
481
00:37:19,625 --> 00:37:22,291
এ হতে পারে না!
আমাকে যেতে হবে!
482
00:38:14,416 --> 00:38:15,250
ভূপাতি!
483
00:38:15,750 --> 00:38:16,625
ভূপাতি!
484
00:38:19,166 --> 00:38:20,125
হেই, ভূপাতি!
485
00:38:21,750 --> 00:38:23,125
- কী হয়েছে, স্যার?
- ভূপাতি কোথায়?
486
00:38:23,375 --> 00:38:24,583
ও তো বাসায় নেই, স্যার। বাইরে গেছে।
487
00:38:25,000 --> 00:38:26,666
- কোথায় গেছে?
- জানি না, স্যার!
488
00:38:26,750 --> 00:38:29,000
আজকাল ও চক্রপানির সাথে
সময় কাটাচ্ছে বেশি।
489
00:38:52,166 --> 00:38:53,125
চিয়ার্স, ভূপাতি!
490
00:38:53,791 --> 00:38:54,791
চিয়ার্স!
491
00:38:55,750 --> 00:38:58,291
- চিয়ার্স, রামানা ঘোষ!
- চিয়ার্স!
492
00:39:04,750 --> 00:39:07,875
"সেই পরিবর্তনটাই আমাদের দেশকে
সমৃদ্ধির দিকে নিয়ে যাবে।"
493
00:39:10,541 --> 00:39:12,958
"রাজনীতি এবং সাংবাদিকতা একই
রেল লাইনের দু'টি ট্র্যাক।"
494
00:39:13,291 --> 00:39:14,333
"দু'টো ট্র্যাককে একসাথে
মিলিত হওয়া যাবে না"
495
00:39:14,750 --> 00:39:16,041
ঘন্টা!
496
00:39:16,458 --> 00:39:19,375
বুড়োর কথা শুনে আখের গোছানোর
সুযোগটা হারাব নাকি!?
497
00:39:21,083 --> 00:39:23,250
রেলওয়ে ট্র্যাকের কথা
ভুলে যাও, ভূপাতি।
498
00:39:23,416 --> 00:39:25,125
আমাদেরকে দুধ আর জলের
মতো মিশে থাকতে হবে।
499
00:39:25,708 --> 00:39:27,333
একে অন্যের সাহায্যে আসতে হবে।
500
00:39:27,666 --> 00:39:30,458
আমাদের পথের কাঁটাগুলোকে দরকার
হলে উপড়ে ফেলতে হবে।
501
00:39:30,708 --> 00:39:32,000
এটাই হচ্ছে রাজনীতি।
502
00:39:32,750 --> 00:39:35,833
যারা মানুষের জীবন নিতে পারে তাঁরাই আজীবন
কোনো ভূমিতে রাজত্ব করতে পারবে।
503
00:39:37,208 --> 00:39:40,125
সবাইকে মেরে ছোট্ট বাচ্চাটাকে
ছেড়ে দিলে কেন?
504
00:39:41,958 --> 00:39:42,833
কিসের ছোট্ট মেয়ে?
505
00:39:43,875 --> 00:39:44,833
মানে?
506
00:39:45,041 --> 00:39:47,750
ছোট ছেলের দ্বিতীয় মেয়ে।
পিচ্চিটার পোলিও আছে।
507
00:39:48,083 --> 00:39:49,833
ও কোণার রুমে ছিল।
508
00:39:49,958 --> 00:39:51,833
পোলিও? খেয়ালই তো করি নাই।
509
00:39:52,791 --> 00:39:54,750
ধুর, বাদ দাও। পিচ্চিটার কপাল ভালো।
510
00:39:56,208 --> 00:39:57,333
কীই-বা তাঁর করতে পারতে?
511
00:39:57,416 --> 00:39:59,208
ওকে ওর আত্মীয়দের কাছে পাঠিয়ে দিয়েছি
512
00:40:00,375 --> 00:40:05,375
লাশগুলোর ময়নাতদন্ত না করে সোজা শ্মশানে
পাঠাতে বেশ বেগ পেতে হয়েছে অবশ্য।
514
00:40:05,666 --> 00:40:07,708
রামানা, কাজ কিন্তু এখনো শেষ হয়নি।
515
00:40:07,791 --> 00:40:09,625
সাতিয়ামূর্তি আগামীকাল ফিরবে।
516
00:40:10,500 --> 00:40:14,791
তুমি বলবে তাঁকে যে পূর্ণ তদন্ত করেছ।
517
00:40:15,083 --> 00:40:16,875
তদন্তে পেয়েছ যে মেয়েটাকে
ওরা ধর্ষণ করেছে।
518
00:40:17,083 --> 00:40:22,333
রাঘাভাইয়ার পরিবার যে শতভাগ দোষী সেটা
তাঁর মাথায় ঢুকিয়ে দিতে হবে।
519
00:40:22,416 --> 00:40:25,083
ওটা বিশ্বাস করলে সে আর
আমাদেরকে বিরক্ত করবে না।
520
00:40:25,958 --> 00:40:27,250
এছাড়াও, সে আমাকে বাহবা দেবে।
521
00:40:30,291 --> 00:40:33,250
আমাকে আর কষ্ট করে নির্বাচনী
প্রচারণা চালাতে হবে না।
522
00:40:34,416 --> 00:40:35,791
সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করব আমি।
523
00:40:36,875 --> 00:40:38,375
চক্রপানি, এমএলএ।
524
00:40:39,125 --> 00:40:42,458
দশ বছরের মধ্যে এই চক্রপানি
হবে মূখ্য মন্ত্রী।
525
00:40:45,458 --> 00:40:48,625
আপনার সাথে সাথে তো আমাদের
দিকেও একটু তাকান, স্যার।
526
00:40:49,500 --> 00:40:50,666
তুমি অবশ্যই প্রমোশন পাবে।
527
00:40:51,583 --> 00:40:52,666
তুমি কি চাও, ভূপাতি?
528
00:40:53,333 --> 00:40:56,291
আমই আমার নিজস্ব প্রেস আর
সংবাদপত্রের মালিকানা চাই।
529
00:40:56,833 --> 00:40:58,333
আর, এতো টাকা চাই যেন
গুণে কুলাতে না পারি!
530
00:40:58,875 --> 00:41:02,458
এসব নীতি, আদর্শ আর
নৈতিকতার ধার কে ধারে?
531
00:41:02,541 --> 00:41:03,583
তোমার পত্রিকা।
532
00:41:03,958 --> 00:41:06,083
যেটা নির্বাচনী প্রচারণায় আমার
দলকে সমর্থন করবে।
533
00:41:06,416 --> 00:41:07,250
আমি সেটা নিশ্চিত করব।
534
00:41:07,583 --> 00:41:08,791
- চিয়ার্স!
- চিয়ার্স!
535
00:41:08,875 --> 00:41:09,833
চিয়ার্স!
536
00:41:15,666 --> 00:41:18,625
বিশ্বাসও হচ্ছে না যে ভূপাতি
এতো কিছু করেছে।
537
00:41:19,166 --> 00:41:20,791
পুলিশকে জানানো দরকার না?
538
00:41:21,375 --> 00:41:23,416
ইন্সপেক্টর রামানা ঘোষ ওদের পক্ষে।
539
00:41:24,875 --> 00:41:29,333
আমাদের ধুথা পত্রিকার সুনামকে ওরা
নিজেদের স্বার্থে ব্যবহার করেছে...
540
00:41:29,791 --> 00:41:32,041
মিথ্যাকে সত্য হিসেবে প্রকাশ করেছে!
541
00:41:32,750 --> 00:41:34,333
এর জন্য আমি কখনো ওদেরকে
ক্ষমা করতে পারবো না।
542
00:41:35,083 --> 00:41:39,541
আগামীকালই ওই একই পত্রিকার ওদের
স্বরূপ আমি উন্মোচন করব।
543
00:41:40,750 --> 00:41:47,500
ভূপাতিকে দেখাব সত্যের ক্ষমতা
কেমন হতে পারে!
545
00:41:49,541 --> 00:41:54,000
মি. চক্রপানি, আমাদের পরবর্তী
এমএলএ...সরি, পরবর্তী মূখ্যমন্ত্রী।
546
00:41:54,333 --> 00:41:56,083
দল দারুণ গঠন করেছেন!
547
00:41:57,291 --> 00:42:00,333
ভবিষ্যৎ ডিজিপি সাহেব,
আগামীকাল দেখা হবে।
548
00:42:00,666 --> 00:42:01,708
বুড়োটা এসে পড়বে।
549
00:42:02,250 --> 00:42:04,041
তুমি তোমার নিজস্ব প্রেস পাবে।
550
00:42:05,041 --> 00:42:05,958
শান্তিতে ঘুমাও গিয়ে এবার।
551
00:42:10,375 --> 00:42:11,291
সিগারেট খাবে?
553
00:42:34,041 --> 00:42:35,208
সাতিয়ামূর্তি এসেছিল এখানে!
554
00:42:35,791 --> 00:42:37,208
কী বলছ?
555
00:42:37,708 --> 00:42:39,791
তাঁর না আগামীকাল আসার কথা?
556
00:42:40,208 --> 00:42:41,958
এই বইটাতে উনি অটোগ্রাফ দিয়েছিলেন।
557
00:42:42,125 --> 00:42:43,375
ভুলে এটা আমি গাড়িতে
ফেলে রেখে এসেছিলাম।
558
00:42:43,666 --> 00:42:44,541
এটা এখানে কীভাবে আসলো?
559
00:42:46,583 --> 00:42:48,541
তোমার মনে হচ্ছে সে আমাদের
সব কথা শুনেছে?
560
00:42:50,041 --> 00:42:50,875
চলো।
561
00:42:51,416 --> 00:42:52,250
আসছি।
562
00:42:52,916 --> 00:42:53,916
আসছি!
563
00:43:02,500 --> 00:43:04,291
তিরুপাতী থেকে কবে ফিরলেন?
564
00:43:05,000 --> 00:43:06,500
এইতো ঘন্টাখানেক আগে।
565
00:43:07,291 --> 00:43:09,708
আপনাদের তো কাল আসার
কথা ছিল না?
566
00:43:09,916 --> 00:43:12,416
হ্যাঁ, কিন্তু কাজ দ্রুত শেষ হয়ে গিয়েছিল...
567
00:43:14,916 --> 00:43:15,791
স্যার কি বাসায় আছেন নাকি?
568
00:43:18,041 --> 00:43:19,291
কিছু কাজে বাইরে গেছেন।
569
00:43:19,375 --> 00:43:20,250
বাইরে গেছে?
570
00:43:21,416 --> 00:43:24,125
প্রেস থেকেই তো আসলাম।
সেখানে তো উনি ছিলেন না।
571
00:43:24,250 --> 00:43:25,416
কোথায় যেতে পারেন উনি?
572
00:43:25,791 --> 00:43:28,125
জানি না। আমাকে কিছু বলেনি।
573
00:43:28,666 --> 00:43:31,833
- তীর্থযাত্রা কেমন হলো?
- ভালোই হয়েছে।
574
00:43:33,041 --> 00:43:35,708
- ঠিক আছে। পরে আবার কথা হবে।
- আচ্ছা।
575
00:43:44,416 --> 00:43:45,541
সে সব কিছুই জানে।
576
00:43:46,083 --> 00:43:47,083
মনে হচ্ছে, তাঁর বউকেও বলেছে সব।
577
00:43:47,958 --> 00:43:50,208
আমাকে দেখেই কেমন
আতংকগ্রস্থ হয়ে গেল।
578
00:43:50,416 --> 00:43:53,500
আগামীকালের পত্রিকায় সে
আমাদের গোমর ফাঁস করবে।
579
00:43:54,500 --> 00:43:56,541
আমাদের সকল প্রচেষ্টা
মাঠে মারা যাবে।
580
00:43:56,750 --> 00:43:58,166
সে সবকিছু বরবাদ করে দেবে।
581
00:43:58,250 --> 00:44:00,625
এভাবে তাঁকে ফাঁকা মাঠে
গোল দিতে দেব ভেবেছ?
582
00:44:02,666 --> 00:44:04,708
আগামীকাল পত্রিকায় এই খবর ছাপতে
হলে তাঁর এখন থাকার কথা প্রেসে।
583
00:44:04,916 --> 00:44:05,833
সে সেখানেও নেই।
584
00:44:07,958 --> 00:44:09,541
বুঝতে পারছি কোথায় যেতে পারে।
585
00:44:14,416 --> 00:44:16,750
রামানা, তুমি ওদিকে যাই।
ভূপাতি, তুমি আমার সাথে চলো।
586
00:44:35,541 --> 00:44:36,416
কে ওখানে? ho's there?
587
00:44:38,041 --> 00:44:38,916
স্যার...
588
00:44:40,625 --> 00:44:41,500
তুমি?!
589
00:44:45,708 --> 00:44:48,500
তিরুপাতী থেকে আগেভাগেই কেন
ফিরে আসলেন, স্যার?
590
00:44:50,833 --> 00:44:52,291
আপনাকে তো কাল আসতে বলেছিলাম, তাই না?
591
00:44:53,416 --> 00:44:58,166
জলদি জলদি এসে, এসব দেখে আমাদের ওপর
নারাজ হওয়ার কোনো দরকার ছিল?
593
00:44:59,666 --> 00:45:01,125
সত্যিই কোনো দরকার ছিল, স্যার?
594
00:45:01,625 --> 00:45:06,333
কী করেছ বুঝতে পারছেন?
595
00:45:08,250 --> 00:45:12,333
কালির বদলে রক্ত দিয়ে
তোমার হাত রাঙিয়েছ!
596
00:45:14,208 --> 00:45:19,041
সাংবাদিকতার নীতি এবং আদর্শকে
পা দিয়ে মাড়িয়েছ!
597
00:45:20,125 --> 00:45:21,125
কেন করলে এটা?
598
00:45:22,958 --> 00:45:25,875
চক্রপানির দেওয়া ঘুষের কারণে?
599
00:45:27,125 --> 00:45:28,083
লজ্জা হওয়া উচিৎ তোমার!
600
00:45:29,875 --> 00:45:33,208
নিয়তির জালে ফেঁসে যাবে তুমি, ভূপাতি!
601
00:45:34,000 --> 00:45:36,833
এই পাপ তোমাকে এবং তোমার
পরিবারকে আজীবন ভোগাবে!
602
00:45:38,458 --> 00:45:41,125
সাংবাদিকতা পেশাটার অবমাননা করেছ তুমি।
603
00:45:42,750 --> 00:45:46,500
রামানা ঘোষ এবং চক্রপানিকে
ক্ষমা করে দিলেও...
604
00:45:47,625 --> 00:45:51,083
তোমাকে আমি ছাড়ব না।
605
00:45:53,000 --> 00:45:55,208
সত্যটা জনগণের সামনে প্রকাশ করবোই!
606
00:45:56,208 --> 00:45:57,708
আগামীকাল সকালে...
607
00:46:30,625 --> 00:46:31,666
ছেড়ে দিন আমাকে!
608
00:46:34,708 --> 00:46:35,625
ছেড়ে দিন!
609
00:48:36,500 --> 00:48:38,958
পরেরদিন ভূপাতি আমার
মা'কে গিয়ে বলে...
610
00:48:40,750 --> 00:48:43,708
সবাইকে বলবে যে তোমার স্বামী
আচানক গায়েব হয়ে গেছে।
611
00:48:45,083 --> 00:48:48,333
নয়তো সে আমাকেও মেরে
ফেলার হুমকি দেয়।
612
00:48:50,708 --> 00:48:52,916
আমার মায়ের সম্বল বলতে আমিই ছিলাম।
613
00:48:54,791 --> 00:48:58,500
তাই, আমাকে বাঁচানোর খাতিরে
উনি চুপ ছিলেন।
614
00:49:00,875 --> 00:49:03,791
উনি মৃত্যুর আগে সবকিছু
আমাকে খুলে বলেছিলেন।
615
00:49:14,875 --> 00:49:15,750
আমি দুঃখিত, স্যার।
616
00:49:17,541 --> 00:49:19,833
সত্যটা না জেনেই আলতু
ফালতু কথা বলেছি।
617
00:49:25,375 --> 00:49:28,083
সাতিয়াপাটনাম লাইটহাউসে কি
এখনো প্রিন্টিং মেশিনটা আছে?
618
00:49:29,833 --> 00:49:32,250
হয়তো আছে, হয়তো নেই।
আমি সঠিক জানি না।
619
00:49:34,208 --> 00:49:36,666
এখন তো তুমি সবকিছুই জানো।
620
00:49:38,458 --> 00:49:41,000
যা মনে চায়, লিখে ফেলো।
621
00:50:05,291 --> 00:50:06,125
স্যার...
622
00:50:07,708 --> 00:50:08,791
আমি সত্যিই বেশ দুঃখিত, স্যার।
623
00:50:08,875 --> 00:50:12,000
- বাবার উচিৎ হয়নি...
- বাদ দাও। ওসব নিয়ে ভাবতে হবে না।
624
00:50:12,541 --> 00:50:15,375
স্যার, আমার ইন্টার্নশিপ কি
আছে নাকি শেষ?
625
00:50:22,666 --> 00:50:24,708
যখন কেউ আমাদের কোম্পানিতে জয়েন করে...
626
00:50:24,791 --> 00:50:27,083
তাঁকে একটি কলম গিফট
করা আমাদের ঐতিহ্য।
627
00:50:27,833 --> 00:50:29,208
তোমার ইন্টার্নশিপের প্রয়োজন নেই।
628
00:50:29,333 --> 00:50:31,750
কোর্স শেষ করে সরাসরি আমাদের
কোম্পানির কর্মী হিসেবে জয়েন করবে।
629
00:50:33,958 --> 00:50:36,666
- শুভকামনা রইলো, সাতিয়া।
- অসংখ্য ধন্যবাদ, স্যার।
630
00:50:37,583 --> 00:50:39,500
স্যার, আপনি তো কনভোকেশনে আসছেন?
631
00:50:40,083 --> 00:50:40,916
ওহ!
632
00:50:41,458 --> 00:50:44,291
সে দিনটা আসলে আমাকে মনে
করিয়ে দিতে পারবে?
633
00:50:44,375 --> 00:50:45,625
- অবশ্যই, স্যার।
- দারুণ!
634
00:50:45,833 --> 00:50:47,750
- ওকে, থ্যাংক্স।
- ধন্যবাদ, স্যার।
635
00:50:58,916 --> 00:51:00,541
বাবা, জানো কতটা ভয় পেয়ে গিয়েছিলাম?
636
00:51:02,416 --> 00:51:05,750
ভেবেছিলাম, রেগেমেগে উনি আমার
ইন্টার্নশিপ ক্যান্সেল করে দেবে?
637
00:51:05,958 --> 00:51:07,541
উনি বরঞ্চ আমাকে চাকুরীর অফার দিল!
638
00:51:08,583 --> 00:51:09,458
চাকরী?
639
00:51:10,125 --> 00:51:11,208
তাও উনার কোম্পানিতে?
640
00:51:12,666 --> 00:51:14,083
সেটা আমি মেনে নিতে পারব না, সাতিয়া।
641
00:51:14,541 --> 00:51:16,208
আমি তোমার মতো হতে চাই না, বাবা।
642
00:51:16,291 --> 00:51:17,291
আমি সাফল্য পেতে চাই।
643
00:51:17,625 --> 00:51:19,333
ভবিষ্যৎ নিয়ে আমার অনেক উচ্চাশা রয়েছে।
644
00:51:20,541 --> 00:51:23,750
তোমার ভবিষ্যতের ভালোর জন্যই
সতর্ক করছি, সাতিয়া।
645
00:51:36,750 --> 00:51:38,291
এই কলমটা তোমার দাদার।
646
00:51:44,958 --> 00:51:47,125
যখন থেকে একটা পথ
তুমি বেছে নেবে...
647
00:51:47,666 --> 00:51:49,583
সে পথ থেকে ফিরে আসা
কঠিন হয়ে যাবে।
648
00:51:50,666 --> 00:51:52,541
সঠিক সিদ্ধান্ত নাও, সাতিয়া।
649
00:51:53,583 --> 00:51:56,333
আমার দাদার নীতি আর আদর্শ
তাঁকে কোথায় নিয়ে গেছে?
650
00:51:58,333 --> 00:52:00,333
উনার পদচিহ্ন অনুসরণ করে
জীবনে তুমি কী পেয়েছ?
651
00:52:00,708 --> 00:52:02,916
তুমি তো ঠিকমতো তোমার
পরিবারও চালাতে পারো না।
652
00:52:04,541 --> 00:52:05,875
তোমার মতো জীবন আমি
চাই না, বাবা।
653
00:52:10,500 --> 00:52:11,708
দাদার নিকুচি করি!
654
00:55:34,000 --> 00:55:37,208
KA
655
00:55:46,583 --> 00:55:55,833
অনুবাদ ও সম্পাদনা
মোহাম্মদ ইউসুফ