1 00:00:34,020 --> 00:00:35,875 সত্য ঘটনার উপর আধারিত। 2 00:01:47,207 --> 00:01:52,645 জল, কেউ একটু জল আনো। মহিলা প্রায় অজ্ঞান হতে চলেছে। 3 00:02:44,898 --> 00:02:46,766 ম্যাডাম, ট্রাকে উঠেছেন কেন? 4 00:02:46,833 --> 00:02:48,568 নেমে আসুন, প্লিজ। 5 00:05:17,020 --> 00:05:21,450 মৌচাক 6 00:05:32,031 --> 00:05:34,901 দাদু, আজ নদীতে একটা লাল মাছ দেখলাম। 7 00:05:35,835 --> 00:05:37,236 - সত্যি? - হ্যাঁ সত্যিই। 8 00:05:37,303 --> 00:05:39,172 ওখানে খেলছিলাম তখন দেখতে পেলাম। 9 00:05:39,939 --> 00:05:44,010 অসম্ভব। যুদ্ধ শেষ হওয়ার পর থেকে ওখানে মাছ দেখা যায় না। 10 00:05:44,844 --> 00:05:46,512 - মিথ্যে কথা বলছিস। - না। মিথ্যা বলব কেন? 11 00:05:46,579 --> 00:05:47,579 সবসময় মিথ্যে কথা বলিস। 12 00:05:47,914 --> 00:05:49,215 - চুপ কর। - তুই চুপ কর। 13 00:05:49,282 --> 00:05:51,317 এই, এভাবে কথা বোলো না। 14 00:05:57,090 --> 00:05:59,826 পরের বার যখন ওরা লাশ আনবে তখন আমরা যাব। 15 00:06:02,128 --> 00:06:04,931 এডন, তোমার নদীর ধারে খেলা উচিত নয়। 16 00:06:04,997 --> 00:06:06,933 দ্বিতীয়বার আর বলবো না। 17 00:07:26,078 --> 00:07:28,147 - হাই বন্ধুরা। - হাই, হ্যাক্সি। 18 00:07:30,020 --> 00:07:45,020 অনুবাদ ও সম্পাদনা শান্তনু মুখার্জী 19 00:07:49,202 --> 00:07:53,005 লোকে বলছে আজ ৯৮ ডিগ্রিতে পৌঁছাবে। 20 00:07:53,573 --> 00:07:55,541 কী সর্বনাশ! আমরা সবাই তো পুড়ে যাবো। 21 00:08:10,590 --> 00:08:13,159 - বাবা, আমাকে এখন যেতে হবে। - দিনটি শুভ হোক। 22 00:08:13,226 --> 00:08:16,128 - আপনারও। - দারুণ দিন কাটাও। 23 00:08:18,598 --> 00:08:24,070 আমি শুধু এটাই বলতে চাই যে এটা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, 24 00:08:24,136 --> 00:08:27,073 মনে হয় এটা তোমাদের কাজে লাগানো উচিৎ। 25 00:08:29,208 --> 00:08:33,412 তবে না চাইলে জোর করে তো আমি কিছু করাতে পারবো না। 26 00:08:33,479 --> 00:08:36,515 জামিরে, লোকে কী বলবে ভেবে দেখেছো? 27 00:08:36,582 --> 00:08:38,117 ভেবেছো কি? 28 00:08:40,519 --> 00:08:42,421 লোকে কী বলবে তা কিকরে জানবো? 29 00:08:42,488 --> 00:08:45,524 লোকে কথা বলেই থাকে। চিরকাল বলেছে আর বলবেও। 30 00:08:45,591 --> 00:08:46,592 আমি নিজের কথা বলছি। 31 00:08:46,993 --> 00:08:51,564 আমি কখনই আমাকে নিয়ে পরচর্চার সুযোগ দিতে চাই না। 32 00:08:51,964 --> 00:08:57,236 লোকে বলবে, "নিখোঁজ ব্যক্তির স্ত্রী আজকাল গাড়ি চালাচ্ছে।" 33 00:08:57,303 --> 00:08:59,772 লোকে আড়ালে আমাকে নিয়ে কীসব বলবে জানো? 34 00:09:10,650 --> 00:09:13,185 আমি এটা করতে রাজি। 35 00:09:14,553 --> 00:09:16,589 একবার ট্রাক্টর চালিয়েছিলাম। 36 00:09:16,656 --> 00:09:20,259 তবে ইলির ভয় পাচ্ছিলো আমি হয়তো ক্ষেতে ঢুকে পড়ব, 37 00:09:20,626 --> 00:09:22,261 তাই পরে আর চেষ্টা করিনি। 38 00:09:22,662 --> 00:09:24,664 আমার কী হবে? আমি কি ড্রাইভার লাইসেন্স পাবো? 39 00:09:24,730 --> 00:09:26,198 যদি তোমার শেখার ইচ্ছা থাকে। 40 00:09:26,265 --> 00:09:28,100 প্রশিক্ষক তোমাকে শেখাবেন। 41 00:09:28,167 --> 00:09:29,068 সবকিছুই তোমার উপর নির্ভর করে। 42 00:09:29,535 --> 00:09:31,070 প্রশিক্ষক? 43 00:09:31,137 --> 00:09:33,873 তুমি বলছিলে না যে নারী সংগঠন এসব করছে? 44 00:09:33,940 --> 00:09:37,576 এমিনে, সংস্থা তোমাকে শেখানোর জন্য টাকা দিয়ে কাউকে রাখবে। 45 00:09:37,643 --> 00:09:39,612 সেই ব্যক্তি নারী নাকি পুরুষ? 46 00:09:41,180 --> 00:09:44,116 নারী হোক বা পুরুষ কী যায় আসে? 47 00:09:44,183 --> 00:09:45,584 যেটা গুরুত্বপূর্ণ সেটা হল লাইসেন্স। 48 00:09:45,651 --> 00:09:49,121 কারণ, একবার সেটা পেয়ে গেলে কাজ পাওয়া সহজ হবে। 49 00:09:50,056 --> 00:09:55,428 আর এছাড়াও, তোমাদের এই সপ্তাহেই আমাকে জানাতে হবে, কারণ তারা বেশিদিন অপেক্ষা করবে না। 50 00:10:17,083 --> 00:10:19,051 বাবা কি মাছ ধরতে জানে? 51 00:10:33,065 --> 00:10:34,000 উঠে পড়ো। চলো। 52 00:10:39,638 --> 00:10:41,707 মা, উত্তর দাও। 53 00:10:59,792 --> 00:11:03,329 - ফেরার ট্রিপটা কেমন ছিল? - আস্তে আস্তে ম্যানেজ করলাম। 54 00:11:07,466 --> 00:11:09,301 একটা বিক্রি করতে পেরেছি। 55 00:11:16,442 --> 00:11:18,377 সস্তায় বিক্রি করতে হয়েছে। 56 00:11:18,444 --> 00:11:19,678 ঠিক আছে। 57 00:11:29,488 --> 00:11:31,557 মধু'র দাম পাচ্ছি না। 58 00:11:48,841 --> 00:11:50,409 মাত্র ৩০ ইউরো? 59 00:11:52,445 --> 00:11:54,380 এ দিয়ে আমি কী করবো, জামিরে? 60 00:11:56,782 --> 00:12:00,319 ময়দা আর তেল ছাড়া, এটা দিয়ে আর কিছু কেনা যাবে না। 61 00:12:00,386 --> 00:12:03,355 এডোনা, তুমি তো জানো সম্ভব হলে বেশিই দিতাম। 62 00:12:03,422 --> 00:12:05,057 অনুদান যোগাড় করা কঠিন। 63 00:12:05,124 --> 00:12:07,460 এসো মিহরিয়ে, এবার তোমার পালা। 64 00:12:11,697 --> 00:12:13,632 ঈশ্বর আমাদের সাহায্য করুন। 65 00:12:16,836 --> 00:12:19,338 এই মাসে কি আমরা আরো কিছু টাকা পাবো? 66 00:12:19,872 --> 00:12:22,475 না, মিহরিয়ে, এই মাসের জন্য এতটাই। 67 00:12:22,541 --> 00:12:24,877 আমি হিরাইয়ে'র টা নিতে পারি? 68 00:12:24,944 --> 00:12:27,680 ও নিজে টাকা নিতে আসেনি কেন? 69 00:12:28,247 --> 00:12:30,583 ওরা তার স্বামী ও ছেলের দেহ খুঁজে পেয়েছে। 70 00:12:38,924 --> 00:12:41,861 ওর জন্যও সাইন করে দাও। 71 00:12:41,927 --> 00:12:46,699 সৌভাগ্যবতী! কেউ দরজার কড়া নাড়লে ও আর চমকে উঠবে না। 72 00:12:56,876 --> 00:12:58,777 কেউ ড্রাইভার লাইসেন্স সম্পর্কে জিজ্ঞাসা করেছে? 73 00:12:59,778 --> 00:13:01,714 না, কেউ করেনি। 74 00:13:03,249 --> 00:13:04,984 অবশ্যই। 75 00:13:05,551 --> 00:13:07,920 আর মাত্র দুদিন বাকি। 76 00:13:11,557 --> 00:13:12,491 তোমার কী হল? 77 00:13:18,764 --> 00:13:21,767 আমাদের একটা গাড়ি আছে, কিন্তু চালক নেই। 78 00:13:23,802 --> 00:13:26,772 তুমি আমাদের শহরে সাহায্য করতে পারো আর এখানে মহিলাদের শেখাতে পারো। 79 00:13:27,506 --> 00:13:29,208 তোমার এটা করা উচিৎ, ফাহরিয়ে। 80 00:13:35,581 --> 00:13:37,917 ও ঠিক বলেছে, ভেবে দেখো। 81 00:13:57,303 --> 00:13:59,572 তুমি যাই করো, সেটা পুরো পরিবারকে প্রভাবিত করবে। 82 00:14:00,506 --> 00:14:02,841 ভাল হোক বা খারাপ। 83 00:14:05,144 --> 00:14:09,315 হয়তো তুমি বিশ্বাস করো আমার ছেলে মারা গেছে, কিন্তু আমি বেঁচে আছি। 84 00:14:14,820 --> 00:14:17,156 আমি আপনার উপর নির্ভর করতে পারি না, বাবা। 85 00:14:17,523 --> 00:14:19,291 আপনি সেটা জানেন। 86 00:14:20,859 --> 00:14:24,830 বাচ্চারা বড় হচ্ছে, আমাকে ভবিষ্যতের কথা ভাবতে হবে। 87 00:14:25,664 --> 00:14:28,367 এই পরিবারে তোমাকে নিজের স্থান অবশ্যই মেনে নিতে হবে। 88 00:14:56,895 --> 00:14:59,365 সোজা চালান। 89 00:15:03,435 --> 00:15:05,037 নিজের লেনে থাকুন। 90 00:15:07,473 --> 00:15:08,874 রিল্যাক্স, ভালো চালাচ্ছেন। 91 00:15:09,475 --> 00:15:11,777 যতটা পারেন নিজের লেনে থাকুন। 92 00:15:12,611 --> 00:15:14,780 খুব ভালো, খুব ভালো। 93 00:15:14,847 --> 00:15:16,849 দ্বিতীয় গিয়ার। 94 00:15:17,616 --> 00:15:19,018 বাহ। 95 00:15:58,123 --> 00:16:00,326 গাড়ীটা নতুন নয়, তবে চলবে। 96 00:16:01,527 --> 00:16:02,895 বেশ ভালোই। 97 00:16:14,006 --> 00:16:15,574 এটাও। 98 00:16:19,111 --> 00:16:21,080 আমাদের সাথে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। 99 00:16:21,513 --> 00:16:23,048 আপনি অনেক সাহায্য করেছেন। 100 00:16:25,517 --> 00:16:28,654 আমার মনে হয় আইডিয়াটা দারুণ। 101 00:16:28,721 --> 00:16:31,256 যত তাড়াতাড়ি সম্ভব চুক্তিটা আমাদের তৈরি করে ফেলা উচিৎ। 102 00:16:31,323 --> 00:16:34,059 আপাতত, আমাদের অপেক্ষা করতে হবে, কেননা আমরা জানি না কী হবে। 103 00:16:35,561 --> 00:16:36,495 কেন? 104 00:16:37,963 --> 00:16:40,065 মানুষ ঘরে তৈরি খাবার পছন্দ করে। 105 00:16:40,799 --> 00:16:42,701 এর বিক্রিও বেশ ভালো। 106 00:16:45,003 --> 00:16:47,606 যদি টাকা যোগাড় হয়, একটা চেষ্টা করবো। 107 00:16:47,673 --> 00:16:50,075 কিন্তু আপাতত আমাদের অনেক অসুবিধা রয়েছে। 108 00:16:50,142 --> 00:16:52,111 অসুবিধা হওয়ার কথা নয়। 109 00:16:52,544 --> 00:16:55,681 আমরা আয়ভার তৈরির কথা বলছি, ভবন নির্মাণ নয়। আয়ভার - শুকনা মরিচ দিয়ে তৈরি জেলি জাতীয় খাবার। 110 00:16:55,748 --> 00:16:56,682 আপনাকে অনেক ধন্যবাদ। 111 00:17:00,819 --> 00:17:02,721 শুভকামনা। শীঘ্রই আবার দেখা হবে। 112 00:17:05,591 --> 00:17:08,660 লাভ হবে কিনা না জেনে আমি কাজ শুরু করতে পারব না। 113 00:17:10,028 --> 00:17:13,165 তোমার সুপারমার্কেটের বন্ধু তো বলল যে এটা বিক্রি করতে পারবে। 114 00:17:13,232 --> 00:17:15,501 মহিলারা আয়ভার তৈরি করবে আর উনি সেটা বিক্রি করবেন। 115 00:17:16,568 --> 00:17:18,637 ফাহরিয়ে, ব্যাপারটা এত সহজ নয়। 116 00:17:18,704 --> 00:17:21,540 আমাদের প্রতিষ্ঠানে অর্থের গুরুতর সমস্যা রয়েছে। 117 00:17:22,074 --> 00:17:25,177 যদি সংগঠন বন্ধ হয়, মহিলাদের জন্য তহবিল মিলবে না। 118 00:17:25,244 --> 00:17:27,246 সাহায্য হিসাবেও কিছু মিলছে না। 119 00:17:27,312 --> 00:17:29,948 জামিরে, আমাদের তহবিল বা সহায়তার দরকার নেই। 120 00:17:30,015 --> 00:17:31,183 আমাদের কাজ করতে হবে। 121 00:17:31,250 --> 00:17:35,687 পরিস্থিতি খুবই খারাপ। দেখছো না আমাদের কেউ এখন ভালো নেই? 122 00:17:36,054 --> 00:17:38,190 তোমার কি মনে হয় আমি ভালো আছি? 123 00:17:38,257 --> 00:17:40,959 তোমার একটা কাজ আছে, ফাহরিয়ে, সেটা ভুলে যেও না। 124 00:17:42,161 --> 00:17:43,729 অন্য মহিলাদের কী হবে? 125 00:17:44,430 --> 00:17:46,165 সেটা নিয়ে আমি কথা বলতে চাই না। 126 00:17:46,231 --> 00:17:49,134 আমি এর সাথে জড়িত হচ্ছি না আর তোমারও উচিত নয়। 127 00:17:56,608 --> 00:17:57,676 জানতাম না তুমি সিগারেট খাও। 128 00:18:01,079 --> 00:18:02,481 খাই না। 129 00:18:03,816 --> 00:18:05,951 মাঝে মধ্যে একটা করে ধরাই। 130 00:18:08,187 --> 00:18:09,988 দাদুকে বোলো না। 131 00:18:10,956 --> 00:18:14,159 ভেরাকে অষ্টম শ্রেণীর বইগুলো চেয়েছিলাম, কিন্তু ও দিলো না। 132 00:18:14,226 --> 00:18:16,161 - এমিনের মেয়ে? - হ্যাঁ, ওই কুত্তীটা। 133 00:18:16,728 --> 00:18:18,630 এসব ভাষা শিখলে কোথায়? 134 00:18:18,697 --> 00:18:21,099 ও আমাকেও একই গালি দিয়েছিল। 135 00:18:22,100 --> 00:18:23,068 আমি এমিনের সাথে কথা বলব। 136 00:18:23,135 --> 00:18:25,637 ও সবসময় আমাদের বই দিয়েছে আর এবারও দেবে। 137 00:18:25,704 --> 00:18:27,172 - আমার চাই না। - তাই নাকি? 138 00:18:27,606 --> 00:18:29,775 নতুন কেনার টাকা আছে? 139 00:18:37,983 --> 00:18:39,117 তুমি স্বপ্ন দেখছ। 140 00:18:42,621 --> 00:18:45,524 তা ঠিক, এমিনে। তুমি সব কিছুতে দোষ খুঁজে পাও। 141 00:18:46,625 --> 00:18:48,527 আমার দেওর খুব রেগে যাবে। 142 00:18:48,994 --> 00:18:49,995 আগে ওকেই জিজ্ঞাসা করো। 143 00:18:50,762 --> 00:18:53,098 লাইসেন্সের কথা জিজ্ঞাসা করেছিলাম আমার ওপর চেঁচিয়ে উঠলো। 144 00:18:53,165 --> 00:18:55,767 প্রায় মেরেই ফেলছিলো। কাজ করার কথা বললে কী করবে? 145 00:18:57,536 --> 00:18:59,071 আমি কখনই করব না। 146 00:18:59,137 --> 00:19:02,741 ফাহরিয়ে'র জন্য এটা সহজ। ওর শ্বশুরমশাই দেবদূতের মতো। 147 00:19:04,042 --> 00:19:05,177 আমারটা একটা পাগল। 148 00:19:06,011 --> 00:19:10,649 বলছি না এটা সহজ, লুমে। তবে তোমার জিজ্ঞাসা করা উচিত। 149 00:19:10,716 --> 00:19:15,053 এডোনা অন্তত চেষ্টা করেছিল। তোমরা কেউ তো সেটাও করোনি। 150 00:19:17,155 --> 00:19:19,558 আর এমনও নয় যে কাজ করতে অন্য কোথাও যাচ্ছ। 151 00:19:19,625 --> 00:19:21,159 সবাই আমার বাড়িতে কাজ করবে। 152 00:19:21,693 --> 00:19:24,263 সবাই আমাকে চেনো আর জানো যে আমরা একটা ভালো পরিবার। 153 00:19:25,597 --> 00:19:28,767 সেটা ঠিক, সবাই তোমাকে চেনে। 154 00:19:28,834 --> 00:19:33,005 সবাই জানে তুমি গাড়ি চালাও আর শহরে কাজ করো। 155 00:19:33,705 --> 00:19:34,806 তাতে কী? 156 00:19:37,109 --> 00:19:38,176 বুঝলে? 157 00:19:38,744 --> 00:19:40,112 ফাহরিয়ে... 158 00:19:40,646 --> 00:19:42,714 বলতে খারাপ লাগছে, 159 00:19:43,115 --> 00:19:46,852 কিন্তু পুরো শহর তোমাকে নিয়ে আলোচনা করছে। 160 00:19:46,919 --> 00:19:50,188 সবাই বলে তুমি একা গাড়ি চালিয়ে প্রিষ্টিনা যাও, 161 00:19:50,255 --> 00:19:52,691 তুমি একা কাজ করো। 162 00:19:54,159 --> 00:19:55,694 আর সবথেকে খারাপ হল, 163 00:19:55,761 --> 00:20:01,266 লোকে বলে যে আগিম যদি বেঁচে থাকতো সে তোমার জন্য লজ্জিত হতো। 164 00:22:06,491 --> 00:22:09,861 আপনার মনে হয় এটা সম্ভব হবে? 165 00:22:13,131 --> 00:22:16,768 এমন কিছু জটিল নয়। আমরা সারা জীবন আয়ভার তৈরি করেছি। 166 00:22:17,102 --> 00:22:19,171 ভালো কীকরে বানাতে হয় আমরা জানি। 167 00:22:21,039 --> 00:22:23,742 আপনাদের কোন নিবন্ধিত কোম্পানি আছে? 168 00:22:25,510 --> 00:22:28,914 হ্যাঁ, আছে। 169 00:22:28,980 --> 00:22:32,417 প্রক্রিয়া চলছে। আমি হলাম ম্যানেজার। 170 00:22:34,553 --> 00:22:35,721 টাকার কী হবে? 171 00:22:39,157 --> 00:22:40,992 শুরু করতে টাকা দরকার। 172 00:22:41,059 --> 00:22:42,060 আছে আমার কাছে। 173 00:22:42,127 --> 00:22:44,529 ম্যানেজ করে নেবো। শুধু বলুন বিক্রি হবে কিনা। 174 00:22:44,596 --> 00:22:46,431 বাকিটা আমরা করব। 175 00:22:47,332 --> 00:22:50,202 আমরা আপনাদের সুপার মার্কেটে একটা জায়গা দিতে পারি 176 00:22:50,535 --> 00:22:53,004 যদি বিক্রি হয়, আপনারা নিজের অংশ পাবেন। 177 00:22:53,071 --> 00:22:56,408 যদি না হয়, আমরা পণ্য ফেরত দেবো। 178 00:22:56,975 --> 00:22:58,543 কোন সমস্যা আছে কি? 179 00:22:58,610 --> 00:23:01,513 না, কোন সমস্যা নেই। 180 00:23:01,947 --> 00:23:03,949 তাহলে কথা রইলো। অভিনন্দন। 181 00:23:04,349 --> 00:23:05,283 ধন্যবাদ। 182 00:23:08,553 --> 00:23:09,488 ম্যানেজার, হাহ? 183 00:23:09,921 --> 00:23:11,857 তোমার দেহরক্ষী হিসেবে তো যাইনি। 184 00:23:11,923 --> 00:23:13,358 কিছু একটা তো বলতে হত। 185 00:23:15,427 --> 00:23:17,362 সমস্যা কোথায়? আমাকে দেখে কি ম্যানেজার লাগে না? 186 00:23:19,531 --> 00:23:21,700 হ্যাঁ, তা লাগে। 187 00:23:21,767 --> 00:23:25,303 কিন্তু অবাক হয়েছি দেখে যে ওই শব্দটা তুমি জানতে। 188 00:23:25,370 --> 00:23:28,473 বুড়ো হতে পারি, তবে আমি বোকা নই। 189 00:23:28,874 --> 00:23:30,942 বুড়ো? তুমি এখনো ইয়াং। 190 00:23:31,009 --> 00:23:34,946 হ্যাঁ ঠিক। উভয়ই, তরুণী আর বোকা। 191 00:23:36,148 --> 00:23:40,118 আমাকে বলোনি কেন ও এত সুপুরুষ? 192 00:23:40,452 --> 00:23:42,354 জানলে অন্য পোশাক পরতাম। 193 00:23:42,988 --> 00:23:43,922 চুপ করো। 194 00:24:08,079 --> 00:24:09,014 আরে একি! 195 00:24:11,817 --> 00:24:12,951 হে ভগবান, ফাহরিয়ে। 196 00:24:13,852 --> 00:24:15,620 লেগেছে নাকি তোমার? 197 00:24:29,568 --> 00:24:31,469 খচ্চরের দল! 198 00:24:31,536 --> 00:24:32,571 বাদ দাও। 199 00:24:32,637 --> 00:24:34,172 লাগেনি তো। 200 00:24:35,607 --> 00:24:38,376 এগুলো সব কি আমরা পরিষ্কার করব? সাবধান। 201 00:24:45,116 --> 00:24:46,051 ছেড়ে দাও। 202 00:24:50,722 --> 00:24:52,324 দুশ্চরিত্রা! 203 00:25:03,168 --> 00:25:05,537 ট্রাঙ্ক থেকে টেপটা এনে দাও। 204 00:25:10,675 --> 00:25:12,177 এইটা ধরো। 205 00:25:20,218 --> 00:25:24,623 - মা, তোমার গাড়িটা ভাঙলো কে? - কেউ না। 206 00:25:25,590 --> 00:25:27,092 তাহলে হল কীকরে? 207 00:25:30,395 --> 00:25:32,130 ভুলবশত। 208 00:25:36,301 --> 00:25:38,503 আমি কি টেপ লাগাতে পারি? 209 00:25:39,905 --> 00:25:42,207 নিজের আঙ্গুল সামলে। 210 00:26:21,146 --> 00:26:22,647 কে করেছে এটা? 211 00:26:26,217 --> 00:26:28,520 ক্যাফে থেকে কেউ একজন। 212 00:26:30,121 --> 00:26:31,489 দেখেছো তাকে? 213 00:26:38,263 --> 00:26:42,467 তোমাকে তো বলেইছি, যা করবে তার প্রভাব পড়বে পুরো পরিবারের উপর। 214 00:26:42,534 --> 00:26:44,035 ভালো হোক বা খারাপ। 215 00:26:53,545 --> 00:26:55,113 আর ওখান দিয়ে যেও না। 216 00:27:23,375 --> 00:27:24,743 কিছু সাহায্য করতে পারি? 217 00:27:24,809 --> 00:27:27,612 আমার কাছে একটা টেবিলে লাগানো করাত আছে যেটা আমি বিক্রি করতে চাই। 218 00:27:27,679 --> 00:27:31,649 দুঃখিত, আমাদের দরকার নেই। অলরেডি অনেক কটা আছে। 219 00:27:32,717 --> 00:27:34,352 বেশ সস্তায় বিক্রি করছি। 220 00:27:34,419 --> 00:27:36,087 ওটা আমার স্বামীর ছিল। 221 00:27:55,273 --> 00:27:58,309 তোমার ভালো করে ভাবা উচিৎ ছিল, এইমাত্র তোমার রানী হারালে। 222 00:27:58,376 --> 00:28:00,045 না, না, আমি কী করলাম? 223 00:28:01,246 --> 00:28:02,714 তুমি একটা ভুল করেছো। 224 00:28:07,852 --> 00:28:09,621 দেখা যাক। 225 00:28:15,693 --> 00:28:18,596 সাত বছর আগে মানুষ নিজের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছিল। 226 00:28:18,663 --> 00:28:20,799 তারা হয় নিহত নয়ত জেলে। 227 00:28:20,865 --> 00:28:23,268 আর তাদের অনেকেই এখনো নিখোঁজ। 228 00:28:23,768 --> 00:28:27,972 ক্রুশা ও মাধে'র নিখোঁজদের স্মরনসভায় 229 00:28:28,573 --> 00:28:32,143 কসোভো'র চারিদিক থেকে অ্যাক্টিভিস্ট ও রাষ্ট্রদূত সহ, 230 00:28:32,210 --> 00:28:34,879 অনেক লোকজন উপস্থিত ছিলেন। 231 00:28:57,469 --> 00:28:59,804 - ওই যে। - কোনটা? 232 00:28:59,871 --> 00:29:01,539 পিছনে যান একটু। 233 00:29:05,643 --> 00:29:06,744 - এই যে। - এইটা? 234 00:29:09,147 --> 00:29:11,249 দেখা যাক যদি... 235 00:29:21,726 --> 00:29:22,861 ঘুরে দাঁড়াচ্ছেই না। 236 00:29:22,927 --> 00:29:25,163 কিন্তু এটা ওর জ্যাকেট, আমি জানি। 237 00:29:28,500 --> 00:29:32,770 আমি রিপোর্টে সেটা রাখব দেখি আমরা কী করতে পারি। 238 00:29:33,771 --> 00:29:35,607 বেশি কিছু করতে হবে, আর্দিয়ান। 239 00:29:35,673 --> 00:29:38,276 আপনি জানেন ওরা তাদের কোথায় নিয়ে গেছে আর তাদের কী হয়েছে। 240 00:29:38,343 --> 00:29:41,713 আগিম ওখানে থাকতে পারে। 241 00:29:43,448 --> 00:29:45,850 ফাহরিয়ে, আমরা সত্যিই অনেক চেষ্টা করছি। 242 00:29:45,917 --> 00:29:49,654 কিন্তু জানেন তো এটা রাজনৈতিক আর আমাদের উপর নির্ভর করে না। 243 00:29:54,659 --> 00:29:56,694 তারা কবে আরও লাশ আনবে জানেন? 244 00:29:56,761 --> 00:29:59,531 খুব শীঘ্রই। নিজের শ্বশুরের সাথে ডিএনএ নিয়ে কথা বলেছেন? 245 00:29:59,597 --> 00:30:01,332 রেডি হলে, আপনাকে জানাবো। 246 00:30:10,542 --> 00:30:14,412 একটু ধীরে প্লিজ। এটা একটু ভারী। 247 00:30:22,520 --> 00:30:24,522 মা, ওরা বাবার করাত নিচ্ছে কেন? 248 00:30:24,589 --> 00:30:26,891 - ওরা এটা কিনেছে। - তুমি বিক্রি করে দিয়েছো? 249 00:30:26,958 --> 00:30:28,359 হ্যাঁ, কেননা আমার টাকা দরকার। 250 00:30:29,327 --> 00:30:31,896 বিশ্বাস হচ্ছে না তুমি বাবার করাত বিক্রি করেছো। 251 00:30:31,963 --> 00:30:33,932 জানা, তুমি দুঃখ পাবে জানি... 252 00:30:33,998 --> 00:30:35,166 তুমি কিছুই জানো না। 253 00:30:35,233 --> 00:30:37,969 মনে হয় বিক্রি করে কোন লাভ হবে? 254 00:30:38,036 --> 00:30:41,539 তাহলে সব বেচে দাও। কিছু যায় আসে না। 255 00:30:43,408 --> 00:30:45,310 এই শোনো, করাতটা রেখে দাও। 256 00:30:46,477 --> 00:30:47,712 এক্ষুনি রেখে দাও! 257 00:30:47,779 --> 00:30:48,980 কাকু, টাকা দিয়ে নিচ্ছি। 258 00:30:49,414 --> 00:30:51,549 তাহলে টাকা নিয়ে আমার বাড়ি থেকে বিদায় হও। 259 00:30:51,983 --> 00:30:53,251 বাবা... 260 00:30:53,651 --> 00:30:54,986 যা বলার বলেছি। 261 00:31:17,508 --> 00:31:19,477 এডন, ভিতরে যাও। 262 00:31:21,246 --> 00:31:22,380 বাবা। 263 00:31:22,447 --> 00:31:25,516 করাতটা যতটা আপনার প্রিয় ততটা আমারও। 264 00:31:25,850 --> 00:31:27,485 কিন্তু আমার কোন উপায় নেই। 265 00:31:28,519 --> 00:31:31,422 আমি ক্রুশার অন্যান্য মহিলাদের সাথে মিলে একটা ব্যবসা শুরু করতে চাই, 266 00:31:31,923 --> 00:31:33,124 আয়ভার বিক্রি করার। 267 00:31:35,093 --> 00:31:37,362 করাত বিক্রি করে আয়ভার বানাবে? 268 00:31:37,895 --> 00:31:39,864 কোন উপায় নেই, আমার টাকা দরকার। 269 00:31:39,931 --> 00:31:41,666 কোথা থেকে সেটা পাবো? 270 00:31:42,200 --> 00:31:45,036 আমার ছেলে ফিরে এলে তার চোখে চোখ রাখবে কীকরে? 271 00:31:45,103 --> 00:31:46,738 যদি সে ফিরে আসে। 272 00:31:48,339 --> 00:31:52,610 যদি ফিরে আসে, সে ঠিক বুঝতে পারবে। 273 00:33:00,712 --> 00:33:02,680 মা! 274 00:33:05,049 --> 00:33:06,551 মা! 275 00:33:42,787 --> 00:33:46,657 - হাই, নাজা। - এগুলোই সবথেকে বড়। 276 00:33:48,226 --> 00:33:50,061 এগুলো বেশ ভালো। 277 00:33:50,128 --> 00:33:51,462 আর কিছু বয়াম। 278 00:33:54,799 --> 00:33:56,501 - ঠিক আছো তো? - হ্যাঁ, ভালোই আছি। 279 00:33:59,303 --> 00:34:01,672 উঠে পড়ো, আমরা লুমের কাছে যাব। 280 00:34:02,774 --> 00:34:06,477 ওই ট্রে'টাও দাও, চামচ সহিত। 281 00:34:07,044 --> 00:34:09,747 ভেতরে এসো। দরজার কাছে নিয়ে যাবো, বেশিক্ষণ লাগবে না। 282 00:34:09,814 --> 00:34:12,049 এই দিকটা ধরো। 283 00:34:12,784 --> 00:34:17,188 জানো নাজা, আমি বাড়িতেও কিছুটা বানাতে পারি। 284 00:34:17,255 --> 00:34:18,990 কতগুলো করতে পারবে? 285 00:34:19,056 --> 00:34:21,626 প্রায় ৩০ বয়াম, কোন সমস্যা নেই। 286 00:34:22,059 --> 00:34:24,796 হাই, লুমে। তোমাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। 287 00:34:24,862 --> 00:34:28,166 বোকামি কোরো না। আমি নিজে থেকে করছি, কেউ আমাকে জোর করেনি। 288 00:34:28,232 --> 00:34:30,201 একা তো সবকিছু করতে পারবে না। 289 00:34:31,068 --> 00:34:32,103 নাজা, এখানে এসো। 290 00:34:32,170 --> 00:34:33,204 ধন্যবাদ, লুমে। 291 00:34:33,638 --> 00:34:36,808 স্বাগতম। দিনটা শুভ হোক। 292 00:34:39,610 --> 00:34:43,648 ওই পাগল মহিলাটাকে দেখো, সারাটা দিন ওই বয়ামগুলো নিয়ে। 293 00:34:44,215 --> 00:34:45,983 ওদের কথা বাদ দাও। 294 00:34:48,853 --> 00:34:51,823 বাহরি, কিছুটা বিক্রি হলেই, আপনার লঙ্কার দাম মিটিয়ে দেবো। 295 00:34:52,156 --> 00:34:54,292 খুব দেরী করবেন না। 296 00:34:55,526 --> 00:34:57,094 আরো কিনতেও তো হবে। 297 00:34:57,161 --> 00:34:59,530 চিন্তা নেই, তাড়াতাড়িই দেবো। 298 00:35:00,565 --> 00:35:01,566 আর একটা শুধু। 299 00:35:09,073 --> 00:35:11,542 - গাড়ি আপনি চালান? - হ্যাঁ। 300 00:35:12,243 --> 00:35:15,246 - কবে থেকে? - আমার ড্রাইভার লাইসেন্স আছে। 301 00:35:16,647 --> 00:35:18,683 - ধন্যবাদ। - আপনাকে স্বাগতম। 302 00:35:29,794 --> 00:35:32,096 আমার সাথে কফি খাবেন? 303 00:35:32,763 --> 00:35:33,831 কী? 304 00:35:33,898 --> 00:35:37,034 - এক কাপ কফি খাওয়াতে চাই। - আমি ক্যাফেতে যাই না, বাহরি। 305 00:35:38,836 --> 00:35:40,671 মরিচের দাম তাড়াতাড়ি দিয়ে দেবো। 306 00:35:40,738 --> 00:35:42,306 খুব তাড়াতাড়ি, চিন্তা করবেন না। 307 00:35:42,373 --> 00:35:44,308 শুধু তো মাত্র একটু কফি, ব্যাস। 308 00:35:44,709 --> 00:35:46,177 আপনার দিনটা শুভ হোক। 309 00:37:46,330 --> 00:37:49,333 ব্যাগটা উপরে নিয়ে যাও। হাই বলো না তো আজকাল? 310 00:37:49,400 --> 00:37:50,968 পারলে তোমাকে মেরে ফেলতাম! 311 00:37:51,402 --> 00:37:52,403 তোমার সমস্যাটা কী? 312 00:37:52,470 --> 00:37:55,406 জানো না আমি তোমাকে ঘৃণা করি? তোমাকে সমস্ত হৃদয় দিয়ে ঘৃণা করি। 313 00:37:55,473 --> 00:37:56,807 সত্যিই? কাঁদবো নাকি? 314 00:37:57,174 --> 00:37:58,809 তোমার কান্না পায় না, কখনই না। 315 00:37:58,876 --> 00:38:00,144 মুখ সামলে কথা বলো। 316 00:38:00,211 --> 00:38:03,914 বাবা ফিরে এলে তুমি কাঁদবে, কেননা তোমার সব প্ল্যান ভেস্তে যাবে। 317 00:38:17,194 --> 00:38:19,363 এই যে, ছবিটা দশ সেন্টে বিক্রি করে দিও। 318 00:38:19,430 --> 00:38:21,966 কেউ কিনবে আর তোমার হাতে টাকা আসবে। 319 00:38:22,033 --> 00:38:23,134 বলছি, যথেষ্ট হয়েছে। 320 00:38:23,200 --> 00:38:25,069 ওদের বাবাকে নয় তোমাকে নিয়ে যাওয়া উচিৎ ছিল। 321 00:38:25,870 --> 00:38:27,905 তুমি চাও না বাবা ফিরে আসুক, 322 00:38:27,972 --> 00:38:31,342 কেননা তুমি একটা বেশ্যা, যেমন সবাই বলে। 323 00:40:16,147 --> 00:40:18,849 এটাই এগিমকে খুঁজে বের করার সবথেকে সহজ উপায়। 324 00:40:20,184 --> 00:40:23,087 আপনাকে বা বাচ্চাদের রক্ত​দিতে হবে। 325 00:40:23,954 --> 00:40:26,123 শহরের সবাই এটা করেছে। 326 00:40:33,097 --> 00:40:36,367 তাকে পাওয়া গেলে ওরা তাকে হত্যা করবে না। 327 00:40:41,605 --> 00:40:46,010 হ্যাক্সি, একটা রক্তের নমুনা পেলে আমাদের সুবিধা হবে। 328 00:40:46,076 --> 00:40:47,812 কোন দরকার নেই। 329 00:41:00,224 --> 00:41:02,159 দিনটা শুভ হোক। 330 00:41:13,504 --> 00:41:17,608 ফাহরিয়ে, আপনার চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। 331 00:41:18,242 --> 00:41:20,578 জানি এটা সহজ নয়, যদিও... 332 00:41:20,978 --> 00:41:23,981 উনি ৭৫ বছরের, ওনাকে জোর করতে পারি না। 333 00:41:24,048 --> 00:41:25,583 উনি চান না। 334 00:41:25,649 --> 00:41:29,186 ডিএনএ'র নমুনা দিয়ে, সমাধান করা অনেক সহজ হবে। 335 00:41:30,154 --> 00:41:32,189 সমাধান আপনাদের জন্য হবে। 336 00:41:32,723 --> 00:41:35,059 কিন্তু আমাদের জন্য, তা কোনদিন হবে না। 337 00:41:37,595 --> 00:41:38,596 দিনটি শুভ হোক। 338 00:41:38,662 --> 00:41:40,164 আপনারও। 339 00:41:40,564 --> 00:41:43,133 - বাই, ফাহরিয়ে। - বাই। 340 00:42:03,153 --> 00:42:05,122 - এটা আমি নেব। - হ্যাঁ, নাও। 341 00:42:05,189 --> 00:42:06,590 চলে এসো সবাই! 342 00:42:06,657 --> 00:42:09,093 অনেক লোক আসবে। আমাদের আগে ওখানে পৌঁছাতে হবে। 343 00:42:09,159 --> 00:42:12,129 যা বাকি আছে শেষ করে চলো সবাই যাই। 344 00:42:13,697 --> 00:42:16,233 কে ভাবতে পেরেছিল যে সাত বছর পরেও, 345 00:42:16,300 --> 00:42:20,604 আমরা এখনও জানি না আমাদের প্রিয়জনরা কোথায়। 346 00:42:20,671 --> 00:42:23,941 আমরা আজ এখানে জড়ো হয়েছি, 347 00:42:24,008 --> 00:42:25,509 প্রতিবারের মতো, 348 00:42:26,110 --> 00:42:28,512 আর হতে থাকব সবাইকে খুঁজে না পাওয়া পর্যন্ত। 349 00:42:30,147 --> 00:42:33,584 আমরা এখানে সরকারি সদর দফতরের সামনে, জড়ো হয়েছি 350 00:42:34,084 --> 00:42:37,655 তাদের খুঁজে বের করার উপযুক্ত প্রয়াসের অভাবের প্রতি 351 00:42:38,022 --> 00:42:43,661 আবার, আমাদের হতাশা প্রকাশ করতে। 352 00:42:44,595 --> 00:42:47,631 আমরা আর কী করতে পারি? 353 00:42:47,698 --> 00:42:52,636 সাহায্যের জন্য আর কার কাছে যেতে পারি, 354 00:42:53,971 --> 00:42:57,107 যখন কেউ আমাদের কথা শুনছে না? 355 00:42:58,175 --> 00:43:01,679 রাজনীতিবিদরা আমাদের পাত্তা দেন না, 356 00:43:02,112 --> 00:43:05,683 কিন্তু আমরা তাদের কিছু বলতে চাই... 357 00:43:06,083 --> 00:43:08,519 আমাদের মুক্তি সম্ভব নয়। 358 00:43:08,585 --> 00:43:14,425 কসোভো মুক্ত হবে না যতদিন না তারা তাদের 359 00:43:14,491 --> 00:43:19,530 নিখোঁজ পুরুষ, নারী ও শিশুদের পরিণতির কথা জানতে পারে। 360 00:43:20,130 --> 00:43:23,634 সরকারের কেউ কিছু করে না। 361 00:43:24,134 --> 00:43:28,672 তাদের কাছে অফিসে চমত্কার চেয়ার আর পকেটে ভাল বেতন রয়েছে। 362 00:43:28,739 --> 00:43:32,309 আমাদের প্রতীক্ষা দেখে তারা উদ্বিগ্ন হবে কেন? 363 00:43:32,376 --> 00:43:37,214 আমাদের সরকার, আন্তর্জাতিক সংস্থাগুলি 364 00:43:37,281 --> 00:43:39,683 এবং সুশীল সমাজকে, 365 00:43:39,750 --> 00:43:42,686 সার্বিয়ার উপর চাপ সৃষ্টি করতে হবে 366 00:43:42,753 --> 00:43:47,257 যাতে তারা গণকবরের অবস্থান সম্পর্কে আমাদের সবাইকে অবগত করে 367 00:43:47,324 --> 00:43:49,393 যেখানে আমাদের পুরুষদের, 368 00:43:49,460 --> 00:43:53,464 ছেলেমেয়েদের, আমাদের সন্তানদের কবর দেওয়া হয়েছে। 369 00:44:14,284 --> 00:44:16,787 প্রতি বছর আমাদের এখানে আসতে হয় কেন? 370 00:44:18,856 --> 00:44:21,658 কেননা আমাদের কোথাও যাওয়ার নেই। 371 00:44:25,229 --> 00:44:28,232 তোমার মনে হয় ওরা বাবাকে এখানে ফেলে দিয়েছে? 372 00:44:30,601 --> 00:44:32,369 জানি না। 373 00:44:34,805 --> 00:44:37,207 মা, বাবা যদি পালিয়ে গিয়ে থাকে তাহলে? 374 00:44:37,841 --> 00:44:42,212 লোকেরা পালায়, বিশেষ করে যখন তারা ভয় পায়। 375 00:44:42,679 --> 00:44:45,816 কীভাবে জানব যে ওরা বাবাকে এখানে ফেলে দেয়নি? 376 00:45:06,270 --> 00:45:07,204 বাবা। 377 00:45:08,839 --> 00:45:12,109 এগুলো ঠিক করে তারপর নাজাকে নিয়ে সুপার মার্কেটের লোকটার 378 00:45:13,644 --> 00:45:15,779 সঙ্গেও দেখা করবো। 379 00:45:16,180 --> 00:45:17,681 আজ সে আয়ভার চেখে দেখবে। 380 00:45:22,719 --> 00:45:24,588 আশাকরি ওদের পছন্দ হবে। 381 00:45:29,193 --> 00:45:30,761 ঠিক আছে। 382 00:45:35,265 --> 00:45:36,733 আমি চললাম। 383 00:45:40,404 --> 00:45:41,705 ঠিক আছে। 384 00:46:12,603 --> 00:46:14,204 সুস্বাদু। 385 00:46:15,139 --> 00:46:16,707 ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। 386 00:46:17,908 --> 00:46:19,309 অভিনন্দন। 387 00:46:52,776 --> 00:46:55,546 - ফাহরিয়ে... - তুমি এখানে কী করছ? 388 00:46:57,948 --> 00:46:59,816 তুমি সাহায্য চাইছিলে না? 389 00:47:00,817 --> 00:47:02,886 হ্যাঁ, তবে তোমার হয়ত বাড়ি যাওয়া উচিৎ। 390 00:47:03,387 --> 00:47:05,389 ওর দিকে তাকিও না, এইটা নিয়ে ভিতরে যাও। 391 00:47:26,843 --> 00:47:29,413 মরিচগুলো ভালো, তাই না? 392 00:47:29,479 --> 00:47:31,481 কয়েকটার খোসা ছাড়াতে সমস্যা হচ্ছে। 393 00:47:32,983 --> 00:47:35,919 জানা, এসো, এসে সাহায্য করো। 394 00:47:38,622 --> 00:47:40,958 মেয়েটাকে ডেকো না, আমরা অনেকেই আছি। 395 00:47:41,391 --> 00:47:43,360 বড় হলে ওকেও তখন অনেক খাটতে হবে। 396 00:47:44,428 --> 00:47:49,933 ও স্কুলে যাবে। এর থেকে ভালো জীবন পাবে তাই তাকে এই পরিস্থিতিতে পড়তে হবে না। 397 00:47:50,601 --> 00:47:54,371 সেটা হোক বা না হোক, সবার আগে তাকে একজন নারী হতে হবে। 398 00:47:55,872 --> 00:47:58,508 আশা করি তারা অল্প বয়সে ওর বিয়ে দিয়ে দেবে না। 399 00:47:59,509 --> 00:48:01,445 খুব অল্প বয়সেই বিয়ে করেছি। 400 00:48:03,747 --> 00:48:08,285 এখনও তো বয়স কম, আবার বিয়ে করতে পারো। 401 00:48:11,455 --> 00:48:13,557 তোমার মা নই যে উপদেশ দেবো। 402 00:48:14,458 --> 00:48:15,859 যা ইচ্ছে তাই করো। 403 00:48:16,627 --> 00:48:18,528 কিন্তু তোমার বাচ্চা নেই। 404 00:48:19,429 --> 00:48:22,332 আমরা জানি না আমাদের স্বামীরা ফিরে আসবে কিনা। 405 00:48:23,500 --> 00:48:27,638 একটা বুড়ো'র সাথে বিয়ে হওয়ার থেকে নিজের জন্য কিছু করা ভালো। 406 00:48:30,874 --> 00:48:32,809 বলো, কী করতে হবে? 407 00:48:32,876 --> 00:48:36,880 মরিচগুলোর খোসা ছাড়াও। তোমার হাত কি পরিষ্কার? 408 00:48:47,424 --> 00:48:50,894 আমি বাড়ি যাচ্ছি, কিছু কাজ শেষ করতে হবে। 409 00:48:50,961 --> 00:48:52,596 আগামীকাল আবার আসবো। 410 00:48:53,063 --> 00:48:54,831 ঠিক আছে। 411 00:49:03,807 --> 00:49:06,376 আমার বিয়ের কথা বলা'টা ওর ভালো লাগেনি। 412 00:49:06,443 --> 00:49:08,845 নাজা, ওকে কিছু বোলো না। 413 00:49:08,912 --> 00:49:13,583 জানি, আমি এই নিয়ে কথা বললে কেউ পছন্দ করে না। 414 00:49:14,017 --> 00:49:15,952 কিন্তু পরে পস্তাতে হবে। 415 00:49:16,386 --> 00:49:18,355 কথাটা মনে রেখো। 416 00:49:20,924 --> 00:49:25,529 মা, সিঙ্ক ভেঙে গেছে আর বাথরুমটা জলে ভেসে যাচ্ছে। 417 00:49:25,595 --> 00:49:28,465 আমি পরে দেখে নেব। 418 00:49:32,569 --> 00:49:33,937 মেরামত কিভাবে করতে হয় জানো? 419 00:49:34,004 --> 00:49:35,172 হ্যাঁ। 420 00:49:35,238 --> 00:49:39,643 কেননা আমি আমার বাবাকে বাড়ির নানা কাজ করতে দেখেছি। 421 00:49:40,110 --> 00:49:41,678 তার কাছ থেকেই শিখেছি। 422 00:49:41,745 --> 00:49:44,915 - এটা কি ধরে থাকবো? - না, ছেড়ে দাও। 423 00:49:45,415 --> 00:49:46,350 একপাশে সরো। 424 00:49:49,953 --> 00:49:52,622 এবার হয়তো তোমারও কিছু জিনিস শেখা শুরু করা উচিত। 425 00:50:07,738 --> 00:50:08,705 আরও খারাপ করে ফেললাম। 426 00:50:13,210 --> 00:50:14,644 ফাহরিয়ে! 427 00:50:18,115 --> 00:50:19,549 - হাই, ফাহরিয়ে। - লুমে? 428 00:50:27,157 --> 00:50:30,627 লুমে বলল যে গতকাল ও আয়ভার বানিয়েছে, 429 00:50:30,694 --> 00:50:32,629 তাই আমিও কিছুটা নিয়ে এসেছি। 430 00:50:32,996 --> 00:50:34,364 আশা করি ভালো হবে। 431 00:50:35,699 --> 00:50:38,235 অবশ্যই হবে। ভিতরে এসো। 432 00:50:38,301 --> 00:50:39,736 না, ভিতরে যেতে পারব না। 433 00:50:40,170 --> 00:50:42,973 তবে আশাকরি, এভাবে আনলে কোন সমস্যা হবে না। 434 00:50:43,640 --> 00:50:45,475 যেমন তোমার ইচ্ছা, এমিনে। চিন্তা কোরো না। 435 00:50:46,076 --> 00:50:49,112 তবে এসো, একটু কফি খাও, এতে তো দোষের কিছু নেই। 436 00:50:49,179 --> 00:50:50,680 তা অবশ্য নয়। 437 00:50:54,851 --> 00:50:57,154 এই নাও। 438 00:50:57,687 --> 00:51:00,424 - একা পারবে? - অবশ্যই, কোন সমস্যা নেই। 439 00:51:12,035 --> 00:51:15,138 নাজা, তোমার বিয়ের কথা বলো। 440 00:51:15,205 --> 00:51:17,140 হে ভগবান, তোমাকে তো আগে একশ বার বলেছি। 441 00:51:17,207 --> 00:51:18,775 বলো না, আর একবার। 442 00:51:18,842 --> 00:51:22,212 কী শুনতে চাও আমার থেকে? ভীষণ আতংকগ্রস্থ ছিলাম। 443 00:51:22,612 --> 00:51:24,014 ভয় পাওয়ার কী? 444 00:51:24,080 --> 00:51:29,152 বর ছিল স্লিম আর সুদর্শন, আর ছিল বিশাল বড় গোঁফ। 445 00:51:29,219 --> 00:51:32,756 ভয় পাচ্ছিলাম যে যদি তাকে ছুঁই, সে বেচারা কুঁকড়ে যাবে। 446 00:51:33,123 --> 00:51:35,091 শোনো ওর কথা! 447 00:51:35,158 --> 00:51:38,829 সেও আমাকে ভয় পাচ্ছিল, আমি তার জন্য অনেক লম্বা ছিলাম। 448 00:51:39,629 --> 00:51:42,666 - লম্বা? - হ্যাঁ, আমি যে হিল পরেছিলাম। 449 00:51:42,732 --> 00:51:44,100 আর আমাকে খুব মোটাও লাগছিল। 450 00:51:44,568 --> 00:51:46,770 একটা হেডড্রেস ছিল আমার মাথায়। 451 00:51:46,837 --> 00:51:49,806 ভাগ্য ভালো, জানালাগুলো বন্ধ ছিল। 452 00:51:49,873 --> 00:51:53,643 তা না হলে, সে হয়ত লাফিয়ে পালিয়ে যেত। 453 00:51:53,710 --> 00:51:55,512 ব্যাস, আর নয়। 454 00:51:55,579 --> 00:51:57,280 তুমি কথা বলেই যাও। 455 00:51:57,347 --> 00:52:01,184 জানো তো হ্যাক্সি ভিতরে আছে আর সে আমাদের কথা শুনলে লজ্জার ব্যাপার হবে। 456 00:52:01,251 --> 00:52:03,820 তোমার মনে হয় হ্যাক্সি এই বিষয়গুলো জানেন না? 457 00:52:03,887 --> 00:52:06,590 চুপ করো। একদম চুপ। 458 00:52:07,190 --> 00:52:09,793 কিন্তু আমরা সত্যিই একে অপরকে ভালবাসতাম। 459 00:52:14,164 --> 00:52:16,867 - কাজ কেমন এগোচ্ছে? - খুব ভালো। 460 00:52:17,334 --> 00:52:19,035 টাইট করে বন্ধ কোরো। 461 00:52:21,238 --> 00:52:23,373 এমিনে, আরো অনেক আছে নাকি? 462 00:52:23,440 --> 00:52:25,442 অনেক আছে। 463 00:52:25,509 --> 00:52:27,210 চলো, নাজা। 464 00:52:28,011 --> 00:52:30,714 তোয়ালেগুলো কোথায় রেখেছ? 465 00:52:30,780 --> 00:52:32,449 খুঁজে পাচ্ছি না। 466 00:52:32,516 --> 00:52:34,284 এই তো, এখানে। 467 00:52:35,252 --> 00:52:37,787 এক সেকেন্ড। সবাই চুপ। 468 00:52:37,854 --> 00:52:39,623 হ্যালো? 469 00:52:39,689 --> 00:52:40,790 হ্যাঁ? 470 00:52:46,730 --> 00:52:49,733 মাঝে মাঝে, খুব বেশি জানার দরকার পড়ে না। 471 00:52:49,799 --> 00:52:51,234 শুধু দরকার প্রতিভা। 472 00:52:51,701 --> 00:52:55,238 কর্মক্ষেত্রে, দৈনন্দিন জীবনে বা যা করছেন, তাতে। 473 00:52:56,940 --> 00:53:00,143 লোকেদের আয়ভার পছন্দ হচ্ছে না? বিক্রি হচ্ছে না নাকি? 474 00:53:16,993 --> 00:53:19,429 দেখতে ভালো লাগছে, তাই না? 475 00:53:19,496 --> 00:53:20,864 খুব ভালো। 476 00:53:25,702 --> 00:53:27,137 সন্তুষ্ট নয় মনে হচ্ছে। 477 00:53:27,203 --> 00:53:29,239 কিছু পরিবর্তন করতে চান? 478 00:53:29,306 --> 00:53:31,141 না, না, ঠিক আছে। 479 00:53:31,207 --> 00:53:33,810 অন্য কোথাও রাখবো নাকি? এখানে তো ভালোই লাগছে। 480 00:53:35,011 --> 00:53:36,846 আপনাদের আয়ভার খুব ভালো। 481 00:53:37,314 --> 00:53:41,351 পরের বার, কোম্পানির নাম সহ এগুলোর উপর একটা লেবেল লাগাবেন 482 00:53:41,751 --> 00:53:43,787 বা ধরুন "বাড়িতে তৈরি আয়ভার," 483 00:53:43,853 --> 00:53:45,855 অথবা আপনারা যা চান। 484 00:54:33,870 --> 00:54:35,372 দেখো না। 485 00:54:39,342 --> 00:54:41,177 আমি দেখছি না। 486 00:54:42,112 --> 00:54:44,014 আরে আমি তো তোমার মা। 487 00:54:46,282 --> 00:54:50,020 কিন্তু তুমি একজন নারী, মা। তোমার দেখা উচিত নয়। 488 00:54:51,287 --> 00:54:54,758 নিজের পিঠ ধোবে, হাত নাও পৌঁছাতে পারে। 489 00:54:55,892 --> 00:54:58,428 হ্যাঁ, পৌঁছে গেছে। আর ছোট ছেলে নই। 490 00:54:59,829 --> 00:55:01,364 তোয়ালেটা দাও। 491 00:55:02,232 --> 00:55:04,401 আগে জল বন্ধ করো। 492 00:55:08,905 --> 00:55:10,874 আমাকে দাও। 493 00:55:10,940 --> 00:55:12,709 আর তাকাবে না। 494 00:55:42,172 --> 00:55:44,708 হে ভগবান! 495 00:55:44,774 --> 00:55:46,009 দেখো কি হয়েছে। 496 00:55:46,443 --> 00:55:48,445 ওরা কী করেছে? 497 00:55:48,511 --> 00:55:50,680 লুমে, এখানে এসো। 498 00:55:50,747 --> 00:55:53,850 চলো ভাল বয়ামগুলোকে আলাদা করা যাক। 499 00:55:57,887 --> 00:56:00,323 একটা ঝাড়ু নিয়ে আসি। 500 00:56:03,126 --> 00:56:05,495 কয়েকটা বেলচাও এনো। 501 00:57:48,198 --> 00:57:50,166 ঢিল ছুড়ছো কেন? 502 00:57:51,234 --> 00:57:52,969 দেখতে পাচ্ছো না জানলা ভেঙ্গে ফেললে? 503 00:57:56,005 --> 00:57:59,008 ভাগ্য ভালো তুমি মহিলা, না হলে দেখতে কী করতাম। 504 00:57:59,075 --> 00:58:00,310 তোমার লজ্জা হওয়া উচিত। 505 00:58:01,878 --> 00:58:03,012 নির্লজ্জ মহিলা। 506 00:58:08,117 --> 00:58:10,320 আমার টুলবক্সটা একটু খুলবে? 507 00:58:13,489 --> 00:58:15,024 আমাকে আঠা'র কৌটোটা দাও। 508 00:58:16,059 --> 00:58:18,228 এটা ঠিক করা যাক। 509 00:58:19,395 --> 00:58:20,697 একটা নতুন কাঁচ এনেছি। 510 00:58:25,201 --> 00:58:28,004 আমি ভেঙে ফেলায় মা খুব রেগে গিয়েছিলো। 511 00:58:29,372 --> 00:58:33,409 মায়ের সাথে ওভাবে কথা বলা তোমার উচিত হয়নি, এটা ঠিক নয়। 512 00:58:34,510 --> 00:58:35,545 আমি জানি, দাদু। 513 00:58:36,546 --> 00:58:40,316 কিন্তু ওরা যা বলছিল সেটা শুনে সহ্য করতে পারিনি। খুব রাগ হয়েছিল। 514 00:58:41,751 --> 00:58:47,457 তুমি বড় হয়ে গাড়ি চালানোর চাকরি করতে চাও? 515 00:58:48,491 --> 00:58:49,959 সেটাই আমার ইচ্ছা। 516 00:58:52,996 --> 00:58:54,097 দেখো। 517 00:58:55,031 --> 00:58:56,566 মন্দ নয়, তাই না? 518 00:58:58,501 --> 00:59:01,471 এমা'র নিজের বাবার সঙ্গে অনেক ছবি আছে। 519 00:59:01,971 --> 00:59:04,507 তারা আমাদের বাড়ির মত ওদের বাড়ি জ্বালিয়ে দেয়নি। 520 00:59:05,241 --> 00:59:07,477 আমাদের ভাগ্য ভালো যে এই জায়গাটা খুঁজে পেয়েছিলাম। 521 00:59:09,212 --> 00:59:12,482 আরো ছবি থাকলে ভালো হত, 522 00:59:12,982 --> 00:59:15,184 যাতে ওদের কাছ থেকে দেখতে পেতাম। 523 00:59:15,251 --> 00:59:19,589 কেউ বুঝতে পারবে না যে এটা ভেঙে গেছিলো। 524 00:59:20,523 --> 00:59:23,393 এটা দেখলে তোমার মা'ও খুশি হবে। 525 00:59:41,177 --> 00:59:44,047 ওগুলো ওখানেই রাখুন, আর রাখার জায়গা নেই। 526 00:59:57,660 --> 00:59:59,028 কফি? 527 00:59:59,562 --> 01:00:01,230 আগেই এ নিয়ে কথা হয়েছে, বাহরি। 528 01:00:01,297 --> 01:00:02,966 চলো না, শুধু একটু কফি। ব্যাস। 529 01:00:03,032 --> 01:00:04,367 যা বলার আগেই বলেছি, বাহরি। 530 01:00:04,667 --> 01:00:06,102 আরে চলো, একটু কফিই তো। 531 01:00:06,169 --> 01:00:07,670 - এটা কী হচ্ছে? - কিছু না। 532 01:00:08,171 --> 01:00:09,539 তোমার কি মাথা খারাপ? 533 01:00:09,939 --> 01:00:11,674 বাহরি, তুমি পাগল। 534 01:00:11,741 --> 01:00:13,142 উন্মাদ কামুক! 535 01:00:14,010 --> 01:00:15,678 তুমি একেবারে ন্যক্কারজনক। 536 01:00:15,745 --> 01:00:17,380 অশ্লীল! 537 01:00:18,381 --> 01:00:20,183 সরে যাও... 538 01:00:21,384 --> 01:00:24,220 উন্মাদ! ছাড় আমাকে! 539 01:00:25,855 --> 01:00:28,157 শালা কুত্তা! 540 01:00:32,729 --> 01:00:34,230 ইতর কোথাকার! 541 01:02:35,751 --> 01:02:39,856 জানা, এসো, এগুলো ঢেকে দিই। 542 01:02:40,256 --> 01:02:41,824 ধরে থাকো, তোমার হাত দিয়ে। 543 01:02:41,891 --> 01:02:44,460 মনে হয় এগুলো ঢেকে দেওয়া উচিত। 544 01:02:44,527 --> 01:02:45,862 আরও অনেক প্লাস্টিক দিয়ে। 545 01:02:46,729 --> 01:02:48,498 নাইলন দিয়ে ঢাকলে কি ভালো হয়? 546 01:02:48,564 --> 01:02:52,902 পাথর চাপা দেওয়া আছে, মা। চলো ভিতরে যাই নাহলে তোমার ঠাণ্ডা লেগে যাবে। 547 01:03:21,864 --> 01:03:23,166 ভয় পেয়ো না। 548 01:03:23,232 --> 01:03:24,534 এটা স্বাভাবিক। 549 01:03:24,600 --> 01:03:25,935 সময় হয়ে এসেছিলো। 550 01:03:26,569 --> 01:03:29,372 তোমাকে আরো প্যাড দেব। এখানে রাখা আছে। 551 01:03:29,438 --> 01:03:33,409 জানি তুমি কোথায় রাখো, গতবার কয়েকটা নিয়েছিলাম। 552 01:03:36,579 --> 01:03:38,881 এটা কি দ্বিতীয়বার? 553 01:03:56,065 --> 01:03:57,867 তুমি বড় হয়ে গেছো। 554 01:03:58,568 --> 01:04:00,469 আমার সোনা। 555 01:04:11,881 --> 01:04:14,050 কেঁদো না, মা। 556 01:04:53,889 --> 01:04:54,957 শুভ অপরাহ্ন। 557 01:04:55,424 --> 01:04:56,592 শুভ অপরাহ্ন। 558 01:04:57,260 --> 01:04:59,195 আমি ওদের ডেকেছি। 559 01:05:02,531 --> 01:05:04,500 আপনি ঠিকই করেছেন, হ্যাক্সি। 560 01:05:04,567 --> 01:05:06,969 এটা সত্যিই আমাদের সাহায্য করবে। 561 01:05:07,036 --> 01:05:09,205 আমিও সেটাই আশা করি। 562 01:05:14,610 --> 01:05:15,978 ভিতরে আসুন। 563 01:05:29,091 --> 01:05:30,793 শুধু এক মিনিট লাগবে। 564 01:05:31,627 --> 01:05:32,828 সাবধানে। 565 01:05:33,863 --> 01:05:36,732 এই তো, ব্যাস। হয়ে গেছে। 566 01:05:55,151 --> 01:05:58,421 ও মৌমাছি পালন করতে জানতো। 567 01:06:01,090 --> 01:06:04,026 কখনও ওকে মৌমাছির কামড় খেতে দেখিনি। 568 01:06:06,295 --> 01:06:08,297 ও ছিল খুব শান্ত স্বভাবের। 569 01:06:10,833 --> 01:06:12,735 এমনকি ছোটবেলাতেও। 570 01:06:12,802 --> 01:06:14,437 খুব শান্ত। 571 01:06:18,607 --> 01:06:22,044 যখন মৌচাক তৈরি করত তখন খুব খুশি হত। 572 01:06:40,329 --> 01:06:42,798 আমি ওকে মিস করি, বাবা। 573 01:06:43,966 --> 01:06:45,835 আমিও। 574 01:07:58,874 --> 01:08:00,443 আমরা তোমার জন্য এটা করছি না। 575 01:08:01,243 --> 01:08:02,678 নিজেদের জন্য করছি। 576 01:08:03,078 --> 01:08:04,914 আমাদের সবার জন্য। 577 01:10:14,777 --> 01:10:17,680 এই নাও, আর এক ব্যাগ এনেছি তোমাদের জন্য। 578 01:10:28,023 --> 01:10:31,327 ফাহরিয়ে, দেখো কিরকম হয়েছে। 579 01:10:32,294 --> 01:10:34,630 গন্ধটা জোশ হয়েছে। 580 01:10:37,600 --> 01:10:39,902 মনে হয় যা হয়েছে তা যথেষ্ট। 581 01:11:15,404 --> 01:11:17,339 এই যে, আরো এনেছি। 582 01:11:20,009 --> 01:11:21,777 বেশ ভালো হয়েছে। 583 01:11:22,378 --> 01:11:24,713 ধরে থাকুন, বাবা, আমি লাগিয়ে দেবো। 584 01:11:25,948 --> 01:11:28,017 ওহ, আঠা লাগানোই আছে! 585 01:11:28,083 --> 01:11:30,886 হ্যাঁ, এটাও। 586 01:11:30,953 --> 01:11:34,423 - বেশ ভালো দেখাচ্ছে। - লেখাটা কোন ব্যাপার না। 587 01:11:35,057 --> 01:11:37,726 বয়ামগুলো গুনেছেন নাকি? 588 01:11:37,793 --> 01:11:41,296 এগুলোর রং এমন কেন? 589 01:11:42,698 --> 01:11:44,166 খুব ভালো। 590 01:11:44,233 --> 01:11:46,335 - দেখো মা। - দারুণ। 591 01:11:46,402 --> 01:11:48,704 আর একটু সোজা করে লাগাও। 592 01:11:51,573 --> 01:11:56,145 ভগবানের দোহাই, রেখে দাও। তুমি বরং নাচ, খেলা, বা অন্য কিছু করোগে যাও। 593 01:11:56,211 --> 01:11:59,181 যুদ্ধের সময় যদি আমরা হারিয়ে যেতাম, 594 01:11:59,815 --> 01:12:02,851 আমাদের স্বামীরা এক মাসের মধ্যে বিয়ে করতো, 595 01:12:03,252 --> 01:12:06,255 তাও আবার অনেক কম বয়সী মেয়ের সাথে। 596 01:12:14,496 --> 01:12:17,032 এই গানটা লাগালাম, তোমাদের পছন্দ তো? 597 01:12:17,099 --> 01:12:18,801 গানটা সুন্দর, ঠিক আছে। 598 01:12:21,603 --> 01:12:23,372 একটা সিগারেট দাও, নাজা। 599 01:12:34,783 --> 01:12:38,987 এসো, সবাই, চলো নাচ করি। 600 01:12:47,863 --> 01:12:50,032 জানা, তুমি আসছো না? 601 01:13:50,559 --> 01:13:52,528 ফাহরিয়ে? 602 01:14:00,469 --> 01:14:02,004 ফাহরিয়ে? 603 01:14:05,040 --> 01:14:08,744 এটা ছোঁয়া তোমার উচিৎ হয়নি। 604 01:14:08,811 --> 01:14:10,879 তোমার আমাকে ডাকা উচিত ছিল। 605 01:14:12,581 --> 01:14:16,018 মা এটা ঠিক করছিলো, আমিই মাকে বিরক্ত করেছি। 606 01:14:30,432 --> 01:14:31,867 শুভ অপরাহ্ন। 607 01:14:32,334 --> 01:14:34,903 কেমন আছেন ফাহরিয়ে? 608 01:14:35,904 --> 01:14:41,176 তোমাকে পাইপ'টা ভালোভাবে মুড়ে দিতে হবে। এই ভাবে। 609 01:14:48,250 --> 01:14:49,551 এডন। 610 01:14:58,627 --> 01:15:00,963 এবার, ওরা জামাকাপড় খুঁজে পেয়েছে। 611 01:15:13,976 --> 01:15:15,611 দাদু, এই নাও স্ক্রু ড্রাইভার। 612 01:15:17,679 --> 01:15:19,448 ওহ, আমার সোনা। 613 01:15:22,517 --> 01:15:24,653 আমরা দুজনে মিলে এটা ঠিক করব। 614 01:16:31,520 --> 01:16:33,255 ফাহরিয়ে... 615 01:16:34,189 --> 01:16:35,223 হ্যাঁ? 616 01:16:35,290 --> 01:16:37,292 আপনি এখন আসতে পারেন। 617 01:16:42,731 --> 01:16:44,633 এখানে অপেক্ষা করছি। 618 01:17:09,558 --> 01:17:11,593 ৮৭ নম্বর। 619 01:17:24,406 --> 01:17:26,241 ফাহরিয়ে। 620 01:17:26,808 --> 01:17:28,343 এই তিনি। 621 01:17:34,149 --> 01:17:35,684 এই হল ঘড়ি'টা। 622 01:17:36,251 --> 01:17:39,254 যে জ্যাকেটের বর্ণনা আপনি করেছিলেন। 623 01:17:46,461 --> 01:17:48,697 একটু জল খাবেন, ফাহরিয়ে? 624 01:17:53,435 --> 01:17:56,071 ইনি আমার স্বামী নন। 625 01:17:59,441 --> 01:18:01,610 ইনি আমার স্বামী নন। 626 01:18:10,585 --> 01:18:12,654 এগুলো তার পোশাক নয়। 627 01:18:13,722 --> 01:18:15,323 ফাহরিয়ে, প্লিজ। 628 01:18:15,390 --> 01:18:18,760 ওনাকে অনেক আগে কবর দেওয়া হয়েছে আর দেহ ক্ষয়প্রাপ্ত হয়। 629 01:18:18,827 --> 01:18:20,662 আপনারা একটা ভুল করেছেন। 630 01:19:16,020 --> 01:19:30,542 {\an5}মার্চ ১৯৯৯ সালের কসোভা যুদ্ধে ক্রুশা ও মাধা গ্রামের প্রায় ২৪০ জন হয় নিহত বা নিখোঁজ হয়। আজ ২০ বছর বাদেও কসোভার প্রায় ২০০০ জন এখনও নিখোঁজ। কেউ বলে তাদের নদীতে ফেলে দেওয়া হয়েছে, কেউ বলে জঙ্গলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে আবার কেউ কেউ এখনও ভাবেন, তারা ফিরে আসবে। 631 01:19:38,020 --> 01:19:41,002 {\an6}ফাহরিয়ে হোতি নিজের ব্যাবসা সফল ভাবে পরিচালনা করছেন। 632 01:19:43,020 --> 01:19:49,750 {\an6}তিনি ক্রুশা'র ৫০ জনের অধিক বিধবা মহিলাকে নিয়োগ করেছেন। "KB Krusha" নামে তাঁর কোম্পানি ইউরোপের অনেক দেশে রপ্তানি করছে। গতবার গিয়ে শুনেছি আমেরিকাতেও রপ্তানির কথা চলছে। 633 01:19:51,020 --> 01:19:56,854 {\an6}তাঁর মেয়ে আর ছেলে ওই কোম্পানিতেই কাজ করে। তারা ভবিষ্যতে কোম্পানির উত্তরাধিকারী হবে। হ্যাক্সি আর আমাদের মধ্যে নেই। 634 01:19:59,020 --> 01:20:05,720 {\an6}সত্য ঘটনার উপর আধারিত। মুভির কিছু দৃশ্য কল্পিত ও সত্য ঘটনা বা চরিত্রের সঙ্গে জড়িত নয়।