1 0:00:00,990 --> 0:00:08,620 Tehran S01E07-Tamar's Father *বাংলায় অনুবাদ করেছেন - তাসনিম আলম* 2 0:00:08,974 --> 0:00:15,534 এই সিরিজের সকল চরিত্র ও ঘটনা সম্পূর্ণরূপে কাল্পনিক। কোনো জীবিত বা মৃত ব্যক্তি বা ঘটনার সাথে কোনো মিল পাওয়া গেলে তা নিতান্তই কাকতালীয়। 3 0:00:24,274 --> 0:00:26,534 - শুভ সকাল। - শুভ সকাল। 4 0:00:26,610 --> 0:00:28,200 সবকিছু কেমন চলছে? 5 0:00:28,278 --> 0:00:30,448 তোমাকেও শুভ সকাল। সবকিছু স্বাভাবিক আছে। 6 0:00:32,406 --> 0:00:34,276 আচ্ছা, ফাইলটা হাতে পেয়েছ? 7 0:00:35,452 --> 0:00:37,042 - হ্যাঁ। - একটু দাঁড়াও। 8 0:00:38,163 --> 0:00:39,673 হ্যালো। আমির, কেমন আছ? 9 0:00:40,666 --> 0:00:42,036 আলী, তুমি কেমন আছ? 10 0:00:42,125 --> 0:00:43,955 এই তো... কোনো খবর পাওয়া গেল? 11 0:00:44,044 --> 0:00:45,844 আমি প্রদেশের সব জায়গায় খোঁজ করেছি। 12 0:00:45,920 --> 0:00:50,130 কেবল একটা বিদ্যুৎ কেন্দ্র টেলিমিট্রি লিংক দ্বারা সামরিক প্রতিরক্ষা ব্যবস্থার সাথে যুক্ত আছে। 13 0:00:50,467 --> 0:00:51,887 একটা বিদ্যুৎ উপকেন্দ্র। 14 0:00:51,969 --> 0:00:55,389 আমি ওখানকার কয়েকজন ঊর্ধ্বতন ইঞ্জিনিয়ারের বিস্তারিত তোমাকে পাঠাচ্ছি। 15 0:00:55,472 --> 0:00:56,562 তাদের সাথে কথা বলে দেখ। 16 0:00:56,640 --> 0:00:58,600 আমির, দারুণ কাজ করেছ। অনেক ধন্যবাদ। 17 0:01:59,036 --> 0:02:01,616 না! তাকে গুলি করো না! মিলাদকে কিছু করো না। 18 0:02:36,782 --> 0:02:37,952 শুভ সকাল। 19 0:02:40,285 --> 0:02:41,405 কোন খবর আছে? 20 0:02:42,246 --> 0:02:43,246 আমাদের অপেক্ষা করতে হবে। 21 0:02:46,708 --> 0:02:48,088 তার কী অবস্থা? 22 0:02:48,168 --> 0:02:49,418 সে ঠিক আছে। 23 0:02:53,340 --> 0:02:54,510 আমি তার সাথে কথা বলতে চাই। 24 0:02:54,591 --> 0:02:56,131 সেটা না করাই ভালো হবে। 25 0:02:56,218 --> 0:02:58,048 আমি তোমার মতামত শুনতে চাইনি। 26 0:03:00,305 --> 0:03:04,055 আমি ছাড়া অন্য কেউ তার সাথে দেখা করবে না। এমনটাই উপরের আদেশ। 27 0:03:05,561 --> 0:03:07,061 কার আদেশ? 28 0:03:07,145 --> 0:03:10,185 আমার কমান্ডার, তোমারও। 29 0:03:15,821 --> 0:03:17,071 সে সুস্থ আছে? 30 0:03:18,240 --> 0:03:19,950 তাকে খাবার দেওয়া হয়েছে, পানীয়? 31 0:03:24,454 --> 0:03:25,874 আমি তোমাকে কিছু জিজ্ঞাস করেছি! 32 0:03:27,082 --> 0:03:29,292 আমাদের উচিত ছিল তাকে ঐ বাসাতেই খুন করে ফেলে আসা। 33 0:03:29,376 --> 0:03:30,746 তাকে আমাদের কোনো প্রয়োজন নেই। 34 0:03:30,836 --> 0:03:33,086 সে যে এখনো বেঁচে আছে, তোমার তাতেই কৃতজ্ঞ থাকা উচিত। 35 0:03:33,547 --> 0:03:35,837 এটা কি আমাদের কমান্ডারদের কথা, না কি তুমি নিজেই বলছ? 36 0:03:38,260 --> 0:03:39,510 আচ্ছা। 37 0:03:40,012 --> 0:03:41,432 তোমাকে বলে রাখছি, 38 0:03:42,181 --> 0:03:45,481 তার যদি কিছু হয়, আমি তোমাকে ছাড়বো না। 39 0:04:06,246 --> 0:04:07,656 - হ্যালো, মোহাম্মদ। - হ্যালো। 40 0:04:14,296 --> 0:04:16,126 শুভ সকাল, তামার। কেমন আছ তুমি? 41 0:04:17,257 --> 0:04:18,337 তুমি এখানে কেন? 42 0:04:18,966 --> 0:04:20,586 আসো তো, একটু জড়িয়ে ধরি। 43 0:04:24,056 --> 0:04:25,596 আমরা কি এখান থেকে চলে যাবো? 44 0:04:25,682 --> 0:04:27,312 আমরা বিস্তারিত আলাপ করবো, বুঝেছ? 45 0:04:34,107 --> 0:04:35,937 তুমি আসাতে অনেকটা স্বস্তি পাচ্ছি। 46 0:04:39,154 --> 0:04:41,994 ফারাজ কামালি আজকে সকালেই এই ফটোগুলো আমাদেরকে পাঠিয়েছে। 47 0:04:42,074 --> 0:04:44,454 ইনি হচ্ছেন মরডেচাই রাবিনইয়ান, তামারের বাবা। 48 0:04:44,535 --> 0:04:45,735 এই ছবিগুলো উঠানোর... 49 0:04:45,827 --> 0:04:48,247 ৩ ঘণ্টা ৪০ মিনিট আগে মরডেচাই আতা-তুর্ক বিমানবন্দর দিয়ে ইস্তাম্বুলে প্রবেশ করেন। 50 0:04:48,330 --> 0:04:50,540 আমরা বের করার চেষ্টা করছি, তিনি কোথায় আছেন। 51 0:04:50,624 --> 0:04:53,424 সম্ভবত ইস্তাম্বুলের কোন হোটেলে। 52 0:04:53,502 --> 0:04:56,552 এই কার্পেটের প্যাটার্ন দেখে কিছুটা অনুমান করা যাচ্ছে। 53 0:04:56,630 --> 0:04:58,510 উত্তরাঞ্চলের একজন বিক্রেতা এগুলো সরবরাহ করে, 54 0:04:58,590 --> 0:05:00,430 শহরের অনেক হোটেলের সাথেই তার ব্যবসা। 55 0:05:00,509 --> 0:05:01,929 এটাই আমাদের প্রধান সূত্র। 56 0:05:03,262 --> 0:05:05,602 - তার স্ত্রীর ব্যাপারে কী জানা গেছে? - ডা: বেন আজরির সাথে আমার কথা হয়েছে, 57 0:05:05,681 --> 0:05:08,431 আপাতত কিছু দিন বিমানে চলাচল করা তার জন্য ঝুঁকিপূর্ণ হবে। 58 0:05:08,517 --> 0:05:10,887 আচ্ছা, আমরা ফারাজের সাথে কথা বলবো, 59 0:05:10,978 --> 0:05:12,858 তার মতি-গতি বুঝে পরবর্তী ব্যবস্থা নিতে হবে। 60 0:05:13,272 --> 0:05:15,822 আমি মরডেচাইয়ের অপহরণের বিষয়ে কাডোশকে জানিয়ে দিচ্ছি। 61 0:05:32,291 --> 0:05:38,051 স্যার, আমার মেয়ে, সে শুধু কম্পিউটারে কাজ করে। 62 0:05:39,756 --> 0:05:42,886 সে খুব ভালো মেয়ে, অল্পতেই ঘাবড়ে যায়... 63 0:05:46,013 --> 0:05:48,353 মোসাদের এজেন্ট? 64 0:05:48,432 --> 0:05:49,432 এটা হতেই পারে না! 65 0:05:51,810 --> 0:05:57,820 দেখে যেন এজেন্ট মনে না হয়, এরকম বেশ ধরে থাকাও এজেন্টদের এক ধরণের দক্ষতা। 66 0:05:59,067 --> 0:06:01,237 এসব দেখেই তাদের বাছাই করা হয়। 67 0:06:01,320 --> 0:06:03,450 কিন্তু আমার অপরাধ কী? 68 0:06:03,906 --> 0:06:08,116 স্যার, গুপ্তচরবৃত্তির দুনিয়ার সাথে আমার কোন জানাশোনা নেই, 69 0:06:08,202 --> 0:06:12,962 কিন্তু আমার ধারণা ছিল সেখানেও নৈতিকতা এবং মানবতার স্থান আছে। 70 0:06:21,173 --> 0:06:22,553 তাই তো! 71 0:06:25,302 --> 0:06:28,892 ভুলেই গিয়েছিলাম যে, আমি রেভল্যুশনারি গার্ডস বাহিনীর একজনের সাথে কথা বলছি। 72 0:06:29,806 --> 0:06:35,056 আপনাদের বিবেক অনেক আগেই মরে গেছে। 73 0:06:36,230 --> 0:06:38,820 আমাদের সুন্দর দেশটা আপনারা ধ্বংস করে দিয়েছেন। 74 0:06:39,233 --> 0:06:41,113 আর একটা শব্দও উচ্চারণ করবেন না! 75 0:06:41,193 --> 0:06:42,823 একটাও না! 76 0:06:43,445 --> 0:06:44,775 আপনার খাবার খেয়ে নিন। 77 0:06:55,165 --> 0:06:59,285 কৃতজ্ঞতা প্রভুর প্রতি, যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবীর সকল ফলমূল। আমেন। 78 0:07:13,684 --> 0:07:17,064 এখানে চুপচাপ বসে থাকবেন, কোনো উল্টাপাল্টা কিছু করবেন না। 79 0:07:17,646 --> 0:07:19,226 বুঝতে পেরেছেন? 80 0:07:22,776 --> 0:07:23,896 হ্যালো। 81 0:07:24,444 --> 0:07:25,744 তুমি কাজটা মোটেও ভালো করনি। 82 0:07:26,780 --> 0:07:29,120 এরকম আচরণ না করলে তো তোমাদের মতো লোকদের টনক নড়ে না। 83 0:07:29,199 --> 0:07:33,369 ফারাজ, তোমার স্ত্রীর জন্য আমরা সর্বোত্তম চিকিৎসা সেবার ব্যবস্থা করেছি। 84 0:07:33,453 --> 0:07:35,413 তার ক্ষতি করার কোন ইচ্ছা আমাদের নেই। 85 0:07:35,497 --> 0:07:37,877 আগামী কয়েক দিনের মধ্যেই আমরা তাকে ছেড়ে দিবো। 86 0:07:37,958 --> 0:07:39,328 আমি তোমাকে বিশ্বাস করি না। 87 0:07:39,793 --> 0:07:41,213 তুমি আমার স্ত্রীকে অপহরণ করেছ। 88 0:07:42,546 --> 0:07:43,756 আমি আমার স্ত্রীর সাথে কথা বলতে চাই। 89 0:07:43,839 --> 0:07:45,799 বলতে খারাপ লাগছে, তবে এখনি সেটা সম্ভব না। 90 0:07:45,883 --> 0:07:46,973 কেন নয়? 91 0:07:47,759 --> 0:07:49,179 তার কিছু হয়েছে? 92 0:07:49,261 --> 0:07:52,811 কিছু হয়নি। তাকে মেডিক্যাল টেস্ট করতে নেওয়া হয়েছে। 93 0:07:52,890 --> 0:07:55,140 তার পরিস্থিতি স্বাভাবিক হলেই আমরা তোমার সাথে যোগাযোগ করবো। 94 0:07:55,559 --> 0:07:59,309 এরিমধ্যে আমরা তার মুক্তির শর্তাদি নিয়ে তোমার সাথে আলোচনা সেরে রাখবো। 95 0:07:59,396 --> 0:08:01,146 শর্ত একটাই। 96 0:08:01,231 --> 0:08:04,361 আমার স্ত্রী যদি আজকে মধ্যরাতের আগে ইস্তাম্বুলে এসে না পৌঁছায়... 97 0:08:05,819 --> 0:08:07,399 আমি মরডেচাইকে খুন করবো। 98 0:08:08,780 --> 0:08:10,620 দয়া করে আবেগপ্রবণ হয়ে কিছু করবে না। 99 0:08:10,699 --> 0:08:12,409 তোমাদেরকে মধ্যরাত পর্যন্ত সময় দিলাম। 100 0:08:12,993 --> 0:08:14,243 আমি কিন্তু যা বলি ঠিক তাই করি। 101 0:08:28,300 --> 0:08:31,600 সে মোবাইল ফোনের ব্যাপারে সতর্ক হয়েই কল করেছে, সিগনাল জ্যাম করে নিয়েছে, 102 0:08:31,678 --> 0:08:35,678 স্টকহোমের আশেপাশের একটা অপারেটরের মাধ্যমে কল করেছে। 103 0:08:35,765 --> 0:08:37,885 আমি দুই দিকেই চেষ্টা চালিয়ে যেতে চাচ্ছি, 104 0:08:37,976 --> 0:08:40,396 তার স্ত্রীর বিনিময়ে মরডেচাইয়ের মুক্তি আর তার অবস্থান খুঁজে বের করা। 105 0:08:45,440 --> 0:08:49,850 [তেহরানের একটি বিদ্যুৎ উপকেন্দ্র] 106 0:08:53,659 --> 0:08:54,659 পারহাম কাসরায়ি? 107 0:08:55,577 --> 0:08:58,497 দেখা হয়ে ভালো লাগলো। আপনার সাথে একটু কথা বলা যাবে? 108 0:08:59,665 --> 0:09:01,955 মাফ করবেন, আপনি কি দেখা করার জন্য আবেদন করেছিলেন? 109 0:09:02,501 --> 0:09:05,051 এই আলাপগুলো নথিভুক্ত না করাই ভালো হবে। 110 0:09:07,256 --> 0:09:08,546 বসতে পারি? 111 0:09:13,887 --> 0:09:16,887 তো, মি: পারহাম, 112 0:09:16,974 --> 0:09:18,734 আপনি কতদিন যাবত এই স্টেশনে কাজ করছেন? 113 0:09:19,518 --> 0:09:20,808 প্রায় ১৫ বছর। 114 0:09:20,894 --> 0:09:22,354 - ১৫ বছর? - হ্যাঁ। 115 0:09:22,437 --> 0:09:23,557 অনেক দিন। 116 0:09:24,273 --> 0:09:27,403 এখানকার সবকিছু নিশ্চয়ই আপনার কাছে আপনার স্ত্রীর থেকেও বেশি পরিচিত। 117 0:09:30,737 --> 0:09:31,907 সবকিছু ঠিকঠাক চলছে তো? 118 0:09:33,198 --> 0:09:34,578 হ্যাঁ, হ্যাঁ। 119 0:09:35,534 --> 0:09:39,294 আমার হাতে সময় কম, কিছুক্ষণ পরেই একটা মিটিং এ যেতে হবে। 120 0:09:39,371 --> 0:09:42,541 মাফ করবেন, কাজের কথায় আসি তাহলে। 121 0:09:43,166 --> 0:09:47,586 সম্প্রতি আমাদের সার্ভারগুলোতে মারাত্মক কিছু নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে। 122 0:09:47,963 --> 0:09:51,303 মনে হচ্ছে, বিদ্যুৎ উপকেন্দ্রের কিছু সার্ভার সামরিক বাহিনীর সার্ভারে যুক্ত আছে। 123 0:09:52,426 --> 0:09:54,086 এমনটা হওয়া কি সম্ভব? 124 0:09:55,137 --> 0:09:56,967 হ্যাঁ, সম্ভব। 125 0:09:57,055 --> 0:09:59,635 কিন্তু এটা কোন নিরাপত্তা ত্রুটি না। ওগুলো ব্যাকআপ সিস্টেম। 126 0:09:59,725 --> 0:10:01,305 ওগুলোর সাথে সংযোগ বিচ্ছিন্ন করা যাবে? 127 0:10:01,393 --> 0:10:04,483 সেটা আমার হাতে নেই। ওটার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ফোন নাম্বার আপনাকে দিচ্ছি। 128 0:10:10,194 --> 0:10:13,114 সে কি আসলে জানে আমরা কোন সার্ভারগুলো বিচ্ছিন্ন করতে চাই? 129 0:10:14,448 --> 0:10:15,618 সে জানে সম্ভবত। 130 0:10:15,699 --> 0:10:18,699 এরকম গুরুত্বপূর্ণ ব্যাপারে নিশ্চিত না হয়ে কিছু করার সুযোগ নেই। 131 0:10:22,706 --> 0:10:24,326 মি: পারহাম ... 132 0:10:26,335 --> 0:10:29,205 এখন যে কথাগুলো বলবো সেটা যেন আর কেউ না জানে। 133 0:10:29,296 --> 0:10:34,176 সম্ভবত বহিঃশত্রুরা এখানকার সার্ভারগুলো হ্যাক করার চেষ্টা চালাচ্ছে, 134 0:10:34,259 --> 0:10:36,469 এবং সামরিক বাহিনীর সার্ভারগুলোতে অনুপ্রবেশ করতে চেষ্টা করছে। 135 0:10:37,221 --> 0:10:39,971 সেটা আমরা হতে দিতে পারি না, তাই না? 136 0:10:42,726 --> 0:10:43,766 ঠিক। 137 0:10:44,353 --> 0:10:48,943 চলুন, এখানকার নিরাপত্তা বিশেষজ্ঞের সাথে দেখা করে তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে বলি। 138 0:10:50,442 --> 0:10:51,612 আচ্ছা। 139 0:10:52,736 --> 0:10:57,236 আমি বরং একটা ফোন করে মিটিংটা পিছিয়ে দিই। 140 0:10:57,324 --> 0:10:58,994 আপনারা যান, আমি একটু পরেই আসছি। 141 0:11:01,286 --> 0:11:02,366 আমি বাইরে অপেক্ষা করছি। 142 0:11:11,547 --> 0:11:15,427 তো? তার আচরণ খুব অদ্ভুত লাগছে, তাই না? 143 0:11:16,218 --> 0:11:19,008 মিলাদ, পারহাম বলছি, তুমি এখন কোথায়? 144 0:11:19,096 --> 0:11:22,386 তুমি এখন ভিতরে ঢুকতে পারবে না, বিপদ হতে পারে 145 0:11:22,474 --> 0:11:24,694 আমি এসির সমস্যার কথা জানানোর পরিকল্পনাটা বাতিল করেছি। 146 0:11:26,019 --> 0:11:27,939 ভিডিওটা প্রকাশ করো না। 147 0:11:28,730 --> 0:11:30,770 প্লিজ, তুমি আমার ভাইয়ের মতো। 148 0:11:41,159 --> 0:11:42,369 সে কাজটা করছে না। 149 0:11:42,452 --> 0:11:44,292 তুমি নিজে কোন রিপোর্ট পেশ করতে পারবে না? 150 0:11:44,788 --> 0:11:46,158 তোমার কাছে তো তথ্যাদি আছে। 151 0:11:46,248 --> 0:11:48,038 তাদের সিস্টেম হ্যাক করতে অনেক সময় প্রয়োজন। 152 0:11:48,625 --> 0:11:52,245 ওটা সুরক্ষিত এলাকা, একটা নির্দিষ্ট কোড লাগবে, এবং তার কাছে নোটিফিকেশন যাবে। 153 0:11:53,255 --> 0:11:54,505 কাজটা তাকেই করতে হবে। 154 0:11:55,007 --> 0:11:57,967 তুমি তো তার সাথে সেখানে ছিলে। তাকে আবার রাজী করানো যাবে বলে মনে হয়? 155 0:11:58,051 --> 0:12:00,301 আমাদের কেউ তার সাথে যোগাযোগ করলে, সে ভয়ে পিছিয়ে যাবে। 156 0:12:00,387 --> 0:12:03,427 সে যেভাবে আমার দিকে তাকাচ্ছিল, মনে হয় আমাকে ঠিক বিশ্বাস করেনি। 157 0:12:04,183 --> 0:12:05,643 মিলাদ আমাদের একমাত্র চাবিকাঠি। 158 0:12:06,560 --> 0:12:07,770 আমি মিলাদের সাথে কথা বলতে চাই। 159 0:12:13,942 --> 0:12:15,902 কাদোশ, আমি তাকে রাজী করাতে পারবো। 160 0:12:24,077 --> 0:12:25,077 ঠিক আছে। 161 0:13:13,669 --> 0:13:15,169 এখন কেমন লাগছে? 162 0:13:15,254 --> 0:13:16,634 এখান থেকে যাও। 163 0:13:23,846 --> 0:13:25,096 তোমার একটু পানি খাওয়া উচিত। 164 0:13:26,265 --> 0:13:27,635 কী লাভ এসব করে? 165 0:13:28,934 --> 0:13:31,274 তোমরা তো আমাকে শেষ পর্যন্ত মেরেই ফেলবে, তাই না? 166 0:13:32,896 --> 0:13:34,686 তোমাকে কেউ খুন করবে না। 167 0:13:41,196 --> 0:13:43,116 তুমি তাহলে এই? 168 0:13:45,200 --> 0:13:46,450 একজন এজেন্ট? 169 0:13:47,244 --> 0:13:48,454 একজন ইসরায়েলি? 170 0:13:53,584 --> 0:13:54,754 এই তাহলে। 171 0:13:57,045 --> 0:13:59,375 মাসের পর মাস ধরে তুমি আমাকে এইসবে ফাঁসিয়ে যাচ্ছ। 172 0:13:59,464 --> 0:14:03,394 ডার্ক নেটে আমাদের সব আলাপ-চারিতা, একসাথে আমরা যত কিছু করেছি... 173 0:14:04,303 --> 0:14:06,183 সবকিছুই তোমার অভিনয় ছিল। 174 0:14:07,973 --> 0:14:09,563 এখন ওসব ভেবে লাভ নেই। 175 0:14:12,561 --> 0:14:14,401 আমি কীভাবে এতটা বোকা হলাম? 176 0:14:17,858 --> 0:14:19,528 তুমি কীভাবে পারলে আমার সাথে এমনটা করতে? 177 0:14:21,445 --> 0:14:22,735 আমাকে মাফ করে দিও। 178 0:14:23,864 --> 0:14:25,574 আমি তোমার কোন ক্ষতি করতে চাইনি। 179 0:14:25,650 --> 0:14:28,780 যদি হঠাৎ করিম চলে না আসতো, আমাকে হুমকি না দিতো, 180 0:14:28,860 --> 0:14:32,150 - তাহলে সবকিছু সুন্দরভাবেই হতো। - কিন্তু সেটা তো আর হয়নি, তাই না? 181 0:14:33,660 --> 0:14:34,820 না। 182 0:14:36,080 --> 0:14:37,590 সেরকমটা হয়নি। 183 0:14:41,960 --> 0:14:43,250 আমাদের একটা সমস্যা হয়েছে। 184 0:14:43,710 --> 0:14:46,420 পারহাম এসির ব্যাপারে অভিযোগ করছে না। আমরা ভিতরে যেতে পারছি না। 185 0:14:46,840 --> 0:14:48,500 সেটা তোমার সমস্যা। 186 0:14:48,590 --> 0:14:50,760 তার, একই সাথে তোমারও। 187 0:14:50,840 --> 0:14:53,510 তা কেন? তার মানে আমাকে এখন মেরে ফেলবে। 188 0:14:58,350 --> 0:15:01,270 যথেষ্ট হয়েছে। আমি আর এসবে নেই। 189 0:15:02,310 --> 0:15:04,020 তুমি যা ইচ্ছা করতে পার। 190 0:15:04,110 --> 0:15:06,160 - মিলাদ। - আমি কী বলছি শুনতে পাচ্ছ না? 191 0:15:06,240 --> 0:15:09,160 তোমার কোন কথাই আমি এখন আর বিশ্বাস করি না, 192 0:15:09,240 --> 0:15:12,330 আমি আর কিছুতেই তোমাকে কোন সাহায্য করবো না! 193 0:15:12,410 --> 0:15:14,000 প্রয়োজনে মারা যাবো, তবু তোমাকে সাহায্য করবো না। 194 0:15:14,080 --> 0:15:15,370 এখান থেকে চলে যাও! 195 0:15:21,500 --> 0:15:22,580 তুমি ভুল করছ। 196 0:15:24,420 --> 0:15:26,050 খুব শান্তি পেলাম। 197 0:15:27,210 --> 0:15:28,460 খুব ভালো লাগল। 198 0:15:47,210 --> 0:15:51,560 [ইস্তাম্বুল, তুরস্ক] 199 0:16:02,500 --> 0:16:05,920 আপনার মতোই আমার কাছেও স্ত্রীই ছিল আমার পৃথিবী। 200 0:16:07,590 --> 0:16:08,590 ক্যান্সার। 201 0:16:10,670 --> 0:16:13,380 তার মানে আরেজো আপনাকে সব বলেছে। 202 0:16:17,220 --> 0:16:23,350 ক্যান্সার আমার স্ত্রীর আসল অসুখ ছিল না, ওটা ছিল অন্য অসুখের প্রকাশ। 203 0:16:23,900 --> 0:16:27,360 সে মানিয়ে নিতে পারেনি, আমরা পারিনি... 204 0:16:28,030 --> 0:16:30,700 আমাদের প্রিয় স্বদেশ-ভূমি ছেড়ে, 205 0:16:30,780 --> 0:16:33,120 একটা নতুন দেশে যেয়ে বসবাস করতে, 206 0:16:33,200 --> 0:16:35,120 এটাই তাকে তিলে তিলে শেষ করেছে। 207 0:16:35,200 --> 0:16:37,460 সে শোকে কাতর হয়ে মারা গেছে, বেচারি! 208 0:16:39,330 --> 0:16:41,170 তো আপনারা দেশ ছেড়েছিলেন কেন? 209 0:16:42,250 --> 0:16:43,800 আমরা তো আপনাকে দেশ ছাড়তে বাধ্য করিনি। 210 0:16:46,080 --> 0:16:50,290 আমার সারা জীবনের স্বপ্ন ছিল ঈশ্বরের পবিত্র ভূমিতে যাওয়া, 211 0:16:50,380 --> 0:16:52,420 জেরুজালেম সফর করা, 212 0:16:52,970 --> 0:16:56,060 ওয়েস্টার্ন ওয়ালে প্রার্থনা করা। 213 0:16:57,970 --> 0:17:01,600 আমি যখন প্রথমবারের মতো জেরুজালেম গেলাম, 214 0:17:01,680 --> 0:17:07,100 পবিত্র দেয়াল এবং মুসলিমদের বানানো অন্যান্য দেয়াল দেখে 215 0:17:07,770 --> 0:17:09,770 আমার চোখে পানি চলে এসেছিল। 216 0:17:10,780 --> 0:17:12,410 আচ্ছা, তারপর? 217 0:17:12,740 --> 0:17:15,540 আমি সেখানে যেন নির্বাসিত জীবন যাপন করছি। 218 0:17:15,610 --> 0:17:18,570 আমার ইরানে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা যেন প্রতি বছরই তীব্র হচ্ছে। 219 0:17:20,370 --> 0:17:23,380 আপনি বুঝবেন না এটা কতটা কষ্টের। 220 0:17:25,580 --> 0:17:27,410 আপনি তাহলে ইরান ছেড়ে গেলেন কেন? 221 0:17:30,250 --> 0:17:33,380 শুধু আমার মেয়ের জন্যে। 222 0:17:36,260 --> 0:17:38,590 সে সত্যিই খুব ভালো প্রতিদান দিয়েছে। 223 0:17:39,260 --> 0:17:41,430 দেখুন তার জন্য আপনার কী দশা হয়েছে! 224 0:18:00,370 --> 0:18:01,750 আপনার কেমন লাগছে এখন? 225 0:18:05,660 --> 0:18:07,160 আমি বাড়ি যেতে পারবো কবে? 226 0:18:07,580 --> 0:18:09,830 আপনার বিপদ কেটে গেলেই চলে যেতে পারবেন। 227 0:18:09,920 --> 0:18:11,800 আমার স্বামীর সাথে কথা বলতে চাই। 228 0:18:13,670 --> 0:18:14,840 কিছুক্ষণ পরেই কথা বলিয়ে দিব। 229 0:18:15,220 --> 0:18:17,430 তার আগে আপনার সাথে আমার কিছু কথা আছে। 230 0:18:18,930 --> 0:18:22,350 আপনার স্বামী একজন নিরপরাধ ইসরাইলী নাগরিককে অপহরণ করেছে, 231 0:18:22,430 --> 0:18:25,100 আমরা আপনাকে ছেড়ে না দিলে আপনার স্বামী তাকে খুন করার হুমকি দিচ্ছে। 232 0:18:28,850 --> 0:18:32,640 আমি চাই এই কাহিনি শেষ হউক, ব্যাপারটা আমার জন্যও বিব্রতকর। 233 0:18:33,280 --> 0:18:37,120 কিন্তু আপনার এই অবস্থায় বিমানে ভ্রমণ মোটেও নিরাপদ না। আমাকে বিশ্বাস করুন। 234 0:18:37,200 --> 0:18:38,580 আপনার কথা বিশ্বাস না করে উপায় কী! 235 0:18:38,660 --> 0:18:42,080 নাহিদ, আপনাকে আমার কথা বিশ্বাস করতেই হবে এবং এটা আপনার স্বামীকে বুঝিয়ে বলতে হবে। 236 0:18:42,998 --> 0:18:46,288 আমি চাই না সে এমন কিছু করুক, যার জন্য পরে পস্তাতে হয়। 237 0:18:48,003 --> 0:18:51,593 আপনি তাকে বুঝিয়ে বলবেন, যেন সে কাউকে আঘাত না করে। 238 0:18:52,132 --> 0:18:53,632 সে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছে। 239 0:18:53,967 --> 0:18:57,467 মানসিকভাবে বিপর্যস্ত? আপনারা তার সামনে আর কী পথ খোলা রেখেছেন? 240 0:18:57,554 --> 0:18:59,934 আপনার স্ত্রীকে অপহরণ করা হলে আপনি কী করতেন? 241 0:19:02,017 --> 0:19:03,597 সত্যিটা বলতে গেলে... 242 0:19:05,390 --> 0:19:07,970 আমি জানি না, সে যা করছে আমি এত কিছু করতাম কি না। 243 0:19:08,398 --> 0:19:10,188 সে আপনাকে অনেক বেশি ভালোবাসে। 244 0:19:10,901 --> 0:19:12,651 আপনার স্ত্রীকে এটা বলতে যাবেন না। 245 0:19:13,987 --> 0:19:15,737 ওটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। 246 0:19:17,032 --> 0:19:19,702 আমার স্ত্রী দুই বছর আগেই মারা গেছে। 247 0:19:24,373 --> 0:19:26,503 আমার মনে হয় না আমি আপনাকে কোনো সাহায্য করতে পারব। 248 0:19:27,835 --> 0:19:29,205 আপনি তাকে চেনেন না। 249 0:19:29,795 --> 0:19:31,915 সে যখন কোনো কিছুতে মনস্থির করে, 250 0:19:32,589 --> 0:19:34,339 তাকে সেটা থেকে ফেরানোর কোন উপায় নেই। 251 0:19:34,424 --> 0:19:35,804 আমার ধারণা আপনি পারবেন। 252 0:19:36,426 --> 0:19:38,426 সে আপনাকে ভালোবাসে, আপনার কথা সে রাখবে। 253 0:19:39,096 --> 0:19:41,846 অনেক বছর আগে, 254 0:19:41,932 --> 0:19:45,272 তখন আমি মাঠ পর্যায়ে কাজ করতাম... 255 0:19:47,396 --> 0:19:49,646 আমি খুব বাজে একটা পরিস্থিতিতে পড়েছিলাম। 256 0:19:50,480 --> 0:19:52,150 আমি নিশ্চিত ছিলাম ওখানেই আমার মৃত্যু হবে। 257 0:19:52,526 --> 0:19:54,316 আমার কাহিনি ওখানেই শেষ হয়ে যাবে। 258 0:19:56,572 --> 0:20:01,242 আমি স্ত্রীকে ফোন করি, যদিও এমনটা করার কোন নিয়ম ছিল না। 259 0:20:01,785 --> 0:20:06,035 তাকে ফোন করি বিদায় নিতে, তার সাথে শেষবারের মতো কথা বলতে। 260 0:20:07,291 --> 0:20:09,291 আমি একটা ভাষণের মত লিখি নিই, 261 0:20:09,835 --> 0:20:12,125 কিন্তু সে আমাকে ওটা পড়ে শোনাবার সুযোগ দেয়নি। 262 0:20:13,839 --> 0:20:15,089 সে আমাকে থামিয়ে দেয়। 263 0:20:15,790 --> 0:20:19,540 সে বলেছিল, সে ওসব শুনতে চায় না, আমি মারা যাবো, এটা সে মানতে রাজী ছিল না, 264 0:20:22,264 --> 0:20:26,064 আমি তাকে কোনভাবেই বুঝাতে পারছিলাম না। এই হলো অবস্থা। 265 0:20:26,768 --> 0:20:27,898 সব সেখানেই শেষ। 266 0:20:32,608 --> 0:20:36,858 তখন সে আমার সাথে বাকবিতণ্ডা বাদ দিয়ে, 267 0:20:37,863 --> 0:20:40,373 আমাকে গান গেয়ে শুনানো শুরু করলো। 268 0:20:44,570 --> 0:20:46,530 ওটা ছিল আমাদের দুজনের পছন্দের গান। 269 0:20:48,832 --> 0:20:50,042 গেয়ে শুনান দেখি। 270 0:20:52,000 --> 0:20:53,380 আমার গান না গাওয়াই বরং ভালো হবে। 271 0:21:05,590 --> 0:21:09,970 যদি আমার হৃদয় হয় বেহালা, তাতে কেঁপে কেঁপে সুর উঠে 272 0:21:11,180 --> 0:21:15,270 যদি আমার হৃদয়ে থাকে বেদনা, সেগুলো বেরিয়ে আসছে বুক ফেটে 273 0:21:16,270 --> 0:21:20,190 আমার হৃদয়ে যদি থাকে ভালোবাসা, সেগুলো গান গেয়ে চলে নীরবে 274 0:21:20,570 --> 0:21:23,530 আমার হৃদয়ে যদি থাকে প্রেমের শিকড়, ওগুলো বেড়ে উঠে ধীরেধীরে ... 275 0:21:23,617 --> 0:21:25,867 আপনার গানের গলা ভয়ানক খারাপ। 276 0:21:26,828 --> 0:21:27,998 ধন্যবাদ। 277 0:21:31,667 --> 0:21:33,127 গানটার অর্থ কী? 278 0:21:37,172 --> 0:21:39,882 এটা সরল ভালোবাসার গল্প। 279 0:21:41,552 --> 0:21:43,352 দৈনন্দিন জীবনের ভালোবাসা। 280 0:21:44,513 --> 0:21:46,773 জীবনের প্রাত্যহিক ঘটনা। 281 0:21:49,852 --> 0:21:51,272 খুব সুন্দর। 282 0:22:13,458 --> 0:22:14,588 হ্যালো। 283 0:22:14,668 --> 0:22:15,918 প্রিয়তম... 284 0:22:16,962 --> 0:22:19,722 - সবকিছু কেমন চলছে? - তুমি কেমন আছ? 285 0:22:20,215 --> 0:22:22,715 স্রষ্টাকে ধন্যবাদ, আমি ভালো আছি। 286 0:22:23,343 --> 0:22:28,313 আমার শরীরটা এখনো একটু দুর্বল, সে কারণে তারা কোন ঝুঁকি নিতে চায়নি। 287 0:22:29,099 --> 0:22:30,809 তবে আমি এখন আগের থেকে অনেকটা ভালো। 288 0:22:31,393 --> 0:22:32,693 তুমি কেমন আছ? 289 0:22:34,021 --> 0:22:35,691 তোমার জন্য আমার দুশ্চিন্তা হচ্ছে। 290 0:22:37,649 --> 0:22:39,569 তারা আমার সাথে ভালো আচরণ করছে। 291 0:22:40,068 --> 0:22:42,238 খোদা চাইলে, শীঘ্রই আমাদের দেখা হবে। 292 0:22:44,031 --> 0:22:45,411 প্রিয়তম... 293 0:22:46,366 --> 0:22:49,576 তারা বলছিল, তুমি নাকি একজন লোককে অপহরণ করেছে, 294 0:22:50,287 --> 0:22:51,907 একজন ইসরায়েলি নাগরিক, 295 0:22:52,497 --> 0:22:54,827 এবং তাকে খুন করার হুমকি দিচ্ছ। 296 0:22:55,250 --> 0:22:57,750 তাদের মিথ্যা কথায় বিশ্বাস করো না। 297 0:22:58,837 --> 0:23:01,047 তাহলে এসব সত্যি না? 298 0:23:02,210 --> 0:23:04,830 তুমি কি এখন বাড়িতে বসে টিভিতে জিইএম চ্যানেল দেখছ? 299 0:23:05,219 --> 0:23:07,009 তুমি তো জানোই, ওসব অনুষ্ঠানটা আমার পছন্দ না। 300 0:23:09,139 --> 0:23:13,889 দেখলে? আমি ওখানে না থাকার কিছু ভালো দিকও আছে। 301 0:23:14,728 --> 0:23:19,438 তোমাকে আমার পাশে বসে আমার পছন্দের টার্কিশ অনুষ্ঠান দেখতে হচ্ছে না। 302 0:23:22,277 --> 0:23:23,737 প্রিয়তম... 303 0:23:25,072 --> 0:23:28,452 আমাকে কথা দাও, তুমি আমার জন্য কোনো বাড়াবাড়ি করছ না? 304 0:23:30,494 --> 0:23:32,504 খোদা তো নিজে এসে তোমাকে আমার কাছে পৌঁছে দিবে না। 305 0:23:34,748 --> 0:23:36,038 তাকে ছেড়ে দাও। 306 0:23:36,667 --> 0:23:39,207 - নাহিদ... - আমার কথাটা শোন। 307 0:23:39,294 --> 0:23:43,884 আমার এখন বিমানে চড়ার মতো অবস্থা নেই। 308 0:23:43,966 --> 0:23:46,836 তার ফোনের জ্যামার অন করা আছে, আমরা এখনো তার অবস্থান বের করতে পারিনি। 309 0:23:46,927 --> 0:23:50,467 আর অল্প কিছু দিন লাগবে মাত্র। তুমি ধৈর্য ধর। 310 0:23:51,098 --> 0:23:54,558 প্রিয়তম, তুমি তাদের মতো নিষ্ঠুর হয়ো না। 311 0:23:55,018 --> 0:23:56,978 লোকটাকে আঘাত করো না। 312 0:23:58,105 --> 0:24:00,265 আমি এই প্রতিজ্ঞা করতে পারবো না। 313 0:24:00,816 --> 0:24:03,736 খোদার কসম, আমি তোমাকে বাড়ি ফিরিয়ে আনবো। 314 0:24:11,368 --> 0:24:12,538 নাহিদ। 315 0:24:13,662 --> 0:24:15,162 প্রিয়তমা। 316 0:24:17,291 --> 0:24:21,251 তুমি তাদের পক্ষে কথা বলছ, আমি মনে খুব কষ্ট পেলাম। 317 0:24:23,046 --> 0:24:25,546 আমাকে কথা দাও, তুমি তাদের সাথে আর কোন কথা বলবে না। 318 0:24:32,639 --> 0:24:33,849 নাহিদ? 319 0:24:36,560 --> 0:24:37,940 আমি কিন্তু কথার কথা বলছি না। 320 0:24:40,856 --> 0:24:42,016 হ্যালো? 321 0:24:42,566 --> 0:24:43,776 অনেক হয়েছে। 322 0:24:44,735 --> 0:24:46,895 তোমার মুখে এধরণের কথা আমার সহ্য হচ্ছে না। 323 0:24:47,900 --> 0:24:49,900 তোমাকে খুব মনে পড়ছে। 324 0:24:50,530 --> 0:24:54,290 তোমার কণ্ঠস্বর, তোমার আলিঙ্গন। 325 0:24:55,620 --> 0:24:59,250 আমরা নিজেদের মতো করে কিছুক্ষণ কথা বলি। 326 0:25:00,580 --> 0:25:02,750 তারা শুনলে শুনুক, তারা পারলে জাহান্নামে যাক। 327 0:25:03,870 --> 0:25:06,830 আমি শুধু তোমার কণ্ঠ শুনতে চাই। 328 0:25:10,130 --> 0:25:11,670 কী কথা শুনতে চাও তুমি? 329 0:25:12,590 --> 0:25:14,710 একটা গান গেয়ে শুনাও। 330 0:25:15,970 --> 0:25:20,730 ফারাজ, আমার খুব ক্লান্ত লাগছে, আমি ঘুমাতে চাই। 331 0:25:22,430 --> 0:25:24,220 একটা গান শোনাবে? 332 0:25:26,480 --> 0:25:30,270 প্রিয়তমা, আমার এখন গান গাওয়ার মতো অবস্থা নেই। 333 0:25:32,990 --> 0:25:36,330 তুমি যদি এখনো 334 0:25:36,740 --> 0:25:39,280 আমাকে বন্ধু ভাবো 335 0:25:39,740 --> 0:25:43,200 যদি চাও সেই পুরানো দিনগুলোর মতো 336 0:25:43,660 --> 0:25:46,830 একত্রে পাশাপাশি বসে থাকতে এবং সূর্যোদয়ের সাথে ঘুম থেকে জাগতে 337 0:25:46,922 --> 0:25:49,972 ঝেড়ে ফেল হৃদয়ের যত অভিমান 338 0:25:50,050 --> 0:25:53,180 বুকে বাঁধো নতুন সুর... 339 0:25:53,262 --> 0:25:54,812 সে ফোন করতে স্ক্র্যাম্বলার ব্যবহার করছে, 340 0:25:54,888 --> 0:25:58,058 তবে আমাদের এলগরিদম ইস্তাম্বুলের ইনকামিং কলগুলোতে এই গানটা সনাক্ত করেছে। 341 0:26:02,062 --> 0:26:05,442 যদি চাও আমাকে আপন করে পেতে 342 0:26:05,524 --> 0:26:08,034 আসো আমাদের যৌবন গত হবার আগেই 343 0:26:08,777 --> 0:26:11,447 আসো আমাদের ত্বকে বলিরেখা পড়ার আগেই 344 0:26:11,905 --> 0:26:14,985 আমার হৃদয়কে একাকীত্বের সাগরে ভেসে যেতে দিও না 345 0:26:15,075 --> 0:26:18,115 তুমি এসে আমার রাতগুলোকে রঙিন করে দাও 346 0:26:18,787 --> 0:26:22,117 নতুন সুরের মূর্ছনা তোল 347 0:26:22,207 --> 0:26:25,457 প্রকৃতির রঙে রাঙিয়ে দাও 348 0:26:25,544 --> 0:26:29,344 যেখানে তুমি আর আমি রইবো একসাথে 349 0:26:33,969 --> 0:26:35,049 পেয়ে গেছি। 350 0:26:40,893 --> 0:26:42,643 প্রিয়তম, সাহস হারিও না। 351 0:26:44,646 --> 0:26:46,356 তুমিই আমার ভালোবাসা। 352 0:26:47,733 --> 0:26:49,573 শীঘ্রই দেখা হবে। 353 0:26:51,737 --> 0:26:53,027 আমি কথা দিচ্ছি। 354 0:27:03,207 --> 0:27:05,707 মাফ করবেন, একটা কথা জিজ্ঞাসা করি? 355 0:27:06,752 --> 0:27:08,712 তিনি ভালো আছেন? 356 0:27:08,795 --> 0:27:10,295 তার সাথে কথা হয়েছে? 357 0:27:11,423 --> 0:27:12,593 আপনি ভিতরে যান। 358 0:27:14,092 --> 0:27:16,092 এখানে এভাবে বসে থাকা বিরক্তিকর। 359 0:27:16,178 --> 0:27:18,258 আমি আপনাকে ভিতরে যেতে বলেছি না! 360 0:27:18,931 --> 0:27:21,771 ভিতরে যা, জায়নবাদী কুত্তা! ভিতরে যা! 361 0:27:50,671 --> 0:27:51,671 তামার। 362 0:27:57,594 --> 0:27:58,604 এই নাও। 363 0:27:59,346 --> 0:28:00,886 - তো? - ধন্যবাদ। 364 0:28:11,358 --> 0:28:15,148 তুমি দেশ ছেড়েছিলে ছয় বছর বয়সে, আমি ছেড়েছি যখন আমার বয়স ১৫। 365 0:28:16,071 --> 0:28:18,701 আমি আমার শৈশব, কৈশোর সব এখানে কাটিয়েছি। 366 0:28:19,533 --> 0:28:21,453 আমি একটা মুসলিম স্কুলে পড়তাম। 367 0:28:23,245 --> 0:28:25,115 কিন্তু আমি যখন ইসরায়েলে আসলাম, 368 0:28:26,373 --> 0:28:27,793 মনে হচ্ছিলো যেন আমি ভিন দেশে পরবাসী। 369 0:28:30,210 --> 0:28:33,050 কয়েক বছর আগে আমি প্রথমবারের মতো এখানে ফিরে আসি। 370 0:28:34,840 --> 0:28:36,800 আমাকে পাঠানো হয়েছিল, একজন... 371 0:28:37,509 --> 0:28:41,719 ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে দেখা করতে, তাকে যৌনতার ফাঁদে ফেলে তার মাধ্যমে একটা গোপন স্থাপনায় অনুপ্রবেশ করতে। 372 0:28:42,264 --> 0:28:43,604 বিমান প্রতিরক্ষা সদর দপ্তর। 373 0:28:44,224 --> 0:28:45,894 আমি এই মিশন সম্পর্কে শুনেছি। 374 0:28:46,351 --> 0:28:48,191 আমাদের মধ্যে কয়েক মাস যাবত প্রেমের সম্পর্ক ছিল, 375 0:28:48,604 --> 0:28:50,444 সম্পর্কটা এমন পর্যায়ে গিয়েছিল... 376 0:28:50,522 --> 0:28:52,692 যেমনটা মোটেও হবার কথা ছিল না। 377 0:28:55,402 --> 0:28:57,202 আমি তার দিকে তাকালেই... 378 0:28:57,613 --> 0:29:00,243 মনে হতো, আমি আমার এলাকার সেই ছেলেটার দিকে তাকিয়ে আছি। 379 0:29:01,408 --> 0:29:06,328 তার সাথে একটা হৃদয়ের টান অনুভব করতাম, দুজনে একই রকম ভাষায় কথা বলতাম, ইসরায়েলে যেটা কখনোই অনুভব করিনি। 380 0:29:11,126 --> 0:29:12,416 তামার। 381 0:29:13,086 --> 0:29:17,256 তোমার ব্যাপারটা আমি বুঝি, আমি জানি কত সহজে আবেগ আমাদের কাবু করে ফেলে, নিজের উদ্দেশ্যকে ভুলিয়ে দেয়। 382 0:29:18,217 --> 0:29:20,007 কোন ভুল করো না। 383 0:29:22,095 --> 0:29:24,465 নিজের প্রকৃত পরিচয় ভুলে যেয়ো না। 384 0:29:30,020 --> 0:29:31,520 এখন যাও, তার সাথে কথা বল। 385 0:29:32,773 --> 0:29:35,323 তোমার কথা যেন তার হৃদয় ছুঁয়ে যায়, কিন্তু তুমি নিজে আবেগ তাড়িত হবে না, 386 0:29:36,902 --> 0:29:38,242 মাথা ঠাণ্ডা রেখে কাজ করবে। 387 0:29:53,168 --> 0:29:54,208 কাদোশ... 388 0:29:55,754 --> 0:29:57,304 তুমি যে কর্মকর্তার কথা বললে... 389 0:30:00,384 --> 0:30:01,644 সে এখন কোথায়? 390 0:30:02,678 --> 0:30:04,008 সেটা এখন আর গুরুত্বপূর্ণ না। 391 0:30:04,930 --> 0:30:06,310 আমার কাছে সে মৃত। 392 0:30:21,655 --> 0:30:24,195 তুমি আসলে তোমার পরিস্থিতিটা ঠিক বুঝতে পারছ না, 393 0:30:24,283 --> 0:30:26,743 আমি যে সংস্থার সাথে জড়িত তাদের ক্ষমতা কতটুকু। 394 0:30:26,827 --> 0:30:28,907 তুমি আসলে কী বলতে চাচ্ছ? 395 0:30:28,996 --> 0:30:31,456 তোমার কি ধারণা, তারা শুধু তোমাকেই লক্ষ্য বানিয়েছে? 396 0:30:31,999 --> 0:30:33,329 প্রয়োজনে তারা তোমার পরিবারকেও ছাড়বে না। 397 0:30:33,417 --> 0:30:34,377 মিথ্যা কথা। 398 0:30:34,459 --> 0:30:37,339 তারা যে তোমার আদ্যোপান্ত খোজ-খবর জোগাড় করেছে, তুমি দেখতে চাও? 399 0:30:37,838 --> 0:30:40,008 নিজের জেদের কারণে বিপদ ডেকে এনো না। 400 0:30:40,716 --> 0:30:41,966 জেদ? 401 0:30:42,718 --> 0:30:44,598 আমার বন্ধুকে আমার চোখের সামনে খুন করেছ। 402 0:30:44,678 --> 0:30:46,678 প্রয়োজনে তারা বাকিদেরকেও খুন করবে। 403 0:30:53,562 --> 0:30:55,482 তুমি আসলে কাকে রক্ষা করার জন্য এসব করছ? 404 0:30:56,356 --> 0:30:57,726 যে সরকার ব্যবস্থাকে তুমি ঘৃণা কর? 405 0:30:58,358 --> 0:31:01,698 আমি তোমাকে বাঁচানোর জন্য এসব করছি। সেটা তুমি বুঝতে পারছ না কেন? 406 0:31:02,946 --> 0:31:05,906 আমি বাধা না দিলে তারা কিন্তু তোমাকে ঐ কমিউনেই খুন করতে পারতো। 407 0:31:06,408 --> 0:31:09,368 আর এই মিশন যদি সফল হয় তারা তোমাকে ছেড়ে দিবে। 408 0:31:10,746 --> 0:31:12,746 তবে আমাদেরকে তোমার সাহায্য করতে হবে। 409 0:31:17,336 --> 0:31:18,706 পারহামকে ফোন কর। 410 0:31:19,379 --> 0:31:20,919 তাকে বুঝিয়ে বল। 411 0:31:21,340 --> 0:31:24,800 তাকে বুঝিয়ে বল যে, কোন সমস্যা হবে না, কারণ সত্যিই কোন সমস্যা হবে না। 412 0:31:38,607 --> 0:31:39,687 হ্যালো? 413 0:31:39,775 --> 0:31:41,525 বন্ধু, কেমন আছ তুমি? 414 0:31:42,319 --> 0:31:44,069 তুমি আমাকে ফোন করেছ কেন? 415 0:31:44,488 --> 0:31:47,488 তুমি এসিতে সমস্যার ব্যাপারে জানানোর পরিকল্পনা বাতিল করেছ। 416 0:31:47,574 --> 0:31:49,084 আমার আর কোন উপায় ছিল না। 417 0:31:49,159 --> 0:31:51,119 তুমি আমার মেসেজ পাওনি? 418 0:31:51,203 --> 0:31:53,963 পারহাম, তুমি শান্ত হও। 419 0:31:55,290 --> 0:31:56,710 যথেষ্ট হয়েছে! 420 0:31:56,792 --> 0:31:59,042 আমি তোমার জন্য এসব করতে পারব না। 421 0:32:12,599 --> 0:32:13,889 পারহাম... 422 0:32:16,186 --> 0:32:18,516 তোমার ভিডিওটা ছিল কেবল শুরু। 423 0:32:19,022 --> 0:32:23,742 আমার কথামতো কাজ না করলে, তুমি যত মেয়ের সাথে লটর-পটর করেছে সবার কথা তোমার স্ত্রীকে জানিয়ে দিব। 424 0:32:24,778 --> 0:32:28,318 আর তোমার ভিডিওটা রেভোলিওশনারি গার্ডের কাছে পাঠিয়ে দিব। 425 0:32:28,740 --> 0:32:32,240 সবকিছু রেকর্ড করা আছে। কোন ভুল করো না কিন্তু। 426 0:32:33,328 --> 0:32:35,038 আমাদের সাথে ঝামেলা করো না। 427 0:32:39,084 --> 0:32:40,844 আমি মিনতি করছি... 428 0:32:42,462 --> 0:32:44,092 এমনটা করো না। 429 0:32:46,049 --> 0:32:49,009 এসির সমস্যাটা কর্তৃপক্ষকে জানাও। 430 0:32:55,017 --> 0:32:56,187 আচ্ছা, আমি এইমাত্র জানিয়েছি। 431 0:33:07,070 --> 0:33:08,160 হ্যাঁ, আমরা দেখেছি।। 432 0:33:08,238 --> 0:33:09,778 পারহাম... 433 0:33:11,408 --> 0:33:13,408 ভাই আমার, দুশ্চিন্তা করো না। 434 0:33:19,374 --> 0:33:20,884 আপনি খুব ভালো করেছেন। 435 0:33:21,376 --> 0:33:23,046 খসরু, তাকে গ্রেফতার কর। 436 0:33:23,128 --> 0:33:24,918 - কী? - উঠ, গাদ্দার! 437 0:33:25,756 --> 0:33:27,506 আপনি কথা দিয়েছিলেন, আমার কোন ক্ষতি হবে না। 438 0:33:27,591 --> 0:33:28,631 আমি কোন কিছুর প্রতিজ্ঞা করিনি। 439 0:33:29,384 --> 0:33:31,724 - স্যার, আমাদের কথা তো শেষ হয়নি। - চলো তাড়াতাড়ি। 440 0:33:33,722 --> 0:33:35,602 তুমি সঠিক কাজটাই করেছ। 441 0:33:38,810 --> 0:33:40,690 তোমার জন্য আমার দুঃখ হয়। 442 0:33:44,274 --> 0:33:46,654 যদিও আমিই এখানে বিছানায় বাঁধা আছি, 443 0:33:47,319 --> 0:33:49,239 তবে আমাদের দুজনের‍ মধ্যে, 444 0:33:50,489 --> 0:33:51,909 আমিই হলাম মুক্ত, 445 0:33:52,699 --> 0:33:53,989 তুমি হচ্ছো কারাবন্দী। 446 0:33:54,660 --> 0:33:56,330 তোমার আত্মা কুলষিত। 447 0:33:57,287 --> 0:33:59,617 আমি জানি, তুমি আমার জায়গায় থাকলে, 448 0:33:59,706 --> 0:34:02,126 তুমি তোমার পরিবারকে বিসর্জন দিয়ে দিতে, তাই না? 449 0:34:02,543 --> 0:34:05,463 কারণ তোমার পৃথিবীতে এটাই স্বাভাবিক, ঠিক না? 450 0:34:06,213 --> 0:34:09,093 তোমার সংস্পর্শে আসা সবার মৃত্যু অনিবার্য। 451 0:34:22,603 --> 0:34:24,403 তোমার অপারেশনের ব্যাপারে কি তুমি আত্মবিশ্বাসী? 452 0:34:25,065 --> 0:34:26,475 পুরোপুরি। 453 0:34:26,984 --> 0:34:28,404 আমরা সফল হবোই। 454 0:34:28,819 --> 0:34:30,199 বিমান উড়ার জন্য প্রস্তুত রাখুন। 455 0:34:32,489 --> 0:34:33,489 ঠিক আছে। 456 0:34:34,324 --> 0:34:35,454 তুমি সাবধানে থেকো। 457 0:34:36,076 --> 0:34:37,286 শুভ কামনা। 458 0:34:40,289 --> 0:34:41,709 আমরা অনুমতি পেয়েছি। 459 0:34:42,498 --> 0:34:45,038 তৈরি হয়ে নাও। মিনিট পঞ্চাশ পরেই আমাদেরকে বেরুতে হবে। 460 0:35:36,512 --> 0:35:38,972 "রেভোলিউশনারি গার্ড আপনার বাবাকে অপহরণ করেছে। 461 0:35:39,056 --> 0:35:41,426 আজকে রাতেই ধরা দিন, অন্যথায় আপনার অপরাধের শাস্তি তিনি পাবেন।" 462 0:35:47,856 --> 0:35:49,016 তামার, কী হয়েছে? 463 0:35:51,360 --> 0:35:52,360 তামার? 464 0:35:55,697 --> 0:35:56,777 এটা কি সত্যি? 465 0:36:06,291 --> 0:36:08,341 - এটা তোমার হাতে আসলো কীভাবে? - আমার কথার জবাব দাও। 466 0:36:11,964 --> 0:36:14,724 তাকে রিভোলিউশনারি গার্ড আটক করেনি এবং সে ইরানে নেই। 467 0:36:18,929 --> 0:36:20,259 সে কোথায়, কী... 468 0:36:23,225 --> 0:36:25,805 আজকে সকালে ঘটেছে। আমরা ব্যাপারটা নিয়ে কাজ করছি। 469 0:36:25,894 --> 0:36:28,524 - তুমি এটা আমাকে না জানিয়ে থাকতে পারলে? - তামার... 470 0:36:28,605 --> 0:36:32,475 জানি কাজটা কঠিন, তবুও এখন তোমার মাথা থেকে ওসব চিন্তা দূরে রাখতে বলছি। 471 0:36:33,569 --> 0:36:34,739 আমার দিকে তাকাও। 472 0:36:36,446 --> 0:36:38,616 আমাদের সেরা এজেন্টরা কাজ করছে। 473 0:36:38,699 --> 0:36:41,489 - তারা তাকে উদ্ধার করবেই। আমি কথা দিলাম। - তারা তাকে মেরে ফেলবে... 474 0:36:46,290 --> 0:36:48,580 - তাকে মেরে ফেলবে। আমি জানি এসব ক্ষেত্রে কী হয়। - না। 475 0:36:49,418 --> 0:36:50,418 তাকে মারবে না। 476 0:36:51,503 --> 0:36:53,383 তোমাকে এসব নিয়ে মাথা ঘামাতে বারণ করছি। 477 0:36:54,173 --> 0:36:57,093 আমরা ফিরে আসার আগেই তিনি নিরাপদ আশ্রয়ে পৌঁছে যাবেন। 478 0:36:57,176 --> 0:36:59,676 আমি পারবো না। আমি কিছুতেই... 479 0:37:03,390 --> 0:37:05,140 আমাদের হাতে কী বিকল্প আছে? অপেক্ষা করবো? 480 0:37:05,684 --> 0:37:07,904 আমরা এত দূর এসেছি, এখন সময় কাজটা সফল করার। 481 0:37:09,021 --> 0:37:10,061 চল, কাজটা শেষ করি। 482 0:37:10,856 --> 0:37:12,106 চল যাই। 483 0:37:12,900 --> 0:37:13,900 আচ্ছা। 484 0:37:14,735 --> 0:37:16,315 চল কাজটা শেষ করি। 485 0:37:16,403 --> 0:37:17,493 কী হলো! 486 0:37:40,719 --> 0:37:42,389 নিজে থেকে কিছু করতে যাবে না। 487 0:38:05,077 --> 0:38:06,947 - হাই, শুভ সন্ধ্যা। - হ্যালো, শুভ সন্ধ্যা। 488 0:38:07,037 --> 0:38:11,207 আমরা পথে থাকতেই ফোন করেছিলাম, কুইন-বেডের একটা রুম বুকিং দিয়েছি, 489 0:38:11,291 --> 0:38:12,671 টিনা এবং পল রিচার্ডসন। 490 0:38:12,751 --> 0:38:13,751 পাসপোর্ট, প্লিজ। 491 0:38:18,423 --> 0:38:21,803 এইতো, তারা হোটেলের ওয়াই-ফাই এ যুক্ত হয়েছে, এখন রুমটা খোঁজে বের কর। 492 0:38:55,210 --> 0:38:56,300 টিম থ্রি... 493 0:38:57,754 --> 0:38:59,554 পিছনের গেইটের অবস্থা কী? 494 0:39:00,257 --> 0:39:02,467 পিছনের গেইটে সবকিছু স্বাভাবিক আছে। 495 0:39:06,180 --> 0:39:07,930 তারা কোন জাহান্নামে গেল তাহলে? 496 0:39:20,569 --> 0:39:23,279 সার্ভারে ঢুকে দেখ, নিশ্চিত হও যে, আমাদেরকে এসি মেরামত করতে ডাকছে। 497 0:39:25,115 --> 0:39:26,275 তামার... 498 0:39:39,671 --> 0:39:40,761 কী হয়েছে? 499 0:39:42,466 --> 0:39:43,836 আমি খুঁজে পাচ্ছি না। 500 0:39:43,926 --> 0:39:44,926 আমাদের যাবার অনুরোধ? 501 0:39:47,304 --> 0:39:49,064 সার্ভার খুঁজে পাচ্ছি না। 502 0:39:49,598 --> 0:39:51,018 তুমি আবার চেষ্টা করে দেখ, পাবে। 503 0:39:52,559 --> 0:39:54,309 - আমার অসুস্থ লাগছে। - হেই! 504 0:40:00,484 --> 0:40:01,744 আলী, ওখানটায় দেখ। 505 0:40:03,737 --> 0:40:06,157 ঐ ভ্যানটা অনেকক্ষণ যাবত ওখানে দাঁড়িয়ে আছে। 506 0:40:11,537 --> 0:40:14,457 অমিদ, আমরা আর দু-চার মিনিট দেখবো, 507 0:40:14,540 --> 0:40:16,710 যদি ভ্যানটা সরে না যায়, আমরা ওটার কাছে যাব। 508 0:40:33,475 --> 0:40:35,685 - অনেক ধন্যবাদ। - আপনাদেরকে স্বাগতম। 509 0:40:40,107 --> 0:40:41,107 হ্যালো। 510 0:40:41,567 --> 0:40:42,777 তারা আপনার দিকে আসছে। 511 0:40:43,151 --> 0:40:44,361 তারা কখন পৌঁছল? 512 0:40:45,279 --> 0:40:46,449 এই মাত্র। 513 0:40:46,530 --> 0:40:48,200 তারা উপরের দিকে যাচ্ছে। 514 0:40:48,282 --> 0:40:49,282 ধন্যবাদ। 515 0:40:50,325 --> 0:40:51,615 উঠুন। 516 0:40:51,702 --> 0:40:52,542 - কী হয়েছে? - উঠুন। 517 0:40:52,619 --> 0:40:53,789 - কী ব্যাপার? - হাঁটু গেড়ে বসুন। 518 0:41:00,127 --> 0:41:01,337 গাড়িতে উঠ। 519 0:41:02,963 --> 0:41:04,343 ধীরে ধীরে উঠ পড়। 520 0:41:33,410 --> 0:41:36,460 শোন, হে ইসরায়েল, ঈশ্বর আমাদের প্রভু, একমাত্র প্রভু। 521 0:41:37,289 --> 0:41:38,829 সে তার বাবার ব্যাপারে জেনে গেছে। 522 0:41:39,499 --> 0:41:41,249 নিশ্চয়ই তার সাথে কোনো ভাবে যোগাযোগ করেছে। 523 0:41:41,960 --> 0:41:42,960 সে কাজটা করতে পারবে না। 524 0:41:43,045 --> 0:41:45,045 তুমি এটা আমাদেরকে আগে জানাওনি কেন? 525 0:41:45,130 --> 0:41:48,180 এই সুযোগ আর পাওয়া যাবে না, আমি ভেবেছিলাম সে কাজটা করতে পারবে। 526 0:41:48,592 --> 0:41:50,012 ইয়ায়েল, তোমাদের কাজ শেষ। 527 0:41:50,093 --> 0:41:52,013 গাড়িতে উঠে ওখান থেকে সরে যাও। 528 0:41:52,095 --> 0:41:54,385 কিছুক্ষণের মধ্যেই বিমান রওনা করবে, আমি নেভোকে পাঠাচ্ছি। 529 0:42:07,528 --> 0:42:08,738 চল। 530 0:42:16,411 --> 0:42:18,121 তারা চলে গেছে। এরা তারা না। 531 0:42:45,983 --> 0:42:46,983 কেউ নেই। 532 0:42:57,995 --> 0:42:58,995 তাকে খুঁজে বের কর। 533 0:43:03,000 --> 0:43:04,000 শব্দটা শুনতে পেয়েছ? 534 0:43:53,759 --> 0:43:57,599 হোশেন, বারেকেত, ওডেম, ইয়ারকয়ান, 'হ্যাভেনস গেট' মিশন শুরু কর। 535 0:43:58,764 --> 0:44:01,814 শুনতে পেয়েছি। হোশেন সারিবদ্ধ হয়ে উড়ে যাচ্ছি। 536 0:44:02,809 --> 0:44:05,809 ওডেম আর বারেকেত, আমরাও একযোগে সারিবদ্ধভাবে উড়ে যাচ্ছি। 537 0:44:05,896 --> 0:44:07,726 উড্ডয়নের পর তোমার উপর দিয়ে যাবার অনুমতি চাচ্ছি। 538 0:44:08,690 --> 0:44:11,990 ওডেম ও বারেকেত, উড্ডয়ন এবং আমার উপর দিয়ে বামে যাবার অনুমতি দিচ্ছি। 539 0:44:15,030 --> 0:44:16,950 ইয়ারকেন সারিবদ্ধ হচ্ছি এবং উড়ে যাচ্ছি। 540 0:44:18,075 --> 0:44:20,235 ইয়ারকেন, এগিয়ে যাও। সবাইকে শুভ কামনা। 541 0:44:25,749 --> 0:44:27,209 নেভোর সাথে সংযুক্ত কর, প্লিজ। 542 0:44:29,002 --> 0:44:30,212 নেভো, আমাকে শুনতে পাচ্ছ? 543 0:44:30,671 --> 0:44:32,011 নেভো, তোমার কী অবস্থা? 544 0:44:32,464 --> 0:44:34,804 - সবকিছু ঠিক আছে। - বিমানগুলো এইমাত্র উড়ে গেল। 545 0:44:35,717 --> 0:44:37,337 আমি প্রধানমন্ত্রীকে জানাতে চাই, 546 0:44:37,427 --> 0:44:40,427 আমাদের বিমানগুলো কোন ঝামেলা ছাড়াই আজকে রাতের মিশন সফল করে ফিরবে। 547 0:44:41,265 --> 0:44:43,225 এবং আমাদের পাইলটদের সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। 548 0:44:44,393 --> 0:44:45,983 স্যার, কোন সমস্যা হবে না। 549 0:44:46,728 --> 0:44:48,058 সবাই বের হচ্ছি। 550 0:45:02,661 --> 0:45:03,911 ওখানের কী অবস্থা? 551 0:45:03,996 --> 0:45:07,036 ভালো। তার সাথে আমাকে কথা বলিয়ে দাও, প্লিজ। 552 0:45:09,084 --> 0:45:10,344 তামার। 553 0:45:10,419 --> 0:45:12,169 আমি তোমার বাবাকে ফোনে যুক্ত করছি। 554 0:45:13,046 --> 0:45:14,506 তারা তাকে উদ্ধার করেছে। 555 0:45:20,470 --> 0:45:21,470 বাবা? 556 0:45:21,555 --> 0:45:22,805 আমার আদরের... 557 0:45:26,435 --> 0:45:27,555 আমার ছোট্ট রাজকন্যা। 558 0:45:28,395 --> 0:45:30,265 তুমি কাঁদছ কেন? কেঁদো না। 559 0:45:30,355 --> 0:45:32,315 কেঁদো না। 560 0:45:32,399 --> 0:45:34,279 আমার রাজকন্যা, কেঁদো না। 561 0:45:35,194 --> 0:45:36,244 আমার সোনামণি... 562 0:45:39,448 --> 0:45:40,738 আমার আদরের সালি... 563 0:45:43,243 --> 0:45:45,083 - হ্যালো। - নিরাপদ আশ্রয়ে চলে যাও, 564 0:45:45,162 --> 0:45:48,712 ওখান থেকে পালানোর কার্যক্রম শুরু কর, মোহাম্মদকে বল ঐ ইরানিকে মেরে ফেলতে।