1
00:00:23,040 --> 00:00:35,580
আগের পর্বে যা দেখেছেন...
2
00:01:13,080 --> 00:01:25,000
সাবটাইটেল পরিবেশনায়:
:.:.: THE GHOST SQUAD :.:.:
3
00:01:55,000 --> 00:02:25,000
আলেফ সিজন ১ এপিসোড ২
অনুবাদ ও সম্পাদনা - শান্তনু মুখার্জী
4
00:03:01,600 --> 00:03:04,760
গুড মর্নিং, মাহমুত।
শুনলাম আমাদের ডেকেছেন।
5
00:03:06,840 --> 00:03:08,120
- স্যার, আন্ডার সেক্রেটারি...
- দূর হও!
6
00:03:13,600 --> 00:03:14,600
বোসো।
7
00:03:19,600 --> 00:03:20,600
জান তো?
8
00:03:21,360 --> 00:03:25,200
তুমি এই লোকটাকে দু দিনে
নিজের মতো বানিয়ে ফেলেছ, সেত্তার। ব্রাভো।
9
00:03:27,280 --> 00:03:29,520
প্রসঙ্গত গতকাল কিছু তথ্য পেয়েছি।
10
00:03:30,080 --> 00:03:32,360
ইজমিত পুলিশের থেকে
একটা প্রমাণ আমাদের হাতে এসেছে।
11
00:03:34,200 --> 00:03:38,280
একটা জিভ... মালিক অজানা, কিছুই নেই...
12
00:03:39,800 --> 00:03:41,840
সৌভাগ্যবশত, আমাদের ছেলেরা
মালিকের সন্ধান পেয়েছে।
13
00:03:44,160 --> 00:03:46,440
নিশ্চয় অনুমান করেছ।
14
00:03:47,480 --> 00:03:48,480
হ্যাঁ।
15
00:03:49,160 --> 00:03:50,440
এটা হচ্ছে মুস্তফা দিরি'র।
16
00:03:52,240 --> 00:03:53,520
কিন্তু যা বুঝলাম না তা হল...
17
00:03:54,000 --> 00:03:55,000
...এই জিভটা...
18
00:03:55,280 --> 00:03:56,840
এত দূরে ইজমিতে...
19
00:03:57,840 --> 00:03:59,400
...কীভাবে গেল।
20
00:04:00,680 --> 00:04:01,680
সেত্তার?
21
00:04:06,560 --> 00:04:07,560
যাই হোক...
22
00:04:09,120 --> 00:04:10,920
তোমাকে বলার আরো
অনেক কিছু আছে, কিন্তু...
23
00:04:13,200 --> 00:04:14,240
এখন তার সময় নয়।
24
00:04:16,040 --> 00:04:17,560
তবে এটা বলতেই হবে...
25
00:04:20,120 --> 00:04:21,920
আমরা বন্ধুদের সাথে আহত হই...
26
00:04:22,680 --> 00:04:23,960
...আর তাদের সাথেই রক্তাক্ত হই।
27
00:04:24,200 --> 00:04:26,000
বন্ধুত্ব অনেক আগেই ঘুচে গেছে,
মাহমুত।
28
00:04:29,600 --> 00:04:30,880
ফাইলটা টেবিলে রয়েছে।
29
00:04:31,640 --> 00:04:32,640
ওটা নাও, আর যাও।
30
00:04:33,160 --> 00:04:34,440
এদিপ তোমাদের বিস্তারিত জানাবে।
31
00:04:46,960 --> 00:04:50,320
আচ্ছা... ক্যাপ্টেন সেত্তার
তদন্তের নেতৃত্ব দেবেন।
32
00:04:51,360 --> 00:04:54,160
আর ওনার পার্টনার মিঃ কেমাল হলেন
তোমাদের নতুন স্কোয়াড লিডার।
33
00:04:55,200 --> 00:04:57,480
মিঃ কেমাল লেফকোসিয়া হয়ে
এখানে এসেছেন।
34
00:04:58,000 --> 00:05:02,600
তার আগে উনি লন্ডনে
স্কটল্যান্ড ইয়ার্ডের একটি বিশেষ ইউনিটে...
35
00:05:02,880 --> 00:05:04,400
...দীর্ঘদিন ধরে কাজ করেছেন।
36
00:05:05,440 --> 00:05:07,680
ছোটবেলা থেকেই উনি লন্ডনে।
37
00:05:07,800 --> 00:05:10,160
ওখানেই উনি পড়াশোনা করেন।
38
00:05:10,560 --> 00:05:11,920
ঠিক কিনা, মিঃ কেমাল।
39
00:05:14,400 --> 00:05:15,400
আহমেত...
40
00:05:15,680 --> 00:05:16,680
আমাদের কম্পিউটার বিশেষজ্ঞ।
41
00:05:17,920 --> 00:05:18,880
বিল্লুর...
42
00:05:19,000 --> 00:05:21,320
পুলিশ একাডেমির শীর্ষে রয়েছে।
43
00:05:21,800 --> 00:05:23,080
এটা আমাদের সাথে ওর
প্রথম অ্যাসাইনমেন্ট হবে।
44
00:05:23,880 --> 00:05:24,880
আর এই হল জিহাঙ্গির...
45
00:05:25,640 --> 00:05:27,720
আমরা ওকে খুব ভালোবাসি।
46
00:05:28,720 --> 00:05:30,000
সব ফাইল তোমাদের টেবিলে রয়েছে।
47
00:05:31,040 --> 00:05:32,840
আমাদের সতর্ক থাকা দরকার।
48
00:05:33,320 --> 00:05:34,600
কোন প্রশ্ন আছে?
49
00:05:35,800 --> 00:05:37,520
তাহলে তোমাদের জন্য শুভকামনা রইলো।
50
00:05:46,280 --> 00:05:48,080
আমি জানি ওরা আড়ালে
আমার বিষয়ে কি বলে।
51
00:05:48,600 --> 00:05:50,560
তাই, কিছু বিশ্বাস করার আগে...
52
00:05:50,680 --> 00:05:52,680
...চাইব আগে আমার সাথে কথা বল।
53
00:05:53,960 --> 00:05:55,520
মূল কথায় আসা যাক...
54
00:05:56,800 --> 00:05:58,600
আমি চাই সবাই
নিজের কাজ সঠিকভাবে করুক।
55
00:05:59,360 --> 00:06:02,360
আমি নতুন প্রবিধান, তোমাদের অধিকার
তোমাদের টাইম কার্ড...
56
00:06:02,480 --> 00:06:04,720
...শিফটের সময় শেষ
ইত্যাদির পরোয়া করব না...
57
00:06:04,840 --> 00:06:06,760
... বারোটা বাজিয়ে দেবো।
58
00:06:09,840 --> 00:06:11,120
আমার প্রিয় বিল্লুর, দ্যাখো...
59
00:06:11,880 --> 00:06:15,240
অপরাধ নিও না তবে আমি
তোমার প্রতিও বিশেষ করুণা করব না।
60
00:06:16,760 --> 00:06:18,040
আমার ন্যায়বিচারের পদ্ধতি।
61
00:06:18,280 --> 00:06:21,120
বেশ, এটাই আমার বলার ছিল।
এবার, আমার পার্টনার...
62
00:06:21,640 --> 00:06:22,920
আমার নতুন পার্টনার কেমাল...
63
00:06:23,920 --> 00:06:25,960
...তোমাদের বলবে,
এই খচ্চরটা কি করেছে।
64
00:06:34,440 --> 00:06:35,960
প্রথমত, আমাদের চার দিন নষ্ট হয়েছে।
65
00:06:36,720 --> 00:06:39,040
হত্যাকাণ্ডের তদন্তে
চার দিন একটা দীর্ঘ সময়।
66
00:06:39,560 --> 00:06:41,600
আর সময় নষ্ট না করে
এখনই কাজ শুরু করতে হবে।
67
00:06:42,880 --> 00:06:44,160
প্রথম শিকার মুস্তফা দিরি।
68
00:06:44,920 --> 00:06:46,440
একজন ট্র্যান্সভেস্টাইট যৌনকর্মী।
(ট্র্যান্সভেস্টাইট-একজন মানুষ যে বিপরীত লিঙ্গের পোশাক পরে)
69
00:06:46,960 --> 00:06:48,520
মার্ভে নামে পরিচিত।
70
00:06:49,000 --> 00:06:51,320
খুনের আগে মহিলার
জিভ কেটে ফেলা হয়েছিল।
71
00:06:52,080 --> 00:06:54,120
হত্যাকারী, সম্ভবত ভিকটিমকে
একটা বাথটাবে ডুবিয়ে দেয়...
72
00:06:54,400 --> 00:06:56,440
...আর তারপর জেটির নিচে
শিকল দিয়ে বেঁধে রাখে।
73
00:06:57,480 --> 00:06:59,000
দ্বিতীয় শিকার, নুসরেত ইশক্।
74
00:07:00,280 --> 00:07:01,560
হ্যালিক ডকে পাওয়া গেছে।
75
00:07:02,320 --> 00:07:04,360
আমরা যখন ঘটনাস্থলে পৌঁছাই
তখনও সে জীবিত ছিল।
76
00:07:04,880 --> 00:07:06,160
তার ঠোঁটদুটি সেলাই করা ছিল।
77
00:07:06,680 --> 00:07:07,960
সেলাই খোলার পর...
78
00:07:08,200 --> 00:07:10,520
...মুস্তফা দিরির হারানো জিভ
পাই ওর মুখের ভিতর।
79
00:07:12,040 --> 00:07:14,360
উনি একজন বিখ্যাত বেস্টসেলার লেখক,
বয়স চল্লিশের ঘরে।
80
00:07:16,160 --> 00:07:19,240
এই দুই ভিকটিমের মধ্যে
কোন আপাত সংযোগ নেই।
81
00:07:19,720 --> 00:07:21,280
ঠিক এটাই
আমাদের তদন্ত করতে হবে।
82
00:07:22,560 --> 00:07:24,600
আমাদের জানতে হবে নুসরেত ইশক্
কী লিখেছেন আর কী করেছেন...
83
00:07:24,840 --> 00:07:27,680
...ও মুস্তফা দিরির সাথে সেসবের
কী ধরনের সম্পর্ক থাকতে পারে।
84
00:07:32,520 --> 00:07:36,720
আমরা মুস্তফা দিরির বাড়িতে
আলট্রা ভায়োলেট রশ্মি দিয়ে এই ছবিটা তুলেছিলাম।
85
00:07:37,640 --> 00:07:39,600
এটা রক্ত দিয়ে লেখা আর
তারপর পরিষ্কার করা হয়েছে।
86
00:07:40,200 --> 00:07:42,520
আমি জানতে চাই এর মানে কী,
আর এই সম্পর্কে সবকিছু।
87
00:07:43,280 --> 00:07:46,120
অপরাধস্থল থেকে নমুনা নাও আর
অবিলম্বে তাদের বিশ্লেষণ করতে পাঠাও।
88
00:07:46,360 --> 00:07:47,640
এটা আমি করব, লেফটেন্যান্ট।
89
00:07:49,960 --> 00:07:52,000
এবং দ্বিতীয় জিনিস হল
রেকর্ডিং...
90
00:07:53,280 --> 00:07:55,320
এটা আমাদের জন্য
করেছে হত্যাকারী নিজে।
91
00:07:56,360 --> 00:07:58,400
তোমাদের ফাইলে
একটা প্রতিলিপি আছে।
92
00:07:59,960 --> 00:08:03,760
খুনি বলে, যদি লেখক এফএকে'র
"রেইনবো" উপন্যাসটা...
93
00:08:04,040 --> 00:08:05,800
...এক সপ্তাহের মধ্যে প্রকাশিত না হয়...
94
00:08:06,840 --> 00:08:08,360
...আরও নতুন শিকার হবে।
95
00:08:09,560 --> 00:08:11,240
আমি চাই তোমরা
এটা মন দিয়ে পড়।
96
00:08:11,440 --> 00:08:13,400
আহমেত... তুমি এটা করবে?
97
00:08:13,520 --> 00:08:14,520
হ্যাঁ, লেফটেন্যান্ট।
98
00:08:16,560 --> 00:08:17,560
জিহাঙ্গির...
99
00:08:18,360 --> 00:08:19,880
আমাদের এটা সংগঠিত করতে হবে।
100
00:08:20,680 --> 00:08:22,960
তারিখ অনুসারে,
উপরে বাম থেকে শুরু কর...
101
00:08:23,240 --> 00:08:26,560
...ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর
একটা যেন আরেকটাকে স্পর্শ না করে।
102
00:08:29,480 --> 00:08:30,440
জিহাঙ্গির?
103
00:08:30,560 --> 00:08:31,560
হ্যাঁ, স্যার?
104
00:08:31,680 --> 00:08:34,000
ওগুলোকে একটা একটা করে সাজাও,
ঠিক আছে, বাবু?
105
00:08:34,160 --> 00:08:35,160
ঠিক আছে, স্যার।
106
00:08:35,400 --> 00:08:36,400
গুড।
107
00:08:37,040 --> 00:08:39,520
বেশ তাহলে, সবাইকে শুভকামনা।
108
00:08:39,720 --> 00:08:41,160
আমরা কিছু বই দেখতে যাচ্ছি।
109
00:08:52,040 --> 00:08:54,600
ইস্তাম্বুলের অন্য কোথাও
এরকম সিমিত্ খেতে পাবে না।
110
00:08:54,960 --> 00:08:57,800
বাস্টার্ডরা আঙুরের রসের বদলে
চায়না ডাই ব্যবহার করে।
111
00:08:58,520 --> 00:08:59,800
কিন্তু এই লোকটা তেমন করে না।
112
00:08:59,920 --> 00:09:01,600
যখন ছাত্র ছিলাম
এখানে খেতাম।
113
00:09:02,880 --> 00:09:03,920
স্কুলটা কি কাছাকাছিই ছিল?
114
00:09:04,400 --> 00:09:06,200
ঠিক ওইখানে, লাইব্রেরির উল্টোদিকে।
115
00:09:07,240 --> 00:09:08,760
তাহলে লাইব্রেরিটা নিশ্চয়
ভালো করেই জানেন?
116
00:09:10,320 --> 00:09:12,200
একবারই ওখানে গেছি
কেননা যেতে বাধ্য হয়েছিলাম।
117
00:09:14,920 --> 00:09:15,920
হ্যালো?
118
00:09:18,480 --> 00:09:19,480
নুসরেত ইশক্ ?
119
00:09:22,840 --> 00:09:24,880
ডাটাবেসের সাথে ক্রস-চেক করেছ?
120
00:09:26,960 --> 00:09:27,960
আচ্ছা।
121
00:09:29,240 --> 00:09:31,040
ঠিক আছে, মিস বিল্লুর,
ওটা আমার ডেস্কে রেখে দিতে পারো।
122
00:09:31,280 --> 00:09:33,080
আপাতত আর কিছু নয়।
ধন্যবাদ।
123
00:09:35,400 --> 00:09:37,800
দেয়ালে প্রতীকচিহ্নের নমুনাগুলো
মুস্তফা দিরি বা...
124
00:09:37,920 --> 00:09:40,200
... নুসরত ইশকের নমুনার সাথে মিলছে না।
125
00:09:41,520 --> 00:09:43,080
আর এটা আমাদের সিস্টেমে থাকা
কারও নয়।
126
00:10:11,000 --> 00:10:12,880
হ্যালো। আমরা একটা বই খুঁজছি।
127
00:10:13,120 --> 00:10:14,440
ফর্ম পূরণ করেছেন?
128
00:10:15,720 --> 00:10:16,720
কি ফর্ম?
129
00:10:20,760 --> 00:10:22,480
না। আমাদের একটা জরুরি কাজ আছে।
130
00:10:23,280 --> 00:10:25,080
স্যার,
সবারই জরুরী কাজ থাকে।
131
00:10:28,640 --> 00:10:31,120
এই যে, আপনার ফর্ম। হোমিসাইড।
132
00:10:31,640 --> 00:10:33,240
আমরা একটা বই খুঁজছি।
133
00:10:34,200 --> 00:10:36,920
আপনারা কি বই পড়ে
খুনের সমাধান করছেন, স্যার?
134
00:10:37,360 --> 00:10:39,160
বন্ধু, দেখ...
135
00:10:42,280 --> 00:10:46,040
আমরা একটা বই খুঁজছি। এফএকে নামের
একজন লেখকের "রেইনবো" নামের একটা উপন্যাস।
136
00:10:46,560 --> 00:10:47,760
এক্ষুনি চেক করে দেখছি।
137
00:10:54,600 --> 00:10:57,840
ফায়েক আহলাত কারাচা। "রেইনবো"। ১৯৬৩.
138
00:10:57,960 --> 00:11:00,040
মিউরেক্কেপ ম্যাগাজিন।
ধারাবাহিক উপন্যাস। শুধু একটা প্রিন্ট।
139
00:11:00,160 --> 00:11:01,480
হ্যাঁ, আমরা ওটা নিতে পারি?
140
00:11:01,760 --> 00:11:04,800
দুর্ভাগ্যবশত, স্যার। আপনাদের
পুরাতন রেকর্ড বিভাগে যেতে হবে।
141
00:11:05,880 --> 00:11:06,840
আর সেটা কোথায়?
142
00:11:06,960 --> 00:11:07,960
নিচের তলায়।
143
00:11:34,200 --> 00:11:35,200
সুপ্রভাত।
144
00:11:37,440 --> 00:11:38,440
বলুন?
145
00:11:38,560 --> 00:11:39,560
আমরা একটা পুরানো বই খুঁজছি।
146
00:11:39,840 --> 00:11:42,400
ফাইক আহলাত কারাচা'র একটা
ধারাবাহিক উপন্যাস "রেইনবো"।
147
00:11:42,880 --> 00:11:45,720
দেখা যাক। কোথায় প্রকাশিত?
148
00:11:46,240 --> 00:11:48,280
মিউরেক্কেপ ম্যাগাজিন। ১৯৬৩.
149
00:11:49,000 --> 00:11:50,000
আচ্ছা।
150
00:12:19,600 --> 00:12:21,560
না। না।
151
00:12:24,120 --> 00:12:25,400
এখানে চেক করা যাক।
152
00:12:38,200 --> 00:12:41,240
ফায়েক আহলাত কারাচা। ১৯৬৩.
- হ্যাঁ।
153
00:12:42,800 --> 00:12:43,800
হ্যাঁ।
154
00:12:47,640 --> 00:12:49,440
সবকটা পত্রিকা নেওয়া হয়েছে।
155
00:12:50,720 --> 00:12:52,240
ফেরানোর তারিখও পেরিয়ে গেছে।
156
00:12:53,000 --> 00:12:54,280
আর কোন কপি নেই?
157
00:12:54,400 --> 00:12:55,720
না, একটাই আছে।
158
00:12:55,840 --> 00:12:57,640
অন্য কোন কপি বা ফটোকপি নেই?
159
00:12:57,760 --> 00:12:59,520
- না।
- শুধু একটাই প্রিন্ট আছে...
160
00:12:59,640 --> 00:13:00,960
...আর সেটাও হারিয়ে গেছে, তাই কি?
161
00:13:01,200 --> 00:13:03,400
হারায়নি,
এটা শুধু ফিরত আসেনি।
162
00:13:05,560 --> 00:13:07,080
কবে ফিরত আসা উচিত ছিল?
163
00:13:07,600 --> 00:13:08,600
এটা অনুযায়ী...
164
00:13:09,920 --> 00:13:12,720
২৪শে সেপ্টেম্বর, ১৯৮৪.
165
00:13:12,840 --> 00:13:16,440
- আল্লার দোহাই। এটা অনেকদিনের দেরী।
- হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, হ্যাঁ।
166
00:13:18,360 --> 00:13:19,400
কে নিয়েছে ওগুলো?
167
00:13:21,680 --> 00:13:23,240
সেটা মুছে গেছে, পড়তে পারছি না।
168
00:13:24,040 --> 00:13:25,880
- আমি দেখি?
- অবশ্যই।
169
00:13:28,920 --> 00:13:29,920
না, না।
170
00:13:34,040 --> 00:13:35,120
কি করতে পারি আমরা?
171
00:13:35,240 --> 00:13:36,280
আসলে...
172
00:13:37,040 --> 00:13:39,680
চাইলে অপেক্ষা করতে পারেন।
173
00:13:40,640 --> 00:13:43,440
বা এটা সম্ভবত সেকেন্ড-হ্যান্ড
বই বিক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে।
174
00:13:43,960 --> 00:13:48,840
যদি ভাগ্যবান হন তবে এটা
কোন পড়ুয়া ব্যক্তির লাইব্রেরিতে পেতে পারেন।
175
00:13:49,640 --> 00:13:52,200
কিছু জানতে পারলে
আমাকে এই নম্বরে কল করবেন।
176
00:13:53,440 --> 00:13:54,440
ঠিক আছে।
177
00:13:55,440 --> 00:13:57,520
চিন্তা করবেন না,
এটা আপনাকে ফিরিয়ে দেব।
178
00:14:12,440 --> 00:14:14,040
ওই বই কার্ডটা দাও তো।
179
00:14:14,360 --> 00:14:16,160
এখানে নামিয়ে দিলে চলবে?
180
00:14:17,880 --> 00:14:19,400
সেকেন্ড-হ্যান্ড বই বিক্রেতার
কাছে আসছেন না?
181
00:14:19,600 --> 00:14:21,600
না, আমার কিছু কাজ আছে।
তোমাকে খুঁজে নেব।
182
00:14:21,920 --> 00:14:23,000
কার্ডটা দাও।
183
00:14:26,840 --> 00:14:27,840
ওইখানে।
184
00:14:46,360 --> 00:14:47,320
হ্যালো, ফেভজি?
185
00:14:47,960 --> 00:14:51,280
কি খবর স্যার? অনেক দিন হল
ফোন করছেন না।
186
00:14:51,800 --> 00:14:54,720
একটা জিনিস জানতে চাই। একজন
জালিয়াত দরকার, কাকে সুপারিশ করবে?
187
00:14:55,040 --> 00:14:58,200
স্যার, জানেনই, আমি
বহুদিন এসব ছেড়েছি।
188
00:14:58,600 --> 00:15:01,240
জলছাপ ইত্যাদিই ছিল শেষ কাজ।
189
00:15:01,480 --> 00:15:04,000
জানতে পারি, স্যার,
আপনার কেন এটা দরকার?
190
00:15:04,200 --> 00:15:06,280
একটা মুছে যাওয়া লেখা
কাউকে দিয়ে পড়াতে হবে।
191
00:15:06,720 --> 00:15:09,600
আচ্ছা। তাহলে নতুন প্রজন্ম
আপনাকে সাহায্য করতে পারবে না।
192
00:15:10,080 --> 00:15:13,040
কিন্তু তোরোস মনস্টার রয়েছে।
ও আপনাকে সাহায্য করতে পারে।
193
00:15:13,280 --> 00:15:14,600
এই মনস্টারটা কে?
194
00:15:15,600 --> 00:15:16,840
মেহমেত অবসর নিয়েছে।
195
00:15:17,120 --> 00:15:19,240
সে এখন পাখি পালন করছে, স্যার।
196
00:15:19,880 --> 00:15:20,920
ওকে কোথায় পাব?
197
00:15:21,560 --> 00:15:23,360
তোফানে ওর একটা বাসা আছে স্যার।
198
00:16:13,560 --> 00:16:17,160
এইযে সোনা। সোনা মেয়ে।
ঠিক হয়ে যাও সোনা।
199
00:16:18,800 --> 00:16:20,920
- আসসালামু আলাইকুম।
- আলাইকুল আসসালাম।
200
00:16:22,960 --> 00:16:24,000
দরকার নেই।
201
00:16:25,040 --> 00:16:26,840
এটা স্পষ্ট যে আপনি একজন পুলিশ।
202
00:16:30,720 --> 00:16:31,720
ওর সমস্যাটা কি?
203
00:16:33,240 --> 00:16:34,960
ওই সিরিয়ানদের জন্য।
204
00:16:35,520 --> 00:16:38,080
ওরা শুধু সমস্যা আর
রোগ নিয়ে এসেছে।
205
00:16:39,640 --> 00:16:40,880
এই সপ্তাহে এটা তৃতীয়।
206
00:16:44,560 --> 00:16:47,200
স্যার, কিছু ভুল হয়েছে নাকি?
207
00:16:47,600 --> 00:16:50,040
অবসর নেওয়ার পর
অনেক দিন হয়ে গেছে।
208
00:16:50,720 --> 00:16:53,720
না, না, কোনো ভুল নেই।
ফেভজি আমাকে এখানে পাঠিয়েছে।
209
00:16:54,200 --> 00:16:57,320
বলল, একমাত্র তোরোস মনস্টার
আমাকে সাহায্য করতে পারে।
210
00:16:57,600 --> 00:16:58,720
হে খোদা।
211
00:17:00,360 --> 00:17:02,160
একবার একটা নাটক করেছিলাম...
212
00:17:02,920 --> 00:17:05,480
...আর সেটা আমার নাম হয়ে গেছে।
যাও, সোনা।
213
00:17:06,760 --> 00:17:08,240
যখন আমরা ভিতরে ছিলাম...
214
00:17:08,800 --> 00:17:12,320
...আমাদের একজন অভিনেতা বন্ধু ছিল।
সে একটা নাটক করার জন্য জোর করেছিল।
215
00:17:12,640 --> 00:17:16,680
ম্যানেজমেন্ট অনুমোদন করছিল না,
এই বলে যে আজিজ নেসিন একজন কম্যুনিস্ট।
216
00:17:17,240 --> 00:17:18,800
আমরা জিদ ধরলাম।
217
00:17:19,320 --> 00:17:20,320
আমরা নাটক করলাম।
218
00:17:20,880 --> 00:17:22,800
ওরা আমাকে তোরোস মনস্টারের
অভিনয় করতে বাধ্য করলো।
219
00:17:23,440 --> 00:17:25,240
আমি তখন যাকে আঘাত করতাম
তাকেই ভূপাতিত করে ফেলতাম।
220
00:17:25,800 --> 00:17:28,960
নাটকের দিন অনেক সাংবাদিক,
দর্শক, উৎসাহ দান...
221
00:17:29,640 --> 00:17:31,760
কয়েকদিন পর একটা...
222
00:17:32,240 --> 00:17:34,280
...খবর কাগজের প্রথম পাতায়...
223
00:17:34,400 --> 00:17:37,560
...লেখা হল, "দ্য মনস্টার অফ তোরোসের
দুর্দান্ত নাটক"।
224
00:17:39,040 --> 00:17:40,640
তাই নামটা থেকে গেল।
225
00:17:43,120 --> 00:17:44,120
স্যার?
226
00:17:44,640 --> 00:17:46,800
দাঁড়িয়ে আছেন কেন,
প্লিজ বসুন, আপনাকে চা খাওয়াই।
227
00:17:46,920 --> 00:17:48,360
ধন্যবাদ, কিন্তু এটা জরুরী।
228
00:17:50,800 --> 00:17:52,280
এই নামটা পড়া দরকার।
229
00:18:01,400 --> 00:18:02,720
৭০ গ্রাম, ভারতীয়।
230
00:18:03,760 --> 00:18:05,440
যদি পেছন থেকে না গিয়ে থাকে ...
231
00:18:05,600 --> 00:18:06,800
আমি কখন আসব?
232
00:18:07,760 --> 00:18:08,840
আজ রাতে এলে চলবে?
233
00:18:11,920 --> 00:18:13,440
কাল আসুন, স্যার।
234
00:18:14,640 --> 00:18:16,280
- দেখা হবে।
- দেখা হবে।
235
00:18:30,200 --> 00:18:31,320
এই যে? কি করলে?
236
00:18:31,920 --> 00:18:32,920
কোথায় গিয়েছিলেন?
237
00:18:33,520 --> 00:18:35,480
তোরোস মনস্টারের সঙ্গে
দেখা করলাম।
238
00:18:35,960 --> 00:18:37,880
তোরোস মনস্টার? সে আবার কে?
239
00:18:38,320 --> 00:18:40,440
সেটা ছাড়ো।
গুপ্তধন খুঁজে পেয়েছ?
240
00:18:40,680 --> 00:18:42,680
না। কিছু পেলে
ওরা আমাকে জানাবে।
241
00:18:42,800 --> 00:18:44,720
বেশ। ইনশাল্লা।
242
00:18:55,800 --> 00:18:59,480
আমরা আপনার কাছ থেকে শোনার
অপেক্ষায় রয়েছি। ঠিক আছে। অপেক্ষা করছি। ধন্যবাদ।
243
00:19:02,480 --> 00:19:03,560
হ্যালো বন্ধুরা।
244
00:19:03,680 --> 00:19:04,800
- হ্যালো, লেফটেন্যান্ট।
- হ্যালো।
245
00:19:04,920 --> 00:19:06,080
কেমন চলছে, বন্ধুরা?
246
00:19:06,960 --> 00:19:09,560
স্যার, আমি এই
প্রতীকটার বিষয়ে খোঁজ নিয়েছি।
247
00:19:10,960 --> 00:19:13,520
এটা দেখতে হিব্রু বর্ণমালার
প্রথম অক্ষর, "আলেফ" এর মতো।
248
00:19:14,040 --> 00:19:17,520
কিছু অমিল আছে, কিন্তু
মনে হয় এটা মূলত তাই।
249
00:19:20,600 --> 00:19:21,840
এর অনেক অর্থ আছে...
250
00:19:21,960 --> 00:19:24,480
এটা গ্রীক, হিব্রু এবং
মিশরীয় বর্ণমালার প্রথম অক্ষর।
251
00:19:24,760 --> 00:19:26,680
প্রাচীন মিশরীয়দের কাছে
এটা "রা" এর প্রতীক।
252
00:19:26,800 --> 00:19:28,040
ক্যাব্বালাদের কাছে
এটা "ঈশ্বরের নিঃশ্বাস"।
253
00:19:28,160 --> 00:19:29,600
আর সুফিবাদে এর অর্থ হল "শুরু"।
254
00:19:29,880 --> 00:19:32,320
এর একটা অর্থ হল "যে স্থানে
পৃথিবী এবং আকাশ মিলিত হয়"।
255
00:19:32,440 --> 00:19:33,760
আরো অনেক অর্থ আছে।
256
00:19:38,120 --> 00:19:39,960
তাদের যেভাবে বাঁধা হয়েছিল
সে বিষয়ে তোমার কী মনে হয়?
257
00:19:41,640 --> 00:19:44,320
এটা স্পষ্ট যে যেভাবে ভিকটিমদের
বাঁধা হয়েছিল আর এই...
258
00:19:44,440 --> 00:19:47,200
... প্রতীকের মধ্যে একটা সংযোগ রয়েছে,
কিন্তু...
259
00:19:47,520 --> 00:19:48,520
হ্যাঁ?
260
00:19:49,080 --> 00:19:50,440
কিন্তু জানি না সেটা কী।
261
00:19:51,920 --> 00:19:52,920
আমিও না।
262
00:19:55,760 --> 00:19:57,560
এটাও ফাইলে রেখে দাও, প্লিজ।
- অবশ্যই।
263
00:19:58,520 --> 00:19:59,800
রেকর্ডিংটা চেক করেছিলে?
264
00:20:00,040 --> 00:20:01,440
ওটা একটা এনালগ রেকর্ডিং,
লেফটেন্যান্ট।
265
00:20:01,600 --> 00:20:03,240
আজ সকালে ওটা
ডিজিটালাইজ করতে পাঠিয়েছি...
266
00:20:03,360 --> 00:20:05,200
...ওরা আগামীকাল
একটা বিস্তারিত রিপোর্ট পাঠাবে।
267
00:20:05,720 --> 00:20:07,760
আর ম্যাগাজিনটা?
অন্য কোন কপি আছে?
268
00:20:08,520 --> 00:20:09,920
কিছুই খুঁজে পাইনি, স্যার।
269
00:20:10,040 --> 00:20:11,760
আমি দুষ্প্রাপ্য বই বিক্রির
ওয়েবসাইটগুলিতে দেখলাম...
270
00:20:11,880 --> 00:20:14,680
...আর সেকেন্ড-হ্যান্ড বই বিক্রেতাদের
ডাটাবেস, কিন্তু কিছুই নেই।
271
00:20:15,160 --> 00:20:16,720
শুধু একটা ছোট ক্লু পেয়েছি।
272
00:20:17,240 --> 00:20:19,160
যখন আমি লাইব্রেরিগুলিতে
অনুসন্ধান করছিলাম...
273
00:20:19,280 --> 00:20:22,360
...একটা নিবন্ধ পেয়েছি যেখানে
ফাইক আহলাত কারাচার উল্লেখ রয়েছে।
274
00:20:22,600 --> 00:20:23,800
নিবন্ধটার নাম...
275
00:20:23,920 --> 00:20:26,240
"আমাদের সাহিত্যে মৌলিক সুফিবাদের ঐতিহ্য"।
276
00:20:26,680 --> 00:20:28,880
যতদূর জানতে পেরেছি,
এটা একটা নিবন্ধ যা নিরীক্ষণ করে...
277
00:20:29,000 --> 00:20:30,280
...ফাইক আহলাত কারাচা'র রচনাগুলির।
278
00:20:30,840 --> 00:20:32,960
এই নিবন্ধের লেখকের কাছে
একটা কপি থাকতে পারে।
279
00:20:33,560 --> 00:20:35,120
- লেখক কে?
- ইয়াশার তুরান।
280
00:20:35,640 --> 00:20:38,200
ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে
ইসলামিক স্টাডিজের সহযোগী অধ্যাপক।
281
00:20:38,520 --> 00:20:40,440
ভাল। চলুন চেক করি।
282
00:20:41,720 --> 00:20:43,920
গুড লাক্।
- ধন্যবাদ স্যার।
283
00:20:53,000 --> 00:20:54,480
আমি আগে মর্গে যাব।
284
00:20:55,840 --> 00:20:58,120
এত সব মৃত মানুষ
তোমার জন্য যথেষ্ট হয়নি, কেমাল?
285
00:20:58,840 --> 00:21:01,960
আমি গাড়িতে একটু ঝিমিয়ে নিই।
কিছু জানতে পারলে আমাকে জানিও।
286
00:21:18,400 --> 00:21:19,880
রিপোর্টটা পড়েননি?
287
00:21:20,480 --> 00:21:22,000
পড়েছি।
288
00:21:22,240 --> 00:21:24,040
তারপরও দেখা দরকার?
289
00:21:26,600 --> 00:21:28,640
সেত্তার আগে আপনার মত ছিলেন।
290
00:21:29,920 --> 00:21:32,120
বিশ্ববিদ্যালয়ে আমার একজন
অ্যানাটমি'র প্রফেসর ছিলেন।
291
00:21:32,600 --> 00:21:34,120
উনি বলতেন, তোমরা ডাক্তার হবে...
292
00:21:34,560 --> 00:21:36,240
...যখন শিখবে
না ঘুমিয়ে কিভাবে থাকতে হয়...
293
00:21:36,360 --> 00:21:37,720
...আমি যা শেখাচ্ছি তা শিখে নয়।"
294
00:21:41,960 --> 00:21:43,360
আমি স্নাতক হওয়ার পর...
295
00:21:43,520 --> 00:21:45,360
...রাত জেগে জেগে
ক্লান্ত হয়ে গিয়েছিলাম।
296
00:21:46,080 --> 00:21:48,880
ভেবেছিলাম ফরেনসিক ডাক্তার হব
আর বিশ্রাম করব।
297
00:21:49,640 --> 00:21:52,200
বোকার মত লোন নিয়ে
একটা বাড়ি কিনলাম।
298
00:21:52,720 --> 00:21:55,040
সেত্তারের মত লোকের কথা
আমার মাথায় আসেনি।
299
00:21:56,040 --> 00:21:57,320
শিশলি এতফাল হাসপাতালের
এমারজেন্সির ডাক্তার হলে...
300
00:21:57,440 --> 00:21:58,880
...আমি বেশি বিশ্রাম নিতে পারতাম।
301
00:21:59,640 --> 00:22:01,480
শুধু আমিই জানি
কতবার গভীর রাতে...
302
00:22:01,600 --> 00:22:03,480
...অনেক দূর থেকে
আমাকে এখানে আসতে হয়েছে।
303
00:22:06,040 --> 00:22:07,120
"তুমি কার জন্য যাচ্ছ?"
304
00:22:07,320 --> 00:22:09,600
"ওরা তো ইতিমধ্যেই মারা গেছে,"
আমার স্ত্রী অভিযোগ করে।
305
00:22:09,880 --> 00:22:14,560
আমি বলি "আমি মৃতদের জন্য যাচ্ছি না,
আমি যাচ্ছি জীবিতদের জন্য," কিন্তু...
306
00:22:15,400 --> 00:22:16,520
...আমি ওকে বোঝাতে পারিনি।
307
00:22:17,000 --> 00:22:18,680
ও এখনও বুঝতে পারে না।
308
00:22:19,480 --> 00:22:22,720
অবশ্য, আমি বেরিয়ে গেলে
ও এখন খুশি হয়।
309
00:22:24,560 --> 00:22:26,360
এটা এভাবেই রেখে যেতে পারেন।
310
00:22:27,200 --> 00:22:29,000
শুধু যাওয়ার আগে
আলোগুলো নিভিয়ে যাবেন।
311
00:23:04,800 --> 00:23:05,920
গুড ডে।
312
00:23:06,240 --> 00:23:09,120
আমি মিঃ ইয়াশার,
ইয়াশার তুরানের সঙ্গে দেখা করতে চাই।
313
00:23:09,520 --> 00:23:11,600
- মিস ইয়াশার?
- কি?
314
00:23:12,120 --> 00:23:13,520
উনি এখন ক্লাসে আছেন।
315
00:23:14,160 --> 00:23:16,520
জানতে পারি ক্লাসটা কোথায়?
316
00:23:16,640 --> 00:23:18,400
উপরের তলার বড় লেকচার থিয়েটার।
317
00:23:27,720 --> 00:23:30,760
৮ম শতাব্দীর মাঝামাঝি সময়ে
একটি দার্শনিক গোষ্ঠীর আবির্ভাব হয়...
318
00:23:30,880 --> 00:23:33,680
...যেটা প্রথাগত ইসলামকে
নানা ভাবে প্রশ্নবিদ্ধ করে।
319
00:23:34,080 --> 00:23:37,040
"মু'তাজিলিটস" নামে পরিচিত
সেই ধর্মতাত্ত্বিকরা, ইসলামিক চিন্তাধারা...
320
00:23:37,160 --> 00:23:39,400
...ও প্রাচীন গ্রীক যুক্তিবাদের ঐতিহ্যের মধ্যে...
321
00:23:39,520 --> 00:23:41,520
... একটি সমন্বয়ের সন্ধান করছেন।
322
00:23:41,760 --> 00:23:44,440
তার মানে তারা পরামর্শ দিচ্ছিলেন
কুরআনের সবকিছুকে...
323
00:23:44,560 --> 00:23:47,400
... বুদ্ধি ও যুক্তি দিয়ে বুঝতে।
324
00:23:48,080 --> 00:23:53,160
তাদের এই আইডিয়া
খলিফা আল-মামুনের কাছে মর্মস্পর্শী লাগে।
325
00:23:53,720 --> 00:23:56,280
খলিফা আল-মামুন
মু'তাজিলাকে অনুসরণ করেন...
326
00:23:56,520 --> 00:24:00,200
...এবং একটি মতবাদ গ্রহণ করেন
যা ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গির বিরোধিতা করে...
327
00:24:00,320 --> 00:24:02,680
... যে কুরআন হল আল্লাহর বাণী।
বুঝতে পারলে?
328
00:24:03,720 --> 00:24:05,960
এখন... এই ধারণা অনুযায়ী...
329
00:24:06,080 --> 00:24:10,360
...কুরআন আল্লাহ সৃষ্টি করেছেন,
কিন্তু তা তাঁর বাণী ছিল না।
330
00:24:10,520 --> 00:24:12,640
তোমরা জানো, "শব্দ" আল্লাহর একটা নাম...
331
00:24:12,760 --> 00:24:15,160
...তাই এটাকে চিরন্তন এবং
অন্তহীন বলে মনে করা হয়।
332
00:24:15,720 --> 00:24:19,080
সুতরাং, কুরআন যদি আল্লাহর বাণী না হয়ে...
333
00:24:19,560 --> 00:24:21,640
...শুধুমাত্র উদ্ভাবিত শব্দ হয়...
এর মানে কী?
334
00:24:22,400 --> 00:24:26,000
এর মানে এটির পরিবর্তন সম্ভব আর
অন্য প্রতিটি সৃষ্টির মতো এটিও পরিবর্তিত হতে পারে।
335
00:24:27,520 --> 00:24:30,280
কিছু ঐতিহাসিকদের মতে,
আল-মামুনের মতো একজন শাসকের জন্য...
336
00:24:30,400 --> 00:24:32,960
...এই ধারণাটা একটা বিরাট সুযোগ
করে দেয় উলামাদের বিরুদ্ধাচরণ করার...
337
00:24:33,080 --> 00:24:36,520
...যারা তাকে পবিত্র ধর্মগ্রন্থ থেকে
রেফারেন্স দিয়ে সীমাবদ্ধ করার চেষ্টা করছিল।
338
00:24:37,000 --> 00:24:39,200
অতএব, ঠিক এই কারণে ...
339
00:24:39,320 --> 00:24:42,880
...আল-মামুন মুতাজিলাকে
রাষ্ট্রীয় ধর্মে উন্নীত করেন...
340
00:24:43,120 --> 00:24:47,480
...আর তার দৃঢ় পদক্ষেপ জনগণ ও
উলামাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
341
00:24:48,000 --> 00:24:50,320
পরের বার আমরা
আহমদ ইবনে হানবলের সম্পর্কে কথা বলব...
342
00:24:50,440 --> 00:24:53,120
... এবং আরও একটা গোঁড়া ধর্মতত্ত্ব গোষ্ঠী,
আশ'আরিজম এর বিষয়ে।
343
00:24:53,360 --> 00:24:54,640
তোমাদের দিন শুভ হোক।
344
00:25:08,600 --> 00:25:10,440
- হ্যালো মিস ইয়াশার।
- ইয়েস?
345
00:25:11,280 --> 00:25:13,800
ইস্তাম্বুল পুলিশ, হোমিসাইড ব্যুরো।
কেমাল তেকিন।
346
00:25:14,040 --> 00:25:15,120
হোমিসাইড(নরহত্যা)?
347
00:25:15,640 --> 00:25:17,680
কয়েকটা প্রশ্ন করতে পারি
যদি হাতে সময় থাকে?
348
00:25:18,440 --> 00:25:21,560
অবশ্যই, হ্যাঁ, কিন্তু খুব বেশি সময় নেই,
আমাকে একটা প্লেন ধরতে হবে।
349
00:25:21,680 --> 00:25:22,920
বেশি সময় লাগবে না।
350
00:25:23,560 --> 00:25:26,800
আপনি ফায়েক আহলাত কারাচের
কাজ নিয়ে একটা নিবন্ধ লিখেছিলেন, তাই তো?
351
00:25:27,200 --> 00:25:28,200
হ্যাঁ।
352
00:25:28,680 --> 00:25:30,640
আমরা ওর "রেইনবো" নামের
উপন্যাসটা খুঁজছি...
353
00:25:30,760 --> 00:25:33,000
... আর মনে হল আপনার কাছে
এর একটা কপি থাকতে পারে।
354
00:25:33,320 --> 00:25:35,080
- খুব অদ্ভুত।
- কেন?
355
00:25:35,200 --> 00:25:36,600
প্রথমত, এই প্রথমবার একজন...
356
00:25:36,720 --> 00:25:38,240
...পুলিশ আমার নিবন্ধে আগ্রহ নিচ্ছে।
357
00:25:38,680 --> 00:25:41,560
তাছাড়া আমিও ওই উপন্যাসটার
সন্ধানে অনেকদিন ধরে আছি।
358
00:25:41,800 --> 00:25:42,760
তাই?
359
00:25:42,880 --> 00:25:45,200
আমি ফায়েক আহলাত কারাচার
প্রায় প্রতিটা কাজ খুঁজে পেয়েছি...
360
00:25:45,320 --> 00:25:47,840
...কিন্তু "রেইনবো" তার একমাত্র কাজ
যা আমি খুঁজে পাইনি।
361
00:25:48,160 --> 00:25:51,120
দুর্ভাগ্যবশত, বেয়াজিত লাইব্রেরির
একমাত্র অনুলিপিটা পাওয়া যাচ্ছে না।
362
00:25:51,720 --> 00:25:54,360
- জানি।
- ভালো হত যদি সাহায্য করতে পারতাম।
363
00:25:55,080 --> 00:25:58,280
একজন বিস্মৃত লেখকের প্রতি
আগ্রহ কেন দেখাচ্ছেন, যাকে কেউ পাত্তা দেয় না।
364
00:25:58,400 --> 00:26:02,640
একটা তদন্তের জন্য।
লেখকের কাজগুলি কী নিয়ে?
365
00:26:02,760 --> 00:26:04,280
আপনি আমার প্রবন্ধ পড়েন নি?
366
00:26:04,520 --> 00:26:07,520
আসলে হাতে সময় ছিল না তবে
যত তাড়াতাড়ি সম্ভব পড়ে নেব।
367
00:26:07,880 --> 00:26:10,720
সাধারণভাবে, কারাচার কাজগুলি
সুফিবাদ আন্দোলন সম্পর্কে...
368
00:26:10,840 --> 00:26:12,760
...যাকে অটোমানে
ধর্মদ্রোহী বলে মনে করা হয়।
369
00:26:12,880 --> 00:26:16,040
এমনকি সে এই আন্দোলনগুলি থেকেই
নিজের সব চরিত্র বেছে নেয়।
370
00:26:16,160 --> 00:26:17,320
পাষণ্ড?
371
00:26:17,440 --> 00:26:20,360
সুন্নি উলামাদের
প্রচলিত ব্যাখ্যার বিরোধিতা করে।
372
00:26:20,480 --> 00:26:23,360
আন্দোলন, এমনকি অনেক বিষয়ে
শরিয়তকেও স্বীকৃতি দেয় না।
373
00:26:23,480 --> 00:26:26,440
মিঃ কেমাল, সত্যিই দুঃখিত,
কিন্তু আমাকে প্লেন ধরতে হবে।
374
00:26:26,560 --> 00:26:27,760
নিশ্চয়, নিশ্চয়, প্লিজ।
375
00:26:28,000 --> 00:26:31,320
আপনি চাইলে আমি আপনাকে অন্য কোন
সুবিধাজনক সময়ে সাহায্য করার চেষ্টা করতে পারি।
376
00:26:31,600 --> 00:26:32,600
খুব খুশি হব।
377
00:26:33,120 --> 00:26:34,960
আপনার নিবন্ধটা কিকরে পাব?
378
00:26:35,080 --> 00:26:36,840
অনলাইনে পাঠাতে পারি।
379
00:26:37,440 --> 00:26:38,680
তাহলে উপকৃত হব।
380
00:26:41,400 --> 00:26:42,400
ধন্যবাদ।
381
00:26:45,760 --> 00:26:47,240
আপনি কোন কনফারেন্সে যাচ্ছেন?
382
00:26:47,560 --> 00:26:48,560
হ্যাঁ, লন্ডনে।
383
00:26:48,840 --> 00:26:50,240
আমার প্রিয় শহর।
384
00:26:50,880 --> 00:26:51,880
কি কাকতালীয়।
385
00:26:52,920 --> 00:26:54,400
আমি লন্ডন থেকে।
386
00:26:55,040 --> 00:26:57,600
১৩ বছর বয়স থেকে ওখানে বড় হয়েছি।
- সত্যি?
387
00:26:58,560 --> 00:26:59,560
কবে ফিরে এসেছেন?
388
00:27:00,360 --> 00:27:01,360
কিছুদিন আগে।
389
00:27:02,600 --> 00:27:05,400
ফিরে আসার পরে যদি কল করেন,
আপনার সাথে কথা বলতে চাই...
390
00:27:05,520 --> 00:27:08,040
...আপনার নিবন্ধ সম্পর্কে আর
আপনার এক্সপার্ট মতামত জানতে।
391
00:27:08,520 --> 00:27:10,760
অবশ্যই, একদম। দেখা হবে।
392
00:27:37,600 --> 00:27:38,600
সেমিহা?
393
00:28:54,400 --> 00:28:55,760
রিসেপ, আমি জল চাইলাম।
394
00:31:47,120 --> 00:31:48,040
হ্যালো?
395
00:31:49,240 --> 00:31:50,600
হ্যাঁ, বলছি।
396
00:31:53,920 --> 00:31:54,880
কখন?
397
00:31:57,360 --> 00:31:59,400
ঠিক আছে, ধন্যবাদ।
আমরা রওয়ানা দিচ্ছি।
398
00:32:19,360 --> 00:32:20,360
দেখ?
399
00:32:20,920 --> 00:32:23,520
পূর্বের দেশগুলিতে সবসময়
অপেক্ষা করাটাই ভালো উপায়।
400
00:32:25,520 --> 00:32:27,360
একটু ধৈর্য ধরলে
সবকিছুই পাওয়া যায়।
401
00:32:27,480 --> 00:32:28,880
ওরা কখন এটা ফিরিয়েছে?
402
00:32:29,080 --> 00:32:32,040
জানি না, জেকি আজ সকালে
রিটার্ন শিফটে এটা পেয়েছে।
403
00:32:32,160 --> 00:32:34,120
- ও কি দেখেছে কে ফিরিয়েছে?
- না।
404
00:32:34,480 --> 00:32:36,160
ও এটা নিজের ডেস্কে পেয়েছে।
405
00:32:37,280 --> 00:32:41,360
কেউ তো ৩৫ বছর ওভারডিউয়ের টাকা
দিতে চাইবে না, তাই না?
406
00:32:42,240 --> 00:32:43,240
পত্রিকাগুলি কোথায়?
407
00:32:43,960 --> 00:32:45,240
রিটার্ন বুথে।
408
00:32:52,000 --> 00:32:54,400
- হ্যালো, জিহাঙ্গির?
- হ্যাঁ, স্যার?
409
00:32:54,640 --> 00:32:56,960
তুমি কি গত ২৪ ঘন্টার
বেয়াজিত লাইব্রেরির...
410
00:32:57,080 --> 00:32:59,680
...সিসিটিভি রেকর্ডিং,
স্টেশনে আনতে পারবে?
411
00:33:00,000 --> 00:33:01,320
হ্যাঁ, স্যার।
412
00:33:01,800 --> 00:33:02,800
ধন্যবাদ।
413
00:33:03,360 --> 00:33:06,480
আমার কিছু কাজ আছে।
পরে দেখা হবে। আমাকে জানাতে থেকো।
414
00:34:15,800 --> 00:34:16,800
ওহ, স্যার।
415
00:34:17,360 --> 00:34:18,440
সাবধান।
416
00:34:20,880 --> 00:34:24,360
ঠিক করে না দাঁড়ালে
পিছলে যেতে পারেন।
417
00:34:27,400 --> 00:34:29,280
হ্যাঁ। পিছলে যাবেন।
418
00:34:32,120 --> 00:34:35,400
খবর কী, তোরোস মনস্টার।
আমার জন্য কোন ভাল খবর আছে?
419
00:34:36,480 --> 00:34:37,720
হ্যালো, জিহাঙ্গির?
420
00:34:38,400 --> 00:34:40,440
হ্যাঁ, বাবু, আমি বলছি,
আর কেই বা হতে পারে?
421
00:34:40,560 --> 00:34:41,720
আহমেত আছে?
422
00:34:42,880 --> 00:34:45,160
ঠিক আছে। আহমেতকে বল
যে আমরা একজনকে খুঁজছি যার...
423
00:34:45,280 --> 00:34:48,160
...প্রথম নাম "র" দিয়ে শুরু হয় আর
শেষ নাম শুরু হয় "গ" দিয়ে।
424
00:34:49,280 --> 00:34:52,360
না, শেষ নামটা "গ" নয়,
ওটা "গ" দিয়ে শুরু হয়।
425
00:34:52,880 --> 00:34:54,960
ওদের বল সবকটা নামের
একটা তালিকা তৈরি করতে...
426
00:34:55,080 --> 00:34:56,760
...যারা '৭০ এর আগে জন্মেছে
আর এখনও বেঁচে আছে।
427
00:34:57,800 --> 00:34:58,800
ঠিক আছে, ওকে।
428
00:35:19,480 --> 00:35:20,440
জিয়া মাহির
সুলতান হাক্কি
429
00:35:20,560 --> 00:35:23,800
ফায়েক আহলাত কারাচা
রেইনবো
430
00:35:33,040 --> 00:35:34,040
হ্যালো, আহমেত?
431
00:35:37,240 --> 00:35:38,920
ঠিক আছে, আমি এক্ষুনি আসছি।
432
00:35:57,880 --> 00:35:59,440
ফেসিয়াল রিকগনিশন
কিছুই খুঁজে পায়নি।
433
00:36:00,040 --> 00:36:00,800
তাহলে?
434
00:36:00,920 --> 00:36:02,800
জিহাঙ্গির নুসরেত ইশকের
ফোন রেকর্ড নিয়ে এসেছে...
435
00:36:02,920 --> 00:36:04,280
...টেলিকমিউনিকেশন ব্যুরো থেকে।
436
00:36:04,560 --> 00:36:06,600
ওকে একই নম্বর থেকে
তিনবার ফোন করা হয়েছে...
437
00:36:06,720 --> 00:36:08,520
...ওর বডি ডকে খুঁজে পাওয়ার
একদিন আগে।
438
00:36:08,640 --> 00:36:10,280
আমরা পরিষেবা প্রদানকারীর
কাছে ওর রেকর্ড চেয়ে পাঠিয়েছি।
439
00:36:10,400 --> 00:36:11,400
সন্দেহভাজন একজন পুরুষ।
440
00:36:12,240 --> 00:36:15,440
মুসা মোসেইভ। নাইজেরিয়া, ১৯৮৬.
441
00:36:15,560 --> 00:36:18,200
আতাতুর্ক বিমানবন্দর দিয়ে
এদেশে ঢুকেছিল ২০০৮ সালে।
442
00:36:18,640 --> 00:36:21,040
অভিবাসী চোরাচালানের অভিযোগে
দু বার গ্রেপ্তার হয়েছিল...
443
00:36:21,160 --> 00:36:23,640
...কিন্তু তারা কিছুই খুঁজে না পেয়ে
ওকে ছেড়ে দেয়।
444
00:36:24,000 --> 00:36:25,040
ওর ঠিকানা আমরা জানি?
445
00:37:12,120 --> 00:37:14,720
নাপিত
446
00:37:14,920 --> 00:37:15,920
এসো।
447
00:37:20,120 --> 00:37:21,160
এইযে তোমরা...
448
00:37:22,160 --> 00:37:24,000
এই লোকটা কি
সামনের বিল্ডিংটাতে থাকে?
449
00:37:25,640 --> 00:37:26,640
খুব ভালো করে দেখো।
450
00:37:29,400 --> 00:37:32,000
আমাকে তোমাদের পাসপোর্ট কেড়ে নিতে
বাধ্য কোরো না। বলেছি ভালো করে দেখো।
451
00:37:53,360 --> 00:37:54,360
থামো!
452
00:38:01,560 --> 00:38:02,560
থামো!
453
00:38:17,160 --> 00:38:18,160
থামো!
454
00:38:51,800 --> 00:38:53,200
৪৫৫২, ডিসপ্যাচ। ওভার।
455
00:38:53,680 --> 00:38:54,680
ডিসপ্যাচ, শুনতে পাচ্ছি।
456
00:38:55,760 --> 00:38:57,120
সন্দেহভাজন যাকে অনুসরণ করছি...
457
00:38:57,240 --> 00:38:59,920
... সে কারাকয় জেটি থেকে
কাদিকয় ফেরিতে উঠেছে। ওভার।
458
00:39:00,520 --> 00:39:01,600
বুঝতে পেরেছি, স্যার।