1
00:00:05,688 --> 00:00:07,827
তুই আয় বা না আয় আমি
এবার নালকা'র সাথেই যাবো।
2
00:00:07,907 --> 00:00:08,987
পরে কিন্তু বলবি না যে,
তোকে জিজ্ঞেস করিনি।
3
00:00:09,077 --> 00:00:11,704
ওই মাথামোটা, থুড়িই না
কোনো লিপস্টিক কিনছিস!
4
00:00:11,886 --> 00:00:14,923
একটু খোঁজখবর নিতে হয়।
লাভ-লোকসান দেখতে হয়।
5
00:00:15,320 --> 00:00:18,357
আর তাছাড়া তাড়াহুড়ো
করে কাজ ডাইনিরা করে।
6
00:00:18,596 --> 00:00:21,673
তুই না মরে যা, হ্যাঁ, তাড়াহুড়ো
করছি, হ্যাঁ, আমি ডাইনি।
7
00:00:21,875 --> 00:00:23,244
এখন কিন্তু আর আমার
স্কুটি'তে বসবি না।
8
00:00:23,334 --> 00:00:25,529
ওহ, হ্যালো।
পান্ডু'র একটা ইজ্জত আছে।
9
00:00:25,619 --> 00:00:26,887
আর রাজ্জো, তুই'ই বোঝা না!
10
00:00:26,967 --> 00:00:28,114
আমায় তো গবেট ভাবে।
11
00:00:28,194 --> 00:00:29,320
তুই তো গবেট'ই।
12
00:00:29,636 --> 00:00:30,679
আমি না...
13
00:00:30,981 --> 00:00:32,874
কী? এ কোথায় গেলো?
14
00:00:33,029 --> 00:00:34,490
বকবক করতে থাকে।
15
00:00:35,380 --> 00:00:36,782
এই চুদানির পো'র!
16
00:00:39,591 --> 00:00:42,331
কাল যা করে এসেছিস না,
সেসব শুধু সিনেমাতে হয়।
17
00:00:42,675 --> 00:00:44,668
লোকে সিনেমা দেখে।
তুই ভাই তাতে মত্ত আছিস।
18
00:00:46,020 --> 00:00:49,265
এবার ১০ বছর পর যখন বাচ্চা-কাচ্চা হয়ে যাবে,
তখন এই গল্পই শোনাবি না?
19
00:00:49,345 --> 00:00:51,076
পান্ডু, প্যাটিশ খা, মাথা খাস না।
20
00:00:51,279 --> 00:00:54,569
তোকে মানা করেছিলাম না?
মন বলছিল'ই কিছু একটা গড়বড় হবে।
21
00:00:54,659 --> 00:00:55,809
দেখ, হয়ে গেলো না!
22
00:00:55,980 --> 00:00:57,657
এবার কী করবো, সেটা বল না!
23
00:00:59,191 --> 00:01:01,095
ওকে তো শুধু স্পেশাল অনুভব
করাতে চাইছিলাম।
24
00:01:01,526 --> 00:01:02,960
ওর আস্থা লাভ করতে হতো।
25
00:01:03,175 --> 00:01:04,587
ওকে ফোন করেছিস?
26
00:01:06,015 --> 00:01:06,929
চমৎকার।
27
00:01:07,009 --> 00:01:08,372
তুই ফোনই করিসনি!
28
00:01:08,919 --> 00:01:10,879
আরে, ভয় পেয়ে গিয়েছিলাম!
কী'ই বা সাফাই দিতাম?
29
00:01:11,182 --> 00:01:13,766
ও তো বারবার যেতে বলছিল, আমিই
দাঁড়িয়ে ছিলাম আর কাণ্ড ঘটে গেলো।
30
00:01:13,846 --> 00:01:16,532
কোনো কাণ্ডই ঘটেনি।
উড়ো কথা রটানো বন্ধ কর।
31
00:01:16,622 --> 00:01:19,128
ওই, মুখ বন্ধ রাখ।
তোর প্যাটিশ বের হয়ে যাবে।
32
00:01:19,707 --> 00:01:21,894
আমার কথাটা শোন।
দেখ, ভুল তো হয়েছে।
33
00:01:21,984 --> 00:01:24,222
এবার, কিছু না হলেও
ওর খারাপ তো লেগেছে।
34
00:01:27,442 --> 00:01:28,624
চল, আমি যাচ্ছি।
35
00:01:28,838 --> 00:01:30,071
- বাই।
- কোথায় যাচ্ছিস?
36
00:01:31,184 --> 00:01:33,271
বাচ্চারা, এমনিতে তো
আমি কেমিস্ট্রি পড়াই,
37
00:01:33,351 --> 00:01:37,889
কিন্তু কখনো-কখনো কেমিস্ট্রি'র সমীকরণ
বোঝাতে একটু ফিজিক্স'ও বোঝাতে হয়।
38
00:01:38,573 --> 00:01:42,361
রজত বুঝতে তো পারছে যে,
ও একটা বোম ফাটিয়ে দিয়েছে।
39
00:01:42,441 --> 00:01:46,585
কিন্তু ও এটা জানে না যে,
এটা একটা সমপ্রতিক্রিয়াধারা'ও।
40
00:01:47,009 --> 00:01:51,705
এখন, এই সমপ্রতিক্রিয়াধারা'র ক্ষয়ক্ষতির পরিমাণ
কতটা হবে, তা রজতের কোনো ধারণা'ও নেই।
41
00:01:52,795 --> 00:01:55,146
শুধু ওর কেন? আমারো নেই।
42
00:01:55,946 --> 00:01:58,946
চ্যাপ্টার ২
♪না হয় আড়াল,
না হয় প্রকাশ♪
43
00:02:04,043 --> 00:02:05,344
আরে? বাত্রা জি।
44
00:02:05,424 --> 00:02:06,476
নমস্কার, রাণা সাহেব।
45
00:02:06,566 --> 00:02:07,919
আসুন না, আসুন। প্লিজ।
46
00:02:08,808 --> 00:02:09,977
ইশিতা মা।
47
00:02:10,628 --> 00:02:12,010
বাত্রী'র বাবা এসেছে।
48
00:02:12,920 --> 00:02:14,176
জল খাওয়াও, মা।
49
00:02:15,714 --> 00:02:17,745
- নমস্কার, আঙ্কেল।
- নমস্কার, মা।
50
00:02:20,221 --> 00:02:21,155
তো,
51
00:02:24,026 --> 00:02:25,418
পাকাপাকিভাবে এসেই গেলেন আপনি।
52
00:02:25,829 --> 00:02:27,133
একটা কথা বলবো?
53
00:02:27,555 --> 00:02:28,871
আপনাকে না খুব মিস করেছি।
54
00:02:29,022 --> 00:02:31,032
আপনারই তো ভালোবাসা, বাত্রা জি।
55
00:02:37,697 --> 00:02:38,637
বাবু,
56
00:02:39,365 --> 00:02:41,137
কী ব্যাপার? রাতে ঘুমাওনি বুঝি?
57
00:02:43,964 --> 00:02:45,502
চোখ লাল লাগছে।
58
00:02:46,310 --> 00:02:47,938
না আঙ্কেল, পড়ছিলাম আরকি।
59
00:02:48,756 --> 00:02:51,293
এত বেশি পড়ো না যে,
চোখই লাল হয়ে যায়।
60
00:02:51,780 --> 00:02:53,503
ভাবো, উচ্চমাধ্যমিক কিন্তু।
61
00:03:01,505 --> 00:03:03,275
বাচ্চারা পড়ে আছে
বোর্ডসের পরীক্ষার প্রস্তুতিতে।
62
00:03:03,355 --> 00:03:04,245
ঠিক!
63
00:03:04,388 --> 00:03:09,110
তবে আমাদের ইশিতা
ভারিই বুদ্ধমতি।
64
00:03:09,921 --> 00:03:13,159
ওহ, রাতে ওর বন্ধু এসেছিল,
65
00:03:13,575 --> 00:03:15,346
লেখা-ঠেখা নিতে।
66
00:03:16,043 --> 00:03:17,805
আপনি তো জানেনই নিশ্চয়!
67
00:03:26,732 --> 00:03:29,762
বাত্রা জি, জল খেয়ে নিয়েছেন আপনি?
68
00:03:30,677 --> 00:03:31,980
হ্যাঁ।
69
00:03:32,870 --> 00:03:35,090
তো, এবার চা খেয়ে যাবেন না কফি?
70
00:03:42,639 --> 00:03:43,696
রাণা সাহেব,
71
00:03:43,891 --> 00:03:46,188
আদর্শ পিতা হওয়ার চক্করে,
72
00:03:46,845 --> 00:03:48,506
আপনি পিতা হতেই ভুলে যাচ্ছেন।
73
00:03:49,973 --> 00:03:53,538
বাচ্চাদের ভুল লুকিয়ে রাখলে,
পরে তার মাসুল গুণতে হয়।
74
00:03:53,856 --> 00:03:57,157
বাচ্চাদেরও আর অভিভাবকদেরও।
75
00:03:58,525 --> 00:04:01,405
যাইহোক, বৌদি থাকলে,
মেয়েটা একটু সীমার মধ্যে থাকতো।
76
00:04:02,210 --> 00:04:05,090
আসলে ব্যাপার হলো,
আপনাকে একটু ভালোবাসি।
77
00:04:05,557 --> 00:04:08,682
এজন্যই বোঝাচ্ছি,
বাকি আপনিই ঠিক করুন।
78
00:04:09,112 --> 00:04:10,262
আমার কী যায় আসে?
79
00:04:10,936 --> 00:04:12,961
আসছি, নমস্কার।
80
00:04:54,358 --> 00:04:56,932
মা? এরা ফালতু লোক রে।
81
00:04:58,761 --> 00:05:00,616
এদের কথা না সিরিয়ালসি নিতে নেই।
82
00:05:07,033 --> 00:05:09,887
চল, এক-এক কাপ চা বানাই।
83
00:05:10,244 --> 00:05:11,659
আমি বানাচ্ছি, বাবা।
84
00:05:11,739 --> 00:05:14,166
আরে মা, একসঙ্গেই বানাই।
85
00:05:14,583 --> 00:05:16,664
পাতা তুই মিশিয়ে দিস।
দুধ আমি মেশাবো।
86
00:05:35,988 --> 00:05:39,693
মা, আমি তোয়াক্কা করি না এই বাত্রা'র
মতো লোকেরা কী ভাবে, কী বলে।
87
00:05:42,352 --> 00:05:46,114
আমার মেয়েকে না এই দুনিয়াতে
যে কারো চেয়ে বেশি চিনি।
88
00:05:47,689 --> 00:05:49,111
আর আমি তোকে নিয়ে গর্বিত।
89
00:05:52,868 --> 00:05:55,919
আমার মতো মেয়ে না এই
দুনিয়াতে আর একটাও মিলবে না।
90
00:06:02,524 --> 00:06:03,742
কিন্তু মা,
91
00:06:04,932 --> 00:06:07,107
কখনো-কখনো তোকে
নিয়ে চিন্তা অবশ্যই হয়।
92
00:06:10,223 --> 00:06:12,675
জানি তুই কোনো ভুল করবি না।
93
00:06:16,871 --> 00:06:20,072
কিন্তু রজতের এভাবে আসা,
94
00:06:20,842 --> 00:06:21,993
ঠিক নয় রে, বাবু।
95
00:06:26,768 --> 00:06:29,688
দেখা করতে হলে, ঘরে দেখা কর,
উপযুক্ত সময়ে দেখা কর।
96
00:06:29,768 --> 00:06:31,100
আমি কখনো মানা করেছি?
97
00:06:34,518 --> 00:06:35,729
তুই রজত'কে বোঝা।
98
00:06:40,572 --> 00:06:42,388
নয়তো আমায় হস্তক্ষেপ করতে হবে।
99
00:06:45,399 --> 00:06:47,314
নে, চা'ও তৈরি হয়ে গেছে।
100
00:06:49,525 --> 00:06:51,978
তুই কাপে ঢাল।
আমি বিস্কুট নিয়ে আসছি, কেমন?
101
00:07:04,665 --> 00:07:05,690
ইশিতা?
102
00:07:07,881 --> 00:07:08,879
ইশিতা?
103
00:07:17,482 --> 00:07:19,721
- ইশিতা--
- বলেছিলাম আমার সময় লাগবে।
104
00:07:19,980 --> 00:07:21,731
এই মূহুর্তে আমি প্রস্তুত নই।
105
00:07:22,859 --> 00:07:25,169
তুমি বলেছিলে আমরা শুধু
বন্ধু থাকবো, কিন্তু তোমার--
106
00:07:27,076 --> 00:07:29,264
তোমার এই গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড সুলভ কর্মকান্ড...
107
00:07:29,344 --> 00:07:31,095
ইশিতা, আমরা তো বন্ধুই।
108
00:07:31,424 --> 00:07:33,907
আমি তো শুধু একটু হাসি
ফোটানোর চেষ্টা করছিলাম।
109
00:07:34,198 --> 00:07:37,817
আমার ওপর বিশ্বাস কেন করো না?
আমি তোমায় সাহায্যই করতে চাই।
110
00:07:40,298 --> 00:07:43,089
এ কেমন সাহায্য, যেখানে নিজের
বন্ধুত্ব'কে আমার ওপর জোর করছো।
111
00:07:46,974 --> 00:07:49,360
আমি এসব ঝামেলা নিতে চাই না।
112
00:07:51,277 --> 00:07:53,256
বলেছিলে তুমি বুঝবে, কিন্তু তুমি...
113
00:07:55,960 --> 00:07:57,641
কীভাবে রাখবো তোমার
ওপর আস্থা, রজত?
114
00:07:59,703 --> 00:08:02,021
নিজের জন্যে হলে
তাও বরদাস্ত করে নেবো।
115
00:08:02,745 --> 00:08:04,313
কিন্তু বাবা'র সাথে?
116
00:08:09,334 --> 00:08:11,359
আমার মতে কিছুদিন আমাদের
কথা বলা বন্ধ রাখা উচিত।
117
00:08:38,947 --> 00:08:39,870
এসে গেছো সবাই?
118
00:08:39,950 --> 00:08:41,228
হ্যাঁ, স্যার।
119
00:08:41,356 --> 00:08:43,447
তো ভবিষ্যতের ডাক্তার,
ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট,
120
00:08:43,601 --> 00:08:45,389
বলো, কী এটা?
121
00:08:46,561 --> 00:08:47,525
স্যার, সবুজ রঙের ঘুড়ি।
122
00:08:47,605 --> 00:08:49,176
আরে, পান্ডে জি!
123
00:08:50,166 --> 00:08:51,420
আর কেউ বলো।
124
00:08:51,830 --> 00:08:53,154
স্যার, কাপড় শুকানো'র যন্ত্র।
125
00:08:53,234 --> 00:08:55,411
আরে বাছা। তোমাকেই
শুকিয়ে দিই এতে।
126
00:08:56,604 --> 00:08:57,612
দেখা যাক?
127
00:08:57,745 --> 00:08:59,532
- হ্যাঁ, স্যার, অবশ্যই।
- সারপ্রাইজের জন্য তৈরি?
128
00:08:59,959 --> 00:09:02,019
- হ্যাঁ।
- চলো, খুব ভালো।
129
00:09:02,109 --> 00:09:03,018
স্যার?
130
00:09:13,432 --> 00:09:14,579
সাব্বাশ!
131
00:09:20,180 --> 00:09:21,564
- দারুণ।
- ধন্যবাদ।
132
00:09:25,581 --> 00:09:28,605
তো যতদিন তোমাদের
স্যার আর ম্যাডাম আছে,
133
00:09:29,093 --> 00:09:31,643
কোনো পরিস্থিতিই তোমাদের
জন্য কঠিন হবে না।
134
00:09:31,733 --> 00:09:32,936
চলো, খুব ভালো!
135
00:09:33,893 --> 00:09:34,776
ইয়েশ!
136
00:09:35,810 --> 00:09:38,208
আরে, হাততালিই দিয়ে
যাবে নাকি পড়বেও? চলো!
137
00:09:38,374 --> 00:09:39,494
চলো, চলো, চলো।
138
00:09:40,027 --> 00:09:41,812
- চলুন, স্যার।
- স্যার পুরোই তাক লাগিয়ে দিলো।
139
00:09:43,791 --> 00:09:45,175
বসো, বসো।
সবাই জলদি বসো।
140
00:09:48,317 --> 00:09:49,442
নাও ভাই,
141
00:09:51,540 --> 00:09:53,101
টেস্ট পেপার নাও নিজেদের।
142
00:09:54,290 --> 00:09:55,358
হ্যাঁ?
143
00:09:55,903 --> 00:09:58,937
কর্মকান্ড দেখলে, পন্ডিত জি? নিজের।
144
00:10:00,616 --> 00:10:01,906
শোনো, চা খেয়ে নিও।
145
00:10:02,277 --> 00:10:03,185
হ্যাঁ, খেয়ে নেবো।
146
00:10:03,265 --> 00:10:05,533
আর খালি পেটে খাবে না।
তোমার গ্যাস হয়ে যায়।
147
00:10:05,981 --> 00:10:09,240
বাকি বিস্কুটগুলো বাচ্চাদের
দিয়ে দিও। তুমি শুধু দুটো নিও।
148
00:10:09,320 --> 00:10:12,721
আচ্ছা বাচ্চারা, তোমরা খেয়ে নিও সব,
স্যার'কে খেতে দেবে না।
149
00:10:12,811 --> 00:10:14,205
আরে, সবাই এদিকে মনোযোগ দাও।
150
00:10:16,280 --> 00:10:18,238
দেখলে সবাই নম্বর?
151
00:10:18,553 --> 00:10:19,852
হাত তোলো, সবাই।
152
00:10:22,938 --> 00:10:24,544
ঠিক করে তোলো।
দেখতে পাচ্ছি না আমি।
153
00:10:24,634 --> 00:10:26,558
তো এবার, যারা ৩০-র বেশি পেয়েছে,
154
00:10:28,193 --> 00:10:29,406
তারা হাত নামিয়ে রাখো।
155
00:10:29,837 --> 00:10:31,346
১, ২...
156
00:10:32,572 --> 00:10:33,533
৩।
157
00:10:35,295 --> 00:10:36,896
পান্ডে জি, কত পেয়েছো?
158
00:10:39,049 --> 00:10:39,967
৭।
159
00:10:40,644 --> 00:10:43,080
বাবু, সিরিয়াস হয়ে যাও।
চিন্তা হয় তোমাকে নিয়ে।
160
00:10:43,515 --> 00:10:44,689
আমারো হচ্ছে, স্যার।
161
00:10:44,909 --> 00:10:47,067
এই নম্বর না, বোর্ডসের নম্বর।
162
00:10:47,363 --> 00:10:50,526
জীবনভর তোমাদের পেছনে লেগে থাকবে।
কী চাও লোকে কী বলে ডাকুক? ফেলুরাম?
163
00:10:50,821 --> 00:10:52,771
থার্ড ক্লাস? হাত সোজা করো।
164
00:10:54,267 --> 00:10:55,868
যখন বুড়ো হয়ে যাবে না,
165
00:10:56,158 --> 00:10:58,794
তখন মনে করবে যে, কৌশল স্যার
নামের একজন ছিল, যে সঠিক কথা বলতো...
166
00:10:59,115 --> 00:11:00,495
যদি তার কথা কর্ণপাত করতে।
167
00:11:08,250 --> 00:11:09,329
রিটেস্ট।
168
00:11:10,675 --> 00:11:11,949
আবার পরীক্ষা নেয়া হবে।
169
00:11:12,995 --> 00:11:14,140
পড়ে নিও সবাই।
170
00:11:15,147 --> 00:11:18,890
কেননা ৩০-র কম কেউ পেলে,
দেখো নিও কী করবো।
171
00:11:22,746 --> 00:11:25,105
আরে, বাবু, দুটো
বিস্কুট তো ছেড়ে দিতে।
172
00:11:26,074 --> 00:11:28,689
তোমাদের চক্করে আমার
সমস্ত সময়সূচী লাটে উঠেছে।
173
00:11:29,151 --> 00:11:31,510
হাত তোলো, দুটোই।
174
00:11:32,446 --> 00:11:34,489
শাস্তি এটা। উপস্থিতি নিচ্ছি না।
175
00:11:35,230 --> 00:11:38,323
বাছা, সম্পর্কে না নিউটনের
তৃতীয় সূত্র কাজই করে না।
176
00:11:39,186 --> 00:11:41,461
প্রতিটা ক্রিয়ার প্রতিক্রিয়া
সর্বদা দ্বিগুণ হয়। বুঝলে?
177
00:11:42,903 --> 00:11:44,787
জানি না কখনো কিছু
করতে পারবে'ও কী না?
178
00:11:44,867 --> 00:11:48,175
উচ্চমাধ্যমিকের পর'ও দৌড়ঝাপ করে বেড়াবে।
এডমিশন পাচ্ছি না, স্যার। এডমিশন পাচ্ছি না।
179
00:11:52,837 --> 00:11:54,650
আমার ক্রিয়ার প্রতিক্রিয়া
দ্বিগুণ হয়ে গেছে।
180
00:11:55,183 --> 00:11:56,747
ইশিতা আর ওর বাবা'র, দু'জনেরই।
181
00:11:57,299 --> 00:11:58,791
এত মরিয়া কেন হচ্ছিস?
182
00:11:58,871 --> 00:12:00,241
কিছু করার হলে, সেটা করলেই তো হবে।
183
00:12:00,321 --> 00:12:01,622
এতে মরিয়া হওয়ার কী আছে?
184
00:12:01,702 --> 00:12:04,449
দেখ, আমার ভাইয়া সবসময় বলে,
185
00:12:04,691 --> 00:12:07,763
পাস বা ফেলের ভয়ে
কখনো খেটো না।
186
00:12:08,029 --> 00:12:09,409
তোর সমস্যাটা কী জানিস?
187
00:12:09,489 --> 00:12:12,387
তোর ফোকাস খাটনিতে নয়,
বরং ফলাফলে থাকে।
188
00:12:12,467 --> 00:12:14,686
তুই খাটিস'ও আবার তা ব্যক্ত'ও করে দিস।
189
00:12:14,766 --> 00:12:16,641
আর তারপর আশা করিস যে,
ও সেটা বুঝুক'ও।
190
00:12:17,598 --> 00:12:19,193
কী দুর্দান্ত মানুষ রে, ভাই!
191
00:12:19,448 --> 00:12:22,655
আনুশা, তোর ভাইয়া না বড়োই চখাম!
192
00:12:22,735 --> 00:12:24,181
আর তুই বড়োই অখাদ্য।
193
00:12:24,261 --> 00:12:25,440
ধন্যবাদ!
194
00:12:26,584 --> 00:12:29,126
দেখ, ইশিতা তো কথা বন্ধ রাখতে বলেছে?
195
00:12:29,206 --> 00:12:31,147
- তাহলে তুই--
- ওই, তুই ওর বাবা'র সাথে কথা বলে নে।
196
00:12:44,918 --> 00:12:47,184
পান্ডু, তুই'ও বড়োই দুর্দান্ত রে, ভাই!
197
00:12:47,707 --> 00:12:48,647
দাঁড়া...
198
00:12:48,898 --> 00:12:50,793
বাড়িতে একটু রেখে আসিস,
দেখা হবে, বাই।
199
00:12:57,280 --> 00:12:58,433
ক্রিমরোল খেতে যাবি?
200
00:12:58,953 --> 00:12:59,915
চল।
201
00:13:07,957 --> 00:13:08,951
চলে আয়।
202
00:13:12,088 --> 00:13:15,123
- আচ্ছা। চলে আয়। স্যরি। স্যরি না! স্যরি, আয়।
- আমি যাবো না।
203
00:13:19,254 --> 00:13:21,477
- মরে যা।
- আচ্ছা, স্যরি, স্যরি, স্যরি, স্যরি, লেডি লাভ।
204
00:13:21,557 --> 00:13:23,632
প্লিজ, বসে পড়ো। স্যরি।
205
00:13:24,822 --> 00:13:25,889
আরাম কর, প্লিজ।
206
00:13:28,377 --> 00:13:29,521
যাবো?
207
00:13:29,798 --> 00:13:30,681
হ্যাঁ।
208
00:13:31,253 --> 00:13:32,460
ওই!
209
00:13:33,053 --> 00:13:34,385
এ কেমন চ্যাংড়ামো?
210
00:13:34,465 --> 00:13:35,323
স্যরি, আঙ্কেল।
211
00:13:35,403 --> 00:13:37,040
তোমার স্যরি দিয়ে করবো'টা কী আমি?
212
00:13:37,120 --> 00:13:38,596
বাইকের নিচে যদি চাপা পড়ে যেতাম?
213
00:13:38,676 --> 00:13:40,839
আরে, আঙ্কেল, এমনি-এমনি
কীভাবে চাপা পড়তেন? নিয়ন্ত্রণেই ছিল।
214
00:13:40,919 --> 00:13:43,999
না তোর বাইক নিয়ন্ত্রণে
আছে, আর না তুই।
215
00:13:44,079 --> 00:13:46,520
আজকের পর এখানে দেখতে পেলে না,
এসব বন্ধ করিয়ে দেবো।
216
00:13:46,600 --> 00:13:49,637
স্যরি, আঙ্কেল, ও আমার সাথে
একটু ইয়ার্কি করছিল। স্যরি।
217
00:13:49,989 --> 00:13:51,249
আরে, চলো, এখান থেকে বিদায় হও!
218
00:13:51,686 --> 00:13:53,738
ক্লাস শেষ হয়ে গেলে, বাড়ি যাও।
219
00:13:54,003 --> 00:13:55,349
এখানেই টো-টো করে ঘুরে বেড়াবে!
220
00:13:55,669 --> 00:13:58,456
আঙ্কেল, কথা কার সাথে বলছেন?
নাতনি'র বয়সী হয় আপনার।
221
00:13:58,847 --> 00:14:00,419
পুচকু, তুই কার সাথে কথা বলছিস?
222
00:14:00,499 --> 00:14:02,476
দাদু'র বয়সী হই তোর। যা ভাগ।
223
00:14:03,078 --> 00:14:05,865
আরে যা, পালিকা বাজার থেকে
কেনা নকল চশমা পরা চামাড়!
224
00:14:09,890 --> 00:14:10,967
কে এসেছে?
225
00:14:11,532 --> 00:14:13,585
আরে, বাবু, পেপারওয়ালা এসেছে।
226
00:14:14,550 --> 00:14:17,495
টাকা নিতে এসেছে হয়তো।
তুই ভেতরে গিয়ে পড়। আমি দেখে নিচ্ছি।
227
00:14:26,761 --> 00:14:27,870
হাই, আঙ্কেল।
228
00:14:28,836 --> 00:14:29,873
ভেতরে আসো।
229
00:14:57,822 --> 00:14:59,599
আঙ্কেল, আসলে সেদিন,
230
00:15:00,780 --> 00:15:02,261
মানে, রাতে,
231
00:15:03,832 --> 00:15:06,371
আসলে, আঙ্কেল, আমার
কোনো খারাপ উদ্দেশ্য...
232
00:15:08,026 --> 00:15:10,002
আঙ্কেল, আমি খারাপ ছেলে নই।
233
00:15:10,524 --> 00:15:12,836
আমি তো শুধু ইশিতা'র মুখে একটু
হাসি ফোটাতে চেয়েছিলাম। আমি...
234
00:15:13,636 --> 00:15:15,466
স্যরি বলতে এসেছিস তুই। হুম?
235
00:15:16,687 --> 00:15:17,596
জি, আঙ্কেল।
236
00:15:17,676 --> 00:15:21,453
হয়তো ভেবেছিলিস ইশিতা'র
বাবা তো ভারি মিষ্টি, মিশুকে।
237
00:15:22,215 --> 00:15:24,462
তুই স্যরি বললেই সব ঠিক হয়ে যাবে?
238
00:15:24,837 --> 00:15:28,567
কেননা ইশিতা সবার কাছে বলে রেখেছে না যে,
আমার বাবা পৃথিবীর সেরা বাবা।
239
00:15:29,315 --> 00:15:30,451
ভুলটা আমারই।
240
00:15:31,455 --> 00:15:33,318
আমি তো তোমায়
ভালো ছেলে মনে করতাম।
241
00:15:35,650 --> 00:15:36,796
কিন্তু তুই?
242
00:15:37,586 --> 00:15:39,058
তুই তো আস্তিনের সাপ বের হলি!
243
00:15:40,037 --> 00:15:41,886
তুই তো আমার আস্থাতেই
ছোবল মেরে বসলি।
244
00:15:42,727 --> 00:15:44,123
এখন আজকে কি দুধ খেতে এসেছিস?
245
00:15:46,708 --> 00:15:48,518
বাবু, মুখ দেখে আমায়
সাদাসিধে ভাবিস না।
246
00:15:49,754 --> 00:15:51,802
আমায় যেমন দেখতে না,
আমি তেমনটা নই।
247
00:15:53,019 --> 00:15:56,353
আমি ততক্ষণই ভালো,
যতক্ষণ তুই ভালো।
248
00:15:59,256 --> 00:16:01,389
এখনো আমার রুদ্রমূর্তি দেখোনি।
249
00:16:06,831 --> 00:16:07,868
কী ভেবেছিলি?
250
00:16:08,271 --> 00:16:10,369
তোর স্যরি বলাতেই
সবকিছু ঠিক হয়ে যাবে!
251
00:16:10,449 --> 00:16:13,343
না, না, না, না, আঙ্কেল। মানে...
252
00:16:13,423 --> 00:16:15,555
আঙ্কেল। আমায় ক্ষমা করে
দিন, আঙ্কেল, প্লিজ, আঙ্কেল।
253
00:16:15,635 --> 00:16:18,600
আঙ্কেল, আমি খুবই ভালো পরিবারের ছেলে।
আপনি শুধু একবার আমার কথাটুকু শুনে নিন।
254
00:16:18,680 --> 00:16:19,659
তুই আমার কথা শোন।
255
00:16:22,349 --> 00:16:23,511
ম্যাগি খাবি?
256
00:16:24,586 --> 00:16:25,819
আঙ্কেল স্পেশাল?
257
00:16:27,376 --> 00:16:29,527
ইশিতা'র হাতের বানানো
তো বহুবার খেয়েছিস।
258
00:16:30,043 --> 00:16:32,466
আজ, আঙ্কেল স্পেশাল খা!
259
00:16:37,681 --> 00:16:38,954
ওহ, আচ্ছা।
260
00:16:39,302 --> 00:16:41,888
আঙ্কেল, আমায় তো ভয়ই পাইয়ে দিয়েছিলেন।
ভেবেছিলাম আপনি রেগে গেছেন।
261
00:16:42,822 --> 00:16:44,809
- দারুণ, আঙ্কেল। দারুণ!
- দারুণ?
262
00:16:46,865 --> 00:16:47,902
বেশি মজা নিচ্ছিস?
263
00:16:49,621 --> 00:16:50,617
স্যরি।
264
00:16:51,014 --> 00:16:52,462
না, স্যরি।
265
00:16:54,582 --> 00:16:56,370
চল, ম্যাগি বানাই।
266
00:16:58,140 --> 00:16:59,877
আঙ্কেলের স্পেশাল ম্যাগি।
267
00:17:18,039 --> 00:17:19,339
আচ্ছা আঙ্কেল, আমি আসছি।
268
00:17:19,994 --> 00:17:21,545
বাবু, ম্যাগি তো খেয়ে যা।
269
00:17:22,210 --> 00:17:24,935
আর শোন, ইশিতা'কেও
ভেতর থেকে ডেকে নে।
270
00:17:30,518 --> 00:17:31,467
ঠিক আছে।
271
00:17:38,108 --> 00:17:40,093
বাবা, তুমি না বললে
পেপারওয়ালা এসেছে?
272
00:17:40,173 --> 00:17:43,860
বাবু, দেখে তো সেটাই মনে হয়েছিল,
যে পেপারওয়ালা এসেছে।
273
00:17:47,365 --> 00:17:48,336
বসো।
274
00:17:51,491 --> 00:17:53,010
আয় মা, বস।
275
00:17:59,304 --> 00:18:00,321
খাও।
276
00:18:01,036 --> 00:18:02,068
খাও না।
277
00:18:04,545 --> 00:18:05,653
কেমন লাগলো?
278
00:18:06,192 --> 00:18:07,376
খুবই অপূর্ব, আঙ্কেল!
279
00:18:13,402 --> 00:18:15,246
বাবু, রজতের তো দারুণ লেগেছে।
280
00:18:15,893 --> 00:18:16,908
দারুণ হয়েছে, আঙ্কেল।
281
00:18:17,214 --> 00:18:18,832
এর চেয়ে সুস্বাদু ম্যাগি
জীবনেও খাইনি আমি।
282
00:18:19,202 --> 00:18:20,387
দারুণ। দারুণ, আঙ্কেল।
283
00:18:20,467 --> 00:18:21,367
দেখলি?
284
00:18:22,472 --> 00:18:25,235
হ্যাঁ। তো, বাবু, রজত
স্যরি বলতে এসেছিল।
285
00:18:25,730 --> 00:18:27,458
আর আমি ওকে মিষ্টিমুখে
বুঝিয়েও দিয়েছি।
286
00:18:29,346 --> 00:18:30,717
তোমরা একটা কথা শোনো।
287
00:18:31,418 --> 00:18:33,170
রজত, তোমার বয়স কত?
288
00:18:33,477 --> 00:18:34,460
১৮, আঙ্কেল।
289
00:18:35,606 --> 00:18:36,773
আর বাবু, তোমার?
290
00:18:37,102 --> 00:18:38,830
বাবা, তুমিই জন্ম দিয়েছো।
291
00:18:39,347 --> 00:18:41,723
হ্যাঁ, মানে, ১৮-ই, তাই না?
তা তো হবেই।
292
00:18:43,206 --> 00:18:47,211
দেখো, বাবু, জীবনটা না
একদম নুডুলসের মতো হয়।
293
00:18:47,500 --> 00:18:48,903
একে-অপরের মধ্যে জট পাকিয়ে থাকে।
294
00:18:50,608 --> 00:18:53,156
এখন আমরা এই
নুডুলসের জট খুলতে বসলে,
295
00:18:54,419 --> 00:18:56,318
এর স্বাদই নিতে পারবো না।
296
00:18:59,665 --> 00:19:03,782
আর কেন'ই বা এই নুডুলসের জট
খুলতে নিজেদের সময় নষ্ট করবো?
297
00:19:04,398 --> 00:19:06,241
আমাদের তো শুধু এর স্বাদ নিতে হবে।
298
00:19:06,926 --> 00:19:08,332
নয়তো এটা ঠান্ডা হয়ে যাবে।
299
00:19:08,727 --> 00:19:11,723
বাবু, জরুরি নয় যে তোমরা...
300
00:19:12,186 --> 00:19:15,224
একে-অপরের কথা,
প্রতিটা প্রত্যাশাকে বোঝো।
301
00:19:17,482 --> 00:19:20,777
জীবনে কিছু জিনিসে না
বেশি মাথা খাটানো উচিত নয়।
302
00:19:24,260 --> 00:19:28,308
ভালো বন্ধু, অনেক
ভাগ্য করে মেলে রে, বাবু।
303
00:19:34,047 --> 00:19:36,319
চলো, উঠে দাঁড়াও,
এবার হাত মেলাও দু'জনে।
304
00:19:44,745 --> 00:19:47,031
বাবু, তোমরা বন্ধু। চলো,
চলো, চলো, ওঠো, ওঠো।
305
00:19:48,413 --> 00:19:49,418
চলো। চলো, উঠে দাঁড়াও।
306
00:19:49,870 --> 00:19:51,010
হাত মেলাও।
307
00:19:52,335 --> 00:19:53,832
বাচ্চা এখনো তোমরা।
308
00:19:55,092 --> 00:19:56,125
এভাবে ঝগড় করে না।
309
00:19:56,432 --> 00:19:57,839
চলো, হাত মেলাও।
310
00:20:26,625 --> 00:20:27,919
ইশিতা, আমি দুঃখিত।
311
00:20:28,243 --> 00:20:30,561
ইশিতা, আমি একই জিনিসের
পুনরাবৃত্তি করতে চাই না।
312
00:20:33,012 --> 00:20:34,605
আমার শুধু এটুকু বলার ছিল যে,
313
00:20:36,073 --> 00:20:38,036
তুমি আমার কাছে খুব স্পেশাল।
314
00:20:41,419 --> 00:20:43,302
আমি শুধু এটাই বোঝাতে চেয়েছিলাম।
315
00:20:45,529 --> 00:20:46,559
আরেকটা কথা,
316
00:20:47,890 --> 00:20:49,875
জানি, সবকিছু আমি বুঝতে পারি না।
317
00:20:51,457 --> 00:20:53,507
কিন্তু বোঝার সর্বোচ্চ চেষ্টা করছি।
318
00:20:56,987 --> 00:20:59,221
আর শেষ একটা কথা। পাক্কা।
319
00:21:03,738 --> 00:21:07,533
আমি এটাও জানি, তুমি ভয় পাও যে,
আমি তোমায় ছেড়ে চলে যাবো।
320
00:21:10,293 --> 00:21:11,650
এমনটা হবে না, ইশিতা।
321
00:21:12,032 --> 00:21:13,616
আমি তোমায় কক্ষনো ছেড়ে যাবো না।
322
00:21:16,757 --> 00:21:18,108
তোমার বিশ্বাস হচ্ছে না?
323
00:21:19,188 --> 00:21:21,997
ইশিতা, আমি সত্যিই যাবো না,
চাইলে তুমি লিখিয়ে নাও।
324
00:21:33,112 --> 00:21:34,192
আমি...
325
00:21:36,335 --> 00:21:37,406
তোমায়...
326
00:21:37,486 --> 00:21:42,654
- ♪ কীভাবে যে বলি তোমায় এই কথাটা? ♪
- কখনো...
327
00:21:42,999 --> 00:21:47,464
- ছেড়ে...
- ♪ সেই কবে থেকে যে রয়েছে হৃদয়ে সুপ্ত ♪
328
00:21:47,544 --> 00:21:51,181
- যাবো না।
- ♪ ক্ষীণ হয়ে পড়া এই দিন হোক বা ♪
329
00:21:51,261 --> 00:21:54,079
♪ দুঃসহ রাত ♪
330
00:21:54,159 --> 00:21:56,791
♪ তোর'ই তো আমি ♪
331
00:21:56,871 --> 00:21:59,649
♪ তোর'ই যে ছিলাম ♪
332
00:22:03,163 --> 00:22:05,356
আমার আগের ইশিতা'কে
ফিরে পেয়ে খুব ভালো লাগছে।
333
00:22:09,513 --> 00:22:10,918
অনেক মিস করেছি তোমায়।
334
00:22:13,326 --> 00:22:15,846
৬ ইঞ্চি স্ক্রিণে দেখে দেখে
না বিরক্তি চলে এসেছিল।
335
00:22:18,988 --> 00:22:20,088
এটাই ভালো।
336
00:22:25,702 --> 00:22:26,674
দেখো রজত,
337
00:22:28,785 --> 00:22:31,374
এই মূহুর্তে বন্ধুত্বের চেয়ে
আমি বেশিকিছু চাই না।
338
00:22:32,240 --> 00:22:33,607
এটাই আমার মদ্যাকথা।
339
00:22:34,813 --> 00:22:38,198
আর আমি এটাও জানি তোমার
চোখে আমি বন্ধুর চেয়ে বেশি।
340
00:22:39,056 --> 00:22:40,337
এটা তোমার মদ্যাকথা।
341
00:22:40,563 --> 00:22:42,248
আর আমি সেটার কদর করছি।
342
00:22:45,601 --> 00:22:47,306
তো, এটা দিয়েই শুরু করা যাক।
343
00:22:48,468 --> 00:22:50,560
একে-অপরের মদ্যাকথা'র কদর করে।
344
00:22:59,506 --> 00:23:01,188
আর আমারো ফিরে
এসে ভালো লাগছে।
345
00:23:02,306 --> 00:23:07,746
♪ অল্প-অল্প প্রতিশ্রতিতে
লিখবো যে সফরনামা... ♪
346
00:23:07,826 --> 00:23:13,293
♪ আমার সমস্ত গন্তব্য যে তোমারই শরণে ♪
347
00:23:13,373 --> 00:23:18,827
♪ অল্প-অল্প প্রতিশ্রতিতে
লিখবো যে সফরনামা... ♪
348
00:23:18,907 --> 00:23:24,557
♪ আমার সমস্ত গন্তব্য যে তোমারই শরণে ♪
349
00:23:41,059 --> 00:23:43,096
রজত? ইশিতা আছে?
350
00:23:43,865 --> 00:23:44,756
হ্যাঁ।
351
00:23:44,836 --> 00:23:46,421
ভাই, গরমা-গরম টিক্কি।
352
00:23:47,031 --> 00:23:49,083
ইশিতা'র প্রিয়। তুই'ও চলে আয়?
353
00:23:50,152 --> 00:23:51,574
না, তোমরা খাও, আমি যাই।
354
00:23:51,654 --> 00:23:53,513
- আরে, চল না।
- না, কাজ আছে আমার।
355
00:23:53,593 --> 00:23:56,328
- আরে, চল, চল, আয়।
- আরে, পড়তে হবে আমায়, তোমরা খাও।
356
00:23:56,408 --> 00:23:58,093
- চল, ঠিক আছে। বাই।
- বাই।
357
00:24:03,110 --> 00:24:04,991
হ্যালো, আঙ্কেল। কেমন আছো?
358
00:24:05,071 --> 00:24:07,805
আরে, আমার সোনা বাবু'টা।
আয়, আয়।
359
00:24:07,885 --> 00:24:09,092
আপনার জন্য টিক্কি এনেছি।
360
00:24:09,172 --> 00:24:11,381
আরে, বাহ। ইশিতা,
দেখো, বাত্রী এসেছে।
361
00:24:11,461 --> 00:24:12,940
আয়, বাবু। একসঙ্গে বসে খাবো।
362
00:24:13,020 --> 00:24:15,389
- আর বলো, আঙ্কেল...
- ব্যস...
363
00:24:35,755 --> 00:24:37,567
- পাপড়?
- হ্যাঁ, তো?
364
00:24:38,087 --> 00:24:39,262
ভেতরে যা।
365
00:24:40,997 --> 00:24:42,088
ব্যাগ কোথায় তোর?
366
00:24:42,471 --> 00:24:43,732
পান্ডু নিয়ে গেছে।
367
00:24:44,395 --> 00:24:45,890
তুই আর তোর পান্ডু!
368
00:24:49,652 --> 00:24:52,225
- কেমন আছিস, ছোটু?
- ভাই!
369
00:24:55,731 --> 00:24:57,679
- কী খবর?
- তুমি এখানে কীভাবে?
370
00:24:57,759 --> 00:24:59,934
- তোর কথা মনে পড়ছিল। চলে এলাম।
- আরে...
371
00:25:00,379 --> 00:25:03,643
কী ব্যাপার, আমার রাজ্জো তো
দেখি বডি-বিল্ডার হয়ে গেছে।
372
00:25:04,063 --> 00:25:07,826
হ্যাঁ, মনু, আমারো তো একই প্রশ্ন।
ছুটি পড়তে তো এখনো দেরি আছে।
373
00:25:08,238 --> 00:25:11,015
মিডটার্মের মাঝেই চলে এলি?
পড়াশোনার ক্ষতি হবে না?
374
00:25:11,095 --> 00:25:13,530
না, মা। আসলে, সিলেবাস
আগেভাগেই শেষ হয়ে গিয়েছিল।
375
00:25:13,610 --> 00:25:15,581
ভাবলাম, বাড়ি এসে তোমাদের
সাথে দেখা-সাক্ষাৎ করে নিই।
376
00:25:17,200 --> 00:25:18,897
আচ্ছা, চল। খাবার বেড়েছি।
377
00:25:19,320 --> 00:25:21,708
ভাগ্য ভালো যে, ঘরে বেগুন ছিল।
ভর্তা বানিয়েছি।
378
00:25:21,965 --> 00:25:24,152
আর দু'জনে জুতো খুলে রাখো।
নয়তো পিটানি খাবি।
379
00:25:24,232 --> 00:25:25,284
ভাইয়া, একটা নতুন
জায়গা পেয়েছি, যাবে?
380
00:25:25,364 --> 00:25:26,374
- চলো।
- চল, চল।
381
00:25:26,976 --> 00:25:28,076
জলদি আসো।
382
00:25:29,238 --> 00:25:30,577
ওই, দাঁড়া।
383
00:25:49,258 --> 00:25:51,491
- মা আসছে।
- হ্যাঁ, চলো, চলো।
384
00:25:51,571 --> 00:25:52,463
এসে গেছে, এসে গেছে। চালাও।
385
00:25:52,543 --> 00:25:55,261
ধাবায় খেয়ে এলে না,
ঘরে ঢুকতে দেবো না।
386
00:25:55,341 --> 00:25:57,821
ব্যাপার নয়, দুই প্লেট তোমার
জন্যও নিয়ে আসবো।
387
00:26:00,665 --> 00:26:10,371
নিত্যনতুন বিদেশী ভাষার মুভি ও বাংলা সাবটাইটেলের
আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক গ্রুপ
"Bangla Subtitle View"-এ।
388
00:26:22,235 --> 00:26:25,669
বাচ্চারা, আমরা সকলেই ভাবি যে,
আমরা আমাদের সিনেমার নায়ক।
389
00:26:25,749 --> 00:26:27,754
আর বাকি সবাই পার্শ্ব চরিত্র।
390
00:26:27,834 --> 00:26:31,666
এমনকি নায়িকা'ও
আমাদের পছন্দ মতো বেছে নিই।
391
00:26:31,746 --> 00:26:34,897
কিন্তু যখন অন্য কেউ তোমার
সিনেমায় হিরোগিরি করে না,
392
00:26:34,977 --> 00:26:36,733
তখন রাগ তো হয়।
393
00:26:36,813 --> 00:26:43,169
কিন্তু তোমরা এটা ভুলে যাও যে, ওরা তোমার সিনেমার
ভিলেন নয়, বরং ওদের নিজেদের সিনেমার নায়ক।
394
00:26:44,169 --> 00:26:50,169
অনুবাদ ও সম্পাদনায়
আকাশ বসাক
391
00:26:51,665 --> 00:26:59,371
"বাংলা সাবটাইটেল দিয়ে সিরিজটি উপভোগের জন্য ধন্যবাদ"