1 00:00:38,790 --> 00:00:41,370 এটা ঠিক না। আমাদের এটা করা উচিত হচ্ছে না। 2 00:00:41,450 --> 00:00:43,450 ও দুইদিন ধরে মৃত। ও মনে হয় কিছু মনে করবে না। 3 00:00:44,870 --> 00:00:48,500 ওরা যদি আমাদের খুঁজে পায়? দলচ্যুত সৈন্যদের কী করা হয়, জানা আছে? 4 00:00:48,580 --> 00:00:50,200 সপ্তাহ পেরিয়ে গেছে, কোনো মেসেজ পাইনি। 5 00:00:51,290 --> 00:00:53,330 আমরা যে বেঁচে আছি সেটাই হয়তো ওরা জানে না। 6 00:00:55,040 --> 00:00:58,000 এই গাধা তো মরে গেছে, আমাকে আর কেউ আদেশ দিতে পারবে না। 7 00:00:59,540 --> 00:01:01,790 সৈন্যদের মালামাল দিতে অনেক আগেই আসার কথা। 8 00:01:01,870 --> 00:01:04,450 এখানে বসে বসে না খেয়ে এই গাধার মতো মরব না। 9 00:01:06,120 --> 00:01:07,290 জেরোম। 10 00:01:08,410 --> 00:01:09,450 এতে কাজ হবে। 11 00:01:09,540 --> 00:01:10,750 আমি কথা দিচ্ছি। 12 00:01:12,290 --> 00:01:14,580 সামনের মিলিটারি পোস্টে যেতে সাতদিন লাগবে। 13 00:01:14,660 --> 00:01:18,290 আমি একজন আহত লেফটেন্যান্ট। তুমি আমাকে বাঁচিয়ে হিরো হয়েছ। 14 00:01:18,870 --> 00:01:19,870 এই হলো গল্প। 15 00:01:20,910 --> 00:01:23,330 হেই, ওরা আমাদের বাড়ি পাঠিয়ে দেবে। 16 00:01:24,500 --> 00:01:26,540 নইলে এখানে মরতে হবে। 17 00:01:28,000 --> 00:01:29,620 বাস্তব জগতে ফিরে এসো, বন্ধু। 18 00:01:30,120 --> 00:01:31,450 সাহায্য করো আমাকে। 19 00:01:32,410 --> 00:01:34,620 - থামো! - কী? 20 00:01:34,700 --> 00:01:36,830 সরবরাহকারী সৈন্যদল যেকোনোদিন চলে আসবে। 21 00:01:37,660 --> 00:01:39,750 আমাদের একাজ করা ঠিক হচ্ছে না। 22 00:01:51,580 --> 00:01:52,620 তুমি ঠিক বলেছ। 23 00:01:56,330 --> 00:01:57,540 আমি দুঃখিত। 24 00:01:59,870 --> 00:02:00,950 তুমি ঠিকই বলেছ। 25 00:02:01,950 --> 00:02:03,620 আমি যে কী ভেবেছিলাম আসলে? 26 00:02:07,950 --> 00:02:09,250 আমি কী ভেবেছিলাম? 27 00:02:14,500 --> 00:02:15,580 জেগে ওঠো। 28 00:02:18,700 --> 00:02:20,290 তুমি কি ঠিক আছ? 29 00:02:22,750 --> 00:02:23,750 শান্ত হও। 30 00:02:25,160 --> 00:02:27,660 শান্ত হও। সবকিছু ঠিক আছে। 31 00:02:32,330 --> 00:02:35,500 ফ্রাঞ্জ, এটা তো বিদ্রোহ। তুমি একাজ করতে পারো না। 32 00:02:42,040 --> 00:02:43,250 ওঠো। 33 00:02:46,580 --> 00:02:47,580 চলো। 34 00:02:57,450 --> 00:02:58,450 তুমিও। 35 00:03:01,370 --> 00:03:02,450 ফ্রাঞ্জ! 36 00:03:02,540 --> 00:03:04,370 এটা কী? তুমি কীসের পরিকল্পনা করছ? 37 00:03:08,540 --> 00:03:09,540 আমাকে এখান থেকে বেরোতে দাও! 38 00:03:09,620 --> 00:03:10,830 ফ্রাঞ্জ! 39 00:03:26,370 --> 00:03:27,950 ওদের জাহাজ থেকে ফেলে দাও! 40 00:03:30,000 --> 00:03:31,950 ওরা কী রোগে মরেছে কে জানে। 41 00:03:36,250 --> 00:03:38,540 ওলেক! ওদের জাহাজ থেকে ফেলে দিতে বললাম না! 42 00:03:39,950 --> 00:03:41,160 যাও! 43 00:03:49,950 --> 00:03:52,080 তোমারও এই পরিণতি হবে হবে। 44 00:03:53,950 --> 00:03:59,080 অনুবাদে - কুদরতে জাহান 45 00:04:00,950 --> 00:04:09,080 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না। 46 00:05:26,540 --> 00:05:27,760 নিজের কেবিনে থাকো! 47 00:05:27,790 --> 00:05:29,450 আমি ডানে যাচ্ছি! 48 00:05:29,540 --> 00:05:30,410 করিডর খালি করো। 49 00:05:30,500 --> 00:05:32,790 হাঁটতে থাকো। আমি যা বলছি করো! 50 00:05:32,870 --> 00:05:34,120 প্লিজ। 51 00:05:34,200 --> 00:05:35,330 ঢোকো! 52 00:05:35,410 --> 00:05:36,490 আমাকে ধরবে না। 53 00:05:36,910 --> 00:05:38,580 আমার ছেড়ে দাও! 54 00:05:46,500 --> 00:05:49,620 ওরা তোমার ক্ষতি করবে না। ওরা শুধু জাহাজটাকে ঘুরিয়ে আনতে চায়। 55 00:05:54,080 --> 00:05:55,200 চিন্তা কোরো না। 56 00:05:59,200 --> 00:06:00,410 যেতে থাকো। 57 00:06:00,500 --> 00:06:02,080 যাও। যাও। যাও। যাও। 58 00:06:05,410 --> 00:06:06,700 এখানে থাকো। 59 00:06:16,200 --> 00:06:17,360 তুমি কি ওকে খুঁজে পেয়েছ? 60 00:06:18,120 --> 00:06:19,910 আমরা দিগন্ত পর্যন্ত খুঁজে বেরিয়েছি। 61 00:06:20,790 --> 00:06:22,120 প্রমিথিউসের কোনো চিহ্ন নেই। 62 00:06:22,200 --> 00:06:23,790 সেটা অসম্ভব। 63 00:06:24,290 --> 00:06:26,160 জাহাজটা আমাদের সাথে বাঁধা ছিল। 64 00:06:26,250 --> 00:06:27,950 মনে হয় ওটা অদৃশ্য হয়নি। 65 00:06:29,040 --> 00:06:30,660 আমরাই অদৃশ্য হয়ে গেছি। 66 00:06:31,910 --> 00:06:33,540 কম্পাস আবার কাজ করা শুরু করেছে। 67 00:06:34,910 --> 00:06:37,580 শেষ যেখানে ছিলাম, সেখানে আমাদের জাহাজ পূর্বমুখী ছিল। 68 00:06:37,660 --> 00:06:39,200 এখন আমরা পশ্চিমমুখী। 69 00:06:40,620 --> 00:06:42,040 এর মানে কী? 70 00:06:43,870 --> 00:06:46,160 হয়তো আমাদের যেখানে থাকার কথা, আমরা সেখানে নেই। 71 00:06:47,450 --> 00:06:51,080 কীভাবে এটা হলো জানি না, কিন্তু আমরা তিনদিন আগে যেখান থেকে পথচ্যুত হয়েছিলাম, 72 00:06:51,160 --> 00:06:53,330 আবার ঠিক সেখানেই ফিরে এসেছি। 73 00:07:04,250 --> 00:07:05,410 আমরা যেখানেই থাকি না কেন, 74 00:07:06,410 --> 00:07:07,790 আমাদের গন্তব্য পশ্চিমে। 75 00:07:11,040 --> 00:07:12,620 ইঞ্জিন চালু করো। 76 00:07:13,410 --> 00:07:14,410 ফুল পাওয়ারে। 77 00:07:25,700 --> 00:07:27,640 এখন এই জাহাজে নতুন আইন চলবে। 78 00:07:27,660 --> 00:07:29,200 আর আমরা জবাব চাই। 79 00:07:32,870 --> 00:07:34,450 এখানে মানুষ মরছে কেন? 80 00:07:35,080 --> 00:07:36,830 এক্ষুণি বলো। 81 00:07:38,450 --> 00:07:40,870 আগে তো আমাদের জীবন নিয়ে কোনো চিন্তা ছিল না তোমার। 82 00:07:41,580 --> 00:07:43,700 এখন তোমাদেরকে নিয়ে আমরা আর চিন্তা করব না। 83 00:07:45,290 --> 00:07:48,290 এই জাহাজ আমেরিকায় যাবে। 84 00:07:48,870 --> 00:07:50,750 তুমি সাহায্য করো বা না করো। 85 00:07:52,040 --> 00:07:53,080 দাঁড়াও। 86 00:07:56,500 --> 00:08:00,040 তোমাকে একটা জিনিস জানতে হবে। 87 00:08:08,000 --> 00:08:11,580 যে সকালে আমরা প্রমিথিউস থেকে ফিরলাম, 88 00:08:11,660 --> 00:08:13,080 সে সকালে একটা মেসেজ পেয়েছিলাম... 89 00:08:14,410 --> 00:08:16,160 জাহাজ কোম্পানির কাছ থেকে। 90 00:08:16,250 --> 00:08:19,160 দুইদিন আগে ওরা জাহাজ কোম্পানির কাছ থেকে একটা মেসেজ পেয়েছিল। 91 00:08:20,330 --> 00:08:23,410 সেখানে লেখা ছিল "জাহাজ ডুবাও"। 92 00:08:28,410 --> 00:08:31,250 সেখানে বলা হয়েছিল, খুঁজে পাওয়া জাহাজটাকে ডুবিয়ে দেয়ার জন্য। 93 00:08:31,330 --> 00:08:34,010 আমার মনে হয় জাহাজ কোম্পানি চেয়েছিল যেন আমরা জাহাজটাকে ডুবিয়ে ফেলি। 94 00:08:34,080 --> 00:08:35,910 যাতে কেউই ওটা থেকে বেঁচে নামতে না পারে। 95 00:08:36,500 --> 00:08:39,660 ওরা যে ছেলেটাকে ফিরিয়ে এনেছে। 96 00:08:40,200 --> 00:08:42,410 ও জাহাজে ওঠার পর থেকে লাশ পড়া শুরু করেছে। 97 00:08:44,410 --> 00:08:46,120 এটা কোনো কাকতালীয় ঘটনা না। 98 00:08:47,160 --> 00:08:48,480 ও কী বলেছে? 99 00:08:49,540 --> 00:08:50,790 টোভি, ও কী বলছে? 100 00:08:51,750 --> 00:08:53,790 - ওরা যে ছেলেটাকে ফিরিয়ে এনেছে, - ক্রেস্টার। 101 00:08:59,660 --> 00:09:01,410 ওর ধারণা সবার মৃত্যুর জন্য ওই দায়ী। 102 00:09:05,830 --> 00:09:07,660 শয়তান তো ফেরেশতার রূপ নিয়ে আসে। 103 00:09:13,080 --> 00:09:14,540 এখন আমার কথা বিশ্বাস হলো? 104 00:09:22,830 --> 00:09:25,290 শয়তানকে সফল হতে পারবে না। 105 00:09:33,200 --> 00:09:34,250 ছেলেটাকে খুঁজে বের করো। 106 00:09:42,750 --> 00:09:43,870 ক্রেস্টার। 107 00:09:58,750 --> 00:09:59,750 তুমি! 108 00:10:00,370 --> 00:10:01,870 চলো! 109 00:10:35,290 --> 00:10:36,580 ওটা কী? 110 00:10:53,500 --> 00:10:55,540 ওদের কোনো সমস্যা হয়েছিল বলে মনে হয়? 111 00:10:58,450 --> 00:11:01,120 প্রমিথিউসের যাত্রীদের সাথে হয়তো এরকমটাই ঘটেছিল। 112 00:11:05,040 --> 00:11:06,790 আর ওরা সবাই এভাবে মারা গিয়েছিল। 113 00:11:28,620 --> 00:11:31,950 না। এখন কিছু করা যাবে না। 114 00:11:33,700 --> 00:11:34,870 বুঝতে পেরেছ? 115 00:11:55,000 --> 00:11:56,540 তুমি কি ঠিক আছ? 116 00:11:57,410 --> 00:11:58,830 হেই, আস্তে। 117 00:11:59,330 --> 00:12:00,750 আস্তে। 118 00:12:09,620 --> 00:12:11,410 আমাকে সত্যি কথাটা বলো। 119 00:12:13,410 --> 00:12:14,830 তুমি গতরাতে কোথায় ছিলে? 120 00:12:16,790 --> 00:12:17,830 ওটা কী? 121 00:12:21,120 --> 00:12:22,450 যেন তোমার তাতে কিছু আসে যায়। 122 00:12:23,660 --> 00:12:25,080 আমি তোমার স্ত্রী। 123 00:12:25,160 --> 00:12:27,080 তাতে তোমার কী লাভটা হচ্ছে? 124 00:12:28,000 --> 00:12:29,870 তোমার সমস্যাটা কী? 125 00:12:29,950 --> 00:12:31,330 জাহাজে দাঙ্গা বেঁধে গেছে। 126 00:12:31,410 --> 00:12:34,250 আর তোমার আগ্রহ কেবল আমার মনে কষ্ট দেবার প্রতি। 127 00:12:34,290 --> 00:12:35,700 জীবনটাই তো কষ্টকর। 128 00:12:38,250 --> 00:12:42,290 যখনই ভাববে সবকিছু হাতের মুঠোয়, তখনই সেটা তোমার মুখে থাবা দেবে। 129 00:12:47,700 --> 00:12:48,910 এটা কী জানতে চাও? 130 00:12:51,450 --> 00:12:52,870 এটা পটাশিয়াম ব্রোমাইড। 131 00:12:52,950 --> 00:12:55,000 খিঁচুনিতে সহায়ক। 132 00:12:56,620 --> 00:12:57,910 কীসের খিঁচুনি? 133 00:12:59,080 --> 00:13:00,910 আমার মাথার মধ্যে কিছু একটা হয়েছে। 134 00:13:01,000 --> 00:13:04,410 এটা না খেলে মেঝেতে পাগলের মতো গড়াগড়ি খাওয়া লাগবে। 135 00:13:04,500 --> 00:13:06,660 আর এটা খেলে বাড়া দাঁড়ায় না। 136 00:13:14,250 --> 00:13:15,950 সোজা কথায়, আমি মারা যাবো। 137 00:13:17,790 --> 00:13:21,830 আমার হাতে বেশি সময় নেই। হয়তো কয়েক দিন বা কয়েক সপ্তাহ। 138 00:13:24,660 --> 00:13:26,040 আমাকে বলোনি কেন? 139 00:13:27,120 --> 00:13:29,870 কারণ আমি বাঁচব না মরব, তাতে তোমার থোড়াই কেয়ার। 140 00:14:00,500 --> 00:14:01,910 এটা এখানে আসলো কীভাবে? 141 00:14:05,500 --> 00:14:08,370 - এটা এখানে আসলো কীভাবে? - আমি রেখেছি। ভেবেছিলাম এটা তোমার। 142 00:14:08,450 --> 00:14:10,410 তুমি এটাকে কোথায় খুঁজে পেয়েছ? 143 00:14:10,500 --> 00:14:11,790 ব্যথা পাচ্ছি! 144 00:14:21,700 --> 00:14:23,620 আমি দুঃখিত। 145 00:14:31,160 --> 00:14:32,360 আমাকে ছেড়ে দাও! 146 00:14:35,580 --> 00:14:37,510 ক্যাপ্টেনের কোয়ার্টারের কাছে যাবার সময়ে ওকে খুঁজে পেয়েছি। 147 00:14:37,540 --> 00:14:39,410 ক্যাপ্টেনের সাথে কথা বলা লাগবে আমার। 148 00:14:40,660 --> 00:14:42,220 ও এখন আর ক্যাপ্টেন নেই। 149 00:14:42,250 --> 00:14:45,540 আর যাত্রীদের নিজেদের কেবিনে থাকার কথা। 150 00:14:46,450 --> 00:14:48,750 ওকে ফিরিয়ে নিয়ে যাও। আটকে রাখো। 151 00:14:48,830 --> 00:14:50,870 এখানে কী হচ্ছে সে ব্যাপারে তোমাদের কোনো ধারণাই নেই। 152 00:14:50,910 --> 00:14:52,250 তোমরা একটা বড় ভুল করছ। 153 00:14:52,330 --> 00:14:53,870 ক্যাপ্টেনের সাথে দেখা করা লাগবে আমার। 154 00:14:58,910 --> 00:15:00,500 তুমি ওকে যেমন ভাবছ, ও তেমন না। 155 00:15:00,580 --> 00:15:02,750 না। তুমি নিজেকে যেমন ভাবছ, তুমি তেমন না। 156 00:15:02,830 --> 00:15:05,120 তুমি একটা ছোট্ট ছেলে, ক্ষমতা নিয়ে খেলছ। 157 00:15:22,200 --> 00:15:24,120 আমার মনে হয় না এটা করাটা ঠিক হবে। 158 00:15:36,330 --> 00:15:38,250 আমি ওনার কণ্ঠ শোনার চেষ্টা করেছিলাম। 159 00:15:39,040 --> 00:15:40,080 ঈশ্বরের কণ্ঠ। 160 00:15:40,910 --> 00:15:43,000 যা আমাদের এর মধ্যে দিয়ে পার করে নিয়ে যাবে। 161 00:15:44,290 --> 00:15:46,910 কিন্তু উনি তোমার মায়ের সাথে কথা বললেও আমার সাথে কথা বলেননি। 162 00:15:51,700 --> 00:15:53,250 তুমি সত্যিই মায়ের কথা বিশ্বাস করো? 163 00:15:53,830 --> 00:15:55,500 ভাবো যে ছেলেটা শয়তান? 164 00:15:58,790 --> 00:16:00,410 ওনার কথা যদি সত্যি হয়ে থাকে? 165 00:16:01,450 --> 00:16:03,290 এসবকিছুই যদি সত্যি হয়ে থাকে? 166 00:16:13,330 --> 00:16:15,080 ঈশ্বর হয়তো তোমাকে একটা উপহার দিয়েছেন। 167 00:16:18,080 --> 00:16:20,500 তুমি হয়তো তোমার ভেতরে আলোটাকে নিয়ে বয়ে বেড়াচ্ছ। 168 00:16:22,700 --> 00:16:24,080 উনি তাকে বলেছিলেন যে... 169 00:16:28,040 --> 00:16:29,410 শয়তান এসে 170 00:16:32,040 --> 00:16:34,750 আমাদের সবকিছু কেড়ে নেয়ার চেষ্টা করবে। 171 00:16:35,750 --> 00:16:37,120 আমরা সেটা ঘটতে দিতে পারি না। 172 00:16:39,330 --> 00:16:40,750 আমরা সেটা ঘটতে দিতে পারি না। 173 00:16:53,120 --> 00:16:54,120 এটাই সেটা। 174 00:16:57,910 --> 00:16:58,910 এটা খোলো। 175 00:17:14,540 --> 00:17:15,950 না। সরে দাঁড়াও! 176 00:17:19,910 --> 00:17:21,750 থামো! 177 00:17:22,700 --> 00:17:25,410 আমি তোমার পক্ষে। আমরা সবাই এক দলে। 178 00:17:25,500 --> 00:17:26,500 আমরা শুধু ছেলেটাকে চাই। 179 00:17:27,160 --> 00:17:29,330 ও কী বলল? তুমি কী বললে? 180 00:17:29,830 --> 00:17:30,910 তোমরা ছেলেটাকে চাও? 181 00:17:31,000 --> 00:17:32,600 যা ভাবছ তা না, ও অসুস্থ না। 182 00:17:32,620 --> 00:17:35,700 আমরা ফিরে আসার পর থেকে ও আমার রুমে আছে। কারো সংস্পর্শে আসেনি ও। 183 00:17:35,750 --> 00:17:38,080 মানুষ মারা যাচ্ছে সেই দোষ ওর না। 184 00:17:39,330 --> 00:17:40,580 ওর দেহতল্লাশি করো। 185 00:17:42,700 --> 00:17:44,700 ক্রেস্টার, ওর দেহতল্লাশি করো। 186 00:18:08,580 --> 00:18:09,450 এই যে চাবি। 187 00:18:09,540 --> 00:18:10,950 দরজাটা খোলো। 188 00:18:38,500 --> 00:18:39,500 ছেলেটা কোথায়? 189 00:18:44,910 --> 00:18:45,910 ছেলেটা কোথায়? 190 00:18:45,950 --> 00:18:46,950 মা। 191 00:18:47,700 --> 00:18:50,540 মা, ছেলেটা এখানে নেই। 192 00:18:52,500 --> 00:18:53,500 ঠিক আছে? 193 00:18:54,910 --> 00:18:56,830 প্রতিটা কেবিনে খোঁজো, সব দরজা লাগিয়ে দাও। 194 00:18:56,910 --> 00:18:59,040 কেউ ঢুকবে না, কেউ বেরোবে না। 195 00:19:00,500 --> 00:19:01,620 ছেলেটাকে খুঁজে বের করো। 196 00:19:01,700 --> 00:19:02,700 ও কোথায়? 197 00:19:16,120 --> 00:19:17,160 ওকে আটকে রাখো। 198 00:19:19,750 --> 00:19:20,830 না! 199 00:20:26,250 --> 00:20:28,540 ওখানে কী হচ্ছে? 200 00:20:28,620 --> 00:20:30,330 কেউ আমাদেরকে কিছু বলছে না কেন? 201 00:20:30,910 --> 00:20:32,330 কেউ আমাদের কখনোই কিছু বলে না। 202 00:20:36,870 --> 00:20:37,870 এটা কীসের জন্য? 203 00:20:41,200 --> 00:20:42,200 নিরাপত্তার জন্য। 204 00:20:45,410 --> 00:20:46,790 কার কাছ থেকে নিরাপত্তা? 205 00:20:48,870 --> 00:20:49,870 মায়ানেকড়েদের হাত থেকে। 206 00:20:50,500 --> 00:20:51,500 কিন্তু... 207 00:20:52,500 --> 00:20:54,580 রসুন তো অপছন্দ করে ভ্যাম্পায়ারেরা। 208 00:20:54,660 --> 00:20:57,700 ওয়্যারউলফরাও হয়তো অপছন্দ করে। ওরা তো একইরকম। 209 00:20:57,790 --> 00:21:01,410 ওরা একইরকম না। ভ্যাম্পায়ার উড়তে পারে। আমি নিশ্চিত ওয়্যারউলফেরা উড়তে পারে না। 210 00:21:01,500 --> 00:21:03,410 কীভাবে জানো? তুমি তো কোনোটাকে দেখোনি। 211 00:21:04,160 --> 00:21:05,910 অবশ্যই দেখিনি। ওদের কোনো অস্তিত্ব নেই। 212 00:21:06,000 --> 00:21:08,250 না। আমি কখনো রাশিয়া দেখিনি। 213 00:21:08,330 --> 00:21:10,330 - ঠিক। - কিন্তু আমি নিশ্চিত ওটার অস্তিত্ব আছে। 214 00:21:10,410 --> 00:21:13,410 সেটা তো ভিন্ন কথা। ম্যাপে তো ঠিকই দেখেছ। 215 00:21:13,500 --> 00:21:14,870 ম্যাপ তো কেবল একটা ছবি। 216 00:21:14,950 --> 00:21:17,370 সেই যুক্তি দিয়ে দেখলে, আমি ওয়্যারলউলফের ছবি দেখেছি। 217 00:21:17,450 --> 00:21:18,450 তারমানে ওদের অস্তিত্ব আছে। 218 00:21:18,540 --> 00:21:21,040 তুমি কি তোমার জন্য এরকম একটা চাইছ ? 219 00:21:21,120 --> 00:21:22,120 না। 220 00:22:32,500 --> 00:22:34,500 না। জেরোম, না। 221 00:22:35,870 --> 00:22:37,370 আমাদেরকে কোনো বিপদে জড়িও না। 222 00:22:51,000 --> 00:22:52,000 হেই! 223 00:22:54,160 --> 00:22:55,200 ও চলে গেছে! 224 00:22:56,160 --> 00:22:57,540 ও ঝাঁপ দিয়েছে। 225 00:22:58,620 --> 00:22:59,740 ও কোথায়? 226 00:22:59,790 --> 00:23:01,040 এখানে কিছু নেই। 227 00:23:01,120 --> 00:23:02,330 বাম দিকে দেখো! 228 00:23:05,790 --> 00:23:07,620 - থামো! - না! 229 00:23:39,160 --> 00:23:40,680 ও কোথায়? 230 00:23:41,160 --> 00:23:42,580 ও ওইদিকে গেছে। 231 00:23:46,040 --> 00:23:47,200 ওকে খুঁজে বের করো। 232 00:23:53,200 --> 00:23:54,700 হারামিটা কোথায়? 233 00:24:18,200 --> 00:24:19,790 তোমার কী হয়েছে? 234 00:24:22,700 --> 00:24:24,080 আমার এখানে আসা উচিত হয়নি। 235 00:24:25,250 --> 00:24:26,410 তুমি থাকতে পারো। 236 00:24:28,410 --> 00:24:31,040 মানে, তোমাকে যে খুঁজছে, সে চলে না যাওয়া পর্যন্ত। 237 00:24:33,370 --> 00:24:35,040 সেটা ঠিক হবে বলে মনে হয় না। 238 00:24:36,330 --> 00:24:37,410 তুমি কোথায় যাচ্ছ? 239 00:24:38,870 --> 00:24:40,160 আমি এটা আগে দেখেছি। 240 00:24:41,700 --> 00:24:44,040 অযোগ্য লোকজনের ক্ষমতা দখল। 241 00:24:44,750 --> 00:24:46,200 এর পরিণতি কখনোই ভালো হয় না। 242 00:24:54,120 --> 00:24:55,500 আমি ক্যাপ্টেনকে মুক্ত করব। 243 00:25:01,450 --> 00:25:02,450 জেরোম। 244 00:25:06,540 --> 00:25:07,540 আমি তোমাকে সাহায্য করব। 245 00:25:08,870 --> 00:25:11,870 কালো লোকটা কোথায় গেছে? 246 00:25:14,250 --> 00:25:15,750 তুমি কি ওকে সাহায্য করেছ? 247 00:25:16,450 --> 00:25:17,540 হাহ? 248 00:25:17,620 --> 00:25:18,910 না। 249 00:25:19,000 --> 00:25:20,540 তুমি যদি মিথ্যা বলো... 250 00:25:24,000 --> 00:25:26,200 সমস্যা নেই। ও আমাদের দলে। 251 00:25:27,910 --> 00:25:30,290 তুমি কী করেছ সে ব্যাপারে তোমার কোনো ধারণাই নেই। 252 00:25:30,370 --> 00:25:33,790 এখনই ফাটবে এমন একটা বোমার ওপর বসে আছি আমরা। 253 00:25:34,620 --> 00:25:37,700 জাহাজে এমুহূর্তে ১৫০০ জন আছে। 254 00:25:37,790 --> 00:25:40,500 কোন কোন দেশের লোক আছে খোদাই জানে। 255 00:25:40,580 --> 00:25:42,750 আর তুমি ওদের সবাইকে সশস্ত্র করে দিয়েছ। 256 00:25:45,250 --> 00:25:47,540 জমিনে পৌঁছানোর আগে পাঁচ দিন হাতে আছে আমাদের। 257 00:25:47,620 --> 00:25:49,700 তার আগ পর্যন্ত ওরা যা চাইবে, ওদেরকে তাই দেবো। 258 00:25:51,120 --> 00:25:53,660 সেটা কী? 259 00:25:56,750 --> 00:25:58,620 মানুষ কেন মরছে তার ব্যাখ্যা। 260 00:26:02,950 --> 00:26:03,950 ছেলেটা। 261 00:26:06,250 --> 00:26:07,750 সব কেবিনে চেক করো! 262 00:26:08,250 --> 00:26:09,120 অ্যাই, তোমাকে বলছি। 263 00:26:10,660 --> 00:26:12,340 এদিকে তাকাও! ওরা কোথায়? 264 00:26:14,870 --> 00:26:15,790 ও এখানে নেই। 265 00:26:15,870 --> 00:26:17,040 এদিকে! 266 00:26:20,160 --> 00:26:21,250 ছেলেটা কোথায়? 267 00:26:25,580 --> 00:26:26,700 দরজা খোলো! 268 00:26:29,160 --> 00:26:30,620 ব্যথা লাগছে আমার। 269 00:26:30,700 --> 00:26:31,750 বেরিয়ে এসো। 270 00:26:33,120 --> 00:26:34,750 দরজা খোলো! 271 00:26:35,540 --> 00:26:36,540 এসো। 272 00:26:36,620 --> 00:26:38,870 - খোলো! - এদিকে। 273 00:26:39,700 --> 00:26:41,120 ছেলেটা কোথায়? 274 00:27:13,330 --> 00:27:15,040 হেই। কী হচ্ছে? 275 00:27:15,580 --> 00:27:16,580 কী খুঁজছ? 276 00:27:22,160 --> 00:27:25,410 হেই, না। ওটা রাখো। ক্রেস্টার ওকে ওটা নামিয়ে রাখতে বলো। 277 00:27:29,200 --> 00:27:31,040 ও কেন তোমার নাম জানে? 278 00:27:34,370 --> 00:27:35,370 ক্রেস্টার? 279 00:28:15,160 --> 00:28:17,450 আডার বদলে উনি তোমাকে নিয়ে গেলে ভালো হত। 280 00:28:23,580 --> 00:28:24,580 চলো যাই। 281 00:28:37,200 --> 00:28:38,200 ক্রেস্টার। 282 00:29:19,950 --> 00:29:22,750 এই তীরচিহ্নগুলো প্রমিথিউসেও ছিল। 283 00:29:23,950 --> 00:29:25,040 ওগুলোর কাজ কী? 284 00:29:30,120 --> 00:29:32,250 এখানে কী হচ্ছে সেটা বলো আমাকে। 285 00:29:35,950 --> 00:29:37,870 এখানে থাকো। আমি ক্যাপ্টেনকে খুঁজে বের করছি। 286 00:30:26,910 --> 00:30:29,250 তুমি একাজ কীভাবে করলে? 287 00:30:38,330 --> 00:30:39,450 আমরা কোথায় যাচ্ছি? 288 00:31:10,040 --> 00:31:11,200 ক্যাপ্টেনকে খুঁজে বের করো। 289 00:31:45,950 --> 00:31:48,000 আমরা তোমাদের পক্ষে। 290 00:32:11,700 --> 00:32:13,950 আমরা একটা লাইফবোট নেয়ার চেষ্টা করছি। 291 00:32:14,040 --> 00:32:15,370 কারবারোস থেকে নামার চেষ্টা করছি। 292 00:32:16,200 --> 00:32:18,760 আমি প্রমিথিউসের টেলিগ্রাফটাকে সারিয়ে সাহায্য চাইতে পারি। 293 00:32:18,790 --> 00:32:20,350 ওরা একটা লাইফবোট চায়। 294 00:32:20,370 --> 00:32:22,290 জাহাজ ছেড়ে প্রমিথিউসে আশ্রয় নিতে চায়। 295 00:32:23,580 --> 00:32:25,750 - আমি তোমাকে সাহায্য করব। - আমিও। 296 00:32:29,080 --> 00:32:30,080 এদিকে। 297 00:33:10,790 --> 00:33:11,910 ক্লিমেন্স? 298 00:33:41,370 --> 00:33:43,290 ছেলেটা এখানেও নেই। 299 00:33:43,790 --> 00:33:44,870 এখানে দেখো। 300 00:33:51,620 --> 00:33:53,220 ওকে অন্যদের সাথে আটকে রাখো। 301 00:34:43,950 --> 00:34:46,700 আইক, তোমাকে খুঁজে বেড়াচ্ছিলাম। 302 00:34:47,330 --> 00:34:48,620 তুমি কি ঠিক আছ? 303 00:34:52,660 --> 00:34:53,910 এখানে কী হচ্ছে? 304 00:34:54,580 --> 00:34:56,370 তুমি প্রমিথিউসের ব্যাপারে কী জানো? 305 00:34:57,410 --> 00:34:58,540 আর মিথ্যা বলা বন্ধ করো। 306 00:35:22,750 --> 00:35:24,390 - ফ্রাঞ্জ! - সামনে থেকে সরো। 307 00:35:25,750 --> 00:35:28,200 সামনে থেকে সরতে বললাম না! 308 00:35:29,750 --> 00:35:30,750 হেই! 309 00:35:31,700 --> 00:35:33,080 ভুলেও একথা ভেবো না। 310 00:35:34,370 --> 00:35:35,370 মউরা, শোনো। 311 00:35:36,250 --> 00:35:37,290 আমরা শুধু ছেলেটাকে চাই। 312 00:35:38,000 --> 00:35:39,000 আর কিছু না। 313 00:35:41,580 --> 00:35:42,580 ছেলেটাকে। 314 00:35:47,330 --> 00:35:48,330 না। 315 00:35:50,870 --> 00:35:53,160 না। না, না, না। তুমি কী করছ? 316 00:35:58,330 --> 00:35:59,540 এসব ঠিক না। 317 00:35:59,620 --> 00:36:00,700 থামো! 318 00:36:00,790 --> 00:36:03,000 না! জেরোম! না! 319 00:36:04,660 --> 00:36:06,410 না! না! জেরোম, না! 320 00:36:06,500 --> 00:36:07,640 ছেলেটাকে নিয়ে যাও! 321 00:36:07,660 --> 00:36:10,540 না! জেরোম, না! না, না, না! 322 00:36:11,580 --> 00:36:13,080 না! জেরোম! 323 00:36:23,160 --> 00:36:24,160 লুসিয়েন? 324 00:36:24,910 --> 00:36:26,160 আমি এখানে কী করছি? 325 00:36:26,660 --> 00:36:28,040 আমি কোথায়? 326 00:36:30,790 --> 00:36:32,950 তোমাকে যে এত জোরে মেরেছি, বুঝিনি। 327 00:36:35,290 --> 00:36:36,500 কী হয়েছে? 328 00:36:36,580 --> 00:36:39,580 আমাকে এখান থেকে বের হতে দাও! 329 00:36:40,290 --> 00:36:41,580 আমি সেকাজ করতে পারব না। 330 00:36:43,700 --> 00:36:45,330 আমি এখন অন্য কেউ হতে পারব। 331 00:36:47,950 --> 00:36:50,160 ভিন্ন পরিচয় নিয়ে ফ্রান্সে ফিরে যাবো আমি। 332 00:36:50,790 --> 00:36:52,580 লেফটেন্যান্ট হিসেবে। 333 00:36:52,660 --> 00:36:53,660 তুমি আমার সাথে বেইমানি করেছ। 334 00:36:55,370 --> 00:36:56,830 আমরা বন্ধু ছিলাম। 335 00:37:01,410 --> 00:37:03,660 ঐ পোস্টে পৌঁছানোর পরে ওদেরকে বলবো, কোথায় তোমাকে খুঁজে বের করতে হবে। 336 00:37:04,330 --> 00:37:06,290 বলব, তুমি দলছুট হয়ে পড়েছ। 337 00:37:08,250 --> 00:37:09,870 ওরা কার কথা বিশ্বাস করবে বলে মনে হয়? 338 00:37:11,540 --> 00:37:12,540 এই নাও, এটা ধরো। 339 00:37:17,450 --> 00:37:18,620 নাও। 340 00:37:19,120 --> 00:37:20,580 জেলে এটাকে অদল-বদল করতে পারবে। 341 00:37:26,790 --> 00:37:28,000 এসব সত্যি না। 342 00:37:29,910 --> 00:37:31,910 এটা কেন আবার হচ্ছে? 343 00:37:32,910 --> 00:37:34,330 আমি দুঃখিত, বন্ধু। 344 00:37:37,160 --> 00:37:38,160 সত্যিই দুঃখিত। 345 00:38:32,910 --> 00:38:34,150 তোমরা কী করছ? 346 00:38:34,790 --> 00:38:36,790 ক্রেস্টার, তুমিও কি পাগল হয়ে গেছ? 347 00:38:37,830 --> 00:38:40,080 ওর কথা বিশ্বাস করতে পারো না তুমি। 348 00:38:40,160 --> 00:38:43,000 মায়ের ভালোবাসার জন্য ওকে বলি দিতে যাচ্ছ? 349 00:38:46,830 --> 00:38:47,830 একটা কথা শুনবে? 350 00:38:48,750 --> 00:38:51,160 তোমার সাথে যা ঘটেছে, তার জন্য আমাকে দোষ দেয়া বন্ধ করো। 351 00:38:52,660 --> 00:38:54,450 সবকিছু তোমাকে ঘিরে হচ্ছে না। 352 00:38:55,500 --> 00:38:57,160 আডা মারা গেছে। 353 00:38:57,250 --> 00:38:58,950 আরো অনেকে মরছে। 354 00:38:59,040 --> 00:39:01,290 আর তুমি কেবল নিজের কষ্ট নিয়ে মেতে আছ। 355 00:39:03,660 --> 00:39:06,410 একাজ কোরো না। ওদের পক্ষ নিও না। 356 00:39:35,700 --> 00:39:36,950 তুমি বেঁচে আছ। 357 00:39:44,750 --> 00:39:47,700 এ জাহাজে উঠতে আমাকে কীসের মধ্যে দিয়ে যেতে হয়েছে, তা নিয়ে তোমাদের কোনো ধারণাই নেই। 358 00:39:49,700 --> 00:39:52,290 এখানে মরার পরিকল্পনা নেই আমার। 359 00:39:56,450 --> 00:39:57,910 ওরা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। 360 00:39:59,660 --> 00:40:03,330 এখন ওদেরকে থামানোর দায়িত্ব আমাদের। 361 00:40:15,200 --> 00:40:17,750 ওর চেহারা দেখে ভুলো না। 362 00:40:19,910 --> 00:40:22,660 শয়তান নানা ছদ্মবেশ নিয়ে আসে। 363 00:40:25,870 --> 00:40:27,080 ও আমাদের যা আছে তা ছিনিয়ে নিচ্ছে। 364 00:40:29,870 --> 00:40:32,580 আমাদের আত্মা সংগ্রহ করছে, ওই জাহাজে যেমনটা করেছে, সেরকম। 365 00:40:34,450 --> 00:40:36,870 কিন্তু আমরা কষ্ট আর ত্যাগের মূল্য জানি! 366 00:40:39,000 --> 00:40:40,500 এটা আমাদের ভাঙতে পারবে না! 367 00:40:44,910 --> 00:40:46,080 ছেলেটাকে জাহাজ থেকে ফেলে দাও! 368 00:40:53,580 --> 00:40:54,580 থামো! 369 00:40:56,580 --> 00:40:59,660 একাজ কোরো না, প্লিজ! ওর কারণে মানুষ মরছে না। 370 00:41:01,790 --> 00:41:03,140 ওদের কথায় থেমে যেও না! 371 00:42:46,700 --> 00:42:49,870 মউরা! মউরা! 372 00:42:51,910 --> 00:42:52,910 মউরা! 373 00:42:55,370 --> 00:42:56,830 আমাদের এখান থেকে পালাতে হবে! 374 00:43:06,370 --> 00:43:07,830 পিছাও! 375 00:43:10,200 --> 00:43:11,660 পিছাও! 376 00:43:19,370 --> 00:43:20,910 জেরোম! 377 00:43:21,500 --> 00:43:22,500 ওকে ছেড়ে দাও! 378 00:43:23,410 --> 00:43:24,910 তুমি এখানে কীভাবে এলে? 379 00:43:25,000 --> 00:43:26,330 তুমি আমাকে কীভাবে খুঁজে পেলে? 380 00:43:28,290 --> 00:43:29,290 ওকে ছেড়ে দাও! 381 00:43:35,580 --> 00:43:36,910 পিছাও! 382 00:43:41,330 --> 00:43:44,370 তুমি ওর সাথে ছিলে কেন? ও তোমাকে কী বলেছে? 383 00:43:44,870 --> 00:43:47,450 - ওর একটা কথাও বিশ্বাস করবে না। - তুমি ওকে চেনো? 384 00:43:54,830 --> 00:43:56,500 চলো বারে গিয়ে লুকাই! 385 00:44:36,750 --> 00:44:38,000 তোমার কপাল ভালো। 386 00:44:42,290 --> 00:44:44,450 বিশ্বাসই হচ্ছে না যে, ওরা ছেলেটাকে খুন করে ফেলেছে। 387 00:44:46,620 --> 00:44:48,290 ও ঠেকানোর চেষ্টাও করেনি। 388 00:44:52,750 --> 00:44:55,000 যেন ও ওর মৃত্যুকে মেনে নিয়েছিল। 389 00:45:21,410 --> 00:45:24,040 আমি তোমার সাথে কথা বলতে চাই। এখনই। 390 00:45:32,410 --> 00:45:34,330 আমার মনে হয় এখন তোমার সত্য বলার সময় হয়েছে। 391 00:45:36,700 --> 00:45:39,700 আমি লগবুক খুঁজে পেয়েছি। সেখানে এটা ছিল। 392 00:45:42,410 --> 00:45:44,410 প্রমিথিউসের যাত্রীদের তালিকা। 393 00:45:45,370 --> 00:45:46,250 এদিকে। 394 00:45:46,910 --> 00:45:48,000 এটা তোমার নাম। 395 00:45:48,080 --> 00:45:49,870 মিস মউরা ফ্র্যাঙ্কলিন। 396 00:45:56,700 --> 00:45:58,040 এটা অসম্ভব। 397 00:45:59,370 --> 00:46:00,830 তুমি আসলে কে? 398 00:46:34,370 --> 00:46:40,830 অনুবাদে - কুদরতে জাহান 399 00:46:41,370 --> 00:46:47,830 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না।