1
00:00:01,083 --> 00:00:04,000
আমি অ্যাসগার্ডের লোকি।
2
00:00:04,083 --> 00:00:06,458
আমার উপর মহান
উদ্দেশ্য সাধনের দায়িত্ব রয়েছে।
3
00:00:08,791 --> 00:00:12,041
তুমি জানতে পেরেছিলে তুমি একটা ভ্যারিয়েন্ট,
তবু সেটা নিয়ে ভেবেও দেখনি, তাই না?
4
00:00:12,125 --> 00:00:15,000
- তুমি কি রাজা হতে চাও?
- হতে চাই না, হব বলেই জন্মেছি।
5
00:00:15,083 --> 00:00:18,083
সেটাই আমরা জানি। যুদ্ধ।
আর তা হতে চলেছে।
6
00:00:18,166 --> 00:00:20,250
- তাকেই আমাদের দেখিয়েছিলে?
- "হি হু রিমেন্স"।
7
00:00:20,333 --> 00:00:21,708
এটা তার রাজত্ব।
8
00:00:22,375 --> 00:00:24,708
সেটাই হল জুয়ার প্রথম চাল।
9
00:00:24,791 --> 00:00:29,833
দায়িত্ব নাও, না হলে আমার অসংখ্য প্রতিচ্ছবি
আবার একটা অনন্ত মহাবিশ্বব্যাপী যুদ্ধ শুরু করে দেবে।
10
00:00:29,916 --> 00:00:32,625
অবশ্য অবশেষে আমি
ঘুরেফিরে এখানেই ফিরে আসব।
11
00:00:32,708 --> 00:00:34,666
পুনর্জন্ম, বাবু।
12
00:00:34,750 --> 00:00:35,750
সিলভি, থামো।
13
00:00:35,833 --> 00:00:37,416
সিংহাসনটা তোমার চাই?
14
00:00:38,333 --> 00:00:39,416
শীঘ্রই আবার দেখা হবে।
15
00:00:39,500 --> 00:00:41,820
ভাল বা মন্দ যে জন্যই হোক
টাইমলাইনগুলি এখন মুক্ত আছে।
16
00:00:41,875 --> 00:00:45,208
"হি হু রিমেন্স" এর তুলনায় তাদের
ভালো করে রক্ষা করা আমাদের উপর নির্ভর করে।
17
00:00:45,291 --> 00:00:47,375
- আমরা দেবতা সাজছি।
- পরিকল্পনাটা কী?
18
00:00:47,458 --> 00:00:49,958
মাল্টিপ্লায়ার লোড করো,
চালু করে, ফিরে এসো।
19
00:00:50,041 --> 00:00:51,250
সাহস দেখানোর এটাই সময়।
20
00:00:53,708 --> 00:00:56,875
শাখাগুলো মরে যাচ্ছে।
সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে।
21
00:00:56,958 --> 00:01:00,541
টেম্পোরাল লুম গলে যাওয়ার
আগের সময়ে আমাকে ফিরে যেতে হবে।
22
00:01:00,625 --> 00:01:03,208
তোমাকে টাইম স্লিপিং
নিয়ন্ত্রণ করতে শিখতে হবে।
23
00:01:10,050 --> 00:01:16,500
লোকি সিজন ২ এপিসোড ৬
গ্লোরিয়াস পারপাস (মহান উদ্দেশ্য)
24
00:01:20,020 --> 00:01:40,020
অনুবাদ ও সম্পাদনা
শান্তনু মুখার্জী
25
00:02:12,000 --> 00:02:15,000
মাল্টিপ্লায়ার লোড করবে,
চালু করবে আর ফিরে আসবে।
26
00:02:15,083 --> 00:02:16,666
- বুঝেছ?
- বুঝেছি।
27
00:02:18,083 --> 00:02:19,416
ঠিক আছে।
28
00:02:20,833 --> 00:02:22,250
সাহস দেখানোর এটাই সময়।
29
00:02:23,291 --> 00:02:24,500
শুভকামনা।
30
00:02:25,250 --> 00:02:26,791
সাহসীরা ভয় পায় না।
31
00:02:36,666 --> 00:02:37,708
আমি ফিরে এসেছি।
32
00:02:37,791 --> 00:02:39,250
- ঠিক আছ তো?
- হ্যাঁ। হ্যাঁ।
33
00:02:39,333 --> 00:02:40,833
টাইমলিকে ওখানে পাঠাতে হবে।
34
00:02:47,166 --> 00:02:48,291
রেডি।
35
00:02:48,375 --> 00:02:50,017
- ওর হাতে কতটা সময়?
- খুব বেশী নয়।
36
00:02:50,041 --> 00:02:53,208
রেডিয়েশন কতটা জানা নেই,
আগের বারের থেকেও খারাপ।
37
00:02:53,291 --> 00:02:54,666
ও পারবে।
38
00:02:56,333 --> 00:02:57,708
ভয় পেও না।
39
00:02:59,083 --> 00:03:00,541
আমি চললাম।
40
00:03:02,916 --> 00:03:05,625
- এগিয়ে যাও! চলো!
- চলো, চলো তাড়াতাড়ি!
41
00:03:25,500 --> 00:03:26,583
কী হলো?
42
00:03:27,333 --> 00:03:28,708
ও আর নেই।
43
00:03:28,791 --> 00:03:29,875
সব শেষ।
44
00:03:29,958 --> 00:03:31,166
বেশ, এখন তাহলে কী করব?
45
00:03:31,250 --> 00:03:33,708
রেডিয়েশন খুবই বেশি।
46
00:03:33,791 --> 00:03:35,416
আমরা কী ভুল করলাম?
47
00:03:35,500 --> 00:03:38,250
জানি না।
আমি কিছু করিনি, মায়ের দিব্যি।
48
00:03:38,333 --> 00:03:39,916
- ও.বি
- ও কি মারা গেছে?
49
00:03:40,000 --> 00:03:41,833
কোথায় ভুল হয়েছে?
50
00:03:41,916 --> 00:03:43,083
ভাল প্রশ্ন।
51
00:03:45,000 --> 00:03:46,250
অনেক সময় নষ্ট করেছি।
52
00:03:52,750 --> 00:03:56,000
আবার। দ্রুতগতিতে।
53
00:03:56,083 --> 00:03:57,976
বেশ। তর্ক করার সময় নেই।
54
00:03:58,000 --> 00:03:59,416
- এসো, তাড়াতাড়ি।
- শুভকামনা, প্রফেসর।
55
00:04:00,208 --> 00:04:02,500
শোনো। ভিতরে যাও,
পোশাক পরে নাও। যখন...
56
00:04:02,583 --> 00:04:05,583
যখন দরজাগুলো খুলবে,
ফুল স্পিডে গ্যাংওয়ে দিয়ে এগিয়ে যেও।
57
00:04:05,666 --> 00:04:09,041
মাল্টিপ্লায়ার লোড করে, সবুজ বোতামটা
টিপে চালু করে ফিরে আসবে। ঠিক আছে?
58
00:04:09,125 --> 00:04:10,559
- ঠিক আছে।
- একদম ঠিক।
59
00:04:10,583 --> 00:04:12,791
চলো কাজে নামি।
এবার বেশী দ্রুত করা যাক।
60
00:04:12,875 --> 00:04:14,434
- সাহস দেখানোর সময়।
- তুমি প্রস্তুত?
61
00:04:14,458 --> 00:04:15,541
"এবার" মানে?
62
00:04:20,291 --> 00:04:22,375
- ঠিক আছে। তর্ক করার সময় নেই।
- শুভকামনা, প্রফেসর।
63
00:04:22,458 --> 00:04:23,458
শোনো...
64
00:04:23,541 --> 00:04:25,833
ভিতরে গিয়ে পোশাক পরে নাও।
গ্যাংওয়ে দিয়ে দ্রুত এগিয়ে যাও।
65
00:04:25,916 --> 00:04:28,958
মাল্টিপ্লায়ার লোড করবে, সবুজ বোতামটা
টিপে ওটা চালু করবে আর ফিরে আসবে।
66
00:04:29,041 --> 00:04:30,916
চলো। এবার একটু দ্রুত।
67
00:04:31,000 --> 00:04:32,000
"এবার"?
68
00:04:34,666 --> 00:04:36,875
- আবার কী হলো?
- ও আর নেই।
69
00:04:36,958 --> 00:04:39,541
- আবার। এবার দ্রুত নয়, আগে।
- শেষ হয়ে গেছে।
70
00:04:39,625 --> 00:04:43,000
মিস রাভোনা, আমার
ওয়ার্কশপে যা ঘটেছে তার পরে...
71
00:04:43,083 --> 00:04:46,250
মিস মিনিটস, আমি জানি এই মুহূর্তে
তুমি ব্যাথিত ও ক্রুদ্ধ।
72
00:04:46,333 --> 00:04:49,250
কিন্তু থ্রুপুট মাল্টিপ্লায়ারের কাজ
দ্রুত শেষ করতে তোমার সাহায্য দরকার।
73
00:04:51,166 --> 00:04:53,041
সময় বাঁচানো নিতান্ত জরুরী।
74
00:04:56,625 --> 00:04:59,125
আমি সময় নষ্ট করেছি আর
এখন সময় আমাকে নষ্ট করছে।
75
00:04:59,208 --> 00:05:00,833
মাল্টিপ্লায়ার মাটিতে রেখো না।
76
00:05:00,916 --> 00:05:02,125
আবার।
77
00:05:04,083 --> 00:05:05,083
শাবাশ!
78
00:05:06,083 --> 00:05:08,083
আবার। আবার।
79
00:05:09,458 --> 00:05:10,791
আবার।
80
00:05:13,583 --> 00:05:14,958
চলো, চলো, চলো।
81
00:05:22,166 --> 00:05:23,208
আবার।
82
00:05:24,000 --> 00:05:28,500
এ হল ওরোবোরোস,
এর নাম ভিক্টর টাইমলি।
83
00:05:28,583 --> 00:05:31,041
ভিক্টর টাইমলি, এ হল ওরোবোরোস।
জানো তো?
84
00:05:31,125 --> 00:05:34,791
টিভিএ হ্যান্ডবুক, তোমরা দুজনে লিখেছ।
এটা আশ্চর্যজনক না?
85
00:05:34,875 --> 00:05:36,835
- লোকি, এত অদ্ভুত ব্যবহার কেন?
- ও.বি...
86
00:05:36,875 --> 00:05:37,958
ভিক্টর টাইমলি?
87
00:05:38,041 --> 00:05:39,250
ওরোবোরোস।
88
00:05:39,333 --> 00:05:41,583
- এই, এই।
- দেখা হয়ে ভালো লাগলো!
89
00:05:42,458 --> 00:05:46,500
এই হল লুমের একটা মডেল যা
ও.বি তাড়াহুড়া করে বানিয়েছে।
90
00:05:46,583 --> 00:05:50,250
শোনো সবাই, ভিক্টর,
মডেলটা এখনও শেষ হয়নি, ঠিক আছে?
91
00:05:50,333 --> 00:05:52,000
শুধু এক পরত
রং করা হয়েছে।
92
00:05:52,083 --> 00:05:55,708
ও.বি, কী বলছ তুমি?
এটা একেবারে নিখুঁত।
93
00:05:55,791 --> 00:05:59,291
এখন শোনো। আমাদের টাইমলিকে
পোশাক পরিয়ে লুমে পাঠাতে হবে।
94
00:05:59,375 --> 00:06:01,500
দাঁড়াও... আমিই কেন?
95
00:06:01,583 --> 00:06:03,750
কারণ তুমি নিজেই বলেছিলে,
যেতে চেয়েছ, তাই যাবে।
96
00:06:04,458 --> 00:06:07,416
যদি ওখানে কিছু ভুল হয়, তুমি
জানো মাল্টিপ্লায়ার কীভাবে কাজ করে।
97
00:06:07,500 --> 00:06:08,791
- তা জানি।
- এবার বুঝতে পারলে।
98
00:06:09,666 --> 00:06:12,291
তুমি এই প্রটেক্টিভ স্যুটটা পরবে।
99
00:06:12,375 --> 00:06:13,708
মোবিয়াস, তুমি বেঁচে গেলে।
100
00:06:13,791 --> 00:06:16,541
এটা মোবিয়াসের মতো দেখতে,
কিন্তু এটা আসলে ভিক্টর টাইমলি।
101
00:06:16,625 --> 00:06:17,666
মানে আমি?
102
00:06:17,750 --> 00:06:19,541
ভিক্টর, এই স্যুটটা পরে,
ওই দরজাগুলো খোলার পর,
103
00:06:19,625 --> 00:06:21,791
যত দ্রুত সম্ভব
গ্যাংওয়ে ধরে এগিয়ে যাবে।
104
00:06:21,875 --> 00:06:23,125
বেশ পরিশ্রমের কাজ,
105
00:06:23,208 --> 00:06:25,458
- কাজটা সহজ হবে না।
- কাজটা সহজ হবে না...
106
00:06:25,541 --> 00:06:26,875
রেডিয়েশনের মাত্রা খুব বেশী।
107
00:06:26,958 --> 00:06:28,541
- সবাই বুঝছ? বেশ।
- হ্যাঁ।
108
00:06:29,166 --> 00:06:33,000
ভিক্টর, মাল্টিপ্লায়ারটা লঞ্চারে
লোড করবে, এটাকে ঘোরাবে,
109
00:06:33,083 --> 00:06:36,875
সবুজ বোতামটা টিপলে, এটা
লঞ্চ হবে আর লুমের সঙ্গে যুক্ত হবে ও
110
00:06:36,958 --> 00:06:40,291
এর, অতিরিক্ত ব্র্যাঞ্চগুলোকে
ম্যানেজ করার ক্ষমতা, বৃদ্ধি পাবে।
111
00:06:40,375 --> 00:06:43,166
- কিন্তু মাল্টিপ্লায়ার এখনও রেডি হয়নি।
- রেডিই আছে।
112
00:06:43,250 --> 00:06:46,916
- কারণ টাইমলি'র কাছে এটা আছে।
- ওটা কী...
113
00:06:47,500 --> 00:06:48,541
- একটা প্রোটোটাইপ(প্রতিরূপ)...
- হ্যাঁ।
114
00:06:48,625 --> 00:06:52,083
...যা টেম্পোরাল ইনপুটকে বাড়াবে
ও টেম্পোরাল ক্ষয়কে প্রতিহত করবে।
115
00:06:52,583 --> 00:06:55,375
এই যন্ত্রটা, তার সঙ্গে
থ্রুপুট মালটিপ্লায়ার মিলে,
116
00:06:55,458 --> 00:06:59,541
এই রিংগুলোকে বড় করে তুলবে।
117
00:06:59,625 --> 00:07:01,666
- লোকি, ওটা...
- ওটা প্রফেসরকে ফিরিয়ে দাও।
118
00:07:01,750 --> 00:07:03,625
অনেক ধন্যবাদ।
বিশ্বাস রাখো।
119
00:07:03,708 --> 00:07:05,958
তবুও থ্রুপুট মাল্টিপ্লায়ারটার
মানিয়ে নিতে সময় লাগবে...
120
00:07:06,041 --> 00:07:07,291
কতক্ষণ? কতক্ষণ?
121
00:07:07,666 --> 00:07:09,750
নির্ভর করে।
জানিই না এটা কী।
122
00:07:09,833 --> 00:07:10,833
কী এটা?
123
00:07:10,916 --> 00:07:13,791
ও.বি, মেকানিক্স, ফিজিক্স
ও ইঞ্জিনিয়ারিং সম্পর্কে তুমি যা জানো,
124
00:07:13,875 --> 00:07:16,083
তা জানতে
আমার কতদিন লাগবে?
125
00:07:16,166 --> 00:07:17,625
তুমি কতটা জানো?
126
00:07:18,541 --> 00:07:21,958
ধরে নাও বিশেষ জানি না, তবে আমি
দ্রুত শিখি আর আমি একজন দেবতা।
127
00:07:22,041 --> 00:07:24,500
- প্রথম থেকে শুরু করা যাক।
- তাই করো।
128
00:07:24,583 --> 00:07:26,708
সময় নেই। আমরা
একা কাজ করলে ভালো হয়।
129
00:07:26,791 --> 00:07:28,208
ও.বি, আমি বুঝতে পারছি।
130
00:07:28,291 --> 00:07:29,541
কিন্তু যদি আমাকে শিখতে হয়,
131
00:07:29,625 --> 00:07:31,916
মানে, আমায় যদি
সত্যি সত্যিই শিখতে হয়,
132
00:07:32,000 --> 00:07:33,208
কতদিন লাগবে?
133
00:07:34,208 --> 00:07:36,625
- কয়েক দশক।
- কয়েক শতাব্দী।
134
00:07:42,020 --> 00:07:45,020
কয়েক শতাব্দী পরে
135
00:07:47,375 --> 00:07:51,041
লোকি, আমি তোমার অবাক করা
উন্নত ইঞ্জিনিয়ারিং দক্ষতা নিয়ে প্রশ্ন করছি না,
136
00:07:51,125 --> 00:07:53,083
কিন্তু ও.বি'কে একবার
ওটা পরীক্ষা করতে তো দাও।
137
00:07:53,166 --> 00:07:55,708
পরীক্ষা করে নিলে
সমস্যার সম্ভাবনা থাকবে না।
138
00:07:55,791 --> 00:07:58,083
এটা ঠিক আছে।
টাইমলি, এইদিকে এসো।
139
00:07:58,166 --> 00:08:01,333
তোমার টেম্পোরাল অরা,
এই মেশিনে স্ক্যান করতে হবে।
140
00:08:01,416 --> 00:08:03,875
- এটা দেখতে প্রাণঘাতী তবে...
- ওটা কী...
141
00:08:03,958 --> 00:08:06,791
- এটা একেবারে নিরাপদ। এই দেখ।
- লোকি, লোকি!
142
00:08:06,875 --> 00:08:08,833
অ্যাক্সেস অস্বীকৃত।
143
00:08:08,916 --> 00:08:10,500
তোমার পালা।
ওটা আমাকে দাও।
144
00:08:10,583 --> 00:08:12,041
- ধন্যবাদ।
- ধন্যবাদ।
145
00:08:12,125 --> 00:08:13,666
- রেডি হলে বোলো।
- রেডি।
146
00:08:13,750 --> 00:08:14,958
এবার যাও।
147
00:08:15,500 --> 00:08:18,000
স্বাগত, হি হু রিমেন্স।
148
00:08:18,083 --> 00:08:20,458
- এবার বেরোতে পারি?
- দেখ, তুমি ঠিকই আছো।
149
00:08:20,541 --> 00:08:22,083
তোমার এগুলো লাগবে।
150
00:08:22,166 --> 00:08:24,000
যা ভেবেছিলাম,
অবস্থা তার চেয়েও খারাপ।
151
00:08:24,083 --> 00:08:26,375
তাড়াতাড়ি করতে হবে।
কে করবে কাজটা?
152
00:08:26,458 --> 00:08:28,625
ও। তুমি করবে।
তুমি যেতে চেয়েছিলে।
153
00:08:28,708 --> 00:08:30,708
প্ল্যান হল, ভিতরে যাও,
পোশাক পরে নাও।
154
00:08:30,791 --> 00:08:33,500
দরজাগুলো খোলামাত্র,
দ্রুত গতিতে গ্যাংওয়ে দিয়ে এগিয়ে যাবে।
155
00:08:33,583 --> 00:08:35,458
মাল্টিপ্লায়ার লোড করবে,
সবুজ বোতামটা টিপবে,
156
00:08:35,541 --> 00:08:36,958
- চালু করবে, আর ফিরে আসবে।
- বুঝেছি।
157
00:08:37,041 --> 00:08:38,625
যাইহোক, মনে রাখবে,
158
00:08:38,708 --> 00:08:41,083
নিজের ডান বুড়ো আঙুল,
বাম হাঁটু, আর ফেসপ্লেটে টেপ লাগাবে
159
00:08:41,166 --> 00:08:43,416
নাহলে রেডিয়েশনে তোমার
গায়ের চামড়া খসে যাবে।
160
00:08:43,500 --> 00:08:46,375
- দেখে হাঁটবে, হোঁচট খেতে পারো।
- বুড়ো আঙ্গুল, হাঁটু, ফেসপ্লেট।
161
00:08:46,458 --> 00:08:48,041
- আর একটা কথা।
- হ্যাঁ।
162
00:08:48,125 --> 00:08:50,875
যাই করো না কেন,
মাল্টিপ্লায়ার মাটিতে রাখবে না,
163
00:08:50,958 --> 00:08:53,750
ওটা গড়িয়ে গ্যাংওয়ে থেকে পড়ে যাবে।
ঠিক আছে? ভুলো না।
164
00:08:54,500 --> 00:08:55,500
হিম্মত হারাবে না।
165
00:08:57,000 --> 00:08:58,791
সাহসীরা ভয় পায় না।
166
00:09:00,666 --> 00:09:04,458
কেসি, আমাদের ভোল্টেজ ইনপুটকে
বাড়াতে আর টেম্পোরাল ক্ষয় প্রতিহত করতে হবে।
167
00:09:04,541 --> 00:09:06,501
- আয়ন ডিকাপলারের কী হবে?
- ওটা ঠিক আছে।
168
00:09:06,583 --> 00:09:09,142
- ওটা প্রাথমিক কম্পার্টমেন্টের সঙ্গে জুড়ে দাও।
- অতিরিক্ত গরম হয়ে যাবে না?
169
00:09:09,166 --> 00:09:13,166
না। এটাকে টাইমলি'র কম্পিউটিং
সিস্টেমের সাথে জুড়ে দেয়ার ব্যবস্থা করো।
170
00:09:13,250 --> 00:09:15,083
এই আপগ্রেডগুলো লুম'কে অতিরিক্ত
171
00:09:15,166 --> 00:09:17,125
শাখাগুলো ম্যানেজের শক্তি দেবে।
172
00:09:17,208 --> 00:09:19,625
এই রিংগুলো। ওগুলো খুব ছোট।
173
00:09:19,708 --> 00:09:22,041
ওগুলোকে আমরা বড় করব। চলো যাই।
174
00:09:22,166 --> 00:09:23,351
সাবধান, ও.বি।
175
00:09:23,375 --> 00:09:25,666
কেউ তোমার কাজটা
দখল করতে চাইছে।
176
00:09:25,750 --> 00:09:28,333
তা ঠিক। আমি আসছি,
ও.বি, পিছন দিকে লক্ষ্য রেখো।
177
00:09:28,416 --> 00:09:30,500
কেসি, মাল্টিপ্লায়ারটা
এখনই টাইমলির কাছে নিয়ে যাও
178
00:09:30,583 --> 00:09:32,708
- যত তাড়াতাড়ি সম্ভব।
- ঠিক আছে।
179
00:09:35,291 --> 00:09:38,041
- করছটা কী তুমি?
- বিশ্বাস রাখো।
180
00:09:38,125 --> 00:09:39,750
- না।
- আমি জানি আমি কী করছি।
181
00:09:39,833 --> 00:09:41,833
- না!
- দেখ।
182
00:09:47,375 --> 00:09:49,875
- কেসি, হেলমেটটা লাগাতে ভুলো না।
- হ্যাঁ।
183
00:09:49,958 --> 00:09:52,500
- হেলমেটের ক্লিপটা লাগাও।
- ধন্যবাদ।
184
00:09:56,375 --> 00:09:58,833
- মিঃ টাইমলি রেডি হয়ে গেছেন।
- জানি।
185
00:10:01,166 --> 00:10:04,125
অ্যাক্সেস অস্বীকৃত৷
পাসওয়ার্ড প্রয়োজন। পাসওয়ার্ড গৃহীত।
186
00:10:05,458 --> 00:10:07,000
- শুরু হয়ে গেছে।
- হ্যাঁ!
187
00:10:07,083 --> 00:10:11,083
দাঁড়াও। বড্ড তাড়াহুড়ো
করা হচ্ছে বলে মনে হচ্ছে।
188
00:10:11,166 --> 00:10:13,541
শুধু তোমার জন্য।
যদি থামো, মারা পড়বে।
189
00:10:15,708 --> 00:10:16,708
ঠিক আছে।
190
00:10:18,083 --> 00:10:19,583
এবার রওনা হও।
191
00:10:39,333 --> 00:10:41,750
যত দ্রুত সম্ভব
গ্যাংওয়ের শেষ প্রান্তে যাও,
192
00:10:41,833 --> 00:10:44,333
আর তারপর মাল্টিপ্লায়ারটা
লঞ্চারে লোড করো।
193
00:10:45,958 --> 00:10:47,625
ওই ভাবেই,
এক পা এক পা করে।
194
00:10:48,500 --> 00:10:51,333
ভয় পেয়ো না। অনেক
সাহসের পরিচয় দিয়েছ।
195
00:10:57,833 --> 00:11:00,833
সত্যিই ভাল হচ্ছে। ফ্যান্টাস্টিক।
196
00:11:00,916 --> 00:11:02,125
এগোতে থাকো।
197
00:11:03,166 --> 00:11:05,708
এক পা এক পা করে।
198
00:11:06,500 --> 00:11:09,500
বুঝে ওঠার আগেই,
গ্যাংওয়ের শেষ প্রান্তে পৌঁছে যাবে।
199
00:11:09,583 --> 00:11:10,833
সাবাশ।
200
00:11:18,208 --> 00:11:20,625
ও পেরেছে! পৌঁছে গেছে?
201
00:11:20,750 --> 00:11:21,791
এখনো নয়।
202
00:11:26,666 --> 00:11:28,625
আরে! ভিক্টর,
কী বলেছিলাম তোমাকে?
203
00:11:28,708 --> 00:11:32,666
মাল্টিপ্লায়ার নীচে নামিয়ে রাখবে না,
ওটা গ্যাংওয়ে থেকে গড়িয়ে পড়ে যাবে।
204
00:11:32,750 --> 00:11:34,333
ওহ্ ভগবান, হ্যাঁ!
205
00:11:38,875 --> 00:11:41,833
বাঃ। সাবাশ। এবার ওটাকে
লঞ্চারে লোড করো।
206
00:11:49,333 --> 00:11:50,375
চলো, চলো।
207
00:12:07,125 --> 00:12:08,250
লাগাও।
208
00:12:15,250 --> 00:12:18,083
- ও করে ফেলেছে।
- ঠিক আছে। এবার আমার কথা মন দিয়ে শোনো।
209
00:12:18,166 --> 00:12:19,958
সবুজ বোতামটা টেপো।
210
00:12:21,833 --> 00:12:25,250
সবুজ বোতামটা টিপতে হবে।
211
00:12:31,166 --> 00:12:32,416
না।
212
00:12:33,750 --> 00:12:35,208
বোতামটা জোরে টেপো।
213
00:12:35,291 --> 00:12:36,833
ওটা একটু টাইট হতে পারে।
214
00:12:38,000 --> 00:12:40,958
সবুজ বোতামটা টেপো!
215
00:12:49,125 --> 00:12:50,250
হয়েছে!
216
00:12:53,041 --> 00:12:55,333
এবার ফিরে এসো, তাড়াতাড়ি।
217
00:12:55,416 --> 00:12:57,750
ফিরে এসো, এসো।
218
00:12:58,708 --> 00:13:02,041
- ফিরব?
- হ্যাঁ, ফিরে এসো।
219
00:13:02,125 --> 00:13:05,125
ওটা কাজ করছে। কাজ করছে।
এইবার কাজ হবে।
220
00:13:05,250 --> 00:13:09,000
এসো, ভিক্টর। হ্যাঁ,
তাড়াতাড়ি ফিরে এসো!
221
00:13:09,666 --> 00:13:11,958
এসে যাও।
222
00:13:12,041 --> 00:13:14,250
এসো, এসো, এসো!
223
00:13:14,833 --> 00:13:15,958
তাড়াতাড়ি।
224
00:13:24,166 --> 00:13:25,625
- হয়েছে!
- হ্যাঁ!
225
00:13:25,708 --> 00:13:26,833
বিশ্বাস করতে পারছি না।
226
00:13:29,833 --> 00:13:31,125
- ও পেরেছে!
- হ্যাঁ!
227
00:13:31,208 --> 00:13:32,625
কীকরে করলো এটা?
228
00:13:35,041 --> 00:13:36,458
আমি সাহসী।
229
00:13:39,875 --> 00:13:42,916
ওটা কাজ করছে।
230
00:13:47,333 --> 00:13:49,083
আমি সিস্টেম চেক করতে চললাম।
231
00:13:49,166 --> 00:13:50,500
হোলো শেষ পর্যন্ত।
232
00:13:53,166 --> 00:13:54,750
শাখাগুলো একত্রিত করছে।
233
00:13:54,833 --> 00:13:58,166
লুম শাখাগুলোকে একসঙ্গে বুনছে।
স্থিতিশীল হচ্ছে।
234
00:13:58,250 --> 00:14:00,541
- কাজটা হল কিনা, উইজার্ড?
- তুমি পেরেছো!
235
00:14:00,625 --> 00:14:03,041
- হে ভগবান। আমরা করতে পেরেছি।
- কাজটা কি হয়েছে?
236
00:14:03,125 --> 00:14:06,000
ওহ, হ্যাঁ, কাজ হয়েছে।
ওটা এখন কাজ করছে।
237
00:14:06,083 --> 00:14:09,041
- সত্যি?
- ওটা কাজ করছে। ওই দেখ।
238
00:14:11,625 --> 00:14:12,833
কাজ করেছে।
239
00:14:12,916 --> 00:14:14,875
তুমি পেরেছো। তুমি করে দেখিয়েছ!
240
00:14:16,541 --> 00:14:18,291
- আমরা এবার রক্ষা পাবো।
- এটা কাজ করেছে।
241
00:14:21,416 --> 00:14:22,958
- তোমার দৌলতে।
- দাঁড়াও।
242
00:14:23,041 --> 00:14:24,125
কি?
243
00:14:25,125 --> 00:14:27,333
রিডিংয়ে কিছু গোলমাল আছে।
244
00:14:28,250 --> 00:14:29,458
গোলমাল মানে?
245
00:14:30,208 --> 00:14:32,583
জানি না কিন্তু ওগুলো ভুল।
246
00:14:32,666 --> 00:14:34,083
হতে পারে না।
247
00:14:35,916 --> 00:14:37,750
ভুল হয় কীকরে? কীভাবে...
248
00:14:37,833 --> 00:14:39,750
লুম আবার ওভারলোড হচ্ছে।
249
00:14:39,833 --> 00:14:41,416
সেটা কীকরে সম্ভব?
250
00:14:43,708 --> 00:14:44,875
না।
251
00:14:47,166 --> 00:14:48,875
এটা সম্ভব নয়।
252
00:14:51,916 --> 00:14:53,333
এটা সম্ভব নয়।
253
00:14:53,416 --> 00:14:55,375
আমরা থ্রুপুট বাড়িয়েছি।
254
00:14:56,833 --> 00:14:58,458
মাল্টিপ্লায়ার একদম ঠিক আছে।
255
00:14:59,125 --> 00:15:04,291
রিং এর সাইজ থ্রুপুট বাড়িয়েছে, তবে
শাখার সংখ্যা অত্যধিক বেশী।
256
00:15:07,958 --> 00:15:09,708
আমাদের এখান থেকে
বেরোতে হবে।
257
00:15:10,291 --> 00:15:11,416
দাঁড়াও।
258
00:15:14,166 --> 00:15:18,208
সময়ের শাখা অসীম হারে বেড়ে চলেছে
259
00:15:18,291 --> 00:15:24,541
আর সমানে ডুপ্লিকেট হচ্ছে।
260
00:15:26,125 --> 00:15:28,000
আমি...বুঝতে পারলাম না।
261
00:15:35,666 --> 00:15:37,791
এটা একটা স্কেলিং এর সমস্যা।
262
00:15:38,583 --> 00:15:41,000
কিন্তু সেটাই তো আমরা
এডজাস্ট করেছিলাম।
263
00:15:41,083 --> 00:15:43,500
আমার লুম কখনই অসীম সংখ্যায়
264
00:15:43,625 --> 00:15:46,541
বেড়ে চলা মাল্টিভার্সকে
সামলাতে পারবে না।
265
00:15:47,375 --> 00:15:50,833
অনন্তের জন্য কোন স্থান সৃষ্টি সম্ভব নয়।
266
00:15:52,208 --> 00:15:56,416
এটা অনেকটা শূন্য দিয়ে
ভাগ করার চেষ্টা করার মতো।
267
00:15:59,083 --> 00:16:01,041
করা সম্ভব নয়।
268
00:16:01,125 --> 00:16:05,416
মানে, আমরা ধারণ ক্ষমতা
যতই বাড়াই না কেন,
269
00:16:07,541 --> 00:16:09,000
সেটা কখনই যথেষ্ট হবে না।
270
00:16:09,083 --> 00:16:10,458
যথেষ্ট হবে না। কখনোই।
271
00:16:11,708 --> 00:16:14,375
- আর এই লুম সর্বদা ব্যর্থ হবে।
- ব্যর্থ।
272
00:16:16,750 --> 00:16:20,458
আর নতুন শাখাগুলো সর্বদা...
273
00:16:21,458 --> 00:16:26,125
এটা হয়ত ঠিকই করা ছিল যে
শাখাগুলোর সৃষ্টির সঙ্গেসঙ্গেই,
274
00:16:27,458 --> 00:16:29,208
তাদের বিনাশ অবশ্যম্ভাবী।
275
00:16:56,291 --> 00:16:57,458
আমি দুঃখিত।
276
00:17:17,083 --> 00:17:19,250
সিলভি, থামো। থামো।
277
00:17:30,625 --> 00:17:31,625
থামো।
278
00:17:43,541 --> 00:17:44,541
রিল্যাক্স।
279
00:17:50,458 --> 00:17:51,916
তোমার ব্যাপারটা আমি বুঝি।
280
00:17:55,666 --> 00:17:58,125
তোমার মতো অনুভূতি আমারও হয়েছে।
281
00:18:05,041 --> 00:18:07,750
তুমি এটা চাও না।
282
00:18:13,041 --> 00:18:14,166
এসব কী হচ্ছে?
283
00:18:14,250 --> 00:18:17,375
তুমি ঠিক।
আমাকে বিশ্বাস করে ভুল করেছো।
284
00:18:17,833 --> 00:18:19,000
আমি বিশ্বাসযোগ্য নই।
285
00:18:19,791 --> 00:18:21,208
কিন্তু আমার কথা মানো।
286
00:18:22,000 --> 00:18:24,083
তুমি একে মারতে পারবে না।
287
00:18:24,458 --> 00:18:28,000
তোমায় নিজেকে সংযত করতে হবে
নাহলে সবকিছু শেষ হয়ে যাবে।
288
00:18:28,083 --> 00:18:32,416
জানি এটা অদ্ভুত শোনাচ্ছে। কিন্তু
আমি এটা দেখেছি। আমি এটা জানি।
289
00:18:34,750 --> 00:18:37,041
- আমার পথ থেকে সরে যাও।
- সরব না।
290
00:18:38,666 --> 00:18:40,458
তুমি সিংহাসনের জন্য লালায়িত।
291
00:18:40,541 --> 00:18:42,291
সিংহাসন আমার চাই না।
292
00:18:42,375 --> 00:18:43,416
সিলভি, থামো!
293
00:18:44,291 --> 00:18:48,875
যদি আমাকে থামাতে চাও
তবে তোমায় আমাকে হত্যা করতে হবে।
294
00:18:49,875 --> 00:18:52,916
উহ!
295
00:18:53,041 --> 00:18:55,583
থামিয়েছি কোনরকমে।
296
00:19:03,916 --> 00:19:05,208
আবার দেখা হবে।
297
00:19:06,041 --> 00:19:07,416
সিলভি, থামো!
298
00:19:07,500 --> 00:19:09,434
থামাতে চাও, তাহলে
আমাকে মারতে হবে।
299
00:19:13,125 --> 00:19:14,458
শীঘ্রই দেখা হবে।
300
00:19:21,333 --> 00:19:23,000
এটা নিশ্চয় ভাবোনি, না?
301
00:19:25,750 --> 00:19:28,416
তুমি তো শুধু... একজন মানুষ।
302
00:19:29,916 --> 00:19:32,250
রক্ত মাংসের।
বোলো না যে হতাশ হয়েছ।
303
00:19:40,416 --> 00:19:42,958
আমার কথা শোনো।
304
00:19:43,791 --> 00:19:45,166
না। না।
305
00:19:45,250 --> 00:19:47,458
যদি চাও আমি থামি,
আমাকে মেরে ফেলতে হবে।
306
00:19:55,916 --> 00:19:58,083
আমাকে থামাতে চাইলে মেরে ফেলতে হবে।
307
00:20:08,333 --> 00:20:10,083
শীঘ্রই দেখা হবে।
308
00:20:10,166 --> 00:20:12,208
আমাকে থামাতে চাইলে,
মেরে ফেলতে হবে।
309
00:20:13,166 --> 00:20:16,000
- যদি আমাকে থামাতে চাও...
- জানি যে তাহলে তোমাকে মারতে হবে।
310
00:20:16,583 --> 00:20:19,583
তুমি ওকে থামানোর চেষ্টা করো না কেন?
লড়ো ওর সঙ্গে, কিছু তো করো।
311
00:20:29,375 --> 00:20:33,250
তাহলে, এই কাজে
কবে থেকে চেষ্টা করে যাচ্ছ?
312
00:20:36,208 --> 00:20:38,083
- এটা কী করলে?
- আরে!
313
00:20:38,166 --> 00:20:41,000
এবার আবার বোলো না যে
তুমি এখনও সময় কে থামিয়ে রাখতে...
314
00:20:41,458 --> 00:20:43,750
শেখোনি।
315
00:20:43,833 --> 00:20:47,583
আমি ভেবেছিলাম কবেই
সেটা শিখে ফেলেছো।
316
00:20:48,750 --> 00:20:51,541
চিন্তা কোরো না, প্রেমিক বাবু।
ও ঠিকই আছে।
317
00:20:52,083 --> 00:20:55,250
তবে আমার ওকে চোখের সামনে
দেখতে ভালো লাগছে না। তাই ওকে আমরা...
318
00:20:58,583 --> 00:21:00,500
তাহলে এই,
319
00:21:00,583 --> 00:21:04,458
আমাদের মধ্যে এই কথোপকথন
প্রথম বার হচ্ছে না, তাই না?
320
00:21:06,541 --> 00:21:08,916
- তুমি কীকরে জানলে?
- আমি টাইম স্লিপিং সম্পর্কে জানি।
321
00:21:11,291 --> 00:21:13,833
কে এটা শুরু করেছে বলে
তোমার মনে হয়?
322
00:21:15,000 --> 00:21:16,750
কোন অনুমান? সমীক্ষা বলছে...
323
00:21:17,791 --> 00:21:20,500
হি হু রিমেন্স।
324
00:21:20,583 --> 00:21:21,750
একদম!
325
00:21:22,958 --> 00:21:26,333
টাইম স্লিপিং করতে তুমি ব্যাস্ত ছিলে।
326
00:21:27,250 --> 00:21:29,791
ভাবছিলে সব
সিস্টেমে ঠিক করে দেবে।
327
00:21:29,875 --> 00:21:31,833
আমাকে মিটিয়ে দেবে।
আর তারপর... হুপ!
328
00:21:33,250 --> 00:21:34,375
আমি বহাল তবিয়তে।
329
00:21:37,125 --> 00:21:44,083
আরে বাবু, তুমি কি সত্যিই ভেবেছিলে যে আমি
এখানে বসে থাকব আর তাকে আমায় মারতে দেবো?
330
00:21:45,250 --> 00:21:47,250
আর গল্প শেষ হবে?
331
00:21:47,333 --> 00:21:49,208
বিদায়, হি হু রিমেন্স?
332
00:21:49,750 --> 00:21:51,958
না, তোমাকে বলেছিলাম।
333
00:21:53,541 --> 00:21:56,125
পুনর্জন্ম, সোনা বাবু।
334
00:22:00,041 --> 00:22:01,750
যেখান থেকে ব্যাপারটা শুরু হয়েছিল
335
00:22:04,750 --> 00:22:06,291
আবার সেখানেই ফিরে এসেছে।
336
00:22:09,833 --> 00:22:12,833
বেশ, সব নিশ্চয় গুলিয়ে যাচ্ছে।
337
00:22:13,291 --> 00:22:18,250
বুঝতে পারছি। তাহলে এইসব আরও
হাজার দুয়েক বার ট্রাই করে দেখছ না কেন?
338
00:22:18,333 --> 00:22:19,375
আগে নিশ্চিত হয়ে যাও।
339
00:22:19,458 --> 00:22:22,333
আর তারপর না হয়,
আমাকে জানিয়ে দিও।
340
00:22:23,250 --> 00:22:25,583
বেশ, যখন আলোচনা করতে
প্রস্তুত হয়ে যাও।
341
00:22:25,666 --> 00:22:26,708
ঠিক আছে?
342
00:22:40,333 --> 00:22:42,208
আর তোমার কেন মনে হয় যে ...
343
00:22:43,416 --> 00:22:47,000
আমাদের মধ্যে এই কথোপকথন
প্রথম বার হচ্ছে?
344
00:22:58,666 --> 00:23:00,958
সাবাশ। তুমি আমার ফেভারিট।
345
00:23:01,041 --> 00:23:03,101
তোমাদের দুজনের মধ্যে
তুমি আমার ফেভারিট ছিলে।
346
00:23:03,125 --> 00:23:04,916
ঠিক আছে।
347
00:23:06,375 --> 00:23:09,958
তার মানে, তুমি সব জেনে গিয়েছ, হুম?
348
00:23:11,041 --> 00:23:14,625
- তাহলে বলো,
ভিক্টর টাইমলি কেমন আছে?
349
00:23:14,708 --> 00:23:17,250
- অবশ্যই তুমি নিজের ভ্যারিয়েন্ট সম্পর্কে...
- দাঁড়াও। কিছু বোলো না।
350
00:23:17,333 --> 00:23:23,000
দেখতে পাচ্ছি যে তোমার
টেম্পোরাল লুম নিয়ে কিছু সমস্যা হচ্ছে।
351
00:23:24,500 --> 00:23:27,125
- স্কেলিং এর সমস্যা।
- স্কেলিং? তোমাকে তাই বলেছে নাকি?
352
00:23:27,208 --> 00:23:29,416
ভিক্টর বলেছে যে এটা
একটা স্কেলিং সমস্যা? ওয়াও।
353
00:23:29,500 --> 00:23:32,625
না, না, এমন কোন সমস্যা নেই।
354
00:23:33,208 --> 00:23:34,875
টিভিএ ধ্বংস হল কেন?
355
00:23:37,291 --> 00:23:40,375
টেম্পোরাল লুম একটা সেফটি সুইচ।
356
00:23:41,208 --> 00:23:45,166
যখন লুম শাখায় ভরে যায়,
357
00:23:45,250 --> 00:23:49,250
তখন ওটা অপ্রয়োজনীয়
শাখাগুলোকে ডিলিট করে দেয়।
358
00:23:49,333 --> 00:23:54,416
শাশ্বত টাইমলাইন ছাড়া সবকিছু।
359
00:23:56,041 --> 00:23:57,416
আর টিভিএ নষ্ট হওয়া,
360
00:23:57,500 --> 00:23:59,142
সেটা একটা ক্ষুদ্র ক্ষতি মাত্র।
361
00:23:59,166 --> 00:24:01,583
দেখো, বড় কিছু নয়।
আবার বানানো সহজ।
362
00:24:04,583 --> 00:24:07,708
- বেকার সময় নষ্ট।
- জানি না তুমি জানো কিনা,
363
00:24:07,791 --> 00:24:10,958
আমার ভ্যারিয়েন্ট আগে থেকেই
টাইমলাইনে উপস্থিত রয়েছে।
364
00:24:11,041 --> 00:24:12,041
আমরা তাদের খুঁজে নেবো।
365
00:24:12,125 --> 00:24:13,875
- অনেক আছে।
- আমি থামব না।
366
00:24:13,958 --> 00:24:15,833
- সহজ নয়।
- আমি হার মানি না।
367
00:24:17,875 --> 00:24:19,166
আমি জানি, চ্যাম্পিয়ন।
368
00:24:21,208 --> 00:24:25,208
কিন্তু এই সমীকরণের ফলাফল সবসময়,
369
00:24:26,416 --> 00:24:27,791
একই রয়ে গেছে।
370
00:24:29,541 --> 00:24:30,666
তুমি হেরে যাও।
371
00:24:34,791 --> 00:24:36,041
জানি।
372
00:24:39,208 --> 00:24:40,208
আমি জানি।
373
00:24:48,875 --> 00:24:50,083
আরে বাদ দাও।
374
00:25:03,333 --> 00:25:05,041
আমি সমীকরণ বদলে দেবো।
375
00:25:06,833 --> 00:25:08,000
তোমার লুমই ভেঙ্গে দেব।
376
00:25:09,166 --> 00:25:14,833
উম... লুমই নৃশংস যুদ্ধ আটকে রেখেছে,
377
00:25:15,875 --> 00:25:19,458
যে যুদ্ধে কিছুই বাঁচে না, লোকি।
এমনকি শাশ্বত টাইমলাইনও নয়।
378
00:25:22,458 --> 00:25:25,041
ঠিক আছে, আমি তোমাকে
বোঝানোর চেষ্টা করি, প্রত্যেক...
379
00:25:26,458 --> 00:25:30,666
শান্তির প্রত্যেকটা মুহূর্ত
380
00:25:30,750 --> 00:25:33,125
যার অভিজ্ঞতা আজ পর্যন্ত তোমার হয়েছে
381
00:25:33,208 --> 00:25:37,083
সেটা তুমি পেয়েছ
কারণ আমি এখানে ছিলাম।
382
00:25:38,416 --> 00:25:39,625
একা,
383
00:25:41,166 --> 00:25:43,000
সময়ের শেষ প্রান্ত থেকে,
384
00:25:45,083 --> 00:25:46,333
নজর রাখছিলাম।
385
00:25:48,208 --> 00:25:49,208
আমি বুঝি।
386
00:25:49,291 --> 00:25:50,875
কিন্তু তুমি তো লুমটা ভাঙতে চাও।
387
00:25:51,000 --> 00:25:55,083
কী মনে হয়, তাহলে তোমার
প্রিয় বন্ধুদের কী হবে?
388
00:26:01,791 --> 00:26:06,041
আমি নিজের জীবনে অনেক আত্মত্যাগ করেছি।
তবে গিয়ে এই চেয়ার আমি পেয়েছি।
389
00:26:09,458 --> 00:26:11,041
আমি সবাইকে নিরাপদ রাখি।
390
00:26:12,666 --> 00:26:14,666
তুমি হয়ত বুঝতে পারছ না যে আমি...
391
00:26:16,166 --> 00:26:17,250
করুণা দেখাচ্ছি।
392
00:26:21,583 --> 00:26:24,458
আমার উপর না নিজের উপর?
393
00:26:29,916 --> 00:26:30,916
না।
394
00:26:33,833 --> 00:26:35,041
আমি অন্য উপায় খুঁজে নেবো।
395
00:26:42,416 --> 00:26:43,416
ঠিক আছে।
396
00:26:50,625 --> 00:26:55,458
এবার এই ব্যাপারটা গোল,
গোল, গোল হয়ে ঘুরতে থাকবে।
397
00:26:57,125 --> 00:26:58,208
চলো দেখা যাক।
398
00:26:59,291 --> 00:27:00,958
কঠিন কাজটা করেই দেখো।
399
00:27:01,625 --> 00:27:05,208
লুমটা ভেঙ্গে দাও আর ঘটতে দাও সেই যুদ্ধ
যা আমাদের সবাইকে মেরে ফেলবে। খেলা শেষ।
400
00:27:05,291 --> 00:27:08,166
বা, একে মেরে ফেলো,
401
00:27:10,416 --> 00:27:13,291
আর যাদের বাঁচানো সম্ভব
আমরা তাদের বাঁচিয়ে ফেলি।
402
00:27:25,333 --> 00:27:26,958
এবার তুমি কী করবে?
403
00:27:28,541 --> 00:27:30,666
- যা শুরু করেছি তা শেষ করব।
- যা হলো?
404
00:27:30,750 --> 00:27:33,291
- নিজের সিংহাসন জয় করবো।
- রাজা হতে চাও?
405
00:27:33,375 --> 00:27:35,250
হতে চাই না, হতেই জন্মেছি।
406
00:27:35,333 --> 00:27:38,000
বুঝলাম, তবে কীসের রাজা?
407
00:27:42,000 --> 00:27:45,416
ঠিক আছে, শুরু করা যাক।
ওই ব্যক্তি যে রাজা হবে...
408
00:27:45,500 --> 00:27:47,583
- না, মবিয়াস, থামো।
- থামব? সবে তো শুরু করেছি।
409
00:27:47,666 --> 00:27:49,375
- এখনও তো অনেক বাকি!
- না না না।
410
00:27:49,458 --> 00:27:50,791
জানি এটা কী হচ্ছে।
411
00:27:52,166 --> 00:27:53,166
আচ্ছা, কী এটা?
412
00:27:53,250 --> 00:27:56,166
তুমি জানতে চাও লোকির
চালনশক্তি কী, তাই না?
413
00:27:56,250 --> 00:27:57,291
হ্যাঁ।
414
00:27:57,375 --> 00:28:00,416
তুমি জানতে চাও আমি
যা করি তা কেন করি?
415
00:28:00,500 --> 00:28:02,875
আমার পরিসর এত বড় কেন?
416
00:28:02,958 --> 00:28:04,333
হ্যাঁ।
417
00:28:04,416 --> 00:28:05,791
তুমি নোট করবে,
418
00:28:05,875 --> 00:28:09,708
আর তারপর ওই মেশিনের বোতামটা টিপবে
419
00:28:09,791 --> 00:28:13,625
আর আমার সারা জীবনের
ঘটনাগুলোর ছবি আমাকে দেখাবে।
420
00:28:13,708 --> 00:28:16,666
আমার অতীত, বর্তমান, ভবিষ্যত
সবসময়েই কিছু না কিছু
421
00:28:16,750 --> 00:28:18,666
মহান উদ্দেশ্য সাধনে নিবেদিত।
422
00:28:19,583 --> 00:28:21,041
কিন্তু আসলে সময় নষ্ট করেছি।
423
00:28:21,625 --> 00:28:24,375
আচ্ছা, মনে হচ্ছে এখানে কেউ
নিজের ভবিষ্যৎ আগেই দেখে ফেলেছে।
424
00:28:24,458 --> 00:28:27,000
- তুমি এসব জানলে কীকরে?
- মোবিয়াস, তোমার সাহায্য আমার দরকার।
425
00:28:29,000 --> 00:28:30,541
বেশ, শুনছি, বলো।
426
00:28:30,625 --> 00:28:34,541
কে বাঁচবে আর কে মরবে
সেটা আমরা বাছব কীভাবে?
427
00:28:34,625 --> 00:28:38,000
আমরা মিটিয়ে দিই। বাছার কাজটা
আমরা করি না করে সময়-রক্ষক...
428
00:28:38,083 --> 00:28:40,291
- দায়িত্বটা তাদের।
- সময়-রক্ষকদের।
429
00:28:40,375 --> 00:28:41,833
যারা সময়ের সঠিক প্রবাহ বজায় রাখে।
430
00:28:41,916 --> 00:28:44,833
যারা টাইমলাইনকে তার
অসীম শাখা থেকে মুক্ত করতে ব্যস্ত।
431
00:28:44,916 --> 00:28:46,791
- একদম, হ্যাঁ।
- অন্ধ বিশ্বাসটা আমি জানি,
432
00:28:46,875 --> 00:28:48,791
কিন্তু আসলে, এটা তুমি করো।
433
00:28:48,875 --> 00:28:52,125
সময়ের প্রবাহ সঠিক রাখতে এটা করতে হয়।
434
00:28:52,208 --> 00:28:55,625
- এতে কী খুশি পাও?
- খুশি? আসলে, মোটেই খুশি হই না।
435
00:28:55,708 --> 00:28:58,208
তুমি টিভিএ'তে খুশির
বিন্দুমাত্র সন্ধান পাবে না।
436
00:28:58,958 --> 00:29:01,833
একটা ভাল গল্প শুনবে?
আচ্ছা শোনো।
437
00:29:01,916 --> 00:29:05,416
দুজন শিকারী কৃষ্ণ সাগরের কাছাকাছি
কোথাও একটা মিশনে গিয়েছিলো
438
00:29:05,500 --> 00:29:09,166
এমন একটা ভ্যারিয়েন্ট খুঁজে বের করতে,
যে ভবিষ্যতে ৫০০০ মৃত্যুর জন্য দায়ী হবে
439
00:29:09,250 --> 00:29:12,875
সেই ৫০০০ মৃত্যু, যা
বিধির বিধানে লেখা ছিল না।
440
00:29:12,958 --> 00:29:15,708
ওরা ওখানে পৌঁছায় আর
একটা অদ্ভুত ধাক্কা খায়।
441
00:29:16,250 --> 00:29:18,791
ভ্যারিয়েন্ট একটা আট বছরের ছেলে।
442
00:29:19,833 --> 00:29:21,791
সে নিজের দুনিয়ায় মগ্ন ছিল।
443
00:29:22,625 --> 00:29:25,833
ভাইয়ের সাথে সাঁতার কেটে,
ডক থেকে লাফিয়ে, মজায় কাটাচ্ছিল।
444
00:29:28,083 --> 00:29:31,416
আর শিকারীদের মধ্যে একজন যার
আগে কখনও কাউকে মেটাতে সমস্যা হয়নি,
445
00:29:31,500 --> 00:29:35,125
কখনও দ্বিধা হয়নি,
সেদিন তার তাই হল।
446
00:29:35,208 --> 00:29:36,541
সে থেমে গেলো।
447
00:29:37,041 --> 00:29:39,833
টাইমলাইনের শাখা বাড়লো,
আরও ভ্যারিয়েন্ট বৃদ্ধি পেলো।
448
00:29:39,916 --> 00:29:42,916
সবকিছু এত দ্রুত ঘটলো, যে তার
সঙ্গীকে এসে বাচ্চাটাকে মিটিয়ে ফেলতে হল।
449
00:29:43,000 --> 00:29:46,083
কিন্তু ততক্ষণে পরিস্থিতি
আয়ত্তের বাইরে চলে গিয়েছে।
450
00:29:47,125 --> 00:29:48,583
দুজন শিকারিই মারা পড়ল।
451
00:29:49,166 --> 00:29:51,375
শুধু এইজন্য যে একজন শিকারি,
452
00:29:52,416 --> 00:29:54,375
ভুলেই গিয়েছিলো কী হতে পারে।
453
00:29:55,833 --> 00:29:58,250
পরিণতিটা সর্বদা মাথায় রাখতে হবে।
454
00:30:02,458 --> 00:30:06,416
অধিকাংশ উদ্দেশ্যের পিছনে
গৌরবের চেয়ে দায়িত্তের বোঝা বেশী।
455
00:30:07,166 --> 00:30:09,875
তাই নিজের উদ্দেশ্য থেকে
কখনই বিচ্যুত হওয়া উচিৎ নয়
456
00:30:09,958 --> 00:30:11,875
নাহলে ওই বোঝা
কাঁধে নিয়ে বাঁচা মুস্কিল।
457
00:30:16,625 --> 00:30:17,958
তাহলে তুমি বাঁচো কীকরে?
458
00:30:22,541 --> 00:30:24,000
পশ্চাত্তাপ নিয়ে।
459
00:30:26,958 --> 00:30:29,666
তোমার ওই সঙ্গীর কী হল?
460
00:30:30,875 --> 00:30:33,875
সেই হান্টার যে তোমার জায়গায়
বাচ্চাটাকে মিটিয়েছিল।
461
00:30:33,958 --> 00:30:36,208
ওহ, ওর জীবন খুব ভালো হয়ে গিয়েছিলো।
462
00:30:36,291 --> 00:30:37,750
মহিলা আসলে একজন বিচারক হয়েছিল।
463
00:30:38,666 --> 00:30:43,500
জানো, ওর জন্যই তুমি আজ এখানে।
নাহলে এতদিনে মরে ছাই হয়ে যেতে।
464
00:30:46,333 --> 00:30:47,916
রেনস্লেয়ার।
465
00:30:48,000 --> 00:30:52,416
ও জানত, সিদ্ধান্ত যত কঠিনই
হোক না কেন, নেওয়াটা নিতান্ত জরুরী।
466
00:30:55,500 --> 00:30:57,791
আর কঠিন বলতে,
আমি অসম্ভব বোঝাচ্ছি।
467
00:30:59,291 --> 00:31:01,125
না, খুশি নয়,
468
00:31:01,833 --> 00:31:03,583
দায়িত্ব বাছতে হবে।
469
00:31:08,250 --> 00:31:09,791
ধন্যবাদ, মোবিয়াস।
470
00:31:49,750 --> 00:31:51,000
এটাই কি সেটা?
471
00:31:52,750 --> 00:31:54,083
আমরা...
472
00:31:57,500 --> 00:31:59,041
আর কোথাও যাওয়ার নেই।
473
00:32:09,875 --> 00:32:11,000
কী হচ্ছে এসব?
474
00:32:13,500 --> 00:32:15,125
আমরা সময় সীমার বাইরে আছি।
475
00:32:18,416 --> 00:32:19,541
কীভাবে?
476
00:32:21,708 --> 00:32:24,041
আমি টাইম স্লিপিংকে
বশে আনতে শিখে গিয়েছি।
477
00:32:28,208 --> 00:32:29,625
আমি অতীতে গিয়েছিলাম।
478
00:32:29,708 --> 00:32:31,833
ভেবেছিলাম আমি
লুম ঠিক করতে পারব।
479
00:32:32,708 --> 00:32:34,333
কিন্তু ওটা একটা সেফটি সুইচ।
480
00:32:36,250 --> 00:32:40,583
ওটা তৈরি হয়েছে শুধু শাশ্বত
টাইমলাইনকে রক্ষা করার জন্য।
481
00:32:40,666 --> 00:32:42,125
এমন কিছুই ভেবেছিলাম।
482
00:32:42,958 --> 00:32:44,458
কোন বিকল্প পাচ্ছি না, সিলভি।
483
00:32:45,500 --> 00:32:46,916
সবরকমের চেষ্টা করেছি।
484
00:32:48,625 --> 00:32:50,541
সবকিছুকে রক্ষা করার
একমাত্র উপায়...
485
00:32:50,625 --> 00:32:54,208
হল আমি 'হি হু রিমেন্স'কে
হত্যা না করি।
486
00:32:57,250 --> 00:33:00,416
তাই তোমায় আমাকে মারতে হবে।
487
00:33:19,416 --> 00:33:22,916
তুমি চাইলেও আমি তোমাকে
আমায় হত্যা করার অনুমতি দেবো না।
488
00:33:25,541 --> 00:33:26,833
তাহলে কী করবো, সিলভি?
489
00:33:29,458 --> 00:33:33,291
হয় শাশ্বত টাইমলাইন বাঁচবে,
অথবা কিছুই বাঁচবে না।
490
00:33:33,375 --> 00:33:36,166
শুধু শাশ্বত টাইমলাইন
রক্ষা করাই যথেষ্ট নয়, লোকি।
491
00:33:36,916 --> 00:33:40,291
শাশ্বত সময় রেখাও
মৃত্যু আর ধ্বংসে পূর্ণ
492
00:33:40,375 --> 00:33:41,625
সঙ্গে অবিচার।
493
00:33:42,708 --> 00:33:45,750
তুমি কি সেই দেবতা হতে চাও যে
প্রত্যেকের স্বাধীন ইচ্ছা কেড়ে নেয়
494
00:33:45,833 --> 00:33:46,875
যাতে তাদের রক্ষা করতে পারে?
495
00:33:46,958 --> 00:33:50,750
কিন্তু সবাই মরে গেলে
স্বাধীন ইচ্ছার অধিকার থাকলেও কী লাভ?
496
00:33:50,833 --> 00:33:53,083
তাদের জীবন নির্ধারণ করার তুমি কে?
497
00:33:54,416 --> 00:33:56,875
তোমার কী মনে হয়, ওরা নিজেদের
জন্য লড়তে পারবে না?
498
00:33:57,875 --> 00:34:00,958
তুমি শুধু একটা দুঃস্বপ্নের বদলে
অন্য একটা দুঃস্বপ্ন নিয়ে আসছ।
499
00:34:01,625 --> 00:34:03,625
আমি প্রলয়ের মধ্যে
বড় হয়েছি, লোকি।
500
00:34:04,333 --> 00:34:06,791
যথেষ্ট প্রলয় দেখে
এতটুকু তো জেনেই গেছি যে
501
00:34:06,875 --> 00:34:09,333
কখনও কখনও
কিছু জিনিস ধ্বংস করা ঠিক।
502
00:34:12,458 --> 00:34:13,458
যদি...
503
00:34:16,333 --> 00:34:21,083
যদি একটা আশা থাকে যে
তুমি সেটার জায়গায় আরও ভালো কিছু
504
00:34:24,000 --> 00:34:25,500
পেতে পারো।
505
00:34:43,833 --> 00:34:45,750
স্বাগত, হি হু রিমেন্স।
506
00:35:33,333 --> 00:35:34,416
লোকি।
507
00:35:38,083 --> 00:35:39,083
এই।
508
00:35:46,958 --> 00:35:49,208
লোকি, কী করছ তুমি?
509
00:35:52,583 --> 00:35:54,041
- দরজাটা খোলো।
- লোকি।
510
00:35:57,125 --> 00:35:58,666
আমি জানি আমার কী চাই।
511
00:36:01,916 --> 00:36:04,125
জানি আমার কোন
ধরণের দেবতা হওয়া উচিৎ...
512
00:36:06,916 --> 00:36:08,000
তোমার জন্য।
513
00:36:10,083 --> 00:36:11,291
আমাদের সবার জন্য।
514
00:36:13,708 --> 00:36:14,750
- না!
- লোকি!
515
00:36:32,875 --> 00:36:34,291
আমাকে ওখানে যেতে হবে।
516
00:38:25,916 --> 00:38:27,416
সব শাখা মরে যাচ্ছে।
517
00:40:00,541 --> 00:40:01,875
সে আমাদের সুযোগ দিচ্ছে।
518
00:42:47,291 --> 00:42:49,583
তোমার টিম খুব ভালো কাজ করছে।
519
00:42:49,666 --> 00:42:51,375
কোন কিছুর দরকার হলে জানিও।
520
00:42:52,791 --> 00:42:54,625
এখানে কাজকর্ম কেমন চলছে?
521
00:42:54,708 --> 00:42:57,208
হেলো, বন্ধুরা, আমি মিস মিনিটস।
522
00:42:58,250 --> 00:43:00,541
আমরা কি নিশ্চিত যে সে
আমাদের সবাইকে...
523
00:43:01,416 --> 00:43:03,500
- মারতে চেষ্টা করবে না?
- হ্যাঁ।
524
00:43:07,541 --> 00:43:10,291
তোমার এই সিদ্ধান্ত
আমাদের বিপদ না ডেকে আনে, ও.বি।
525
00:43:14,708 --> 00:43:17,541
- তুমি কি ওয়ার রুমে যাচ্ছ?
- হ্যাঁ।
526
00:43:17,625 --> 00:43:19,559
ওদের বোলো, আমি
এক্ষুনি ফিরে আসব।
527
00:43:19,583 --> 00:43:21,666
তোমার জন্য ওখানে
একটা সিট রিজার্ভ রাখবো।
528
00:43:24,500 --> 00:43:27,750
এই! তুমি। ঠিক আছ তো?
529
00:43:27,875 --> 00:43:31,375
আমি হি হু রিমেন্সের
ভ্যারিয়েন্টদের রিপোর্ট পেয়েছি।
530
00:43:32,041 --> 00:43:34,500
- ওদের মধ্যে কেউ কি আমাদের ব্যাপারে জানে?
- না।
531
00:43:34,583 --> 00:43:38,750
মনে হয় ওদের মধ্যে একজন ৬১৬
সংলগ্ন রাজ্যে কিছুটা হট্টগোল করেছে,
532
00:43:38,833 --> 00:43:41,208
কিন্তু ওরা সামলে নিয়েছে।
তাই, আপাতত সব ঠিকই আছে।
533
00:43:41,291 --> 00:43:42,875
এর বেশী আর কী চাই।
534
00:43:43,416 --> 00:43:46,541
- তুমি উপরে আসছ নাকি?
- হ্যাঁ, তুমি যাও আমি আসছি।
535
00:44:13,708 --> 00:44:16,125
কেসি বলেছে যে সে
এইগুলি সরিয়ে ফেলবে।
536
00:44:17,083 --> 00:44:18,916
তবে এটা অতীতকে
মনে করায়।
537
00:44:19,000 --> 00:44:23,083
যারা নিজের অতীত মনে রাখে না, তাদের...
538
00:44:26,500 --> 00:44:28,125
তাহলে, আমরা যখন ভিতরে যাবো ...
539
00:44:28,208 --> 00:44:31,083
হ্যাঁ, তুমি ভিতরে যাওয়ার
কথা বলছ আর আমি ...
540
00:44:36,875 --> 00:44:38,291
তুমি যাচ্ছ।
541
00:44:43,375 --> 00:44:48,291
তোমার মনে হয় টিভিএ একজন
ক্লান্ত, পরাজিত পুরানো বিশ্লেষককে মিস করবে
542
00:44:48,375 --> 00:44:49,958
যার হৃদয় সোনা দিয়ে মোড়া?
543
00:44:51,666 --> 00:44:53,708
হ্যাঁ, কয়েকজন অবশ্যই মিস করবে।
544
00:44:58,291 --> 00:45:04,250
আমি... আমি, জানতে চাই
কোন্ জিনিসটাকে আমরা এতদিন...
545
00:45:05,291 --> 00:45:07,125
সুরক্ষিত রেখে চলেছি।
546
00:45:10,875 --> 00:45:13,500
দ্যাখো যদি কোনদিন তোমার
ফিরে আসার ইচ্ছা হয়, তাহলে
547
00:45:15,250 --> 00:45:16,250
এখান চলে এসো।
548
00:45:18,000 --> 00:45:19,125
ধন্যবাদ।
549
00:45:25,666 --> 00:45:27,208
যাও, ভিতরে তোমাকে দরকার হবে।
550
00:45:41,791 --> 00:45:43,125
তুমি কি ভয় পাচ্ছ?
551
00:45:44,625 --> 00:45:45,916
হ্যাঁ, খুব।
552
00:48:26,958 --> 00:48:29,166
ও ভেতরে যাচ্ছে, কেউ ওকে
আটকাতে পারবে না। হেল্প!
553
00:48:30,083 --> 00:48:32,875
আমরা তো একই টিমে আছি।
হেল্প!
554
00:48:32,958 --> 00:48:34,833
পাগলা গারদ পাগলরাই চালাচ্ছে।
555
00:48:34,916 --> 00:48:36,416
আচ্ছা, আচ্ছা, শান্তি, শান্তি।
556
00:48:36,500 --> 00:48:38,875
চলো, বোঝাপড়া করে
ডিনার খেতে যাই।
557
00:48:38,958 --> 00:48:41,416
এই চললাম, দুই পাগল।
558
00:49:07,125 --> 00:49:09,000
গার্ডেন এরিয়াতে
কিছু কাজ করাতে হবে।
559
00:49:11,750 --> 00:49:13,666
না। এটাই ভালো।
560
00:49:14,750 --> 00:49:17,666
এটাই এখানকার সর্বশ্রেষ্ঠ ঘর।
561
00:49:18,708 --> 00:49:20,291
খুঁজলে সবকিছু পাওয়া যায়।
562
00:49:24,083 --> 00:49:26,375
অদ্ভুত লাগছে যে লোকি
এখানে নেই, তাই না?
563
00:49:28,291 --> 00:49:29,458
হ্যাঁ।
564
00:49:33,000 --> 00:49:35,708
আচ্ছা, আশা করি
আবার দেখা হবে।
565
00:49:37,083 --> 00:49:38,375
কোথায় যাবে তুমি?
566
00:49:41,166 --> 00:49:42,416
আর তুমি?
567
00:49:43,291 --> 00:49:45,583
আমি হয়ত কয়েকদিন
এখানেই থাকবো।
568
00:49:51,125 --> 00:49:52,958
সময় কেটে যেতে দেবো।