1 00:00:16,090 --> 00:00:18,000 রুহেনহাইম... 2 00:00:19,380 --> 00:00:21,050 এটাই। 3 00:01:52,070 --> 00:01:54,030 থাম বলছি, লুডভিগ! 4 00:01:54,320 --> 00:01:57,450 এমন করে চেঁচাচ্ছিস কেন? 5 00:01:58,880 --> 00:02:03,010 “রুহেনহাইম” 6 00:02:00,120 --> 00:02:03,030 সাইকেলটা আবার নষ্ট হয়ে গেছে? 7 00:02:03,660 --> 00:02:07,080 হ্যাঁ, বারবার শুধু চেইন পড়ে যাচ্ছে। 8 00:02:07,750 --> 00:02:11,710 কেন এটা আস্তাকুঁড়ে পড়ে ছিল, আমার আগেই সেটা বোঝা উচিত ছিল। 9 00:02:12,040 --> 00:02:16,010 আমার সাইকেলটাকে তেমন বাজে মনে হচ্ছেনা। 10 00:02:16,010 --> 00:02:20,720 যখনই আমি সাইকেলটা চালাই সবাই বলে, “দেখ! দেখ! একটা চলন্ত জঞ্জালের স্তুপ!” 11 00:02:21,510 --> 00:02:24,430 জঞ্জালটাকে আবার আরেকটা জঞ্জাল চালাচ্ছে... 12 00:02:24,640 --> 00:02:26,720 ওদের কথায় কান দিওনা। 13 00:02:26,730 --> 00:02:29,690 এটা একটা পাঁচ গিয়ারের সুপার সাইকেল। 14 00:02:33,570 --> 00:02:37,150 আবার একে সারানোর চেষ্টা করে দেখি। 15 00:02:39,150 --> 00:02:40,660 মনে হচ্ছে আপনার কোনো কাস্টমার এসেছে। 16 00:02:44,120 --> 00:02:46,990 ওহ, হ্যাঁ। একটু আগেই একটা কল পেয়েছিলাম। 17 00:02:48,500 --> 00:02:50,830 শুনুন, আপনিই কি একটা রুম রিজার্ভ করেছিলেন? 18 00:02:51,250 --> 00:02:53,830 হ্যাঁ। আমার নাম লুঙ্গে। 19 00:02:54,340 --> 00:02:56,090 ওহ, মি. লুঙ্গে। 20 00:02:56,090 --> 00:02:58,460 স্বাগতম। 21 00:02:58,920 --> 00:03:02,390 এতো কম সময়ের মধ্যে একটা রুমের ব্যবস্থা করতে পেরেছেন দেখে খুশি হলাম। 22 00:03:02,390 --> 00:03:05,470 আসলে, সবগুলো রুম খালিই পড়ে আছে। 23 00:03:05,760 --> 00:03:08,680 এখনো অফ-সিজন চলছে। 24 00:03:08,680 --> 00:03:11,810 এখানে সারাবছরই অফ-সিজন লেগে থাকে। 25 00:03:11,810 --> 00:03:16,110 এখন কেবল ঐ বয়স্ক দম্পতিই এখানে আছেন। 26 00:03:16,780 --> 00:03:19,320 তার স্বামীর পায়ে চোট লেগেছে... 27 00:03:19,320 --> 00:03:22,610 ...তাই সম্ভবত তাদের ঘোরাঘুরি করতেও সমস্যা হচ্ছে। 28 00:03:24,990 --> 00:03:27,330 আমি আপনার ব্যাগ নিয়ে যাচ্ছি। 29 00:03:27,330 --> 00:03:29,580 আচ্ছা, ভিম। 30 00:03:29,580 --> 00:03:31,290 ৩০২ নাম্বার রুমে নিয়ে যাও। 31 00:03:34,040 --> 00:03:35,790 ঐ রুম থেকে চারপাশের দৃশ্য কেমন? 32 00:03:36,130 --> 00:03:39,670 এই হোটেলে ঐ রুম থেকেই সবচেয়ে সুন্দর দৃশ্য দেখা যায়। 33 00:03:45,600 --> 00:03:48,060 এখানে আপনার ব্যাগ রাখলাম। 34 00:03:48,060 --> 00:03:50,140 আমারও ওটাকে কোনো জঞ্জাল মনে হয়নি। 35 00:03:51,940 --> 00:03:55,060 বেশ ভালো সাইকেলই মনে হচ্ছিল। 36 00:03:58,280 --> 00:04:01,030 বি.কে.এ থেকে ইন্সপেক্টর লুঙ্গে? 37 00:04:01,400 --> 00:04:04,070 এমন মফস্বল শহরে আপনি কী করছেন? 38 00:04:04,280 --> 00:04:09,490 ভাবছিলাম যে, দরকার পড়লে কী পরিমাণ পুলিশ ব্যাকআপ আপনি এখানে চাইতে পারবেন। 39 00:04:09,490 --> 00:04:11,660 ব্যাকআপ? 40 00:04:11,910 --> 00:04:17,710 রাজ্য সদর দপ্তরে কল করলে, এক ঘণ্টার মধ্যেই এখানে বেশ কয়েকজন অতিরিক্ত অফিসার এসে পড়বে। 41 00:04:17,710 --> 00:04:22,420 কিন্তু আমার মনে হয়না এমন মফস্বল শহরে সেসবের দরকার হবে বলে। 42 00:04:22,930 --> 00:04:27,180 আপনার এখন থেকে এই শহরে কারা কারা আসছে সেটা নজরে রাখা উচিত। 43 00:04:29,770 --> 00:04:33,020 ভয়ানক কিছু একটা ঘটে যাওয়ার আগে। 44 00:04:34,900 --> 00:04:36,770 দারুণ! চল চল! 45 00:04:36,770 --> 00:04:38,190 ভালো চলছে! 46 00:04:39,110 --> 00:04:39,610 আরো জোরে! 47 00:04:39,610 --> 00:04:40,570 গিয়ার চেঞ্জ! 48 00:04:44,780 --> 00:04:47,370 আহঃ... 49 00:04:49,330 --> 00:04:50,950 কী খবর? 50 00:04:50,950 --> 00:04:53,160 এই জঞ্জালটা এখনো চলছে? 51 00:04:54,370 --> 00:04:56,830 এই জঞ্জালটাকে আমি দুচোখে দেখতে পারিনা! 52 00:04:56,830 --> 00:04:57,540 থামো! 53 00:04:57,880 --> 00:04:59,250 থামো! 54 00:05:00,670 --> 00:05:02,090 গাধার বাচ্চা! 55 00:05:03,090 --> 00:05:05,130 জঞ্জাল কোথাকার! 56 00:05:11,520 --> 00:05:13,060 তুমি ঠিক আছ? 57 00:05:20,150 --> 00:05:21,610 আপনি একা? 58 00:05:22,900 --> 00:05:24,900 একা একা ঘুরতে এসেছেন? 59 00:05:25,360 --> 00:05:26,320 হ্যাঁ। 60 00:05:26,320 --> 00:05:27,740 অফিসের কাজের জন্য? 61 00:05:27,740 --> 00:05:29,530 না, নিজের কাজে। 62 00:05:29,530 --> 00:05:30,530 ওহ, এই ব্যাপার। 63 00:05:30,530 --> 00:05:32,910 এভাবে নিজেকে একলা লাগে না? 64 00:05:33,250 --> 00:05:35,450 না, আমি এসবে অভ্যস্ত। 65 00:05:35,460 --> 00:05:37,790 আপনার পরিবারের কেউ নেই? 66 00:05:37,790 --> 00:05:38,790 হ্যাঁ, আছে। 67 00:05:38,790 --> 00:05:40,790 আমার মেয়ের একটা ছেলেও আছে। 68 00:05:41,090 --> 00:05:43,920 ওহ, আপনার নাতি আছে! 69 00:05:44,880 --> 00:05:46,420 নাতি-নাতনিরা ঈশ্বরের আশীর্বাদ। 70 00:05:47,130 --> 00:05:50,890 ওরা আমাদের নিয়ে কতটা ভাবে। 71 00:05:50,890 --> 00:05:55,270 দেখুন! আমি এখন আমার নাতিকেই একটা চিঠি লিখছিলাম। 72 00:05:55,640 --> 00:05:57,770 চিঠি এক আশ্চর্য জিনিস। 73 00:05:57,940 --> 00:06:02,020 সামনাসামনি যেসব কথা বলা যায়না, চিঠিতে সেসব লিখে ফেলা যায়। 74 00:06:02,900 --> 00:06:05,610 আপনিও একটা চিঠি লিখছেন না কেন? 75 00:06:06,400 --> 00:06:08,450 আমার নাতির জন্য চিঠি... 76 00:06:09,530 --> 00:06:11,620 কিন্তু, আমি জানিও না কী লিখব... 77 00:06:11,870 --> 00:06:14,580 আপনার যা খুশি। 78 00:06:14,580 --> 00:06:18,250 আমি যদি আঁকতে পারতাম... 79 00:06:20,790 --> 00:06:23,250 শুনছেন। 80 00:06:23,250 --> 00:06:25,710 আমি কি রাতে এখানে থাকতে পারি? 81 00:06:25,710 --> 00:06:27,760 হ্যাঁ, অবশ্যই। 82 00:06:27,970 --> 00:06:30,340 ওহ, দারুণ! 83 00:06:30,340 --> 00:06:33,100 একটা সুন্দর পিকনিক উপভোগ করছিলাম... 84 00:06:33,100 --> 00:06:35,430 কিন্তু আমি হারিয়ে গেছি। 85 00:06:35,430 --> 00:06:37,930 শেষ পর্যন্ত যখন এই শহরে পৌঁছালাম... 86 00:06:37,940 --> 00:06:40,690 ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। 87 00:06:40,690 --> 00:06:43,730 যাইহোক, আপনাকে অনেক ধন্যবাদ। 88 00:06:53,200 --> 00:06:57,580 মনে হচ্ছে এই শহরে লোকজন খুব একটা আসেনা। 89 00:07:05,250 --> 00:07:06,340 গুলির শব্দ? 90 00:07:08,220 --> 00:07:11,010 আমি কোনো গুলির শব্দ শুনিনি। 91 00:07:11,300 --> 00:07:15,010 না, আমি সত্যি বলছি। 92 00:07:15,560 --> 00:07:18,850 এই শহরে কারো কাছে বন্দুক নেই। 93 00:07:18,850 --> 00:07:22,310 কারো কাছে থেকে থাকলে, ঐ মাতালের কাছেই থাকবে। 94 00:07:22,310 --> 00:07:25,400 সে গুলি চালালে, আরো জোরে শব্দ শোনা যেত। 95 00:07:25,980 --> 00:07:30,110 তাছাড়াও, ওর কাছে বন্দুক থাকলেও কাউকে গুলি করতে পারত না। 96 00:07:30,110 --> 00:07:32,860 ধ্যাৎ! আবার হেরে গেছি! 97 00:07:33,160 --> 00:07:38,240 তোমার কারণে আমার ভাগ্যে শনির দশা লেগে আছে। তাই আমি হারলাম! 98 00:07:38,250 --> 00:07:39,000 ধুর! 99 00:07:39,000 --> 00:07:39,620 চুপ করো! 100 00:07:39,620 --> 00:07:41,080 আমার কোনো দোষ নেই! 101 00:07:41,080 --> 00:07:43,210 তোমারই এসব লটারি-ফটারি জেতার ধান্দা বাদ দেওয়া উচিত। 102 00:07:45,210 --> 00:07:49,670 লুডভিগ! 103 00:07:50,590 --> 00:07:52,260 লুডভিগ! 104 00:07:53,260 --> 00:07:56,970 আমি আমার লুডভিগকে কোথায় খুঁজে পাচ্ছিনা! 105 00:07:57,760 --> 00:07:59,970 আপনি একটু আগেই গুলি চলার আওয়াজ শুনলেন না? 106 00:08:00,310 --> 00:08:02,980 যদি আমার লুডভিগ...! 107 00:08:02,980 --> 00:08:04,230 যদি আমার সোনাটা...! 108 00:08:04,230 --> 00:08:07,150 প্লিজ শান্ত হোন, মিসেস. হিলমান। 109 00:08:07,150 --> 00:08:09,230 কোনো গুলি চলেনি। 110 00:08:09,230 --> 00:08:10,480 প্লিজ শান্ত হোন। 111 00:08:10,940 --> 00:08:12,820 কোনো সমস্যা? 112 00:08:12,820 --> 00:08:17,280 আসলে, উনার কুকুর হারিয়ে গেছে। 113 00:08:17,280 --> 00:08:18,030 ওহ, ঈশ্বর। 114 00:08:18,040 --> 00:08:19,990 বেশ চিন্তার বিষয়। 115 00:08:20,370 --> 00:08:22,710 আচ্ছা, পুলিশকে কল করে দেখি। 116 00:08:22,710 --> 00:08:24,920 আমি এর মধ্যেই পুলিশকে জানিয়েছি! 117 00:08:24,920 --> 00:08:26,750 ঐ লোককে দিয়ে কাজ হবেনা। 118 00:08:26,750 --> 00:08:29,250 ও পুলিশ অফিসার হলেও, ওর উপর ভরসা করে থাকা যাবেনা! 119 00:08:29,460 --> 00:08:31,550 ও তো নিজেই কুকুরকে দেখতে পারেনা। 120 00:08:31,550 --> 00:08:34,380 আমি কি কুকুরটাকে খুঁজে দেখব? 121 00:08:35,220 --> 00:08:37,470 আপনার কোনো অসুবিধা হবেনা, মি. নয়মায়ার? 122 00:08:37,760 --> 00:08:38,600 না। 123 00:08:38,600 --> 00:08:41,770 আমি শহরটা ঘুরে দেখতেই যাচ্ছিলাম। 124 00:08:43,310 --> 00:08:47,310 হ্যাঁ, আমি মিসেস. হিলমানের কুকুরকে খুব ভালো করে চিনি। 125 00:08:47,730 --> 00:08:50,320 যে ফালতু কুকুরটা সবসময় ঘেউঘেউ করে, তার কথা বলছেন না? 126 00:08:50,730 --> 00:08:52,490 হ্যাঁ, কুকুরটা হারিয়ে গেছে। 127 00:08:52,490 --> 00:08:54,150 দেখেছেন কুকুরটাকে? 128 00:08:54,150 --> 00:08:55,910 না। 129 00:08:55,910 --> 00:08:58,530 আচ্ছা, ধন্যবাদ। 130 00:08:58,530 --> 00:08:59,950 ওহ, আরেকটা কথা। 131 00:08:59,950 --> 00:09:04,000 ইদানিং কোনো সন্দেহজনক লোককে শহরে ঘোরাফেরা করতে দেখেছেন? 132 00:09:04,000 --> 00:09:05,000 হ্যাঁ, দেখেছি। 133 00:09:06,330 --> 00:09:07,830 আপনাকে। 134 00:09:12,010 --> 00:09:13,090 কুকুর? 135 00:09:13,510 --> 00:09:16,680 ভাবলাম, আপনি এখানে থাকতে এসেছেন। 136 00:09:16,680 --> 00:09:17,720 দুঃখিত। 137 00:09:17,720 --> 00:09:20,470 আমি ভার্সটেক হোটেলে থাকছি। 138 00:09:20,470 --> 00:09:24,310 শালার ব্যাটা আমার সব কাস্টমার মেরে দিচ্ছে। 139 00:09:24,850 --> 00:09:28,690 মানে এই হোটেলে এখন কেউ থাকছে না? 140 00:09:28,810 --> 00:09:30,190 কেউ না। 141 00:09:30,190 --> 00:09:32,440 ওর কারণে আমি এমন নির্জন জীবন কাটাচ্ছি। 142 00:09:32,730 --> 00:09:37,360 তাই ঐ পাগলা কুত্তাটা আশেপাশে থাকলে সাথে সাথে টের পেয়ে যেতাম। 143 00:09:37,360 --> 00:09:39,820 আজ কুকুরটাকে ঘেউঘেউ করতে শোনেন নি? 144 00:09:39,830 --> 00:09:42,030 না। 145 00:09:42,040 --> 00:09:43,160 কিন্তু সম্ভবত... 146 00:09:43,790 --> 00:09:46,750 গুলি চলার মতো একটা শব্দ শোনা গেছিল, তাই না? 147 00:09:46,750 --> 00:09:51,710 হয়তো কোনো পাগল ক্ষেপে গিয়ে কুত্তাটাকে গুলি করে দিয়েছে। 148 00:10:00,800 --> 00:10:03,890 ওহ, হ্যালো। মিস্টার... 149 00:10:03,890 --> 00:10:06,100 লুঙ্গে, মি. নয়মায়ার। 150 00:10:06,100 --> 00:10:07,350 ওহ, মি. লুঙ্গে। 151 00:10:07,350 --> 00:10:08,190 চলেছেন কোথায়? 152 00:10:08,770 --> 00:10:10,810 আমি কুকুরটাকে খুঁজছি। 153 00:10:11,190 --> 00:10:12,770 ওহ, আচ্ছা। 154 00:10:12,770 --> 00:10:15,030 কোনো সূত্র খুঁজে পেলেন? 155 00:10:15,400 --> 00:10:16,360 না। 156 00:10:16,360 --> 00:10:20,870 তাহলে খুঁজতে থাকুন। 157 00:10:33,420 --> 00:10:34,340 মদ! 158 00:10:34,340 --> 00:10:35,500 আমাকে মদ এনে দে! 159 00:10:35,510 --> 00:10:37,840 না, বাবা! তুমি আর মদ খাবেনা! 160 00:10:37,840 --> 00:10:40,300 তাড়াতাড়ি আমাকে মদ কিনে এনে দে! 161 00:10:40,300 --> 00:10:41,890 আমার কাছে কোনো টাকা নেই! 162 00:10:41,890 --> 00:10:44,930 আমি জানি, হোটেলে কাজ করে তুই টাকা পাস। 163 00:10:58,490 --> 00:11:01,160 হয়তো একটা বোতল কিনতে পারব... 164 00:11:01,160 --> 00:11:02,660 ভিম। 165 00:11:03,490 --> 00:11:04,700 কোনো ব্যাপার না। 166 00:11:04,700 --> 00:11:07,410 ওটা তোমার উপার্জিত টাকা। 167 00:11:09,920 --> 00:11:13,540 মনে হচ্ছে আজ বেশ বাজেভাবে মেরেছে। 168 00:11:13,540 --> 00:11:16,920 এসো। আমার হোটেলে ফিরে চলো। 169 00:11:30,650 --> 00:11:32,150 অনেক মজার! 170 00:11:33,940 --> 00:11:37,730 খুব কম মানুষকে এমন আগ্রহ নিয়ে খেতে দেখেছি। 171 00:11:37,740 --> 00:11:38,650 সত্যি? 172 00:11:38,650 --> 00:11:40,280 কিন্তু এটা খেতে সত্যিই মজা! 173 00:11:41,490 --> 00:11:43,870 কেবল একটা সসেজ খেয়ে এতো সুনাম করতে হবেনা। 174 00:11:44,160 --> 00:11:46,620 মজার কিছু খেলে আমার চেহারা এমন দেখায়! 175 00:11:46,810 --> 00:11:47,100 হাহ? 176 00:11:47,790 --> 00:11:49,290 শহরটা সুন্দর। 177 00:11:49,290 --> 00:11:51,370 শহরটা ছিমছাম আর এখানে ভালো খাবারও পাওয়া যায়। 178 00:11:52,080 --> 00:11:53,750 আপনার তাই মনে হয়? 179 00:11:53,750 --> 00:11:57,000 আমি তাড়াতাড়ি এই ফালতু শহর থেকে বেরোতে চাই। 180 00:11:57,000 --> 00:12:01,340 যদি কোনো একদিন কোনো সুন্দর ছেলে এসে আমাকে এখান থেকে নিয়ে যেত। 181 00:12:01,880 --> 00:12:04,090 ইদানিং কি কোনো সুন্দর ছেলে এখানে এসেছে? 182 00:12:04,100 --> 00:12:05,550 না, কেউ না। 183 00:12:05,560 --> 00:12:08,890 প্রতিদিন একই চেহারা দেখতে দেখতে হাপিয়ে গেছি! 184 00:12:08,890 --> 00:12:11,020 যাইহোক, কুকুরের ঘটনাটা... 185 00:12:11,020 --> 00:12:15,230 ওহ, আমি এর আগে কুকুরটাকে হাঁটতে নিয়ে গেছি। 186 00:12:15,610 --> 00:12:16,610 তাই নাকি? 187 00:12:16,980 --> 00:12:21,740 যখন মিসেস. হিলমানের ঠাণ্ডা লেগেছিল, আমি কুকুরটাকে হাঁটতে নিয়ে গেছিলাম। 188 00:12:21,740 --> 00:12:26,830 যখন ওকে আমার দোকান থেকে একটা আইসবেন হাড় দিলাম, ও সেটাকে ছাড়ছিলই না! 189 00:12:26,830 --> 00:12:30,120 আর আমাকে কেবল টেনেই যাচ্ছিল! 190 00:12:30,120 --> 00:12:31,870 তোমাকে টেনে কোথায় নিয়ে গেছিল? 191 00:12:36,420 --> 00:12:37,960 ইন্সপেক্টর লুঙ্গে! 192 00:12:38,590 --> 00:12:41,720 যেমনটা বলেছিলেন, একটা ভয়ানক ঘটনা ঘটে গেছে। 193 00:12:42,590 --> 00:12:43,630 একটা কুকুর। 194 00:12:43,630 --> 00:12:45,180 একটা কুকুর হারিয়ে গেছে। 195 00:12:45,180 --> 00:12:48,220 কোনো গুলি চলার আওয়াজ শুনেছেন? 196 00:12:48,510 --> 00:12:51,470 ওহ, ওটা গুলির আওয়াজ ছিলনা। 197 00:12:51,480 --> 00:12:54,140 রাস্তায় একটা গাড়ি নষ্ট হয়ে গেছিল। 198 00:12:54,150 --> 00:12:57,730 আপনি হয়তো ইঞ্জিন চালুর শব্দ শুনেছেন। 199 00:12:58,110 --> 00:13:00,690 এই শহরে কোনো গুলির আওয়াজ শুনতে পাবেন না। 200 00:13:00,690 --> 00:13:01,530 আসি। 201 00:13:18,880 --> 00:13:22,010 আমাকে তো ভয় পাইয়ে দিয়েছে! 202 00:13:28,760 --> 00:13:29,930 তুমি এখানে। 203 00:13:32,060 --> 00:13:33,430 লুডভিগ। 204 00:13:34,100 --> 00:13:36,690 তুমি সবাইকে ঝামেলায় ফেলে দিয়েছ! 205 00:13:36,690 --> 00:13:39,770 তাহলে হাড়টা যে এখানেই পুঁতেছিলে, সেটা তোমার মনে আছে। 206 00:13:46,700 --> 00:13:48,990 হ্যালো, মি. লুঙ্গে। 207 00:13:48,990 --> 00:13:53,500 মনে হচ্ছে, ভিন্ন ভিন্ন সূত্র আমাদেরকে একই জায়গায় এনে দিয়েছে। 208 00:13:54,580 --> 00:13:57,080 আপনি এই শহরে কী করছেন? 209 00:13:57,330 --> 00:14:00,380 আপনি এখানে কী করছেন? 210 00:14:00,380 --> 00:14:02,090 আপনি একজন ডিটেকটিভ, তাই না? 211 00:14:02,670 --> 00:14:05,090 আমি বুঝতে পারছি। 212 00:14:05,090 --> 00:14:07,550 আপনার মধ্যে ডিটেকটিভ ডিটেকটিভ ভাব আছে। 213 00:14:07,550 --> 00:14:09,300 আমি ছুটিতে আছি। 214 00:14:09,680 --> 00:14:13,890 আপনার চোখ কিন্তু সে কথা বলছে না। 215 00:14:13,890 --> 00:14:16,560 আমি কিছুদিন আগে প্রাগে ছিলাম। 216 00:14:17,020 --> 00:14:22,070 সেখানে আমি এক লোকের কিছু ঘটনায় জড়িয়ে পড়ার ব্যাপারে খবর পেয়েছিলাম। 217 00:14:22,480 --> 00:14:25,070 সাথে বড় ব্যাগওয়ালা একজন লম্বা লোক। 218 00:14:26,200 --> 00:14:29,280 মুখে বন্ধুত্বপূর্ণ হাসি। 219 00:14:29,280 --> 00:14:31,450 তার চুলের রং... 220 00:14:32,120 --> 00:14:38,750 সেই লোকের বর্ণনা আপনার সাথে মিলে যাচ্ছে, মি. নয়মায়ার। 221 00:14:40,210 --> 00:14:43,210 নাকি... মি. গ্রিমার। 222 00:14:45,720 --> 00:14:48,470 আপনি এই শহরে কেন? 223 00:14:49,930 --> 00:14:56,220 মনে হচ্ছে সত্যিই আমরা ভিন্ন ভিন্ন সূত্র দিয়ে একই জায়গায় পৌঁছে গেছি। 224 00:14:56,980 --> 00:14:58,520 ভুল বললাম? 225 00:15:01,730 --> 00:15:04,360 আমরা এসব থামাতে পারব বলে আপনার মনে হচ্ছে? 226 00:15:05,480 --> 00:15:09,360 এই শহরে যে ভয়ংকর হত্যাযজ্ঞ ঘটতে চলেছে... 227 00:15:25,380 --> 00:15:28,220 তুমি আবার লটারির নাম্বার মিলিয়ে দেখছ? 228 00:15:28,840 --> 00:15:32,220 তোমার স্বামী মাথায় ঘাম পায়ে ফেলে খাটছে, আর তাকে কিছুই বলবে না? 229 00:15:32,220 --> 00:15:34,390 এমন ভাবে বলছ যেন কাঁড়ি কাঁড়ি টাকা কামাও। 230 00:15:34,390 --> 00:15:35,220 কী?! 231 00:15:35,890 --> 00:15:38,770 লটারি জিততে না পারলে আমাদের জীবন শেষ হয়ে যাবে। 232 00:15:38,770 --> 00:15:40,350 এসবে কোনো সমস্যা থাকলে, আরো বেশি করে টাকা কামাও! 233 00:15:42,980 --> 00:15:43,940 ওগো! 234 00:15:43,940 --> 00:15:45,730 চুপ করো! কী হয়েছে আবার?! 235 00:15:46,610 --> 00:15:47,730 সোনা...! 236 00:15:48,190 --> 00:15:49,950 কী হয়েছে সেটা বলবে তো! 237 00:15:49,950 --> 00:15:51,200 জিতেছি... 238 00:15:51,200 --> 00:15:52,450 কী জিতেছ? 239 00:15:52,950 --> 00:15:55,580 আমি... লটারি জিতে গেছি...! 240 00:15:55,910 --> 00:15:57,160 ফিরিয়ে দাও! 241 00:15:57,160 --> 00:15:59,580 আমার সাইকেল কোথায় রেখেছ? 242 00:15:59,870 --> 00:16:01,410 ফিরিয়ে দাও! 243 00:16:01,420 --> 00:16:03,290 চুপ কর! 244 00:16:03,290 --> 00:16:05,290 আমরা তোর সাইকেলের ব্যাপারে কিছু জানিনা। 245 00:16:05,290 --> 00:16:07,460 আমরা শুধু কিছু আবর্জনা ফেলে এসেছি। 246 00:16:07,800 --> 00:16:09,460 ফেলে এসেছ? 247 00:16:09,800 --> 00:16:13,760 হ্যাঁ, আমরা পশ্চিমের পাহাড়ে ভ্যাম্পায়ারের বাসায় ওটাকে ফেলে এসেছি। 248 00:16:15,430 --> 00:16:17,220 ভ্যাম্পায়ার...? 249 00:16:17,430 --> 00:16:20,310 ফেরত চাইলে, নিজে গিয়ে নিয়ে আয়। 250 00:16:20,310 --> 00:16:22,480 তোর সাথে কিছু হয়ে গেলে আমাদের দোষ নেই। 251 00:16:22,480 --> 00:16:24,600 ফালতু আবর্জনা! 252 00:16:41,910 --> 00:16:44,040 সোনা... 253 00:16:44,040 --> 00:16:46,040 কেউ আসেনি তো? 254 00:16:46,040 --> 00:16:47,290 ন-না... 255 00:16:47,300 --> 00:16:49,090 দরজায় চেইন লাগাতে ভুলবে না। 256 00:16:50,720 --> 00:16:51,460 শোনো। 257 00:16:51,470 --> 00:16:52,300 কী? 258 00:16:52,760 --> 00:16:55,640 তুমি নিশ্চিত, তুমি নাম্বার ভুল দেখোনি? 259 00:16:55,640 --> 00:16:57,680 আমি... আমি অনেক বার মিলিয়ে দেখেছি... 260 00:16:57,680 --> 00:17:00,060 আ-আমরা সত্যিই জিতেছি। 261 00:17:01,640 --> 00:17:03,560 দুই কোটি মার্ক... 262 00:17:03,560 --> 00:17:05,900 আ-আমরা কী করব, সোনা...? 263 00:17:05,900 --> 00:17:08,190 আমি পাশের শহরে গেছিলাম। 264 00:17:11,030 --> 00:17:12,900 ওগো! এসব তো...! 265 00:17:13,280 --> 00:17:15,030 যদি দরকার লাগে। 266 00:17:15,030 --> 00:17:18,530 কোনো সুরক্ষা ছাড়া এতোগুলো টাকা নিজেদের কাছে রাখা নিরাপদ হবেনা। 267 00:17:18,530 --> 00:17:23,120 কিন্তু কেউ জানতে না পারলে, এসবের দরকার পড়বে না। 268 00:17:23,120 --> 00:17:24,920 হ-হ্যাঁ, আসলে... 269 00:17:25,250 --> 00:17:26,500 কোনো সমস্যা? 270 00:17:26,500 --> 00:17:30,420 তুমি কোন নাম্বারের লটারি নিয়েছ সেটা কেউ জানেনা, তাই না? 271 00:17:31,510 --> 00:17:33,340 আ-আসলে, সত্যি বলতে... 272 00:17:33,340 --> 00:17:35,430 আ-আমি যখন টিকিট কিনছিলাম... 273 00:17:36,840 --> 00:17:38,430 লটারির টিকিট দিন। 274 00:17:38,930 --> 00:17:40,220 এই নিন। 275 00:17:41,470 --> 00:17:45,190 লটারি জেতা খুব কঠিন, তাইনা? 276 00:17:45,190 --> 00:17:47,400 ওহ, হ্যালো। মি. কনরাড। 277 00:17:47,400 --> 00:17:51,690 আপনার এমন লটারির নেশার জন্য আপনার স্বামী মাঝেমধ্যেই হা-হুতাশ করে। 278 00:17:53,650 --> 00:17:56,780 চাইলে আমার জন্মদিন ব্যবহার করে দেখতে পারেন। 279 00:17:56,780 --> 00:18:01,240 মার্চ ২, ১৯৪৫। 280 00:18:01,240 --> 00:18:03,910 বেশ কাজে দেয় এটা। 281 00:18:04,620 --> 00:18:08,540 এই নাম্বার দিয়ে দুবার বাজিমাত করেছি। 282 00:18:08,540 --> 00:18:10,290 হ্যাঁ, হ্যাঁ। খুব উপকার হলো। 283 00:18:11,500 --> 00:18:16,800 বোলোনা যে... তুমি কনরাডের জন্মদিনই ব্যবহার করেছ... 284 00:18:18,720 --> 00:18:22,390 সে যদি পেপার পড়ে আর নাম্বার দেখে ফেলে... 285 00:18:22,600 --> 00:18:27,350 ক-কিন্ত সে তো ঠিক জানেনা তুমি সেই নাম্বার ব্যবহার করেছ কি-না, তাই না? 286 00:18:27,350 --> 00:18:28,650 জানিনা! 287 00:18:28,650 --> 00:18:31,400 হয়তো এর মধ্যেই পুরো শহরে খবর ছড়িয়ে পড়েছে। 288 00:18:31,400 --> 00:18:32,770 ত-তোমার কথায় মনে পড়ল... 289 00:18:32,780 --> 00:18:33,780 ক-কী? 290 00:18:33,780 --> 00:18:38,410 বাড়ি ফেরার পথে যখন সিগারেট কিনতে একটা দোকানে থেমেছিলাম... 291 00:18:39,030 --> 00:18:42,950 সসেজের দোকানের মেয়েটা আমার দিকে তাকিয়ে ছিল। 292 00:18:44,540 --> 00:18:45,830 জানতাম! 293 00:18:45,830 --> 00:18:46,960 আমার সাথেও এমন হয়েছে! 294 00:18:47,620 --> 00:18:49,460 একটু আগেই যখন বাইরে ময়লা ফেলতে গেছিলাম... 295 00:18:49,460 --> 00:18:51,170 বাসার পেছনের সেই মাতালটা... 296 00:18:51,790 --> 00:18:54,420 আমার দিকে তাকিয়ে ছিল! 297 00:18:54,590 --> 00:18:58,930 আমাদের কাছে এতোগুলা টাকা আছে সেটা শুনলে, সে কী করবে কে জানে! 298 00:18:58,930 --> 00:18:59,800 শান্ত হও! 299 00:18:59,800 --> 00:19:00,340 কিন্তু...! 300 00:19:00,340 --> 00:19:04,810 শোনো! আমাদের এখন নিজেদের রক্ষা করতে হবে! 301 00:19:18,240 --> 00:19:20,030 ভ্যাম্পায়ারের বাড়ি... 302 00:19:38,170 --> 00:19:40,430 ম-মরে গেছে! 303 00:19:58,820 --> 00:20:00,150 কেউ এখানে আছে! 304 00:20:06,450 --> 00:20:08,620 জিনিসপত্র দেখে মনে হচ্ছে... 305 00:20:09,080 --> 00:20:12,620 সে আজকাল এখানে খুব একটা আসেনা। 306 00:20:13,290 --> 00:20:15,170 সবগুলো অসমাপ্ত। 307 00:20:15,170 --> 00:20:16,460 এর মানে কি সে ছবি আঁকা ছেড়ে দিয়েছে? 308 00:20:17,960 --> 00:20:20,760 নাকি সে আর আঁকতে পারেনা? 309 00:20:25,640 --> 00:20:27,850 আরে, ভিম না? 310 00:20:30,060 --> 00:20:31,730 মি. নয়মায়ার? 311 00:20:31,730 --> 00:20:32,350 মি. লুঙ্গে? 312 00:20:32,690 --> 00:20:35,440 তুমি এখানে কী করছ? 313 00:20:35,440 --> 00:20:36,190 আসলে... 314 00:20:36,190 --> 00:20:37,610 আমার সাইকেল... 315 00:20:37,610 --> 00:20:40,990 আমার বন্ধুরা বলছিল ওরা আমার সাইকেল এখানে ফেলে গেছে, তাই... 316 00:20:40,990 --> 00:20:44,450 ওহ, মনে হয় তোমার বন্ধুরা তোমাকে বোকা বানিয়েছে। 317 00:20:44,450 --> 00:20:49,120 আমি পাহাড়ে ওঠার পথের কাছের এক ঝোপের মধ্যে তোমার সাইকেল দেখেছি। 318 00:20:51,540 --> 00:20:53,290 যাইহোক... 319 00:20:53,580 --> 00:20:57,880 মনে হয় বিড়ালটাকে কোনো সাবমেশিন গান দিয়ে মারা হয়েছে। 320 00:20:57,880 --> 00:20:59,380 তো, তারা ইতোমধ্যেই... 321 00:20:59,880 --> 00:21:02,260 হ্যাঁ, তারা কাছেই আছে। 322 00:21:07,050 --> 00:21:08,010 দেখুন। 323 00:21:10,850 --> 00:21:12,180 যমজদের ছবি? 324 00:21:12,190 --> 00:21:13,390 হ্যাঁ। 325 00:21:15,310 --> 00:21:17,190 এটাও। 326 00:21:19,190 --> 00:21:20,530 আরেকটা। 327 00:21:21,390 --> 00:21:22,410 আরেকটা... 328 00:21:22,990 --> 00:21:24,190 আরেকটা... 329 00:21:25,660 --> 00:21:26,740 আরেকটা... 330 00:21:28,530 --> 00:21:29,740 আরেকটা... 331 00:21:30,870 --> 00:21:32,620 এখানে এদের বয়স দশ বছরের মতো। 332 00:21:34,170 --> 00:21:36,960 আমি যখন তেনমার কেসের দায়িত্বে ছিলাম... 333 00:21:36,960 --> 00:21:39,920 তখন সেই যমজদের বয়স ছিল দশ বছর। 334 00:21:39,920 --> 00:21:42,630 এগুলোও সম্ভবত সেই সময়কারই আঁকা। 335 00:21:43,050 --> 00:21:46,130 কতগুলো ছবি এঁকেছিল সে? 336 00:21:48,510 --> 00:21:51,100 সে যত ছবিই আঁকতো না কেন... 337 00:21:51,100 --> 00:21:53,060 সেগুলো কখনোই তার কাছে যথেষ্ট ছিলনা। 338 00:21:55,900 --> 00:22:00,150 এবছর আঙুরের লতাপাতা খুব বেড়ে গেছে। 339 00:22:00,150 --> 00:22:04,110 এবছর লিঙ্গনবেরির ফলন কেমন হবে সেটা নিয়ে চিন্তায় পড়ে গেলাম। 340 00:22:16,000 --> 00:22:18,630 আপনাকে তো চিনলাম না। 341 00:22:26,630 --> 00:22:33,630 অনুবাদক: ফেরদৌস শুভ