1
00:00:23,890 --> 00:00:25,690
আমি বিশ্বাস করতে পারছি না।
2
00:00:25,770 --> 00:00:27,860
ও কীভাবে একাজ করল?
3
00:00:27,940 --> 00:00:30,940
ভেবেছিলাম আমরা একে অপরের বন্ধু।
4
00:00:31,440 --> 00:00:33,570
আমি বিশ্বাস করতে পারছি না!
বিশ্বাসই করতে পারছি না!
5
00:00:34,150 --> 00:00:37,370
মাঝে মাঝে আমরা মানুষ চিনতে এমন ভুল করি।
6
00:00:37,950 --> 00:00:39,490
তারা আমাদের ছুঁড়ে একদম রাস্তায় ফেলে দেয়।
7
00:00:40,870 --> 00:00:45,670
আমরা একসাথে তিনটা দিন কাজ করলাম,
আর ও আমাকে এভাবে ফেলে চলে গেল?
8
00:00:45,750 --> 00:00:48,080
শুধু একটা বাধা পাওয়ায়
আমাকে এভাবে ভুলে গেল?
9
00:00:48,170 --> 00:00:51,500
আমি একজন অসাধারণ পার্টনার,
অভিযাত্রিক হিসেবেও আমার জুড়ি নেই।
10
00:00:51,590 --> 00:00:56,050
কিন্তু ও আমাকে কোনো সুযোগই দিলো না।
শুধু, "না পো, এটা কোরো না,"
11
00:00:56,130 --> 00:00:58,600
"না পো, ওটা কোরো না,"
12
00:00:58,680 --> 00:01:00,310
আমি কয়েকবার অন্তত হ্যাঁ শুনতে চাই।
13
00:01:00,390 --> 00:01:02,520
আমারও একই কথা।
14
00:01:02,600 --> 00:01:05,100
একপাক্ষিক বন্ধুত্বের এটাই সমস্যা।
15
00:01:05,190 --> 00:01:08,100
বন্ধুত্ব বাতিল হওয়ার আগে বোঝা যায় না যে
এটা একপাক্ষিক ছিল।
16
00:01:08,190 --> 00:01:09,770
একদম সত্যি কথা।
17
00:01:09,860 --> 00:01:13,280
মুখ বন্ধ করো, ওয়েইমিন।
এমপেরর তার কয়েদীর জন্য অপেক্ষা করছেন।
18
00:01:13,820 --> 00:01:15,990
ধাক্কা দাও!
19
00:01:16,070 --> 00:01:18,160
অ্যাই, আমরা কি লাঞ্চ করব না?
20
00:01:18,240 --> 00:01:20,490
নুডলস স্যুপ খাওয়ার জন্য
জানটা আঁইঢাঁই করছে।
21
00:01:21,160 --> 00:01:22,740
যথেষ্ট হয়েছে!
22
00:01:22,830 --> 00:01:25,250
তুমি যদি...
23
00:01:27,420 --> 00:01:28,420
কী?
24
00:01:28,790 --> 00:01:30,040
পেছনে গিয়ে...
25
00:01:39,680 --> 00:01:41,550
সতর্ক থাকো, ওয়েইমিন।
26
00:01:42,720 --> 00:01:45,180
দেখাও যে তোমাকে দিয়ে
একটু হলেও কাজ হয়।
27
00:01:52,150 --> 00:01:53,900
ব্লেড! আমি জানতাম তুমি...
28
00:01:55,240 --> 00:01:56,990
কী?
29
00:02:00,480 --> 00:02:08,560
অনুবাদে - কুদরতে জাহান
30
00:02:09,480 --> 00:02:18,560
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।
31
00:02:29,480 --> 00:02:31,560
ক্লাওস আর ভেরুকাকে থামাতে হবে তোমাকে।
32
00:02:32,310 --> 00:02:33,310
তুমি জানো সেটা।
33
00:02:34,400 --> 00:02:35,400
পো জানত সেটা।
34
00:02:38,110 --> 00:02:39,990
তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ।
35
00:02:57,170 --> 00:02:58,920
তুমি গ্রামের সেই মেয়েটা।
36
00:03:00,300 --> 00:03:01,680
তুমি এখানে একা একা কী করছ?
37
00:03:02,260 --> 00:03:03,430
তুমি আমার জীবন বাঁচিয়েছিলে।
38
00:03:04,760 --> 00:03:06,760
তারমানে আমার জীবন এখন তোমার।
39
00:03:06,850 --> 00:03:10,810
আমি তোমার জীবন বাঁচালে
জীবনের এই ঋণ শোধ হবে।
40
00:03:11,940 --> 00:03:15,440
খুকি, তোমার নৈতিকতাবোধে মুগ্ধ হলাম,
কিন্তু এখন তুমি বাড়ি ফিরে যাও।
41
00:03:15,520 --> 00:03:17,030
তুমি আমার কাছে ঋণী নও।
42
00:03:18,030 --> 00:03:19,030
সত্যিই বলছি।
43
00:03:19,610 --> 00:03:20,610
বাড়ি ফিরে যাও!
44
00:03:21,910 --> 00:03:22,910
ঠিক আছে।
45
00:03:27,330 --> 00:03:28,330
যাও।
46
00:03:29,750 --> 00:03:31,040
এটা ওই দিকে।
47
00:03:35,340 --> 00:03:37,250
বেশ, এসো।
48
00:03:55,360 --> 00:03:56,810
ওই ম্যাপে কী লেখা আছে?
49
00:03:59,230 --> 00:04:00,610
এটা কোনো ম্যাপ না।
50
00:04:00,690 --> 00:04:05,740
আর এখানে শুধু লেখা যে, হুইপটা
কোনো ধরনের শহরে আছে।
51
00:04:05,820 --> 00:04:09,370
আমি শুধু বালু আর গুল্মের ঝোপ দেখছি!
52
00:04:09,450 --> 00:04:12,330
এই গুল্মটা আগেই দেখেছি।
53
00:04:12,410 --> 00:04:14,870
আমরা কয়দিন ধরে চক্রাকারে ঘুরে বেড়াচ্ছি!
54
00:04:14,960 --> 00:04:17,840
গুল্ম দেখা বাদ দিয়ে
শহর দেখা শুরু করো।
55
00:04:17,920 --> 00:04:20,670
আমি এই জায়গাটাকে ঘৃণা করি।
আমি তোমাকে ঘৃণা করি।
56
00:04:20,760 --> 00:04:24,720
ওহ, "আমাকে জেল থেকে ছাড়ানোর জন্য ধন্যবাদ"
কথাটা এভাবে বলছ তাহলে।
57
00:04:24,800 --> 00:04:27,890
ধন্যবাদ? ধন্যবাদ?!
58
00:04:27,970 --> 00:04:32,020
পনেরো বছর ধরে ওই অন্ধকূপে আটকে ছিলাম আমি।
59
00:04:32,100 --> 00:04:35,440
বালুঝড়!
60
00:04:37,560 --> 00:04:40,070
কোনো কোনো দিন অবশ্য ওখানেই ফিরে যেতে ইচ্ছা করে!
61
00:04:41,690 --> 00:04:44,240
এমপেররের পরিকল্পনায় বাধা দেয়ায়
62
00:04:44,320 --> 00:04:46,360
সে তোমাকে গ্রেপ্তার করবে।
63
00:04:51,740 --> 00:04:54,040
আচ্ছা। আমি দুঃখিত। আমি দুঃখিত।
64
00:04:57,960 --> 00:05:00,210
সাহায্যের জন্য ধন্যবাদ।
65
00:05:00,840 --> 00:05:01,960
মনে হয়।
66
00:05:02,760 --> 00:05:05,170
ভয়াল জাদুকরের মতো কাছে ধেয়ে আসছ আমার দিকে।
67
00:05:05,260 --> 00:05:07,340
তুমি কি আমাকে ছাড়াতে এসেছ এখানে?
68
00:05:08,220 --> 00:05:10,220
উত্তরটা তাহলে না!
69
00:05:10,310 --> 00:05:11,810
না!
70
00:05:11,890 --> 00:05:13,730
আমি আগেই এই পরিকল্পনা করেছিলাম!
71
00:05:20,860 --> 00:05:22,230
না, এখন না, চূড়া!
72
00:05:37,210 --> 00:05:40,590
তুমি হলে ড্রাগন মাস্টার,
গোবর্ধন নাইট দিয়ে তোমার কী...
73
00:05:52,560 --> 00:05:53,770
আচ্ছা।
74
00:05:56,270 --> 00:05:58,350
হ্যালো?
75
00:05:58,440 --> 00:06:01,060
অদ্ভুত অস্ত্র হাতে
রহস্যময় আলখেল্লা পরা লোকটা আছ?
76
00:06:02,270 --> 00:06:04,320
আমি একা।
77
00:06:04,940 --> 00:06:07,860
সেটা ভালো।
কেউ আমাকে কোনো উপদেশ দিতে পারবে না।
78
00:06:08,530 --> 00:06:12,490
"বাসায় যাও, পো।
তুমি আর কখনো আমাকে বাধা দিতে পারবে না।"
79
00:06:12,580 --> 00:06:16,410
তোমাকে বাধা দেবো? আমি একা একাই
ওই গন্টলেট খুঁজে বের করব।
80
00:06:16,500 --> 00:06:18,710
তারপর নিজেকে নিরপরাধ প্রমাণ করে
আবার ড্রাগন মাস্টার হবো।
81
00:06:18,790 --> 00:06:22,040
তারপর তুমি তোমার এই বদস্বভাবের জন্য জেলে যাবে।
82
00:06:22,130 --> 00:06:24,170
এত ভেবে ভেবে এইটুকু বকা দিলে কেবল?
83
00:06:24,250 --> 00:06:25,630
ভাবতে হবে আরো!
84
00:06:25,710 --> 00:06:29,180
- আর আমি তোমার কথার টান নিয়ে কাজ করছি।
- "আমার মনে হয় বেশ ভালো হয়েছে।"
85
00:06:29,260 --> 00:06:31,640
ভালো, অন্তত একটা ব্যাপারে একমত হলাম আমরা।
86
00:06:38,940 --> 00:06:40,270
তোমার বন্ধু কোথায়?
87
00:06:40,350 --> 00:06:43,980
ও আমার বন্ধু নয়।
88
00:06:44,070 --> 00:06:46,280
ওকে ফেলে আসতে বাধ্য হয়েছি।
89
00:06:49,450 --> 00:06:51,570
- কেন?
- আমি একটা মিশনে আছি।
90
00:06:52,070 --> 00:06:54,410
- কেন?
- আমি কিছু ভুলকে শুদ্ধ করার চেষ্টা করছি...
91
00:06:54,490 --> 00:06:55,990
- কেন...
- "কেন" বোলো না।
92
00:06:58,870 --> 00:07:02,460
দ্যাখো, আমি যা করছি তা খুবই বিপজ্জনক।
93
00:07:02,540 --> 00:07:04,960
যতদিন ছোট আছ মজা করে নাও।
94
00:07:05,800 --> 00:07:07,880
একজন এটা একবার বলেছিল আমাকে।
95
00:07:09,220 --> 00:07:11,090
তোমার বয়স থেকেই নিজে নিজে চলছি আমি।
96
00:07:11,180 --> 00:07:13,640
আর আমি কখনো
অন্য কারো ওপর ভরসা করিনি।
97
00:07:13,720 --> 00:07:15,100
তোমার না-বন্ধুটার ওপরেও ভরসা করোনি?
98
00:07:15,680 --> 00:07:17,390
আমার কখনোই পো এর ওপর ভরসা ছিল না।
99
00:07:17,470 --> 00:07:19,560
আমি ওর সাথে আটকে ছিলাম।
আমি শুধু ওর কাছ থেকে পেয়েছি...
100
00:07:19,640 --> 00:07:20,980
ম্যাপটা?
101
00:07:26,150 --> 00:07:27,400
দ্যাখো, আমরা এসে গেছি।
102
00:07:27,480 --> 00:07:28,860
মশলার দোকান।
103
00:07:29,940 --> 00:07:31,530
মরুভূমিতে ঢোকার রাস্তা।
104
00:07:33,610 --> 00:07:35,780
এটা খুবই বিপজ্জনক।
105
00:07:35,870 --> 00:07:38,200
আমি তোমার জীবন বাঁচিয়েছি।
106
00:07:38,290 --> 00:07:41,000
তুমি আমাকে মার্কেটের কাছে নিয়ে যেতে পারো।
107
00:07:41,080 --> 00:07:43,080
তারপর কথা দাও যে তুমি বাড়ি ফিরে যাবে।
108
00:07:43,750 --> 00:07:47,500
তলোয়ারের ওপর হাত রেখে তোমাকে কথা দিলাম।
109
00:07:49,590 --> 00:07:51,300
তাহলে, ওঠো খুকি।
110
00:07:51,380 --> 00:07:52,510
রাবি।
111
00:07:54,840 --> 00:07:56,010
আর পথ দেখাও,
112
00:08:02,560 --> 00:08:05,730
♪ ও হলো পো!
ঝোপঝাড় ভেঙে চলছে ও ♪
113
00:08:05,810 --> 00:08:08,980
♪ উগাও গন্টলেট ফেরত দিতে
তাড়াহুড়া করছে ও ♪
114
00:08:09,070 --> 00:08:12,360
♪ আর সামনেঢ় মরুভূমিকে জয় করবে ও, ♪
115
00:08:12,450 --> 00:08:14,530
♪ সমস্যা তো একটাই, এখন ♪
116
00:08:14,610 --> 00:08:16,620
হারিয়ে গেছে ও।
117
00:08:18,450 --> 00:08:21,200
ম্যাপে লেখা, মরুভূমিটা দক্ষিণে।
কিন্তু দক্ষিণটা কোনদিকে?
118
00:08:21,290 --> 00:08:23,210
"দিক-নির্দেশনা দিতে একেবারেই পারো না তুমি।"
119
00:08:23,290 --> 00:08:24,290
তোমাকে কে জিজ্ঞেস করছে?
120
00:08:27,420 --> 00:08:28,920
ওয়েইমিন?
121
00:08:31,340 --> 00:08:33,470
প্লিজ আমাকে কিছু কোরো না।
122
00:08:33,550 --> 00:08:35,430
আমি দুঃখিত, আমি দুঃখিত, আমি দুঃখিত।
123
00:08:36,430 --> 00:08:39,310
আচ্ছা, ফরবিডেন কোম্পানির বাকিরা কোথায়?
124
00:08:39,390 --> 00:08:41,310
আমি জানি না।
125
00:08:41,390 --> 00:08:44,140
আমার দড়ি ঢিলা ছিল,
তাই দৌড় দিয়েছিলাম।
126
00:08:44,230 --> 00:08:46,690
আমার চাকরি চলে যাবে নিশ্চিত।
127
00:08:46,770 --> 00:08:48,900
আমি ফরবিডেন কোম্পানি থেকে
নিষিদ্ধ হয়ে যাবো।
128
00:08:48,980 --> 00:08:51,980
আমার জীবনটা শেষ হয়ে গেছে।
চাইলে আমাকে মেরেও ফেলতে পারো।
129
00:08:58,280 --> 00:08:59,700
তুমি কি জানো দক্ষিণ কোনদিকে?
130
00:09:01,950 --> 00:09:02,950
ধন্যবাদ।
131
00:09:08,960 --> 00:09:10,420
আমাকে হারাতে না পারায় আমি দুঃখিত।
132
00:09:12,300 --> 00:09:15,010
চাকরির জন্য শুভকামনা।
133
00:09:17,260 --> 00:09:18,720
হেই।
134
00:09:18,800 --> 00:09:20,100
তুমি...আউ!
135
00:09:20,180 --> 00:09:23,060
শুনলাম, তুমি নিজেকে
নিরপরাধ প্রমাণ করার মিশনে আছ?
136
00:09:23,140 --> 00:09:24,850
আমি যদি সাহায্য করি?
137
00:09:25,350 --> 00:09:28,480
তুমি দুইবার আমাকে গ্রেপ্তার করার চেষ্টা করেছ!
138
00:09:30,020 --> 00:09:34,820
দ্যাখো। তোমার ইচ্ছা, ড্রাগন মাস্টার হওয়া।
আর আমার ইচ্ছা সবার কাছে গুরুত্ব পাওয়া।
139
00:09:35,950 --> 00:09:37,110
প্লিজ..
140
00:09:37,610 --> 00:09:38,950
আমাকে একটা সুযোগ দাও।
141
00:09:40,990 --> 00:09:43,830
সুযোগ সবারই প্রাপ্য।
142
00:09:50,880 --> 00:09:52,300
এসো।
143
00:09:53,170 --> 00:09:56,590
যতদূর মনে পড়ে, আমরা একটা
মরুভূমি খুঁজছিলাম।
144
00:09:56,670 --> 00:09:58,590
তোমার স্মৃতি তো দারুণ প্রখর।
145
00:09:58,680 --> 00:10:00,050
ওয়েইমিন, তুমি অনেক চতুর।
146
00:10:00,140 --> 00:10:03,510
ওয়ান্ডারিং ব্লেড কখনো আমার প্রশংসা করে না।
একবার শুধু বলেছিল,
147
00:10:03,600 --> 00:10:07,140
"এসব থামাও, নইলে আমি তোমার
আঙুলগুলো কেটে কুয়ায় ফেলে দেবো।"
148
00:10:07,230 --> 00:10:08,940
শুনে ওকে জঘন্য মনে হচ্ছে।
149
00:10:09,020 --> 00:10:12,570
জঘন্য না, একটু কঠোর আরকি।
150
00:10:14,730 --> 00:10:16,150
কোনদিকে যাবো, বস?
151
00:10:19,490 --> 00:10:21,240
আমাকে বলতে হবে, না?
152
00:10:21,320 --> 00:10:23,120
আচ্ছা, ডানে।
153
00:10:23,200 --> 00:10:24,740
- না, বামে।
- ওটা আমার...
154
00:10:24,830 --> 00:10:25,660
না, ঠিক!
155
00:10:25,750 --> 00:10:27,620
ওটা আমার পছন্দের দিক।
156
00:10:44,640 --> 00:10:46,810
অ্যাই, দেখে হাঁটো।
157
00:10:52,060 --> 00:10:53,770
আচ্ছা, আমরা এসে গেছি!
158
00:10:54,360 --> 00:10:55,690
ধন্যবাদ, রাবিয়া।
159
00:10:55,780 --> 00:10:57,150
এখন বাসায় যাও।
160
00:10:57,820 --> 00:10:58,820
আচ্ছা।
161
00:11:16,300 --> 00:11:18,050
আমি যা দেখেছি তা দেখছ?
162
00:11:18,590 --> 00:11:20,630
একটা শহর!
163
00:11:20,720 --> 00:11:22,510
মরুভূমির মধ্যে একটা শহর!
164
00:11:30,770 --> 00:11:33,270
পাহাড়টা খুবই খাড়া।
165
00:11:33,940 --> 00:11:40,150
তারপর ও আমাকে বলল যে,
আমি 'ব্ল্যাক স্টিল অফ ইকুইনক্স' ধরতে পারব না!
166
00:11:40,240 --> 00:11:42,410
যখন আমি এটা এভাবে বললাম, তখনও।
167
00:11:43,240 --> 00:11:45,160
কী সুন্দর একটা নাম।
168
00:11:45,240 --> 00:11:46,700
খুবই সুন্দর!
169
00:11:46,780 --> 00:11:48,080
জানি না, ওয়েইমিন।
170
00:11:48,160 --> 00:11:51,210
মনে হয় ও ঠিকই বলেছে।
হয়তো আমি আসলেই অপরিপক্ব আর দায়িত্বহীন।
171
00:11:51,290 --> 00:11:53,080
অ্যাই! একাজ কোরো না।
172
00:11:53,170 --> 00:11:56,040
পো, আমার বন্ধুকে বকাঝকা কোরো না।
173
00:11:58,710 --> 00:12:00,510
দ্যাখো!
174
00:12:01,510 --> 00:12:03,880
ঐযে নিচে!
ঠিক যেখানে ওটা থাকার কথা বলেছিলে!
175
00:12:05,510 --> 00:12:07,810
আমি ওখানে নামতে চাই না।
176
00:12:12,390 --> 00:12:14,600
চলো!
177
00:12:41,590 --> 00:12:45,010
এই জায়গা দিয়ে অনেককিছুর গন্ধ বেরোচ্ছে।
178
00:13:02,820 --> 00:13:06,160
- এটা তোমার প্রাপ্য, বস।
- তুমি কিছুই মিস করো না, তাই না ওয়েইমিন?
179
00:13:07,160 --> 00:13:09,240
সত্যি বলতে, আমি একটা জিনিসও মিস করি না।
180
00:13:24,220 --> 00:13:25,880
আমরা কি দল বাঁধবো?
181
00:13:26,380 --> 00:13:28,010
এখন আমরা কোন ফন্দি আঁটব?
182
00:13:28,090 --> 00:13:31,510
আমি 'চপ চপ, ছোট ভাই' করতে চাই!
183
00:13:31,600 --> 00:13:34,600
কী? আমি 'চপ চপ, ছোট ভাই' করতে চাই না!
184
00:13:34,680 --> 00:13:36,730
চপ, চপ!
185
00:13:38,810 --> 00:13:41,270
ওহ না! আমার ভাইয়ের দম আটকে যাচ্ছে!
186
00:13:41,360 --> 00:13:43,150
বাঁচাও! বাঁচাও!
187
00:13:45,780 --> 00:13:48,320
স্যার, আপনি ঠিক আছেন?
কেউ ওকে সাহায্য করো!
188
00:13:48,410 --> 00:13:50,620
- এসো তোমরা!
- জলদি!
189
00:13:50,700 --> 00:13:52,700
খেয়ে নেয়া যাক।
190
00:14:02,250 --> 00:14:04,760
হুম, খুব মজা।
191
00:14:04,840 --> 00:14:08,090
এমপেররের ধারণা, আমি শয়তান..
192
00:14:08,180 --> 00:14:10,800
একান্ত দরকারে পড়েই ঐ গার্ডগুলোর
সাথে মারামারি করেছিলাম আমি।
193
00:14:10,890 --> 00:14:12,350
- তুমি আমাকে বিশ্বাস করো তো?
- হুম।
194
00:14:13,010 --> 00:14:14,560
হ্যাঁ, অবশ্যই করি।
195
00:14:14,640 --> 00:14:17,020
ওহ, এই ঝালগুলো খেয়ে দেখো।
196
00:14:20,520 --> 00:14:23,440
ওহ!
ওহ, অনেক ঝাল!
197
00:14:23,520 --> 00:14:27,070
বাঁচাও! ওর দম আটকে যাচ্ছে!
198
00:14:27,860 --> 00:14:28,860
কিন্তু...
199
00:14:30,610 --> 00:14:33,080
টাকা দেবে, নাকি জান দেবে!
200
00:14:33,160 --> 00:14:36,160
আর কক্ষনো 'চপ, চপ, ছোটভাই' করবে না।
201
00:14:36,250 --> 00:14:38,330
ওয়েইমিন, চড়ে বসো!
202
00:14:44,210 --> 00:14:45,300
দুঃখিত, বন্ধু।
203
00:14:45,380 --> 00:14:47,420
আর তোমাকে পালাতে দেবো না।
204
00:14:49,090 --> 00:14:50,680
ওয়েইমিন, তুমি কী করছ?
205
00:14:51,260 --> 00:14:53,800
আমি তোমাকে এমপেররের কাছে ধরিয়ে দিচ্ছি।
206
00:14:53,890 --> 00:14:56,020
তুমি আমাকে এমপেরর বানিয়ে দিচ্ছ?
207
00:14:56,100 --> 00:14:57,850
বাহ, আমিই এমপেরর।
208
00:14:57,930 --> 00:15:00,440
না, আমি তোমাকে এমপেরর বানিয়ে দিচ্ছি না।
209
00:15:00,520 --> 00:15:02,440
আমি তোমাকে এমপেররের কাছে ধরিয়ে দিচ্ছি।
210
00:15:02,520 --> 00:15:04,520
মনে হচ্ছে দুইটা একই কথা।
211
00:15:04,610 --> 00:15:05,860
তোমাকে গ্রেপ্তার করা হলো!
212
00:15:05,940 --> 00:15:07,440
আমি একটা নুডল কার্টের তলায়।
213
00:15:07,530 --> 00:15:08,530
তুমি জেলে যাবে!
214
00:15:10,740 --> 00:15:12,910
কিন্তু ভেবেছিলাম আমরা পার্টনার!
215
00:15:12,990 --> 00:15:14,120
বন্ধু।
216
00:15:14,200 --> 00:15:16,120
আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম।
217
00:15:16,200 --> 00:15:18,830
তুমি যা শুনতে চেয়েছিলে,
তাই আমি শুনিয়েছিলাম তোমাকে।
218
00:15:18,910 --> 00:15:21,330
এই ওয়েইমিন তোমার ওপর আক্রমণ করার আগে
তোমাকে নরম করে নিয়েছিলাম।
219
00:15:24,670 --> 00:15:26,710
এটার ভার কিছুটা তোমার
ওপরেও বর্তায়।
220
00:15:28,550 --> 00:15:30,800
আর কাজটা তুমি অনেক সোজা করে দিয়েছ।
221
00:15:38,890 --> 00:15:40,890
তুমি আমার বিরুদ্ধে নুডলস ব্যবহার করেছ।
222
00:15:42,810 --> 00:15:43,900
কেউ...
223
00:15:44,400 --> 00:15:46,520
...আমার বিরুদ্ধে...
224
00:15:46,610 --> 00:15:47,820
..নুডলস...
225
00:15:48,530 --> 00:15:50,530
...ব্যবহার করবে না!
226
00:16:01,830 --> 00:16:03,120
ক্লাওস আর ভেরুকা?
227
00:16:03,210 --> 00:16:04,790
তোমরা এবার আর পার পাবে না!
228
00:16:06,130 --> 00:16:08,340
ক্লার্ক আর ভেনিসা, থামো এক্ষুণি!
229
00:16:20,060 --> 00:16:21,060
পো!
230
00:16:21,850 --> 00:16:22,850
ব্লেড।
231
00:16:22,890 --> 00:16:23,890
তুমি পালিয়েছ?
232
00:16:23,940 --> 00:16:25,020
তুমি তো সাহায্য করলে না!
233
00:16:25,100 --> 00:16:26,610
মিশন কিন্তু আমারও আছে।
234
00:16:26,690 --> 00:16:29,070
দুইটা শয়তান নেউলকে থামিয়ে
নিজেকে নিরপরাধ প্রমাণ করা।
235
00:16:29,150 --> 00:16:30,730
নেউল দুইটা আমার।
236
00:16:39,490 --> 00:16:42,080
হা! এবার ধরেছি তোমাকে।
237
00:16:42,160 --> 00:16:44,580
দ্যাখো, ভেরুকা।
এটা নদীর সেই ভালুকটা।
238
00:16:44,670 --> 00:16:47,960
ওহ! পান্ডারা আসলেই সাঁতার কাটে তাহলে?
239
00:16:48,040 --> 00:16:49,550
পাণ্ডি ওয়্যান্ডি?
240
00:16:49,630 --> 00:16:51,340
ক্লাওস আর ভেরুকা, থামো এক্ষুণি!
241
00:16:55,340 --> 00:16:57,430
হুম, তোমার বয়ফ্রেন্ড ধরা খেয়ে গেছে।
242
00:16:57,510 --> 00:16:59,260
আবার সেই ভোটকা ভালুকটা!
243
00:16:59,350 --> 00:17:00,600
ওর সমস্যাটা কী?
244
00:17:00,680 --> 00:17:01,720
ওটাই তোমার সমস্যা।
245
00:17:01,810 --> 00:17:05,140
নিজের মহান মিশন আর
গোপন কথাগুলো নিয়ে খুব হামবড়াই ভাব নিচ্ছ তুমি।
246
00:17:05,230 --> 00:17:07,860
- ভেবেছ তুমি সবার উপরে।
- সবার উপরে না, শুধু...
247
00:17:07,940 --> 00:17:09,520
ড্রাগন মাস্টার!
248
00:17:09,610 --> 00:17:12,480
কী? ঐ কমোডো ড্রাগনগুলোকে
পিছু নিতে দিয়েছ তুমি?
249
00:17:12,570 --> 00:17:13,490
না, শুধু ওয়েইমিনকে।
250
00:17:13,570 --> 00:17:15,780
অ্যাই, আমি 'শুধু ওয়েইমিন' নই।
251
00:17:23,580 --> 00:17:24,620
যথেষ্ট হয়েছে!
252
00:17:40,640 --> 00:17:42,720
লাগাতে পারোনি।
253
00:17:42,810 --> 00:17:44,180
আমাকে মনে আছে তোমার?
254
00:17:45,350 --> 00:17:49,020
থাকবে না কেন? তুমি আমাদের তাড়া করে বেড়াচ্ছিলে।
255
00:17:49,610 --> 00:17:50,650
সেটা না।
256
00:17:50,730 --> 00:17:52,150
তার আগে।
257
00:17:53,480 --> 00:17:55,940
আমাকে মনে আছে?
258
00:18:04,410 --> 00:18:07,410
তুমি সেই ছোট্ট মেয়েটি।
259
00:18:07,920 --> 00:18:10,750
এখন আর অতো ছোট নই।
260
00:18:23,220 --> 00:18:25,970
এখন আর ওসব কিছুই নই!
261
00:18:26,060 --> 00:18:27,390
না!
262
00:18:27,480 --> 00:18:30,060
আবার হ্যালো দিচ্ছি।
263
00:18:30,690 --> 00:18:32,020
হাত সরাও, পান্ডা।
264
00:18:34,690 --> 00:18:36,320
এসো তাহলে।
265
00:18:39,780 --> 00:18:42,160
ওহ, আবার এই লোক।
266
00:18:42,660 --> 00:18:44,700
নব্বই ভাগ নিশ্চিত ও আমাদের দলে না।
267
00:18:44,790 --> 00:18:47,040
নিরানব্বই ভাগ।
268
00:18:50,170 --> 00:18:51,670
তুমি একে চেনো?
269
00:18:51,750 --> 00:18:54,800
আমি ফরবিডেন কোম্পানির
হাত থেকে পালিয়েছি বলা যাবে না।
270
00:18:54,880 --> 00:18:57,210
অদ্ভুত দড়িছোঁড়া লোকটা ওদের হারিয়েছে।
271
00:19:01,550 --> 00:19:02,550
এসো।
272
00:19:03,180 --> 00:19:04,970
আরেকটু, আমাকে শুধু...
273
00:19:06,010 --> 00:19:07,770
মনে হয় আমি...
274
00:19:09,690 --> 00:19:10,770
মারছে।
275
00:19:18,240 --> 00:19:20,070
ধন্যবাদ।
276
00:19:20,150 --> 00:19:21,150
এসো!
277
00:19:27,370 --> 00:19:30,410
আমি জানতাম!
278
00:19:31,080 --> 00:19:32,000
তুমি ঠিকই আমাকে পছন্দ করো।
279
00:19:32,080 --> 00:19:35,040
আর আমি দুঃখিত।
আমার ওয়েইমিনের মতো চামচা লাগবে না।
280
00:19:35,130 --> 00:19:36,960
জীবনটা এমনিতেই অনেক সহজ আমার।
281
00:19:37,050 --> 00:19:39,090
এমন কাউকে দরকার যে আমাকে একটু চাপ দেবে।
282
00:19:39,170 --> 00:19:41,050
আমরা পার্টনার...
283
00:19:41,130 --> 00:19:42,720
অবস্থা ভালো না।
284
00:19:44,640 --> 00:19:46,720
তোমার সাথে কাজ করতে পারায়
আমি খুবই খুশি।
285
00:19:51,020 --> 00:19:53,480
পো! আমাদের সামনে একটা ভয়ানক বালুঝড়,
286
00:19:53,560 --> 00:19:55,900
আর পেছনে এক খুনে লোক।
287
00:19:56,480 --> 00:19:59,150
আমাদের কি এখন এ নিয়ে কথা বলা ঠিক হচ্ছে?
288
00:19:59,780 --> 00:20:01,110
তারমানে আমরা এখন আবার একদলে?
289
00:20:01,860 --> 00:20:03,660
যদি তুমি ভাবো যে আমরা ওদের হারাতে পারব, তবে হ্যাঁ।
290
00:20:03,740 --> 00:20:05,200
হ্যাঁ!
291
00:20:17,210 --> 00:20:20,170
দুইটা জীবন বাঁচলো।
জীবনের ঋণ শোধ হলো।
292
00:20:21,470 --> 00:20:23,050
রাবিয়া?
293
00:20:23,130 --> 00:20:25,680
তুমি আমাদের মাটির নিচের সুড়ঙ্গে ফেলে এসেছিলে?
294
00:20:27,550 --> 00:20:30,220
এটা কি গ্রামের সেই ছোট্ট মেয়েটা?
295
00:20:30,310 --> 00:20:32,810
তুমি কি ওকে অপহরণ করেছ?
296
00:20:32,890 --> 00:20:34,350
এসো! এদিকে।
297
00:20:34,440 --> 00:20:35,440
এটা হলো...
298
00:20:35,850 --> 00:20:38,230
রাবিয়ার বাড়ি।
299
00:20:39,860 --> 00:20:41,940
এসো তোমাকে বের হওয়ার রাস্তা দেখাই।
300
00:20:42,740 --> 00:20:45,820
কেউ আমার অপহরণের প্রশ্নের জবাব দিলো না।
301
00:20:53,960 --> 00:20:55,080
ধন্যবাদ, রাবি।
302
00:20:55,580 --> 00:20:58,340
আসলেই, সবকিছু নিজে নিজে করা
সম্ভব না আমার পক্ষে।
303
00:20:58,420 --> 00:20:59,630
তুমি এটা ফেলে দিয়েছিলে।
304
00:21:07,090 --> 00:21:08,470
পো।
305
00:21:08,970 --> 00:21:10,810
- এটা কি সম্ভব যে আমি...
- হ্যাঁ?
306
00:21:10,890 --> 00:21:11,890
চুপ!
307
00:21:13,350 --> 00:21:14,350
পো।
308
00:21:15,060 --> 00:21:17,600
এখন থেকে ম্যাপটা তোমার কাছে থাকবে।
309
00:21:19,270 --> 00:21:21,400
হায় খোদা, আমি জানতাম!
310
00:21:21,480 --> 00:21:23,990
আমরা এখন হাঁটব, ঠিক আছে?
311
00:21:27,490 --> 00:21:31,080
তুমি কে, জানি না, কিন্তু ধন্যবাদ
মরুর বিজ্ঞ কন্যা।
312
00:21:31,160 --> 00:21:33,580
ঠিক আছে, বাই বাই!
313
00:21:36,790 --> 00:21:38,580
হারানো শহরে পৌঁছাতে আর কতদূর?
314
00:21:38,670 --> 00:21:40,590
৫২০,০০০ ধাপ।
315
00:21:40,670 --> 00:21:42,590
আমরা কয় নম্বরে আছি?
316
00:21:42,670 --> 00:21:45,050
তুমি কি গুনছ?
মানে, তুমি কি গোনা শুরু করেছ?
317
00:21:45,130 --> 00:21:47,050
হ্যাঁ, আর এখন আমি আমার
জায়গা হারিয়ে ফেলেছি।
318
00:21:47,130 --> 00:21:49,760
ওহ, দুঃখিত! বেশ, আমরা এখন
একসাথে গুনতে পারব।
319
00:21:49,850 --> 00:21:51,930
- জোরে জোরে!
- পো?
320
00:21:52,010 --> 00:21:53,560
- হুম?
- আমাকে ম্যাপটা ফেরত দাও।
321
00:21:53,640 --> 00:21:57,640
ওহ, আমি জানতাম ওই ড্রাগন মাস্টার।
322
00:21:58,230 --> 00:22:00,310
ও আমার নুডল কার্ট নষ্ট করেছিল।
323
00:22:00,400 --> 00:22:01,900
আমি এমপেররকে বলে দেবো!
324
00:22:11,740 --> 00:22:15,160
রাবিয়া, সোনা, তুমি কোথায় গিয়েছিলে?
325
00:22:15,250 --> 00:22:17,250
হ্যালো।
326
00:22:35,890 --> 00:22:39,440
ভাবছিলাম, তুমি আমাকে আমার এক
পুরানো বন্ধুর খোঁজ দিতে পারবে কি না।
327
00:22:41,890 --> 00:22:49,440
অনুবাদে - কুদরতে জাহান
328
00:22:50,890 --> 00:22:55,440
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।