1
00:00:40,083 --> 00:00:41,283
আমাদের আর কোনো উপায় ছিল না।
2
00:00:42,500 --> 00:00:45,041
ও জেনেবুঝেই এটাতে নাম লিখিয়েছিল।
3
00:00:47,708 --> 00:00:48,958
এখানে আমাদের মিশন শেষ।
4
00:00:49,541 --> 00:00:52,708
আমরা তো চামড়ায়ও আঁচড় দিতে পারিনি।
সিল্কো এখনো ওখানে আছে।
5
00:00:54,708 --> 00:00:57,708
বুঝো না নাকি তুমি?
আমি এখন খুনের সাথে জড়িত!
6
00:00:59,250 --> 00:01:02,166
বাচ্চার বাড়ি না ফেরার
ম্যাসেজ পাওয়া পরবর্তী বাবা মা...
7
00:01:03,250 --> 00:01:05,000
আমি জানি না লাশটা
এখন কোথায় নিয়ে যাবো।
8
00:01:05,583 --> 00:01:07,000
আমরা কি লাশটা
এভাবে ফেলে চলে যবো?
9
00:01:07,750 --> 00:01:09,708
তুমি সবসময় খুনের সাথে জড়িত ছিলে।
10
00:01:09,791 --> 00:01:12,375
ব্যাপারটা হলো তুমি সেটা কখনো সরাসরি দেখোনি।
একটা মৃত ছেলে?
11
00:01:12,458 --> 00:01:14,726
ও যেখান থেকে এসেছে সেখানে
এমন হাজারো ছেলে মরে পড়ে আছে, সিল্কোর কারণে...
12
00:01:14,750 --> 00:01:17,666
আর তোমার মতো লোকদের কারণে
যারা প্রকৃত বিষয়টা না দেখার ভান করে।
13
00:01:18,916 --> 00:01:21,000
- এই মিশন শেষ।
- আমার মিশন চলবে।
14
00:01:23,916 --> 00:01:25,666
ওগুলো খুলে ফেলো।
15
00:01:31,541 --> 00:01:32,958
খুলে নাও পারলে।
16
00:01:38,333 --> 00:01:40,166
আমি তোমাকে ওগুলো সহ যেতে দেবো না।
17
00:01:40,250 --> 00:01:42,833
তাহলে, আমার মনে হয় তোমাকে
আরো একজন বস্তির বাসিন্দার প্রাণ নিতে হবে।
18
00:01:59,375 --> 00:02:00,708
তুমি একা জিততে পারবে না।
19
00:02:43,250 --> 00:02:46,000
♪ I wake up to the sounds
Of the silence that arouse ♪
20
00:02:46,083 --> 00:02:49,083
♪ From my mind to run around
Put my ear up to the ground ♪
21
00:02:49,166 --> 00:02:52,583
♪ I'm searching to behold
The stories that I told ♪
22
00:02:52,666 --> 00:02:55,666
♪ My back is to the world
That was smiling when I turned ♪
23
00:02:55,750 --> 00:03:01,166
♪ Tell you you're the greatest ♪
24
00:03:01,250 --> 00:03:07,708
♪ But once you turn, they hate us ♪
25
00:03:08,916 --> 00:03:11,208
♪ Oh, the misery ♪
26
00:03:11,291 --> 00:03:14,333
♪ Everybody wants to be my enemy ♪
27
00:03:15,250 --> 00:03:17,375
♪ Spare the sympathy ♪
28
00:03:17,458 --> 00:03:20,708
♪ Everybody wants to be my enemy ♪
29
00:03:20,791 --> 00:03:22,916
♪ Hey-o, I swear ♪
30
00:03:23,000 --> 00:03:24,833
♪ I never be insane ♪
31
00:03:25,750 --> 00:03:26,833
♪ My enemy ♪
32
00:03:26,916 --> 00:03:28,875
♪ Hey-o, I swear ♪
33
00:03:28,958 --> 00:03:30,625
♪ I never be insane ♪
34
00:03:30,708 --> 00:03:32,458
♪ Look out for yourself ♪
35
00:03:41,208 --> 00:03:44,250
বহুদিন পর টপসাইডের লোকেরা
এমন দুঃসাহস দেখালো।
36
00:03:44,333 --> 00:03:48,208
মৃত শেরিফের ব্যাপারে তুমি কী চাও বলো।
তার অবদান অস্বীকার করা যায় না।
37
00:03:48,291 --> 00:03:50,375
দুঃখের বিষয় জিঙ্কস তার গুরুত্বটা উপলব্ধি করেনি।
38
00:03:51,333 --> 00:03:52,958
আমরা আরেকজনকে ভাড়া করব।
39
00:03:53,500 --> 00:03:55,125
আমার ছেলেকে যে...
40
00:03:55,208 --> 00:03:58,041
হারামির বাচ্চা খুন করেছে
তার ব্যাপারে তুমি কি কিছু করবে?
41
00:03:58,125 --> 00:04:01,500
জানি তো কী করবে।
বলবে-- "জিঙ্কস এটা সামলাবে।"
42
00:04:01,583 --> 00:04:04,916
যেভাবে ও অন্য সবকিছু সামলে এসেছে।
43
00:04:06,041 --> 00:04:11,083
আমরা সবাই
তোমার ছেলের মৃত্যুতে শোকাহত, রেনি।
44
00:04:11,625 --> 00:04:18,416
কমপক্ষে, আমরা মনকে সান্ত্বনা দিতে পারছি যে
ও আমাদের উদ্দেশ্য সাধন করতে গিয়ে জীবন দিয়েছে...
45
00:04:18,500 --> 00:04:25,166
এখানে প্রায়শই ঘটা কিছু তুচ্ছ
ব্যক্তিগত বিবাদ ঘটানোর পরিবর্তে।
46
00:04:25,250 --> 00:04:28,875
উদ্দেশ্য সাধনের জন্য ত্যাগ
কথাটা তোমার মুখে মানায় না।
47
00:04:29,583 --> 00:04:31,583
জিঙ্কস কোথায় আছে শুনি?
48
00:04:33,416 --> 00:04:35,208
ওকে লাশ নিয়ে যেতে সাহায্য করো।
49
00:05:14,708 --> 00:05:15,708
ভিক্টোর...
50
00:05:16,166 --> 00:05:18,958
আমি জানি সম্ভবত এটা কখনো
দিনের আলো দেখবে না,
51
00:05:19,541 --> 00:05:23,625
কিন্তু পৃথিবীকে আরো সুন্দর করে গড়ে তোলার জন্য
তোমাকে ক্লান্তিহীনভাবে কাজ করতে দেখার পর...
52
00:05:24,333 --> 00:05:27,500
আমি নিজেকে ক্ষমা করতে পারব না
যদি আমি চেষ্টা না করি।
53
00:05:29,541 --> 00:05:31,708
সবাইকে তো যার যার
ভূমিকাটা পালন করতে হবে, নাকি?
54
00:06:15,000 --> 00:06:16,083
ওকে।
55
00:06:33,333 --> 00:06:35,791
নক্সাসের মদ তুলনামূলক একটু বেশিই কড়া।
56
00:06:35,875 --> 00:06:37,434
উষ্ণ জলবায়ুর কারণে আঙ্গুর শক্ত হয়ে যায়।
57
00:06:37,458 --> 00:06:41,458
কিন্তু তারপর, নক্সাসে টিকে থাকতে সক্ষম
সবকিছু শক্ত হয়ে যায়।
58
00:06:45,250 --> 00:06:46,916
মেল, তুই কি এটা...
59
00:06:49,083 --> 00:06:51,416
যাও এখান থেকে।
60
00:06:57,291 --> 00:06:59,916
- হুমম।
- জেইসের কাছ থেকে দূরে থাকো!
61
00:07:00,000 --> 00:07:01,416
টুরু লাভ দেখছি।
62
00:07:01,500 --> 00:07:05,166
আরো ভালো কথা, তোমার জাহাজে গিয়ে উঠো
আর বেরিয়ে যাও আমার শহর থেকে।
63
00:07:06,583 --> 00:07:09,208
নিজের আবেগ কন্ট্রোল কর।
আমি তোকে এর চেয়ে ভালো শিখিয়েছি।
64
00:07:26,208 --> 00:07:27,688
তুই বিপদের ভিতরে আছিস, মেল।
65
00:07:28,166 --> 00:07:31,250
তোর ভাইকে যে খুন করেছিল সে মনে করে
প্রতিশোধ নেয়া এখনো শেষ হয়নি।
66
00:07:31,333 --> 00:07:33,541
আর তার অস্ত্রভাণ্ডার আমাদের চেয়ে সমৃদ্ধ।
67
00:07:33,625 --> 00:07:37,125
যদি হেক্সটেককে অস্ত্রে রূপান্তরিত করার সুযোগ থাকে,
তাহলে আমাদের অবশ্যই সেই সুযোগ নিতে হবে।
68
00:07:37,208 --> 00:07:39,541
পিল্টওভার তোমার পরীক্ষাক্ষেত্র না।
69
00:07:39,625 --> 00:07:42,291
তুই যে প্রক্রিয়া শুরু করেছিলি
আমি কেবল সেটার গতি বাড়িয়ে দিয়েছি।
70
00:07:42,375 --> 00:07:45,125
আমি এই শহরকে তোমার মতো
মানুষদের থেকে রক্ষা করতে চেয়েছিলাম।
71
00:07:45,666 --> 00:07:49,333
আমি বিশ্বাস করতে পারছি না
তুমি নিজের গা বাঁচানোর জন্য একটা যুদ্ধ শুরু করবে।
72
00:07:49,416 --> 00:07:52,916
আমি আমাদের পরিবারকে রক্ষা করার জন্য
প্রয়োজনে পুরো পৃথিবীতে আগুন জ্বালিয়ে দেবো।
73
00:07:53,000 --> 00:07:54,166
না।
74
00:07:54,250 --> 00:07:58,333
তুমি আমাকে ঘরছাড়া করার পরে
আমি আর পরিবারের অংশ ছিলাম না।
75
00:08:00,291 --> 00:08:02,958
কেন? তুমি এটা কেন করেছিলে?
76
00:08:03,750 --> 00:08:05,416
কারণ তুই আমাকে দুর্বল করে দিয়েছিলি!
77
00:08:05,500 --> 00:08:08,791
যখনই আমি আমাদেরকে নিরাপদে রাখার জন্য
দরকারী কোনো সিদ্ধান্ত নিতাম...
78
00:08:08,875 --> 00:08:11,875
তখন তোর চোখে ওই চাহনি আমি সইতে পারতাম না!
79
00:08:19,041 --> 00:08:20,458
আমাদের ওই অস্ত্র লাগবে, মেল।
80
00:08:22,833 --> 00:08:24,291
যুদ্ধ শুরু করা যাক।
81
00:08:26,166 --> 00:08:27,250
আর তুই বাসায় আয়,
82
00:08:27,958 --> 00:08:29,791
আমার পাশে নিজের জায়গা নে।
83
00:08:31,833 --> 00:08:33,291
ওটাই তোর আসল জায়গা।
84
00:08:44,583 --> 00:08:45,750
আমি দুঃখিত।
85
00:08:46,708 --> 00:08:49,541
আমি জানি না
কোথায় ফেললে তুমি বেশি পছন্দ করতে।
86
00:08:53,000 --> 00:08:53,916
আমি দুঃখিত।
87
00:09:27,208 --> 00:09:28,458
আমি কি কোনো কাজে ব্যাঘাত ঘটাচ্ছি?
88
00:09:41,375 --> 00:09:44,041
বিশিষ্ট আবিষ্কারকদের প্রতিযোগিতার কথা মনে আছে?
89
00:09:45,333 --> 00:09:48,416
ঘোড়ার গাড়িতে বসে তোর
গিয়ারের খাঁজ কাটার কথা আমার মনে আছে।
90
00:09:49,833 --> 00:09:52,500
তারা ইঞ্জিন ঘুরাতে শুরু করল
আর পুরো গাড়িটা ঝনঝন করতে শুরু করেছিল।
91
00:09:52,583 --> 00:09:54,875
আমি মনে করেছিলাম
ছুটে যাওয়া গিয়ারটা কাউকে কানা করে দেবে।
92
00:09:56,125 --> 00:09:57,833
ভালো কথা যে,
তুই বমি করে দিসনি।
93
00:09:59,875 --> 00:10:01,500
তখন সবকিছু পরিষ্কার হয়ে গিয়েছিল।
94
00:10:05,000 --> 00:10:06,541
তোকে এটা ধ্বংস করতে হবে।
95
00:10:08,125 --> 00:10:09,125
আমি জানি।
96
00:10:09,750 --> 00:10:10,750
হেক্সকোরটা।
97
00:10:13,083 --> 00:10:15,708
আমি... আমি ওটা ধ্বংস করতে পারছি না।
98
00:10:16,750 --> 00:10:19,291
কাজটা তোকেই করতে হবে, প্লিজ।
99
00:10:22,625 --> 00:10:24,000
কিন্তু তোর রোগের কী হবে?
100
00:10:24,083 --> 00:10:26,083
হেক্সকোর ছাড়া...
101
00:10:27,583 --> 00:10:29,291
আমাকে কথা দে।
102
00:10:32,791 --> 00:10:34,750
আচ্ছা। আচ্ছা।
103
00:10:35,541 --> 00:10:36,791
কথা দিলাম।
104
00:10:38,583 --> 00:10:41,500
আমরা নিজেদের হারিয়ে ফেলেছি।
আমাদের স্বপ্ন হারিয়েছি।
105
00:10:42,083 --> 00:10:47,041
মহান কিছুর পিছনে ছুটতে গিয়ে,
আমরা ভালো কাজ করতে ব্যর্থ হয়েছি।
106
00:10:48,875 --> 00:10:50,500
এই ভুলটা আমাদের শোধরাতে হবে।
107
00:10:53,708 --> 00:10:56,458
আমি ব্যস্ত আছি।
108
00:11:16,916 --> 00:11:19,708
যখন তুমি ভ্যান্ডারকে চেয়ার থেকে সরিয়েছিলে,
আমি মনে করেছিলা...
109
00:11:19,791 --> 00:11:23,958
"এইবার এমন একজন এসেছে যে জানে
এন্টারপ্রাইজ চালাতে গেলে কী করতে হয়।"
110
00:11:24,041 --> 00:11:26,958
ভাবভঙ্গি, উপজ্ঞা, চাহনি।
111
00:11:27,458 --> 00:11:29,041
কমপ্লিট প্যাকেজ ছিলে তুমি।
112
00:11:29,875 --> 00:11:33,083
সবসময় দুই ধাপ সামনে।
113
00:11:34,000 --> 00:11:36,958
কিন্তু সময় তোমাকে
একধাপ পিছিয়ে দিয়েছে, কাক্কা।
114
00:11:40,708 --> 00:11:42,375
তুমি কি ওর দলে নাকি?
115
00:11:42,958 --> 00:11:44,625
তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলে, সিল্কো।
116
00:11:48,041 --> 00:11:50,458
তোমাদের হয়তো মনে নেই
এন্টারপ্রাইজ হওয়ার আগে...
117
00:11:50,541 --> 00:11:53,333
আন্ডার-সিটি কেমন ছিল।
118
00:11:54,250 --> 00:11:55,250
কিছুই ছিল না আমাদের।
119
00:11:56,125 --> 00:11:58,458
ওই সময় কিসে আমাদের
টিকিয়ে রেখেছিল জানো?
120
00:12:00,583 --> 00:12:01,875
বিশ্বস্ততা।
121
00:12:02,791 --> 00:12:06,291
ভায়েরা আর বোনেরা পিঠে পিঠ লাগিয়ে
সবকিছুর মোকাবেলা করতাম।
122
00:12:07,166 --> 00:12:11,125
এখন আমাকে তোমাদের মতো
পরজীবীর সাথে বাতাস ভাগাভাগি করতে হচ্ছে,
123
00:12:12,250 --> 00:12:14,666
যারা তাদের পূর্ববর্তীদের ত্যাগের সুযোগ নেয়।
124
00:12:15,291 --> 00:12:18,291
আজই হবে তোমার জীবনের শেষ দিন, সিল্কো।
125
00:12:18,916 --> 00:12:21,083
এই ঝুঁকির কথা
আমি সারাজীবন ধরে জানতাম।
126
00:12:22,583 --> 00:12:25,166
কিন্তু বিশ্বস্ততার প্রতি এখনো আমার ভরসা আছে।
127
00:12:54,666 --> 00:12:56,833
এই বেইমানির জন্য
আমি তোর ছেলেকে খুন করতাম।
128
00:12:56,916 --> 00:12:59,583
কিন্তু তোর ছেলে তো আগেই মরে গেছে।
129
00:13:00,333 --> 00:13:02,416
বেরিয়ে যা।
130
00:13:08,625 --> 00:13:09,875
তুমি কি প্রভাবিত হয়েছিলে?
131
00:13:10,625 --> 00:13:12,500
ওর মতো কীটের কথায় না।
132
00:13:15,125 --> 00:13:16,791
কিন্তু প্রভাবিত হতে আর কতক্ষণ।
133
00:13:30,250 --> 00:13:31,250
হুমম।
134
00:13:56,541 --> 00:13:58,000
অতর্কিত আক্রমণ করার জন্য উপযুক্ত জায়গা।
135
00:14:01,916 --> 00:14:03,625
আর তুমি তোমার হাতুড়ি ছাড়া এসেছ।
136
00:14:06,791 --> 00:14:10,125
আমাকে সম্প্রতি মনে করিয়ে দেয়া হয়েছে
মূলত কী কারণে আমরা একত্রিত হয়েছিলাম।
137
00:14:10,708 --> 00:14:12,583
প্রাচীরের বাইরের হুমকি মোকাবেলা করতে।
138
00:14:13,500 --> 00:14:15,291
প্রাচীরর বাইরের হুমকি সম্পর্কে
এই শহরের একটু আধটু ধারণা আছে।
139
00:14:15,951408 --> 00:14:16,958
অগ্রগতি করতে।
140
00:14:18,500 --> 00:14:20,833
আমি তোমাদের
অগ্রগতির পথে বাধা হতে চাই না।
141
00:14:40,125 --> 00:14:42,666
"শুল্কোমুক্ত বাণিজ্য পথ,
টপসাইডে থাকা আন্ডার-সিটির লোকদের নাগরিকত্ব প্রদান,
142
00:14:42,750 --> 00:14:45,458
বিনা বাধায় হেক্সগেটে প্রবেশের অনুমতি, সার্বভৌমত্ব।"
143
00:14:46,083 --> 00:14:48,458
তুমি কি সত্যিই মনে করো
এতকিছু দাবি করার মতো অবস্থানে তুমি আছো?
144
00:14:48,541 --> 00:14:51,458
আমি তোমার সাহসিকতার তারিফ করি।
145
00:14:51,541 --> 00:14:53,500
তোমার এত সাহস আছে জানা ছিল না।
146
00:14:54,083 --> 00:14:56,708
কিন্তু হামলার পরেই অলোচনার প্রস্তাব,
147
00:14:57,500 --> 00:14:59,041
বুঝাই তো যাচ্ছে কাজটা কার।
148
00:15:01,916 --> 00:15:03,083
তুমি ভয় পাচ্ছো।
149
00:15:03,875 --> 00:15:04,916
আমি ভয় পাচ্ছি।
150
00:15:05,541 --> 00:15:08,375
আজ আমি এক ঝলক দেখেছি
আমাদের ভিতরে যুদ্ধ বাধলে সেটা কেমন হবে।
151
00:15:09,583 --> 00:15:11,708
তোমাদের লোকজন
আমাদের সামনে টিকতেই পারবে না।
152
00:15:12,500 --> 00:15:13,791
কাউন্সিলের কোনো যায় আসে না।
153
00:15:15,375 --> 00:15:17,625
আমি বিনাশের হাত থেকে
তোমাদেরকে রক্ষা করার চেষ্টা করছি।
154
00:15:21,250 --> 00:15:22,250
বাহ, বাহ।
155
00:15:22,958 --> 00:15:26,083
যা মনে করেছিলাম
তুমি তো তার চাইতে চালাক দেখছি।
156
00:15:26,916 --> 00:15:29,000
তুমি শান্তি চাইলে,
এই শর্তগুলো পূরণ করতে হবে।
157
00:15:31,000 --> 00:15:32,916
তুমি শিমার উৎপাদন করা বন্ধ করবে?
158
00:15:33,000 --> 00:15:34,083
অর্ধেক বন্ধ হয়েই গেছে।
159
00:15:34,708 --> 00:15:35,791
রত্নপাথরটা হস্তান্তর করো।
160
00:15:37,458 --> 00:15:38,500
আর আমার জিঙ্কসকে চাই।
161
00:15:39,166 --> 00:15:40,833
ও যা করেছে
ওকে সেটার খেসারত দিতে হবে।
162
00:15:41,916 --> 00:15:44,958
এই অপরাধের দায় ওর না।
ও আমার হয়ে কাজ করছিল।
163
00:15:45,666 --> 00:15:49,583
বিশ্বাস করো, আমি যদি চাইতাম,
তাহলে তুমি স্টিলওয়াটার কারাগারে পচে মরতে,
164
00:15:50,458 --> 00:15:53,416
কিন্তু আমরা তো সাপের মাথা কেটে
তার সাথে চুক্তি করতে পারি না।
165
00:15:53,500 --> 00:15:55,083
আমাদের দুজনকেই
এই চুক্তিতে কিছু ছাড় দিতে হবে।
166
00:15:56,583 --> 00:15:59,666
জিঙ্কসকে আমার হাতে তুলে দাও।
তাহলে আমি জন জাতির স্বাধীনতা দেবো।
167
00:16:32,916 --> 00:16:34,000
বিস্ময়কর।
168
00:16:34,625 --> 00:16:37,583
তুমি বলছ এই সবকিছু গড়ে উঠেছে
তোমার এই ছোট্ট জীবনকালে?
169
00:16:38,333 --> 00:16:41,791
এত দ্রুত সময়ে
তোমরা এতকিছু সম্পন্ন করলে কীভাবে?
170
00:16:41,875 --> 00:16:45,125
যখন বাঁচামরা নির্ভর করে তখন দেখবেন
আপনি কতকিছু করতে সক্ষম।
171
00:16:47,500 --> 00:16:48,958
আর এই আকৃতি কেন?
172
00:16:49,041 --> 00:16:53,000
অবশ্যই এর চেয়ে কার্যকর
আর নিরাপদ যাতায়াত পদ্ধতি আছে।
173
00:16:54,541 --> 00:16:55,958
ফায়ারলাইট!
174
00:16:56,041 --> 00:16:57,458
- হাহ?
- হুমম?
175
00:17:02,375 --> 00:17:04,416
ওহ।
176
00:17:04,500 --> 00:17:07,020
মানুষকে শুধু টিকে থাকার জিনিস দিলেই চলবে না,
177
00:17:07,666 --> 00:17:09,750
তাদেরকে এমন কিছু দিতে হবে
যাতে তারা প্রাণভরে বাঁচতে পারে।
178
00:17:20,500 --> 00:17:23,500
হাজার বার আমি এই মুহূর্তের কথা ভেবেছি।
179
00:17:25,000 --> 00:17:26,291
কখনো এমন ফিল হয়নি।
180
00:17:27,666 --> 00:17:29,083
আমরা সবসময় যা চেয়েছিলাম।
181
00:17:30,208 --> 00:17:31,791
ছেলেটা তো দাবি থেকে নড়লই না।
182
00:17:33,166 --> 00:17:35,708
আর সমস্যা ছাড়া আমি কী এমন হারাব?
183
00:17:37,875 --> 00:17:40,041
ওহ, এখন সবকিছুর মর্ম বুঝতে পারছি, ভাই।
184
00:17:54,375 --> 00:17:58,333
জগতে একটা কন্যা সন্তানের চেয়ে
সর্বনাশা আর কি কিছু আছে?
185
00:18:29,166 --> 00:18:31,583
ধ্যাত্তেরি।
186
00:18:35,541 --> 00:18:36,781
যা ভাগ!
187
00:19:12,708 --> 00:19:14,916
সবাই বেরিয়ে যা।
188
00:21:06,000 --> 00:21:08,625
তোর ডিফেন্সে দুর্বলতা আছে।
189
00:21:11,750 --> 00:21:14,083
আমার বলতে মন চাইছে
এটা ধীরে ধীরে সহজ হয়, বাছা।
190
00:21:14,791 --> 00:21:16,208
কিন্তু সেটা বললে তো মিথ্যা বলা হবে।
191
00:21:17,166 --> 00:21:18,583
তবে আমি বলতে পারি ...
192
00:21:19,166 --> 00:21:20,625
ওর এখনো তোকে প্রয়োজন।
193
00:21:20,708 --> 00:21:22,250
ওদের সবার প্রয়োজন।
194
00:21:22,916 --> 00:21:25,458
তো তুই কি বলিস?
195
00:21:31,625 --> 00:21:32,750
এইতো আমার মেয়ে।
196
00:22:43,291 --> 00:22:44,625
সিল্কো।
197
00:22:58,250 --> 00:22:59,625
দারুণ দেখিয়েছিস, বোন।
198
00:23:05,291 --> 00:23:06,541
কাউন্সিলরগণ...
199
00:23:07,250 --> 00:23:09,291
আন্ডারগ্রাউন্ডে আমার সাম্প্রতিক...
200
00:23:09,375 --> 00:23:11,750
অননুমদিত কার্যক্রম
আমাকে দুইটা জিনিস দেখিয়েছে।
201
00:23:12,541 --> 00:23:15,250
ওখানে বসবাসরত জনগণকে
শাসন করার যোগ্যতা আমার নেই।
202
00:23:15,916 --> 00:23:17,208
আর আপনাদেরও নেই।
203
00:23:17,958 --> 00:23:20,416
ওদের প্রতি আমাদের সমবেদনা...
204
00:23:21,000 --> 00:23:22,166
ত্যাগ,
205
00:23:23,083 --> 00:23:25,416
সংহতি প্রদর্শনের সুযোগ হাতছাড়া হয়েছে।
206
00:23:27,333 --> 00:23:29,000
যৌক্তিক কারণেই
ওরা আমাদের বিশ্বাস করে না।
207
00:23:29,500 --> 00:23:31,875
তুমি তো ভালোভাবেই
সবকিছু পরিচালনা করছ, জেইস।
208
00:23:33,125 --> 00:23:36,625
সম্মানের সাথে বলছি, আপনারা আমার সম্পর্কে
কী ধারণা পোষণ করেন তাতে আমার কোনো যায় আসে না।
209
00:23:39,666 --> 00:23:40,666
তুমি ছাড়া।
210
00:23:41,541 --> 00:23:42,541
তুমি ঠিক ছিলে।
211
00:23:43,125 --> 00:23:44,250
তুমি সবসময় ঠিক ছিলে।
212
00:23:45,500 --> 00:23:48,208
এখানে আমার সময় ফুরিয়ে এসেছে,
কিন্তু আমি আমার পার্টনার ও জনিয়েট...
213
00:23:48,875 --> 00:23:52,500
ভিক্টোরের সাথে এসেছি
চূড়ান্ত একটা প্রস্তাবনা নিয়ে।
214
00:23:54,625 --> 00:23:58,000
জেইস সিল্কোর সাথে একটা শান্তিচুক্তি করেছে।
215
00:23:59,000 --> 00:24:02,833
আন্ডার-সিটির স্বাধীনতার বিনিময়ে।
216
00:24:03,416 --> 00:24:06,541
কী? অসম্ভব!
আমাদের আইনগত...
217
00:24:42,000 --> 00:24:44,583
সত্যিই ভেবেছিলাম
আমি জায়গাটার কথা ভুলে গিয়েছি।
218
00:24:45,958 --> 00:24:48,625
কিন্তু আমার আরো
ভালো করে জানা উচিত ছিল।
219
00:24:49,791 --> 00:24:50,875
পাওডার?
220
00:24:50,958 --> 00:24:53,916
কোনোকিছু সবসময় মৃত থাকে না।
221
00:24:57,625 --> 00:24:58,916
আমরা কি একা?
222
00:25:00,166 --> 00:25:01,916
আপাতত।
223
00:25:02,916 --> 00:25:04,333
হয়তো সবসময়।
224
00:25:06,375 --> 00:25:07,916
একটা গোপন কথা জানতে চাস?
225
00:25:09,541 --> 00:25:11,375
সিল্কো মনে করে সে জিঙ্কসকে তৈরি করেছে,
226
00:25:11,875 --> 00:25:17,041
তার বাকসর্বস্ব বক্তৃতা
আর কঠিন সব অনুশীলনের মাধ্যমে।
227
00:25:17,125 --> 00:25:19,958
"দ্বিধা ঝেড়ে ফেল, জিঙ্কস।"
228
00:25:20,041 --> 00:25:21,833
"ওদের ত্রাসে পরিণত হ, জিঙ্কস।"
229
00:25:21,916 --> 00:25:26,083
যেন সবকিছু একই রকম ছিল
যখন ভ্যান্ডার তাকে ছেড়ে গিয়েছিল।
230
00:25:26,833 --> 00:25:29,708
কিন্তু জিঙ্কসকে সে তৈরি করেনি।
231
00:25:31,125 --> 00:25:32,333
তুই করেছিলি।
232
00:25:34,750 --> 00:25:36,166
আমি দুঃখিত, পাওডার।
233
00:25:37,333 --> 00:25:38,791
আমি কখনো
তোকে ছেড়ে যেতে চাইনি।
234
00:25:39,750 --> 00:25:41,125
তুই কখনো ছেড়ে যাসনি।
235
00:25:42,125 --> 00:25:43,791
আমি সবসময় তোকে শুনতে পেতাম।
236
00:25:43,875 --> 00:25:48,458
রাস্তায় তোর ছায়া,
আমার ঘাড়ের পিছনের ঘামাচি।
237
00:25:49,833 --> 00:25:51,708
তোর আওয়াজ।
238
00:25:52,291 --> 00:25:54,041
আমাকে ঠেলেছিল।
239
00:25:54,125 --> 00:25:57,250
আমাকে বেছে নিয়েছিল
যখন সব রং কালো ছিল।
240
00:25:58,708 --> 00:26:00,541
তোর কারণেই
আমি এখনো বেঁচে আছি।
241
00:26:01,708 --> 00:26:04,375
আমি ওই অন্ধকার কারাগারে
অনেক রাত কাটিয়েছি।
242
00:26:04,458 --> 00:26:08,458
বরফ শীতল মেঝেতে, ক্ষুধার্ত অবস্থায়,
রক্তাক্ত হয়ে, সময় গুনতে গুনতে কেটেছে।
243
00:26:10,000 --> 00:26:11,291
একমাত্র...
244
00:26:11,875 --> 00:26:15,291
একমাত্র তোকে ফিরে পাওয়ার আশা
আমাকে ওই সময় টিকিয়ে রেখেছিল।
245
00:26:19,958 --> 00:26:22,833
আমরা কি এখনো বোন আছি?
246
00:26:24,375 --> 00:26:27,333
সারাজীবন আমরা বোন থাকব।
247
00:26:31,625 --> 00:26:34,750
- আমি সবসময় জানতাম তুই ফিরে আসবি।
- কী করতে চাইছিস তুই?
248
00:26:50,125 --> 00:26:53,125
- না।
- ও আমাদের সবকিছু কেড়ে নিয়েছে।
249
00:26:54,000 --> 00:26:56,375
ঠিক এখানে,
ও ভ্যান্ডারকে পিছন থেকে ছুরি মেরেছিল।
250
00:26:56,458 --> 00:26:58,166
যেমনটা ও আমার সাথে করার প্লান করেছিল।
251
00:27:01,583 --> 00:27:04,916
তুই আমাকে ছেড়ে চলে যাওয়ার
পুরোটা সময় ও সত্যটা জানতো।
252
00:27:06,416 --> 00:27:07,541
মিথ্যাবাদী।
253
00:27:09,583 --> 00:27:12,041
উমম। এখানে একজন অনুপস্থিত আছে।
254
00:27:36,833 --> 00:27:37,833
হাহ?
255
00:27:42,958 --> 00:27:45,333
আজ সকালে আমি তোর
গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম।
256
00:27:46,291 --> 00:27:47,958
কী করেছিস তুই?
257
00:27:48,833 --> 00:27:51,000
- আমি ওকে একটা জলখাবার বানিয়েছি।
- হাহ?
258
00:27:56,333 --> 00:27:58,250
না!
259
00:27:59,133 --> 00:28:00,541
যাহ!
260
00:28:01,041 --> 00:28:02,375
তাই বলে আমি অতটা সাইকো না।
261
00:28:13,541 --> 00:28:16,041
পাওডার!
ওকে এসবের বাইরে রাখ।
262
00:28:21,875 --> 00:28:23,583
এখন...
263
00:28:25,708 --> 00:28:27,458
আমি কোথায় বসব?
264
00:28:30,375 --> 00:28:32,916
সেটা তুই ঠিক করে দিবি।
265
00:28:41,291 --> 00:28:43,541
ওকে মেরে ফেল।
266
00:28:44,291 --> 00:28:46,583
ওকে পরপারে পাঠিয়ে দে...
267
00:28:47,458 --> 00:28:49,916
তাহলে তুই পাওডারকে ফিরে পাবি।
268
00:28:50,750 --> 00:28:52,125
উম।
269
00:28:53,833 --> 00:28:55,666
- আমি পারব না।
- আহ।
270
00:28:56,833 --> 00:28:58,916
না! পাওডার, শোন।
271
00:28:59,000 --> 00:29:01,375
আমরা... এখান থেকে চলে যেতে পারি।
272
00:29:01,458 --> 00:29:03,708
আমরা চলে যাবো
আর কখনো ফিরে আসব না।
273
00:29:04,291 --> 00:29:05,375
আমরা কোথায় যাবো?
274
00:29:05,958 --> 00:29:08,666
না, না, না।
ও এটা বলছে না।
275
00:29:09,500 --> 00:29:11,500
এটা সত্যি,
আমরা এটা পিছনে ফেলে যাবো।
276
00:29:11,583 --> 00:29:13,226
তোকে আর কখনো
ওর মুখ দেখতে হবে না, পাওডার।
277
00:29:17,041 --> 00:29:19,041
তুমি আবার এই ব্যাপারে কী বলবে?
278
00:29:21,333 --> 00:29:23,708
ওর নাম জিঙ্কস!
279
00:29:23,791 --> 00:29:25,041
ও মিথ্যা বলছে।
280
00:29:25,125 --> 00:29:27,250
তুই ওর সাথে যাওয়ার
একদিন পরেই যখন ও বুঝতে পারবে...
281
00:29:27,333 --> 00:29:30,333
তুই আর আগের মতো নেই
তখন ও তোর থেকে মুখ ফিরিয়ে নেবে।
282
00:29:30,416 --> 00:29:31,416
উম-হুমম।
283
00:29:32,375 --> 00:29:34,166
তুই মিথ্যা বলছিস না।
284
00:29:34,250 --> 00:29:37,000
তুই আমাকে মিথ্যা বলবি না।
এবার না।
285
00:29:37,083 --> 00:29:38,166
আমি মিথ্যা বলছি না।
286
00:29:38,250 --> 00:29:40,541
আমি তোর পক্ষে আছি।
আমি কথা দিচ্ছি।
287
00:29:47,541 --> 00:29:50,500
চুপ থাক!
আমরা কথা বলছি!
288
00:29:50,583 --> 00:29:52,875
টপসাইডাররা আমাকে সবকিছু দিতে চেয়েছিল।
289
00:29:52,958 --> 00:29:55,583
স্বাধীনতা, কাউন্সিলে একটা আসন।
290
00:29:56,166 --> 00:29:57,708
শুধু তোর বিনিময়ে।
291
00:29:57,791 --> 00:29:59,708
কিন্তু আমি রাজি হইনি।
292
00:30:00,208 --> 00:30:04,125
সবাই আমাদের সাথে বেইমানি করে, জিঙ্কস।
ভ্যান্ডার। ওই মেয়ে।
293
00:30:04,875 --> 00:30:06,291
ওরা কখনোই বুঝবে না।
294
00:30:08,125 --> 00:30:09,458
শুধু আমরাই বুঝি।
295
00:30:11,375 --> 00:30:13,208
তুই আমার মেয়ে।
296
00:30:14,208 --> 00:30:15,750
আমি কখনো তোকে ছেড়ে যাবো না।
297
00:30:17,625 --> 00:30:19,708
বন্দুক ফেলে দে!
298
00:30:33,583 --> 00:30:35,791
না। প্লিজ।
299
00:30:45,375 --> 00:30:46,208
এখন ওদের ত্যাগ করার সময় হয়েছে।
300
00:30:46,291 --> 00:30:48,958
না! থামো!
301
00:30:49,958 --> 00:30:51,666
বন্দুক ফেলে দে।
302
00:30:58,708 --> 00:31:01,583
থামো!
ও আমার বোন।
303
00:31:03,833 --> 00:31:05,541
ভাই, ও অনেক দূরে চলে গেছে।
304
00:31:18,208 --> 00:31:19,500
না, না, না।
305
00:31:28,208 --> 00:31:29,458
সাবধান!
306
00:31:35,458 --> 00:31:37,833
দেখলি তো,
এখন ওকে মেরে ফেল।
307
00:31:38,583 --> 00:31:40,666
ধ্যাত্তেরি!
পাওডার, জেগে ওঠ!
308
00:31:41,208 --> 00:31:44,000
স্মরণ কর তুই কে!
আমি জানি তোর মনে আছে!
309
00:31:46,166 --> 00:31:50,791
- মাইলোকে কল্পনা কর! ক্লাগর!
- থাম।
310
00:31:50,875 --> 00:31:53,041
- ভ্যান্ডার!
- চুপ থাক! ওর কথা শুনিস না!
311
00:31:53,125 --> 00:31:55,708
বাবাকে!
312
00:31:55,791 --> 00:31:58,208
মাকে!
313
00:31:58,875 --> 00:32:01,125
আমাকে!
314
00:32:04,541 --> 00:32:05,708
না!
315
00:32:45,208 --> 00:32:46,791
না...
316
00:32:46,875 --> 00:32:48,458
ওহ। ওহ, না, না, না।
317
00:32:48,541 --> 00:32:51,958
আমি দুঃখিত...
318
00:32:55,041 --> 00:32:57,333
আমি কখনই তোকে
ওদের হাতে তুলে দিতাম না।
319
00:32:58,750 --> 00:33:00,000
কোনো কিছুর বিনিময়ে না।
320
00:33:02,291 --> 00:33:03,458
কাঁদিস না।
321
00:33:04,458 --> 00:33:06,125
তুই ভুল কিছু করিসনি।
322
00:33:37,041 --> 00:33:38,250
পাওডার?
323
00:33:40,791 --> 00:33:41,958
সব ঠিক আছে।
324
00:33:44,708 --> 00:33:45,875
আমাদের কোনো সমস্যা হবে না।
325
00:34:10,916 --> 00:34:14,958
আমি মনে করেছিলাম
অন্তত তুই আমাকে আগের মতো ভালোবাসবি।
326
00:34:19,000 --> 00:34:22,250
যদিও আমি আগের মতো নেই।
327
00:34:28,750 --> 00:34:30,458
কিন্তু তুইও পাল্টে গেছিস।
328
00:34:32,208 --> 00:34:33,333
তাই...
329
00:34:34,791 --> 00:34:36,291
এটা “নতুন আমাদের” জন্য।
330
00:35:16,416 --> 00:35:17,541
আমরা ওদেরকে দেখিয়ে দেবো।
331
00:35:19,250 --> 00:35:20,750
আমরা ওদের সবাইকে দেখিয়ে দেবো।
332
00:35:31,958 --> 00:35:35,250
আমি কাউন্সিলর ট্যালিসের
শান্তি রক্ষার প্রস্তাবকে সমর্থন করছি।
333
00:00:00,956 --> 00:00:15,556
{\c&HFFFEFC&\3c&H978C5A&\4c&H26241B&\blur5\shad0}
...::: বাংলায় অনুবাদ : ~ আনিসুর রহমান :::...