1 00:00:12,846 --> 00:00:14,973 "সোডো ক্ষুদ্রঋণ" 2 00:00:16,349 --> 00:00:18,768 যাজক ইউজি, কাং জুন-ওনে গাড়ি খুঁজে পাওয়া গেছে। 3 00:00:21,104 --> 00:00:22,939 ইঞ্চনের একটা বন্দরের কাছে। 4 00:00:23,440 --> 00:00:27,402 বন্দরের কাছে একটা সুপার শপ থেকে ক্রেডিট কার্ড দিয়ে ও সিগারেট কিনেছিল। 5 00:00:27,485 --> 00:00:30,155 ও নিশ্চয়ই জাহাজে লুকিয়ে আছে। 6 00:00:30,238 --> 00:00:34,325 ও লোন শার্কদের থেকে টাকা নিয়েছে পরে জুয়ায় টাকা হারিয়ে... 7 00:00:34,409 --> 00:00:37,245 বউ বাচ্চা ফেলে দেশ ছেড়ে পালিয়েছে। 8 00:00:37,328 --> 00:00:39,789 একটা মানুষ এতটা বেপরোয়া হতে পারে কীভাবে? 9 00:00:39,873 --> 00:00:42,000 ওর শাস্তি পাওয়া উচিত। 10 00:00:44,002 --> 00:00:45,170 যাজক ইউজি, 11 00:00:45,253 --> 00:00:47,213 আমরা ঐ পাপী, কিম ইয়ং-সককে খুঁজে পেয়েছি, 12 00:00:47,297 --> 00:00:49,591 যার ভবিষ্যতবাণী সুপারমার্কেটে হয়েছিল। 13 00:00:49,674 --> 00:00:51,551 ও ছেওনানের এক মোটেলে লুকিয়ে ছিল। 14 00:00:53,053 --> 00:00:54,929 তাহলে এখন সেখানেই যাওয়া যাক। 15 00:00:56,389 --> 00:00:57,640 সাবধানে যাবেন। 16 00:01:14,032 --> 00:01:15,909 তার মানে কি আমি একটা পাপীর জন্ম দিয়েছি? 17 00:01:16,993 --> 00:01:17,827 তাই কি? 18 00:01:18,661 --> 00:01:20,371 আমি কি ভুল কিছু করেছি? 19 00:01:24,209 --> 00:01:25,627 কী করব আমরা? 20 00:01:42,685 --> 00:01:43,645 জুন-ওন। 21 00:01:44,896 --> 00:01:46,564 কী হবে তোমার? 22 00:01:46,648 --> 00:01:48,358 কী হবে? কী করবে তুমি? 23 00:01:48,441 --> 00:01:52,654 সোডোর লোকজন সব সামলে নিবে। 24 00:01:52,737 --> 00:01:55,990 ওরা ব্যাপারটা এমন করে দিবে যেন আমার কোনো অস্তিত্বই নেই। 25 00:02:04,749 --> 00:02:06,042 "সোডো" 26 00:02:08,211 --> 00:02:11,381 "এমন জায়গা যেখানে সামহানকালে ঈশ্বরদের জন্য ধর্মানুষ্ঠান পালন করা হয়" 27 00:02:12,257 --> 00:02:13,925 "সোডো" 28 00:02:18,096 --> 00:02:21,349 "সোডোর উল্লেখ ইতিহাস বই পুস্তকে পাওয়া যেতে পারে, যেমন হান..." 29 00:02:25,019 --> 00:02:28,439 "সোডোকে পবিত্র জায়গা মানা হয় যেখানে ধর্মীয় আচার অনুষ্ঠিত হয়" 30 00:02:28,523 --> 00:02:31,609 "আর যেসব পাপীরা সেখানে পালিয়ে যেতো তারা গ্রেফতার এড়াতে পারতো" 31 00:02:35,905 --> 00:02:36,990 কী? 32 00:02:37,073 --> 00:02:38,199 এই, প্রোডিউস বে… 33 00:02:39,200 --> 00:02:40,618 আমি তো ভেবেছিলাম তুমি ছুটি নিয়েছ। 34 00:02:41,161 --> 00:02:42,036 নিয়েছিলাম। 35 00:02:44,205 --> 00:02:47,750 এই, জুন-ওনের ব্যাপারে কিছু শুনেছ? 36 00:02:49,836 --> 00:02:50,753 কী হয়েছে ওর? 37 00:02:50,837 --> 00:02:55,425 শুনা যাচ্ছে… ও নাকি জুয়ায় টাকা হারিয়ে ঋণে ডুবে গেছে। 38 00:02:55,508 --> 00:02:59,220 গুজব রটেছে ও ঋণ থেকে বাঁচতে জাহাজে লুকিয়ে ইঞ্চন থেকে পালিয়েছে। 39 00:03:00,430 --> 00:03:02,599 কখনও ভাবিনি ও এমন কিছু করতে পারে। 40 00:03:03,558 --> 00:03:06,436 আজকাল অনেকে উধাও হয়ে যাচ্ছে। 41 00:03:09,731 --> 00:03:12,817 এই, তুমি জুয়া খেলো না তো? 42 00:03:15,320 --> 00:03:16,571 কোথায় যাচ্ছ? 43 00:03:22,368 --> 00:03:24,746 - পাপী কিম ইয়ং-সক। - জি? 44 00:03:24,829 --> 00:03:27,081 নিজেকে সামলাও। 45 00:03:27,749 --> 00:03:30,293 কীভাবে তোমার ভবিষ্যতবাদী হয়েছি বিস্তারিত বলো। 46 00:03:30,376 --> 00:03:33,171 বেশ, আসলে… 47 00:03:34,505 --> 00:03:36,716 আমার বউ আমাকে রাতের খাবারের জন্য কিছু জিনিস আনতে পাঠিয়েছিল। 48 00:03:37,300 --> 00:03:38,384 আমি একটা সুপারমার্কেটে গেছিলাম... 49 00:03:38,468 --> 00:03:41,471 সবাই জানে তোমার ভবিষ্যতবানী একটা সুপারমার্কেটে হয়েছিল। 50 00:03:41,554 --> 00:03:43,723 ব্যস বলো তোমাকে নরকে কখন পাঠাবে। 51 00:03:44,557 --> 00:03:46,351 আসলে… আমি… 52 00:03:47,894 --> 00:03:49,312 আমি মদের সেকশনে ছিলাম, 53 00:03:51,064 --> 00:03:53,191 আর তখন একজন দেবদূত আমার সামনে হাজির হয়। 54 00:03:53,274 --> 00:03:55,944 কিম ইয়ং-সক, তোমার নরকে যাবার সময় বলো। 55 00:03:57,820 --> 00:03:59,489 "আজ থেকে ছয় দিন পর বিকাল ৫টায়… 56 00:04:01,866 --> 00:04:03,368 তুমি মারা যাবে।" 57 00:04:03,451 --> 00:04:06,496 ছয় দিন? সেটা কখন? আজ না? 58 00:04:07,163 --> 00:04:08,248 তাহলে জলদিই হবে। 59 00:04:09,207 --> 00:04:11,793 যাজকেরা, হাতে বেশি সময় নেই। 60 00:04:11,876 --> 00:04:14,754 ও ইতোমধ্যে নিজের পাপ স্বীকার করেছে। ওকে নিয়ে যাও। 61 00:04:14,837 --> 00:04:16,589 এসব কি এখানেই হতে দিবে? 62 00:04:16,673 --> 00:04:20,260 সরকার আরেকটা পবিত্র স্থানে আর টাকা খরচ করবে না। 63 00:04:20,343 --> 00:04:22,637 ঠিক আছে, আমরা বুঝেছি। চিন্তা করবেন না। 64 00:04:22,720 --> 00:04:25,181 আমরা ওকে হেডকোয়ার্টারে নিয়ে নিয়ে গিয়ে ওর নরক যাবার প্রক্রিয়া ব্রডকাস্ট করব। 65 00:04:25,265 --> 00:04:26,766 আমাদের হাতে সময় নেই। 66 00:04:26,849 --> 00:04:29,185 হেডকোয়ার্টারকে লাইভ ব্রডকাস্টের জন্য প্রস্তুত হতে বলো। 67 00:04:29,269 --> 00:04:31,020 আর পাপীর পরিবারের সাথেও যোগাযোগ করো। 68 00:04:31,104 --> 00:04:32,146 জি, স্যার। 69 00:04:32,981 --> 00:04:34,274 চলো যাওয়া যাক। 70 00:04:34,357 --> 00:04:35,650 পাপী কিম ইয়ং-সক। 71 00:04:40,571 --> 00:04:41,990 "সোডো লন্ড্রি সার্ভিস" 72 00:04:42,073 --> 00:04:43,408 এটা কোত্থেকে পেয়েছ? 73 00:04:45,076 --> 00:04:46,077 এই, মি-সুক। 74 00:04:46,953 --> 00:04:49,163 ইয়ং-জ্যে, প্রডিউসার কাং এর ব্যাপারে কিছু শুনেছেন? 75 00:04:50,081 --> 00:04:52,166 - যে ডিবেট শো নিয়ে তুমি কাজ করছিলে… - জি? 76 00:04:52,250 --> 00:04:53,960 কিছু মানুষ, লোক উধাও হবার ব্যাপারে কথা বলছিল। 77 00:04:54,043 --> 00:04:55,169 হ্যাঁ, কেন? 78 00:04:55,253 --> 00:04:56,504 আমাকে ঐ ক্লিপটা আবার দেখাও। 79 00:04:59,340 --> 00:05:03,886 আমাদের সময়ের সরকারের উচিত তাদের কাজটা ঠিকঠাক করা, এমনকি ঈশ্বরের হাতিয়ার হিসেবেও। 80 00:05:03,970 --> 00:05:05,930 - তোমার কাছে ওর নাম্বার আছে, তাই না? - হ্যাঁ। 81 00:05:06,014 --> 00:05:07,390 আমাকে দেখাও তো। 82 00:05:09,642 --> 00:05:11,144 "কন্ট্যাক্ট লিস্ট অতিথি গং হ্যেওং-জুন" 83 00:05:11,227 --> 00:05:12,145 ধন্যবাদ, মি-সুক। 84 00:05:24,370 --> 00:05:32,913 • • • অনুবাদ ও সম্পাদনায় • • • সৈয়দ ফাহমিদুল ইসলাম 85 00:05:33,290 --> 00:05:37,830 ↓↓↓ ফেসবুক আইডি ↓↓↓ www.facebook.com/S.fahmidul.islam.7 86 00:05:38,190 --> 00:05:43,150 ↓↓↓ সাবসিন আইডি ↓↓↓ https://subscene.com/u/1021455 87 00:05:56,105 --> 00:06:02,236 "সত্যের আলো" 88 00:06:02,320 --> 00:06:06,032 "নরক যাবার প্রক্রিয়া চলছে" 89 00:06:11,037 --> 00:06:14,624 চেয়ারম্যান আসছে। ক্যামেরা দুই স্ট্যান্ডবাই আছে। 90 00:06:16,376 --> 00:06:17,377 শুরু করুন। 91 00:06:37,855 --> 00:06:39,440 এই পাপী, কিম ইয়ং-সক, 92 00:06:39,941 --> 00:06:42,568 একটা অবৈধ জুয়াখানা চালাতো। 93 00:06:43,069 --> 00:06:45,947 সুপারমার্কেটে সবার সামনে ওর ভবিষ্যতবানী হয়েছে। 94 00:06:50,368 --> 00:06:52,537 ভবিষ্যতবানী হবার পরও, 95 00:06:53,079 --> 00:06:56,082 ও পাপ স্বীকার করার বদলে পালাবার সিদ্ধান্ত নেয়। 96 00:06:59,001 --> 00:07:01,379 কোথায় পালাবি ভেবেছিলি? 97 00:07:01,963 --> 00:07:02,964 কোথায়?! 98 00:07:04,924 --> 00:07:09,345 কী ভেবেছিলি ঈশ্বরের নজর ফাঁকি দিতে পারবি? 99 00:07:09,929 --> 00:07:10,763 পারবি? 100 00:07:27,738 --> 00:07:28,573 দেখ। 101 00:07:29,449 --> 00:07:31,576 তোর পরিবারকে ভালো করে দেখ। 102 00:07:33,411 --> 00:07:35,288 এখন তোর পরিবারের সামনে 103 00:07:36,289 --> 00:07:38,541 এবং যারা দেখছে... 104 00:07:41,169 --> 00:07:43,212 সবার সামনে নরকে যাবি। 105 00:07:44,088 --> 00:07:45,756 নিজের নিয়তিকে মেনে নে। 106 00:07:46,799 --> 00:07:47,758 ঠিক আছে? 107 00:07:50,303 --> 00:07:52,305 চেয়ারম্যান, আমাদের হাতে ৩০ সেকেন্ড আছে। 108 00:07:58,728 --> 00:08:03,900 নরকে যা, পাপী! 109 00:08:11,407 --> 00:08:12,783 আমি এটা মেনে নিতে পারব না। 110 00:08:14,285 --> 00:08:16,120 আমি বড় কোনো পাপ করিনি। 111 00:08:16,662 --> 00:08:17,830 সোনা। 112 00:08:18,915 --> 00:08:20,166 মা… 113 00:08:21,000 --> 00:08:22,543 আমি তেমন কোনো পাপ করিনি। 114 00:08:24,337 --> 00:08:25,922 আমাকে ছেড়ে দিন। 115 00:09:17,515 --> 00:09:19,225 রেটিংয়ের কী অবস্থা? 116 00:09:20,268 --> 00:09:21,102 এক সেকেন্ড। 117 00:09:21,644 --> 00:09:24,021 এই মূহুর্তে রেটিং আছে ৮৯.৩%। 118 00:09:31,362 --> 00:09:32,196 চেয়ারম্যান… 119 00:09:32,697 --> 00:09:34,907 একটা কমিটি মিটিং ডাকা দরকার। 120 00:09:34,991 --> 00:09:37,159 - খুব জরুরি? - জি। 121 00:09:38,119 --> 00:09:40,871 কিছু জরুরি ব্যাপার আছে যেগুলো আমলে নেওয়া উচিত কমিটির। 122 00:09:40,955 --> 00:09:42,206 ঠিক আছে তাহলে। 123 00:09:44,875 --> 00:09:48,296 ব্রডকাস্ট শেষ হওয়া মাত্রই আমি মিটিং ডাকব। 124 00:10:13,446 --> 00:10:16,449 পাপী। 125 00:10:16,532 --> 00:10:18,993 তুই অনেক পাপ করেছিস, 126 00:10:20,119 --> 00:10:23,456 তুই নরকে নিদারুণ কষ্ট ভোগ করবি 127 00:10:24,040 --> 00:10:29,170 আর তোর পাপের শাস্তি 128 00:10:29,253 --> 00:10:32,673 তোকে বার বার দেওয়া হবে! 129 00:10:34,550 --> 00:10:36,260 তুই নরকে আগুনে 130 00:10:37,136 --> 00:10:40,389 জ্বলতে থাকবি। 131 00:10:51,067 --> 00:10:57,031 "হানকুক বিশ্ববিদ্যালয় ২০২৭ শিক্ষাবর্ষ উদ্ভোদনী অনুষ্ঠান" 132 00:11:11,128 --> 00:11:13,589 "সমাজবিজ্ঞান, প্রফেসর গং হেওং-জুন" 133 00:11:28,729 --> 00:11:29,939 এসব কী হচ্ছে? 134 00:11:30,022 --> 00:11:31,190 কি একটা যন্ত্রণা! 135 00:11:31,691 --> 00:11:33,359 - ছাড়ো আমাকে! - প্রডিউসার বে। 136 00:11:35,319 --> 00:11:39,156 আপনাকে বলেছিলাম না কাল যা দেখেছেন ভুলে যান? 137 00:11:44,495 --> 00:11:45,996 যদি এখন সব বলে দাও, 138 00:11:47,123 --> 00:11:49,959 তবে তোমার নরকে যাওয়া তোমার মেয়েকে দেখাবো না। 139 00:11:51,794 --> 00:11:54,296 তোমার শরীর ছিন্নভিন্ন হতে দেখে তোমার মেয়ে অনেক মজা পাবে। 140 00:11:54,380 --> 00:11:55,297 স্যার… 141 00:11:56,257 --> 00:11:58,467 আমার মেয়ে এখনও অনেক ছোট। 142 00:11:58,551 --> 00:11:59,844 এক্ষুনি সব বলে দাও। 143 00:12:01,637 --> 00:12:02,763 বেশ… 144 00:12:04,390 --> 00:12:06,517 আমার ভবিষ্যতবানীর ভিডিওটা 145 00:12:06,600 --> 00:12:08,894 জলদিই ভাইরাল হয়ে যায়। 146 00:12:09,520 --> 00:12:10,813 তাই আমি পালানোর সিদ্ধান্ত নিই। 147 00:12:11,439 --> 00:12:13,232 জানি না ওরা আমাকে কীভাবে খুঁজে পেল, 148 00:12:13,315 --> 00:12:14,734 কিন্তু ওদের ফোন এসেছিল আমার কাছে। 149 00:12:15,693 --> 00:12:17,862 কাদের কথা বলছ তুমি? 150 00:12:17,945 --> 00:12:19,864 সেই সংগঠন… 151 00:12:22,116 --> 00:12:26,328 যারা "সত্যের আলো" এর হাত থেকে বাঁচতে ভবিষ্যতবানী হওয়া লোকেদের উধাও হতে সাহায্য করে। 152 00:12:26,829 --> 00:12:27,830 ওরা কী বলেছিল? 153 00:12:28,414 --> 00:12:34,128 বলেছিল ওরা আমাকে উধাও হতে সাহায্য করবে। 154 00:12:34,211 --> 00:12:35,671 তাই ওদের বলেছিলাম 155 00:12:36,422 --> 00:12:37,923 আমি ভেবে জানাবো। 156 00:12:38,591 --> 00:12:40,009 তার কিছুক্ষণ পর, 157 00:12:41,010 --> 00:12:44,972 এই মোটেল রুমে এই বিজনেস কার্ডটা পাই। 158 00:12:45,055 --> 00:12:46,640 "সোডো লন্ড্রি সার্ভিস" 159 00:12:46,724 --> 00:12:47,683 সত্যের আলো দাবি করে 160 00:12:47,767 --> 00:12:49,977 যে শুধু পাপীদেরই নরকে পাঠানো হয়, 161 00:12:50,060 --> 00:12:51,645 কিন্তু এটা পুরোপুরি মিথ্যা। 162 00:12:52,354 --> 00:12:55,399 এটা অনেকটা সুপারন্যাচারাল ডিজাস্টারের মতো যার ব্যাখা দেওয়া সম্ভব না। 163 00:12:55,483 --> 00:12:57,902 জং জিন-সু কিছু এলোপাতাড়ি ঘটনাকে 164 00:12:57,985 --> 00:12:59,570 ঈশ্বরের মর্জির নাম দিয়েছে। 165 00:13:00,154 --> 00:13:01,071 তো… 166 00:13:02,615 --> 00:13:05,618 বলছেন আপনি ভবিষ্যতবানী হওয়া লোকেদের লুকাতে সাহায্য করেন? 167 00:13:05,701 --> 00:13:06,577 হ্যাঁ। 168 00:13:06,660 --> 00:13:09,288 যাতে সত্যের আলো তাদের উদ্দেশ্য হাসিল করতে না পারে 169 00:13:09,371 --> 00:13:11,791 আর এই অভাগারা পাপীর উপাধি পাওয়া থেকে বাঁচতে পারে। 170 00:13:12,374 --> 00:13:14,835 এই মূহুর্তে আমরা এটুকুই করতে পারি। 171 00:13:14,919 --> 00:13:17,254 ভবিষ্যতবানী হওয়া লোকদের খুঁজে বের করেন কীভাবে? 172 00:13:17,338 --> 00:13:19,298 সবাইকে খুঁজে বের করা সম্ভব না। 173 00:13:19,381 --> 00:13:22,760 যাদের লোকসমাগমে ভবিষ্যতবানী হয় তাদের খুঁজা সহজ। 174 00:13:23,761 --> 00:13:26,639 এইক্ষেত্রে, সত্যের আলো ওদের খুঁজে ফেলার আগে আমাদের খুঁজতে হয়। 175 00:13:26,722 --> 00:13:29,350 অন্যদিকে, যাদের ভবিষ্যতবানী গোপনে হয় 176 00:13:29,433 --> 00:13:31,018 তাদের আচরণে একই ধরনের প্যাটার্ন লক্ষ্য করা যায়। 177 00:13:31,101 --> 00:13:34,104 উদাহরণসরূপ, ভবিষ্যতবানী হবার পর ওরা কী সার্চ করছে। 178 00:13:35,147 --> 00:13:39,151 ওরা বারবার সত্যের আলোর অ্যাপে কিছু নির্দিষ্ট জিনিস সার্চ করে 179 00:13:39,235 --> 00:13:42,446 আর একবার আমরা প্যাটার্নটা ধরে ফেললে, ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। 180 00:13:43,697 --> 00:13:45,115 সেটা কীভাবে সম্ভব? 181 00:13:45,616 --> 00:13:48,744 আমরা সত্যের আলোর প্ল্যান্ট করা ব্যাকডোর ব্যবহার করি। 182 00:13:49,829 --> 00:13:51,372 আমাদের সদস্যরা সব জায়গায় আছে। 183 00:13:51,455 --> 00:13:54,124 পুলিশে, টেলিকম গ্রুপে, সার্চ ইঞ্জিন কোম্পানিতে… 184 00:13:55,584 --> 00:13:57,419 এমনকি আপনার টিভি স্টেশনেও। 185 00:13:57,503 --> 00:13:59,880 কিছু মানুষ আইন মানে না। 186 00:13:59,964 --> 00:14:02,299 তাদের অধিকাংশই পাপীর পরিবারের লোক 187 00:14:02,383 --> 00:14:04,343 নাহয় অ্যারোহেডকে অপছন্দ করে। 188 00:14:06,804 --> 00:14:08,889 এটা কি বিপজ্জনক না? 189 00:14:11,016 --> 00:14:13,394 পৃথিবীর অর্ধেকই এখন সত্যের আলোর অনুসারী। 190 00:14:15,938 --> 00:14:19,692 চেয়ারম্যান কিম জং-ছিলের ভবিষ্যতবানী হলে ও কী করবে মনে হয়? 191 00:14:21,068 --> 00:14:22,945 ও আগে আমাদের কাছেই আসবে। 192 00:14:23,612 --> 00:14:27,157 একবার কিসমত পলটি মারলে আর সবাই যখন আপনাকে বিচার করবে, 193 00:14:28,242 --> 00:14:29,660 তখন বুঝতে পারবেন 194 00:14:31,120 --> 00:14:33,122 যে প্রতিটা মানুষেরই শান্তিতে মরার অধিকার আছে। 195 00:14:48,470 --> 00:14:53,142 সং সু-হিয়নের সন্তান। 196 00:14:54,727 --> 00:14:57,646 তিনদিনের মধ্যে, 197 00:14:58,856 --> 00:15:03,903 রাত সাড়ে নয়টায়… 198 00:15:03,986 --> 00:15:06,864 - প্লিজ আমার সাহায্য করুন। - …তোমাকে নরকে পাঠানো হবে। 199 00:15:07,448 --> 00:15:11,702 আজ ঐ মহিলাকে ফোন করতাম। 200 00:15:12,328 --> 00:15:13,412 কোন মহিলা? 201 00:15:14,413 --> 00:15:16,373 আমি নিশ্চিত তার ব্যাপারে শুনেছেন। 202 00:15:19,168 --> 00:15:20,586 ওর নাম মিন হেই-জিন। 203 00:15:23,923 --> 00:15:26,592 ও যে মিন হেই-জিনের কথা বললো 204 00:15:27,635 --> 00:15:31,180 সে একজন উকিল যে সত্যের আলোর পিছনে লেগেছিল। 205 00:15:31,263 --> 00:15:32,932 কয়েক বছর আগে সে উধাও হয়ে যায়। 206 00:15:33,807 --> 00:15:39,229 সেসময় সে সোডো ল ফার্মে কাজ করতো। 207 00:15:43,442 --> 00:15:44,318 ঠিক আছে। 208 00:15:46,487 --> 00:15:47,905 হ্যাঁ, বুঝেছি। 209 00:15:50,491 --> 00:15:52,660 কেউ আপনার সাথে দেখা করতে চায়। 210 00:15:53,369 --> 00:15:54,536 আমার সাথে চলুন। 211 00:15:57,247 --> 00:15:58,290 সোডো… 212 00:15:58,374 --> 00:15:59,959 আমরা ভেবেছিলাম এটা গুজব, 213 00:16:00,668 --> 00:16:03,003 কিন্তু সোডো একটা সংগঠন 214 00:16:03,087 --> 00:16:06,006 যা ভবিষ্যতবানী হওয়া লোকেদের লুকাতে সাহায্য করে। 215 00:16:06,090 --> 00:16:07,257 আর… 216 00:16:09,301 --> 00:16:12,179 প্রডিউসার কাং জুন-ওন, যে দেশ ছেড়ে পালিয়েছিল। 217 00:16:12,805 --> 00:16:15,516 আমার মনে হয় ও একজন পাপী আর ওর ভবিষ্যতবানী হয়েছিল। 218 00:16:16,308 --> 00:16:18,185 সোডো আমাদের থেকে সত্যিটা লুকাচ্ছে। 219 00:16:19,061 --> 00:16:23,065 এখানকার নাম্বারগুলো ফোন দিয়েছিলে? 220 00:16:23,148 --> 00:16:24,566 হ্যাঁ, দিয়েছিলাম। 221 00:16:24,650 --> 00:16:27,861 এগুলো টেম্পোরারি নাম্বার যেগুলো অনলাইনে জেনারেট করা হয়েছিল, এখন একটাও সচল নেই। 222 00:16:32,908 --> 00:16:34,451 কেমন গাধার দল! 223 00:16:37,287 --> 00:16:41,166 এটা ঈশ্বরের সাথে বিদ্রোহ করা। 224 00:16:41,250 --> 00:16:43,961 ওরা মানবসভ্যতার উন্নতির রাস্তায় কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। 225 00:16:44,461 --> 00:16:46,797 এটা মানবতার সাথে বিশ্বাসঘাতকতা। 226 00:16:47,965 --> 00:16:50,509 ওদের প্রত্যেককে এক্ষুনি ধরে ফেলো। 227 00:16:50,592 --> 00:16:52,928 - এবং সেটা খুব জলদি। - জি, স্যার। 228 00:16:53,762 --> 00:16:56,223 আমি পুলিশের কাছে সাহায্যের অনুরোধ করব আর সব যাজকদের... 229 00:16:56,306 --> 00:16:57,975 কী যা-তা বলছ? 230 00:16:58,058 --> 00:17:01,437 পুলিশের সাহায্য চাওয়ার মতো সময় নেই আমাদের হাতে। 231 00:17:02,521 --> 00:17:06,066 কী মনে হয় কেন ওরা সবসময় আমাদের থেকে এক ধাপ এগিয়ে থাকে? 232 00:17:06,650 --> 00:17:09,111 কারণ আমরা সবসময় নিয়ম মেনে কাজ করি 233 00:17:09,194 --> 00:17:11,697 অন্যদিকে ওরা এসব নিয়ে মাথা ঘামায় না! 234 00:17:11,780 --> 00:17:15,492 কোনটা ঠিক কোনটা ভুল এসব ভাবার সময় না এখন। 235 00:17:16,452 --> 00:17:18,746 ওদের ধরতে যা করা লাগে করো। 236 00:17:22,249 --> 00:17:23,083 চেয়ারম্যান। 237 00:17:24,001 --> 00:17:25,794 আমার কাছে এর অনুমতি নেই। 238 00:17:35,929 --> 00:17:38,140 যাজক ইউজি, এখানে আসো। 239 00:17:42,394 --> 00:17:43,312 আরও কাছে। 240 00:17:52,946 --> 00:17:54,448 যাজক ইউজি… 241 00:17:56,325 --> 00:17:58,994 সত্যের আলোর চেয়ারম্যান হিসেবে আমার কাছে যে ক্ষমতা আছে, 242 00:17:59,661 --> 00:18:04,792 সেই প্রেক্ষিতে, আমি তোমাকে সকল অনুমতি দিচ্ছি 243 00:18:05,584 --> 00:18:09,338 সকল প্রকার ব্যবস্থা নেওয়ার জন্য 244 00:18:09,421 --> 00:18:11,381 তাদের শিকড় থেকে উপড়ে ফেলার জন্য যারা ঈশ্বরের মর্জিকে অগ্রাহ্য করেছে। 245 00:18:15,844 --> 00:18:18,180 আমি তোমাকে পূর্ণ ক্ষমতা দিচ্ছি! 246 00:18:23,477 --> 00:18:26,146 ঈশ্বরের মর্জিকে স্থাপন করতে 247 00:18:27,439 --> 00:18:30,234 নিজের দেহ ও আত্মাকে উৎসর্গ করো। 248 00:18:55,092 --> 00:18:59,513 এই, আমরা এই রীতির জন্য আরও ভালো কিছু করতে পারি না? 249 00:19:00,013 --> 00:19:03,308 আরও অসাধারণ আর বিশ্বাসযোগ্য কিছু। 250 00:19:04,226 --> 00:19:06,019 বেশ… আমি ভেবে দেখছি ব্যাপারটা। 251 00:19:06,103 --> 00:19:07,563 হ্যাঁ, ভাবো। 252 00:19:08,438 --> 00:19:09,690 ইস রে। 253 00:19:14,695 --> 00:19:15,821 আপনি ঠিক আছেন? 254 00:19:17,364 --> 00:19:18,365 যাজক সাছেওন। 255 00:19:18,448 --> 00:19:19,449 জি। 256 00:19:19,533 --> 00:19:22,578 অ্যারোহেডের সাথে যোগাযোগ করে দেখো ওরা কতজন লোকের ব্যবস্থা করতে পারবে। 257 00:19:22,661 --> 00:19:24,079 জি? অ্যারোহেড? 258 00:19:24,163 --> 00:19:25,372 আমি কীভাবে… 259 00:19:27,791 --> 00:19:29,459 আমি জানি ওদের সাথে তোমার যোগাযোগ আছে। 260 00:19:31,545 --> 00:19:33,672 আমার সামনে সাধু সাজার কোনো দরকার নেই। 261 00:19:35,382 --> 00:19:36,508 জি, স্যার। 262 00:19:44,933 --> 00:19:45,893 এই, আমি বলছি। 263 00:19:46,476 --> 00:19:48,228 এখন কতজন লোক দিতে পারবে? 264 00:19:50,647 --> 00:19:51,481 তো… 265 00:19:54,610 --> 00:19:58,739 বলেছিলেন ঐ রাক্ষসদের ঈশ্বরের মর্জির সাথে কোনো সম্পর্ক নেই, তাই না? 266 00:20:02,618 --> 00:20:06,246 আপনার সত্যিই ওসব বিশ্বাস হয়? 267 00:20:06,330 --> 00:20:08,123 তাহলে ঐ ভবিষ্যতবানী? 268 00:20:10,000 --> 00:20:12,920 কারণ ভবিষ্যতবানীতে তো সবসময় নরকে যাওয়া লোকের নাম উল্লেখ থাকে। 269 00:20:14,171 --> 00:20:16,715 বেশ, আমরা জানি না এটা ঈশ্বরের বার্তা কি না। 270 00:20:17,466 --> 00:20:20,177 সমস্যা হচ্ছে শুধু সত্যের আলোর কাছের 271 00:20:20,260 --> 00:20:22,721 এসবের অর্থ বের করার অধিকার আছে। 272 00:20:23,555 --> 00:20:25,641 যদি এটা ঈশ্বরের বার্তা হয়ে থাকে, 273 00:20:26,141 --> 00:20:28,894 আর সত্যের আলো যা বলছে তাই যদি ওনার মর্জি হয়ে থাকে, 274 00:20:28,977 --> 00:20:30,771 তবে ঈশ্বরের মর্জিকে অগ্রাহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই, 275 00:20:30,854 --> 00:20:33,398 কারণ এর মানে দাঁড়াবে উনি মানুষদের পরোয়া করেন না। 276 00:20:39,071 --> 00:20:41,949 এটা একটা বিপর্যয়ের মতো, যেমন ভূমিকম্প বা কোনো দুর্ঘটনা। 277 00:20:42,950 --> 00:20:45,327 এটা তাদের দুর্ভাগ্য যারা এর ভুক্তভোগী। 278 00:20:45,410 --> 00:20:48,372 ব্যাপারটা শাস্তি দেওয়ার বা শাস্তি পাওয়ার না। 279 00:20:50,207 --> 00:20:51,959 আপনার বাচ্চা কোনো পাপ করেনি। 280 00:20:52,834 --> 00:20:54,920 এই সত্যিটা কেউ নাকচ করতে পারবে না। 281 00:22:13,165 --> 00:22:14,666 আসার জন্য ধন্যবাদ, বে সাহেব। 282 00:22:14,750 --> 00:22:16,251 আমি মিন হেই-জিন। 283 00:22:17,627 --> 00:22:18,754 প্লিজ ভেতরে আসুন। 284 00:22:50,410 --> 00:22:53,455 কোন ধরনের মানুষ পার্কিং লটে গাড়ি চালু রেখে যায়? 285 00:23:02,047 --> 00:23:03,048 সু-জেওং। 286 00:23:04,508 --> 00:23:05,717 আমি বাসায় এসেছি! 287 00:23:09,554 --> 00:23:10,555 সু-জেওং! 288 00:23:13,392 --> 00:23:15,227 এসব কী হচ্ছে, হারামির বাচ্চারা? 289 00:23:32,452 --> 00:23:33,286 চুপ থাক! 290 00:23:34,704 --> 00:23:36,081 ও এখনও মরেনি। 291 00:23:39,835 --> 00:23:41,461 বানচোতটার হুঁশ ফিরা! 292 00:23:42,045 --> 00:23:43,046 একটা চেয়ার নিয়ে আয়। 293 00:23:43,130 --> 00:23:44,631 এই, উঠ। 294 00:23:45,549 --> 00:23:47,217 এই তথ্য পেলে কোত্থেকে? 295 00:23:47,300 --> 00:23:50,387 মাপো পুলিশ স্টেশনের এক ডিটেকটিভ অ্যারোহেডের সদস্য। 296 00:23:50,470 --> 00:23:53,723 ও বলে কাং জুন-ওন উধাও হওয়ার কিছুদিন আগে 297 00:23:53,807 --> 00:23:55,475 কয়েকজন লোন শার্ক এসেছিল ওর বউকে হুমকি দিতে। 298 00:23:56,059 --> 00:23:59,104 ওরা দেনা উশুল করতে যা করেছিল তা অবৈধ ছিল না, 299 00:23:59,187 --> 00:24:01,106 তাই তাদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। 300 00:24:02,232 --> 00:24:05,360 ওরা কাজটা নিশ্চয়ই কাং জুন-ওনের নরক যাওয়ার প্রক্রিয়া ধামাচাপা দেওয়ার জন্য করেছিল। 301 00:24:06,736 --> 00:24:08,321 ও নিশ্চয়ই পাপীর পরিবারের সদস্য। 302 00:24:08,405 --> 00:24:10,282 হ্যাঁ, ও ১৬ নম্বর পাপীর ছেলে। 303 00:24:10,365 --> 00:24:13,535 ওর মা চড়া সুদে বিক্রেতাদের টাকা ধার দিত। 304 00:24:13,618 --> 00:24:14,661 মানে… 305 00:24:14,744 --> 00:24:17,164 বিশ্বাস হচ্ছে না ওর মাকে নরকে যেতে দেখেও, 306 00:24:17,247 --> 00:24:19,499 ওর হুঁশ হয়নি। 307 00:24:21,042 --> 00:24:24,754 পাপীদের ছেলে-মেয়েদের জন্য একটা প্রোগ্রাম বানাতে হবে। 308 00:24:26,339 --> 00:24:29,593 ও একটা লোন শার্ক। ও মরলেও কারো কিছু যাবে আসবে না। 309 00:24:30,760 --> 00:24:31,845 বেচারা। 310 00:24:32,471 --> 00:24:35,557 আমরা আপনার অবস্থার ব্যাপারে অবগত। 311 00:24:36,266 --> 00:24:39,060 হাসপাতালের সিসিটিভি ফুটেজও ডিলিট করে ফেলা হয়েছে। 312 00:24:39,728 --> 00:24:40,687 নিন। 313 00:24:44,608 --> 00:24:46,234 সত্যের আলো যদি জানতে পারে, 314 00:24:46,318 --> 00:24:48,528 তবে ওরা বাচ্চার নরকে যাবার প্রক্রিয়াকে লুকানোর চেষ্টা করবে 315 00:24:48,612 --> 00:24:50,822 কারণ এতে ওদের কোনো লাভ হবে না। 316 00:24:51,656 --> 00:24:55,160 ওরা ব্যাপারটাকে এমনভাবে দেখাবে যেন আপনি আর আপনার স্ত্রীই বাচ্চাটা মেরে ফেলেছে। 317 00:24:55,952 --> 00:24:59,372 বা লুকানোর চেষ্টা করবে যে আপনাদের কোনো বাচ্চা হয়েছিল। 318 00:25:01,041 --> 00:25:04,753 ওদের মতবাদে কোনো পাপ বা মুক্তির কোনো কনসেপ্ট নেই। আর তাই, 319 00:25:05,879 --> 00:25:09,299 ওরা কখনোই স্বীকার করবে না যে একটা নবজাতক শিশুও নরকে যেতে পারে। 320 00:25:10,217 --> 00:25:12,010 আপনি কখনোই নিশ্চিত হতে পারবেন না, তাই না? 321 00:25:14,221 --> 00:25:16,806 ওরা প্রয়োজন মতো ওদের মতবাদ বদলে ফেলতে পারে। 322 00:25:16,890 --> 00:25:20,810 আপনার এমনটা না মনে হতে পারে, কিন্তু ওরা আগে থেকেই ঠিক করে নিয়েছে 323 00:25:20,894 --> 00:25:22,562 ওরা কোনটাকে পাপ মনে করবে আর কোনটাকে করবে না। 324 00:25:23,313 --> 00:25:24,189 উনি ঠিক বলেছেন। 325 00:25:25,607 --> 00:25:28,443 যেগুলো মানুষ থামাতে পারে শুধু সেগুলোকেই পাপ মানা হয়। 326 00:25:28,527 --> 00:25:31,238 যেমনটা উনি বললেন, পাপ বা মুক্তির কোনো কনসেপ্ট নেই। 327 00:25:31,321 --> 00:25:33,365 ওরা লালসা বা লোভকেও পাপ মনে করে না। 328 00:25:33,865 --> 00:25:37,410 যদি ওরা সীমা অতিক্রম করে, তবে অনেকের জন্য ওদের উপর বিশ্বাস করা কঠিন হয়ে যাবে। 329 00:25:37,494 --> 00:25:38,411 ওরে! 330 00:25:38,495 --> 00:25:41,998 একটা পারফেক্ট দুনিয়া হচ্ছে সেটাই যেখানে কেউ পাপ করে না। 331 00:25:42,082 --> 00:25:45,043 ওরা একটা অবাস্তব লক্ষ্যকে বাস্তবের রূপ দিয়ে, 332 00:25:45,126 --> 00:25:48,547 চেষ্টা করছে যাতে মানুষ একে অপরের উপর নজর রাখে আর নিজেদেরই যেন দোষারোপ করে। 333 00:25:48,630 --> 00:25:51,967 নরকে যাবার প্রক্রিয়ার ভয় দিয়েই ওদের সিস্টেম চলছে। 334 00:25:52,551 --> 00:25:56,638 তার জন্যই ওরে নিয়মিত পাপী দরকার যাদের উদাহরণ হিসেবে দেখাতে পারবে। 335 00:25:56,721 --> 00:25:59,349 সত্যিটা ওদের মতবাদের সাথে না গেলে সেটাকে মানিপুলেটও করে, 336 00:25:59,432 --> 00:26:01,977 আর কোনো কেস না মিললে ওরা মিথ্যা একটা দাঁড় করায়। 337 00:26:03,603 --> 00:26:05,772 ওরা কখনও কোনো কেস গোপন করেছে? 338 00:26:07,482 --> 00:26:09,818 যে এটা প্রথম শুরু করে উধাও হয়ে যায়। 339 00:26:10,485 --> 00:26:13,071 কী মনে হয় চেয়ারম্যান জং জিন-সু এখন কোথায় আছে? 340 00:26:15,031 --> 00:26:16,908 শুনেছি দুনিয়া ভ্রমণ করছে। 341 00:26:16,992 --> 00:26:17,867 ও মারা গেছে। 342 00:26:19,828 --> 00:26:22,831 চার বছর আগে ওকে নরকে পাঠানো হয়েছিল। 343 00:26:23,582 --> 00:26:25,500 নরকে পাঠানো হয়েছিল? 344 00:26:29,087 --> 00:26:31,089 তো বলছেন ওর নিজের ভবিষ্যতবানী হবার পর 345 00:26:31,172 --> 00:26:32,882 ও এই ভুল মতবাদ দিয়েছে? 346 00:26:33,466 --> 00:26:35,135 - তা কেন করতে যাবে? - কে জানে? 347 00:26:36,344 --> 00:26:39,055 নিজের মৃত্যুর দিন জেনে ২০ বছর ধরে বাঁচা 348 00:26:39,139 --> 00:26:42,183 আপনাকে সব ধরনের পাগলামি করতে বাধ্য করতে পারে, তাই নয় কি? 349 00:26:44,019 --> 00:26:46,563 যেহেতু ওর কাছে বাঁচার জন্য ২০ বছর ছিল, 350 00:26:47,147 --> 00:26:50,317 তাই ও এই বিপর্যয়ের ব্যখা দিতে সক্ষম হয়। 351 00:26:50,400 --> 00:26:53,528 তাহলে দুনিয়াকে জানান। এখানে কী করছেন? 352 00:26:53,612 --> 00:26:57,657 জং জিন-সু দশ বছর ধরে মানুষকে এব্যাপারে সতর্ক করেছে, 353 00:26:57,741 --> 00:27:01,786 কিন্তু মানুষ ওর কথা কানে নেয়নি যতক্ষণ অবধি না মিস. পার্ক জং-জাকে 354 00:27:01,870 --> 00:27:03,788 নিজ চোখে নরকে যেতে দেখে। 355 00:27:07,375 --> 00:27:10,045 লোকজনের কাছে আমাদের কথা পৌঁছাতে, 356 00:27:11,254 --> 00:27:13,340 একটা জোরদার প্রমাণ দরকার। 357 00:27:15,467 --> 00:27:16,509 কী বলতে চাচ্ছেন? 358 00:27:20,180 --> 00:27:22,515 একটু পরিষ্কার করে বলবেন কি? 359 00:27:23,725 --> 00:27:26,770 আমরা আপনার বাচ্চার নরকে যাবার প্রক্রিয়া লাইভ ব্রডকাস্ট করতে চাচ্ছি। 360 00:27:35,528 --> 00:27:36,529 আমার এখন যাওয়া উচিত। 361 00:27:38,073 --> 00:27:39,157 দাঁড়ান, বে সাহেব। 362 00:27:39,240 --> 00:27:40,158 কী? 363 00:27:42,118 --> 00:27:44,954 একটা নিষ্পাপ নবজাতকের ভবিষ্যতবানী হয়েছে। 364 00:27:45,038 --> 00:27:48,625 দুনিয়াকে আগের মতো বানাতে আমাদের এটা মানুষজনকে দেখাতে হবে। 365 00:27:48,708 --> 00:27:50,418 কী মনে হয় আমি এসবের পরোয়া করি? 366 00:27:50,919 --> 00:27:53,296 করি? এসবের সাথে আমার কী সম্পর্ক? 367 00:27:53,380 --> 00:27:56,216 কী মনে হয় দুনিয়াকে বাঁচাতে আমি আপনাদের সাহায্য চাইতে এসেছি? 368 00:27:57,425 --> 00:28:01,179 আমি ব্যস আমার পরিবারকে বাঁচাতে চাই, ঠিক আছে? 369 00:28:02,180 --> 00:28:04,391 আপনাদের জানা উচিত কার সাথে কীভাবে কথা বলা দরকার। 370 00:28:04,474 --> 00:28:06,267 আমাকে এই ঠান্ডায় এখানে কী করতে নিয়ে এসেছেন? 371 00:28:07,352 --> 00:28:09,354 আমার বাচ্চাটা মরতে যাচ্ছে! 372 00:28:11,189 --> 00:28:13,566 আমার নবজাতক বাচ্চার ভবিষ্যতবানী হয়েছে! 373 00:28:14,901 --> 00:28:16,403 ধ্যাৎ… 374 00:28:16,903 --> 00:28:20,281 আপনাদের আর সত্যের আলোর মধ্যে তফাতটা কোথায়? 375 00:28:21,032 --> 00:28:24,202 কী ভেবেছেন সব ঠিক করার একটা সুযোগ পেয়ে গেছেন? হাহ? 376 00:28:25,495 --> 00:28:28,498 আপনারা ব্যস আমার বাচ্চার মৃত্যুকে নিজেদের ফায়দার জন্য ব্যবহার করতে চাচ্ছেন। 377 00:28:29,082 --> 00:28:32,252 আপনারা ঐ শয়তানদের মতো! 378 00:28:32,752 --> 00:28:33,920 ধ্যাৎ। 379 00:28:38,383 --> 00:28:41,970 এই বাজে দুনিয়ায় জন্ম নেওয়া আপনার বাচ্চার মৃত্যুকে, 380 00:28:42,637 --> 00:28:44,264 একটা দুর্ঘটনার রূপ দিয়ে দিব তবে। 381 00:28:44,347 --> 00:28:47,350 আমরা আপনার বাচ্চার মৃত্যুকে অনর্থক প্রমাণ করে দিব, 382 00:28:47,851 --> 00:28:51,146 যাতে আপনি গিয়ে সত্যের আলোর উপর ডকুমেন্টারি শুট করতে পারেন। 383 00:28:53,189 --> 00:28:55,525 আপনি যা বলবেন আমরা তাই করব। 384 00:28:56,025 --> 00:28:57,861 রাজি থাকলে ফোন দিয়েন। 385 00:29:02,157 --> 00:29:03,742 চলুন, চলুন। 386 00:29:18,214 --> 00:29:19,257 শুন। 387 00:29:20,091 --> 00:29:23,636 যখন কথা বলতে রাজি হবি, তখন হাত খুলে দিবি। বুঝেছিস? 388 00:29:36,024 --> 00:29:39,068 মার তো ভালোই খেতে পারিস দেখি? 389 00:29:41,780 --> 00:29:42,739 ধর এটা। 390 00:29:44,657 --> 00:29:46,993 তোর বউয়ের সাথে একটু খেলব নাকি? 391 00:29:48,077 --> 00:29:49,621 প্লিজ আমাকে মারবেন না। 392 00:29:51,623 --> 00:29:53,583 সু-জেওং! না! 393 00:29:53,666 --> 00:29:55,126 ও তো পাপী না। 394 00:29:55,919 --> 00:29:58,254 ও জানেও না ওর স্বামী কী করে। 395 00:29:58,338 --> 00:30:00,131 সেটাও পাপ। 396 00:30:01,257 --> 00:30:04,594 - এই! থাম! - ওকে মুখে একটু আচঁড় দিব নাকি? 397 00:30:04,677 --> 00:30:05,804 এই! 398 00:30:09,516 --> 00:30:10,892 এতে একটু লাগতে পারে। 399 00:30:11,893 --> 00:30:13,770 এই, ও হাত খুলে দিয়েছে। 400 00:30:14,354 --> 00:30:16,523 তুই ঠিক কাজ করেছিস। ব্যাপার না। 401 00:30:19,526 --> 00:30:20,443 ও একটা নাম বলেছে। 402 00:30:20,527 --> 00:30:22,362 - হানকুকের ইউনিভার্সিটির এক প্রফেসরের। - হ্যাঁ। 403 00:30:22,445 --> 00:30:24,489 - ওর লোকেশন ট্র‍্যাক করতে বলো। - ঠিক আছে। 404 00:30:32,205 --> 00:30:35,291 আজকের লাইভ ব্রডকাস্টের জন্য মিস. মিনের মুডটা ভালো নেই। 405 00:30:36,084 --> 00:30:38,795 এই প্রথম আমরা কাউকে বাঁচাতে ব্যর্থ হয়েছি 406 00:30:39,462 --> 00:30:41,297 যে আমাদের সাথে আগে যোগাযোগ করেছিল। 407 00:30:42,924 --> 00:30:44,926 ওনার কপালে দাগ দেখেছেন? 408 00:30:46,177 --> 00:30:49,138 জং-ছিল আর অ্যারোহেড আক্রমণের সময় এই দাগটা লেগেছিল। 409 00:30:49,889 --> 00:30:51,266 উনি প্রায় মরতেই বসেছিলেন, 410 00:30:51,891 --> 00:30:54,143 কিন্তু পুলিশের গাড়ির সাইরেনের কারণে উনি বেঁচে যান। 411 00:30:55,144 --> 00:30:57,772 অ্যারোহেডের হারামিগুলো আগে এতটা বেপরোয়া ছিল না, 412 00:30:58,314 --> 00:31:01,109 তাই উনি পালাতে সক্ষম হন। কিন্তু… 413 00:31:02,068 --> 00:31:04,529 ওনার রাগ নিজের উপর বেশি। 414 00:31:05,655 --> 00:31:08,700 ওনার আফসোস হয় যে উনি মিস. পার্কের লাইভ ব্রডকাস্টটা আটকাতে পারেননি। 415 00:31:09,951 --> 00:31:13,621 আর উনি বুঝতে ব্যর্থ হন যে জং জিন-সুর মতলব কী ছিল। 416 00:31:14,372 --> 00:31:15,415 উনি নিজেকেই দোষ দেন। 417 00:31:16,249 --> 00:31:19,335 পৃথিবীর এমন অবস্থার জন্য উনি নিজেকে দায়ী মনে করেন। 418 00:31:20,378 --> 00:31:22,088 এজন্যই ওনার ভুল শুধরানোর কোনো সুযোগ পেলে 419 00:31:22,672 --> 00:31:25,300 সেটা হাতছাড়া করতে চান না। 420 00:31:26,426 --> 00:31:29,721 উনি নিজের ভুলের মাশুল দিতে চান। 421 00:31:32,932 --> 00:31:33,975 চলুন আপনাকে বাসায় ছেড়ে দিই। 422 00:31:34,684 --> 00:31:35,768 না, ধন্যবাদ। 423 00:31:38,229 --> 00:31:39,355 আমার মেয়েও 424 00:31:40,064 --> 00:31:41,274 ভবিষ্যতবানী হয়েছিল। 425 00:31:46,112 --> 00:31:48,865 হঠাৎ করেই আমাকে বলে, ও সমুদ্র দেখতে চায়। 426 00:31:58,499 --> 00:32:02,295 ওরে! এই জায়গাটা খুঁজে পেলে কীভাবে? 427 00:32:05,715 --> 00:32:07,675 মাকে নিয়ে এখানেই আসতে? 428 00:32:08,176 --> 00:32:09,093 - হুম? - কী? 429 00:32:09,177 --> 00:32:12,805 - এটা সিক্রেট। - গং ইয়ন-জ্যে। 430 00:32:12,889 --> 00:32:17,352 তোমাকে ৩০ সেকেন্ডের মধ্যে 431 00:32:17,435 --> 00:32:21,689 নরকে পাঠানো হবে। 432 00:32:23,066 --> 00:32:24,984 সেই ৩০ সেকেন্ডের ওর সেই চেহারা 433 00:32:26,361 --> 00:32:28,279 আমি কখনোই ভুলতে পারব না। 434 00:32:29,822 --> 00:32:32,742 মনে হয়েছিল ও আমাকে বলতে চায় যে এসব কী হচ্ছে। 435 00:32:53,930 --> 00:32:54,889 বাবা। 436 00:32:56,140 --> 00:32:57,433 সাহায্য করো। 437 00:32:58,977 --> 00:33:00,770 ইয়ন-জ্যে! 438 00:33:20,081 --> 00:33:21,666 জানেন 439 00:33:22,834 --> 00:33:26,587 ওর ছিন্নভিন্ন শরীরটা দেখে আমার কেমন মনে হয়েছিল? 440 00:33:30,591 --> 00:33:31,634 কেউ এটা দেখেনি বলে… 441 00:33:34,804 --> 00:33:36,514 আমার স্বস্তি অনুভব হয়েছিল। 442 00:33:40,935 --> 00:33:43,855 এমন ভয়ংকর মূহুর্তে আমার তেমনটাই মনে হয়েছিল। 443 00:33:46,065 --> 00:33:47,150 বে সাহেব… 444 00:33:48,526 --> 00:33:51,612 আমার মেয়ের মৃত্যুকে আপনি কী বলবেন দুর্ঘটনা নাকি ন্যায় বিচার? 445 00:33:55,408 --> 00:33:58,286 আমার মেয়ের মৃত্যুকে আমি হৃদয়বিদারক দুর্ঘটনা মনে করি। 446 00:34:00,204 --> 00:34:01,789 নিজের ভাগ্যের উপর কাঁদতে চাই 447 00:34:03,082 --> 00:34:06,794 এটা না ভেবে… যে ওর সাথেই এমন কেন হলো। 448 00:34:09,630 --> 00:34:10,715 মাফ করবেন 449 00:34:11,591 --> 00:34:14,093 কিন্তু আপনার পরিবারের সাথেও একই জিনিস ঘটছে। 450 00:34:15,845 --> 00:34:19,348 মাফ করবেন আপনাকে আগে এসব বলিনি। 451 00:35:17,115 --> 00:35:19,492 আমার কাছে আসো। 452 00:35:20,868 --> 00:35:22,328 কিচ্ছু হয়নি। 453 00:36:07,331 --> 00:36:08,791 "ন্যায়" 454 00:36:10,751 --> 00:36:11,586 এই। 455 00:36:12,086 --> 00:36:13,087 ও-ই, না? 456 00:36:14,088 --> 00:36:15,047 মরে গেছে নাকি? 457 00:36:15,965 --> 00:36:17,091 জানালাটা ভাঙ্গ। 458 00:36:22,889 --> 00:36:25,558 বের হ। 459 00:36:42,325 --> 00:36:43,409 ইয়ং-জ্যে। 460 00:36:44,452 --> 00:36:48,164 আমার মাকে বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় দেখেছিলে, তাই না? 461 00:36:50,875 --> 00:36:54,503 জানো, মা বাবাকে ধোকা দিয়ে আমাকে ছেড়ে চলে যায়, যখন আমার বয়স মাত্র পাঁচ ছিল। 462 00:36:56,464 --> 00:36:58,049 বাবা মারা যাবার পর, 463 00:36:59,592 --> 00:37:01,802 আমি মাকে ফোন করে ওনার জন্য অপেক্ষা করেছিলাম। 464 00:37:04,805 --> 00:37:06,349 জানো কী ভেবেছিলাম? 465 00:37:09,477 --> 00:37:11,395 ভেবেছিলাম মা আমার হাত ধরে… 466 00:37:13,856 --> 00:37:15,441 আমার থেকে মাফ চাইবে। 467 00:37:16,817 --> 00:37:18,361 আর বলবে আমাকে মিস করে। 468 00:37:19,528 --> 00:37:21,948 ভেবেছিলাম মা কেঁদে আমার থেকে মাফ চাইবে। 469 00:37:24,909 --> 00:37:27,203 তারপর আমি মাফ না করার ভান করব… 470 00:37:29,705 --> 00:37:31,999 আর পরে মাকে জড়িয়ে ধরে কাঁদব। 471 00:37:35,211 --> 00:37:37,088 ভেবেছিলাম এমনটাই হবে। 472 00:37:38,547 --> 00:37:40,132 কিন্তু জানো মা কী বলেছিল? 473 00:37:42,426 --> 00:37:44,053 বলে বাবাকে ডিভোর্স দেওয়ায় 474 00:37:45,805 --> 00:37:47,640 ওনার কোনো আফসোস নেই। 475 00:37:48,140 --> 00:37:50,518 আর উনি নাকি যথেষ্ট টাকা পাননি। 476 00:37:54,146 --> 00:37:56,440 জিজ্ঞেস করে বাবা আমার জন্য কত টাকা রেখে গেছে। 477 00:37:58,526 --> 00:38:00,820 উনি ব্যস নিজের অংশ নিতে এসেছিলেন। 478 00:38:03,197 --> 00:38:05,366 উনি আমাকে ৩০ বছর ধরে দেখেননি, 479 00:38:07,868 --> 00:38:11,414 কিন্তু দেখা হবার পর জিজ্ঞেসও করেননি আমি কেমন আছি। 480 00:38:13,874 --> 00:38:15,835 সব মা ভালো হয় না। 481 00:38:17,712 --> 00:38:19,714 এখন আর ওনার উপর রাগ করে লাভ কী? 482 00:38:21,424 --> 00:38:22,842 ঠিক বলেছ। 483 00:38:24,635 --> 00:38:27,555 কিন্তু আমার মা-ই এমন হতে গেল কেন? 484 00:38:29,098 --> 00:38:31,309 এমন বাজে একটা মানুষ কেন আমার মা হলো? 485 00:38:33,519 --> 00:38:35,688 প্রেগন্যান্ট হবার পর থেকে প্রতিদিন নিজেকে বলতাম 486 00:38:36,731 --> 00:38:38,232 আমি টিভি সিরিয়ালের মায়েদের মতো 487 00:38:40,151 --> 00:38:42,862 অনেক স্নেহশীল হবো। 488 00:38:44,655 --> 00:38:46,365 কারণ আমি আমার মায়ের মতো না। 489 00:38:48,701 --> 00:38:52,872 আমাদের বাচ্চাকে অনেক ভালোবাসা দিয়ে বড় করতে চেয়েছিলাম। 490 00:38:54,540 --> 00:38:57,043 চেয়েছিলাম আমাদের বাচ্চা যেন সাধারণ একটা জীবন কাটায়। 491 00:39:02,757 --> 00:39:04,050 কিন্তু এখন, 492 00:39:07,595 --> 00:39:09,138 সেটা অসম্ভব মনে হয়। 493 00:39:12,475 --> 00:39:14,852 এই ছোট্ট বাচ্চাটা কী পাপ করে থাকতে পারে? 494 00:39:17,063 --> 00:39:19,774 কেন ওর জন্মের পরপরই ভবিষ্যতবানী হলো? 495 00:39:25,529 --> 00:39:27,740 ইয়ং-জ্যে, আমার মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছে। 496 00:39:31,035 --> 00:39:34,580 এব্যাপারে ভাবা বন্ধই করতে পারছি না। 497 00:39:35,915 --> 00:39:37,458 যখন এব্যাপারে ভাবি, 498 00:39:39,377 --> 00:39:42,004 নিজের প্রতি ঘেন্না হয়। 499 00:39:47,635 --> 00:39:48,552 সু-হিয়ন। 500 00:39:51,347 --> 00:39:53,182 আমি কিছু লোকের সাথে দেখা করেছি। 501 00:39:56,811 --> 00:39:57,812 বলেছে… 502 00:39:59,814 --> 00:40:02,316 ওরা আমাদের বাচ্চার নরকে যাবার প্রক্রিয়া ব্রডকাস্ট করতে চায়। 503 00:40:04,485 --> 00:40:05,403 কী? 504 00:40:06,529 --> 00:40:08,614 যেহেতু আমাদের বাচ্চা কোনো পাপ করেনি… 505 00:40:10,991 --> 00:40:12,410 তাই বলেছে যদি ওরা নরকে যাবার প্রক্রিয়া ব্রডকাস্ট করতে পারে 506 00:40:16,038 --> 00:40:19,291 ওরা প্রমাণ করতে পারবে… যে সত্যের আলো মিথ্যা বলছে। 507 00:40:23,546 --> 00:40:25,005 ওরা এটাই পরামর্শ দিয়েছে। 508 00:40:27,383 --> 00:40:28,843 আর আমরা রাজি না হলে? 509 00:40:29,718 --> 00:40:32,138 তাহলে ওরা আমাদের বাচ্চার মৃত্যুকে দুর্ঘটনার রূপ দিয়ে দিবে। 510 00:40:33,722 --> 00:40:35,224 সিদ্ধান্ত এখন আমাদের হাতে। 511 00:40:48,404 --> 00:40:50,489 ব্যাপার না। আমাদের হাতে অনেক সময়। 512 00:40:53,033 --> 00:40:56,620 আমি নিশ্চিত অবশেষে তুই আমাদের সবই বলবি। 513 00:40:59,832 --> 00:41:01,542 এই, হারামিটার জ্ঞান ফিরেছে। 514 00:41:03,544 --> 00:41:05,004 তুই গিয়ে ওকে দেখ। 515 00:41:07,465 --> 00:41:08,507 প্রফেসর! 516 00:41:09,633 --> 00:41:10,968 হারামির দল। 517 00:41:11,051 --> 00:41:13,304 অবশেষে ঘুম ভাঙলো, প্রফেসর গং। 518 00:41:13,387 --> 00:41:15,264 শুয়োরের বাচ্চারা। 519 00:41:16,515 --> 00:41:17,349 ঠিক আছে। 520 00:41:18,184 --> 00:41:19,018 কর। 521 00:41:19,518 --> 00:41:20,769 যা করার কর! 522 00:41:22,605 --> 00:41:26,984 আমরা তোকে কিচ্ছু জিজ্ঞেস করব না, তাই আশায় বুক বাঁধিস না। 523 00:41:28,402 --> 00:41:30,696 ওর থেকে যথেষ্ট তথ্য পেয়েছি। 524 00:41:35,910 --> 00:41:36,952 হিয়ং-জুন। 525 00:41:37,036 --> 00:41:37,995 গেউন-বে। 526 00:41:39,288 --> 00:41:41,540 শয়তানের বাচ্চারা। 527 00:41:42,374 --> 00:41:44,919 ও কিছু জানে না। কিচ্ছু না! 528 00:41:45,002 --> 00:41:46,504 যা জিজ্ঞেস করার আমাকে কর। 529 00:41:46,587 --> 00:41:48,631 চুপ থাক শালা! 530 00:41:49,423 --> 00:41:52,551 তোর কিছু বলা লাগবে না। 531 00:41:53,219 --> 00:41:54,512 আমাদের শুধু… 532 00:41:58,098 --> 00:41:59,391 একে... 533 00:42:00,392 --> 00:42:01,519 আর তোর গাড়িটা লাগবে। 534 00:42:01,602 --> 00:42:04,313 আমাদের ব্যস তোর নেভিগেশন সিস্টেমের রেকর্ড লাগবে 535 00:42:04,396 --> 00:42:06,440 যেখানে দেখা যাবে তুই কোথায় কোথায় গেছিলি। 536 00:42:07,441 --> 00:42:08,275 কী? 537 00:42:09,860 --> 00:42:11,737 দাঁড়া। এক সেকেন্ড। 538 00:42:12,321 --> 00:42:13,489 ওকে মেরে ফেল। 539 00:42:14,490 --> 00:42:16,242 এক সেকেন্ড! 540 00:42:16,325 --> 00:42:18,118 - কী করছিস? - খুল আমাকে, বানচোত! 541 00:42:18,702 --> 00:42:19,954 খুল আমাকে! এক্ষুনি! 542 00:42:20,037 --> 00:42:21,247 এই, আমার কথা শুন। 543 00:42:21,830 --> 00:42:22,831 ব্যস একবার! 544 00:42:23,332 --> 00:42:25,876 আমাকে মারিস, কিন্তু আগে আমার কথাটা একবার শুন। 545 00:42:25,960 --> 00:42:26,794 না! বাল! 546 00:42:26,877 --> 00:42:27,878 এই, আমার কথা শুন। 547 00:42:27,962 --> 00:42:29,880 - হিয়ন-জুন! - তোরা ধোকা খাচ্ছিস। 548 00:42:29,964 --> 00:42:31,173 হারামির বাচ্চারা! 549 00:42:31,257 --> 00:42:33,217 - তোরা ধোকা খাচ্ছিস। - থাম, শুয়োরেরা! 550 00:42:33,300 --> 00:42:36,512 কিম জেওং-ছিল আর জং জিন-সু তোদের ধোকা দিচ্ছে। 551 00:42:37,096 --> 00:42:38,097 শুয়োরের বাচ্চারা। 552 00:42:38,180 --> 00:42:40,683 আমার মরতে ভয় নেই, কিন্তু আমার কথাটা একবার শুন! 553 00:42:40,766 --> 00:42:42,142 আমার কথাটা শুন। 554 00:42:42,226 --> 00:42:43,227 - এই! - হিয়ন-জুন! 555 00:42:43,310 --> 00:42:46,355 - আবালের দল! আমার কথাটা শুন! - টাটা। বন্ধ কর। 556 00:42:46,438 --> 00:42:47,898 গেউন-বেকে ছেড়ে দে! 557 00:42:47,982 --> 00:42:49,358 হারামির দল! 558 00:42:49,441 --> 00:42:51,527 আমার কথাটা শুন! 559 00:43:22,099 --> 00:43:25,811 আপনার কাঙ্ক্ষিত নম্বরে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না… 560 00:43:50,127 --> 00:43:52,296 সবাই বের হ। ভালো করে খুঁজবি! 561 00:44:03,223 --> 00:44:04,725 আগা সবাই! 562 00:44:06,352 --> 00:44:07,770 যাজক সাছেওং। 563 00:44:08,354 --> 00:44:10,898 অ্যারোহেডের সাথে ইউনিফর্মে যাওয়া তোমার ঠিক হবে না। 564 00:44:12,274 --> 00:44:13,400 ওহ, হ্যাঁ। 565 00:44:16,779 --> 00:44:17,905 হারামিগুলো… 566 00:44:19,990 --> 00:44:21,075 যা জলদি! 567 00:44:27,748 --> 00:44:29,458 এখান থেকে খুঁজ। 568 00:44:29,541 --> 00:44:30,584 জি, স্যার! 569 00:44:40,094 --> 00:44:40,928 ধ্যাৎ! 570 00:44:44,348 --> 00:44:46,684 - এখানে! ও উপরে যাচ্ছে! - যা! 571 00:44:48,060 --> 00:44:50,270 - সিঁড়ি এখানে। - জলদি কর! 572 00:44:50,354 --> 00:44:51,230 উপরে যা! 573 00:44:51,313 --> 00:44:52,398 এই, ওখানে আছে! 574 00:44:52,481 --> 00:44:53,565 ধর ওকে! 575 00:44:53,649 --> 00:44:54,608 কোথায়? 576 00:44:55,693 --> 00:44:57,236 এইদিকে, গাধার বাচ্চা! 577 00:45:00,906 --> 00:45:02,950 সবকয়টা আবাল। 578 00:45:05,953 --> 00:45:07,246 গাধাদের নিয়ে আর পারলাম না। 579 00:45:07,746 --> 00:45:09,832 ও এদিকে গেছে বলেছিলাম! 580 00:45:09,915 --> 00:45:12,334 - যা জলদি! - গাধার দল! 581 00:45:24,304 --> 00:45:25,264 ধর ওকে! 582 00:45:37,109 --> 00:45:38,026 ধর! 583 00:46:13,353 --> 00:46:14,813 ধর ওকে! 584 00:46:16,023 --> 00:46:17,024 কোথায় ও? 585 00:46:29,912 --> 00:46:30,829 ধুর। 586 00:46:31,371 --> 00:46:33,248 উঠো। উঠে দাঁড়াও এক্ষুনি! 587 00:46:33,332 --> 00:46:35,501 আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো, মিস. মিন হেই-জিন। 588 00:46:45,177 --> 00:46:46,345 - এই! - ওখানে! 589 00:46:49,890 --> 00:46:51,225 - কী হয়েছে? - আপনি ঠিক আছেন? 590 00:46:52,017 --> 00:46:53,060 - কী? - কী হয়েছে? 591 00:46:53,143 --> 00:46:54,061 ওর পিছনে যা। 592 00:46:54,144 --> 00:46:56,313 - আপনি ঠিক আছেন? - ও কোথায় গেছে? 593 00:46:56,396 --> 00:46:57,564 - গিয়ে খুঁজ ওকে! - স্যার! 594 00:47:18,669 --> 00:47:23,882 "কিম গেউন-বে, একজন পাপী যে ঈশ্বরের মর্জিকে অগ্রাহ্য করেছে গং হিয়ন-জুন, একজন পাপী যে ঈশ্বরের মর্জিকে অগ্রাহ্য করেছে" 595 00:48:37,205 --> 00:48:38,457 তাজা খবর। 596 00:48:38,540 --> 00:48:43,211 হানকুক বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে দুইজনের 597 00:48:43,295 --> 00:48:45,255 পোড়া লাশ পাওয়া যাবার পর পুলিশ তদন্ত শুরু হয়েছে। 598 00:48:45,339 --> 00:48:48,216 ঘটনাস্থলে আমাদের রিপোর্টার আছে তার কাছ থেকে আমরা বিস্তারিত শুনব। 599 00:48:48,300 --> 00:48:50,302 এখন আমাদের রিপোর্টার বলবেন। 600 00:48:50,385 --> 00:48:51,595 আজ ভোর ৬টার দিকে, 601 00:48:51,678 --> 00:48:55,933 হানকুক বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে দুইজনের পোড়া লাশ ঝুলতে দেখা যায়, 602 00:48:56,016 --> 00:48:57,976 যা জনগণের জন্য একটা মানসিক ধাক্কা। 603 00:48:58,060 --> 00:48:59,686 ধারণা করা হচ্ছে এর একটা 604 00:48:59,770 --> 00:49:03,231 বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গং হিয়ন-জুনের লাশ। 605 00:49:03,315 --> 00:49:05,525 পুলিশ এই ব্যাপারে তদন্ত শুরু করেছে। 606 00:49:06,193 --> 00:49:10,781 প্রফেসর গংকে সম্প্রতি কিছু অনুষ্ঠানে দেখা গেছিল 607 00:49:10,864 --> 00:49:16,578 আর উনি অনেকেরই আগ্রহের কেন্দ্রবিন্দু বনে যান, আর ওনার মৃত্যু এখন অনেকের জন্যই অনেক বড় মানসিক ধাক্কা। 608 00:49:17,496 --> 00:49:20,958 লাশগুলো অনেক বাজেভাবে পোড়ানো হয়েছে যার জন্য পরিচিতি নিশ্চিত করাও কঠিন হচ্ছে। 609 00:49:21,041 --> 00:49:25,087 কিন্তু ওনাদের ঘাড়ের চিহ্ন থেকে, 610 00:49:25,170 --> 00:49:28,966 পুলিশ ধারণা করছে এগুলো প্রফেসর গং আর কিম সাহেবের লাশ। 611 00:49:29,049 --> 00:49:31,760 আরও বিস্তারিতরূপে তদন্ত শীঘ্রই শুরু করা হবে। 612 00:49:32,594 --> 00:49:35,472 পাপী, গং হিয়ন-জুন, দোহরা জীবন কাটাচ্ছিল 613 00:49:35,555 --> 00:49:37,849 আর সোডো নামের একটা সংগঠন চালাতো। 614 00:49:37,933 --> 00:49:41,311 ও ভবিষ্যতবানী হওয়া লোকেদের লুকাতে সাহায্য করতো। 615 00:49:41,812 --> 00:49:44,523 ওরা ঈশ্বরের তৈরি নরকে যাবার প্রক্রিয়াকে দুর্ঘটনার রূপ দিয়ে 616 00:49:45,023 --> 00:49:48,652 মানুষের জন্য ঈশ্বরের বার্তাকে বদলে দিতো। 617 00:49:49,820 --> 00:49:54,074 আমরা অ্যারোহেড, এর জন্য ওকে শাস্তি দিয়েছি। 618 00:49:54,658 --> 00:49:57,619 সত্যের আলো আর সবাই যারা এটা দেখছে তারা শুনে রাখুন... 619 00:49:57,703 --> 00:50:00,872 যারা ঈশ্বরের মর্জিকে অগ্রাহ্য করবে বা ওনার দেওয়া বার্তা বিকৃত করবে 620 00:50:00,956 --> 00:50:02,749 তারা তাদের কর্মের শাস্তি পাবে। 621 00:50:03,417 --> 00:50:06,253 আমরা অ্যারোহেড, নিশ্চিত করেছি যে সোডো, 622 00:50:06,336 --> 00:50:08,630 যে গোপন সংগঠন ঈশ্বরের মর্জিকে অগ্রাহ্য করেছে, 623 00:50:08,714 --> 00:50:13,468 তার প্রধান হচ্ছে সোডো ল ফার্মের মিন হেই-জিন, যে এক সময় উকিল ছিল। 624 00:50:18,223 --> 00:50:21,309 "সোডো রিয়াল স্টেট" 625 00:50:29,151 --> 00:50:29,985 হ্যালো? 626 00:50:30,068 --> 00:50:31,236 খবর দেখেছেন? 627 00:50:31,737 --> 00:50:33,488 হ্যাঁ। আপনি ঠিক আছেন? 628 00:50:33,989 --> 00:50:35,699 আপনার বউয়ের সাথে কথা হয়েছে? 629 00:50:36,867 --> 00:50:38,910 হ্যাঁ, কিন্তু আমরা এখনও কোনো সিদ্ধান্ত নিইনি। 630 00:50:39,411 --> 00:50:41,872 আপনি তো জানেনই, আমাদের হাতে বেশি সময় নেই। 631 00:50:41,955 --> 00:50:45,250 জলদিই কোনো সিদ্ধান্ত না নিলে আমরা আপনাদের কোনো সাহায্য করতে পারব না। 632 00:50:45,333 --> 00:50:46,585 এখন কোথায় আছেন? 633 00:50:46,668 --> 00:50:48,211 অফিসে আছি। 634 00:50:48,920 --> 00:50:50,505 আর আপনার বউ বাচ্চা? 635 00:50:51,757 --> 00:50:52,716 ওরা বাসায় আছে। 636 00:50:52,799 --> 00:50:56,178 এমন পরিস্থিতিতে, আপনার ওদের সাথে থাকা উচিত ছিল। 637 00:50:57,345 --> 00:50:59,014 আপনি নিশ্চিত তো ওরা বাসায় আছে? 638 00:51:29,002 --> 00:51:32,506 "সত্যের আলো" 639 00:51:33,460 --> 00:51:46,950 • • • অনুবাদ ও সম্পাদনায় • • • সৈয়দ ফাহমিদুল ইসলাম