1
00:00:00,781 --> 00:00:08,000
:.:.: Negative Space :.:.:
অনুবাদক: নূরুল্লাহ মাশহুর
1
00:00:09,000 --> 00:00:13,000
[নেগেটিভ স্পেস বলতে বোঝায় কোনো জিনিস এর
চারপাশে যে জায়গাগুলো ফাঁকা পড়ে থাকে। ]
1
00:00:16,781 --> 00:00:19,750
বাবা আমাকে শিখিয়েছিলেন
কীভাবে প্যাক করতে হয়:
2
00:00:20,365 --> 00:00:22,458
সবকিছু বাইরে রাখো।
3
00:00:25,003 --> 00:00:27,125
অর্ধেক জিনিস সরিয়ে নাও।
4
00:00:27,291 --> 00:00:29,333
যেসব জিনিস গুটানো যায় সেগুলো গুটিয়ে নাও।
5
00:00:31,335 --> 00:00:32,963
কুঁচকে যেতে পারে এমন কাপড় রাখবে
6
00:00:33,126 --> 00:00:34,916
সুতি কাপড়ের ওপর।
7
00:00:36,250 --> 00:00:38,833
তারপর প্যান্ট, কোমর থেকে পা।
8
00:00:39,916 --> 00:00:42,491
মোজাগুলো চলে যাবে কোণাকাণিতে।
9
00:00:46,588 --> 00:00:49,458
বেল্ট থাকবে সাপের মতো চারপাশে ঘিরে।
10
00:00:51,626 --> 00:00:53,625
তার ওপর প্লাস্টিক।
11
00:00:54,135 --> 00:00:56,583
তারপর, জুতা।
12
00:01:00,168 --> 00:01:02,541
ভারী জিনিসপত্র গায়ে জড়িয়ে নাও।
13
00:01:32,251 --> 00:01:34,250
সেই ছোটবেলা থেকে শুরু।
14
00:01:49,770 --> 00:01:51,766
আমি মোজাগুলো গুটিয়ে রাখতাম।
15
00:01:55,186 --> 00:02:00,125
আর উনি আমাকে
স্যুটকেসের ভেতর রেখে দিতেন।
16
00:02:56,420 --> 00:02:58,791
ছেলে-মেয়েরা বাবার সাথে সখ্যতা গড়ে
17
00:02:58,953 --> 00:03:00,125
খেলাধুলা করে
18
00:03:00,286 --> 00:03:02,250
বা গাড়িঘোড়ার ব্যাপারে আলাপ করে।
19
00:03:03,208 --> 00:03:06,375
আমাদের মাঝে সেটা হয়েছে লাগেজের মাধ্যমে।
20
00:03:09,258 --> 00:03:11,256
আমার বয়স যখন বারো,
21
00:03:11,668 --> 00:03:14,750
বাবা ব্যস্ত থাকলে,
আমি তার স্যুটকেস গুছিয়ে দিতাম।
22
00:03:18,148 --> 00:03:21,146
মা চেষ্টা করেছিল
কিন্তু এত ভালো পারত না।
23
00:03:27,951 --> 00:03:30,283
উনি কোথাও কাজের জন্য যেতেন,
24
00:03:31,236 --> 00:03:33,541
স্যুটকেস খুলতেন
25
00:03:36,166 --> 00:03:38,166
আর আমাকে টেক্সট করতেন
26
00:03:43,666 --> 00:03:45,666
—”পারফেক্ট।”
27
00:03:45,830 --> 00:03:50,375
তার কাছ থেকে পাওয়া এই একটা শব্দই
আমার কাছে ছিল অনেক দামী।
28
00:04:30,168 --> 00:04:32,375
শেষকৃত্যানুষ্ঠানটা ছিল বিষণ্ণ
29
00:04:34,640 --> 00:04:37,500
—আমার বাবা বিরাট একটা কার্টনে শুয়ে ছিলেন
30
00:04:39,473 --> 00:04:42,140
আর আমি ভাবছিলাম,
31
00:04:46,625 --> 00:04:48,625
"জায়গার কী নিদারুণ অপচয়!"
31
00:04:52,000 --> 00:05:00,625
আশা করছি শর্টফিল্মটি
আপনাদের ভাবনায় নাড়া দিতে পেরেছে।