1
00:00:09,890 --> 00:00:12,050
জুন ১৯।
2
00:00:12,060 --> 00:00:15,100
আমি প্রথমবারের মতো ফ্রানৎস
বোনাপার্টার সাথে দেখা করি।
3
00:00:15,730 --> 00:00:18,390
আর. এফ ১৭১৯।
4
00:00:18,390 --> 00:00:21,650
লোকটার ব্যবহার শান্ত-শিষ্ট।
5
00:00:21,650 --> 00:00:23,440
মার্জিত এবং সম্ভ্রান্ত চেহারা।
6
00:00:23,440 --> 00:00:25,190
তিনি স্যুট পরেছিলেন।
7
00:00:25,190 --> 00:00:25,650
সেদিন বিকেলে...
8
00:00:26,110 --> 00:00:28,700
বাচ্চারা এক বই পড়ার ক্লাসে জড়ো হয়েছিল।
9
00:00:37,830 --> 00:00:39,040
কোথায় যেতে চান?
10
00:00:39,750 --> 00:00:40,960
বর্ডার।
11
00:00:40,960 --> 00:00:41,540
কোন বর্ডার?
12
00:00:42,290 --> 00:00:43,290
চেক বর্ডার।
13
00:00:43,750 --> 00:00:44,920
উঠে পড়ুন।
14
00:00:44,920 --> 00:00:46,550
ধন্যবাদ।
15
00:00:57,640 --> 00:01:01,400
সেদিন বিকেলে, বাচ্চারা একটা
বই পড়ার ক্লাসে জড়ো হয়েছিল।
16
00:01:01,400 --> 00:01:03,730
খুব অদ্ভুত একটা বাড়ি।
17
00:01:03,730 --> 00:01:06,440
রেড রোজ ম্যানশন।
18
00:01:06,440 --> 00:01:08,940
প্রা. ব্রেভনব প.।
19
00:01:08,950 --> 00:01:10,860
বামে একটি গির্জাশিখর।
20
00:01:10,860 --> 00:01:12,820
ডানে বায়ুপ্রবাহ নির্দেশক।
21
00:01:13,700 --> 00:01:15,530
মানব মর্যাদা।
22
00:01:15,540 --> 00:01:17,240
একটা পরীক্ষা।
23
00:01:17,250 --> 00:01:19,540
একটা চমৎকার পরীক্ষা।
24
00:01:19,540 --> 00:01:21,040
মানুষের মর্যাদাহানি।
25
00:01:21,040 --> 00:01:22,120
কোন দেশের লোক আপনি?
26
00:01:23,790 --> 00:01:25,500
বলছি আপনি কোথা থেকে এসেছেন?
27
00:01:26,000 --> 00:01:28,510
আমি জাপানিজ।
28
00:01:28,510 --> 00:01:31,760
জানিনা একজন জাপানিজের
এটা ভালো লাগবে কি-না, কিন্তু...
29
00:01:32,800 --> 00:01:33,890
খান।
30
00:01:33,890 --> 00:01:36,010
আমার দুপুরের খাবার থেকে বেঁচে গেছে।
31
00:01:36,010 --> 00:01:37,350
ধন্যবাদ।
32
00:01:37,350 --> 00:01:37,810
কিন্তু...
33
00:01:37,810 --> 00:01:38,470
আরে খান তো!
34
00:01:39,390 --> 00:01:41,480
আপনাকে দেখে মনে হচ্ছে
যেকোনো মুহূর্তে অজ্ঞান হয়ে পড়বেন।
35
00:01:44,400 --> 00:01:48,480
ওজন কমানোর জন্য আমার স্ত্রী
সবসময় আমার সাথে চেঁচামেচি করে।
36
00:01:48,490 --> 00:01:50,400
আচ্ছা, ধন্যবাদ।
37
00:01:50,400 --> 00:01:51,860
হ্যাঁ, খেয়ে ফেলুন!
38
00:01:52,280 --> 00:01:55,070
না খেলে, এতো দীর্ঘ যাত্রায় টিকতে পারবেন না।
39
00:02:00,210 --> 00:02:04,290
আমাকে শীঘ্রই এই যাত্রার শেষ করতে হবে...
40
00:03:33,280 --> 00:03:36,950
"The Never Ending Journey"
41
00:03:35,670 --> 00:03:36,970
কী বললেন আপনি?
42
00:03:37,340 --> 00:03:39,050
আপনি তাকে চলে যেতে দিয়েছেন?
43
00:03:39,050 --> 00:03:40,970
আপনি তেনমাকে চলে যেতে দিলেন?
44
00:03:41,350 --> 00:03:41,970
হ্যাঁ।
45
00:03:41,970 --> 00:03:44,810
তাকে আটকালেন না কেন?
46
00:03:44,810 --> 00:03:48,850
আপনি ভালো করেই জানেন,
সে আটকানোর মতো লোক নয়।
47
00:03:48,850 --> 00:03:49,730
হ্যাঁ, কিন্তু...
48
00:03:50,110 --> 00:03:51,400
তার উপর...
49
00:03:51,400 --> 00:03:56,150
ইভা হাইনেমান নিখোঁজ হয়ে যাওয়ায়
আমরা এক ভয়ংকর পরিস্থিতিতে পড়েছি।
50
00:03:56,150 --> 00:03:58,860
তেনমা তার কারণেই জেল থেকে পালিয়েছে।
51
00:04:06,910 --> 00:04:10,080
বাউল নামের সেই উকিল...
52
00:04:10,080 --> 00:04:14,960
সে এবং মিউনিখে আমার ক্লিনিকে যে আমার
উপর হামলা করেছিল, তারা সম্ভবত একই লোক।
53
00:04:15,760 --> 00:04:17,970
তার উদ্দেশ্য ছিল আমার
সাথে ভালো সম্পর্ক তৈরি করে...
54
00:04:17,970 --> 00:04:20,470
আমার বাবার নোটবুক হাতানো।
55
00:04:21,430 --> 00:04:25,010
সেই নোটগুলো নিশ্চয় গুরুত্বপূর্ণ কিছু।
56
00:04:25,020 --> 00:04:26,520
আমিও যাব।
57
00:04:26,520 --> 00:04:27,230
কোথায়?
58
00:04:28,100 --> 00:04:30,230
যেখানে তেনমা গেছে।
59
00:04:30,230 --> 00:04:32,610
"রেড রোজ ম্যানশন"?
60
00:04:32,610 --> 00:04:33,730
কোথায় সেটা?
61
00:04:34,150 --> 00:04:37,860
আমার বাবার নোট কিছু
অর্থহীন কথাবার্তায় ভর্তি ছিল...
62
00:04:37,860 --> 00:04:40,450
কিন্তু আমার মনে হয়না সেগুলো কোনো কোড।
63
00:04:40,450 --> 00:04:42,450
রেড রোজ ম্যানশন।
64
00:04:42,450 --> 00:04:45,910
প্রা. ব্রেভনভ প.
65
00:04:45,910 --> 00:04:47,790
প্রা তে হলো প্রাগ।
66
00:04:47,790 --> 00:04:49,790
প মানে পশ্চিম।
67
00:04:49,790 --> 00:04:52,750
ব্রেভনভের পশ্চিমে, প্রাগের কোনো শহরতলি!
68
00:04:53,250 --> 00:04:54,790
যেখান থেকে "বামে একটা গির্জাশিখর..."
69
00:04:54,800 --> 00:04:57,260
"আর ডানে বায়ুপ্রবাহ নির্দেশক" দেখা যায়।
70
00:04:58,170 --> 00:04:59,510
আচ্ছা!
71
00:05:00,590 --> 00:05:06,510
আশা করছি সেই ম্যানশনে এমন কারো দেখা পাব যে
আমাদের এই কেস সমাধানে সাহায্য করতে পারবে।
72
00:05:06,810 --> 00:05:09,680
কিন্তু এখন তা অসম্ভব...
73
00:05:09,690 --> 00:05:10,440
না।
74
00:05:11,940 --> 00:05:15,980
"সেদিন বিকেলে, বাচ্চারা এক
বই পড়ার ক্লাসে জড়ো হয়েছিল।"
75
00:05:15,980 --> 00:05:18,480
নোটে এই কথাটা বলা ছিল।
76
00:05:18,490 --> 00:05:22,030
সেই সময়কার বাচ্চারা হয়তো
আমাদের সাহায্য করতে পারবে।
77
00:05:22,030 --> 00:05:23,610
মি. ভার্দেমান।
78
00:05:24,910 --> 00:05:29,370
তেনমাকে যেতে দেওয়ায় আমি
আপনাকে দোষারোপ করছিলাম।
79
00:05:29,370 --> 00:05:32,540
কিন্তু আমি যদি আপনার জায়গায় থাকতাম...
80
00:05:32,540 --> 00:05:34,000
হয়তো আমিও সেটাই করতাম।
81
00:05:36,000 --> 00:05:38,000
ঠিক আছে, এখন যাওয়া যাক।
82
00:05:42,430 --> 00:05:44,510
আমি এখানে ছিলাম...
83
00:05:45,850 --> 00:05:47,760
আমি এই শহরে থাকতাম...
84
00:05:50,730 --> 00:05:52,390
আর...
85
00:05:54,980 --> 00:05:55,770
স্বাগতম...
86
00:06:00,240 --> 00:06:00,990
ঠিক আছ, নিনা?!
87
00:06:04,620 --> 00:06:05,700
আমি ঠিক আছি...
88
00:06:08,540 --> 00:06:11,540
হাল ছেড়ে দিলেই মনে হয় ভালো হয়।
89
00:06:12,000 --> 00:06:15,040
যতবারই আমরা চেষ্টা করি না
কেন, আমরা বারবার হারিয়ে যাই।
90
00:06:15,380 --> 00:06:18,340
না, আমার অবশ্যই মনে পড়বে।
91
00:06:18,340 --> 00:06:22,470
সেই সময়, যা যা ঘটেছিল আমার
ভাই আমাকে সব বলেছিল।
92
00:06:22,470 --> 00:06:25,050
কীভাবে ওকে থ্রি ফ্রগস
থেকে নিয়ে যাওয়া হয়েছিল...
93
00:06:25,050 --> 00:06:28,300
কোন জায়গা দিয়ে ওকে
কোথায় নিয়ে যাওয়া হয়েছিল।
94
00:06:29,310 --> 00:06:30,680
ও ট্রেন স্টেশন অতিক্রম করে...
95
00:06:30,680 --> 00:06:32,680
আর যখন ও বামদিকে শহর দেখছিল...
96
00:06:32,680 --> 00:06:35,520
নদীর পাশ দিয়ে যাবার সময় একটা
নৌকা ওদের সাথে সাথে যাচ্ছিল।
97
00:06:43,780 --> 00:06:44,650
ডান দিকে যান প্লিজ...
98
00:06:44,660 --> 00:06:46,530
না।
99
00:06:49,370 --> 00:06:51,910
তার কাছ থেকে কোনো কিছু লুকাবে না।
100
00:06:54,960 --> 00:06:56,870
ডানদিকে?
101
00:06:59,210 --> 00:07:00,090
কী হলো?
102
00:07:01,630 --> 00:07:04,590
ক-কিছু না...
103
00:07:09,930 --> 00:07:10,970
তো?
104
00:07:10,970 --> 00:07:12,770
কোনো কিছু চিনতে পারছ?
105
00:07:15,350 --> 00:07:16,100
জানিনা...
106
00:07:17,650 --> 00:07:19,810
কোনো লাভ নেই!
107
00:07:19,820 --> 00:07:24,610
এতো আগের কোনো কিছু মনে করা সম্ভব নয়।
108
00:07:24,610 --> 00:07:26,110
নিনা!
109
00:08:00,230 --> 00:08:02,820
ডানে একটা বায়ুপ্রবাহ নির্দেশক....
110
00:08:12,330 --> 00:08:14,950
বামে একটা গির্জাশিখর...
111
00:08:14,950 --> 00:08:16,200
নিনা!
112
00:08:41,060 --> 00:08:43,560
রেড রোজ ম্যানশন!
113
00:08:49,200 --> 00:08:50,740
এটাই সেই জায়গা?
114
00:08:51,910 --> 00:08:53,370
জানিনা।
115
00:08:54,580 --> 00:08:56,490
কিন্তু...
116
00:08:56,500 --> 00:08:58,580
আমি এই জায়গাটা চিনি।
117
00:09:10,840 --> 00:09:12,220
আমার ভয় করছে...
118
00:09:25,520 --> 00:09:27,900
ওটা কী?
119
00:09:38,200 --> 00:09:41,870
মনে হচ্ছে দেয়ালের মধ্যে থেকে
একটা দরজা বেরিয়ে এসেছে।
120
00:10:18,290 --> 00:10:20,290
এই ঘরে কিছুই নেই।
121
00:10:22,660 --> 00:10:23,870
নিনা?
122
00:10:23,870 --> 00:10:25,370
নিনা?!
123
00:10:25,380 --> 00:10:26,670
নিনা!
124
00:10:28,840 --> 00:10:29,590
শয়তান!
125
00:10:30,340 --> 00:10:35,340
শয়তান!
126
00:10:41,980 --> 00:10:44,060
শয়তান মারা গেল।
127
00:11:12,840 --> 00:11:14,920
কেমন লাগছে তোমার?
128
00:11:22,260 --> 00:11:24,720
বাসায় স্বাগতম, মি. লিপ্সকি।
129
00:11:24,720 --> 00:11:26,020
কোনো দর্শক পেলেন?
130
00:11:26,730 --> 00:11:30,060
না, বরাবরের মতোই বাজে অবস্থা।
131
00:11:30,060 --> 00:11:32,020
কিন্তু পুতুলগুলো কত সুন্দর।
132
00:11:33,650 --> 00:11:36,740
এখন যেটা বানাচ্ছি সেটা আরো ভালো।
133
00:11:41,120 --> 00:11:44,200
আমি তাড়াতাড়ি সেটা দেখতে চাই।
134
00:11:44,200 --> 00:11:47,370
বানানো হয়ে গেলে, তুমিই
সবার প্রথমে দেখতে পাবে।
135
00:11:47,910 --> 00:11:50,210
আমার কাজে যাবার সময় হয়ে গেছে।
136
00:11:50,210 --> 00:11:51,210
রেস্টুরেন্টে?
137
00:11:51,210 --> 00:11:55,170
হ্যাঁ, শুধু পুতুল খেলা দেখিয়ে পেট চলবে না।
138
00:11:55,170 --> 00:11:58,380
এতোদিন ধরে আপনার এখানে থেকে,
আপনাকে সমস্যায় ফেলার জন্য দুঃখিত...
139
00:11:58,880 --> 00:12:00,130
না, ঠিক আছে।
140
00:12:00,130 --> 00:12:01,640
চিন্তা কোরো না।
141
00:12:03,140 --> 00:12:07,020
মি. লিপ্সকি, আমি আপনাকে
একটা কথা জিজ্ঞাসা করতে চাই।
142
00:12:07,020 --> 00:12:09,100
ক-কী?
143
00:12:09,890 --> 00:12:11,440
তিন মাস আগে...
144
00:12:11,440 --> 00:12:15,270
আমি জ্ঞান হারাবার পর, আপনি আমাকে
খুঁজে পেয়ে হাসপাতালে ভর্তি করেছিলেন...
145
00:12:15,270 --> 00:12:16,940
হ্যাঁ?
146
00:12:16,940 --> 00:12:20,280
আপনি ঐ ম্যানশনে কী করছিলেন?
147
00:12:20,280 --> 00:12:21,400
নিনা!
148
00:12:21,410 --> 00:12:22,110
নিনা?!
149
00:12:22,620 --> 00:12:24,120
নিনা!
150
00:12:24,620 --> 00:12:27,040
কথা বলো, নিনা?!
151
00:12:27,040 --> 00:12:28,200
নিনা!
152
00:12:29,160 --> 00:12:30,330
কী হয়েছে?!
153
00:12:35,380 --> 00:12:37,630
ঐ ম্যানশনে গেলে...
154
00:12:37,630 --> 00:12:40,340
আমার কাজের জন্য গল্প মাথায় আসে।
155
00:12:41,010 --> 00:12:42,760
কীভাবে বলব...
156
00:12:45,470 --> 00:12:47,350
কিন্তু এখন, আমি সেই ম্যানশনের চেয়েও...
157
00:12:50,230 --> 00:12:51,730
না, কিছুনা।
158
00:12:51,730 --> 00:12:54,230
যাইহোক, চিন্তা কোরো না।
159
00:12:54,230 --> 00:12:56,440
তোমার যতদিন ইচ্ছা এখানে থাকতে পার।
160
00:13:30,730 --> 00:13:31,640
নিনা...
161
00:13:35,310 --> 00:13:36,690
ভেতরে আসতে পারি?
162
00:13:37,150 --> 00:13:39,400
অ-অবশ্যই!
163
00:13:39,400 --> 00:13:41,780
এখন বিছানা থেকে ওঠা ঠিক কি হলো?
164
00:13:41,780 --> 00:13:43,320
হ্যাঁ।
165
00:13:43,320 --> 00:13:44,860
ওয়াও!
166
00:13:44,860 --> 00:13:47,870
তো এখানেই সেই পুতুলগুলোর জন্ম।
167
00:13:47,870 --> 00:13:51,450
কিন্তু আমার কোনো দর্শক নেই।
168
00:13:51,450 --> 00:13:53,460
গল্পটা কী নিয়ে?
169
00:13:55,540 --> 00:13:57,290
একটা শয়তানের গল্প।
170
00:14:00,340 --> 00:14:01,880
কী হলো, নিনা?
171
00:14:01,880 --> 00:14:03,300
না, বলতে থাকুন।
172
00:14:04,930 --> 00:14:08,930
পৃথিবীকে ধ্বংস করে দিতে চাওয়া এক ড্রাগনকে
খুঁজে বের করতে, এক শয়তান যাত্রা শুরু করে...
173
00:14:08,930 --> 00:14:11,220
কিন্তু যাত্রার মাঝপথে সে প্রায় মরতে বসেছিল।
174
00:14:12,730 --> 00:14:18,560
সেখান দিয়ে যাবার সময়
এক তরুণ তার জীবন বাঁচায়।
175
00:14:19,520 --> 00:14:22,530
যখন সে তরুণ জানতে পারে
সে আসলে কার জীবন বাঁচিয়েছে...
176
00:14:22,530 --> 00:14:24,440
সে সেই শয়তানকে খুঁজতে বেরিয়ে পড়ে।
177
00:14:25,320 --> 00:14:28,910
যাত্রার শেষে, সেই তরুণ শয়তানটাকে খুঁজে পায়...
178
00:14:29,580 --> 00:14:32,870
এবং তার হাতের ছুরি
দিয়ে শয়তানকে হত্যা করে।
179
00:14:34,620 --> 00:14:36,460
আমার মনে হয় গল্পটা বেশ মজার, কিন্তু...
180
00:14:36,460 --> 00:14:38,580
কেউ এটা পছন্দ করে বলে মনে হয়না।
181
00:14:39,710 --> 00:14:42,590
তুমি ঠিক আছ, নিনা?
182
00:14:42,590 --> 00:14:44,380
সম্ভবত আমিও একই কাজ করতাম।
183
00:14:46,800 --> 00:14:48,140
আমিও একই কাজ করতাম।
184
00:14:50,140 --> 00:14:51,220
কিন্তু...
185
00:14:51,220 --> 00:14:54,640
আমি তাকে এমন কিছু করতে দিতে পারিনা।
186
00:14:54,640 --> 00:14:55,810
নিনা?
187
00:14:55,810 --> 00:14:57,730
যে কোনো মানুষই...
188
00:14:59,110 --> 00:15:01,520
সেই শয়তানকে বাঁচাতো।
189
00:15:01,520 --> 00:15:04,030
তোমার তাই মনে হয়?
190
00:15:04,030 --> 00:15:07,610
আমার মনে হয় তার এই গল্পটা পছন্দ হতো।
191
00:15:07,610 --> 00:15:08,610
কার?
192
00:15:08,610 --> 00:15:09,610
এই বইয়ের তাকে...
193
00:15:11,200 --> 00:15:12,620
এগুলো সব পিকচার বুক।
194
00:15:13,910 --> 00:15:15,750
ইয়াকভ ভিরোবেক।
195
00:15:15,750 --> 00:15:17,580
ক্লাউস পপ্পে।
196
00:15:17,580 --> 00:15:18,620
এমিল শের্বে।
197
00:15:20,590 --> 00:15:22,130
"নামহীন এক দানব।"
198
00:15:23,710 --> 00:15:25,130
তুমি এর কথা জানো দেখে অবাক হলাম।
199
00:15:27,010 --> 00:15:29,630
সে অনেকগুলো পিকচার বুক লিখেছিল।
200
00:15:30,220 --> 00:15:31,930
ইয়াকভ ভিরোবেক।
201
00:15:31,930 --> 00:15:33,310
ক্লাউস পপ্পে।
202
00:15:33,310 --> 00:15:35,350
এমিল শের্বে।
203
00:15:35,350 --> 00:15:38,350
এগুলো সব একজন লোকেরই ছদ্মনাম।
204
00:15:39,400 --> 00:15:42,610
তার আসল নাম ফ্রানৎস বোনাপার্টা।
205
00:15:43,480 --> 00:15:46,610
ফ্রানৎস বোনাপার্টা...
206
00:15:47,280 --> 00:15:48,610
মানুষ যা চায়...
207
00:15:49,450 --> 00:15:52,120
তা-ই হতে পারে।
208
00:15:54,580 --> 00:15:57,450
যেহেতু আমি মেধাবী ছাত্র ছিলাম না...
209
00:15:57,460 --> 00:15:59,830
আমি সেই বই পড়ার ক্লাস থেকে ছিটকে পড়ি।
210
00:16:00,460 --> 00:16:01,580
বই পড়া?
211
00:16:03,000 --> 00:16:08,300
তিনি রেড রোজ ম্যানশনে বই পড়ার ক্লাস নিতেন।
212
00:16:08,300 --> 00:16:10,590
আমিও সেখানে যেতাম।
213
00:16:11,550 --> 00:16:16,720
তিনি কী করার চেষ্টা করছিলেন
তা আমি বুঝতে পেরেছিলাম।
214
00:16:17,930 --> 00:16:20,100
"একটি চুক্তি! একটি চুক্তি করা যাক!"
215
00:16:21,100 --> 00:16:23,440
শয়তানটি বলল।
216
00:16:23,440 --> 00:16:25,690
"না! একদমই না!"
217
00:16:25,690 --> 00:16:27,860
বড় চোখওয়ালা লোকটি বলল।
218
00:16:28,400 --> 00:16:30,650
"হ্যাঁ! চলো একটা চুক্তি করা যাক!"
219
00:16:30,660 --> 00:16:33,870
বড় মুখওয়ালা লোকটি বলল।
220
00:16:33,870 --> 00:16:37,370
বড় মুখওয়ালা লোকটির উঠান ফুলে ভরে উঠল।
221
00:16:38,450 --> 00:16:43,880
বড় চোখওয়ালা লোকটি
নিঃসঙ্গ এবং ক্ষুধার্ত হয়ে রইল।
222
00:16:45,290 --> 00:16:50,260
বড় মুখওয়ালা লোকটি
রোজ খুব আনন্দিত থাকত।
223
00:16:50,260 --> 00:16:53,550
তার কাছে খাওয়ার জন্য
প্রচুর পরিমাণে পাকা ফল ছিল।
224
00:16:53,550 --> 00:16:56,100
তাই সে সেদিকে লক্ষ্য করেনি।
225
00:16:56,100 --> 00:16:59,640
তার বাগানের ফুলগুলো মরে যেতে লাগল।
226
00:16:59,640 --> 00:17:02,520
সেই বাগানে আর কখনো ফুল ফুটল না...
227
00:17:02,520 --> 00:17:06,480
বড় মুখওয়ালা লোকটি
কাঁদতে কাঁদতে বলতে লাগল...
228
00:17:07,820 --> 00:17:11,150
"আমার একটা শয়তানের
সাথে চুক্তি করা উচিত হয়নি।"
229
00:17:12,200 --> 00:17:17,450
বড় চোখওয়ালা লোকটি
ক্ষুধার জ্বালায় মরতে বসেছিল।
230
00:17:17,450 --> 00:17:21,370
চোখের জল ফেলতে ফেলতে সে বলতে লাগল...
231
00:17:21,540 --> 00:17:24,170
"আমার শয়তানটার সাথে চুক্তি করা উচিত ছিল।"
232
00:17:25,080 --> 00:17:28,210
"একটি চুক্তি! একটি চুক্তি করা যাক!"
233
00:17:28,210 --> 00:17:30,050
শয়তানটি বলল।
234
00:17:32,930 --> 00:17:39,180
"বড় চোখওয়ালা লোকটি, বড় মুখওয়ালা
লোকটি" লেখক ইয়াকভ ভিরোবেক।
235
00:17:39,890 --> 00:17:42,770
প্রতি শুক্রবার বিকাল তিনটার সময়...
236
00:17:42,770 --> 00:17:44,940
আমরা বই পড়ার জন্য জড়ো হতাম।
237
00:17:45,940 --> 00:17:48,440
আমরা তার চারপাশে গোল হয়ে বসতাম...
238
00:17:48,440 --> 00:17:51,820
আর তার বই পড়া শুনতাম।
239
00:17:51,820 --> 00:17:53,860
তার সদয় কণ্ঠে...
240
00:17:53,860 --> 00:17:56,740
তার শান্ত এবং সদয় কণ্ঠে...
241
00:17:57,990 --> 00:18:01,540
আর যখন তার একটি গল্প পড়া শেষ হতো...
242
00:18:01,540 --> 00:18:04,290
তিনি আমাদের জিজ্ঞাসা করতেন।
243
00:18:06,830 --> 00:18:08,920
"তোমরা কি গল্পটার মানে..."
244
00:18:09,420 --> 00:18:10,630
"...বুঝতে পেরেছ?"
245
00:18:13,010 --> 00:18:15,550
আমি... আমি বুঝেছি...
246
00:18:15,550 --> 00:18:19,390
আমিও অনেকবার পড়ার পড় বুঝেছিলাম।
247
00:18:19,390 --> 00:18:19,890
তারপর...
248
00:18:20,390 --> 00:18:23,390
তিনি আরেকটি পিকচার বুক হাতে নিতেন।
249
00:18:23,850 --> 00:18:27,650
ক্লাউস পপ্পের "শান্তির দেবতা"।
250
00:18:28,270 --> 00:18:31,150
ঠিক আছে, এরপর এটা পড়া যাক।
251
00:18:39,080 --> 00:18:41,910
মনে হচ্ছে যেন প্রথমবার এখানে এসেছি।
252
00:18:43,410 --> 00:18:46,120
যদিও কিছুটা সময় লাগল...
253
00:18:48,500 --> 00:18:51,960
কিন্তু আমি আমার সব স্মৃতি ফিরে পেয়েছি।
254
00:18:57,300 --> 00:19:00,140
শান্তির দেবতা সর্বদাই ব্যস্ত থাকেন।
255
00:19:00,140 --> 00:19:01,810
ব্যস্ততার কারণে তিনি
আয়না দেখার সময় পান না...
256
00:19:01,810 --> 00:19:04,390
কিন্তু রোজ তার শিঙা বাজিয়ে বেড়ান।
257
00:19:04,390 --> 00:19:08,940
দেবতার শিঙার আওয়াজ
সবাইকে খুশি করে তোলে।
258
00:19:08,940 --> 00:19:11,570
শান্তির দেবতা সর্বদাই ব্যস্ত থাকেন।
259
00:19:11,570 --> 00:19:13,400
ব্যস্ততার কারণে তিনি
আয়না দেখার সময় পান না...
260
00:19:13,400 --> 00:19:16,070
কিন্তু জাদুকরী পানি ছিটিয়ে বেড়ান।
261
00:19:16,070 --> 00:19:19,030
সেই জাদুকরী পানি সবুজ পাহাড়ের সৃষ্টি করে...
262
00:19:19,030 --> 00:19:23,450
শস্য ফলায়, বাগানে ফুল ফোটায়।
263
00:19:23,450 --> 00:19:26,200
শান্তির দেবতা সর্বদা ব্যস্ত থাকেন।
264
00:19:26,210 --> 00:19:27,870
ব্যস্ততার কারণে তিনি
আয়না দেখার সময় পান না...
265
00:19:27,870 --> 00:19:30,380
কিন্তু সকলকে নাম দেন।
266
00:19:31,040 --> 00:19:33,340
"তোমার নাম ওট্টো।"
267
00:19:33,340 --> 00:19:35,710
"তোমার নাম হানস।"
268
00:19:35,720 --> 00:19:37,380
"তোমার নাম থমাস।"
269
00:19:38,470 --> 00:19:40,390
"তোমার নাম..."
270
00:19:40,510 --> 00:19:42,550
"ইয়োহান।"
271
00:19:42,560 --> 00:19:46,390
ধন্যবাদ হিসেবে ইয়োহান
দেবতাকে তার টুপি উপহার দিল।
272
00:19:47,640 --> 00:19:50,310
দেবতা অনেক খুশি হলেন।
273
00:19:50,310 --> 00:19:52,770
টুপি পরে তাকে দেখতে কেমন লাগছে...
274
00:19:52,770 --> 00:19:56,150
তা জানতে তিনি প্রথমবারের
মতো আয়নার সামনে দাঁড়ালেন।
275
00:19:56,150 --> 00:19:58,200
কিন্তু...
276
00:19:58,200 --> 00:20:02,450
আয়নার মধ্যে তিনি এক
শয়তানকে দেখতে পেলেন।
277
00:20:02,450 --> 00:20:04,120
সেই শয়তান তাকে বলল...
278
00:20:04,620 --> 00:20:05,950
"আমিই তুমি..."
279
00:20:05,950 --> 00:20:07,120
"আর তুমিই হলে আমি।"
280
00:20:08,660 --> 00:20:09,920
"ওহ, না!"
281
00:20:09,920 --> 00:20:13,380
"এরকম একটা শয়তানকে নিয়ে
কেউ সুখে থাকতে পারেনা!"
282
00:20:13,380 --> 00:20:16,630
"আমি কী করব?!"
283
00:20:16,630 --> 00:20:19,130
তাই সেই ক্ষুব্ধ দেবতা...
284
00:20:19,970 --> 00:20:22,140
তুমি জানো সে কী করেছিল?
285
00:20:22,760 --> 00:20:24,850
আমি পরে জানতে পেরেছিলাম।
286
00:20:25,560 --> 00:20:27,140
তুমি জানো?
287
00:20:27,140 --> 00:20:29,680
তুমি কি জানো সেই "দেবতা"
এরপর কী করেছিল?
288
00:20:33,480 --> 00:20:34,610
জানি...
289
00:20:37,240 --> 00:20:38,990
অবশেষে আমাদের দেখা হলো।
290
00:20:40,450 --> 00:20:42,490
আমি ঘরে ফিরে এসেছি।
291
00:20:42,490 --> 00:20:44,120
স্বাগতম।
292
00:20:45,280 --> 00:20:47,240
এটা আমি, মা।
293
00:20:49,540 --> 00:20:53,000
আমার মনে হয়, তুমিও আমাদের
দুজনকে আলাদা করে চিনতে পারতে না।
294
00:20:53,000 --> 00:20:55,920
আমিই সে, সে-ই আমি।
295
00:20:55,920 --> 00:20:58,960
আমিই তুমি, আর তুমিই আমি।
296
00:20:58,970 --> 00:21:01,420
আমি এখন সবকিছু বুঝে গেছি।
297
00:21:01,430 --> 00:21:03,680
আমরা কোথা থেকে এসেছি...
298
00:21:03,680 --> 00:21:05,890
আর কোথায় চলেছি।
299
00:21:08,060 --> 00:21:11,430
বাইরের আবহাওয়া খুব সুন্দর, মা।
300
00:21:26,200 --> 00:21:29,120
আগুন সবকিছুকে গ্রাস করে ফেলুক।
301
00:21:51,600 --> 00:21:53,810
আমি জানি...
302
00:21:53,810 --> 00:21:55,600
সেই দেবতা...
303
00:22:10,870 --> 00:22:13,460
তার কপালের দিকে...
304
00:22:13,460 --> 00:22:15,000
বন্দুক তাক করল!
305
00:22:23,880 --> 00:22:25,380
আমায় গুলি করো!
306
00:22:27,380 --> 00:22:34,380
অনুবাদক:
ফেরদৌস শুভ