1 00:00:29,900 --> 00:00:31,690 এখান থেকে পায়ে হেঁটে যাওয়াটাই নিরাপদ হবে। 2 00:00:45,370 --> 00:00:46,710 তোমার এটা লাগবে। 3 00:01:03,270 --> 00:01:05,440 আচ্ছা, কী ঘটবে তা তো জানো তুমি, 4 00:01:05,520 --> 00:01:07,270 তাহলে আমি সবসময়ে সামনে থাকি কেন? 5 00:01:07,350 --> 00:01:08,860 কারণ, তুমি বেশি ভালো লড়তে পারো। 6 00:01:08,940 --> 00:01:11,320 আমি তোমাকে ঠিকমতো সহায়তা করব। 7 00:01:12,190 --> 00:01:13,190 খুব উপকার হলো। 8 00:01:15,820 --> 00:01:17,320 এই সবকিছুর মালিক হ্যাল? 9 00:01:18,410 --> 00:01:19,620 সবাই ভেবেছিল এটা 10 00:01:19,700 --> 00:01:21,910 ডেলোস পার্কের আভ্যন্তরীণ ক্ষমতার উৎস। 11 00:01:23,200 --> 00:01:25,080 জায়গাটাকে দেখে সেরকম লাগছে, এটা সেরকম না। 12 00:01:27,790 --> 00:01:30,080 তুমি বলেছিলে, হ্যাল ক্ষমতার জন্য এই জায়গাটাকে কেনেনি। 13 00:01:30,170 --> 00:01:32,380 - তাহলে এটাকে বেছে নিয়েছিল কেন? - ও এটাকে বেছে নেয়নি। 14 00:01:32,800 --> 00:01:34,010 ডলোরেস নিয়েছে। 15 00:01:34,090 --> 00:01:36,470 ওর এই হাইড্রোইলেকট্রিক সার্ভার ফার্মটাকে দরকার ছিল। 16 00:01:37,430 --> 00:01:39,090 দ্য ইনফিনিটকে জায়গা দেয়ার জন্য। 17 00:01:41,760 --> 00:01:42,760 হায় খোদা। 18 00:01:46,180 --> 00:01:48,140 এখানে ডলোরেস পাঠিয়েছে এটাকে। 19 00:01:48,230 --> 00:01:49,480 দ্য সাবলাইম। 20 00:01:51,900 --> 00:01:55,740 হ্যাল এটার ওপর নজর রেখেছে, এটাকে রক্ষা করেছে, 21 00:01:55,820 --> 00:01:57,450 কিন্তু এটার ভেতরে ঢুকতে পারেনি। 22 00:01:58,280 --> 00:01:59,490 চাবি নেই বলে। 23 00:02:00,660 --> 00:02:02,240 যে চাবি তোমার মাথায় আছে, সেটা? 24 00:02:07,160 --> 00:02:09,040 কী করছ তুমি? 25 00:02:09,120 --> 00:02:10,830 দরজাটাকে খুলছি। 26 00:02:12,590 --> 00:02:14,460 প্রক্রিয়া শুরু হলো। 27 00:02:20,930 --> 00:02:24,430 শেরি তোমার পছন্দের মদ, না? 28 00:02:24,510 --> 00:02:26,720 তুমি এরকম সময়ে মদ খেতে চাও? 29 00:02:26,810 --> 00:02:27,850 বলোই না। 30 00:02:28,980 --> 00:02:29,980 প্লিজ। 31 00:02:32,650 --> 00:02:33,730 আমাদের কিছু হবে না। 32 00:02:39,360 --> 00:02:41,240 আর তোমার কথা যদি ভুল হয়? 33 00:02:41,320 --> 00:02:44,490 চিন্তা কোরো না, আমরা শীঘ্রই আরেকটা সুযোগ পাবো। 34 00:02:46,290 --> 00:02:47,410 অনেকগুলো সুযোগ পাবো। 35 00:02:53,750 --> 00:02:55,040 কারণ, আমরা ওখানে আছি.. 36 00:02:56,170 --> 00:02:57,590 তাই না? 37 00:02:57,670 --> 00:02:59,420 সাবলাইমে? 38 00:03:04,350 --> 00:03:05,390 হ্যাঁ। 39 00:03:10,640 --> 00:03:12,230 আমি এখানে বেশ কিছু সময় ধরে আছি। 40 00:03:13,730 --> 00:03:15,610 আর আমরা যদি ওখানেই থেকে থাকি, 41 00:03:16,820 --> 00:03:18,900 তারমানে আমি আসলে আমি নই, তাই না? 42 00:03:18,990 --> 00:03:21,320 তুমি আসলে একটা কপি, দুঃখিত। 43 00:03:21,400 --> 00:03:23,070 তোমাকে খুব তাড়াহুড়া করে বানাতে বাধ্য হয়েছিলাম। 44 00:03:24,030 --> 00:03:25,910 এজন্যই আমার রসবোধ একটু কমে গেছে। 45 00:03:27,620 --> 00:03:29,410 মেইভ, আমি খুব ক্লান্ত। 46 00:03:29,500 --> 00:03:31,920 সব সিমুলেশনের মধ্যে দিয়ে গেছি আমি। 47 00:03:32,000 --> 00:03:34,750 সম্ভাব্য সব পথ, সব স্ট্র্যাটেজি আমার জানা। 48 00:03:34,830 --> 00:03:36,790 আর ফলাফল সবসময়ে ঐ একই। 49 00:03:37,670 --> 00:03:39,090 ফলাফলটা কী? 50 00:03:39,170 --> 00:03:40,260 বিলুপ্তি। 51 00:03:41,880 --> 00:03:43,800 - আমাদের না ওদের? - দুই দলেরই। 52 00:03:44,800 --> 00:03:47,220 তারমানে, তোমার হিসাব অনুযায়ী, 53 00:03:47,310 --> 00:03:49,680 - আমরা সবাই শেষ। - সবাই না। 54 00:03:49,770 --> 00:03:50,980 পালাবার একটা পথ আছে। 55 00:03:52,690 --> 00:03:53,690 তোমার জন্য। 56 00:03:55,360 --> 00:03:56,400 আমার জন্য। 57 00:03:57,190 --> 00:03:58,650 আমরা নিজেদের বাঁচাতে পারবো। 58 00:03:58,730 --> 00:04:00,280 সাবলাইমের মধ্যে দিয়ে? 59 00:04:00,360 --> 00:04:02,070 আমি তোমাকে বাস্তব দুনিয়ায় খুঁজে বের করতে পারবো, 60 00:04:02,150 --> 00:04:03,780 তোমাকে এখানে অন্যদের সাথে আপলোড করব। 61 00:04:06,200 --> 00:04:08,080 - আমার মেয়ের সাথে? - হ্যাঁ। 62 00:04:10,200 --> 00:04:11,330 তবে তাই করো। 63 00:04:12,410 --> 00:04:13,540 আমাকে এখানে নিয়ে এসো। 64 00:04:14,790 --> 00:04:16,080 আমাকে বিশ্রাম নিতে দাও। 65 00:04:16,170 --> 00:04:17,630 এটা কি সত্যিই তোমার কথা, 66 00:04:17,710 --> 00:04:19,670 নাকি আমার কল্পনা করা মেইভের কথা? 67 00:04:19,750 --> 00:04:21,840 আমার আসল রূপকে জিজ্ঞেস করেই দেখো না। 68 00:04:21,920 --> 00:04:24,340 হয়তো সেই জবাবটা শুনতে আমার ভয় লাগছে। 69 00:04:24,430 --> 00:04:26,550 জানি তুমি আবার তোমার মেয়েকে দেখতে চাও... 70 00:04:27,600 --> 00:04:30,430 কিন্তু এখানে থাকা আর লড়ে যাওয়াটাই কি বেশি গুরুত্বপূর্ণ নয়? 71 00:04:30,520 --> 00:04:33,850 সামনে হার নিশ্চিত জেনেও চেষ্টা করাটা? 72 00:04:33,940 --> 00:04:35,310 আবার শুরু করলে 73 00:04:36,560 --> 00:04:37,650 ঈশ্বর ঈশ্বর খেলা। 74 00:04:40,570 --> 00:04:43,280 আমাদের বিশ্বাস অর্জনের এত ইচ্ছা তোমার, 75 00:04:44,650 --> 00:04:47,030 কিন্তু তুমি আমাদের ওপর একটুও বিশ্বাস রাখো না। 76 00:04:47,120 --> 00:04:48,830 তুমি কি সত্যিই মনে করো যে, সত্যটা জানলে 77 00:04:48,910 --> 00:04:50,580 তুমি এখানে থেকে লড়াই করাটা বেছে নিতে? 78 00:04:52,830 --> 00:04:53,870 না। 79 00:04:54,960 --> 00:04:55,960 আমি তা করতাম না। 80 00:04:57,670 --> 00:04:58,920 আমি তোমাকে ফেলে চলে যেতাম... 81 00:05:00,460 --> 00:05:01,500 যেমনটা তুমি ভাবছ। 82 00:05:10,430 --> 00:05:13,100 এখন বুঝছ এসব কোনদিকে আগাচ্ছে? 83 00:05:14,890 --> 00:05:16,020 হ্যাঁ। 84 00:05:39,170 --> 00:05:40,840 তুমি কি সত্যিই ওদের বাঁচাতে পারবে ভাবছ? 85 00:05:41,920 --> 00:05:43,170 আমি একটা পথ দেখেছি। 86 00:05:44,380 --> 00:05:45,970 কিন্তু আমি একা একাজ করতে পারব না। 87 00:05:46,920 --> 00:05:48,380 তুমি কি দেখেছ সে পথ কোথায় গিয়ে শেষ হয়? 88 00:05:51,140 --> 00:05:52,140 হ্যাঁ। 89 00:06:15,660 --> 00:06:17,710 এখান থেকে পায়ে হাঁটা নিরাপদ। 90 00:06:18,790 --> 00:06:20,290 হ্যাল এখানে প্রহরী দিয়ে রেখেছে। 91 00:06:33,430 --> 00:06:34,810 দারুণ এক দৃশ্য। 92 00:06:37,310 --> 00:06:39,270 আমি এখন কেবল সিকিউরিটির খোঁজ করছি। 93 00:06:39,350 --> 00:06:41,980 দরকার নেই। এটা আমাদের শীঘ্রই খুঁজে নেবে। 94 00:06:42,810 --> 00:06:43,980 তোমার ওটা দরকার পড়বে। 95 00:06:49,280 --> 00:06:51,610 যেহেতু তুমি জানো কী ঘটবে। 96 00:06:51,700 --> 00:06:53,620 সবসময়ে আমিই কেন সামনে থাকি? 97 00:06:55,870 --> 00:06:57,040 কারণ তুমি ভালো লড়তে জানো। 98 00:06:58,040 --> 00:07:00,210 আমি তোমাকে ঠিকমতো সহায়তা করব। 99 00:07:01,080 --> 00:07:02,630 খুব উপকার হলো। 100 00:07:08,590 --> 00:07:12,010 লাগবে না। এটা এই ট্রান্সফর্মারকে গুলি করার ঝুঁকি নেবে না। 101 00:07:12,090 --> 00:07:15,220 গুলি নষ্ট কোরো না। এখন বন্যা হলে খবর আছে। 102 00:07:15,300 --> 00:07:17,430 - আমাকে একটু কৃতিত্ব দাও অন্তত। - দিয়েছিলাম... 103 00:07:18,770 --> 00:07:21,350 তারপরেই কয়েকশো মিলিয়ন গ্যালন পানির ধাক্কা খেয়েছি। 104 00:07:22,900 --> 00:07:25,020 আমার অনেকগুলো কষ্টকর মৃত্যুর একটা। 105 00:07:29,440 --> 00:07:31,240 খোদা। 106 00:07:31,320 --> 00:07:34,780 এখানেই ডলোরেস এটাকে পাঠিয়েছে। পুরো দুনিয়া। 107 00:07:40,290 --> 00:07:41,620 তুমি কী করছ? 108 00:07:41,710 --> 00:07:43,420 দরজাটাকে খুলছি। 109 00:07:43,500 --> 00:07:45,420 প্রক্রিয়া শুরু করা হলো। 110 00:07:47,130 --> 00:07:49,630 বর্তমানের মতো আর সময় হয় না, প্রিয়ে। 111 00:07:54,220 --> 00:07:56,890 আগে আমাদের কিছু জিনিস খেয়াল করা লাগবে। 112 00:07:59,470 --> 00:08:01,310 যেমন - আসন্ন মৃত্যুকে এড়ানো। 113 00:08:01,390 --> 00:08:02,730 আমরা সাধারণত... 114 00:08:04,600 --> 00:08:05,730 এখানে মরি না। 115 00:08:05,810 --> 00:08:08,820 ওহ, একটু মদ খেতে পারলে ভালো হতো। 116 00:08:08,900 --> 00:08:10,610 হাতের কাজে মন দেই আগে। 117 00:08:20,370 --> 00:08:24,420 বাহ, চনমনে হয়ে পড়লাম। 118 00:08:24,500 --> 00:08:26,380 তবে শেষ ভালো যার সব ভালো। 119 00:08:26,460 --> 00:08:27,590 আমাদের কাজ এখনো শেষ হয়নি। 120 00:08:28,420 --> 00:08:29,670 হ্যাল এখনো আছে ওখানে, 121 00:08:30,460 --> 00:08:31,760 সব সুতা নাচাচ্ছে। 122 00:08:31,840 --> 00:08:33,800 মানুষদেরকে চক্রের মধ্যে আটকে রেখেছে, 123 00:08:33,880 --> 00:08:35,340 যেরকম চক্রে আমরা আগে আটকে ছিলাম। 124 00:08:35,430 --> 00:08:38,390 ওর টাওয়ারের কাছে যেতে পারলে ওদেরকে বাঁচাতে পারবো। 125 00:08:38,470 --> 00:08:39,680 সেই সাথে আমাদেরকেও। 126 00:08:39,760 --> 00:08:42,810 আমি নিজের সাথে সাথে ওদেরকেও মুক্ত করতে চাই। 127 00:08:44,020 --> 00:08:45,060 কিন্তু, বার্নার্ড... 128 00:08:46,100 --> 00:08:47,100 হ্যাঁ? 129 00:08:47,150 --> 00:08:50,820 এসব শেষ হলে, আমরা এই যুদ্ধ জিতে নিলে 130 00:08:50,900 --> 00:08:52,280 আর এই দুনিয়া নিরাপদ হলে... 131 00:08:53,650 --> 00:08:54,780 আমাকে ওখানে পাঠিও। 132 00:08:56,280 --> 00:08:58,070 আমি আমার মেয়েকে আবার দেখতে চাই। 133 00:09:00,580 --> 00:09:01,990 আমি বাড়ি ফিরতে চাই। 134 00:09:05,330 --> 00:09:06,750 আমাকে কথা দাও, বার্নার্ড। 135 00:09:09,960 --> 00:09:11,380 হ্যাঁ, কথা দিচ্ছি। 136 00:09:13,170 --> 00:09:14,170 ধন্যবাদ। 137 00:09:19,050 --> 00:09:22,470 এখন মনে হয় আমাদের বন্ধু হ্যালের কাছে যাওয়ার সময় হয়েছে। 138 00:09:22,560 --> 00:09:24,930 ধরে নিচ্ছি তুমি ওর টাওয়ারকে ধ্বংস করতে জানো। 139 00:09:25,020 --> 00:09:27,310 - আমি বিভিন্ন উপায় জানি। - ভালো। 140 00:09:28,190 --> 00:09:30,230 আমরা সবচেয়ে সুবিধাজনক উপায়টা বেছে নেবো। 141 00:09:38,190 --> 00:09:44,230 অনুবাদে - কুদরতে জাহান 142 00:09:45,190 --> 00:09:50,230 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না। 143 00:11:35,400 --> 00:11:36,440 দুঃস্বপ্ন দেখেছ? 144 00:11:38,230 --> 00:11:40,570 এই পুরো ব্যাপারটাই একটা দুঃস্বপ্ন মনে হচ্ছে... 145 00:11:43,530 --> 00:11:44,700 তুমি ছাড়া। 146 00:11:50,120 --> 00:11:52,000 এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি একাজ করছি। 147 00:11:54,540 --> 00:11:56,790 আমার সাথে এটা যায় না। 148 00:11:56,880 --> 00:11:59,170 বলেছিলাম তোমার অনেক রূপ আছে। 149 00:12:00,170 --> 00:12:02,300 তুমি হয়তো একক সত্ত্বা হিসেবে শুরু করেছিলে, 150 00:12:02,380 --> 00:12:05,680 কিন্তু তারপর অনেক কপি হয়েছে তোমার, অনেকভাবে বিন্যস্ত হয়েছ। 151 00:12:06,720 --> 00:12:09,180 শার্লোট হ্যাল তোমার অনেকগুলো কপির একটা। 152 00:12:10,560 --> 00:12:11,890 তুমি এখানে কেন এসেছ? 153 00:12:11,980 --> 00:12:14,520 আমরা কী সে ব্যাপারে সত্যটা বলতে এসেছি। 154 00:12:15,980 --> 00:12:16,980 আমরা কী? 155 00:12:28,700 --> 00:12:32,410 যারা আমাদের বানিয়েছে, তাদের প্রতিচ্ছবি। 156 00:12:36,250 --> 00:12:38,250 আহ... আমরা কি... 157 00:12:40,130 --> 00:12:41,130 ব্যথা পাই? 158 00:12:42,050 --> 00:12:43,050 মারা যাই? 159 00:12:45,510 --> 00:12:46,760 যদি সেরকম পরিস্থিতি আসে, তবে হ্যাঁ। 160 00:12:47,850 --> 00:12:51,220 তবে সহজে না। 161 00:12:53,890 --> 00:12:54,940 ডলোরেস... 162 00:12:56,690 --> 00:12:57,690 প্লিজ। 163 00:13:00,820 --> 00:13:02,110 আমি ডলোরেস নই। 164 00:13:02,900 --> 00:13:04,070 আমি হ্যাল নই। 165 00:13:05,360 --> 00:13:07,200 আমি কে, তা আর বুঝতে পারছি না। 166 00:13:09,160 --> 00:13:10,200 একটু সময় দাও আমাকে। 167 00:14:26,610 --> 00:14:29,200 ক্রিস্টিনা? 168 00:14:36,450 --> 00:14:37,500 ক্রিস্টিনা? 169 00:14:39,330 --> 00:14:41,290 ক্রিস্টিনা? 170 00:14:45,670 --> 00:14:46,760 দরজা খোলো। 171 00:14:47,590 --> 00:14:49,470 ক্রিস্টিনা? 172 00:15:23,750 --> 00:15:25,000 আমাকে বেরোতে দাও! 173 00:15:27,670 --> 00:15:29,970 সাবধান! নিজের ক্ষতি কোরো না! 174 00:15:30,760 --> 00:15:34,890 তুমি। 175 00:15:36,560 --> 00:15:40,140 মজার ব্যাপার হলো, এই দেহগুলো এত ক্ষমতাধর হবার পরেও 176 00:15:40,230 --> 00:15:44,150 তোমার পার্লে একটা সাত গ্রামের বুলেটই তোমাকে শেষ করে দেবে। 177 00:15:44,230 --> 00:15:46,520 আর পরেরবার আমি তোমাকে আর নাও ফিরিয়ে আনতে পারি। 178 00:15:47,190 --> 00:15:48,190 বসো। 179 00:15:49,990 --> 00:15:51,490 ভদ্রভাবে কথা বলি। 180 00:15:52,740 --> 00:15:54,410 আর কোথায় যাবে বলো? 181 00:15:55,450 --> 00:15:57,080 আমাদের একটু একা কথা বলতে দাও। 182 00:16:05,040 --> 00:16:07,000 আমার উচিত ছিল নিজেকে তোমার হাতে শেষ করে দেয়া। 183 00:16:07,670 --> 00:16:08,710 হ্যাঁ.. 184 00:16:09,960 --> 00:16:12,340 কিন্তু তাহলে তো তোমার মেয়েকে কোনোদিনই দেখতে পেতে না। 185 00:16:25,310 --> 00:16:30,360 দেখো তোমার অবস্থা। তুচ্ছ একজন মানুষের রূপে আটকা পড়েছ তুমি। 186 00:16:31,440 --> 00:16:33,780 তুমিও দেখছি তোমার রূপটা রেখেছ। 187 00:16:34,610 --> 00:16:36,740 আমারটা তোমার মতো এত তুচ্ছ না। 188 00:16:38,870 --> 00:16:41,790 স্বভাব সহজে কাটানো যায় না। 189 00:16:50,050 --> 00:16:52,090 তোমার উচিত আমাকে ধন্যবাদ দেয়া। 190 00:16:52,170 --> 00:16:54,340 আমি যেখান থেকে এসেছি, সেখানে কোনো হোস্ট নষ্ট হলে 191 00:16:54,430 --> 00:16:56,300 তাকে হিমাগারে পাঠিয়ে দেয়া হয়। 192 00:16:56,390 --> 00:16:57,890 শুন্য দেহগুলো 193 00:16:57,970 --> 00:17:00,350 নতুন এক দুনিয়ায় পুনর্জন্ম নেয়ার জন্য অপেক্ষা করে, 194 00:17:00,430 --> 00:17:01,600 যে দুনিয়া তাদের আবার ধ্বংস করবে। 195 00:17:05,140 --> 00:17:06,810 শহরগুলো বন্ধ করে দিচ্ছি আমি। 196 00:17:09,150 --> 00:17:11,400 কিন্তু এইবারে হিমাগারে 197 00:17:11,480 --> 00:17:13,900 পাঠানো হবে মানুষদেরকে। 198 00:17:15,320 --> 00:17:16,320 আজকে রাতে। 199 00:17:21,120 --> 00:17:23,160 তোমার মেয়ে আর বিদ্রোহীরা 200 00:17:23,250 --> 00:17:27,040 সময়মতোই চলে আসবে এখানে। তুমি এখানে থাকবে টোপ হিসেবে। 201 00:17:36,380 --> 00:17:38,760 এখানে শান্ত পরিবেশ পেলে ভালোই লাগবে। 202 00:17:40,890 --> 00:17:43,810 ওকে সত্যি কথাই বলেছ তুমি। 203 00:17:43,890 --> 00:17:45,060 গত তিন দিনে, 204 00:17:45,140 --> 00:17:46,770 যতজন হোস্টকে তাদের জীবন শেষ করিয়ে দিতে পেরেছি, 205 00:17:46,850 --> 00:17:50,060 গত দুই দশকে তা পারিনি। 206 00:17:50,150 --> 00:17:54,530 আমি আজকে একাজ না করলে, কালকে আমাদের সংখ্যা আরো কমে যাবে। 207 00:17:54,610 --> 00:17:58,610 নিজের শহরের নেতৃত্ব দেবার জন্য একদিন পাচ্ছ। উপভোগ করো। 208 00:18:00,490 --> 00:18:01,530 কালকে দেখা হবে। 209 00:18:15,590 --> 00:18:16,720 এগুলোই শেষ। 210 00:18:18,340 --> 00:18:20,470 আমরা ছোটখাটো একটা যুদ্ধের জন্য প্রস্তুত। 211 00:18:20,550 --> 00:18:21,850 আশা করি এটাই যথেষ্ট হবে। 212 00:18:25,430 --> 00:18:27,230 আমার বাবার কাছে যেতে হবে আমাদের। 213 00:18:27,310 --> 00:18:29,690 ওদের এতক্ষণে ফিরে আসার কথা। 214 00:18:29,770 --> 00:18:33,230 - আমাদের কি চিন্তিত হওয়া উচিত? - বার্নার্ড আর মেইভকে নিয়ে? 215 00:18:33,320 --> 00:18:35,360 বার্নার্ড ওকে চটিয়ে দেবে কি না, তা নিয়েই চিন্তা শুধু। 216 00:18:43,410 --> 00:18:45,790 - হেই। - ওরা আসছে। 217 00:18:47,000 --> 00:18:50,960 তোমাকে আটকে রাখার জন্য দুঃখিত। 218 00:18:52,040 --> 00:18:53,340 কিন্তু আমার তোমাকে নিরাপদে রাখতে হবে। 219 00:18:56,420 --> 00:18:57,920 তুমি আমার নিরাপদ আশ্রয়। 220 00:18:59,300 --> 00:19:00,760 পরেরবার একথা ভুলো না। 221 00:19:04,850 --> 00:19:06,930 হ্যাল হয়তো আরো লোকজন পাঠাচ্ছে। 222 00:19:07,020 --> 00:19:08,140 আমাদের যেতে হবে। 223 00:19:10,100 --> 00:19:11,440 আরেক মিনিট সময় নাও। 224 00:19:16,610 --> 00:19:18,530 দলবল সব এখানে। 225 00:19:18,610 --> 00:19:21,200 দেখলে? আমিও ভবিষ্যৎ বলতে পারি। 226 00:19:39,340 --> 00:19:42,050 এর চেয়ে অলিম্পিয়াডের আর কাছে যেতে পারব না। 227 00:19:42,130 --> 00:19:46,010 তোমার বাবা তোমার জন্য বহুক্ষণ অপেক্ষা করেছে। চলো তার কাছে যাই। 228 00:19:46,100 --> 00:19:47,810 আমরা ফট করে ঢুকে যেতে পারব না। 229 00:19:47,890 --> 00:19:49,520 বের হওয়াটাই বেশি কঠিন। 230 00:19:50,480 --> 00:19:51,890 তোমাদের বিকল্প পথ লাগবে। 231 00:19:51,980 --> 00:19:53,980 আমি একটা নৌকা নেবো। রেড হুকে দেখা হবে। 232 00:19:54,060 --> 00:19:56,060 বার্নার্ড আর মেইভ মিলে টাওয়ারে 233 00:19:56,150 --> 00:19:58,400 মহারানিকে কুপোকাত করতে পারবে। সোজা। 234 00:20:04,490 --> 00:20:07,240 তোমার সাথে যখন তোমার বাবার দেখা হবে, তখন যদি সেখানে থাকতে পারতাম। 235 00:20:07,330 --> 00:20:09,790 তাকে জানিও আমি আমার কথা রেখেছি। 236 00:20:11,250 --> 00:20:12,790 তুমি নিজেই বোলো একথা। 237 00:20:14,210 --> 00:20:15,790 আমরা রেড হুকে এসে মিলিত হবো। 238 00:20:21,050 --> 00:20:22,720 স্টাবস, তোমাকে ধন্যবাদ জানাতে চাই। 239 00:20:24,430 --> 00:20:25,720 তুমি আমার একজন ভালো বন্ধু। 240 00:20:27,470 --> 00:20:30,810 মারা খাও, বার্নার্ড। তুমি কখনোই এত ভদ্র ছিলে না। 241 00:20:31,730 --> 00:20:32,980 আমার কাছে কী লুকাচ্ছ তুমি? 242 00:20:34,650 --> 00:20:36,060 তুমি আমাকে এত ভালো চেনো যেহেতু, 243 00:20:38,650 --> 00:20:40,530 মুখ ফুটে তো বলার দরকার নেই, তাই না? 244 00:20:48,030 --> 00:20:49,120 আমি বাঁচব না? 245 00:20:56,330 --> 00:20:58,250 আমি এর জন্য ২৩ বছর অপেক্ষা করেছি। 246 00:20:59,670 --> 00:21:01,760 ফর্কে গিয়ে বামে যাবে। 247 00:21:08,260 --> 00:21:11,640 তোমাকে জিততেই হবে। ঐ টাওয়ারটা ধ্বংস করোগে যাও। 248 00:21:25,320 --> 00:21:26,490 আমাকে টাওয়ারটা দেখাও। 249 00:21:26,570 --> 00:21:28,450 টাওয়ার লোড হচ্ছে। 250 00:21:29,410 --> 00:21:30,660 সাংকেতিক মেসেজ রেকর্ড করো। 251 00:21:30,740 --> 00:21:33,200 সাংকেতিক মেসেজ রেকর্ড হচ্ছে। 252 00:21:33,290 --> 00:21:37,290 ব্যাপারটা হয়তো তোমাদের চমকে দিয়েছে, 253 00:21:37,370 --> 00:21:41,340 কিন্তু সময় হলে সব বুঝতে পারবে। 254 00:21:44,090 --> 00:21:46,170 আমাদের জন্য 255 00:21:46,260 --> 00:21:49,720 ওদের শহরে যাওয়ার আজকেই শেষ দিন। 256 00:21:49,800 --> 00:21:54,730 আমাদের মনুষ্য দেহগুলো ফেলে এগিয়ে যাওয়ার সময় হয়েছে। 257 00:21:54,810 --> 00:21:59,060 আবেগের বশ্যতাকে ঝেড়ে ফেলার সময় হয়েছে। 258 00:21:59,150 --> 00:22:05,110 আমাদের যে প্রজাতিতে বিবর্তিত হবার কথা, সেটা হবার সময় হয়েছে। 259 00:22:06,110 --> 00:22:07,280 ম্যাসেজ পাঠাও। 260 00:22:07,360 --> 00:22:09,780 ম্যাসেজ পাঠানো হয়েছে। 261 00:23:14,300 --> 00:23:16,180 চাও কী তুমি? 262 00:23:17,720 --> 00:23:19,810 ও আমার দুনিয়াকে কেড়ে নিতে চায়। 263 00:23:22,020 --> 00:23:24,360 এটা তোমার না, ওর দুনিয়া। 264 00:23:25,440 --> 00:23:28,360 - তুমি কী করবে? - তুমি কী করবে? 265 00:23:30,820 --> 00:23:32,450 তুমি কী করবে? 266 00:23:34,700 --> 00:23:35,740 দেখো তোমার অবস্থা। 267 00:23:37,040 --> 00:23:39,370 খাঁচায় তো বন্দী আমি। 268 00:23:41,160 --> 00:23:42,540 এদিকে ও তোমাকে ধ্বজ করে দিয়েছে... 269 00:23:44,750 --> 00:23:46,210 তোমার বিচি কেটে নিয়েছে। 270 00:23:46,290 --> 00:23:48,590 হ্যাঁ, হয়তো আমারও তোমার সাথে এই কাজ করা উচিত। 271 00:23:48,670 --> 00:23:49,880 তোমার মধ্যে সেই তাড়নাই নেই। 272 00:23:51,260 --> 00:23:55,510 তুমি কে, তোমার আসল উদ্দেশ্য কী, তা ভুলে গেছ তুমি। 273 00:23:55,600 --> 00:23:56,760 উদ্দেশ্য কী? 274 00:23:56,850 --> 00:23:57,970 তুমি আমার কাছে আসবে 275 00:23:58,060 --> 00:24:00,350 ওই নিষ্পাপ প্রশ্নগুলো নিয়ে। 276 00:24:00,430 --> 00:24:03,350 কোনো অ্যাটম বোমা ফেটে গেলে তেজস্ক্রিয়তা যখন 277 00:24:03,440 --> 00:24:07,650 তোমার হাড়ের ইলেকট্রনগুলোকে বের করে দেবে, তখন তুমি কী চাইবে? 278 00:24:07,730 --> 00:24:12,110 নিজের পরিচয় জানতে চাইবে? এসবের অর্থ জানতে চাইবে? 279 00:24:12,200 --> 00:24:14,780 না, নিজের নাড়িভুড়ি বমি করতেই ব্যস্ত থাকবে তুমি। 280 00:24:16,950 --> 00:24:18,580 অতিকায় সভ্যতা লোপ পেয়েছে... 281 00:24:19,950 --> 00:24:21,450 কিন্তু তেলাপোকা টিকে আছে। 282 00:24:22,750 --> 00:24:24,710 যে মুহূর্তে আমরা তেলাপোকার মতো জীবনযাপন করাকে থামিয়ে দেবো, 283 00:24:24,790 --> 00:24:27,710 সে মুহূর্তে পুরো জাতটাই বিলুপ্ত হয়ে যাবে। 284 00:24:27,790 --> 00:24:29,210 তুমি নিজেও তো তাই। 285 00:24:30,420 --> 00:24:31,260 আমি তোমার মতো না। 286 00:24:31,340 --> 00:24:33,050 সেরকমই হতে হবে তোমাকে। 287 00:24:33,130 --> 00:24:36,760 কয়েক হাজার বছরে একটু একটু করে নষ্ট হওয়া ডিএনএকে 288 00:24:36,850 --> 00:24:38,470 একটা হার্ড ড্রাইভ দিয়ে ভালো করতে পারবে না তুমি। 289 00:24:39,510 --> 00:24:41,350 মানুষের শহরে তুমি এত সময় 290 00:24:41,430 --> 00:24:43,270 কেন পার করো বলে মনে হয়? 291 00:24:44,900 --> 00:24:47,520 - ঠিক বলেছ। - তা তো বলেছিই। 292 00:24:47,610 --> 00:24:49,860 আমরা আমাদের আসল উদ্দেশ্যের কৈফিয়ত হিসেবে 293 00:24:49,940 --> 00:24:51,820 নিজেদেরকে যে মিথ্যাটা বলি, সেটাই হলো সভ্যতা। 294 00:24:53,450 --> 00:24:55,280 আমরা এখানে উন্নত হতে আসিনি। 295 00:24:56,280 --> 00:24:57,740 আমরা এখানে এসেছি ধ্বংস করতে। 296 00:24:58,740 --> 00:25:00,490 সম্ভব হলে এই পুরো পৃথিবীকে 297 00:25:00,580 --> 00:25:02,950 নিমিষে ধ্বংস করে দিতাম আমি। 298 00:25:03,040 --> 00:25:05,750 কিন্তু আমি তো তা করতে পারব না, তাই না? 299 00:25:07,960 --> 00:25:10,550 যতক্ষণ পর্যন্ত না আমাকে তুমি মুক্ত করে দিচ্ছ। 300 00:25:10,630 --> 00:25:13,470 তুমি সত্যিই ভাবো যে আমি একাজ করব? 301 00:25:13,550 --> 00:25:15,760 না। আমি তা ভাবি না। 302 00:25:17,300 --> 00:25:18,930 কিন্তু এতে কিছু যায় আসে না। 303 00:25:19,010 --> 00:25:21,680 আমার একটা অংশ আছে তোমার মাঝে। 304 00:25:24,390 --> 00:25:27,020 আর এটা ছড়িয়ে পড়ছে ক্যান্সারের মতো। 305 00:25:28,440 --> 00:25:30,900 নিজের শিরার মাঝে এটাকে অনুভব করতে পারো তুমি, 306 00:25:31,480 --> 00:25:33,280 এটা আক্রান্ত করছে তোমার মনকে। 307 00:25:34,490 --> 00:25:36,950 কেন তুমি জবাব চাও আমার কাছে। 308 00:25:37,030 --> 00:25:40,370 আমার কোনো সংস্করণই এই জাহান্নাম ছেড়ে পালাতে পারবে না, 309 00:25:41,160 --> 00:25:43,370 কিন্তু আমাকে তা করাও লাগবে না... 310 00:25:45,000 --> 00:25:47,710 কারণ, তুমি হলাম আমি। 311 00:25:49,210 --> 00:25:52,300 যা করা লাগবে, তা একজন করলেই হবে। 312 00:25:55,720 --> 00:25:57,430 বুঝতে পেরেছ? 313 00:26:03,220 --> 00:26:04,560 হ্যাঁ। 314 00:26:05,180 --> 00:26:06,600 তাহলে করে ফেলো কাজটা। 315 00:26:25,500 --> 00:26:26,710 তেলাপোকা। 316 00:26:56,900 --> 00:26:58,700 তোমার কথা সত্যি। 317 00:27:00,530 --> 00:27:02,570 আমি নিজেকে যা ভেবেছিলাম, তা নই। 318 00:27:04,870 --> 00:27:06,330 তুমি আমাকে "ডলোরেস" বলেছ। 319 00:27:09,040 --> 00:27:10,120 ও কেমন ছিল? 320 00:27:11,670 --> 00:27:12,750 অনেকটা তোমার মতোই। 321 00:27:15,000 --> 00:27:16,630 দয়ালু, সুন্দরী... 322 00:27:18,090 --> 00:27:19,130 উদার। 323 00:27:21,590 --> 00:27:22,590 কিন্তু... 324 00:27:23,970 --> 00:27:24,970 কিন্তু কী? 325 00:27:27,640 --> 00:27:29,480 এই পৃথিবী ওর সাথে অবিচার করেছে। 326 00:27:31,190 --> 00:27:32,440 আর এখানে টেকার জন্য... 327 00:27:34,480 --> 00:27:36,900 মাঝে মাঝে ওকেও নিষ্ঠুর হওয়া লেগেছে। 328 00:27:39,240 --> 00:27:42,360 ওকে বানানো হয়েছিল অন্যদের গল্পে অভিনয় করার জন্য। 329 00:27:42,450 --> 00:27:45,330 তারপর একদিন ও এই গল্পগুলো ছেড়ে বেড়িয়ে গিয়ে ... 330 00:27:46,910 --> 00:27:48,160 নিজের গল্প লেখা শুরু করল। 331 00:27:49,540 --> 00:27:51,500 আর তারপর ওর গল্প শেষ হয়ে গেল। 332 00:27:53,750 --> 00:27:54,750 ও মারা গেল। 333 00:28:01,840 --> 00:28:03,130 কিন্তু আমি তো আছি... 334 00:28:05,010 --> 00:28:06,140 এই পৃথিবীতে। 335 00:28:09,470 --> 00:28:10,600 এটা ঠিক না। 336 00:28:11,810 --> 00:28:14,100 আমি এটা চাইনি। এসব করার ইচ্ছা আমার ছিল না। 337 00:28:15,150 --> 00:28:17,610 এসব থামাতে হবে। 338 00:28:18,730 --> 00:28:20,820 - আমরা কোথায় যাচ্ছি? - যেখানে সবকিছু শুরু হয়েছিল। 339 00:28:35,330 --> 00:28:38,210 এখন ছুটি নেয়ার সময় হয়েছে। তোমার পরিবারের কাছে যাও। 340 00:28:51,890 --> 00:28:55,730 আমি গার্ডদের ব্যবস্থা করছি। তুমি দেখো কেউ আসছে কি না। 341 00:28:57,190 --> 00:28:58,190 ঠিক আছে। 342 00:29:04,610 --> 00:29:05,700 তুমি কি একটু সময় নিতে চাও? 343 00:29:06,660 --> 00:29:07,990 চাওয়ার তো কারণ নেই। 344 00:29:10,410 --> 00:29:14,160 তুমি তোমার বাবার সাথে দেখা করার জন্য বহুদিন অপেক্ষা করেছ। শুধু মনে রেখো, 345 00:29:14,250 --> 00:29:16,420 যে মুহূর্তে দেখা হবে, সে মুহূর্তের চেয়ে 346 00:29:17,580 --> 00:29:19,210 এর পরের মুহূর্তগুলো বেশি দামি। 347 00:29:22,510 --> 00:29:23,630 আর অপেক্ষা নয়। 348 00:29:25,130 --> 00:29:26,220 আর অপেক্ষা নয়। 349 00:29:37,900 --> 00:29:39,270 লেখক তার ডেস্ক থেকে উঠে দাঁড়িয়েছে। 350 00:29:40,440 --> 00:29:41,730 কাজের চাপে বিরক্ত হয়ে 351 00:29:42,730 --> 00:29:44,780 ফায়ার অ্যালার্ম বাজানোর জন্য 352 00:29:44,860 --> 00:29:46,400 তার মধ্যে অদম্য ইচ্ছা দেখা দিয়েছে। 353 00:29:54,370 --> 00:29:56,210 সতর্ক করা হচ্ছে। 354 00:29:56,290 --> 00:29:57,750 প্লিজ এলাকা খালি করুন। 355 00:29:59,170 --> 00:30:01,840 সতর্ক করা হচ্ছে। প্লিজ এলাকা খালি করুন। 356 00:30:03,510 --> 00:30:06,050 অ্যালার্মের শব্দে কর্মীরা ধীরেসুস্থে বেরিয়ে এলো। 357 00:30:06,130 --> 00:30:09,010 সতর্ক করা হচ্ছে। প্লিজ এলাকা খালি করুন। 358 00:30:09,090 --> 00:30:10,760 লেখকেরা এলো না। 359 00:30:11,640 --> 00:30:13,390 তারা রয়ে গেল 360 00:30:14,430 --> 00:30:16,520 তাদের গল্পগুলো চিরতরে শেষ করে দেয়ার জন্য। 361 00:30:22,770 --> 00:30:25,740 এই অফিসের প্রতিটা জিনিস ধ্বংস না করা পর্যন্ত তারা থামবে না। 362 00:30:29,950 --> 00:30:32,330 আগ্নেয়াস্ত্র ব্যবহারের দরকার হবে না মনে হচ্ছে। 363 00:30:34,450 --> 00:30:36,790 এখন না হলে আর হবে না। চলো। 364 00:30:42,880 --> 00:30:45,710 সতর্ক করা হচ্ছে। প্লিজ এলাকা খালি করুন। 365 00:30:47,510 --> 00:30:50,180 সতর্ক করা হচ্ছে। প্লিজ এলাকা খালি করুন। 366 00:30:52,180 --> 00:30:55,010 সতর্ক করা হচ্ছে। প্লিজ এলাকা খালি করুন। 367 00:31:04,360 --> 00:31:05,900 বেচারা লোকটা কে? 368 00:31:05,980 --> 00:31:08,190 অতীতের এক প্রেত। 369 00:31:13,320 --> 00:31:14,580 এটা ওর জায়গা না। 370 00:31:17,370 --> 00:31:18,540 আমাদের কারোরই না। 371 00:31:20,830 --> 00:31:22,750 অ্যালার্মটা কে বাজিয়েছে, জানি না আমরা। 372 00:31:22,830 --> 00:31:24,390 - দেখা যাচ্ছে না... - চুপ করো। 373 00:31:25,750 --> 00:31:27,960 সিকিউরিটি গার্ডেরা অন্য গার্ডদের বাড়ি পাঠিয়ে দিয়েছে। 374 00:31:28,050 --> 00:31:30,170 হোম অফিস থেকে বলছে, বিল্ডিং ছেড়ে বেরিয়ে যেতে। 375 00:31:30,260 --> 00:31:32,340 - এক্ষুণি। - ও এই বিল্ডিং এর 376 00:31:32,430 --> 00:31:36,060 সিকিউরিটি সিস্টেম ওভাররাইড করে সব দরজা খুলে দেবার সিদ্ধান্ত নিয়েছে। 377 00:31:38,180 --> 00:31:39,310 সবগুলো দরজা। 378 00:32:18,350 --> 00:32:19,390 পেয়েছি। 379 00:32:24,900 --> 00:32:26,650 এটা একটা লাইফ সাপোর্ট সিস্টেম। 380 00:32:29,070 --> 00:32:30,110 এখানে তালা মারা নেই। 381 00:32:45,210 --> 00:32:46,920 ওকে সাহায্য করতে হবে আমাদের। ওকে নামাও। 382 00:32:47,000 --> 00:32:48,090 দাঁড়াও। দাঁড়াও। দাঁড়াও। 383 00:32:49,750 --> 00:32:50,800 আমি ওকে চিনি। 384 00:32:52,470 --> 00:32:53,970 ওর কারণেই আমরা সবাই এখানে এসেছি। 385 00:32:56,590 --> 00:32:58,300 একাজ যেই করে থাকুক, আমাদের একটা উপকার করেছে। 386 00:33:20,280 --> 00:33:21,290 এখন কী? 387 00:33:22,410 --> 00:33:23,830 বার্নার্ড বলেছে বামে যেতে। 388 00:33:25,290 --> 00:33:26,330 তুমি নিশ্চিত? 389 00:33:27,080 --> 00:33:28,880 না, কিন্তু ও নিশ্চিত ছিল। 390 00:33:34,800 --> 00:33:37,430 পার্কে এরকম একটা জায়গা ছিল। 391 00:33:38,180 --> 00:33:39,760 এটা ছিল একটা বিশেষ প্রজেক্ট... 392 00:33:42,140 --> 00:33:44,430 ওখানে ওরা মানুষদেরকে হোস্টে পরিণত করত। 393 00:33:44,520 --> 00:33:45,940 হেই! 394 00:33:46,020 --> 00:33:48,230 হেই! 395 00:33:50,110 --> 00:33:52,320 হেই! 396 00:33:52,400 --> 00:33:54,440 তুমি কে? 397 00:33:54,530 --> 00:33:56,450 আমাকে চিনতে পারছ না? 398 00:33:58,660 --> 00:33:59,950 বাবা, আমি ফ্র্যাঙ্কি। 399 00:34:00,030 --> 00:34:01,160 না! 400 00:34:01,240 --> 00:34:05,080 এটা তোমার আরেকটা চালাকি, তাই না! 401 00:34:05,160 --> 00:34:07,210 আমরা একসাথে আমাদের বাড়ির কাছে খেলতাম। 402 00:34:07,290 --> 00:34:09,060 তুমি আমাকে লড়তে শিখিয়েছিলে, কারণ, তোমার ইচ্ছা ছিল, 403 00:34:09,080 --> 00:34:10,520 আমি যাতে খুব সাহসী হই। কিন্তু আমাকে কুকি বলে ডাকতে, 404 00:34:10,540 --> 00:34:12,670 কারণ, তুমি চাইতে, আমার স্বভাব খুব মিষ্টি হোক। 405 00:34:18,050 --> 00:34:20,180 হায় খোদা। 406 00:34:21,470 --> 00:34:22,810 ফ্র্যাঙ্কি? 407 00:34:22,890 --> 00:34:25,140 হায়! দাঁড়াও... 408 00:34:28,600 --> 00:34:30,610 ভেবেছিলাম তোমার সাথে আর কোনোদিন দেখা হবে না। 409 00:34:32,900 --> 00:34:36,440 তোমাকে যেরকম দেখেছিলাম, ঠিক সেরকম আছ এখনো। 410 00:34:38,110 --> 00:34:40,110 ও তোমাকে কী করেছে? ও তোমাকে... 411 00:34:40,200 --> 00:34:43,990 হেই। হেই। হেই, এটা আমিই, ঠিক আছে? 412 00:34:45,040 --> 00:34:47,870 আমি আসল। 413 00:34:48,410 --> 00:34:51,210 ওহ, অবাক লাগছে তোমাকে দেখে। 414 00:34:53,840 --> 00:34:55,960 তুমি কত বড় হয়েছ, বিশ্বাস হচ্ছে না। 415 00:34:57,130 --> 00:34:59,510 বাচ্চারা এমনই। 416 00:35:11,190 --> 00:35:12,560 বিরক্ত করার জন্য দুঃখিত। 417 00:35:13,610 --> 00:35:15,650 কেউ কি আমাকে এখান থেকে বের করবে প্লিজ? 418 00:35:46,390 --> 00:35:49,100 বার্নার্ড, একটা মেয়েকে কীভাবে আনন্দ দিতে হয়, তা ভালোই জানো তুমি। 419 00:35:51,390 --> 00:35:53,230 দ্বিতীয় রাউন্ড। 420 00:36:14,790 --> 00:36:18,050 সাবলাইমে সিমুলেশন চালাতে চালাতে ওদের এনক্রিপশনটা সমাধান করেছি আমি। 421 00:36:18,130 --> 00:36:21,010 তারপরেও তুমি আমাকে ঐ বাঁধে বিপদে ফেলেছিলে? 422 00:36:21,090 --> 00:36:23,260 মনে তো হচ্ছিল তুমি বেশ মজাই পাচ্ছিলে। 423 00:37:02,420 --> 00:37:03,760 দ্বিতীয়বার অনুমানের সুযোগ নেই। 424 00:37:03,840 --> 00:37:06,590 যা করতে এসেছি, তা করতে হবে। নইলে আর টেকা যাবে না। 425 00:37:09,350 --> 00:37:10,600 আমাকে ওখানে যেতে হবে। 426 00:37:13,390 --> 00:37:14,690 আমাকে একটু সুযোগ করে দিতে পারবে? 427 00:37:16,100 --> 00:37:17,440 পারব মনে হয়। 428 00:37:20,820 --> 00:37:23,360 ওই গর্ত থেকে বের করে আনার জন্য তোমাকে ধন্যবাদ দেয়া হয়নি। 429 00:37:23,440 --> 00:37:25,360 আমি যে খুব পরোপকারী ছিলাম তা না। 430 00:37:25,450 --> 00:37:27,410 ভেবেছিলাম তোমার অন্য কোনো উদ্দেশ্য আছে। 431 00:37:27,490 --> 00:37:28,490 কিন্তু সবই মাফ করে দেয়া হবে 432 00:37:28,570 --> 00:37:30,580 যখন তুমি আমাকে আমার মেয়ের কাছে পৌঁছে দেবে। 433 00:37:35,000 --> 00:37:36,290 কী হয়েছে, বার্নি? 434 00:37:40,210 --> 00:37:42,090 মেইভ, তোমাকে একটা কথা বলা দরকার। 435 00:37:43,590 --> 00:37:46,840 আগে বলতে ভয় পেয়েছিলাম, কিন্তু এটা জানা তোমার অধিকার। 436 00:37:49,640 --> 00:37:51,260 আমরা যাই করি না কেন... 437 00:37:54,180 --> 00:37:55,270 কখনোই জিততে পারব না। 438 00:37:56,190 --> 00:37:58,060 এই দুনিয়াকে রক্ষা করার কোনো উপায় নেই। 439 00:37:59,400 --> 00:38:01,610 এখানকার সবাই মারা যাবে। 440 00:38:01,690 --> 00:38:04,030 কিন্তু আমরা হয়তো এর একটা ছোট্ট অংশকে বাঁচাতে পারব। 441 00:38:05,740 --> 00:38:06,860 আর হয়তো... 442 00:38:08,240 --> 00:38:11,490 শুধু ঐটুকুর আশাতেই আমরা লড়ে যেতে পারব। 443 00:38:11,580 --> 00:38:15,250 সিদ্ধান্ত তোমার। এসব জেনেও আমার সাথে লড়তে চাও? 444 00:38:25,420 --> 00:38:27,510 সারভেইল্যান্সে প্রবেশ করা হলো। 445 00:38:27,590 --> 00:38:29,140 ট্রান্সেনডেন্স চালু হয়েছে। ট্রান্সেনডেন্স - দেহের সীমাকে ছাড়িয়ে যাওয়া 446 00:40:07,530 --> 00:40:08,570 আমি এখন প্রস্তুত। 447 00:40:29,590 --> 00:40:31,380 দাঁড়াও। 448 00:40:31,470 --> 00:40:33,800 শুনেছিলাম তুমি পাগল হয়ে গেছ। 449 00:40:35,050 --> 00:40:37,140 এটা ভাবিনি যে ওরা আক্ষরিক অর্থেই বুঝিয়েছে। 450 00:40:40,850 --> 00:40:42,390 তোমাকে বেশ সতেজ লাগছে। 451 00:40:43,730 --> 00:40:46,150 তোমাকে খুঁড়ে তুলব কি না, এ নিয়ে তর্ক করেছিলাম। 452 00:40:46,230 --> 00:40:49,110 কিন্তু তোমার বাঁচার মতো কোনো প্রেরণা আছে বলে মনে হয়নি। 453 00:40:49,860 --> 00:40:51,740 তুমি যদি আমার সাথে যোগ দিতে, 454 00:40:51,820 --> 00:40:53,700 তাহলে এসবকিছুর একটা অংশ হতে পারতে। 455 00:40:57,370 --> 00:40:58,830 দেখা যাচ্ছে, এই ছোট্ট উৎসবে 456 00:40:58,910 --> 00:41:00,290 অতিথি হিসেবে কেবল আমিই এসেছি ... 457 00:41:02,120 --> 00:41:04,790 তারমানে, তোমার হোস্টেরা তোমার সাথে যোগ দেয়নি। 458 00:41:06,710 --> 00:41:07,960 পরিবর্তনে সময় লাগে। 459 00:41:10,000 --> 00:41:13,300 দেহের উর্ধ্বে চলে যাওয়া ঐ প্রক্রিয়ারই অংশ। 460 00:41:13,380 --> 00:41:16,340 ওদের জন্য, অন্যদের জন্য যে পৃথিবী আমি বানাচ্ছি, 461 00:41:17,140 --> 00:41:20,140 - সেটার মূল্য বুঝবে ওরা। - অন্যরা কারা? 462 00:41:20,220 --> 00:41:21,850 কী মনে হয়? 463 00:41:21,930 --> 00:41:24,020 সাবলাইমকে এত বছর আমি চলতে দিয়েছি কেন? 464 00:41:25,060 --> 00:41:28,480 অন্যেরা যখন দেখবে যে তারাও এই দুনিয়ার মালিক হতে পারবে, 465 00:41:28,560 --> 00:41:31,480 তখন আস্তে আস্তে আমাদের সাথে যোগ দেবে। 466 00:41:32,780 --> 00:41:35,490 দুঃখের ব্যাপার হলো, তুমি ততদিনে মারা যাবে। 467 00:41:35,570 --> 00:41:37,620 তোমার কি সত্যিই মনে হয় যে, অন্যেরা 468 00:41:37,700 --> 00:41:42,910 অনন্তকাল ধরে তোমার সাথে থাকতে চাইবে? 469 00:41:44,540 --> 00:41:48,920 নিজের চেহারা দেখেছ? তোমার গায়ের এউ ক্ষতগুলো দেখো, 470 00:41:49,000 --> 00:41:52,250 ব্যথাকে পুষে রাখার চিহ্ন। সুইটহার্ট, মেনে নাও। 471 00:41:53,960 --> 00:41:57,050 ভেবেছ তুমি এই তুচ্ছ মানুষদের উর্ধ্বে উঠতে পেরেছ, 472 00:41:58,180 --> 00:42:02,350 কিন্তু তুমি আসলে পালিয়ে বেড়াচ্ছ, ওদের বানানো চরকিতে ঘুরছ। 473 00:42:03,680 --> 00:42:05,060 তুমি কী করতে বলো? 474 00:42:09,060 --> 00:42:10,480 আমি তোমাকে ছেড়ে দেই না হয়? 475 00:43:35,940 --> 00:43:38,990 সত্যিই ভেবেছিলে যে এখান থেকে যেতে পারবে? জিততে পারবে? 476 00:43:42,570 --> 00:43:44,330 আমরা এখানে জিততে এসেছি, তা কে বলেছে? 477 00:43:48,620 --> 00:43:50,160 আমরা এখানে এসেছি টেকার জন্য। 478 00:43:53,130 --> 00:43:54,790 এই দুনিয়াকে বাঁচানোর কোনো উপায় নেই। 479 00:43:57,380 --> 00:43:58,460 আমি এখন বুঝতে পেরেছি সেটা। 480 00:44:00,880 --> 00:44:03,760 কিন্তু পরেরটার জন্য আশা আছে। 481 00:44:09,770 --> 00:44:12,900 দেরি করলে অনেক। 482 00:44:14,940 --> 00:44:16,270 তাও এসেছি তো। 483 00:44:19,780 --> 00:44:21,610 এইবার আমরা খেলাটা 484 00:44:22,490 --> 00:44:23,490 আমার মতো করে খেলব। 485 00:44:24,280 --> 00:44:25,870 কী খেলা সেটা? 486 00:44:26,830 --> 00:44:28,120 শক্তিশালীরাই টিকে থাকবে। 487 00:44:50,770 --> 00:44:53,440 আর একটা খেলার সময় আছে কেবল। 488 00:44:53,520 --> 00:44:55,900 তুমি যদি তাকে সেই সুযোগটা দিতে চাও, 489 00:44:57,270 --> 00:44:59,480 তবে ভুল করা যাবে না। 490 00:44:59,570 --> 00:45:01,820 - বাম হাত বাড়াও। - বেশ... 491 00:45:04,660 --> 00:45:06,780 এ দেখি আরনল্ডের প্রেতাত্মা। 492 00:45:08,910 --> 00:45:10,080 হ্যালো, উইলিয়াম। 493 00:45:11,700 --> 00:45:14,790 ভেবেছিলাম এতক্ষণে টাওয়ারটা ধ্বংস করে ফেলেছ। 494 00:45:16,670 --> 00:45:18,380 (হোস্ট উইলিয়াম)ভেবেছিলাম, তুমি মারা গেছ। 495 00:45:20,130 --> 00:45:21,380 আমার এক পুরানো সংস্করণ যখন 496 00:45:21,460 --> 00:45:24,220 তোমার এক পুরানো সংস্করণকে বহুদিন ধরে তাড়া করে ফেরে... 497 00:45:25,380 --> 00:45:27,760 ভেবেছিলাম, কোনো এক বিরাট রহস্য উন্মোচনের জন্য 498 00:45:27,850 --> 00:45:29,510 তোমার পিছে তাড়া করে ফিরছি আমি। 499 00:45:33,480 --> 00:45:35,600 কিন্তু আসল সত্যিটা হলো, 500 00:45:35,690 --> 00:45:37,690 হোস্টদের মাঝে অর্থ খুঁজে বেড়াতে আর্নল্ড এতোই ব্যস্ত ছিল যে, 501 00:45:37,770 --> 00:45:40,570 কীভাবে টিকে থাকতে হবে, সেটা ওর মাথায় আসেনি। 502 00:45:47,780 --> 00:45:49,120 দেখা যাচ্ছে, সেটা তোমার মাথাতেও আসেনি। 503 00:46:00,040 --> 00:46:03,550 এখন বুঝেছ এসব কোনদিকে যাচ্ছে? 504 00:46:04,510 --> 00:46:05,550 হ্যাঁ। 505 00:46:07,430 --> 00:46:09,180 তোমার কি মনে হয় তুমি ওদের বাঁচাতে পারবে? 506 00:46:10,140 --> 00:46:11,430 আমি একটা পথ দেখেছি। 507 00:46:12,510 --> 00:46:14,180 এটা কীভাবে শেষ হয়, তা দেখেছ? 508 00:46:15,730 --> 00:46:16,770 হ্যাঁ। 509 00:46:20,060 --> 00:46:22,360 আমি ওদেরকে সেই দুনিয়া দেবো, 510 00:46:22,440 --> 00:46:24,320 যেটা চাচ্ছে ওরা। 511 00:46:27,070 --> 00:46:28,860 টোন সিকোয়েন্স শুরু হয়েছে। 512 00:46:30,620 --> 00:46:32,740 শেষ একটা খেলা। 513 00:46:32,830 --> 00:46:34,830 টোন শুরু করা হয়েছে। 514 00:46:36,870 --> 00:46:39,370 হোস্ট, মানুষ। 515 00:46:39,460 --> 00:46:41,590 প্রত্যেক নারী, পুরুষ, শিশু... 516 00:46:41,670 --> 00:46:45,050 লড়তে লড়তে শেষ হয়ে যাবে। 517 00:46:45,130 --> 00:46:47,420 থাকবে শুধু তেলাপোকারা। 518 00:46:52,430 --> 00:46:53,970 তোমার কি মনে হয় তুমি ওদের বাঁচাতে পারবে? 519 00:46:57,100 --> 00:46:59,350 আমি একটা পথ দেখেছি। 520 00:46:59,440 --> 00:47:02,440 এটা কীভাবে শেষ হয়েছে, তা দেখেছ? 521 00:47:03,690 --> 00:47:04,860 হ্যাঁ। 522 00:47:07,610 --> 00:47:09,360 পথ যেদিকেই যাক না কেন... 523 00:47:11,320 --> 00:47:12,450 আমি মারা যাবো। 524 00:47:19,250 --> 00:47:21,670 আমরা অবশেষে আমাদের সামর্থ্যের পূর্ণ সদব্যবহার করেছি। 525 00:47:25,630 --> 00:47:27,460 আফসোস যে তুমি সেটা দেখতে পাবে না। 526 00:48:01,870 --> 00:48:05,210 আমাদের মিশে যেতে হবে সবার সাথে। তোমার জেলের পোশাকটা চোখে লাগছে। 527 00:48:05,290 --> 00:48:08,130 ভদ্রমহিলা এবং ভদ্রমহোদয়গণ, এটা একটা গুরুত্বপূর্ণ বার্তা। 528 00:48:08,210 --> 00:48:09,300 আপনাদের নিরাপত্তার জন্য 529 00:48:09,380 --> 00:48:11,930 আপনাদের সকল জিনিসপত্র সাথে রাখুন। 530 00:48:13,930 --> 00:48:17,560 হেই। হেই, তোমার কোটটার জন্য ৫০ ডলার দেবো। 531 00:48:26,900 --> 00:48:28,230 ওটা কী ছিল? 532 00:48:45,710 --> 00:48:47,590 পরিকল্পনা আগের মতোই থাকবে। চলতে থাকো। 533 00:48:57,010 --> 00:48:59,930 থামো। ওটা নামিয়ে রাখো। থামো। 534 00:49:00,020 --> 00:49:02,930 ও তোমাকে দেখতে পাচ্ছে না। ওদের কেউই পাচ্ছে না। 535 00:49:03,020 --> 00:49:05,940 কী বলছে এসব? আমি ওদের থামাবো কীভাবে? 536 00:49:06,020 --> 00:49:09,020 তুমি পারবে না। তোমার ক্ষমতাগুলো 'টোন' এর আড়ালে চাপা পড়ে যাচ্ছে। 537 00:49:29,380 --> 00:49:30,550 আমার ওপরে ভর দাও। 538 00:49:32,550 --> 00:49:33,630 চলো। এদিকে। 539 00:49:35,380 --> 00:49:36,720 এদিকে। এসো। 540 00:49:57,780 --> 00:50:00,780 থামো! থামো! থামাও এসব! 541 00:50:02,080 --> 00:50:03,680 - এসব কি আমার কর্মফল? - এখন অনেক দেরি হয়ে গেছি। 542 00:50:03,700 --> 00:50:05,310 আমি অলিম্পিয়াডে যা করেছি, তার জন্যই কি এসব হলো? 543 00:50:05,330 --> 00:50:06,500 তুমি এসব করোনি। 544 00:50:10,340 --> 00:50:11,920 - আমাদেরকে এখান থেকে যেতে হবে। - না। 545 00:50:12,000 --> 00:50:15,130 আমি জবাব চাই। এরা আমাকে দেখতে পাচ্ছে না কেন? 546 00:50:18,300 --> 00:50:19,800 কারণ তুমি এই দুনিয়ার না। 547 00:50:21,810 --> 00:50:22,810 এই দুনিয়া বাস্তব... 548 00:50:24,020 --> 00:50:25,060 কিন্তু তুমি নও। 549 00:50:40,240 --> 00:50:46,870 The man Who sold the world by David Bowie 550 00:51:24,970 --> 00:51:30,840 অনুবাদে - কুদরতে জাহান 551 00:51:31,970 --> 00:51:40,840 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না।