1
00:01:42,560 --> 00:01:43,478
মৎস…
2
00:01:44,395 --> 00:01:45,271
কন্যা?
2
00:02:10,000 --> 00:02:30,000
Bubble
3
00:02:32,000 --> 00:03:59,900
Bangla Subtitle Created By
:.:.: AKASH BASAK :.:.:
3
00:04:10,458 --> 00:04:12,210
ইয়াহু!
4
00:04:16,965 --> 00:04:18,299
নিয়ে এসো, বিবি!
5
00:04:18,383 --> 00:04:19,342
পতাকা'টা নিয়ে আসো!
6
00:04:26,349 --> 00:04:29,560
ওই, শালা! আমায় ধর দেখি!
7
00:04:36,609 --> 00:04:39,696
কে জিতবে বলে মনে হয়?
8
00:04:39,779 --> 00:04:44,033
কী? বিবি গত ৪২ ম্যাচের
মধ্যে ৩৭-টাই জিতেছে।
9
00:04:44,117 --> 00:04:46,119
তাও বলা যায় না।
10
00:04:46,202 --> 00:04:48,413
এটা ডেঙ্কি নিনজা'র হোম গ্রাউন্ড।
11
00:04:49,038 --> 00:04:52,542
একটা ভুল পদেক্ষেপে
অ্যান্ট-লিয়ন পিটে চলে গেলেই, খেল খতম।
12
00:04:56,546 --> 00:04:57,505
উম…
13
00:04:57,588 --> 00:04:58,715
কী হয়েছে, নতুন ছেলে?
14
00:04:58,798 --> 00:05:01,509
আসলে এই খেলার নিয়মগুলো
এখনো পুরোপুরি বুঝে উঠতে পারছি না।
15
00:05:01,592 --> 00:05:02,552
কী?
16
00:05:02,635 --> 00:05:07,432
টোকিও ব্যাটেলকুরে,
নিত্যপ্রয়োজনীয় আধানের ওপর বাজি ধরে,
17
00:05:07,515 --> 00:05:10,810
পাঁচ সদস্যের দুটো
দলের মধ্যে প্রতিযোগীতা হয়।
18
00:05:10,893 --> 00:05:15,648
সমুদ্রে পড়লে আউট হয়ে যাবে।
জেতার জন্য পতাক'টা গিয়ে নিতে হবে।
19
00:05:15,732 --> 00:05:19,819
কিন্তু এমন ঝুঁকিপূর্ণ খেলা কেন খেলে?
20
00:05:19,902 --> 00:05:22,030
হ্যাঁ, এতে ঝুঁকি রয়েছে।
21
00:05:22,113 --> 00:05:26,284
কিন্তু এই উন্মত্ত খেলায় মেতে
উঠতে'ই সবাই এখানে থাকে।
22
00:05:29,078 --> 00:05:34,292
তাছাড়া, বলতে পারো এই খেলা
টোকিও'তে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখে।
23
00:06:00,526 --> 00:06:03,905
পরে দেখা হবে, অলস নিনজা! বিদায়!
24
00:06:05,156 --> 00:06:08,701
জ্যামার! রূট সি ব্লক করো!
পুচকে'টাকে আটকাও!
25
00:06:12,288 --> 00:06:13,873
ওহ, ধন্যবাদ।
26
00:06:14,874 --> 00:06:15,792
হিবিকি কোথায়?
27
00:06:16,501 --> 00:06:17,585
ও বেপাত্তা।
28
00:06:18,211 --> 00:06:20,338
মনে হচ্ছে আবারো একা'ই চলে গেছে।
29
00:06:20,421 --> 00:06:23,382
টোকিও ব্যাটেলকুর স্বাবলম্বনে'ই কেন্দ্রীভূত।
30
00:06:23,466 --> 00:06:26,177
তবে খেলা'টা তো পাঁচজনের, তাই না?
31
00:06:26,260 --> 00:06:28,054
একজন কম থাকলে...
32
00:06:29,388 --> 00:06:31,099
ওকে পিচ ১৪-এ কোণঠাসা করে দিয়েছি!
33
00:06:31,182 --> 00:06:33,142
আমার পিছু নেয়া বন্ধ কর!
34
00:06:35,812 --> 00:06:38,022
স্ট্রে বাবেল চ্যালেঞ্জ!
35
00:06:39,732 --> 00:06:40,942
মাথামোটা!
36
00:06:51,828 --> 00:06:52,954
উসাগি!
37
00:06:53,913 --> 00:06:54,872
খাইছে রে!
38
00:07:00,336 --> 00:07:01,671
অ্যান্ট-লিয়ন পিট!
39
00:07:01,754 --> 00:07:03,256
বিবি'র একজন পড়ে গেছে!
কেউ সাহায্য করতে পারবে?
40
00:07:04,006 --> 00:07:04,841
আসছি!
41
00:07:04,924 --> 00:07:06,425
সময়মতো পৌঁছাতে পারবো না!
42
00:07:12,974 --> 00:07:14,183
ধ্যাত!
43
00:07:14,267 --> 00:07:16,436
উসাগি কী মনে করে
এমন কীর্তি বাঁধিয়ে বসলো?
44
00:07:16,519 --> 00:07:18,396
ওর এটাই স্বভাব!
45
00:07:18,980 --> 00:07:20,982
স্ট্রে বাবেলে লাফানোর
সাধ্য কারো মধ্যে নেই...
46
00:07:21,649 --> 00:07:22,900
শুধুমাত্র ওকে ছাড়া!
47
00:07:33,411 --> 00:07:34,245
ওহ!
48
00:07:34,328 --> 00:07:35,163
ওইতো সে।
49
00:07:41,294 --> 00:07:43,087
ওরে? এটা আসলেই অতুলনীয় ছিল।
50
00:07:50,970 --> 00:07:51,804
হাহ?
51
00:07:52,346 --> 00:07:53,306
ওই!
52
00:07:53,890 --> 00:07:55,308
আমায় ছেড়ে যেও না!
53
00:08:44,732 --> 00:08:46,692
অসম্ভব! ঐ পথ দিয়ে?
54
00:08:46,776 --> 00:08:48,110
ও ধরাছোঁয়ার বাইরে!
54
00:09:20,309 --> 00:09:22,937
আর ম্যাচের বিজয়ী হলো, ব্লু ব্লেজ।
55
00:09:22,979 --> 00:09:25,898
ধুর! কেন?
56
00:09:26,482 --> 00:09:27,858
নিজের চোখ'কে বিশ্বাস করতে পারছো?
57
00:09:28,442 --> 00:09:30,611
ধ্যাত! ওরা আমাদের চাল জিতে নিলো!
58
00:09:30,695 --> 00:09:34,740
তোমাদের আরো অনুশীলন করা লাগবে।
আমরা তাহলে জ্বালানি বাড়ি নিয়ে গেলাম!
59
00:09:36,367 --> 00:09:37,493
ওই, হিবিকি!
60
00:09:39,203 --> 00:09:41,205
ওখানে আমায় ছেড়ে কেন চলে এলে?
61
00:09:41,289 --> 00:09:44,375
লাফ'টা মেরে নিজেকে
পণ্ডিত জাহির করতে চাইছিলে, তাই না?
62
00:09:45,626 --> 00:09:46,794
গতবার তো সফল হয়েছিলাম!
63
00:09:46,877 --> 00:09:48,504
সেটা ভুলবশত হয়ে গিয়েছিল।
64
00:09:49,630 --> 00:09:51,090
জীবনের প্রতি একটু
ভয় করতে শেখো।
65
00:09:57,722 --> 00:09:59,640
খচ্চর শালা!
66
00:10:03,603 --> 00:10:04,520
ধ্যাত!
67
00:10:06,731 --> 00:10:08,482
চলো। নিত্যদিনের অভ্যাস'টা সারা যাক।
68
00:10:10,985 --> 00:10:11,861
আর হিবিকি?
69
00:10:11,944 --> 00:10:13,904
ও কি কখনো'ই আসবে না?
70
00:10:15,781 --> 00:10:17,158
নীল শিখাতে...
71
00:10:17,241 --> 00:10:18,701
ভস্ম করবো সবকিছু!
72
00:10:18,784 --> 00:10:19,619
ইয়াহ!
73
00:10:19,702 --> 00:10:20,786
কীসব আনাড়ি
জিনিসপাতি করে এরা।
74
00:10:22,371 --> 00:10:23,456
বড্ড ক্লান্তি লাগছে।
75
00:10:23,956 --> 00:10:26,000
এই খেলা হৃদয়ের
জন্য আসলেই ক্ষতিকারক।
76
00:10:26,083 --> 00:10:28,002
এত ঝুঁকি কেন নেয় ওরা?
77
00:10:28,085 --> 00:10:30,171
সেকারণে'ই তো আমরা এখানে রয়েছি।
78
00:10:32,131 --> 00:10:33,132
ওই!
79
00:10:34,008 --> 00:10:37,678
চিড় খাওয়া শোহেই সেতু'তে
না লাফিয়ে ভালো কাজ করেছো।
80
00:10:39,597 --> 00:10:40,431
ধন্যবাদ, স্যার!
81
00:10:41,223 --> 00:10:42,391
মন দিয়ে অনুশীলন করো।
82
00:10:50,107 --> 00:10:52,902
রেইয়ো
83
00:10:52,985 --> 00:10:54,654
হুররে!
84
00:10:54,737 --> 00:10:56,906
এক মাস আর
চাল নিয়ে ভাবতে হবে না!
85
00:10:56,989 --> 00:10:59,742
আর... সাথে বিয়ার'ও রয়েছে!
86
00:10:59,825 --> 00:11:02,536
নিরেট! বাচ্চাদের জুসে'ই
সীমাবদ্ধ থাকা উচিত!
87
00:11:02,620 --> 00:11:04,288
তোমারো এসব খাওয়ার বয়স হয়নি!
88
00:11:04,914 --> 00:11:06,040
এটা আমি খাবো।
89
00:11:11,545 --> 00:11:16,175
কোথায় যাচ্ছো, মাকোতো?
আমাদের সাথে খাও না!
90
00:11:16,258 --> 00:11:19,095
বাদ দাও। সে তোমার প্রতি আগ্রহী নয়।
91
00:11:19,178 --> 00:11:21,305
আমরা গবেষণার
বিষয়বস্তু ছাড়া আর কিছুই নই।
92
00:11:21,389 --> 00:11:24,642
তা ঠিক বলেছো। তার আগ্রহ কেবল
মহাকর্ষীয় অস্বাভাবিকতা'র গবেষণা'র দিকে।
93
00:11:26,060 --> 00:11:27,603
ওরে! এটা দেখো!
94
00:11:27,686 --> 00:11:29,855
দারুণ! এটা শুধু আমি খাবো!
95
00:11:29,939 --> 00:11:32,817
ওই! কার অনুমতিতে ওটা খুলেছো?
96
00:11:32,900 --> 00:11:33,734
আমি হার মানলাম!
97
00:11:33,818 --> 00:11:37,488
একটু ভদ্রতা শেখো!
তোমার বাবা-মা কি কিছুই শেখায়নি?
98
00:11:37,571 --> 00:11:41,742
আমার কেউ নেই!
ঠিক তোমাদের মতোই!
99
00:11:55,297 --> 00:11:56,382
দয়া করে এমন করো না।
100
00:11:57,049 --> 00:11:58,134
ভয় পাইয়ে দিয়েছিলে!
101
00:11:58,717 --> 00:12:00,261
আমার পা-এর শব্দ শুনে নিয়েছো।
102
00:12:03,639 --> 00:12:05,141
কী করছো বলো তো?
103
00:12:07,393 --> 00:12:09,478
ওই! ওটা ফেরত দাও!
104
00:12:09,562 --> 00:12:10,396
না!
105
00:12:11,021 --> 00:12:13,357
তুমি সারাক্ষণ'ই একা-একা থাকো!
106
00:12:13,983 --> 00:12:15,401
ওটা ফেরত দাও।
107
00:12:22,533 --> 00:12:24,535
আজ ওটা কী করছিলে?
108
00:12:24,618 --> 00:12:25,536
কোন'টার কথা বলছো?
109
00:12:26,537 --> 00:12:29,832
উসাগি'কে বাঁচানোর সময়।
যদি পড়ে যেতে...
110
00:12:29,915 --> 00:12:31,208
আমি পড়ি না।
111
00:12:32,501 --> 00:12:35,838
এত বেশি ঝুঁকি নিতে থাকলে,
সেটা আমায় হেডকোয়ার্টারে জানাতে হবে।
112
00:12:36,422 --> 00:12:39,842
তাতে তোমাদের সবাইকে
বহিষ্কার করা হবে। তুমি কি এটাই চাও?
113
00:12:45,055 --> 00:12:46,891
এমনিতেও এক না
একদিন আমি চলেই যাবো।
114
00:12:47,391 --> 00:12:49,310
তবে এটা সঠিক সময় নয়।
115
00:13:01,655 --> 00:13:02,781
শুনতে পাচ্ছি।
116
00:13:02,865 --> 00:13:03,699
হাহ?
117
00:13:04,742 --> 00:13:06,410
আরে! দাঁড়াও, হিবিকি!
118
00:13:15,920 --> 00:13:17,296
মনে হচ্ছে ওকে হাতছাড়া করে ফেললে।
119
00:13:18,672 --> 00:13:23,636
শিন-সান, হিবিকি বললো আবারো
টাওয়ার থেকে গানের শব্দ শুনতে পেয়েছে!
120
00:13:38,567 --> 00:13:39,401
পাঁচবছর আগে...
121
00:13:40,861 --> 00:13:42,863
সারাবিশ্বে জলবিম্বের বর্ষণ হয়।
122
00:13:49,912 --> 00:13:51,664
অজ্ঞাত ক্ষমতায় সমন্বিত হওয়ার ফলে...
123
00:13:52,957 --> 00:13:54,875
সেগুলোর আগমনে
সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা'র।
124
00:13:55,709 --> 00:13:57,878
চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে
125
00:13:57,962 --> 00:13:59,088
তারপর'ই...
126
00:14:06,720 --> 00:14:11,475
টোকিও'তে এক রহস্যময় বিস্ফোরণ ঘটে।
127
00:14:13,227 --> 00:14:17,815
বিস্ফোরণের কেন্দ্রস্থল হওয়ায়,
টোকিও এক বিশালাকার জলবিম্বে আবৃত হয়ে পড়ে।
128
00:14:21,652 --> 00:14:24,071
জলবিম্বের বর্ষণ থামার পরও...
129
00:14:24,780 --> 00:14:28,826
টোকিও'তে তা অব্যাহত থাকে।
130
00:14:31,495 --> 00:14:34,123
জলবিম্বগুলো ফেটে
জলে পরিণত হতে-হতে...
131
00:14:35,791 --> 00:14:36,876
টোকিও…
132
00:14:38,168 --> 00:14:40,504
জাপানের রাজধানী'র মর্যাদা হারায়।
133
00:14:44,383 --> 00:14:47,636
বিশ্বজুড়ে সমস্ত
বিজ্ঞানীরা একত্রিত হয়েও,
134
00:14:48,178 --> 00:14:52,433
সেই জলবিম্বের রহস্যের
ব্যাখ্যা দিতে পারেনি।
135
00:14:53,642 --> 00:14:58,397
তারপর, একে-একে,
তারা টোকিও ছেড়ে চলে যায়।
136
00:15:01,650 --> 00:15:02,568
আর তারপর'ই...
137
00:15:03,819 --> 00:15:04,904
টোকিও…
138
00:15:06,530 --> 00:15:07,698
পরিণত হয় পরিত্যক্ত শহরে।
139
00:15:14,121 --> 00:15:15,748
প্রবেশ নিষেধ
140
00:15:15,831 --> 00:15:18,125
টোকিও'তে বসবাস নিষিদ্ধ করা হয়।
141
00:15:19,668 --> 00:15:24,006
কিন্তু কয়েকদিন পরই কচিকাঁচা'রা
এখানে অবৈধভাবে বসবাস শুরু করে।
142
00:15:25,883 --> 00:15:28,427
বারংবার স্থান ত্যাগের আদেশ পাওয়া সত্ত্বেও,
143
00:15:29,261 --> 00:15:33,933
অস্বাভাবিক পরিবেশ'কে কাজে
লাগিয়ে তারা মেতে ওঠে এক বিপজ্জনক খেলায়।
144
00:15:37,978 --> 00:15:41,982
এই অনাথ শিশুরা জলবিম্বের বর্ষণের
ঘটনায় তাদের কাছের মানুষদেরকে হারিয়েছে।
145
00:15:43,651 --> 00:15:45,653
তাদের মধ্যে একজন দাবি করে যে...
146
00:15:46,820 --> 00:15:49,990
টাওয়ার থেকে সে
গানের শব্দ শুনতে পায়।
147
00:16:04,380 --> 00:16:08,676
বর্তমানে, টাওয়ারের যে অংশে বিস্ফোরণ
হয়েছিল, সেই জায়গা'টা মেঘে আবৃত হয়ে...
148
00:16:08,759 --> 00:16:10,636
ধারণ করেছে এক যৌগিক মহাকর্ষীয় ফিল্ড।
149
00:16:11,845 --> 00:16:15,683
এর ভেতরকার কোনো
জিনিস'ই দেখা যায় না।
150
00:16:16,475 --> 00:16:20,896
প্রেতাত্মা ও অবৈজ্ঞানিক
জিনিসের গুজব ছড়ানো অব্যাহত রয়েছে।
151
00:16:27,987 --> 00:16:29,363
আমার দ্বারা এতটুকুই আসা সম্ভব।
152
00:16:31,115 --> 00:16:32,282
কিন্তু আমায় আরো
উপরে যেতে হবে...
153
00:16:34,743 --> 00:16:35,995
শব্দ'টা এখনো আমার কানে আসছে।
154
00:16:37,162 --> 00:16:38,872
জলবিম্বের শব্দ।
155
00:16:59,101 --> 00:17:00,185
আমি পেরেছি!
156
00:17:18,620 --> 00:17:19,788
স্পাইডার ওয়েব!
157
00:18:37,241 --> 00:18:38,075
মৎস…
158
00:18:38,992 --> 00:18:39,993
কন্যা?
159
00:19:31,587 --> 00:19:32,504
ক-কে তুমি...?
160
00:19:42,181 --> 00:19:45,767
হিবিকি'টা গেলো কোথায়?
161
00:19:49,938 --> 00:19:51,398
শিন-সানের নৌকা আসছে!
162
00:20:01,992 --> 00:20:02,910
ওটা কে?!
163
00:20:03,744 --> 00:20:05,204
সে ওর জীবন বাঁচিয়েছে।
164
00:20:05,287 --> 00:20:06,413
হাহ?!
165
00:20:06,496 --> 00:20:10,125
মনে হচ্ছে এই মেয়ে'টা
হিবিকি'কে বাঁচিয়েছে।
166
00:20:10,209 --> 00:20:12,002
পরিস্থিতি বিবেচনা করে দেখলে।
167
00:20:13,712 --> 00:20:15,339
অ্যান্ট-লিয়ন পিট থেকে?
168
00:20:15,422 --> 00:20:16,423
মজা করছো নাকি?
169
00:20:16,506 --> 00:20:17,382
আসলেই।
170
00:20:17,466 --> 00:20:19,968
ও থাকে কোথায়?
171
00:20:20,052 --> 00:20:21,303
ওকে চেনো?
172
00:20:22,512 --> 00:20:24,598
বড়োই উদ্ভট পোশাক পরেছে।
173
00:20:27,726 --> 00:20:29,102
চোখের নিমিষে'ই
ওখানে কীভাবে গেলো?
174
00:20:29,186 --> 00:20:30,687
ওর চালচলন বিড়ালের মতো!
175
00:20:30,771 --> 00:20:32,648
ওই! ওটা আমি বাঁচিয়ে রাখছিলাম!
176
00:20:32,731 --> 00:20:35,067
ওই! ওটা খুলবে না!
177
00:20:35,817 --> 00:20:37,653
- ও পালিয়ে গেলো!
- ফিরে এসো বলছি!
178
00:20:37,736 --> 00:20:39,154
কী কাণ্ড বাঁধিয়েছে দেখো!
179
00:20:39,238 --> 00:20:40,530
কী ঝামেলা রে বাবা!
180
00:20:40,614 --> 00:20:42,407
আমার রামেন!
181
00:20:42,491 --> 00:20:44,117
শোনো…
182
00:20:44,201 --> 00:20:45,911
ও গেলো কোথায়?
183
00:20:47,162 --> 00:20:48,455
- জল!
- করছো'টা কী এসব?!
184
00:20:49,831 --> 00:20:51,208
কেউ ঠান্ডা কিছু নিয়ে এসো!
185
00:20:59,925 --> 00:21:01,343
ও ঠিক আছে তো?
186
00:21:01,426 --> 00:21:03,011
এটা একেবারে পাগলামো ছিল।
187
00:21:03,095 --> 00:21:05,138
- ওর সমস্যা'টা কী?
- ঠান্ডা!
188
00:21:05,222 --> 00:21:06,348
কে জানে...
189
00:21:06,974 --> 00:21:08,100
কিয়েক্টা কাণ্ড বাঁধিয়ে রেখেছো।
190
00:21:08,850 --> 00:21:11,853
মেয়েটা একটু অদ্ভুত গোছের ঠিকই,
191
00:21:11,937 --> 00:21:15,524
তবে ওকে রেইয়ো'তে থাকতে দিলে,
আমার চিন্তা একটু কমবে।
192
00:21:15,607 --> 00:21:19,444
ব্যাটেলকুরে ওর দক্ষতা'কে
কাজে লাগানো যেতে পারে।
193
00:21:20,570 --> 00:21:21,405
হিবিকি।
194
00:21:23,282 --> 00:21:26,118
ওর খেয়াল রাখবে।
তুমি কিন্তু ওর কাছে ঋণী।
195
00:21:48,181 --> 00:21:49,725
তোমার ঠান্ডা লেগে যাবে।
196
00:21:56,398 --> 00:21:58,025
পছন্দ হয়েছে?
197
00:22:01,069 --> 00:22:02,070
শুভরাত্রি।
198
00:23:19,272 --> 00:23:22,526
আশায় পরিপূর্ণ এক
নতুন সকালের সূচনা!
199
00:23:22,609 --> 00:23:24,528
উঠে পড়ো, ব্লু ব্লেজ!
200
00:23:45,340 --> 00:23:47,467
হিবিকি, ও তোমার
জন্য অপেক্ষা করছে!
201
00:23:50,053 --> 00:23:53,723
জানি তুমি নিরিবিলি প্রশিক্ষণ করতে পছন্দ করো,
তবে মাঝেমধ্যে তো একটু ডেকে আসতে পারো!
202
00:23:55,100 --> 00:23:57,310
কে এসেছে দেখো।
203
00:24:11,241 --> 00:24:12,075
হাহ?! ওই!
204
00:25:08,965 --> 00:25:11,343
অদ্ভুত পোশাক পরা মেয়ে'টাকে দেখো!
205
00:25:11,426 --> 00:25:14,262
পার্কর শিখলে ওর জনপ্রিয় হয়ে
উঠতে খুব একটা সময় লাগবে বলে হয় না!
206
00:25:14,346 --> 00:25:17,140
আমাদের ধারাবাহিক জয়ের
পেছনে সবচেয়ে বড়ো কৃতিত্ব হিবিকি'র রয়েছে।
207
00:25:18,058 --> 00:25:21,228
হয়তো নতুন কাউকে দলে
আনার এটাই সঠিক সময়, তাই না, বস?
208
00:25:21,311 --> 00:25:23,063
কার সবচেয়ে বড়ো কৃতিত্ব রয়েছে?
209
00:25:23,813 --> 00:25:27,901
আশ্চর্য তো। দলবদ্ধভাবে খেলার
মানে কি তোমরা কেউ'ই বোঝো না?
210
00:25:34,866 --> 00:25:36,534
আরে! কী?!
211
00:25:46,878 --> 00:25:48,630
থামো!
212
00:25:49,214 --> 00:25:50,423
সাবধানে!
213
00:25:54,010 --> 00:25:55,178
গেল ইমপ্যাক্ট
214
00:25:55,262 --> 00:25:56,846
খাওয়া শুরু করো!
215
00:25:58,473 --> 00:26:02,477
ওরে! এ তো দেখছি ভোজের
আসর বসেছে, এমনকি হিবিকি'ও এসেছে!
216
00:26:03,311 --> 00:26:04,771
কী হয়েছো গো তোমার?
217
00:26:06,982 --> 00:26:09,484
একজনের আরো প্রশিক্ষণের দরকার রয়েছে।
218
00:26:11,027 --> 00:26:13,822
কোনো মুরগী আমার
নাগাল কখনো'ই পেতো না।
219
00:26:13,905 --> 00:26:14,739
খুব ভালো ব্যাপার।
220
00:26:14,823 --> 00:26:17,826
আমি তো এই জাহাজ'টাও চালাতে সক্ষম।
221
00:26:17,909 --> 00:26:18,952
শুনে খুশি হলাম।
222
00:26:19,035 --> 00:26:21,705
বাহ রে, মেয়ে'টা নিশ্চিত একটা পেটুক।
223
00:26:23,373 --> 00:26:25,000
এটা খেতে হলে ধস্তাধস্তি করে খাও।
224
00:26:25,083 --> 00:26:26,376
কী?!
225
00:26:26,459 --> 00:26:29,004
তাই নাকি? বেশ।
226
00:26:29,087 --> 00:26:29,963
রাগ করো না।
227
00:26:30,046 --> 00:26:31,298
বুঝলে?
228
00:26:32,215 --> 00:26:35,552
এই ডিম'টাই তখন ফাটিয়ে ফেলেছিলে।
229
00:26:35,635 --> 00:26:37,220
এমন কাজ আর কক্ষনো করবে না।
230
00:26:37,304 --> 00:26:38,305
ভাগ্য'টাই খারাপ।
231
00:26:38,388 --> 00:26:39,848
দাও! দাও!
232
00:26:40,890 --> 00:26:41,975
শুরু করা যাক!
233
00:26:42,058 --> 00:26:43,893
রক, সিজার, পেপার, চলো!
234
00:26:43,977 --> 00:26:45,687
আরেকবার!
235
00:26:45,770 --> 00:26:48,106
আরেকবার! আরেকবার করো!
236
00:26:48,189 --> 00:26:49,190
কী আজব মেয়ে রে বাবা!
237
00:26:49,274 --> 00:26:50,442
আরেকবার করো!
238
00:26:50,525 --> 00:26:52,819
এই, ওর নাম কী গো?
239
00:26:52,902 --> 00:26:53,945
জানি না।
240
00:26:54,029 --> 00:26:55,363
ও তো তোমায় বাঁচিয়েছে, না?
241
00:26:55,447 --> 00:26:57,407
রক, সিজার, পেপার, চলো!
242
00:26:57,490 --> 00:26:58,867
আরেকবার!
243
00:26:58,950 --> 00:27:00,785
আমি জিতে গেছি!
244
00:27:00,869 --> 00:27:03,496
উতা নাম'টা কেমন?
যেহেতু ও গান গাইছিল।
[Uta - জাপানিজে উতা'র অর্থ সঙ্গীত।]
245
00:27:03,580 --> 00:27:05,457
কী যে করো না! সেরকম কিছু
চিন্তাভাবনা না করেই একটা নাম রেখে দিলে?
246
00:27:06,249 --> 00:27:07,709
দাঁড়াও। গাইছিল?
247
00:27:07,792 --> 00:27:08,877
কে?
248
00:27:12,380 --> 00:27:13,256
উতা।
249
00:27:15,175 --> 00:27:16,134
হিবিকি।
250
00:27:20,013 --> 00:27:20,930
উতা।
251
00:27:25,143 --> 00:27:26,102
হিবিকি।
252
00:27:27,145 --> 00:27:27,979
উতা।
253
00:27:29,606 --> 00:27:30,523
উতা।
254
00:27:31,858 --> 00:27:34,652
মনে হচ্ছে নাম'টা ওর পছন্দ হয়েছে।
255
00:27:34,736 --> 00:27:37,822
তাহলে এই নাম'টাই থাকুক।
আলাপ করে খুশি হলাম, উতা!
256
00:27:42,786 --> 00:27:48,333
উতা
257
00:27:55,465 --> 00:27:56,591
দেখা যাক…
258
00:27:56,674 --> 00:28:01,763
"মহাকর্ষীয় অস্বাভাবিকতা'র ফলে প্রবেশযোগ্য
এলাকাগুলোতে কোনো পরিবর্তন আসেনি।"
259
00:28:03,640 --> 00:28:06,935
"চক্র কিংবা লক্ষণে
কোনো রূপান্তর আসেনি।"
260
00:28:07,018 --> 00:28:10,814
"পরবর্তী রেশন সরবরাহ
ব্যবস্থা'তে কোনোরকম সমস্যা নেই।"
261
00:28:11,773 --> 00:28:14,359
বেশ! কাজ শেষ!
262
00:28:15,151 --> 00:28:16,069
কী ব্যাপার?
263
00:28:17,612 --> 00:28:19,823
শিন-সান! এখানে কী করছো?
264
00:28:20,365 --> 00:28:21,616
আহ…
265
00:28:22,575 --> 00:28:23,451
বসো!
266
00:28:29,332 --> 00:28:30,750
ওর কী খবর?
267
00:28:30,834 --> 00:28:31,918
ও ভালো'ই আছে।
268
00:28:32,627 --> 00:28:36,923
হিবিকি ওর নাম উতা রেখেছে
আর সে ওর খুব ভালো বন্ধু হয়ে গেছে।
269
00:28:37,006 --> 00:28:40,969
তাই নাকি? তাহলে তো মনে হচ্ছে
পার্কর রপ্ত করতে ওর খুব একটা সময় লাগবে না।
270
00:28:41,970 --> 00:28:42,804
চুমুক দাও।
271
00:28:56,317 --> 00:28:59,946
শিন-সান, তুমি কি আর
কখনো'ই পার্কর খেলবে না?
272
00:29:00,488 --> 00:29:01,698
আমার বয়স হয়ে গেছে।
273
00:29:02,866 --> 00:29:04,117
আর তাছাড়া...
274
00:29:05,535 --> 00:29:06,661
এই পা নিয়ে…
275
00:29:08,705 --> 00:29:11,708
এটা টাওয়ারে দোঁড়াতে
গিয়ে হয়েছিল, তাই না?
276
00:29:12,333 --> 00:29:16,254
আমার মতো বেপরোয়া
বান্দাদের চোখে-চোখে রাখতে হবে।
277
00:29:17,130 --> 00:29:19,883
তাছাড়া, হিবিকি'ও সেই টাওয়ার
দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছিল।
278
00:29:25,388 --> 00:29:28,975
এসব বিপজ্জনক খেলা আমাদের
একেবারে'ই বন্ধ করে দেয়া উচিত!
279
00:29:29,684 --> 00:29:32,937
ওদের তো এখানে
থাকতে দেয়াও উচিত নয়!
280
00:29:34,147 --> 00:29:37,233
ঝুঁকি'র বিষয়ে ওরা অবগত রয়েছে।
281
00:29:38,234 --> 00:29:42,071
বহির্বিশ্ব ওদের জন্য অনুকূল নয়।
282
00:30:07,806 --> 00:30:08,848
এসব কী?!
283
00:30:10,934 --> 00:30:12,560
আন্ডারটেকার…
284
00:30:12,644 --> 00:30:16,231
এসব আজব জিনিসপাতি
ওরা কখন পেলো?
285
00:30:16,314 --> 00:30:20,193
এটা তো ঠিক নয়! ম্যাড লবস্টারের
জেতার কি কোনো সম্ভবনা'ও রয়েছে?
286
00:30:20,693 --> 00:30:23,947
ক্ষমতার দিক থেকে
ওরা এগিয়ে রয়েছে, তবে...
287
00:30:35,750 --> 00:30:38,169
R-5 পয়েন্ট N-2-র দিকে অগ্রসর হচ্ছে।
288
00:31:11,494 --> 00:31:13,663
আমরা এখনো হারিনি, আন্ডারটেকার!
289
00:31:13,746 --> 00:31:15,915
আহ, তোমরা হেরে'ই গেছো!
290
00:31:15,999 --> 00:31:18,084
ঐ সস্তা জুতোগুলো নিয়ে ডুবে মর!
291
00:31:18,918 --> 00:31:22,463
দুঃখিত গো। ঠিক বুঝতে
পারলাম না, চিংড়ি মহাশয়।
292
00:31:23,923 --> 00:31:25,466
ওটা ম্যাড লবস্টার হবে!
293
00:31:26,092 --> 00:31:28,803
মাফ করবে, কাঁকড়া মহাশয়।
294
00:31:28,887 --> 00:31:30,430
আমি "লবস্টার" বলেছি!
295
00:31:40,565 --> 00:31:43,151
তো, কোন'টা পড়া যায়...
296
00:31:59,584 --> 00:32:00,627
ছোট্ট মৎসকন্যা।
297
00:32:01,920 --> 00:32:05,089
গল্প'টা এতই দুঃখের যে,
আমার একদমই ভালো লাগে না।
298
00:32:05,173 --> 00:32:09,344
কেবল জলবিম্বে পরিণত হতেই কেন
ছোট্ট মৎসকন্যা'টা রাজকুমার'কে বাঁচালো?
299
00:32:10,345 --> 00:32:12,513
আউ, স্পয়লার দিয়ে ফেললাম নাকি?
300
00:32:14,349 --> 00:32:16,100
উতা, তুমি এই গল্প'টা শুনবে?
301
00:32:18,561 --> 00:32:20,897
অনেক রাত হয়ে গেছে,
তাই কেবল একটাই গল্প শোনাবো।
302
00:32:25,818 --> 00:32:29,948
"গহীন সমুদ্রে ছিল,
এক মার্মেইডের রাজপ্রাসাদ।"
303
00:32:31,532 --> 00:32:36,204
"সেই প্রাসাদে থাকতো মার্মেইড
কিং আর রাজকুমারী'রা।"
304
00:32:38,373 --> 00:32:44,295
"কনিষ্ঠতম মৎসকন্যা'টির কন্ঠস্বর
এতটাই মধুর ছিল যে, কান'টা জুড়িয়ে যেতো।"
305
00:32:45,713 --> 00:32:50,927
"সে মানব জগতের প্রতি মুগ্ধ ছিল।"
306
00:32:54,639 --> 00:33:00,395
"ছোট্ট মৎসকন্যাটি জলের পৃষ্ঠে উঠে,
জাহাজে এক মানব রাজপুত্র'কে দেখে,
307
00:33:01,020 --> 00:33:03,606
তার প্রতি প্রেমের
মায়ায় আবদ্ধ হয়ে পড়ে।"
308
00:33:05,400 --> 00:33:09,696
"ছোট্ট মৎকন্যা'টির মনে
অনুভূত হলো প্রবল কৌতূহল।"
309
00:33:10,530 --> 00:33:14,867
"এক মূহুর্তের জন্যেও রাজকুমারের
থেকে সে চোখ সরাতে পারছিল না।"
310
00:33:16,035 --> 00:33:17,453
ওমাগো! আমায় তো
ভয়'ই পাইয়ে দিয়েছিলে!
311
00:33:19,497 --> 00:33:20,915
রাজকুমার।
312
00:33:24,502 --> 00:33:25,795
ছোট্ট মৎসকন্যা।
313
00:33:32,468 --> 00:33:33,302
দাঁড়াও…
314
00:33:34,429 --> 00:33:35,471
তুমি…
315
00:33:36,889 --> 00:33:39,267
হিবিকি। রাজকুমার।
316
00:33:40,184 --> 00:33:42,311
আমি এসব নই!
317
00:33:42,395 --> 00:33:43,396
উতা। ছোট্ট মৎসকন্যা।
318
00:33:43,479 --> 00:33:46,441
দাঁড়াও। এইমাত্র কি তুমি কথা বললে?
319
00:34:21,309 --> 00:34:22,685
সে তো অসাধারণ!
320
00:34:29,692 --> 00:34:31,486
পরবর্তী ধাপ এটা।
321
00:34:33,237 --> 00:34:34,280
পায়রা ও স্যান্ডগ্রোউস
[Sandgrouse - এই ধরণের পাখিরা সাধারণত
মরুভূমিতে পায়রাদের সাথে দলবদ্ধভাবে থাকে।]
322
00:34:34,363 --> 00:34:35,573
তোতাপাখি
323
00:34:37,909 --> 00:34:41,829
পরিবেশ, তোতাপাখি, মহাকাশ
324
00:34:44,707 --> 00:34:45,917
ওহ।
325
00:34:46,000 --> 00:34:47,043
ঐ দেখো।
326
00:34:47,919 --> 00:34:50,338
কুক্ষি'র নিচের পেশী'র
বল'কে কাজে লাগাও।
327
00:34:54,967 --> 00:34:56,803
অনুশীলন বেশ ভালোই চলছে।
328
00:34:56,886 --> 00:34:58,554
ওরা আমাদের জয়ের
পথ সহজ করে তুলতে পারে।
329
00:34:59,472 --> 00:35:01,265
কাজ খতম করে চলো এখান থেকে।
330
00:36:12,753 --> 00:36:17,341
দুনিয়া বিনাশ ও পুনর্গঠনের
চক্রে ঘূর্ণায়ময়ান।
331
00:36:19,260 --> 00:36:22,221
আমরা একত্রিত হই। বিদীর্ণ হই।
332
00:36:22,847 --> 00:36:25,850
আলাদা হয়ে পড়ি।
আর পুনরায় একত্রিত হই।
333
00:36:32,398 --> 00:36:33,733
ঠিক আমাদের নক্ষত্রপুঞ্জের মতোই।
334
00:36:34,775 --> 00:36:39,822
৪.৫ বিলিয়ন বছর পর,
এটি অ্যান্দ্রোমিদা গ্যালাক্সির সাথে গিয়ে যুক্ত হবে।
335
00:36:42,033 --> 00:36:43,951
তারপর বিস্ফোরিত হবে।
336
00:36:44,535 --> 00:36:45,494
আর তারপর...
337
00:36:45,578 --> 00:36:47,496
পুনরায় আলাদা হয়ে পড়বে?
338
00:36:47,580 --> 00:36:48,748
হ্যাঁ।
339
00:36:48,831 --> 00:36:56,214
আর পরিণামে, আমাদের শরীর'কে সৃষ্টিকারী কণিকাগুলো
পুনরায় একত্রিত হয়ে অন্য একটা নক্ষত্রে পরিণত হবে।
340
00:36:56,297 --> 00:36:57,423
হাহ।
341
00:36:59,383 --> 00:37:00,301
সর্পিল।
342
00:37:00,885 --> 00:37:02,345
হ্যাঁ। সর্পিল।
343
00:37:02,887 --> 00:37:07,558
গ্যালাক্সি, ঘূর্ণিঝড়, এমনকি
জৈব অণুতেও সর্পিল দেখা যায়।
344
00:37:07,642 --> 00:37:10,061
এগুলো হলো জীবনধারা'র
একটি সহজাত প্যাটার্ন।
345
00:37:17,944 --> 00:37:19,028
সর্পিল।
346
00:37:20,905 --> 00:37:21,864
তারা একত্রিত হয়...
347
00:37:23,241 --> 00:37:24,325
বিদীর্ণ হয়…
348
00:37:31,874 --> 00:37:33,834
বহু মানুষে প্রাণ হারায়।
349
00:38:15,084 --> 00:38:17,712
উতা?! কোথায় তুমি?!
350
00:38:19,130 --> 00:38:21,299
ওই, উতা'কে দেখেছো কোথাও?
351
00:38:21,382 --> 00:38:24,593
না। হিবিকি'র সাথেই আছে হয়তো।
352
00:38:28,180 --> 00:38:30,683
ওরা ঠিক মুরগী আর তার ছানার মতো।
353
00:38:34,312 --> 00:38:38,441
ওর মধ্যে এমন কী যে দেখেছে?
354
00:39:10,681 --> 00:39:13,392
এই জায়গা'টার কথা
অন্য কাউকে বলবে না।
355
00:39:14,101 --> 00:39:15,853
ওরা আমার খিল্লি ওড়াবে।
356
00:39:17,104 --> 00:39:18,105
ফুল।
357
00:39:20,483 --> 00:39:21,317
হ্যাঁ।
358
00:39:22,276 --> 00:39:23,402
সুন্দর।
359
00:39:24,487 --> 00:39:25,321
এটা কিন্তু একটা সিক্রেট।
360
00:39:30,034 --> 00:39:31,077
সিক্রেট।
361
00:40:21,419 --> 00:40:22,336
হ্যাঁ।
362
00:40:24,797 --> 00:40:27,299
এটা ঢেউয়ের সাথে এখানে চলে এসেছে।
363
00:40:28,968 --> 00:40:30,302
এখানে ঝিনুক খুব একটা পাওয়া যায় না।
364
00:40:32,263 --> 00:40:35,391
তুমিও শুনতে পাচ্ছো?
স্রোতের শব্দ।
365
00:41:04,128 --> 00:41:05,296
এখানে...
366
00:41:06,046 --> 00:41:07,673
খুবই প্রশান্তিদায়ক শব্দ ভেসে আসে।
367
00:41:19,351 --> 00:41:20,186
জানো...
368
00:41:21,687 --> 00:41:22,771
শহরের...
369
00:41:23,898 --> 00:41:26,192
চারিদিকে হওয়া কোলাহল
আমার মনে আতঙ্কের সৃষ্টি করতো।
370
00:41:27,276 --> 00:41:30,196
বুঝতে পারতাম না মানুষ
সেসব কীভাবে সহ্য করে থাকতো।
371
00:41:33,449 --> 00:41:35,451
কানে সবসময় এভাবে হাত দিয়ে থাকতাম।
372
00:41:36,327 --> 00:41:38,037
মা'কে অনেক দুশ্চিন্তায় ফেলে দিতাম।
373
00:41:58,724 --> 00:42:01,644
অতি শ্রবণজনিত সংবেদশীল ব্যক্তিদের জন্য
374
00:42:09,735 --> 00:42:12,363
বহু হাসপাতালে আমার চিকিৎসা করাই।
375
00:42:13,030 --> 00:42:15,449
উপলব্ধি করলাম আমায়
সেরে ওঠার চেষ্টা চালাতে হবে।
376
00:42:52,361 --> 00:42:56,949
জলবিম্বের বর্ষণের সময়,
ফ্যাসিলিটি'র লোকেদের সাথে আমি টাওয়ারে ছিলাম।
377
00:43:12,131 --> 00:43:13,382
বিস্ফোরণ ঘটলো।
378
00:43:14,216 --> 00:43:16,468
চোখ খোলার পর দেখলাম
আমায় উদ্ধার করা হয়েছে।
379
00:43:18,929 --> 00:43:21,348
এই ঘটনা'র কথা
আমার খুব একটা মনে নেই।
380
00:43:22,641 --> 00:43:23,809
কেবল কানে ভেসে আসা...
381
00:43:24,727 --> 00:43:26,687
সেই শব্দের কথা'টা মনে আছে।
382
00:43:27,521 --> 00:43:28,355
একটা গান।
383
00:43:35,821 --> 00:43:39,241
এমন নয় যে,
শব্দ'কে আমি ঘৃণা করতে চাই।
384
00:43:40,659 --> 00:43:43,245
সত্যি বলতে, আমি সেটারই সন্ধানে রয়েছি।
385
00:43:43,912 --> 00:43:44,872
সেই শব্দের সন্ধানে।
386
00:43:52,546 --> 00:43:55,215
একথা আর কেউ জানে না।
387
00:44:53,941 --> 00:44:54,775
উতা…
388
00:46:06,346 --> 00:46:07,306
উতা?
389
00:46:54,603 --> 00:46:56,188
হুম।
390
00:46:56,813 --> 00:46:57,981
কিছু একটা গড়বড় রয়েছে।
391
00:46:58,565 --> 00:47:00,901
মাধ্যাকর্ষীয় তরঙ্গগুলো স্থিতিশীল নেই।
392
00:47:01,527 --> 00:47:03,028
কবে থেকে এমন'টা রয়েছে?
393
00:47:05,572 --> 00:47:07,199
যখন থেকে উতা এখানে এসেছে?
394
00:47:11,286 --> 00:47:13,121
সুপ্রভাত।
395
00:47:13,205 --> 00:47:14,373
হাহ?!
396
00:47:14,456 --> 00:47:19,711
সুপ্রভাত।
397
00:47:22,965 --> 00:47:24,341
মাকোতো'কে অপহরণ করা হয়েছে?
398
00:47:24,925 --> 00:47:25,801
এটা দেখো।
399
00:47:27,135 --> 00:47:29,972
ওই! কী করছো?
400
00:47:30,055 --> 00:47:32,015
আমায় ছেড়ে দাও!
401
00:47:32,099 --> 00:47:33,058
আমাদের প্রথম অপহরণ
402
00:47:34,518 --> 00:47:35,561
এসব কী?
403
00:47:36,603 --> 00:47:37,813
ওরা এটা রেখে গেছে।
404
00:47:42,776 --> 00:47:45,696
আন্ডারটেকার!
405
00:47:45,779 --> 00:47:49,032
বাঁচতে চাইলে, মাকোতোর ওপর
কুনজর না ফেলাই ওদের জন্য মঙ্গল!
406
00:47:49,116 --> 00:47:50,075
তোমার চিন্তা এটা নিয়ে?
407
00:47:50,158 --> 00:47:53,370
ব্যাটেলকুরের ভিডিও
ওরা বাইরের জগতে স্ট্রিমিং করছে।
408
00:47:53,912 --> 00:47:56,415
তারা এর নাম দিয়েছে,
"টোকিও ডেথ গেইম।"
409
00:47:56,498 --> 00:47:59,668
জুতোগুলোও ওরা স্পনসরের থেকে পেয়েছে!
410
00:47:59,751 --> 00:48:02,629
ভিউসের জন্য ওরা অপহরণ করেছে?
411
00:48:02,713 --> 00:48:05,507
ওদের শেষ করে ফেলবো আমি!
ওদের একেবারে জাহান্নামে পাঠাবো!
412
00:48:06,216 --> 00:48:07,050
জঘন্য একেবারে।
413
00:48:17,519 --> 00:48:18,353
উতা?
414
00:48:20,981 --> 00:48:22,107
হিবিকি।
415
00:48:23,400 --> 00:48:24,359
ওদের জাহান্নামে পাঠাবো।
416
00:48:28,155 --> 00:48:28,989
চলো।
417
00:48:34,036 --> 00:48:35,996
উতা এই প্রথমবার ময়দানে নামবে।
418
00:48:50,093 --> 00:48:51,553
ওই! ওখানে দেখো!
419
00:48:51,637 --> 00:48:53,555
দেখো! পতাকা'র নিচে!
420
00:48:53,639 --> 00:48:55,098
কেউ ওখানে রয়েছে!
421
00:48:55,182 --> 00:48:56,475
ওই!
422
00:48:56,558 --> 00:48:58,435
আমার সত্যিই খুব ভয় লাগছে!
423
00:49:01,146 --> 00:49:03,065
আমি আর থাকতে পারছি না!
424
00:49:03,148 --> 00:49:06,902
কেউ বাঁচাও আমায়!
425
00:49:28,256 --> 00:49:32,969
হারামির দল। মাকোতো
কোনো জয়ের স্মারক নয়!
426
00:49:36,973 --> 00:49:38,600
আন্ডারটেকার কী চায়?
427
00:49:38,684 --> 00:49:40,602
ওরা বিবি'র জাহাজ হাতাতে চাইছে।
428
00:49:40,686 --> 00:49:42,979
রেইয়ো? সত্যি?
429
00:49:43,063 --> 00:49:44,523
যদি ওরা হেরে যায়?
430
00:49:45,816 --> 00:49:50,612
দেখা যাক আন্ডারটেকারের চ্যালেঞ্জ
গ্রহণ করে ওদের কোনো লাভ হয় কিনা।
431
00:49:51,822 --> 00:49:55,242
মুখোমুখি লড়াই এড়িয়ে চলতে হবে।
গতির ওপর মনোনিবেশ করবে।
432
00:49:55,325 --> 00:49:57,536
ইসোযাকি আর উসাগি
ওদের আটকে রাখবে।
433
00:49:57,619 --> 00:49:58,995
আমি পতাকা খুলতে যাবো।
434
00:49:59,746 --> 00:50:00,664
হিবিকি আর উতা...
435
00:50:03,834 --> 00:50:05,585
ওদের'কে বিভ্রান্ত করে তুলবে।
436
00:50:05,669 --> 00:50:06,545
বেশ।
437
00:50:15,220 --> 00:50:16,263
হারামির…!
438
00:50:17,264 --> 00:50:18,598
যত ইচ্ছা ভিডিও করে নাও!
439
00:50:18,682 --> 00:50:22,102
কেবল নিজেরদের হারে'রই ভিডিও পাবে!
440
00:50:23,019 --> 00:50:27,524
ভিউস বাড়ার সাথে-সাথে,
এই মাসে পকেটে বেশ মোটা টাকাও আসছে।
441
00:50:55,802 --> 00:50:58,555
ধ্যাত! এর অনুমতি আদেও কি রয়েছে?
442
00:51:00,515 --> 00:51:04,269
অনুগ্রহ করে পয়েন্ট আলফা
থেকে ডেল্টা পর্যন্ত একটা লাইন বানাও।
443
00:51:04,352 --> 00:51:05,187
রজার!
444
00:51:22,162 --> 00:51:23,205
ইসোচি!
445
00:51:30,837 --> 00:51:31,713
এদিকে!
446
00:51:35,592 --> 00:51:37,844
চার আর পাঁচ, আউট।
447
00:51:38,428 --> 00:51:39,888
হারামি আন্ডারটেকার।
448
00:51:41,681 --> 00:51:44,017
বিবি'র খেলোয়াড় আউট হয়েছে!
কেবল তিনজন'ই রয়েছে আর!
449
00:51:44,851 --> 00:51:47,437
কী? এর মধ্যেই দু'জন আউট হয়ে গেলো?
450
00:51:48,396 --> 00:51:50,482
তোমার সাথীদের
আমরা বাঁচিয়ে নেবো, বিবি!
451
00:51:50,565 --> 00:51:52,776
তোমরা কেবল পতাকা'র
ওপর মনোনিবেশ করো!
452
00:51:58,406 --> 00:52:00,742
অনুগ্রহ করে ওদের
পয়েন্ট সিগমা'র দিকে নিয়ে যাও।
453
00:52:00,826 --> 00:52:02,077
রজার!
454
00:52:34,025 --> 00:52:35,402
সেরেছে!
455
00:52:36,570 --> 00:52:38,238
আমাদের ফাঁসানো হয়েছে!
456
00:52:43,243 --> 00:52:46,872
এবার, তোমাদের অনুমতি
পেলে খেলায় ইতি টানবো।
457
00:52:48,206 --> 00:52:49,165
ধ্যাত!
458
00:52:49,249 --> 00:52:50,083
যেও না, হিবিকি!
459
00:52:50,750 --> 00:52:53,628
ঝাপ দিলে, অ্যান্ট-লিয়ন
পিটের কবলে পড়বে।
460
00:52:54,588 --> 00:52:56,172
তুমি কি এটাই চাও?
461
00:53:02,178 --> 00:53:04,180
এটা অন্যায়, তাই না?
462
00:53:04,764 --> 00:53:08,268
ওরা আমাদের সেখানে নিয়ে এসেছে, যেখান থেকে
কোনোকিছুর সাহায্য ছাড়া লাফ দেয়া সম্ভব'ই নয়।
463
00:53:08,977 --> 00:53:11,688
এই সর্পিলে লাফ দেয়ার
প্রয়োজনীয় উপকরণ আমাদের নেই।
464
00:53:12,606 --> 00:53:15,859
এভাবে চলতে থাকলে...
আমরা পেছনে'ই রয়ে যাবো।
465
00:53:23,366 --> 00:53:24,451
সর্পিল…
466
00:54:01,071 --> 00:54:03,365
বিবি এমন খেলোয়াড় কোত্থেকে পেলো?
467
00:54:03,448 --> 00:54:04,407
অসাধারণ!
468
00:54:12,165 --> 00:54:14,668
হিবিকি!
469
00:54:17,045 --> 00:54:18,213
উতা!
470
00:54:19,047 --> 00:54:19,965
হিবিকি!
471
00:54:22,133 --> 00:54:24,260
আমাকে নিয়ে ভাবতে হবে না!
472
00:54:28,932 --> 00:54:30,558
যাও!
473
00:55:03,800 --> 00:55:04,634
যাও, যাও!
474
00:55:04,718 --> 00:55:06,428
হিবিকি! উতা!
475
00:55:06,511 --> 00:55:09,014
যাও! যাও!
476
00:55:32,120 --> 00:55:33,455
চলো, উতা!
477
00:56:02,567 --> 00:56:04,611
উতা... হিবিকি...
478
00:56:05,195 --> 00:56:07,739
অসাধারণ! তোমাদের
কোনো জবাব'ই হয় না!
479
00:56:32,222 --> 00:56:33,264
উতা!
480
00:56:36,351 --> 00:56:37,227
এসো!
481
00:57:01,543 --> 00:57:02,919
উতা!
482
00:57:03,002 --> 00:57:05,255
যাও!
483
00:57:53,178 --> 00:57:54,053
উতা!
484
00:57:59,559 --> 00:58:00,393
তুমি ঠিক আছো তো?
485
00:58:07,942 --> 00:58:11,237
আমরা পেরেছি!
আমরা আসলে'ই জিতে গেছি!
486
00:58:11,321 --> 00:58:13,406
কী মারাত্মক খেল'টাই না দেখালে!
487
00:58:13,490 --> 00:58:15,533
ওই!
488
00:58:16,117 --> 00:58:17,827
মাকোতো!
489
00:58:19,245 --> 00:58:21,664
উতা আর হিবিকি!
তোমরা সেরা খেলেছো!
490
00:58:21,748 --> 00:58:22,916
মাকোতো, দাঁড়াও…
491
00:58:22,999 --> 00:58:25,919
- কী খেল'টাই না দেখালে ওখানে!
- এটা ঠিক নয়, হিবিকি!
492
00:58:26,002 --> 00:58:27,837
সেরা, সেরা, সেরা খেলেছো!
493
00:58:39,140 --> 00:58:45,021
হুম, আজ, আমাদের ক্রোধের শিখাতে
ব্লু ব্লেজ আন্ডারটেকার'কে ছাড়খাড় করে,
494
00:58:45,104 --> 00:58:50,068
মিস মাকোতো'কে সফলভাবে উদ্ধার করেছে!
495
00:58:50,151 --> 00:58:52,278
সকল'কে দুশ্চিন্তায় ফেলার জন্য দুঃখিত।
496
00:58:52,362 --> 00:58:54,030
আমি ফিরে আসতে সক্ষম হয়েছি!
497
00:58:54,113 --> 00:58:54,948
আবারো স্বাগত।
498
00:58:55,031 --> 00:59:00,578
আর তাই, আজ এখানে
উপস্থিত সকল মাথামোটাদের,
499
00:59:00,662 --> 00:59:02,914
ভবিষ্যতের সফলতা'র জন্য...
500
00:59:03,665 --> 00:59:04,791
চিয়ার্স!
501
00:59:04,874 --> 00:59:06,292
চিয়ার্স!
502
00:59:09,337 --> 00:59:10,880
ভালো দেখিয়েছো।
503
00:59:12,840 --> 00:59:16,010
মদ খাওয়ায় তুমি ওস্তাদ, মাকোতো!
504
00:59:21,307 --> 00:59:24,644
ওদের ঢ্যামনামি চিরতরে
বন্ধ করার বন্দোবস্ত করে ফেলেছি।
505
00:59:25,270 --> 00:59:29,440
কথা বলার সময় ঐ সুগন্ধি
জিনিস'টার গন্ধ শোকা বন্ধ করো তো।
506
00:59:29,524 --> 00:59:31,317
আমার সুগন্ধি নিয়ে
তোমার কোনো সমস্যা আছে?
507
00:59:32,360 --> 00:59:33,945
নীল শিখাতে...
508
00:59:34,028 --> 00:59:35,363
ভস্ম করবো সবকিছু!
509
00:59:35,446 --> 00:59:36,781
ইয়াহ!
510
00:59:36,864 --> 00:59:38,324
তুমি বলতে দেরি করেছো!
511
00:59:38,408 --> 00:59:39,701
যেন তাতে কোনো যায় আসে!
512
00:59:39,784 --> 00:59:42,161
একদম! শুধু তোমার
বলতে'ই দেরি হয়েছে!
513
00:59:44,789 --> 00:59:47,875
ওহ, হিবিকি। একটু বেশিই
জোরে চেঁচিয়ে ফেললাম নাকি?
514
00:59:49,002 --> 00:59:50,461
এসব আর নতুন কী!
515
00:59:57,635 --> 00:59:58,469
তবে…
516
00:59:59,971 --> 01:00:03,516
আজ আমার পক্ষে
একা জেতানো সম্ভব ছিল না।
517
01:00:09,105 --> 01:00:09,981
ধন্যবাদ।
518
01:00:14,902 --> 01:00:17,280
হিবিকি… আমাদের ধন্যবাদ বললো?
519
01:00:17,363 --> 01:00:20,158
কী ব্যাপার বলো তো?
মাথা-টাথা ঠিক আছে তো?
520
01:00:20,241 --> 01:00:22,785
কত্ত মিষ্টি করে বললে!
521
01:00:24,454 --> 01:00:26,080
ওই! এটা কিন্তু ঠিক নয়!
522
01:00:26,789 --> 01:00:28,416
ওই! ওকে ছাড়ো!
523
01:00:28,499 --> 01:00:32,045
- তাহলে আমাকেও আলিঙ্গন করো!
- আমি ওকে আলিঙ্গন করছিলাম!
524
01:00:32,128 --> 01:00:33,838
থামতে বলেছি কিন্তু।
525
01:00:33,921 --> 01:00:36,215
সরে যাও!
526
01:00:38,259 --> 01:00:39,886
প্ল্যান'টা খারাপ ছিল না।
527
01:00:39,969 --> 01:00:41,137
হ্যাঁ!
528
01:00:41,220 --> 01:00:42,597
কী হয়েছে?
529
01:01:40,863 --> 01:01:47,078
"ছোট্ট মৎসকন্যা'টির বোনেরা
চাইতো সে সমুদ্রে ফিরে আসুক।"
530
01:01:52,166 --> 01:01:53,459
"তোমায়…
531
01:01:54,669 --> 01:01:56,671
সমুদ্রে ফিরে আসতে'ই হবে।"
532
01:01:58,214 --> 01:01:59,298
"অতিসত্বর।"
533
01:02:00,967 --> 01:02:01,968
"নাহলে…
534
01:02:03,177 --> 01:02:04,137
তোমায়…"
535
01:02:27,702 --> 01:02:28,828
উতা!
536
01:02:31,664 --> 01:02:33,207
জানতাম তুমি এখানেই থাকবে!
537
01:02:46,429 --> 01:02:48,347
হাত'টা বাড়াও দেখি।
538
01:02:54,854 --> 01:02:56,564
তোমার প্রথম জয়ের উপহার।
539
01:03:12,413 --> 01:03:16,501
এখন থেকে যখন ইচ্ছা
স্রোতের শব্দ শুনতে পারবে।
540
01:03:25,426 --> 01:03:27,845
আজ উপলব্ধি করলাম যে...
541
01:03:30,014 --> 01:03:31,349
কীভাবে যে বলি?
542
01:03:32,517 --> 01:03:37,021
নিজেকে বরাবর যেমন'টা ভেবে এসেছি,
সেটা আসলে আমার আসল ব্যক্তিত্ব ছিল না।
543
01:03:39,273 --> 01:03:41,234
তুমি আসার পর থেকে,
544
01:03:41,317 --> 01:03:43,986
জীবনে প্রথমবার আমি নিজের
মতো করে বাঁচতে শুরু করেছি।
545
01:03:46,364 --> 01:03:48,825
এটা শুধুমাত্র তোমার জন্য সম্ভব হয়েছে।
546
01:03:51,786 --> 01:03:52,745
ধন্যবাদ।
547
01:04:21,190 --> 01:04:22,191
তোমায়…
548
01:04:23,693 --> 01:04:24,861
বলতে চাই যে…
549
01:04:44,380 --> 01:04:45,715
এই জলবিম্বগুলো...
550
01:04:52,513 --> 01:04:55,057
হচ্ছে'টা কী? জলবিম্বগুলো...
551
01:05:05,401 --> 01:05:08,487
জানতাম! ঠিক পাঁচবছর
আগে যেমন'টা ঘটেছিল!
552
01:05:12,992 --> 01:05:15,161
দ্বিতীয় জলবিম্বের বর্ষণ!
553
01:05:17,538 --> 01:05:19,749
আমাদের এখন'ই টোকিও ছাড়তে হবে!
554
01:05:19,832 --> 01:05:22,084
কিন্তু হিবিকি আর উতা এখনো ফেরেনি!
555
01:05:23,044 --> 01:05:25,254
ওরা কি…?
556
01:05:39,977 --> 01:05:40,811
উতা!
557
01:05:41,771 --> 01:05:42,730
তুমি…
558
01:06:16,764 --> 01:06:17,682
জলবিম্ব!
559
01:06:17,765 --> 01:06:18,724
ওই!
560
01:06:18,808 --> 01:06:20,726
এসব কী হচ্ছে?!
561
01:06:29,777 --> 01:06:31,696
এই গান'টা।
562
01:06:31,779 --> 01:06:32,613
এটা কি তুমি?
563
01:06:37,284 --> 01:06:38,327
"ছোট্ট মৎসকন্যা'টি…
564
01:06:39,829 --> 01:06:42,123
রাজকুমারের সন্ধানে…
565
01:06:43,708 --> 01:06:46,002
সাঁতরে সমুদ্রের কিণারায় চলে যায়।"
566
01:06:49,338 --> 01:06:51,257
ওটা তুমি ছিলে।
567
01:06:59,432 --> 01:07:00,558
কী ছিল ওটা?
568
01:07:04,395 --> 01:07:09,150
"ছোট্ট মৎসকন্যা'টি তার
ভঙ্গুর হৃদয় অনুভব করতে পারছিল।"
569
01:07:13,863 --> 01:07:15,406
"যে আজকের পর...
570
01:07:17,450 --> 01:07:19,368
সে আর কক্ষনো
রাজকুমার'কে দেখতে পাবে না।"
571
01:07:20,745 --> 01:07:23,164
আজকের পর... আর কক্ষনো না?
572
01:07:27,752 --> 01:07:28,794
সে ডাকছে।
573
01:07:29,670 --> 01:07:31,172
তাকে আমার আটকাতে হবে।
574
01:07:32,506 --> 01:07:33,632
উতা!
575
01:07:56,781 --> 01:07:57,782
রেইয়ো?
576
01:07:58,365 --> 01:07:59,492
ধরো!
577
01:08:34,443 --> 01:08:35,569
১৩ অব্ধি খুলে দিয়েছি!
578
01:08:36,153 --> 01:08:38,739
আমরা অটোপাইলটে রয়েছি!
এভাবে'ই রেখে দেবো?
579
01:08:38,823 --> 01:08:40,950
বেশ! এখানে ফিরে এসো!
580
01:08:45,830 --> 01:08:47,498
টোকিও ডুবে যাচ্ছে?
581
01:08:50,292 --> 01:08:51,836
পরস্থিতি ভালো ঠেকছে না।
582
01:08:51,919 --> 01:08:54,255
আমি সাঁতার পারি না।
583
01:08:54,922 --> 01:08:57,508
টাওয়ার'টা জলবিম্বগুলো'কে ডাকছে?
584
01:08:58,676 --> 01:08:59,593
আমরা এসে গেছি!
585
01:09:01,720 --> 01:09:03,347
জাহাজ'টা আসলে'ই চলে?
586
01:09:03,430 --> 01:09:05,850
এর সারাইয়ের কাজ আমি
কেন চালিয়ে গেছি বলে মনে হয়?
587
01:09:07,059 --> 01:09:09,770
আমরা কয়েকজন আন্ডারটেকার'কেও
জাহাজে জায়গা দিয়েছি।
588
01:09:11,397 --> 01:09:12,231
স্টারবোর্ড!
589
01:09:12,815 --> 01:09:14,441
২০ ডিগ্রী ডানে বাঁক নাও!
590
01:09:18,070 --> 01:09:19,864
জলের স্তর বেড়েই চলেছে!
591
01:09:19,947 --> 01:09:21,323
SOS সংকেত পাঠিয়েছো?
592
01:09:21,407 --> 01:09:23,367
ডেটা'র মাধ্যমে হেডকোয়ার্টারে
একটা পাঠিয়েছিলাম!
593
01:09:26,745 --> 01:09:28,539
এর সূচনা উতা আসার দিন'ই ঘটে!
594
01:09:33,002 --> 01:09:35,171
একটা গান হিবিকি
আর উতা'ই কেবল শুনতে পায়।
595
01:09:36,630 --> 01:09:38,340
গান'টা কি একই?
596
01:09:39,758 --> 01:09:42,428
আর সেটা টাওয়ার'টা থেকে আসে।
597
01:09:45,764 --> 01:09:49,101
কিন্তু এটা বলে দিলে,
হিবিকি টাওয়ারে চলে যাবে!
598
01:10:01,614 --> 01:10:04,116
- সবাই ঠিক আছো তো?
- হ্যাঁ!
599
01:10:04,200 --> 01:10:06,118
ধ্যাত! ইঞ্জিন বন্ধ হয়ে গেছে!
600
01:10:55,000 --> 01:10:56,043
হিবিকি?
601
01:10:56,126 --> 01:10:57,920
- আমি টাওয়ারে যাচ্ছি।
- হাহ?
602
01:10:58,003 --> 01:10:59,588
কী বললে এইমাত্র?!
603
01:11:00,214 --> 01:11:01,298
আমি টাওয়ারে চললাম।
604
01:11:02,258 --> 01:11:03,884
উতা সেখানে রয়েছে।
605
01:11:03,968 --> 01:11:04,802
চলো।
606
01:11:04,885 --> 01:11:07,096
কী? মরার শখ জেগেছে নাকি?
607
01:11:08,222 --> 01:11:10,140
না, হিবিকি। সেখানে
যাওয়া ভারি বিপজ্জনক।
608
01:11:10,224 --> 01:11:11,558
আমায় যেতেই হবে!
609
01:11:11,642 --> 01:11:13,435
জলবিম্বগুলো বর্ষণ হতে শুরু করেছে!
610
01:11:13,519 --> 01:11:15,980
দাঁড়াও! তুমি কি সত্যিই যেতে চাইছো?
611
01:11:17,773 --> 01:11:18,607
হ্যাঁ।
612
01:11:18,691 --> 01:11:21,819
মানে, উতা আসলে'ই সেখানে রয়েছে?
613
01:11:22,820 --> 01:11:25,197
একদম। আমার সাথে চলো।
614
01:11:32,538 --> 01:11:34,873
বেশ। তবে এটাই শেষবার।
615
01:11:34,957 --> 01:11:37,751
কী? পাগল হয়ে গেলে নাকি, কাই?
616
01:11:37,835 --> 01:11:38,794
চলো!
617
01:11:38,877 --> 01:11:40,087
থা-থামো!
618
01:11:41,380 --> 01:11:42,923
হাহ?! হাহ?!
619
01:11:43,841 --> 01:11:46,885
বিবি'র সেরা খেলোয়াড়'কে
আমরা বিপদে একা ছাড়তে পারি না।
620
01:11:46,969 --> 01:11:48,679
উতা আমাদের একজন গুরুত্বপূর্ণ সদস্য।
621
01:11:50,931 --> 01:11:51,807
পরে নাও।
622
01:11:53,475 --> 01:11:56,937
উফ! তোমরা কার কাছে
মানুষ হয়েছো বলো তো?
623
01:11:58,022 --> 01:11:59,398
দাঁড়াও, সবাই!
624
01:11:59,481 --> 01:12:01,942
শিন-সান, ওদের'কে যেতে দিতে হবে!
625
01:12:03,027 --> 01:12:06,447
টাওয়ারে এমনকিছু রয়েছে, যা কেবল
হিবিকি আর উতা'ই অনুভব করতে পারে।
626
01:12:06,530 --> 01:12:08,657
বাকিদের সেটা বুঝে উঠতে হবে!
627
01:12:09,700 --> 01:12:12,953
টোকিও ব্যাটেলকুর তো
স্বাবলম্বনে'ই কেন্দ্রীভূত, ঠিক?
628
01:12:23,130 --> 01:12:24,590
এটা কিনবে?
629
01:12:33,599 --> 01:12:35,434
বেশ। এটা করা যাক।
630
01:12:40,022 --> 01:12:42,399
হিবিকি, তুমিও এসো!
631
01:12:53,702 --> 01:12:55,245
নীল শিখাতে...
632
01:12:55,329 --> 01:12:56,830
ভস্ম করবো সবকিছু!
633
01:12:56,914 --> 01:12:58,040
ইয়াহ!
634
01:13:13,472 --> 01:13:15,557
জায়গা'টা বেশ ভয়ানক লাগছে।
635
01:13:15,641 --> 01:13:18,602
জলবিম্বগুলো থেকে সাবধানে থেকো।
ওগুলো গায়ে চিপকে যায়।
636
01:13:18,685 --> 01:13:19,770
তাই নাকি?
637
01:13:19,853 --> 01:13:22,731
এটা আমাদের গতানুগতিক খেলা নয়।
সতর্ক থেকো।
638
01:13:22,815 --> 01:13:24,316
চোখ-কান খোলা রাখবে!
639
01:13:24,400 --> 01:13:25,651
একদম!
640
01:13:48,465 --> 01:13:49,591
শুভকামনা রইলো।
641
01:14:02,980 --> 01:14:04,606
এই জুতোগুলো তো অসাধারণ!
642
01:14:05,232 --> 01:14:06,900
ফালতু আকাম বন্ধ করো!
643
01:14:27,254 --> 01:14:30,048
পিচ ৮... ৯... ১০...
644
01:14:30,132 --> 01:14:30,966
ক্লিয়ার!
645
01:14:32,676 --> 01:14:35,304
তাকানো বন্ধ করো!
জলবিম্বগুলো আসছে!
646
01:14:49,860 --> 01:14:50,694
উতা!
647
01:15:00,120 --> 01:15:01,955
পড়ে যাচ্ছি!
648
01:15:05,292 --> 01:15:07,377
হচ্ছে'টা কী এসব?
649
01:15:13,759 --> 01:15:16,345
কী? দুটো স্পাইডার ওয়েব?
650
01:15:19,473 --> 01:15:21,600
এগুলোর শোষণ ক্ষমতা ভারি শক্তিশালী!
651
01:15:23,393 --> 01:15:25,020
এবার কী করবে, হিবিকি?
652
01:15:28,857 --> 01:15:32,486
মূখ্য খাদের খণ্ডগুলো'র
মাধ্যমে পর্যবেক্ষণাগারে যাবো!
653
01:15:34,321 --> 01:15:37,741
কিন্তু শেষের গ্যাপ'টা
কমপক্ষে ৩০ মিটার!
654
01:15:37,824 --> 01:15:39,159
এই জুতোগুলো দিয়েও...
655
01:15:39,243 --> 01:15:40,577
আমি নিয়ে যাবো!
656
01:15:46,833 --> 01:15:48,043
শিন-সান?!
657
01:15:48,126 --> 01:15:49,753
তুমি এখানে কী করছো?
658
01:15:49,836 --> 01:15:53,131
বলতে তো ইচ্ছা হচ্ছে যে,
তোমাদের নিয়ে যেতে এসেছি।
659
01:15:53,632 --> 01:15:57,219
কিন্তু এখন যখন সিদ্ধান্ত নিয়ে'ই ফেলেছো,
ভাবলাম তোমাদের একজন অভিজ্ঞ নেতা'র প্রয়োজন পড়বে।
660
01:15:57,803 --> 01:15:58,929
অভিজ্ঞ নেতা?
661
01:15:59,429 --> 01:16:02,015
সত্যি? অবশেষে শিন-সান…!
662
01:16:03,016 --> 01:16:04,059
তুমি নিয়ে যাবে?
663
01:16:04,142 --> 01:16:04,977
হ্যাঁ।
664
01:16:05,644 --> 01:16:08,814
আমি তোমায় শেষ খণ্ডে নিয়ে যাবো।
665
01:16:09,398 --> 01:16:10,983
আমার পেছনে এসো, হিবিকি।
666
01:16:11,066 --> 01:16:12,693
কিন্তু এটা ঝুঁকিপূর্ণ।
667
01:16:15,195 --> 01:16:17,614
এখানে আমার দৌঁড়ানোর
অভিজ্ঞতা তোমার চেয়ে দ্বিগুণ।
668
01:16:18,115 --> 01:16:19,825
আমার ওপর ভরসা রাখতে পারো।
669
01:16:25,914 --> 01:16:26,957
চলো!
670
01:16:51,940 --> 01:16:53,317
অসাধারণ!
671
01:16:53,400 --> 01:16:55,360
কিংবদন্তী'র দক্ষতা তাহলে এমন'ই হয়!
672
01:16:57,946 --> 01:16:58,780
সাবধানে!
673
01:17:06,788 --> 01:17:09,041
আমরা বেশিক্ষণ ধরে
রাখতে পারবো না! জলদি করো!
674
01:17:25,140 --> 01:17:25,974
এদিকে এসো!
675
01:17:26,058 --> 01:17:27,392
কাই, যাও!
676
01:17:27,476 --> 01:17:28,310
বুঝে গেছি!
677
01:17:35,067 --> 01:17:36,568
পতাকা'টা নিয়ে এসো, হিবিকি!
678
01:17:37,277 --> 01:17:39,404
উতা'কে ফিরিয়ে আনো!
679
01:18:06,264 --> 01:18:08,100
যাও!
680
01:18:41,383 --> 01:18:42,300
ও পেরেছে!
681
01:19:01,361 --> 01:19:02,237
হিবিকি…
682
01:19:05,532 --> 01:19:07,951
আমি কখনো সেখানে উঠতে পারিনি।
683
01:19:08,994 --> 01:19:11,413
কিন্তু, হিবিকি... তুমি...
684
01:19:12,998 --> 01:19:14,875
ওকে বাঁচাতে পারবে।
685
01:19:49,993 --> 01:19:53,205
এই দৃশ্য তো... পাঁচবছর আগের।
686
01:19:54,664 --> 01:19:57,375
সবকিছু... একইরকম কেন রয়েছে?
687
01:19:59,836 --> 01:20:00,796
ওটা কি…
688
01:20:02,130 --> 01:20:03,173
আমি?
689
01:20:13,475 --> 01:20:14,976
এবার বুঝতে পেরেছি।
690
01:20:16,144 --> 01:20:17,896
সেসময় আমি...
691
01:20:23,068 --> 01:20:24,611
আচ্ছা। সামলে নিও।
692
01:20:25,445 --> 01:20:26,696
জলবিম্ব!
693
01:20:30,951 --> 01:20:32,327
ওই!
694
01:20:32,410 --> 01:20:33,703
এসব কী হচ্ছে?!
695
01:20:58,270 --> 01:20:59,604
এই গান'টা…
696
01:21:00,230 --> 01:21:01,064
এটা কি তুমি?
697
01:21:08,405 --> 01:21:09,948
ব্যাপার নয়।
698
01:21:10,574 --> 01:21:12,200
তোমায় শুনতে পাচ্ছি।
699
01:21:18,290 --> 01:21:20,208
এটা তুমি ছিলে।
700
01:21:46,359 --> 01:21:51,281
সেসময়... মনে হয় জলবিম্বগুলো'কে
আমি রুষ্ট করে ফেলেছিলাম।
701
01:22:25,190 --> 01:22:27,567
আর সেই জলবিম্ব…
702
01:22:28,652 --> 01:22:31,529
উতা... আমার জীবন বাঁচায়।
703
01:23:51,234 --> 01:23:52,444
বোন…
704
01:23:54,279 --> 01:23:55,363
আমি...
705
01:23:55,447 --> 01:23:56,448
উতা!
706
01:24:16,384 --> 01:24:17,552
সবাই ঠিক আছো তো?
707
01:24:19,012 --> 01:24:19,846
হিবিকি কোথায়?
708
01:24:19,929 --> 01:24:20,764
পর্যবেক্ষণাগারে!
709
01:24:20,847 --> 01:24:22,682
ভূতের সাথে ও একা'ই
দেখা করতে চলে গেছে!
710
01:24:23,266 --> 01:24:24,350
কিন্তু…
711
01:24:25,060 --> 01:24:26,478
হাতে বেশি সময় নেই।
712
01:24:28,938 --> 01:24:31,691
এই অবস্থা থেকে,
হয় সবকিছু ধূলোয় মিশবে...
713
01:24:34,444 --> 01:24:35,487
নয়তো…
714
01:25:04,390 --> 01:25:05,350
হিবিকি!
715
01:25:50,770 --> 01:25:52,147
"ছোট্ট মৎসকন্যা'টি…
716
01:25:53,314 --> 01:25:54,983
রাজকুমারের দিকে ঠাউর চাহিয়া থেকে...
717
01:26:05,410 --> 01:26:09,122
গহীন সমুদ্রে পতিত হলো।"
718
01:26:50,330 --> 01:26:51,289
উতা!
719
01:27:00,173 --> 01:27:01,257
টাওয়ার'টা...!
720
01:27:10,308 --> 01:27:12,477
উতা! তোমার শরীর!
721
01:27:58,398 --> 01:27:59,732
"ছোট্ট মৎসকন্যা'টি...
722
01:28:01,359 --> 01:28:04,570
সেখানে খুব সুখে ছিল।"
723
01:28:07,782 --> 01:28:09,200
"সেখানে কাটানো দিনগুলো...
724
01:28:10,034 --> 01:28:10,952
যেকোনো জিনিসের চেয়ে...
725
01:28:11,911 --> 01:28:13,955
বেশি গুরুত্বপূর্ণ অনুভূত হলো।"
726
01:28:14,580 --> 01:28:16,541
"তার নিজের জীবনের চেয়েও বেশি।"
727
01:28:34,183 --> 01:28:35,018
"সেজন্য…
728
01:28:36,853 --> 01:28:42,483
জলবিম্বে পরিণত হবে জানা সত্ত্বেও...
729
01:28:43,359 --> 01:28:46,946
সে ছিটেফোঁটাও ভয় পায়নি।"
730
01:29:40,291 --> 01:29:41,125
উতা!
731
01:29:43,044 --> 01:29:43,878
উতা!
732
01:29:49,092 --> 01:29:50,051
উতা…
733
01:29:55,014 --> 01:29:57,100
যেও না, উতা!
734
01:30:05,858 --> 01:30:08,653
তোমার সাথে... সাক্ষাৎ হওয়ার জন্য'ই...
735
01:30:10,905 --> 01:30:14,075
আমি... নিজের মতো
করে বাঁচতে পেরেছি।
736
01:30:17,370 --> 01:30:18,454
এটাই…
737
01:30:19,956 --> 01:30:21,457
মানুষের হৃদয়ের বিশেষত্ব।
738
01:30:23,876 --> 01:30:26,379
যে হৃদয়ে অনুভূত হয়...
739
01:30:27,713 --> 01:30:28,840
হারানোর বেদনা।
740
01:30:32,176 --> 01:30:33,219
যে হৃদয়...
741
01:30:34,011 --> 01:30:38,224
ভালোবাসতে পারে।
742
01:30:43,813 --> 01:30:44,939
উতা!
743
01:30:47,441 --> 01:30:48,276
উতা!
744
01:30:49,485 --> 01:30:50,444
উতা!
745
01:30:53,698 --> 01:30:57,160
উতা!
746
01:31:08,754 --> 01:31:10,006
হিবিকি…
747
01:31:16,596 --> 01:31:19,473
দাঁড়াও... উতা কোথায়?
748
01:32:15,363 --> 01:32:16,572
উতা…
749
01:32:17,365 --> 01:32:19,075
এটা তুমি'ই, তাই না?
750
01:32:43,766 --> 01:32:46,060
বিনাশ ও পুনর্গঠনের চক্র।
751
01:32:48,437 --> 01:32:51,232
১৩.৮ বিলিয়ন বছর পূর্বে,
বিগ ব্যাঙ'য়ের পর থেকে...
752
01:32:52,275 --> 01:32:54,402
আমাদের শরীর'কে গঠনকারী কণিকাগুলো...
753
01:32:55,444 --> 01:32:56,737
একত্রিত হয়ে…
754
01:32:57,363 --> 01:32:58,406
নক্ষত্রে পরিণত হয়...
755
01:32:59,031 --> 01:33:00,700
ঝলসে, সংকুচিত হয়ে...
756
01:33:01,409 --> 01:33:02,952
উন্মুক্ত হয়ে পড়ে।
757
01:33:05,079 --> 01:33:07,373
পুনরায় সেগুলো সর্পিল
গঠন করে, একত্রে মিশ্রিত হয়ে...
758
01:33:08,291 --> 01:33:09,750
আলাদা হয়ে যায়।
759
01:33:23,222 --> 01:33:28,561
একদিন, যখন জীবনের বিলুপ্তি
ঘটবে আর পৃথিবী ধ্বংস হয়ে যাবে...
760
01:33:30,563 --> 01:33:35,109
আমরা পুনরায় সেই মহীয়ান
সর্পিলের অংশ হয়ে উঠবো।
761
01:33:37,820 --> 01:33:38,738
সেজন্য…
762
01:33:41,699 --> 01:33:44,285
চলো, কোনো একদিন
আবারো মিলিত হবো।
763
01:34:01,218 --> 01:34:05,556
উতা
764
01:34:19,862 --> 01:34:21,489
নীল শিখাতে...
765
01:34:21,572 --> 01:34:22,948
ভস্ম করবো সবকিছু!
766
01:34:23,032 --> 01:34:23,908
ইয়াহ!
767
01:34:23,991 --> 01:34:25,076
এটা এখনো যাচ্ছেতাই লাগে।
768
01:34:29,163 --> 01:34:31,791
ওহ! বেচারা নিনজাগুলো
আবার এসেছে!
769
01:34:31,874 --> 01:34:33,667
মারা খেতে প্রস্তুত?
770
01:34:33,751 --> 01:34:36,212
তাই নাকি? এবার আমরা'ই জিতবো!
771
01:34:37,463 --> 01:34:38,589
চলো!
772
01:34:42,885 --> 01:34:44,261
শুরু করো!
773
01:34:44,887 --> 01:34:47,264
জিতে এসো, ব্লু ব্লেজ!
774
01:35:14,264 --> 01:35:32,264
মুভিটি বাংলা সাবটাইটেলের সহিত উপভোগের জন্য
ধন্যবাদ। সাবটাইলেটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না।
774
01:35:33,715 --> 01:41:00,000
অনুবাদ ও সম্পাদনায়
আকাশ বসাক