1
00:00:58,392 --> 00:01:00,143
অচেনা নাম্বার
2
00:01:06,316 --> 00:01:07,734
হ্যালো?
3
00:01:07,818 --> 00:01:09,361
ফারাজ কামালি।
4
00:01:09,695 --> 00:01:10,821
কে বলছেন?
5
00:01:10,904 --> 00:01:13,615
শুরুতেই বলে রাখি
তোমার স্ত্রী সুস্থ আছে।
6
00:01:13,699 --> 00:01:16,368
তাকে নিয়ে চিন্তা করো না।
তাকে যত্ন সহকারেই দেখভাল করা হচ্ছে।
7
00:01:16,451 --> 00:01:18,412
যেমনটা তোমার ফোনের
মেসেজটায় দেখতে পাচ্ছো।
8
00:01:27,421 --> 00:01:28,589
আমার স্ত্রী'র সাথে কথা বলাও।
9
00:01:28,672 --> 00:01:30,174
তোমাকে আমাদের কিছু কথা শুনতে হবে।
10
00:01:30,257 --> 00:01:32,092
ওর মাত্রই ব্রেইন সার্জারি হয়েছে!
11
00:01:32,176 --> 00:01:34,511
যেমনটা বললাম,
তোমার স্ত্রী'কে যত্ন সহকারেই রাখা হয়েছে।
12
00:01:34,970 --> 00:01:37,389
ইনশাআল্লাহ,
শীঘ্রই তার সাথে কথা বলতে পারবে তুমি।
13
00:01:37,472 --> 00:01:39,683
মাসুদ তাবরিজি যেন সুস্থ-স্বাভাবিকভাবে
14
00:01:39,766 --> 00:01:41,685
২৪ ঘন্টার মধ্যে ইস্তানবুলে পৌঁছায়।
15
00:01:41,768 --> 00:01:45,689
বিনিময়ে, তোমার স্ত্রী'কে
জীবিত ও সুস্থ অবস্থাতে ইরানে পৌঁছে দেওয়া হবে।
16
00:01:46,273 --> 00:01:50,152
যদি মাসুদকে ছেড়ে না দাও, তোমার হাতের
ফোনটা দ্বিতীয়বার আর বাজবে না।
17
00:01:50,736 --> 00:01:52,237
দাঁড়াও। একটু দাঁড়াও।
18
00:01:52,821 --> 00:01:55,073
হ্যালো? হ্যালো?
19
00:02:45,249 --> 00:02:47,125
- হ্যালো।
- শুভ সকাল।
20
00:02:47,709 --> 00:02:49,378
আজকের দিনটা সুন্দর।
21
00:02:49,795 --> 00:02:51,713
আকাশ উজ্জ্বল ও পরিষ্কার।
22
00:02:52,256 --> 00:02:53,257
তুমি কোথায়?
23
00:02:54,508 --> 00:02:55,676
নিরাপদ কোথাও।
24
00:02:55,759 --> 00:02:56,760
এখনো তেহরানে?
25
00:02:56,844 --> 00:02:57,678
হ্যাঁ।
26
00:02:57,761 --> 00:02:58,720
ভালো।
27
00:02:59,137 --> 00:03:02,099
কয়েক ঘন্টার মধ্যে ফোন করবে, আমি তোমাকে
উদ্ধার অপারেশনের বিস্তারিত দিয়ে দিবো।
28
00:03:02,182 --> 00:03:03,600
একটা উপায় পেয়েছি।
29
00:03:03,684 --> 00:03:04,601
কী?
30
00:03:04,685 --> 00:03:06,436
সাবস্টেশনে ঢুকার একটা কন্টাক্ট পেয়েছি।
31
00:03:07,062 --> 00:03:09,481
আমরা ওদিক দিয়ে চেষ্টা করতে পারি,
যদি বেশি দেরি না হয়ে যায়।
32
00:03:09,565 --> 00:03:11,942
এখানে এক বিরোধীর সাথে বন্ধুত্ব করেছি।
33
00:03:12,359 --> 00:03:14,736
যথেষ্ট নির্ভরযোগ্য।
প্লেনে উঠার আগেই চেক করেছি আমি।
34
00:03:15,946 --> 00:03:17,072
তুমি কি তার সাথেই আছো?
35
00:03:20,284 --> 00:03:22,578
আছো কি, "শাকিরা"?
"সিক-বয়"-র সাথে?
36
00:03:24,705 --> 00:03:25,914
তোমার ব্যাপারে কী কী জানে সে?
37
00:03:26,582 --> 00:03:29,334
কিছু না।
ও আমাকেও বিরোধী ভাবে, তবে...
38
00:03:29,918 --> 00:03:32,588
সে সাবস্টেশনের একজনকে চেনে,
এতে কাজ হবে?
39
00:03:36,717 --> 00:03:39,094
৪৮ ঘন্টার মধ্যে ভিতরে ঢুকতে পারবে?
40
00:03:39,178 --> 00:03:40,137
হ্যাঁ।
41
00:03:40,888 --> 00:03:42,139
ঠিক আছে।
42
00:03:43,348 --> 00:03:45,601
আপাতত,
ওর মোবাইলটা ট্র্যাক করো,
43
00:03:45,684 --> 00:03:48,896
আর ওর সব তথ্য আমাকে পাঠাও।
সাথে সাবস্টেশনের কন্টাক্টের পরিচয়ও।
44
00:03:48,979 --> 00:03:50,981
কন্টাক্টের নাম আর পদ।
45
00:03:54,651 --> 00:03:55,611
যেতে হবে।
46
00:03:55,694 --> 00:03:57,487
- হেই।
- হেই।
47
00:04:00,824 --> 00:04:01,825
চলো।
48
00:04:01,909 --> 00:04:03,952
গোছগাছ করে নাও,
আমরা শীঘ্রই রওনা হবো।
49
00:04:04,036 --> 00:04:05,579
আমরা আসলে যাচ্ছি কোথায়?
50
00:04:05,662 --> 00:04:07,331
শহরের বাইরে একটা পার্টি দিচ্ছি।
51
00:04:07,414 --> 00:04:08,832
চিন্তা করো না,
সব আমাদের লোকজনই থাকবে।
52
00:04:08,916 --> 00:04:10,334
আর আমাদের কন্টাক্টও ওখানে থাকবে।
53
00:04:10,417 --> 00:04:11,752
তুমি কি নিশ্চিত যে কন্টাক্ট ওখানে থাকবে?
54
00:04:12,294 --> 00:04:16,380
আসলে, এই ব্যাপারগুলোয় "নিশ্চিত" বলে কিছু নেই,
তবে এতটুকু বলা যায় যে সে নিয়মিত লোক।
55
00:04:16,464 --> 00:04:17,591
ঠিক আছে?
56
00:04:17,673 --> 00:04:18,634
আমরা কখন ফিরে আসবো?
57
00:04:18,716 --> 00:04:22,053
জানি না।
অবস্থা বুঝে ব্যবস্থা নেবো। ঠিক আছে?
58
00:04:22,137 --> 00:04:24,056
চলো, পারিসার কাছ থেকে
কিছু কাপড় নিয়ে দিই তোমাকে।
59
00:04:28,060 --> 00:04:32,064
এটা মজাদার হতে চলেছে।
60
00:04:32,147 --> 00:04:34,608
গেরশাদ এপে এই
নতুন ফিচারটা এড করেছি।
61
00:04:35,734 --> 00:04:38,153
করিম, গেরশাদ এপে
এই নতুন ফিচারটা এড করেছি,
62
00:04:38,237 --> 00:04:39,488
যেমন ধরো, যারা পার্টিতে আসবে
63
00:04:39,571 --> 00:04:42,491
কোথাও রোডব্লক দেখলে
সেটা গ্রুপের সবাইকে জানিয়ে দিতে পারবে, ভালো না?
64
00:04:43,700 --> 00:04:46,161
গেরশাদ ফাউল একটা জিনিস।
65
00:04:46,245 --> 00:04:49,831
সরকারের লোকেরা তোকে
ভুয়া তথ্য দিয়ে একেবারে ফাঁসিয়ে ফেলবে।
66
00:04:49,915 --> 00:04:52,918
- বলিস কী?
- হ্যাঁ, একেবারে তাদের কাছে পৌঁছে দেবে।
67
00:04:53,001 --> 00:04:54,336
আমাদের পরবর্তী গন্তব্যঃ
68
00:04:54,419 --> 00:04:55,712
- জাহান্নাম।
- জাহান্নাম।
69
00:05:10,602 --> 00:05:12,396
শালা, কুত্তার বাচ্চা!
70
00:05:16,358 --> 00:05:17,484
কোথায় সে?
71
00:05:17,985 --> 00:05:20,153
উঠ! উঠ!
72
00:05:26,118 --> 00:05:27,035
বল কোথায় আছে!
73
00:05:34,168 --> 00:05:38,005
খোদার কসম। জানি না আমি।
74
00:05:46,680 --> 00:05:47,556
চল!
75
00:05:51,101 --> 00:05:52,269
ওকে কোথাও নিয়ে যাচ্ছেন, স্যার?
76
00:05:52,352 --> 00:05:53,770
তোর কাছে আমার
জবাবদিহি করতে হবে না-কি?
77
00:05:53,854 --> 00:05:54,938
দুঃখিত, স্যার।
78
00:05:56,982 --> 00:05:58,525
কোথায়?
79
00:06:07,910 --> 00:06:08,994
ভাই...
80
00:06:10,746 --> 00:06:12,331
আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন?
81
00:06:15,792 --> 00:06:17,628
কসম বলছি, আমি কিচ্ছু জানি না।
82
00:06:17,711 --> 00:06:19,296
মিথ্যুক কোথাকার।
83
00:06:19,755 --> 00:06:21,089
আপনার বাচ্চা-কাচ্চা আছে?
84
00:06:24,343 --> 00:06:26,303
আমার দুইটা মেয়ে আছে।
85
00:06:26,386 --> 00:06:27,596
মাসুদ, মুখ বন্ধ কর!
86
00:06:41,485 --> 00:06:43,654
ড. বেন আরজি বলছি, আমরা ল্যান্ড করেছি,
87
00:06:43,737 --> 00:06:46,698
৩০ মিনিটের মধ্যে
আমরা চিকিৎসাকেন্দ্রে পৌঁছে যাবো।
88
00:06:46,782 --> 00:06:47,783
উনার শারিরীক অবস্থা কেমন?
89
00:06:47,866 --> 00:06:50,327
ভাইটাল সাইন ঠিক আছে,
তবে ওনাকে অজ্ঞান করার ওষুধ দেওয়া হয়েছে।
90
00:06:50,410 --> 00:06:51,912
আপনাকে অবস্থা জানাতে থাকবো।
91
00:07:26,029 --> 00:07:26,864
না।
92
00:07:27,781 --> 00:07:31,535
মেয়েদের আসতে বল, ছেলেদের না।
বেশি বেশি মেয়েদের আসা দরকার!
93
00:07:31,618 --> 00:07:34,246
পারিসাকে বল, নেগার...
94
00:07:34,329 --> 00:07:36,915
যেতে হবে এখন। পরে ফোন করছি তোকে।
95
00:07:36,999 --> 00:07:39,042
তোকে বলেছিলামই এই
এপটা একটা বালের এপ।
96
00:07:39,126 --> 00:07:41,461
এই চেকপয়েন্টটা কাটিয়ে
যাওয়ার কোনো উপায় ছিল না।
97
00:07:54,183 --> 00:07:56,643
শুভ-বিকেল। কেমন আছেন, স্যার?
98
00:07:56,727 --> 00:07:57,936
কোথায় চলেছেন?
99
00:07:58,020 --> 00:08:01,607
আমরা ছাত্র,
ছুটিতে পাহাড়ে হাইকিং করতে যাচ্ছি।
100
00:08:02,024 --> 00:08:02,900
আপনাদের কাগজপত্র?
101
00:08:02,983 --> 00:08:04,151
হ্যাঁ।
102
00:08:08,030 --> 00:08:09,031
এইযে।
103
00:08:17,331 --> 00:08:19,499
আপনি এভাবে বাইরে বেরিয়েছেন কেন?
104
00:08:19,583 --> 00:08:20,918
মাথার কাপড় ঠিক করে নিন আপনার।
105
00:08:29,968 --> 00:08:31,762
আমাকে এক্ষুনি আঙ্গুল দেখালি?
106
00:08:32,596 --> 00:08:34,181
এবার তোদের খেল খতম!
107
00:08:34,806 --> 00:08:35,933
অফিসার...
108
00:08:36,015 --> 00:08:36,933
বের হয়ে আয় গাড়ি থেকে।
109
00:08:40,812 --> 00:08:42,981
- জলদি!
- অফিসার...
110
00:08:43,690 --> 00:08:45,484
এদিকে আয়! এতবড় সাহস তোর?
111
00:08:45,567 --> 00:08:47,402
অফিসার, ও আমার সৎবোন।
112
00:08:47,486 --> 00:08:49,696
ও এই ঈঙ্গিতের মানে জানে না।
বিদেশে বড় হয়েছে।
113
00:08:49,780 --> 00:08:51,573
বাইরে বড় হয়েছে কি-না
সেটা আমার মাথাব্যথার বিষয় নয়!
114
00:08:51,657 --> 00:08:54,117
দুঃখিত। ও কোনো
অভদ্র আচরণ করেনি।
115
00:08:54,201 --> 00:08:56,995
ও বিদেশি স্কুলে পড়ালেখা করেছে।
যেখানে এটার মানে "ঠিক আছে"।
116
00:08:57,079 --> 00:08:58,247
ওর কাগজপত্র কই?
117
00:08:58,330 --> 00:09:00,082
দুঃখিত, অফিসার।
118
00:09:00,165 --> 00:09:02,668
ও নিজের মাতৃভূমিতে ঘুরতে এসেছে।
আমরা হাইকিংয়ে যাচ্ছি।
119
00:09:05,712 --> 00:09:09,341
ওকে বলে দিও ইরানে
সে এরকম করতে পারবে না।
120
00:09:09,424 --> 00:09:10,467
অবশ্যই।
121
00:09:12,427 --> 00:09:13,929
আর এই গাড়িটা?
ভেতরে কিছু আছে?
122
00:09:15,180 --> 00:09:17,432
আমরা নিশ্চিত হওয়ার জন্য চেক করবো একটু।
123
00:09:17,516 --> 00:09:19,017
কোন সমস্যা, স্যার?
124
00:09:19,476 --> 00:09:20,686
ট্রাঙ্ক খুলো।
125
00:09:20,769 --> 00:09:22,604
ওটা জাম রয়েছে,
তবে চিন্তার কিছু নেই।
126
00:09:23,397 --> 00:09:24,481
ভেতরে কিছুই নেই।
127
00:09:35,200 --> 00:09:36,368
ওর কী হবে?
128
00:09:58,056 --> 00:09:59,266
সাবধানে গাড়ি চালাবে।
129
00:10:00,434 --> 00:10:01,435
ধন্যবাদ।
130
00:10:16,742 --> 00:10:21,163
এক মাসের বেতন! তোমার জন্য এইমাত্র পুরো
এক মাসের জলে চলে গেলো, ছাতার মাথা!
131
00:10:22,372 --> 00:10:24,583
গ্রেফতার হওয়ার শখ
জেগেছিল না-কি তুমি মাথামোটা?
132
00:10:24,666 --> 00:10:27,211
- বাদ দে! মাঝেমধ্যে এমন হয়।
- চুপ কর!
133
00:10:27,586 --> 00:10:30,547
তুই ওকে আনতে গেলি কেন?
এটা পিকনিক মনে করেছিস না-কি?
134
00:10:31,715 --> 00:10:32,799
কোথায় যাচ্ছি আমরা?
135
00:10:38,388 --> 00:10:40,182
তুমি আসলেই জানো না?
136
00:10:40,265 --> 00:10:41,350
পার্টিতে?
137
00:10:41,433 --> 00:10:43,352
কোথায়? সেখানে গিয়ে কী করবো?
138
00:10:50,692 --> 00:10:54,071
ও কেন এসেছে?
মালটাকে তুই পেলিই বা কোথায়?
139
00:10:54,154 --> 00:10:55,405
এই, মুখ সামলে কথা বল।
140
00:10:55,489 --> 00:10:57,824
তোদের দুজনকে চেকপোস্টে
ফেলে আসা উচিত ছিল।
141
00:10:58,408 --> 00:10:59,952
তোরা একজন আরেকজনকে কীভাবে চিনিস?
142
00:11:00,494 --> 00:11:01,620
ইন্টারনেট থেকে।
143
00:11:05,040 --> 00:11:06,375
ডার্ক ওয়েব থেকে।
144
00:11:07,751 --> 00:11:08,627
ডার্ক ওয়েব?
145
00:11:13,382 --> 00:11:15,801
- কতোদিন ধরে চিনিস একে-অপরকে?
- এক বছর।
146
00:11:15,884 --> 00:11:20,264
- কীভাবে বুঝলি যে, ও সেই মেয়েটাই?
- আমি বুঝেছি। বিশ্বাস কর।
147
00:11:24,268 --> 00:11:25,978
ডার্ক ওয়েবে করোটা কী তুমি?
148
00:11:26,979 --> 00:11:27,855
আমি হ্যাকার।
149
00:11:29,064 --> 00:11:30,899
এভাবেই আমি টাকা আয় করি।
150
00:11:30,983 --> 00:11:35,237
আমার ওর সাহায্য দরকার ছিল।
আমাদের কথা...
151
00:11:36,864 --> 00:11:39,700
যা করেছি তার জন্য আমি আসলেই দুঃখিত।
152
00:11:40,534 --> 00:11:42,035
ওটা নিতান্তই বোকামি ছিল।
153
00:11:43,996 --> 00:11:45,038
চলো।
154
00:11:49,543 --> 00:11:51,420
সব টাকা আমাকে ফেরত দিতে হবে তোমার।
155
00:11:51,503 --> 00:11:53,505
তোমার জন্য লক্ষ-লক্ষ টোমান জলে গেছে।
156
00:12:50,103 --> 00:12:51,480
বেরিয়ে আয়।
157
00:12:52,689 --> 00:12:53,899
বের হ!
158
00:12:56,985 --> 00:12:58,278
ওদিকে যা।
159
00:12:59,696 --> 00:13:00,739
হাঁটু গেড়ে বোস।
160
00:13:01,615 --> 00:13:02,741
হাঁটু গেড়ে বোস!
161
00:13:06,537 --> 00:13:09,248
জায়োনিস্টদের কাছে তুই
সবকিছু বিক্রি করে দিয়েছিস।
162
00:13:10,457 --> 00:13:12,334
নিজের দেশের সাথে বেঈমানি করেছিস তুই।
163
00:13:14,169 --> 00:13:16,505
তোর মতো বিশ্বাসঘাতক কুকুরের
164
00:13:17,130 --> 00:13:19,007
একদিনও বেঁচে থাকার অধিকার নেই।
165
00:13:19,800 --> 00:13:21,301
একদিন ও না!
166
00:13:50,205 --> 00:13:52,666
আজ রাতেই ইরান ছেড়ে যাবি তুই।
167
00:13:53,125 --> 00:13:54,960
আর কখনো ফিরে আসবি না।
168
00:13:56,420 --> 00:14:01,175
যদি ফিরে আসিস,
আমি নিজেই তোর বাড়িতে যাবো।
169
00:14:04,303 --> 00:14:05,554
আর যখন আমি যাবো...
170
00:14:07,431 --> 00:14:09,224
পিস্তল ভর্তি গুলি থাকবে।
171
00:14:13,312 --> 00:14:17,065
জায়োনিস্ট বন্ধুরা তোর
জন্য ইস্তানবুলে অপেক্ষা করছে।
172
00:14:19,026 --> 00:14:21,528
যা গিয়ে তোর পরিবারের
সাথে দেখা করে আয়...
173
00:14:24,239 --> 00:14:26,575
কারণ ওদের আর
কখনো দেখতে পারবি না।
174
00:14:26,658 --> 00:14:29,578
বুঝেছিস? ওদের আর
কখনো দেখতে পারবি না!
175
00:14:31,121 --> 00:14:32,372
হ্যাঁ।
176
00:14:35,501 --> 00:14:36,668
বুঝে গেছি।
177
00:15:18,043 --> 00:15:19,336
করিম কী বলছিল?
178
00:15:19,419 --> 00:15:20,587
আমরা ওখানে কী করতে যাচ্ছি?
179
00:15:20,671 --> 00:15:22,464
কিছু না। করিম ভাট বকছিল।
180
00:15:22,548 --> 00:15:23,549
এসো।
181
00:15:23,632 --> 00:15:25,384
তোমার কন্টাক্ট এখানে আছে বলে মনে হয়?
182
00:15:27,010 --> 00:15:29,638
জানি না। আমি তো সারাক্ষণ তোমার
সাথেই ছিলাম, নাকি?
183
00:15:36,687 --> 00:15:39,022
হেই! কেমন আছিস?
184
00:15:39,106 --> 00:15:40,274
শাহিন!
185
00:15:40,357 --> 00:15:43,277
ড্রাগস নিয়ে তো হাপিসই হয়ে গিয়েছিলিস।
186
00:15:43,360 --> 00:15:46,071
দেখ। আমাদের টায়ার পাংচার হয়ে গেছে।
এখানে আসতে অনেক বেগ পেতে হয়েছে।
187
00:15:46,154 --> 00:15:47,990
চল মালে ফুক মেরে নেশায় তলিয়ে যাই।
188
00:15:48,073 --> 00:15:49,491
তুই যা, আমি আসছি।
189
00:15:49,575 --> 00:15:50,742
মিলাদ, চল।
190
00:15:50,826 --> 00:15:51,660
মিলাদ।
191
00:15:52,744 --> 00:15:56,206
- ও কি সারারাত আমাদের পিছনেই ঘুরবে?
- তো কী হয়েছে?
192
00:15:56,290 --> 00:15:59,293
কী হয়েছে?
ওকে নিয়ে পুলিশের সাথে ঝামেলার কথা ভুলে গেলি?
193
00:15:59,376 --> 00:16:00,586
চল ভেতরে গিয়ে কথা বলি।
194
00:16:01,336 --> 00:16:03,964
- হেই! হেই।
- আমি দুঃখিত।
195
00:16:04,840 --> 00:16:08,302
- ওয়াও, আমার কাপড়ে তোমাকে ভালো মানিয়েছে দেখছি।
- ধন্যবাদ। ধন্যবাদ।
196
00:16:08,385 --> 00:16:09,887
জিনিসপত্রগুলো কোথাও রাখতে চাও?
197
00:16:09,970 --> 00:16:11,305
- হ্যাঁ।
- এসো।
198
00:16:13,056 --> 00:16:14,933
- ওদের মনে আছে, ঠিক?
- হেই।
199
00:16:16,268 --> 00:16:18,437
জানো, এটা একটা পুরানো সৈন্য ঘাঁটি।
200
00:16:18,520 --> 00:16:19,605
- তাই?
- হ্যাঁ।
201
00:16:19,688 --> 00:16:23,150
একবার আমরা পাহাড়ে হাঁটছিলাম,
আর হাইকিং করছিলাম।
202
00:16:23,233 --> 00:16:25,569
আর পথ হারিয়ে ফেলি...
203
00:16:25,652 --> 00:16:28,363
ঠিক তখনই এই জায়গাটা খুঁজে পাই,
জায়গাটা দেখে আমরা বলে উঠি, "ওয়াও!
204
00:16:28,447 --> 00:16:30,365
জায়গাটা পার্টির জন্য একদম উপযুক্ত হবে!"
205
00:16:31,241 --> 00:16:32,326
হ্যাঁ।
206
00:16:34,328 --> 00:16:36,288
- না, ধন্যবাদ। আমি ধুমপান করি না।
- আরে বাদ দাও তো।
207
00:16:36,371 --> 00:16:38,040
এত চিন্তা করো না।
208
00:16:49,384 --> 00:16:51,595
ভেতরে রাখো। ভেতরে রাখো।
ভেতরে রাখো। ভেতরে রাখো।
209
00:16:53,138 --> 00:16:56,225
ভালো ছিল। দেখলে?
তুমি অনেক ট্যালেন্টেড...
210
00:16:56,308 --> 00:16:58,310
এই, আমার সাথে একটু আসবে?
211
00:16:58,894 --> 00:17:01,813
- কোথায়?
- আমরা শুধু একটু কথা বলবো, ওকে?
212
00:17:01,897 --> 00:17:03,190
- কারা "আমরা"?
- আরে, আসো না।
213
00:17:04,398 --> 00:17:05,692
মজা করো!
214
00:17:21,458 --> 00:17:22,667
হ্যালো, ঝিলা।
215
00:17:24,294 --> 00:17:25,253
শোনো।
216
00:17:25,878 --> 00:17:27,756
পূর্বে পুলিশের সাথে যা ঘটেছে...
217
00:17:28,423 --> 00:17:31,635
আরেকটু হলেই আমরা অনেক বছরের
জন্য জেলে ঢুকে যেতাম।
218
00:17:32,135 --> 00:17:33,428
শুধু এটার কারণে?
219
00:17:38,559 --> 00:17:39,393
না।
220
00:17:41,728 --> 00:17:42,771
এর কারণে।
221
00:17:47,776 --> 00:17:48,735
জানো এসব কী?
222
00:17:50,696 --> 00:17:51,780
এক্সট্যাসি।
223
00:17:52,614 --> 00:17:55,409
পুলিশের সাথে তোমার বাঁধানো ঝামেলা
থেকে বাঁচতে যে টাকা ব্যবহার করেছি,
224
00:17:55,492 --> 00:17:57,244
সেই টাকা এর থেকেই আসে।
225
00:17:58,662 --> 00:18:01,665
এর মানে হচ্ছে আজ থেকে,
তুমি এর একটা অংশ।
226
00:18:02,124 --> 00:18:03,375
ঠিক বলেছি না, মিলাদ?
227
00:18:15,470 --> 00:18:17,139
প্রতিটা বড়ি ৫০,০০০।
228
00:18:17,222 --> 00:18:19,183
পাঁচটার জন্য ২,০০,০০০।
এটা আমাদের প্রস্তাব।
229
00:18:19,266 --> 00:18:22,102
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এগুলো
যত দ্রুত সম্ভব আমাদের বিক্রি করতে হবে।
230
00:18:22,686 --> 00:18:26,982
এটাকে শরীরের ভেতরে কোথাও
লুকিয়ে রাখবে আর এটা নিজের কাছে রেখে দেবে।
231
00:18:27,941 --> 00:18:30,611
এভাবেই ওরা তোমাকে চিনবে।
শুভকামনা রইলো।
232
00:19:27,584 --> 00:19:28,502
হ্যাঁ।
233
00:19:28,585 --> 00:19:29,795
ঈগল ফোন করছে।
234
00:19:30,712 --> 00:19:31,922
লাইন দাও।
235
00:19:32,673 --> 00:19:33,590
বলতে পারেন।
236
00:19:35,717 --> 00:19:37,427
হ্যালো, মাসুদ, কী অবস্থা?
237
00:19:37,845 --> 00:19:39,304
কাজটা কেমনে করলে তুমি?
238
00:19:39,888 --> 00:19:42,558
এতে এখন আর কিছু যায় আসে না।
আসল কথা হচ্ছে, ওরা কী জানে।
239
00:19:42,933 --> 00:19:44,726
ওরা রাজকন্যার ব্যাপারে জানে।
(রাজকন্যা - কোডনেম। গোয়েন্দা বিভাগগুলোর
এজেন্টদের একটা কোডনেম থাকে যেকোন অপারেশনে।)
240
00:19:45,394 --> 00:19:47,479
ওদের কাছে তার ছবি আর নাম আছে,
241
00:19:47,563 --> 00:19:49,314
তবে ও কোথায় আছে তা জানে না।
242
00:19:50,691 --> 00:19:52,109
আর আমিও জানি না।
243
00:19:52,192 --> 00:19:53,902
ইস্তানবুলের উদ্দেশ্যে কবে রওনা হচ্ছো?
244
00:19:55,320 --> 00:19:58,782
গরেভ, সে আমার পরিবারকে ছাড়বে না।
245
00:20:00,325 --> 00:20:01,869
আমার পরিবারকে এখানে
ফেলে যেতে পারবো না।
246
00:20:01,952 --> 00:20:05,539
মাসুদ, রোজহান আর মেয়েদের দায়িত্ব আমার।
247
00:20:05,622 --> 00:20:08,125
তুমি যেখানেই চাও আমি তাদের ওখানে পৌঁছে দিবো,
248
00:20:08,208 --> 00:20:11,920
কিন্তু তোমার এ মুহুর্তেই
ইরান ছাড়তে হবে। আজ রাতেই।
249
00:20:12,004 --> 00:20:14,339
কয়েক ঘন্টার মধ্যে।
বুঝতে পেরেছো?
250
00:20:14,423 --> 00:20:15,257
হ্যাঁ।
251
00:20:20,929 --> 00:20:23,223
মনোবল হারিয়ো না।
শীঘ্রই দেখা হচ্ছে আমাদের।
252
00:20:36,153 --> 00:20:37,487
আমার আর কোন উপায় ছিল না।
253
00:20:38,197 --> 00:20:39,865
উপায় সবসময়ই থাকে।
254
00:20:39,948 --> 00:20:42,993
শোনো, কয়েকটা বিক্রি হলেই
এসব থেকে মুক্তি পেয়ে যাবো।
255
00:20:43,368 --> 00:20:44,953
স্টিকটা জ্বালাও আর ভেতরে থাকো।
256
00:20:45,037 --> 00:20:48,540
আর, শোনো, সন্দেহজনক কিছু মনে হলে,
বড়িগুলো ফেলে পালিয়ে যাবে।
257
00:21:37,673 --> 00:21:38,882
হেই, সোনামণি।
258
00:21:46,849 --> 00:21:48,225
মজা করো, সোনা।
259
00:22:12,875 --> 00:22:14,626
- হ্যালো।
- হ্যালো।
260
00:22:14,710 --> 00:22:16,086
আমার জন্য কিছু আছে?
261
00:22:31,351 --> 00:22:32,853
জলদি করো!
262
00:22:32,936 --> 00:22:34,396
আগেই গুণে নিয়ে আসতে পারতে।
263
00:22:35,647 --> 00:22:37,274
কোনো তাড়া নেই, সোনা।
264
00:22:48,744 --> 00:22:49,995
নাম কী তোমার?
265
00:22:52,331 --> 00:22:53,290
ইয়াসামিন।
266
00:22:54,082 --> 00:22:56,126
তুমি কার হয়ে কাজ করছো, ইয়াসামিন?
267
00:22:56,919 --> 00:22:59,963
নিশ্চিত হতে চাইছি যে
তুমি আমাকে ঠকাচ্ছো কি-না।
268
00:23:04,343 --> 00:23:07,346
তাকে দেখিয়ে দিতে পারবে?
269
00:23:07,429 --> 00:23:09,765
ভালো হলে, প্রায় এক মিলিয়ন
টোমানের মাল নেবো।
270
00:23:11,892 --> 00:23:13,977
ড্রাগস বিক্রির শাস্তি কী জানো?
271
00:23:14,061 --> 00:23:15,103
আমি বিক্রি করছিলাম না।
272
00:23:15,187 --> 00:23:16,146
তোমার সামনে এখন দুটো বিকল্প আছে।
273
00:23:16,230 --> 00:23:18,732
হয় জেলে যাবে,
নয়তো আমাকে তোমার ডিলারের কাছে নিয়ে যাবে।
274
00:23:18,815 --> 00:23:19,942
কোনো ডিলার নেই।
275
00:23:20,025 --> 00:23:21,151
আমার সাথে এসো।
276
00:23:34,414 --> 00:23:35,332
কী করেছে ও?
277
00:23:35,791 --> 00:23:38,418
কিছু না, আমার শুধু বিচিতে লাথি মেরেছে।
কোনো ব্যাপার নয়।
278
00:23:39,711 --> 00:23:41,380
- কিছু বলেছে?
- না।
279
00:23:42,089 --> 00:23:43,382
ও কাউকে ধরিয়ে দেয়নি।
280
00:23:46,593 --> 00:23:47,761
বাহ।
281
00:23:48,178 --> 00:23:49,304
খুব ভালো।
282
00:23:50,138 --> 00:23:52,182
মুখ বন্ধ রেখে পাল্টা আক্রমণ?
283
00:23:53,141 --> 00:23:55,018
মিলাদ, অনেক ভালো
একটা মেয়েকে পেয়েছিস তুই।
284
00:23:58,564 --> 00:24:00,190
রাগ করো না, সোনা।
285
00:24:01,149 --> 00:24:03,235
আমাদের নিশ্চিত হতে হয়েছে যে
আমরা তোমাকে বিশ্বাস করতে পারবো কিনা।
286
00:24:06,446 --> 00:24:07,614
কী দেখছো?
287
00:24:07,990 --> 00:24:09,408
তোমার কাছ থেকে এখনো টাকা পাই আমি।
288
00:24:09,491 --> 00:24:10,701
করিম, যথেষ্ট হয়েছে।
289
00:24:13,871 --> 00:24:15,080
তুমি ঠিক আছো?
290
00:24:57,789 --> 00:24:58,790
হ্যালো, নাহিদ।
291
00:25:00,501 --> 00:25:01,835
কেমন লাগছে?
292
00:25:05,506 --> 00:25:07,216
তো আপনি এখানকার দায়িত্বে রয়েছেন।
293
00:25:07,674 --> 00:25:08,509
হ্যাঁ।
294
00:25:09,468 --> 00:25:10,677
আমি কোথায়?
295
00:25:12,429 --> 00:25:13,805
আমাকে অপহরণ করলেন কেন?
296
00:25:16,433 --> 00:25:17,935
এটা আপনার স্বামীর কাজ
সংক্রান্ত বিষয়ক কারণে।
297
00:25:18,018 --> 00:25:20,854
আর আমার স্বামী? ও কি জানে এসব?
298
00:25:21,355 --> 00:25:22,189
হ্যাঁ।
299
00:25:26,777 --> 00:25:28,904
যুদ্ধেরও কিছু নিয়ম থাকে।
300
00:25:31,406 --> 00:25:34,660
আর আপনার স্বামী কখনো নিয়ম ভাঙ্গে না?
301
00:25:34,743 --> 00:25:35,869
আমি ওকে চিনি।
302
00:25:36,453 --> 00:25:40,624
যেদিন শত্রুর স্ত্রী'কে অপহরণ
করতে বলা হবে, ও চাকরি ছেড়ে দেবে।
303
00:25:43,377 --> 00:25:44,461
নিন।
304
00:25:47,005 --> 00:25:48,382
ওকে শান্ত করুন,
305
00:25:49,049 --> 00:25:50,759
বলবেন ও সঠিক কাজটাই করেছে।
306
00:25:50,843 --> 00:25:53,929
আর যদি এভাবেই করতে থাকে,
আপনারা শীঘ্রই একে অপরকে দেখতে পাবেন।
307
00:26:21,790 --> 00:26:23,083
হ্যালো।
308
00:26:23,166 --> 00:26:24,209
জান।
309
00:26:30,924 --> 00:26:32,176
জান, তোমার শরীর কেমন আছে?
310
00:26:32,759 --> 00:26:33,969
ভালো, আলহামদুলিল্লাহ।
311
00:26:34,636 --> 00:26:35,596
তুমি কোথায়?
312
00:26:36,054 --> 00:26:37,097
জানি না।
313
00:26:37,639 --> 00:26:40,684
কোনো একটা হাসপাতালে আছি,
কোন দেশ তা জানি না।
314
00:26:41,226 --> 00:26:43,854
কিন্তু এটা তোমার কাজের সাথে সম্পর্কিত,
তোমার কী মনে হয়?
315
00:26:43,937 --> 00:26:46,315
ইস্রায়েলিরা তোমাকে
অপহরণ করেছে, প্রিয়।
316
00:26:46,398 --> 00:26:47,482
আমিও তাই ভেবেছিলাম।
317
00:26:48,066 --> 00:26:51,236
আমি ঠিক আছি।
তারা আমার খেয়াল রাখছে।
318
00:26:51,320 --> 00:26:53,238
চিন্তা করবে না।
319
00:26:55,199 --> 00:26:56,200
আমি দুঃখিত।
320
00:26:57,326 --> 00:26:59,119
এতে তোমার দোষ নেই।
321
00:26:59,203 --> 00:27:00,954
আমারই দোষ।
322
00:27:02,080 --> 00:27:05,792
তোমার সাথে যাওয়া উচিত ছিল,
তোমার খেয়াল রাখা উচিত ছিল।
323
00:27:05,876 --> 00:27:07,628
আমি আর আমার বালের কাজ।
324
00:27:07,711 --> 00:27:09,213
এখন এসব বলার সময় না।
325
00:27:10,464 --> 00:27:13,634
তারা তোমাকে বলতে বলেছে যে
তুমি সঠিক কাজটাই করেছো
326
00:27:13,717 --> 00:27:16,553
আর যদি এভাবেই চলো,
আমরা একে অপরকে শীঘ্রই দেখতে পাবো।
327
00:27:23,727 --> 00:27:25,312
রাখতে হবে এখন।
328
00:27:26,230 --> 00:27:27,648
ভেঙ্গে পড়বে না।
329
00:27:28,106 --> 00:27:30,817
কসম আমি তোমাকে ফিরিয়ে আনবোই।
330
00:27:30,901 --> 00:27:32,152
ইনশাআল্লাহ।
331
00:28:03,600 --> 00:28:05,936
- হ্যালো, স্যার।
- ফারাজ, কী অবস্থা?
332
00:28:06,019 --> 00:28:10,858
খুব ভালো।
মাত্রই আপনাকে আপডেট জানাতে যাচ্ছিলাম।
333
00:28:10,941 --> 00:28:13,735
আমার অফিসে চলে এসো, প্লিজ।
334
00:28:14,820 --> 00:28:16,697
এখনি আসছি, স্যার।
335
00:28:39,303 --> 00:28:40,304
হ্যালো।
336
00:28:52,149 --> 00:28:53,275
যেতে পারেন।
337
00:28:53,692 --> 00:28:54,651
ধন্যবাদ।
338
00:29:00,782 --> 00:29:02,159
ফারাজ, কেমন আছো?
339
00:29:03,285 --> 00:29:04,703
তোমাকে দেখে ভালো লাগছে।
340
00:29:06,205 --> 00:29:07,706
আপনাকেও। ধন্যবাদ।
341
00:29:07,789 --> 00:29:08,916
এসো, বসো।
342
00:29:10,000 --> 00:29:11,251
ধন্যবাদ।
343
00:29:11,335 --> 00:29:13,462
কীসের আপডেট জানাতে চেয়েছিলে?
344
00:29:16,715 --> 00:29:18,342
তদন্তের।
345
00:29:18,425 --> 00:29:19,468
বলো?
346
00:29:19,551 --> 00:29:21,970
তাবরিজির কাছ থেকে কিছু পেলে?
347
00:29:22,054 --> 00:29:22,888
এখনো না।
348
00:29:24,431 --> 00:29:26,725
ওকে ছেড়ে দিয়েছি।
349
00:29:27,601 --> 00:29:28,685
শুনেছি।
350
00:29:30,896 --> 00:29:32,648
আমার প্রথমে বিশ্বাসই হয়নি।
351
00:29:33,357 --> 00:29:36,860
ফারাজ কামালি এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
একাই নিয়ে ফেললো?
352
00:29:37,319 --> 00:29:39,613
আর কোনো উপায় ছিল না।
353
00:29:40,364 --> 00:29:42,950
আমি খবর পেয়েছি
354
00:29:43,033 --> 00:29:47,704
তাবরিজি মোসাদের এক সিনিয়র এজেন্টের
সাথে আগামীকাল সকালে ইস্তানবুলে দেখা করছে।
355
00:29:47,788 --> 00:29:50,082
আমাকে জানাওনি কেন?
356
00:29:50,165 --> 00:29:51,708
জানালে মেনে নিতেন?
357
00:29:52,835 --> 00:29:56,338
আপনার কাছে একেবারে
ফলাফল নিয়েই আসতে চেয়েছিলাম।
358
00:29:57,047 --> 00:29:58,799
তাবরিজি যে পালিয়ে যাবে না তার গ্যারান্টি কী?
359
00:29:59,675 --> 00:30:02,845
ও ওর বউ আর দুই বাচ্চাকে ফেলে পালাবে না।
360
00:30:02,928 --> 00:30:07,933
ওর মতো বেঈমানরা ফাঁসি থেকে বাঁচার
জন্য নিজের পরিবারকেও বেঁচে দিতে পারে।
361
00:30:08,016 --> 00:30:11,103
মৃত্যুর ভয়ের থেকে
পরিবার ওর কাছে বেশি গুরুত্বপূর্ণ।
362
00:30:11,979 --> 00:30:14,940
আমি ওকে যেতে দিলাম
ও কোনো ভুল করে কিনা দেখার জন্য।
363
00:30:15,858 --> 00:30:18,610
আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি,
364
00:30:19,152 --> 00:30:21,530
কিন্তু ও মোসাদের সাথে সম্পর্কের কথা
অস্বীকার করেছে।
365
00:30:21,613 --> 00:30:23,907
তারপরও, তুমি আমাকে তো জানাতে পারতে।
366
00:30:25,325 --> 00:30:28,078
আমি দুঃখিত। আমি ভুল করেছি।
367
00:30:34,459 --> 00:30:35,794
তোমার স্ত্রী কেমন আছে?
368
00:30:38,463 --> 00:30:40,924
ভালো।
369
00:30:42,509 --> 00:30:45,304
সার্জারির পর সুস্থ হয়ে উঠছে।
370
00:30:45,387 --> 00:30:46,805
এখনো ফ্রান্সে?
371
00:30:47,598 --> 00:30:48,682
হ্যাঁ।
372
00:30:49,057 --> 00:30:50,267
কখন ফিরবে?
373
00:30:52,436 --> 00:30:53,896
কয়েকদিনের মধ্যেই।
374
00:30:55,606 --> 00:30:59,401
সম্ভবত তোমার স্ত্রী'র অবস্থাই
তোমার সিদ্ধান্তকে প্রভাবিত করেছে।
375
00:31:02,946 --> 00:31:04,031
তা বটে।
376
00:33:23,837 --> 00:33:26,089
পাঁচ বছর ধরে ধুমপান করিনি আমি।
377
00:33:27,466 --> 00:33:29,301
আর আজ এটা আমার দশম সিগারেট।
378
00:33:31,512 --> 00:33:36,391
নাহিদ, আমার স্ত্রী,
ও-ই আমাকে সিগারেট ছাড়িয়েছে।
379
00:33:38,852 --> 00:33:42,523
একবার আমি সিগারেটের প্যাকেট থেকে
সিগারেট বের করছিলাম।
380
00:33:43,315 --> 00:33:47,861
দেখলাম যে, ও কিছু কাগজ সিগারেটের
মতো রোল করে প্যাকেটে ঢুকিয়ে রেখেছে।
381
00:33:49,446 --> 00:33:53,075
রোল করা কাগজগুলো ছিল এক ছুটির দিনে তোলা
ওর, আমার, বাচ্চাদের, আমাদের সবার ছবি।
382
00:33:55,577 --> 00:33:56,828
ও আমাকে বললো...
383
00:33:59,164 --> 00:34:05,087
"তোমার কাজের ক্ষেত্রে তোমাকে
যে ঝুঁকি নিতে হয় তা আমি মানতে পারবো...
384
00:34:06,755 --> 00:34:09,299
কিন্তু তুমি যদি কোনো রোগে মারা যাও
তা আমি মানতে পারবো না।
385
00:34:10,217 --> 00:34:13,011
তোমার মৃত্যুর অবশ্যই
কোনো উদ্দেশ্য থাকতে হবে।"
386
00:34:17,599 --> 00:34:19,851
এসব আমাকে কেন বলছেন?
387
00:34:21,478 --> 00:34:25,440
এক সপ্তাহ আগে নাহিদ ব্রেইন সার্জারির জন্য
ফ্রান্সে গিয়েছিলো।
388
00:34:26,275 --> 00:34:28,318
অপারেশন ভালোভাবেই শেষ হয়।
389
00:34:28,402 --> 00:34:32,239
গতরাতে ও ফিরে আসার জন্য বিমানে উঠে।
আর আমার...
390
00:34:38,745 --> 00:34:41,831
তোমার কিছু জানোই না, তাই না?
391
00:34:42,623 --> 00:34:44,376
না, দুঃখিত।
392
00:34:44,918 --> 00:34:46,128
তিনি কি ঠিক আছেন?
393
00:34:46,210 --> 00:34:50,924
কে জানে ইস্রায়েলি বাঞ্চোদগুলো
ওকে কোথায় নিয়ে গেছে।
394
00:34:51,675 --> 00:34:53,844
ওর বদলে তারা তোমাকে চেয়েছে।
395
00:34:55,219 --> 00:34:57,306
কিন্তু আমি তো তোমাকে যেতে দিতে পারি না।
396
00:34:59,099 --> 00:35:02,060
সবকিছু ঝামাচাপা দেওয়ার জন্য...
397
00:35:04,396 --> 00:35:06,398
পরিস্থিতি খুব জটিল হয়ে পড়েছে।
398
00:35:06,481 --> 00:35:08,942
কিন্তু আপনি তো
বলেছিলেন আমাকে যেতে হবে।
399
00:35:09,026 --> 00:35:10,485
পরিস্থিতি পাল্টে গেছে।
400
00:35:10,569 --> 00:35:12,279
আমার কাছ থেকে কী চান?
401
00:35:12,696 --> 00:35:13,739
তোমাকে থাকতে হবে।
402
00:35:15,616 --> 00:35:17,659
সবকিছু আগের মতোই চলবে।
403
00:35:17,743 --> 00:35:20,621
তোমার সুন্দর বাড়ি, তোমার ব্যবসা।
404
00:35:20,704 --> 00:35:24,291
তোমার বউ-বাচ্চারাও কিছু জানবে না।
405
00:35:26,001 --> 00:35:30,172
কিন্তু এখন থেকে, তুমি আমার হয়ে কাজ করবে।
406
00:35:34,635 --> 00:35:36,053
ভেবে দেখছো?
407
00:35:37,721 --> 00:35:39,139
তোমার তো অন্য কোন উপায় নেই।
408
00:35:39,223 --> 00:35:41,141
কিন্তু আমার কাছে তো
আপনাকে দেওয়ার মতোও কিছু নেই।
409
00:35:41,225 --> 00:35:43,101
আমি তোমার থেকে কী চাই তা তুমি জানো।
410
00:35:46,063 --> 00:35:47,856
আপনার স্ত্রী'র কী হবে?
411
00:35:50,359 --> 00:35:53,111
ওকে ছোঁয়ার ওদের সাহস হবে না।
412
00:35:59,368 --> 00:36:03,247
তোমার নাম প্রত্যেকটা বর্ডার চেকপয়েন্টে
পাঠিয়ে দেওয়া হয়েছে,
413
00:36:03,330 --> 00:36:05,582
এরপরও যদি তুমি বেরিয়ে যেতে পারো,
414
00:36:06,083 --> 00:36:08,335
তুমি ইরানের বাইরে পা রাখার সাথে সাথেই,
415
00:36:08,418 --> 00:36:11,296
সবার আগে আমি
এই বাড়িতে আসবো।
416
00:36:12,756 --> 00:36:14,633
বুঝতে পেরেছো?
417
00:36:18,637 --> 00:36:20,305
তো বলো কী করবে?
418
00:36:22,140 --> 00:36:25,978
শরণার্থী হওয়া মজাদার?
এই সবকিছু কি মজাদার?
419
00:36:26,395 --> 00:36:31,066
আমি আমার দেশকে কতো ভালোবাসি
তা আপনি কল্পনাও করতে পারবেন না।
420
00:36:32,693 --> 00:36:36,864
আমি আমার দেশের জন্য মরতেও রাজি।
বুঝেছেন?
421
00:36:37,322 --> 00:36:38,949
খুব ভালো।
422
00:36:39,950 --> 00:36:41,034
বেশ।
423
00:36:41,451 --> 00:36:45,747
কিন্তু, গাধা!
এখানে তোমার একটা সুন্দর জীবন আছে।
424
00:36:46,623 --> 00:36:50,544
আর যদি নিজের কাজ ঠিক মতো করো,
তাহলে তোমার কিচ্ছু হবে না।
425
00:36:51,795 --> 00:36:52,838
ঠিক...
426
00:36:54,006 --> 00:36:56,758
যতক্ষণ না মাথায় একটা বুলেট খাবো।
427
00:36:57,843 --> 00:36:59,970
আমাকে তামার রবিনিয়ানকে এনে দাও...
428
00:37:04,516 --> 00:37:07,352
আর কেউ তোমাকে একটা টোকাও দিবে না।
429
00:37:14,359 --> 00:37:16,486
কাল দুপুরে,
430
00:37:16,570 --> 00:37:18,405
কর্মচারীদের চীফের সাথে মিটিং আছে...
431
00:37:19,489 --> 00:37:22,284
তুমি ওর স্ত্রী'কে অপহরণ করেছো?
432
00:37:26,747 --> 00:37:28,624
আমাকে তোমার কথা দিতে হবে, গরেভ,
433
00:37:28,707 --> 00:37:31,168
যে তুমি আমার স্ত্রী আর বাচ্চাদের নিরাপত্তা দিবে।
434
00:37:31,585 --> 00:37:33,962
তোমার নাতি-নাতনিদের কসম খেয়ে বলো।
435
00:37:34,046 --> 00:37:35,047
মাসুদ...
436
00:37:35,130 --> 00:37:37,257
ও আমার স্ত্রী'কে মেরে ফেলবে
437
00:37:37,341 --> 00:37:38,550
সাথে আমার বাচ্চাদেরও।
438
00:37:38,634 --> 00:37:40,093
তোমরা সবাই মিলে
আমাকে বোকা বানাচ্ছো!
439
00:37:40,177 --> 00:37:42,888
ও বোকা বানাচ্ছে।
তুমি বোকা বানাচ্ছো।
440
00:37:42,971 --> 00:37:45,766
জানি না কোনটা সত্যি আর কোনটা নয়!
441
00:37:45,849 --> 00:37:49,186
গভীর স্বাস নাও আর
প্রটোকল অনুসরণ করো।
442
00:37:49,269 --> 00:37:51,647
তোমার পরিবারের দায়িত্ব আমার।
443
00:38:38,986 --> 00:38:40,821
এক থেকে দশের মধ্যে,
আমায় কতটা ঘৃণা করো?
444
00:38:46,159 --> 00:38:47,202
ঠিক আছে।
445
00:38:47,995 --> 00:38:49,079
শোনো।
446
00:38:49,162 --> 00:38:51,248
একটা জিনিস তোমাকে বুঝতে হবে।
447
00:38:51,331 --> 00:38:53,500
রোডব্লকের ঘটনাটার পর,
448
00:38:53,584 --> 00:38:56,628
করিম জবাব চাইছিল।
ও ঘাবড়ে গিয়েছিল।
449
00:38:57,337 --> 00:38:59,756
আর আমরা দু'জনেই
জানি কীভাবে গার্ডেরা গোপনে
450
00:38:59,840 --> 00:39:01,717
বিরোধীদের দমন করতে পছন্দ করে।
451
00:39:03,552 --> 00:39:06,388
জানো, করিমের সোশিওপলিটিকাল
সায়েন্সে ডিগ্রি আছে।
452
00:39:07,723 --> 00:39:11,059
পারিসা ইরানের সবচেয়ে
বড় বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হয়েছে।
453
00:39:13,645 --> 00:39:17,357
কিন্তু আমরা সবাই-ই চাকরিহীন ,
এই ডিগ্রিগুলোর দুই পয়সাও দাম নেই।
454
00:39:19,276 --> 00:39:22,070
আর এক্সট্যাসি বিক্রি
করেই আমাদের পেট চলে।
455
00:39:22,779 --> 00:39:25,824
আর এটা ওদের এক রাতের জন্য
নিজের দুঃসহ জীবনকে ভুলতে সাহায্য করে।
456
00:39:25,908 --> 00:39:28,535
ব্যস। এটা এক ধরণের পরিষেবা।
457
00:39:34,791 --> 00:39:37,127
- আমার ব্যাপারে ওদের কী বলেছো?
- কিছু না।
458
00:39:39,421 --> 00:39:42,633
শুধু তোমার ইলেট্রিক কোম্পানিতে
কাজ করার কথাটা বলেছি,
459
00:39:42,716 --> 00:39:45,177
আর তোমাকে বরখাস্ত করা হয়েছিল।
যাতে ওদের সংশয় দূর করতে পারি।
460
00:39:46,845 --> 00:39:48,555
- এটুকুই?
- হ্যাঁ, এটুকুই।
461
00:39:51,350 --> 00:39:52,726
তোমার কন্টাক্টের কী খবর?
462
00:39:53,644 --> 00:39:54,853
আসেনি।
463
00:39:55,687 --> 00:39:58,941
ব্যাটা যদি মাতাল-টাতাল হয়,
তাহলে সে আমাদের কাজে আসবে না।
464
00:39:59,024 --> 00:40:01,068
ও মাদকাসক্ত না।
465
00:40:01,151 --> 00:40:03,445
ও হচ্ছে বড় একটা দান
যে মাঝেমধ্যে পিনিকের স্বাদ পেতে চায়।
466
00:40:04,029 --> 00:40:05,822
ও স্টেশনের হেড ইঞ্জিনিয়ার।
467
00:40:06,615 --> 00:40:07,950
কী নাম?
468
00:40:09,618 --> 00:40:12,079
পারহাম। পারহাম কাসরায়ি।
469
00:40:12,162 --> 00:40:13,455
চলো কাল তার সাথে দেখা করি।
470
00:40:16,041 --> 00:40:17,584
কাল পারবো না।
471
00:40:20,420 --> 00:40:21,547
আরে চলো।
472
00:40:23,340 --> 00:40:25,717
চলো কাল দুজনে একসাথেই যাই...
473
00:40:26,718 --> 00:40:28,637
তোমার কন্টাক্টের সাথে দেখা করে
কাজটা করে ফেলি।
474
00:40:30,764 --> 00:40:32,558
শহরের আলোগুলো দেখো।
475
00:40:33,016 --> 00:40:35,811
ভাবো, সব আলো নিভে গেলে
দৃশ্যটা কী অসাধারণ হবে।
476
00:40:39,690 --> 00:40:41,358
জানো আমরা কোত্থেকে
শুরু করতে পারি?
477
00:40:44,862 --> 00:40:46,196
সেদা-ভা-সিমা।
478
00:40:46,697 --> 00:40:49,074
জাম-ই-জাম আর ভালিয়াসার স্ট্রিট।
479
00:40:49,157 --> 00:40:51,827
যেখানে টিভি আর রেডিও স্টেশন আছে।
480
00:40:51,910 --> 00:40:54,872
ওখান থেকেই রাজনীতিবিদেরা
তাদের মিথ্যাচার আর মিথ্যা তথ্য ছড়ায়।
481
00:40:55,747 --> 00:40:57,708
তাদের জীবনকে অন্ধকারাচ্ছন্ন করতে চাই।
482
00:40:58,458 --> 00:41:00,127
যেভাবে তারা আমাদের সাথে করেছে।
483
00:41:02,171 --> 00:41:03,964
তবে কালকেই যেতে হলে...
484
00:41:09,761 --> 00:41:11,221
আজ রাতে আমরা মজা করবো।
485
00:41:14,766 --> 00:41:16,643
আমি তোমাকে আমাদের দুনিয়াটা দেখাতে চাই।
486
00:41:17,352 --> 00:41:19,313
এবং কথা দিচ্ছি, দুনিয়াটা অনেক সুন্দর।
487
00:41:21,648 --> 00:41:23,025
এসব আমার জন্য না।
488
00:41:24,109 --> 00:41:25,527
আমি নিয়ন্ত্রণ হারানো পছন্দ করি না।
489
00:41:25,611 --> 00:41:30,240
জানি। এটা হচ্ছে তোমার সমস্যা।
আর আমি হচ্ছি তার সমাধান।
490
00:41:38,123 --> 00:41:39,917
আমরা কাল ফিরে যাবো।
491
00:41:41,335 --> 00:41:42,377
হ্যাঁ।
492
00:44:28,627 --> 00:44:31,630
মিলাদ কাহানি, ২৫ বছর,
বাড়ি শিরাজ শহরে।
493
00:44:31,713 --> 00:44:33,549
তেহরানে আছে ৫ বছর ধরে,
494
00:44:33,632 --> 00:44:38,262
২০১১ আর ২০১৪ তে আন্দোলন করতে গিয়ে দুইবার
গ্রেফতার হয়েছিলো, কয়েকদিন পরেই ছাড়া পেয়েছিলো।
495
00:44:38,345 --> 00:44:41,265
এছাড়া আর কোনো
ক্রিমিনাল রেকর্ড নেই।
496
00:44:42,099 --> 00:44:43,684
তারা কোথায় আছে এখন?
497
00:44:43,767 --> 00:44:45,269
তেহরানের বাইরে এক পাহাড়ে।
498
00:44:45,769 --> 00:44:47,938
সম্ভবত কোনো বেআইনি ঘাঁটিতে।
499
00:44:48,981 --> 00:44:50,607
এখন থেকে ওর উপর চোখ রাখবে।
500
00:45:11,587 --> 00:45:12,671
জি?
501
00:45:12,754 --> 00:45:15,257
মাসুদ তাবরিজি বলছেন?
502
00:45:15,340 --> 00:45:16,175
আপনি কে?
503
00:45:16,258 --> 00:45:21,054
আমি এলি, তুর্কি এয়ারলাইনস থেকে বলছি।
সকালের ফ্লাইটের ব্যাপারে বলছিলাম,
504
00:45:21,138 --> 00:45:23,390
ফ্লাইটটা মিস করে ফেলেছেন নিশ্চয়?
505
00:45:23,473 --> 00:45:27,186
হ্যাঁ। আগে জানাইনি বলে দুঃখিত।
506
00:45:27,269 --> 00:45:31,356
সমস্যা নেই। আজ অন্য কোনো ফ্লাইট
ধরার চিন্তাভাবনা করেছেন?
507
00:45:31,440 --> 00:45:36,987
করে থাকলে, মূল
টিকিটের থেকে ৫০% ছাড় পাবেন।
508
00:45:37,070 --> 00:45:37,905
সত্যি?
509
00:45:39,448 --> 00:45:40,782
তা তো জানতাম না।
510
00:45:41,700 --> 00:45:43,493
সেটা কীভাবে হবে?
511
00:45:43,577 --> 00:45:48,123
বারো বছর ধরে এই ব্যবসায় আছি
অথচ এখনো নতুন নতুন অনেক কিছু শিখছি।
512
00:45:48,207 --> 00:45:51,710
আপনি কি নতুন একটা ফ্লাইট বুক করতে চান, স্যার?
513
00:45:53,295 --> 00:45:56,131
না, ধন্যবাদ।
অন্য কোনোদিন যাবো।
514
00:45:56,215 --> 00:45:57,758
সমস্যা নেই।
515
00:45:57,841 --> 00:45:59,134
আপনার দিন শুভ হোক, স্যার।
516
00:47:26,471 --> 00:47:27,389
থামো!
517
00:47:57,000 --> 00:49:32,000
এপিসোডটি বাংলা সাবটাইটেলের
সহিত উপভোগের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
518
00:02:03,000 --> 00:02:43,999
অনুবাদ ও সম্পাদনায়
অদ্রীত আবরার