1
00:00:50,802 --> 00:00:51,887
দেখি তো কে আগে পৌঁছায়!
2
00:00:55,932 --> 00:00:58,100
মা, এটা কতদূর বিস্তৃত?
3
00:00:58,101 --> 00:00:59,519
অসীম।
4
00:01:09,863 --> 00:01:10,864
গ্লোরিয়া।
5
00:01:12,532 --> 00:01:13,533
গ্লোরিয়া।
6
00:01:18,538 --> 00:01:19,539
না।
7
00:01:22,250 --> 00:01:23,251
না।
8
00:01:24,836 --> 00:01:29,591
আমায় ফিরতে হবে।
9
00:01:33,595 --> 00:01:34,595
এক সেকেন্ড।
10
00:01:35,347 --> 00:01:36,431
জল...
11
00:01:37,724 --> 00:01:39,475
জল কোথায়?
12
00:01:39,476 --> 00:01:41,394
এখানেই।
13
00:01:43,772 --> 00:01:45,023
একটা ডোজ নেয়া হয়নি তোমার।
14
00:01:46,024 --> 00:01:47,776
ব্যস।
15
00:01:52,906 --> 00:01:54,699
ওদেরকে খুঁজতে হবে।
16
00:01:56,451 --> 00:01:57,494
সব ঠিক আছে।
17
00:01:57,994 --> 00:01:59,496
ভয়ের কিছু নেই।
18
00:03:36,509 --> 00:03:37,886
ও ওটা সাথে করে নিয়ে যাচ্ছে।
19
00:03:39,346 --> 00:03:40,889
কাউকে পাঠাবো?
20
00:03:44,684 --> 00:03:46,269
না। যেতে দাও।
21
00:03:46,937 --> 00:03:48,063
নিশ্চিত তো?
22
00:03:49,356 --> 00:03:50,565
ওর পিছু করতে থাকো।
23
00:03:52,165 --> 00:05:26,565
Bangla Subtitle Created By
:.:.: AKASH BASAK :.:.:
24
00:05:58,610 --> 00:05:59,653
সুপ্রভাত।
25
00:06:02,280 --> 00:06:03,365
বাচ্চা কেমন আছে?
26
00:06:06,493 --> 00:06:07,577
ভালোই।
27
00:06:14,501 --> 00:06:16,085
তোমার জন্য ম্যাসেজ এসেছে।
28
00:06:16,086 --> 00:06:17,920
প্রথমটা, রক্ষণাবেক্ষণ
বিভাগ ক্ষমা চেয়েছে।
29
00:06:17,921 --> 00:06:19,047
কীসের জন্য?
30
00:06:19,548 --> 00:06:22,342
লিখেছে যে, ওরা তোমার ফুলদানি ভেঙে
দেয়ায় সেটা সারানোর জন্য নিয়ে গেছে।
31
00:06:24,344 --> 00:06:26,178
ওরা সেখানে গিয়েছিলই বা কেন?
32
00:06:26,179 --> 00:06:27,972
ডাউন ডিপের কার্যপ্রণালী
সম্পর্কে আমার ধারণা নেই,
33
00:06:27,973 --> 00:06:30,766
কিন্তু এখানে আমরা দ্রুতই বুঝে উঠি যে,
নিজের বাথরুমের অবস্থা খারাপ করতে না চাইলে...
34
00:06:30,767 --> 00:06:32,351
রক্ষণাবেক্ষণ বিভাগের
কাজে আঙুল তোলা উচিত নয়।
35
00:06:32,352 --> 00:06:34,436
মেকানিক্যালে, আমরা নিজেরাই
নিজেদের সমস্যার সমাধান করি।
36
00:06:34,437 --> 00:06:35,604
আমি একটু বাইরে থেকে আসছি।
37
00:06:35,605 --> 00:06:37,648
আর কোথায় যাচ্ছো সেটা বলবে না!
38
00:06:37,649 --> 00:06:40,402
মিডসে একটু কাজ আছে।
39
00:06:43,113 --> 00:06:44,363
আরেকটা ম্যাসেজ এসেছে।
40
00:06:44,364 --> 00:06:47,491
"মেয়র হল্যান্ড সক্কাল-সক্কাল নিকোলসের
সাথে বৈঠকের আহ্বান জানিয়েছেন।
41
00:06:47,492 --> 00:06:48,909
অনুগ্রহ করে ম্যাসেজটির
প্রাপ্তি নিশ্চিত করুন।"
42
00:06:48,910 --> 00:06:51,829
- বেশ, করে দাও।
- তাহলে বলে দিচ্ছি তুমি যাবে।
43
00:06:51,830 --> 00:06:53,914
বলে দাও বৈঠকের
সময়টা পাল্টাতে হবে।
44
00:06:53,915 --> 00:06:56,208
ছুটির পরদিনই তুমি
মেয়র'কে উপেক্ষা করবে...
45
00:06:56,209 --> 00:06:57,877
যেখানে সাইলো'র পরিস্থিতি
এখনো নাজেহাল।
46
00:06:57,878 --> 00:06:59,336
আমি মেয়র'কে নিয়ে চিন্তিত নই,
47
00:06:59,337 --> 00:07:02,098
ঠিক যেমন কয়েক ঘন্টার জন্য সমস্ত
দায়িত্ব তোমার ওপর ছেড়ে যেতে কোনো চিন্তা নেই।
48
00:07:03,174 --> 00:07:05,385
বিলিংস, ক্যারিন্স বলছি।
শুনতে পাচ্ছো?
49
00:07:06,428 --> 00:07:07,596
জবাব দাও ওকে।
50
00:07:13,310 --> 00:07:14,311
বিলিংস।
51
00:07:32,037 --> 00:07:34,997
- কোনো সাহায্য করতে পারি?
- হ্যাঁ, আমি গ্লোরিয়া হিল্ডারব্র্যান্ডট'কে খুঁজছি।
52
00:07:34,998 --> 00:07:36,415
- সে এখানে আছে?
- দুঃখিত।
53
00:07:36,416 --> 00:07:38,500
এই বিষয়ক কোনো তথ্য
আপনাকে দিতে পারবো না।
54
00:07:38,501 --> 00:07:39,836
কেন... কীসের জন্য?
55
00:07:41,087 --> 00:07:43,047
- যেমনটা বললামই, আমার অনুমতি নেই।
- অনুমতি নেই। ঠিক।
56
00:07:43,048 --> 00:07:44,883
এটা দেখছো? এটা...
57
00:07:46,343 --> 00:07:47,719
দাঁড়াও, বের করি।
58
00:07:49,387 --> 00:07:51,722
এটা আমার জানার
অনুমতিপত্র, ঠিক নয় কি?
59
00:07:51,723 --> 00:07:55,184
- তো, সে এখানে আছে কী নেই?
- আছেন, শেরিফ।
60
00:07:55,185 --> 00:07:57,270
ভালো। তাকে শুধু
কয়েকটা প্রশ্ন করবো।
61
00:07:57,771 --> 00:08:00,814
আপনাকে নিয়ে যাচ্ছি ঠিকই,
কিন্তু আপনাকে তৈরি থাকতে হবে।
62
00:08:00,815 --> 00:08:01,900
কীসের জন্য?
63
00:08:03,235 --> 00:08:05,528
হয়তো আপনার কাঙ্খিত
উত্তরটা পাবেন না।
64
00:08:10,659 --> 00:08:13,453
গ্লোরিয়া, তোমার সাথে
একজন দেখা করতে এসেছে।
65
00:08:14,913 --> 00:08:16,789
গ্লোরিয়া, আমি শেরিফ নিকোলস।
66
00:08:16,790 --> 00:08:18,541
ওদেরকে খুঁজে পেয়েছি।
67
00:08:19,960 --> 00:08:21,919
উনি হ্যালুসিনেশনে ভুগছেন।
68
00:08:21,920 --> 00:08:24,713
এগুলো ওনার রোগের লক্ষণ।
অ্যাডভান্স ভাস্কুলার ডিমেনশিয়া।
69
00:08:24,714 --> 00:08:28,552
ওদেরকে আমি জলের
পাশে রেখে এসেছিলাম।
70
00:08:30,345 --> 00:08:32,680
কোন জল?
71
00:08:32,681 --> 00:08:34,724
তাকে বিরক্ত না করাই ভালো হবে।
72
00:08:41,690 --> 00:08:45,068
যে জলের কথা তারা আমাদের
থেকে লুকিয়ে রাখতে চায়।
73
00:08:46,027 --> 00:08:48,529
সে উত্তেজিত হয়ে পড়ে,
অহেতুক কথাবার্তা বলতে থাকে।
74
00:08:48,530 --> 00:08:50,281
- দাঁড়াও।
- আমরা তাকে সাধ্যমতো শান্ত রাখি।
75
00:08:50,282 --> 00:08:51,907
তাকে একটু হাঁটতে নিয়ে যেতে চাই।
76
00:08:51,908 --> 00:08:55,160
গ্লোরিয়া, তুমি যাবে?
আমার সাথে একটু হাঁটতে যাবে?
77
00:08:55,161 --> 00:08:57,580
না, এটা সম্ভব নয়।
তাকে বাইরে নিয়ে যাওয়ার অনুমতি নেই।
78
00:08:57,581 --> 00:08:59,790
- আমি অনুমতি নিয়ে নেবো, ঠিক আছে?
- আপনি পারবেন না।
79
00:08:59,791 --> 00:09:01,750
- তাকে এখানে রাখার আদেশ দেয়া হয়েছে।
- কে দিয়েছে?
80
00:09:01,751 --> 00:09:02,961
জজ মিডোজ।
81
00:09:07,007 --> 00:09:09,968
আর কিছু না জানার থাকলে,
আমার মতে আপনার এবার যাওয়া উচিত।
82
00:09:24,149 --> 00:09:26,358
শুনুন, ডেপুটি। আমি একটা
অভিযোগ দায়ের করতে চাই।
83
00:09:26,359 --> 00:09:28,277
আমার স্বামী সকালে
তার লাঞ্চ নিতে ভুলে গেছে।
84
00:09:28,278 --> 00:09:30,155
ওয়াদা করছি, তাকে এর
যথাযথ শাস্তি দেবো, ম্যাম।
85
00:09:36,494 --> 00:09:37,620
হায়, ঈশ্বর।
86
00:09:37,621 --> 00:09:38,704
সর্বনাশ।
87
00:09:38,705 --> 00:09:40,539
হেই।
88
00:09:40,540 --> 00:09:42,041
- শরীর কেমন আছে?
- ভালো।
89
00:09:42,042 --> 00:09:43,709
উপরে এতদূর না এলেও পারতে।
90
00:09:43,710 --> 00:09:46,045
দেখাতে চাইছিলাম যে,
ওর বাবা কতটা মূল্যবান।
91
00:09:46,046 --> 00:09:49,549
- মনে হচ্ছে তেমন একটা প্রভাবিত করতে পারোনি ওকে।
- যতক্ষণ না ও কাঁদছে।
92
00:09:51,760 --> 00:09:54,011
শেরিফের সাথে দেখা হবে
ভেবেছিলাম। সে কোথায়?
93
00:09:54,012 --> 00:09:55,847
হ্যাঁ। আমিও তা জানি না।
94
00:09:56,973 --> 00:09:57,849
বাদ দাও।
95
00:09:57,850 --> 00:09:59,935
একটু বিরতি নিতে চাই।
কফি খাবে?
96
00:10:00,644 --> 00:10:01,685
নিশ্চয়।
97
00:10:01,686 --> 00:10:02,938
চলো।
98
00:10:03,897 --> 00:10:05,690
কোনো সাহায্য লাগলে,
আমায় ক্যাফেটেরিয়াতে পাবে।
99
00:10:06,608 --> 00:10:07,775
আমার শেরিফ'কে লাগবে।
100
00:10:07,776 --> 00:10:09,256
- সে এখানে নেই।
- বিষয়টা অত্যন্ত জরুরি।
101
00:10:14,074 --> 00:10:16,993
শেরিফ, বিলিংস বলছি। শুনতে পাচ্ছো?
শেরিফ, বিলিংস বলছি...
102
00:10:21,706 --> 00:10:24,542
ম্যাম।
103
00:10:25,544 --> 00:10:26,919
ম্যাম, আপনাকে তো বললামই।
104
00:10:26,920 --> 00:10:29,589
- বললামই তো উনি আসেননি।
- তাহলে তাকে কোথায় পাওয়া যাবে?
105
00:10:30,173 --> 00:10:33,592
যেমনটা বললামই, জজের সাথে
সাক্ষাৎ করতে চাইলে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
106
00:10:33,593 --> 00:10:35,262
আমার সেটার দরকার নেই।
আমি হলাম শেরিফ।
107
00:10:36,346 --> 00:10:38,138
অ্যাপয়েন্টমেন্ট নিয়মের
গণ্ডির মধ্যেই পড়ে যা...
108
00:10:38,139 --> 00:10:39,891
আমি নিয়মের ধার ধারি না।
109
00:10:40,392 --> 00:10:42,601
বেশ, সে নেই যখন,
আমি অপেক্ষা করছি।
110
00:10:42,602 --> 00:10:45,564
- আপনি সময় নষ্ট করছেন।
- সেটা তোমার মাথাব্যথার বিষয় নয়, তাই নয় কি?
111
00:10:47,941 --> 00:10:49,359
ওনার ঠান্ডার লাগার
জন্য ছুটিতে আছেন।
112
00:10:50,610 --> 00:10:51,778
কবে ফিরবেন?
113
00:10:52,487 --> 00:10:53,780
যখন একটু সুস্থ বোধ করবেন।
114
00:10:55,532 --> 00:10:57,741
সমস্ত ডেপুটি ২৬ তলায়
রিপোর্ট করো। সমস্ত...
115
00:10:57,742 --> 00:10:58,742
স্যরি।
116
00:10:58,743 --> 00:10:59,661
ওরা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
117
00:10:59,662 --> 00:11:01,161
- আমরা সামাল দিচ্ছি।
- ঘন্টা সামাল দিচ্ছো।
118
00:11:01,162 --> 00:11:04,039
শেরিফ নিকোলস, আমার কথা শুনে
থাকলে, এক্ষুনি ২৬ তলায় আসো।
119
00:11:04,040 --> 00:11:05,374
ধ্যাত।
120
00:11:05,375 --> 00:11:08,002
দুঃখিত। সরে যাও।
121
00:11:08,003 --> 00:11:10,839
শেরিফ ডিপার্টমেন্ট। রাস্ত ছাড়ো।
সরো, সরো। শেরিফ ডিপার্টমেন্ট।
122
00:11:15,176 --> 00:11:17,511
- শেরিফ কোথায়?
- জানি না।
123
00:11:17,512 --> 00:11:19,513
হেই, রাস্তা ছাড়ো, শেরিফ ডিপার্টমেন্ট।
124
00:11:19,514 --> 00:11:22,266
- শেরিফ ডিপার্টমেন্ট। সরে যাও।
- সামনে থেকে সরো।
125
00:11:22,267 --> 00:11:24,727
আমি সামনে যেতে চাইছি... আমি সামনে
যাওয়ার চেষ্টা করছি। শেরিফ ডিপার্টমেন্ট।
126
00:11:24,728 --> 00:11:27,813
শেরিফ ডিপার্টমেন্ট।
সরো। সরো।
127
00:11:27,814 --> 00:11:29,274
হেই! শেরিফ ডিপার্টমেন্ট।
128
00:12:03,183 --> 00:12:05,100
- কী ব্যাপার?
- অবশেষে এলেন।
129
00:12:05,101 --> 00:12:06,518
- কোথায় ছিলে?
- কী হচ্ছে?
130
00:12:06,519 --> 00:12:08,729
রেডিও বন্ধ না রাখলে,
ঠিকই জানতে পারতে।
131
00:12:08,730 --> 00:12:09,814
ধ্যাত। আমি...
132
00:12:14,986 --> 00:12:17,696
- কাল রাতে ২৬ তলার পানশালায় ভাঙচুর হয়েছে?
- কারা করেছে?
133
00:12:17,697 --> 00:12:19,490
মালিক তো বলছে
নিচের মিডসের এক দল।
134
00:12:19,491 --> 00:12:21,951
কাল রাতে একটু বেশিই হট্টগোল করছিল।
সেজন্য সে মদ দিতে চায়নি।
135
00:12:21,952 --> 00:12:24,536
আজ সকালে যখন সে কাজে আসে,
সে এর বিহিত করতে লেগে যায়।
136
00:12:24,537 --> 00:12:28,708
যতক্ষণে আমরা সেখানে গিয়ে পৌঁছালাম, সেখানকার
সবাই একে-অপরের শেষ দেখতে বদ্ধপরিকর ছিল।
137
00:12:29,209 --> 00:12:32,628
সাধারণ মানুষেরা ভীত-সন্ত্রস্ত ও ক্ষুব্ধ,
তারা তাদের শেরিফ'কে পাশে চাইছে।
138
00:12:32,629 --> 00:12:34,547
- বিলিংস।
- আমার কথা এখনো শেষ হয়নি।
139
00:12:34,548 --> 00:12:36,715
মুখে কনুইয়ের বারি
খাওয়ার পাশাপাশি...
140
00:12:36,716 --> 00:12:40,302
তোমার সেখানে উপস্থিত না থাকার
কারণ নিয়ে মেয়র'কে মিথ্যা বলতে হয়েছে।
141
00:12:40,303 --> 00:12:41,595
তোমার জন্য তার কাছে
মিথ্যা বলতে হয়েছে।
142
00:12:41,596 --> 00:12:43,890
- আচ্ছা। দুঃখিত।
- এখন আর ক্ষমা চেয়ে লাভ নেই।
143
00:12:44,558 --> 00:12:46,476
আমায় এখনই সবটা খুলে বলো।
144
00:12:47,394 --> 00:12:51,814
আমি জানতে চাই কীসের জন্য তুমি নিজের দায়িত্বের
অবহেলা করে ঐ ব্যাজটার অসম্মান করছো।
145
00:12:51,815 --> 00:12:54,295
- নাহলে, আমার আর কিছু করার থাকবে না...
- জর্জ উইলকিন্স'কে হত্যা করা হয়েছিল।
146
00:12:54,985 --> 00:12:55,986
কি?
147
00:12:57,779 --> 00:13:00,531
ঠিক জনস, মার্নস আর ট্রাম্বুলের মতোই।
148
00:13:00,532 --> 00:13:03,325
ট্রাম্বুল? তুমি জজ মিডোস'কে বলেছিলে
সে আত্মহত্যা করেছিল।
149
00:13:03,326 --> 00:13:05,495
হ্যাঁ, কারণ সে এটাই শুনতে চেয়েছিল।
150
00:13:07,706 --> 00:13:09,332
তুমি আমার মুখ থেকে
সত্যিটা শুনতে চাও?
151
00:13:11,167 --> 00:13:14,336
কী করছি তা আমি
নিজেই জানি না। বুঝেছো?
152
00:13:14,337 --> 00:13:16,046
এখানে আমি জর্জের
জন্য এসেছিলাম,
153
00:13:16,047 --> 00:13:19,467
আর কেবল এটাই জানতে পেরেছি,
যে মানুষটাকে আমি ভালোবেসেছিলাম...
154
00:13:20,886 --> 00:13:23,095
সে আমায় মিথ্যা বলেছে
আর আমায় ব্যবহার করেছে...
155
00:13:23,096 --> 00:13:25,265
কিন্তু তাও আমি ওর হত্যার
কারণটা জানতে চাই।
156
00:13:26,057 --> 00:13:29,101
আর এখন কোনোভাবে এর সংযোগ
জনস আর মার্নসের সাথে রয়েছে...
157
00:13:29,102 --> 00:13:32,354
আর এই ঘটনার সাথেও যে, কেন হোলস্টন বাইরে
গেলো আর কেন'ই বা তার আগে ওর স্ত্রী গিয়েছিল।
158
00:13:32,355 --> 00:13:33,981
তো, তুমি আমায় সবকিছু
নজরান্দাজ করতে বলছো...
159
00:13:33,982 --> 00:13:37,568
যেখানে তুমি চারটে হত্যাকাণ্ড আর সাফাই
করতে যাওয়া দু'জন মানুষের মধ্যে যোগসূত্র খুঁজছো?
160
00:13:37,569 --> 00:13:38,569
হ্যাঁ।
161
00:13:48,955 --> 00:13:51,416
জর্ক উইলকিন্সের মামলা
বন্ধ করে দেয়া হয়েছিল।
162
00:13:51,958 --> 00:13:53,126
কিন্তু...
163
00:13:54,377 --> 00:13:57,171
ট্রাম্বুলের অ্যাপার্টমেন্টে
ওর একটা পুরাকীর্তি পেয়েছিলাম...
164
00:13:57,172 --> 00:14:00,424
যেটার সংযোগ পুরাকীর্তির
বড়ো তদন্তের সাথে রয়েছে।
165
00:14:00,425 --> 00:14:07,182
তাই, হিসাবমতো আমরা জর্জের
মামলাটা পুনরায় খতিয়ে দেখতে পারবো।
166
00:14:10,227 --> 00:14:11,560
ধন্যবাদ।
167
00:14:11,561 --> 00:14:12,979
ধন্যবাদ প্যাক্ট'কে বলো।
168
00:14:14,356 --> 00:14:16,190
আর কথা দাও তুমি
মেয়রের সাথে দেখা করবে?
169
00:14:16,191 --> 00:14:18,735
করবো। কাল সকালে সবার প্রথমে
মেয়রের সাথেই দেখা করবো।
170
00:14:23,240 --> 00:14:26,534
তুমি বরং বাড়ি যাও। একেবারে যাচ্ছেতাই
অবস্থা হয়ে রয়েছে তোমার।
171
00:14:30,497 --> 00:14:31,539
আরেকটা কথা।
172
00:14:33,291 --> 00:14:34,876
মিডোসের বাড়ির ঠিকানা জানো?
173
00:14:36,920 --> 00:14:39,213
এর কারণ তো জানতে চাইবো,
কিন্তু মনে হচ্ছে...
174
00:14:39,214 --> 00:14:41,883
এই বিষয়টা আমার নজরান্দাজ
করে যাওয়া উচিত।
175
00:14:44,803 --> 00:14:47,722
লেভেল ১৫। ম্যানেজারের কুটির।
176
00:14:48,557 --> 00:14:52,060
তাকে খুশি করতে চাইলে বলে রাখি সে
রোজ তার নাস্তা বাইরে থেকে অর্ডার করে।
177
00:14:53,520 --> 00:14:55,021
বেকন আর ডিম খেতে ভালোবাসে।
178
00:15:16,042 --> 00:15:18,670
যাওয়ার পথে আকাশে
তোমার আলো দেখতে পেলাম।
179
00:15:19,212 --> 00:15:20,463
এখন নিভে গেছে।
180
00:15:21,631 --> 00:15:24,718
নিভে যায়নি।
শুধু আড়ালে চলে গেছে।
181
00:15:25,677 --> 00:15:27,637
তুমি মাশরুম পছন্দ করো না, তাই না?
182
00:15:30,307 --> 00:15:33,268
মাটির নিচে বাস করি বলে এই নয় যে,
আমাদের ছত্রাক খেতে হবে।
183
00:15:34,269 --> 00:15:35,937
আমি মনে করি ওগুলো
খেতে বেশ ভালোই।
184
00:15:36,897 --> 00:15:39,399
সম্ভবত এই বিষয়ে তর্ক করা
থেকে বিরত থাকতে পারি।
185
00:15:41,651 --> 00:15:43,236
যখন এখানে থাকো না তখন কী করো?
186
00:15:44,738 --> 00:15:46,823
আমি একজন সিস্টেম বিশ্লেষক।
187
00:15:48,158 --> 00:15:49,409
IIT-তে চাকরি করো বুঝি?
188
00:15:50,243 --> 00:15:52,286
আর তোমার কম্পিউটারের
যেকোনো ধরণের সমস্যার জন্য...
189
00:15:52,287 --> 00:15:54,581
কসম খেয়ে বলছি তাতে
আমার কোনো হাত নেই, তাই...
190
00:15:55,415 --> 00:15:58,877
তো, মেয়র হল্যান্ড'কে তুমি
মেয়র হওয়ার আগে থেকে চিনতে?
191
00:16:00,503 --> 00:16:03,464
এটাকে ঠিক "চিনতাম"
বলা যায় না, বুঝতে পারছো?
192
00:16:03,465 --> 00:16:05,841
একবার সে আমায়...
193
00:16:05,842 --> 00:16:09,470
ব্রেক রুমে টোস্টারের প্লাগ খোলার সঠিক
নিয়ম সম্পর্কে জ্ঞান দিয়েছিল আর সেজন্য...
194
00:16:09,471 --> 00:16:10,931
হুম, সে এমনই।
195
00:16:12,515 --> 00:16:14,016
- ঐযে। দেখো।
- কোথায়?
196
00:16:14,017 --> 00:16:15,268
দেখলে?
197
00:16:17,562 --> 00:16:22,234
সম্ভবত ওটা এখানে আছে...
198
00:16:23,276 --> 00:16:28,198
যার অর্থ ওখানে আরো
একটা থাকার কথা।
199
00:16:32,118 --> 00:16:33,912
আশ্চর্য হই যে ওগুলো
কতকাল ধরে ওখানে রয়েছে...
200
00:16:36,539 --> 00:16:38,666
মানে, ওগুলোর অস্তিত্ব বরাবরই
রয়ে এসেছে কিনা... যখন মানুষেরা...
201
00:16:38,667 --> 00:16:40,502
বাইরে বাস করতো,
তার'ও আগে থেকে!
202
00:16:43,129 --> 00:16:44,339
আমিও একই কথা চিন্তা করি।
203
00:16:45,632 --> 00:16:48,760
আকাশে কখনো আলোর বদলে
অদ্ভুত কিছু তোমার চোখে পড়েছে?
204
00:16:49,803 --> 00:16:51,555
- অদ্ভুত বলতে?
- মানে কোনোরকম সূত্র...
205
00:16:52,222 --> 00:16:53,848
যা বাইরের পরিবেশ কেমন ছিল
সেই সম্পর্কে ধারণা দেয়।
206
00:16:59,187 --> 00:17:01,523
না, তবে...
207
00:17:02,649 --> 00:17:07,821
একবার...
208
00:17:08,487 --> 00:17:14,035
আকশে একটা আলো দেখেছিলাম
আর তারপর সেটা অদৃশ্য হয়ে পড়ে।
209
00:17:26,548 --> 00:17:28,049
- হেই, দুঃখিত।
- কোনো ব্যাপার নয়, থামো...
210
00:17:29,259 --> 00:17:31,051
ভাবলাম কাল যে...
211
00:17:31,052 --> 00:17:33,172
- চাওয়ার বিষয়ে বলেছিলাম...
- ঠিক আছে। আমার...
212
00:17:33,930 --> 00:17:35,015
আমি বরং চলি।
213
00:17:38,101 --> 00:17:39,477
না, ঠিক আছে।
আমি নিয়ে নিচ্ছি।
214
00:19:10,443 --> 00:19:12,028
একটা সমস্যা দেখা দিয়েছে।
215
00:19:12,862 --> 00:19:13,862
বেশ।
216
00:19:14,531 --> 00:19:15,739
আমায় হুমকি দেয়া হয়েছে।
217
00:19:15,740 --> 00:19:17,616
- কী?
- না, এটা...
218
00:19:17,617 --> 00:19:19,660
না, আমি আপনার
নিরাপত্তার ব্যবস্থা করছি।
219
00:19:19,661 --> 00:19:21,787
শেরিফ, জানি তুমি পুরো কথা শোনো না...
220
00:19:21,788 --> 00:19:25,041
কিন্তু আমার কথাটা
শোনা দরকার তোমার।
221
00:19:27,627 --> 00:19:28,670
বসো।
222
00:19:31,423 --> 00:19:35,801
সেদিন, সিমস যখন তোমার বিরুদ্ধে
গোপনে প্রমাণ রাখার অভিযোগ করেছিল,
223
00:19:35,802 --> 00:19:39,054
আমায় জানানো হয়েছে যে,
তোমার পক্ষাবলম্বনের বিষয়টা...
224
00:19:39,055 --> 00:19:41,308
জজ মিডোস মোটেও
ভালোভাবে নেননি।
225
00:19:41,933 --> 00:19:47,856
সে সিমসের কাছে একটা সতর্কবার্তা দিয়ে পাঠিয়েছে যে,
যদি পুনরায় তার কাজে বাধার সৃষ্টি করি...
226
00:19:48,523 --> 00:19:53,653
সে প্যাক্টে কোনোরকম ফাঁকফোকড়
বের করে আমায় ছাটাই করবে।
227
00:19:55,363 --> 00:20:01,536
বহুবছর আগেই, ঠিক করেছিলাম
তার কাজে বিঘ্নতা সৃষ্টি করবো না।
228
00:20:02,370 --> 00:20:03,370
নিজের চাকরি বাঁচাতে।
229
00:20:03,371 --> 00:20:04,705
অবশ্যই।
230
00:20:04,706 --> 00:20:09,628
কিন্তু IT-তে আমার চাকরিটা
কোনো সাধারণ চাকরি নয়।
231
00:20:11,087 --> 00:20:15,090
জানি তুমি ভাবো যে,
জেনারেটরের জন্যই সাইলো টিকে আছে...
232
00:20:15,091 --> 00:20:17,509
কারণ এটাই সত্য। বিদ্যুৎ
ব্যতীত আমরা নিঃস্ব হয়ে পড়বো।
233
00:20:17,510 --> 00:20:20,096
বিদ্যুৎ কীভাবে কাজে লাগানো হয়,
সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ।
234
00:20:20,889 --> 00:20:25,935
ফসলে সেচ দেয়া, বার্তা প্রেরণ করা,
বাতাস ছাড়া।
235
00:20:25,936 --> 00:20:30,857
IT-র সার্ভার এই সমস্ত
অদৃশ্য কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে।
236
00:20:31,858 --> 00:20:36,905
এখন, যদি এই সার্ভারটা
কোনো ভুল হাতে পড়ে,
237
00:20:38,365 --> 00:20:41,408
তাহলে জেনারেটর থেকে কত পরিমাণ
বিদ্যুৎ বেরাচ্ছে তাতে কোনো ফারাক পড়বে না।
238
00:20:41,409 --> 00:20:44,161
মিডোস কি সার্ভারটা কব্জা করতে পারে?
239
00:20:44,162 --> 00:20:47,749
শুধু এটুকু জানি যে, কী করবে সেটা
জানার অপেক্ষায় বসে থাকতে চাই না।
240
00:20:48,959 --> 00:20:53,837
ওকে বশে রাখার মতো কিছু
একটা খুঁজে বের করতে হবে,
241
00:20:53,838 --> 00:20:56,841
যার দ্বারা ওকে সীমালঙ্ঘন
করা থেকে বিরত রাখতে পারি।
242
00:20:59,261 --> 00:21:02,722
আমি একটা বিষয়
নিয়ে তদন্ত করছি।
243
00:21:03,515 --> 00:21:04,890
কী সেটা?
244
00:21:04,891 --> 00:21:08,270
প্যাক্টের নিয়ম অনুযায়ী, চলমান
তদন্তকার্যের বিষয়ে আলোচনা করা নিষেধ।
245
00:21:09,563 --> 00:21:13,066
- তুমি বিলিংস-র মতো কথা বলছো।
- ও মানুষ হিসাবে তেমন খারাপ নয়।
246
00:21:14,568 --> 00:21:16,236
ও'ই তোমার জায়গা নেবে।
247
00:21:18,905 --> 00:21:20,365
তুমি যেটারই তদন্ত চালাও না কেন,
248
00:21:20,949 --> 00:21:26,037
আশা করছি জজ মিডোজ তোমায় সরিয়ে দেয়ার
আগেই, তাকে বশে রাখার মতো কিছু একটা পেয়ে যাবে।
249
00:21:27,581 --> 00:21:28,957
কেননা ওর স্বার্থসিদ্ধি হওয়ার পরপরই,
250
00:21:29,749 --> 00:21:32,335
আমাদের পক্ষে আর
ওকে আটকানো সম্ভব হবে না।
251
00:21:35,505 --> 00:21:36,922
ওখানেই রেখে দাও, কার্ল।
252
00:21:36,923 --> 00:21:38,340
আমি কার্ল নই।
253
00:21:38,341 --> 00:21:40,802
আমি শেরিফ।
আপনার নাস্তা নিয়ে এসেছি।
254
00:21:41,970 --> 00:21:43,305
রেখে দিয়ে চলে যাও।
255
00:21:45,181 --> 00:21:47,057
আমার কিছু প্রশ্ন করার আছে।
256
00:21:47,058 --> 00:21:48,643
আমার শরীর ভালো নেই।
257
00:21:49,561 --> 00:21:53,188
প্রথম প্রশ্নটা হচ্ছে নাগরিকদের
বন্দি করে তাদের ইচ্ছার বিরুদ্ধে...
258
00:21:53,189 --> 00:21:55,525
তাদেরকে আপনার
অজ্ঞান করার নীতি সম্পর্কে।
259
00:22:12,709 --> 00:22:14,836
ভাবিনি কেউ দেখা করতে আসবে।
আমি অসুস্থ।
260
00:22:15,545 --> 00:22:18,465
হ্যাঁ। আপনার সেক্রেটারিও
এটাই বলেছিল।
261
00:22:20,008 --> 00:22:24,095
তবুও জোর করে এখানে আসতে আর আমার
প্রাইভেসি লঙ্ঘন করা থেকে তোমাকে বিরত রাখা গেলো না।
262
00:22:25,889 --> 00:22:27,557
চিন্তা করবেন না।
আমি চলে যাবো।
263
00:22:28,350 --> 00:22:32,020
গ্লোরিয়া হিল্ডারব্র্যান্ডট'কে মেডিকেলে
বন্দি রাখার কারণটা ব্যখ্যা করা মাত্রই।
264
00:22:32,687 --> 00:22:34,063
কাকে?
265
00:22:34,064 --> 00:22:35,649
সেই ফার্টিলিটি কাউন্সেলর'কে।
266
00:22:38,276 --> 00:22:39,319
ওহ, সে।
267
00:22:40,070 --> 00:22:41,488
ওর'ই ভালোর জন্য রেখেছি।
268
00:22:42,239 --> 00:22:44,990
তাকে ড্রাগ দিচ্ছেন কারণ
আপনি মনে করেন তার কথাই....
269
00:22:44,991 --> 00:22:46,450
অ্যালিসন বেকার'কে বাইরে
যাওয়ার জন্য চালিত করেছে।
270
00:22:46,451 --> 00:22:48,202
জানি না এসব তথ্য কোত্থেকে পাচ্ছো।
271
00:22:48,203 --> 00:22:49,495
গ্লোরিয়া'র রেকর্ড থেকে।
272
00:22:49,496 --> 00:22:53,958
গ্লোরিয়া তাকে বলেছিল যে,
সাইলো চায় না তার মতো নারী মা হোক,
273
00:22:53,959 --> 00:22:55,167
সেজন্যই আমি তার
সাথে কথা বলতে চাই।
274
00:22:55,168 --> 00:22:56,461
কেন?
275
00:22:57,837 --> 00:22:59,637
পুরাকীর্তির তদন্তকার্য সম্পর্কিত,
আপনি যেটার অনুমোদন দিয়েছিলেন।
276
00:23:00,632 --> 00:23:03,759
বছরের পর বছর তার ওপর নজর রেখেছিলেন।
আমি মনে করি উনি কিছু একটা জানতে পারেন।
277
00:23:03,760 --> 00:23:05,427
তুমি মিথ্যা বলায় পারদর্শী নও, শেরিফ।
278
00:23:05,428 --> 00:23:07,555
তাহলে তার সাথে কথা বলতে দিন,
আপনাকে আর বিরক্ত করবো না।
279
00:23:07,556 --> 00:23:10,933
- আমি তো তোমাকে আটকে রাখছি না।
- তার মস্তিষ্ক ড্রাগে ভরে আছে।
280
00:23:10,934 --> 00:23:14,103
গ্লোরিয়া'র কোনো মনঃভ্রমে আক্রান্ত নয়,
ঠিক যেমন আপনার ঠান্ডা লাগেনি।
281
00:23:14,104 --> 00:23:19,358
তো, শেরিফের পদে তুমি সুখী নও,
যে পদের জন্য তুমি উপযুক্তও নও...
282
00:23:19,359 --> 00:23:21,860
- তাই এখন মানুষের রোগের নির্ণয় করছো?
- আপনি তো আমায় শেরিফের পদ থেকে সরাতে চান।
283
00:23:21,861 --> 00:23:23,362
আমি গ্লোরিয়া'র সাথে কথা বলতে চাই।
284
00:23:23,363 --> 00:23:26,740
তাই, আপনি বরং গ্লোরিয়া'র
ওপর থাকা মেডিকেল অর্ডার তুলে নিন,
285
00:23:26,741 --> 00:23:29,202
তাহলে এই সপ্তাহের মধ্যেই
আমি ইস্তফা দিয়ে দেবো।
286
00:23:31,413 --> 00:23:35,332
বিচারিক নিরাপত্তাব্যবস্থাকে খবর
দেয়ার আগেই এখান থেকে চলে যাও।
287
00:23:35,333 --> 00:23:36,835
সিমসের ভয় আমাকে
দেখাতে আসবেন না।
288
00:23:37,335 --> 00:23:38,670
আপনাকে একটা ভালোই প্রস্তাব দিয়েছি।
289
00:23:39,546 --> 00:23:42,131
কয়েক ঘন্টার জন্য গ্লোরিয়া'কে
মেডিকেলের বাইরে নিয়ে যেতে দিন,
290
00:23:42,132 --> 00:23:44,341
আর তারপর আমি পুনরায়
মেকানিক্যাল বিভাগে চলে যাবো।
291
00:23:44,342 --> 00:23:46,803
- এটা সম্ভব নয়।
- অবশ্যই সম্ভব। আপনি অর্ডারটা তুলে নিন।
292
00:23:47,554 --> 00:23:48,554
আমি পারবো না।
293
00:23:48,555 --> 00:23:49,848
আপনি তো জজ।
294
00:23:50,807 --> 00:23:55,979
বললাম তো পারবো না,
আর এই বিষয়ে আমার হাত বাঁধা।
295
00:23:57,814 --> 00:24:00,691
যা করছো সেটা
তোমায় বন্ধ করতে হবে।
296
00:24:00,692 --> 00:24:02,736
আমার কাঙ্খিত জিনিসটা না
জানা অব্ধি আমি থামছি না।
297
00:24:07,198 --> 00:24:09,868
- ওরা তোমায় কখনো জানতে দেবে না।
- কারা জানতে দেবে না? কী বলতে চাইছেন?
298
00:24:10,577 --> 00:24:11,828
তারা বলতে কারা?
299
00:24:18,376 --> 00:24:20,045
তো, সবকিছু এভাবেই চলে?
300
00:24:25,008 --> 00:24:26,760
এই অ্যাপার্টমেন্ট, পুরাকীর্তি...
301
00:24:28,887 --> 00:24:30,889
যতক্ষণ মুখ বন্ধ রাখবেন,
ততক্ষণ এগুলো আপনার থাকবে?
302
00:24:35,310 --> 00:24:36,310
চমৎকার।
303
00:24:36,311 --> 00:24:39,272
এজন্যই আপনি এখানে ঠান্ডার
ওষুধ খেয়ে আরামে দিন কাটাচ্ছেন।
304
00:24:40,023 --> 00:24:42,484
আমার সম্পর্কে তুমি কিচ্ছু জানো না।
305
00:24:43,235 --> 00:24:44,611
এবার এখান থেকে বিদায় হও!
306
00:24:55,163 --> 00:24:56,164
থামাও।
307
00:25:01,294 --> 00:25:03,671
নিকোলস হিল্ডারব্র্যান্ডটের সাথে
মেডিকেলে দেখা করতে গিয়েছিল?
308
00:25:03,672 --> 00:25:05,382
- গতকাল।
- দেখাও দেখি।
309
00:25:13,265 --> 00:25:14,891
কতক্ষণ ধরে ওগুলো
ঢাকা পড়ে আছে?
310
00:25:15,976 --> 00:25:17,977
- গতকাল থেকে।
- আমাকে জানাতে পারতে।
311
00:25:17,978 --> 00:25:20,063
স্যরি, স্যার। আমরা
কাউকে পাঠিয়ে দেবো।
312
00:25:41,293 --> 00:25:42,294
জুলস?
313
00:25:47,507 --> 00:25:51,344
ঘরে আসবে?
314
00:25:56,308 --> 00:25:58,018
ওরা আমার এখানে
ট্রান্সফার করে যখন...
315
00:26:01,479 --> 00:26:05,525
ঘরটা ছোট, তবে এখানে
কেবল ঘুমানোর জন্য আসি।
316
00:26:07,819 --> 00:26:13,073
তোমায় কী বলবো তা
বহুবার চিন্তা করেছি যদি...
317
00:26:13,074 --> 00:26:14,158
যদি তুমি ফিরে আসো।
318
00:26:14,159 --> 00:26:16,243
আর এখন যখন এসেছো, কোত্থেকে
শুরু করবো তা ঠিক করতে পারছি না।
319
00:26:16,244 --> 00:26:17,953
সে চিন্তা বাদ দাও।
আমি সেজন্য আসিনি।
320
00:26:17,954 --> 00:26:20,957
তোমার একটা উপকার লাগবে,
আর তারপর আমি চলে যাবো।
321
00:26:21,541 --> 00:26:22,541
আমি তো সেটা চাই না।
322
00:26:22,542 --> 00:26:24,628
দীর্ঘমেয়াদী সেবা-সুশ্রূষায়
একজন রোগী ভর্তি রয়েছে,
323
00:26:25,587 --> 00:26:28,839
আর তাকে ঘন্টাখানেকের জন্য
বাইরে বের করতে তোমার সাহায্য লাগবে।
324
00:26:28,840 --> 00:26:30,549
ওহ, এক মিনিট।
325
00:26:30,550 --> 00:26:32,635
তাকে আটকে রাখা হয়েছে আর
ইচ্ছার বিরুদ্ধে তাকে ড্রাগ দেয়া হচ্ছে।
326
00:26:32,636 --> 00:26:34,971
আমি চাই ড্রাগের প্রভাব কাটুক,
যাতে আমি কারণটা জানতে পারি।
327
00:26:35,597 --> 00:26:37,556
এমন সব কথা বলা
উচিত নয় তোমার।
328
00:26:37,557 --> 00:26:40,185
এটা বিপজ্জনক।
আমি পারবো না।
329
00:26:42,479 --> 00:26:45,482
হ্যাঁ, আমার জানা উচিত ছিল যে,
তুমি রাজি হবে না।
330
00:26:48,485 --> 00:26:49,485
দাঁড়াও।
331
00:27:08,046 --> 00:27:10,005
স্যরি, ডক্টর। আপনার
আসার আওয়াজ পাইনি।
332
00:27:10,006 --> 00:27:14,886
আমি স্রেফ ড্রয়ার থেকে
কিছু ওষুধ নিতে এসেছিলাম।
333
00:27:15,470 --> 00:27:17,012
আপনার স্বাক্ষরের জন্য
'জায় খাতা' নিয়ে আসছি।
334
00:27:17,013 --> 00:27:18,348
আমি শুধু দুটো অ্যাস্পিরিন
নিতে এসেছিলাম।
335
00:27:19,015 --> 00:27:22,602
ভেবেছিলাম ওষুধ ছাড়াই চলে যাবে,
কিন্তু এই মাথাব্যথাটা ছাড়ছেই না।
336
00:27:24,729 --> 00:27:26,189
আমি বাড়ি যাচ্ছি।
337
00:27:27,065 --> 00:27:28,065
আপনি গিয়ে নিয়ে নিন।
338
00:27:28,066 --> 00:27:29,067
ধন্যবাদ।
339
00:28:00,348 --> 00:28:02,934
গ্লোরিয়া, শুনতে পাচ্ছো?
340
00:28:04,102 --> 00:28:06,104
আমি তোমাকে
হাঁটতে নিয়ে যেতে এসেছি।
341
00:28:08,023 --> 00:28:10,066
তুমি নার্সারি দেখতে যাবে?
342
00:28:12,569 --> 00:28:13,945
বাচ্চাদের।
343
00:28:53,276 --> 00:28:55,612
- কেউ তোমাকে দেখেছে?
- মনে তো হয় না।
344
00:28:58,073 --> 00:28:59,198
এখন আমরা সুরক্ষিত।
345
00:28:59,199 --> 00:29:01,200
জানি না কেন,
কিন্তু তারা এখানে আড়ি পাতে না।
346
00:29:01,201 --> 00:29:05,746
গ্লোরিয়া? গ্লোরিয়া, চিনতে পারছো?
আমি শেরিফ। আমাদের গতকাল দেখা হয়েছিল।
347
00:29:05,747 --> 00:29:08,040
- ওকে সিডেটিভ দেয়া হয়েছে।
- হ্যাঁ, জানি। তোমাকে বলেছিলাম।
348
00:29:08,041 --> 00:29:11,126
এর প্রভাব কাটতে পাঁচ
কিংবা ছয় ঘন্টা লেগে যাবে।
349
00:29:11,127 --> 00:29:12,294
ওকে ফেরত নিয়ে যেতে হবে...
350
00:29:12,295 --> 00:29:14,672
- রাতের শিফটের নার্স রাউন্ডে আসার আগেই।
- ধ্যাত।
351
00:29:14,673 --> 00:29:18,634
জানি তুমি বিরক্ত।
একটা গভীর শ্বাস নাও।
352
00:29:18,635 --> 00:29:20,679
পাঁচ বছর বয়স থাকতেই এটা
আমার কাজে দিতো না। এখনো দেয় না।
353
00:29:22,180 --> 00:29:24,848
কিছু তো একটা করা যেতে পারে।
ওকে কফি খাওয়াবো?
354
00:29:24,849 --> 00:29:27,309
ঠান্ডা জলে স্নান করাবো?
কিছু তো করা যেতে পারে?
355
00:29:27,310 --> 00:29:29,061
ও কোনো মেশিন নয় যে,
চাইলেই অন-অফ করতে পারবো।
356
00:29:29,062 --> 00:29:30,814
তাই বলে হাল ছেড়ে দেবে?
চেষ্টা করেও দেখবে না?
357
00:29:33,191 --> 00:29:35,859
সিডেটিভের প্রভাব কম করতে
ওকে কিছু একটা দিয়ে দেখছি।
358
00:29:35,860 --> 00:29:36,986
এটা আগে বললে না কেন?
359
00:29:36,987 --> 00:29:38,989
- কারণ এটা সবসময় কাজ করে না।
- ঠিক আছে।
360
00:29:39,739 --> 00:29:41,491
এর পার্শ্বপ্রতিক্রিয়া আছে।
361
00:29:42,325 --> 00:29:47,538
আমায় জানতে হবে তারা
ওর সাথে এমনটা কেন করছে।
362
00:29:47,539 --> 00:29:49,874
তাই, প্লিজ।
363
00:29:50,667 --> 00:29:53,670
বেশ। আমি কিছু
জিনিসপাতি নিয়ে আসছি।
364
00:30:17,569 --> 00:30:20,196
গ্লোরিয়া, শুনতে পাচ্ছো?
365
00:30:23,992 --> 00:30:26,493
কী হয়েছে?
366
00:30:26,494 --> 00:30:27,703
আমি এটারই ভয় পাচ্ছিলাম।
367
00:30:27,704 --> 00:30:30,415
- ও এমন কেন করছে?
- ধ্যাত! ওর স্ট্রোক হচ্ছে।
368
00:30:32,918 --> 00:30:34,336
জুলস, তোমার সাহায্য লাগবে।
369
00:30:38,131 --> 00:30:42,135
- সব ঠিক আছে। তুমি জানো কী করতে হবে।
- আচ্ছা।
370
00:30:44,054 --> 00:30:46,597
এক এক হাজার।
দুই এক হাজার।
371
00:30:46,598 --> 00:30:48,599
তিন এক হাজার।
372
00:30:48,600 --> 00:30:50,851
চার এক হাজার। পাঁচ এক হাজার।
373
00:30:50,852 --> 00:30:52,978
ছয় এক হাজার।
সাত এক হাজার।
374
00:30:52,979 --> 00:30:55,105
আট এক হাজার।
নয় এক হাজার।
375
00:30:55,106 --> 00:30:56,232
দশ।
376
00:30:56,233 --> 00:30:58,443
এগারো। বার।
377
00:31:05,075 --> 00:31:06,076
প্রভাব কাটছে।
378
00:31:08,411 --> 00:31:09,411
ও ঠিক আছে তো?
379
00:31:11,998 --> 00:31:12,999
তুমি ঠিক আছো?
380
00:31:14,542 --> 00:31:17,879
হ্যাঁ। আমি ঠিক আছি।
381
00:31:25,637 --> 00:31:26,972
ওকে ঘুমাতে দাও এখন।
382
00:31:27,931 --> 00:31:29,808
আমাদের অপেক্ষা করতে হবে।
383
00:32:03,049 --> 00:32:06,552
শেরিফ'কে খুঁজে পাচ্ছি না।
তাকে শেষবার মেডিকেলে দেখেছিলাম।
384
00:32:06,553 --> 00:32:09,305
ভেবেছিলাম ও আবারো বুড়িটার সাথে দেখা
করতে আসছে, কিন্তু অন্য কোথাও চলে গেছে।
385
00:32:09,306 --> 00:32:11,140
এমন কোনো জায়গায়,
যেখানকার ক্যামেরা সম্ভবত খারাপ।
386
00:32:11,141 --> 00:32:14,060
- ওর সেটা জানার কথা নয়।
- সম্ভবত এমন কোনো জায়গায় আছে,
যেখানে ক্যামেরাকে ফাঁকি দেয়া যায়।
387
00:32:15,228 --> 00:32:17,105
মেডিকেলে এমন
জায়গা কোথায় আছে?
388
00:32:17,772 --> 00:32:19,940
আমরা বছরখানেক ধরে সেখান থেকে
ক্যামেরা নিয়ে অন্য জায়গায় লাগাচ্ছি।
389
00:32:19,941 --> 00:32:22,568
শেষ যেগুলো বের করেছিলাম, সেগুলো ৫২তম তলায়
খারাপ হওয়া ক্যামেরাগুলোর জায়গায় লাগিয়েছিলাম।
390
00:32:22,569 --> 00:32:25,154
দেখুন, আমরা মেডিকেলের
প্রধান জায়গাগুলোর ফুটেজ বের করছি কিন্তু...
391
00:32:25,155 --> 00:32:29,200
কিন্তু তোমাদের কেউই ওর
অবস্থান সম্পর্কে জানে না? কেউই নয়?
392
00:32:30,327 --> 00:32:34,080
তাহলে নকশা বের করে সেই ঘরগুলোতে
খোঁজো যেগুলো খোঁজা হয়নি।
393
00:32:41,254 --> 00:32:42,254
কী?
394
00:32:42,255 --> 00:32:44,090
ব্যাজটা মানিয়েছে তোমায়।
395
00:32:45,217 --> 00:32:47,593
আমার মেয়ে, শেরিফ।
396
00:32:47,594 --> 00:32:49,721
হ্যাঁ, তবে বেশিদিন
চাকরিটা করবো না, তাই...
397
00:32:50,764 --> 00:32:52,307
বিষয়টা কী বলো তো, জুলস?
398
00:32:53,308 --> 00:32:54,476
তোমায় কেন বলবো?
399
00:32:58,271 --> 00:32:59,522
আমার এক কাপ কফি লাগবে।
400
00:33:01,191 --> 00:33:03,360
- তুমি খাবে?
- না। ধন্যবাদ।
401
00:33:11,743 --> 00:33:12,869
আমি কোথায়?
402
00:33:14,537 --> 00:33:15,538
গ্লোরিয়া?
403
00:33:17,958 --> 00:33:19,668
তুমি নার্সারিতে আছো।
404
00:33:21,378 --> 00:33:23,003
- কেন?
- আমি হলাম শেরিফ।
405
00:33:23,004 --> 00:33:26,298
তোমায়... কিছু প্রশ্ন
করার জন্য এখানে এনেছি।
406
00:33:26,299 --> 00:33:28,759
তুমি শেরিফ নও। সে...
407
00:33:28,760 --> 00:33:30,636
এই পদে হোলস্টন ছিল।
হোলস্টন বেকার।
408
00:33:30,637 --> 00:33:34,682
তার স্ত্রী সাফাইয়ের জন্য বাইরে
যাওয়ার তিনবছর বাদে সে'ও চলে গেছে।
409
00:33:34,683 --> 00:33:37,978
আর ওর প্রজনন ক্ষমতা সম্পর্কে
তুমি ওকে পরামর্শ দিতে।
410
00:33:38,937 --> 00:33:40,604
দেখো, এসব কথা মনে করা সহজ নয়...
411
00:33:40,605 --> 00:33:42,022
কিন্তু একবার মনে
করার চেষ্টা করে দেখো।
412
00:33:42,023 --> 00:33:44,984
তোমাদের মধ্যে আর কোনো
বিষয় নিয়ে কথা হতো?
413
00:33:44,985 --> 00:33:46,235
কেমন আছে ও?
414
00:33:46,236 --> 00:33:49,531
এখনো জ্ঞান ফেরেনি ওর।
হাতে বেশি সময় নেই। আর...
415
00:33:50,865 --> 00:33:53,075
গ্লোরিয়া।
416
00:33:53,076 --> 00:33:56,203
আমি ডক্টর নিকোলস।
আমি শুধু তোমার হৃদস্পন্দন শুনবো, ঠিক আছে?
417
00:33:56,204 --> 00:33:59,165
নিকোলস।
418
00:34:00,500 --> 00:34:04,129
তোমাকে চিনি।
419
00:34:04,713 --> 00:34:07,298
- আমার কাছে কী চাও?
- ভয় পেও না। সে আমার বাবা।
420
00:34:07,299 --> 00:34:09,258
- সে শুধু সাহায্যের চেষ্টা করছে...
- ও ওদের হয়ে কাজ করে।
421
00:34:09,259 --> 00:34:11,970
- ও এসব কী বলছে?
- ও'ই ছিল।
422
00:34:12,679 --> 00:34:15,055
- ও'ই আমার ডাক্তার ছিল।
- কী বলছে এসব?
423
00:34:15,056 --> 00:34:18,392
- ও তোমার কাছে দেখাতো?
- হ্যাঁ। তুমিই ছিলে।
424
00:34:18,393 --> 00:34:20,310
- জবাব দাও, তুমি ওর ডাক্তার ছিলে?
- তুমি। ও'ই ছিল।
425
00:34:20,311 --> 00:34:22,438
আমার... এটা
৪০ বছর আগের কথা।
426
00:34:22,439 --> 00:34:25,107
- ও আমায় মা হতে দেয়নি।
- কী? এটা কি... সত্যি?
427
00:34:25,108 --> 00:34:26,692
- তুমিই ছিলে!
- জুলস, আমি...
428
00:34:26,693 --> 00:34:29,444
- আমার সবকিছু মনে পড়ছে।
- না। তুমি ওকে উত্তেজিত করে তুলছো।
429
00:34:29,445 --> 00:34:30,946
ওর এই অবস্থা আমি করিনি।
430
00:34:30,947 --> 00:34:32,948
- যাও। এখান থেকে চলে যাও। যাও।
- না। আবার নয়।
431
00:34:32,949 --> 00:34:35,159
- হেই, গ্লোরিয়া। আমার দিকে তাকাও।
- না!
432
00:34:35,160 --> 00:34:36,786
ভয় পেও না।
সে চলে গেছে।
433
00:34:38,288 --> 00:34:39,955
হেই, সে ওদের হয়ে কাজ
করতো বলতে কী বোঝালে?
434
00:34:39,956 --> 00:34:41,957
- ঠিক কী বোঝাতে...
- আমি এখানে থাকতে চাই না।
435
00:34:41,958 --> 00:34:43,043
সব ঠিক আছে।
436
00:34:43,710 --> 00:34:47,212
আমার কথাটা শোনো। ওরা
তোমাকে এই অবস্থাতে রাখছে।
437
00:34:47,213 --> 00:34:49,757
ওরা তোমায় ড্রাগ দিচ্ছে,
যাতে সবকিছু ভুলে যাও।
438
00:34:49,758 --> 00:34:52,134
আমি ভুলতেই চাই। আমি এখানে
আর এক মূহুর্তও থাকতে চাই না।
439
00:34:52,135 --> 00:34:53,428
আমি তোমায় ভরসা করি না।
440
00:35:03,230 --> 00:35:04,814
এটা আগেও দেখেছো, তাই না?
441
00:35:06,983 --> 00:35:07,984
ওরে, মা।
442
00:35:09,402 --> 00:35:12,696
- এটা কোথায় পেলে তুমি?
- আমার এক বন্ধুর কাছ থেকে। জর্জ।
443
00:35:12,697 --> 00:35:14,323
শুনেছিলাম তুমিই ওকে এটা দিয়েছিলে।
444
00:35:14,324 --> 00:35:15,491
খুদে জর্জ?
445
00:35:15,492 --> 00:35:17,953
আমি ওকে দিইনি।
ওর মা'কে দিয়েছিলাম।
446
00:35:18,662 --> 00:35:20,621
- তার নামটা মনে পড়ছে না।
- সমস্যা নেই।
447
00:35:20,622 --> 00:35:23,917
- সে আমাদের পক্ষে ছিল।
- "আমাদের পক্ষে" মানে?
448
00:35:26,253 --> 00:35:30,173
আমি তোমায় চিনি না,
আর তোমার উদ্দেশ্য সম্পর্কেও জানি না।
449
00:35:35,720 --> 00:35:38,223
ফ্লেমকিপার্সের ব্যাপারে শুনেছো?
450
00:35:40,058 --> 00:35:41,059
না।
451
00:35:41,726 --> 00:35:44,645
কারণ তারা আমাদের
অস্তিত্বকে মিটিয়ে দেয়।
452
00:35:44,646 --> 00:35:46,230
- কারা?
- সাইলো।
453
00:35:46,231 --> 00:35:47,690
তারা বিদ্রোহের পর
থেকেই চেষ্টা করছে।
454
00:35:47,691 --> 00:35:50,317
তারপরই স্মৃতি মেটানোর জন্য
তারা জলে কিছু একটা মেশায়।
455
00:35:50,318 --> 00:35:51,318
কী?
456
00:35:51,319 --> 00:35:55,991
তারা অতীতকে মিটিয়ে ফেলতে চাইতো আর সেসব
লোকেদেরও যারা সেটাকে রক্ষা করার চেষ্টা করছিল।
457
00:35:56,616 --> 00:35:59,410
ঠিক বুঝতে পারছি না।
ফ্লেমকিপার্স কারা ছিল?
458
00:35:59,411 --> 00:36:03,914
যারা পাল্টা রুখে দাঁড়িয়েছিল,
যারা বইয়ের মতো জিনিসগুলো রেখেছিল।
459
00:36:03,915 --> 00:36:05,874
তাদের স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখতে।
460
00:36:05,875 --> 00:36:08,377
- আর তুমি ওদেরই লোক?
- হ্যাঁ, ছিলাম।
461
00:36:08,378 --> 00:36:11,214
কিন্তু তারা আমাদের
অস্তিত্বকে মিটিয়ে ফেলে।
462
00:36:13,466 --> 00:36:17,553
তুমি বলছো যে, আমার
বাবা তোমায় মা হতে দেয়নি।
463
00:36:17,554 --> 00:36:20,806
- ওরা চেয়েছিল আমরা নিঃবংশই মরি।
- কি?
464
00:36:20,807 --> 00:36:25,352
ওরা আমাদের একটা সংসার পাতার আশ্বাসে
রেখেছিল, কিন্তু তা কখনোই করতে পারিনি।
465
00:36:25,353 --> 00:36:28,899
দাঁড়াও। আর ডাক্তারেরা
এসব বিষয়ে জানতো?
466
00:36:29,566 --> 00:36:30,774
আলবাৎ জানতো।
467
00:36:30,775 --> 00:36:33,736
তারা বলেছিল আমাদের
গর্ভনিরোধক বের করছে।
468
00:36:33,737 --> 00:36:35,614
কিন্তু সেটা মিথ্যা ছিল।
469
00:36:36,781 --> 00:36:41,076
আমাদের দ্বিতীয়বারের চেষ্টা
ব্যর্থ হওয়ার পরই আমি বুঝে ফেলি।
470
00:36:41,077 --> 00:36:43,704
হেনরি, আমার স্বামী,
ও ফ্লেমকিপার ছিল না,
471
00:36:43,705 --> 00:36:45,539
আর ও খুব করে বাবা হতে চেয়েছিল।
472
00:36:45,540 --> 00:36:47,166
আর আমি জানতাম ও আমার
গর্ভ থেকে কখনোই সন্তান পাবে না...
473
00:36:47,167 --> 00:36:51,755
আর ওকে সত্যিটা বললে আমাকে কখনো ছেড়ে
যাবে না। তাই, ওর সাথে আমি সম্পর্ক ভেঙে দিই।
474
00:36:53,173 --> 00:36:57,344
একবার দেখা করেছিলাম ওর সাথে,
যখন ও নিজের সন্তানের সাথে ছিল...
475
00:36:58,303 --> 00:36:59,930
আর ও আমায় না
চেনার ভান করেছিল।
476
00:37:02,390 --> 00:37:06,602
আমাদের যা ক্ষতি করেছে তা বিবেচনার
পর, আমি আর এই অন্যায় সহ্য করতে পারলাম না।
477
00:37:06,603 --> 00:37:11,732
তাই, আমার সবচেয়ে মূল্যবান রত্নটা...
478
00:37:11,733 --> 00:37:14,152
আমার চেনা সর্বশেষ সেই
ফ্লেমকিপারকে দিয়ে দিলাম।
479
00:37:15,153 --> 00:37:17,071
আর সেটা ছিল জর্জের মা?
480
00:37:17,072 --> 00:37:20,075
হ্যাঁ। তার নাম ছিল অ্যান।
এর কিছুদিন পরই সে মারা যায়।
481
00:37:21,034 --> 00:37:23,286
বেচারা ওর ছেলেটা
অনাথ হয়ে পড়ে।
482
00:37:26,498 --> 00:37:28,290
ওকে শেষবার কবে দেখেছিলে?
483
00:37:28,291 --> 00:37:32,545
ও তোমাকে হার্ড ড্রাইভ
সম্পর্কে কিছু বলেছিল?
484
00:37:32,546 --> 00:37:34,547
জর্জ যখন বড়ো হচ্ছিল,
আমি প্রতিনিয়ত ওর খবর নিতাম,
485
00:37:34,548 --> 00:37:37,216
কিন্তু পরে ওর সাথে সমস্ত
যোগাযোগ বন্ধ হয়ে যায়।
486
00:37:37,217 --> 00:37:38,301
ও কেমন আছে?
487
00:37:42,806 --> 00:37:44,099
কবে?
488
00:37:45,767 --> 00:37:47,017
গতবছর।
489
00:37:47,018 --> 00:37:54,067
সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল,
কিন্তু এটা কোনো দুর্ঘটনা ছিল না।
490
00:37:55,485 --> 00:37:57,654
এই জায়গাটা, আসলে...
491
00:38:00,031 --> 00:38:03,867
ওরা আমায় ড্রাগ দিতে পারে ঠিকই,
কিন্তু আমি তো অন্তত পালাতে পারি।
492
00:38:03,868 --> 00:38:05,287
এটা দেখো।
493
00:38:05,870 --> 00:38:06,871
দাঁড়াও, বের করি।
494
00:38:09,916 --> 00:38:11,167
জল।
495
00:38:13,044 --> 00:38:15,297
তারা এটাকে সাগর বলে।
496
00:38:16,423 --> 00:38:19,843
আমি বহুবার সেখানে
থাকার কল্পনা করেছি,
497
00:38:20,343 --> 00:38:25,974
কিন্তু এই জীবনে আর এর শব্দ
আর ঘ্রাণের অভিজ্ঞতা নেয়া হবে না।
498
00:38:30,020 --> 00:38:31,021
ওকে একটু কোলে নেবো?
499
00:38:33,356 --> 00:38:34,357
হ্যাঁ, নিশ্চয়।
500
00:38:49,873 --> 00:38:51,166
হ্যালো।
501
00:38:52,000 --> 00:38:53,084
হ্যালো।
502
00:38:56,379 --> 00:38:57,714
হ্যালো।
503
00:39:03,261 --> 00:39:05,472
তুমি হ্যানাহ নিকোলসের মেয়ে।
504
00:39:07,474 --> 00:39:09,017
হ্যাঁ। তাকে চিনতে তুমি?
505
00:39:10,977 --> 00:39:13,605
মনে আছে অ্যান'কে তার
সম্পর্কে কথা বলতে শুনেছিলাম।
506
00:39:14,356 --> 00:39:16,065
জর্জের মা আমার মা'কে চিনতো?
507
00:39:16,066 --> 00:39:19,152
আসলে, সে কোনো একটা বিষয়ে
তোমার মা'কে সাহায্য করছিল।
508
00:39:19,694 --> 00:39:23,615
কী বিষয় সেটা ভুলে গেছি।
কোনোরকম ম্যাগনিফায়িং ডিভাইস হবে।
509
00:39:24,115 --> 00:39:26,325
জানো, সবসময় এই বিষয়টা
আমায় আশ্চর্য করে তুলতো...
510
00:39:26,326 --> 00:39:30,330
যে তারা হ্যানাহ নিকোলসের
মতো নারীকে মা হতে দিয়েছিল।
511
00:39:31,873 --> 00:39:33,500
আমার মা একজন ফ্লেমকিপার ছিল?
512
00:39:34,834 --> 00:39:37,587
তার মধ্যেও এমন জানার খিদে ছিল।
513
00:39:38,505 --> 00:39:43,051
এই একমাত্র জিনিসটাই ওরা কখনো
আমাদের থেকে কেড়ে নিতে পারবে না।
514
00:39:45,470 --> 00:39:49,849
তার সম্পর্কে শোনার পর...
515
00:39:51,893 --> 00:39:54,604
মনে হয়েছিল, আমাদেরই কোনো
আপনজনকে হারিয়েছি।
516
00:40:15,250 --> 00:40:17,294
- ও কেমন আছে?
- তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি।
517
00:40:17,919 --> 00:40:19,713
এটা তোমার জন্য নিরাপদ নয়, জুলস।
518
00:40:22,132 --> 00:40:25,301
তুমি সর্বশেষ ব্যক্তি হবে যার কথায়
বিশ্বাস করবো যে, কোনটা নিরাপদ।
519
00:40:25,302 --> 00:40:26,760
আমি তোমায় কখনোই
বিপদে ফেলবো না।
520
00:40:26,761 --> 00:40:29,388
কিন্তু নিজের রোগীদের ছলনায়
রেখে আশ্বাস দেবে যে,
521
00:40:29,389 --> 00:40:31,725
তাদের গর্ভনিরোধক বের করে দিয়েছো?
522
00:40:34,144 --> 00:40:35,811
আমার হাত বাঁধা ছিল।
523
00:40:35,812 --> 00:40:37,897
যদি মানুষের সাহায্য
করতে চাইতাম আর...
524
00:40:37,898 --> 00:40:42,902
সাহায্য? তুমি শুধু তাদেরই সাহায্য করছো,
যারা মানুষকে নিঃবংশ করতে চাইছে।
525
00:40:42,903 --> 00:40:46,363
বোঝার চেষ্টা করো। এই বিষয়ে
আমায় কিছুই জানানো হয়নি।
526
00:40:46,364 --> 00:40:47,740
যখন ওরা আমার কাছে
সাহায্য চাইতে এসেছিল,
527
00:40:47,741 --> 00:40:51,076
তখন বলেছিল যে, এটা দীর্ঘসময়
বাঁচার জন্য প্রয়োজনীয় ছিল...
528
00:40:51,077 --> 00:40:53,037
যাতে জেনেটিক ব্যাধিকে বৃহৎ
পরিসরে ছড়িয়ে পড়া থেকে রোধ করা যায়।
529
00:40:53,038 --> 00:40:55,332
কিন্তু মানুষকে মিথ্যা কেন বলা হলো?
530
00:40:57,792 --> 00:40:59,586
তাদেরকে মিথ্যা আশা
কেন দেয়া হলো?
531
00:41:00,587 --> 00:41:03,423
কখনো এই বিষয়ে প্রশ্ন তোলার
কথা চিন্তা করে দেখেছো?
532
00:41:05,634 --> 00:41:06,968
অবশ্যই করেছি।
533
00:41:08,929 --> 00:41:13,225
সবসময়ই ভাবতাম যে, যাদের ওরা
বেছে নিচ্ছে, তাদেরকে ওরা শাস্তি দিতে চায়।
534
00:41:14,726 --> 00:41:17,645
আর তবুও, ওদের কথামতো
কাজ করতে থাকলে?
535
00:41:17,646 --> 00:41:21,106
প্রশ্ন করলে তার
পরিণাম ভোগ করতে হয়।
536
00:41:21,107 --> 00:41:22,734
আমরা দু'জনেই সেটা জানি।
537
00:41:24,402 --> 00:41:27,239
- তুমি ভাবো যে, আমি তোমার মা'কে ঠকিয়েছি।
- না, এই প্রসঙ্গ তুলো না।
538
00:41:31,576 --> 00:41:34,037
স্পষ্টতই সে একমাত্র ব্যক্তি নয়,
যাকে তুমি ঠকিয়েছো।
539
00:41:44,756 --> 00:41:46,257
আরে, ওকে পেয়েছি।
540
00:41:46,258 --> 00:41:50,052
হেই। হেই! কী ব্যাপার?
সে ঠিক আছে তো?
541
00:41:50,053 --> 00:41:53,097
আমার ডেপুটি তাকে সিঁড়ির পাশে
ঘুরে বেড়াতে দেখতে পায়, তাই...
542
00:41:53,098 --> 00:41:55,474
তুমি বললে যে, ও হিল্ডারব্র্যান্ডটের
সাথে আর দেখা করতে আসেনি।
543
00:41:55,475 --> 00:41:58,477
- আসেনি তো।
- তাহলে এটা কী দেখা যাচ্ছে?
544
00:41:58,478 --> 00:42:01,605
- জানি না।
- বের করো ওরা এইমাত্র কোথা থেকে এসেছে। এখনই!
545
00:42:01,606 --> 00:42:02,982
আর ওদের ওপর নজর রাখো!
546
00:42:02,983 --> 00:42:04,441
শেরিফ, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন...
547
00:42:04,442 --> 00:42:06,778
তাকে তার ঘরে রেখে আসছি আর
তারপর একটা রিপোর্ট দায়ের করবো।
548
00:42:11,700 --> 00:42:13,868
দাঁড়াও। আমি একটু হাঁটি।
549
00:42:14,953 --> 00:42:15,954
আচ্ছা।
550
00:42:20,208 --> 00:42:22,377
- তুমি ঠিক আছো?
- হ্যাঁ, সম্ভবত।
551
00:42:35,307 --> 00:42:37,100
ওটা আরেকবার দেখতে পারি?
552
00:42:38,018 --> 00:42:39,019
হ্যাঁ।
553
00:42:52,657 --> 00:42:55,368
- এটাকে সামলে রেখো।
- হ্যাঁ, রাখবো।
554
00:43:01,666 --> 00:43:03,877
আমার ফুলগুলো আর এখানে নেই।
555
00:43:05,587 --> 00:43:09,174
মনে পড়েছে।
শেরিফ হোলস্টন এখানে এসেছিল।
556
00:43:09,883 --> 00:43:12,301
- কবে?
- জানি না।
557
00:43:12,302 --> 00:43:14,137
খুব বেশিদিন হয়নি।
আমি ঠিক মনে রাখতে পারি না।
558
00:43:15,180 --> 00:43:18,974
সে ফুল এনেছিল,
আর ওখানে রেখেছিল।
559
00:43:18,975 --> 00:43:21,353
- আয়নার কাছে?
- হ্যাঁ।
560
00:43:39,037 --> 00:43:42,749
- এটা আগে কখনো দেখিনি।
- হয়তো এটাই ও তোমাকে দেখাতে চেয়েছে?
561
00:43:43,750 --> 00:43:45,502
এটার সম্পর্কে কোনো
ধারণা নেই আমার।
562
00:43:59,766 --> 00:44:01,892
মনে হয় আয়নার পেছন থেকে
ওরা আমাদের দেখতে পাচ্ছে।
563
00:44:01,893 --> 00:44:04,270
- সেজন্যই হোলস্টন সেখানে ফুল রেখে গিয়েছিল।
- কী?
564
00:44:04,271 --> 00:44:07,147
ওরা বাইরে সেন্সরের
মতো ডিভাইস লাগিয়েছে,
565
00:44:07,148 --> 00:44:09,317
আর সম্ভবত ওরা
আমাদের ওপর নজর রাখছে।
566
00:44:12,737 --> 00:44:16,532
ও যখন এখানে এসেছিল, সেই সম্পর্কে
আর কিছু মনে আছে? ও কি কিছু বলেছিল?
567
00:44:16,533 --> 00:44:19,201
না। ও এখানে বেশিক্ষণ থাকেনি।
568
00:44:19,202 --> 00:44:21,830
আর বেশিরভাগ সময়টাই ঐ
ভেন্টে কাজ করতে কাটিয়ে দেয়।
569
00:44:38,763 --> 00:44:40,181
আমাদের ক্যামেরা ঢেকে দিলো।
570
00:44:54,195 --> 00:44:55,488
করছেটা কী এসব?
571
00:44:56,114 --> 00:44:58,491
- সমস্যা হলো, আমাদের এখন একমাত্র সম্বল অডিও'ই।
- না, দিয়েগো।
572
00:44:59,075 --> 00:45:01,368
সমস্যা হলো ও জানে যে,
ওখানে ক্যামেরা লাগানো আছে।
573
00:45:01,369 --> 00:45:03,495
কী ওটা? কী পেলে?
574
00:45:03,496 --> 00:45:06,541
রক্ষীদের পাঠাও। এখনই!
575
00:45:19,471 --> 00:45:21,097
এখানে থাকা যাবে না।
ওরা এলোই বলে।
576
00:45:25,227 --> 00:45:27,937
- তুমিই এখন সর্বশেষ ফ্লেমকিপার।
- না।
577
00:45:27,938 --> 00:45:32,107
তুমি এই দায়িত্ব নিতে চাওনি। এটা উচিতও নয়।
কিন্তু এটাই মেনে নিতে হবে। এখন এর দায়িত্ব তোমার।
578
00:45:32,108 --> 00:45:34,944
- না।
- এটাকে মিটতে দিলে, সত্যটাও মিটে যাবে।
579
00:45:34,945 --> 00:45:36,111
আমায় যেতে হবে।
580
00:45:36,112 --> 00:45:38,114
তোমার মা হলে কী করতে বলতো?
581
00:45:39,991 --> 00:45:42,993
- যদি তাকে জিজ্ঞেস করতে পারতাম,
কিন্তু তা করতে পারবো না।
- না, পারবে না।
582
00:45:42,994 --> 00:45:45,872
কিন্তু জানো কেন সে
আত্মহত্যা করেছিল?
583
00:46:04,432 --> 00:46:05,433
সে কোথায়?
584
00:46:06,833 --> 00:46:20,433
অনুবাদ ও সম্পাদনায়
আকাশ বসাক
585
00:46:21,433 --> 00:47:11,433
সিরিজটি বাংলা সাবটাইটেলের সহিত উপভোগের জন্য ধন্যবাদ।