1
00:00:08,420 --> 00:00:10,630
আচারটা তো সত্যিই খুব সুস্বাদু!
2
00:00:10,840 --> 00:00:12,850
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
3
00:00:12,850 --> 00:00:15,100
এটা স্থানীয় লিঙ্গনবেরির হোমমেড আচার।
4
00:00:15,350 --> 00:00:17,140
ওহ, হোমমেড?
5
00:00:17,140 --> 00:00:22,600
আমাকে যাদের যাদের আচার ভালো
লাগবে তাদের এটা দেখাতে বলা হয়েছে।
6
00:00:22,770 --> 00:00:24,900
সে-ই এই আচার বানিয়েছে।
7
00:00:24,900 --> 00:00:26,780
ওহ, এসব তাহলে ইনিই বানিয়েছেন?
8
00:00:26,780 --> 00:00:29,110
ওর নাম কনরাড।
9
00:00:29,400 --> 00:00:34,320
দক্ষিণের পাহাড়ে একটা জায়গায়
প্রচুর লিঙ্গনবেরি ফলে।
10
00:00:34,330 --> 00:00:38,370
একটা সময়, ও পুরো জায়গাটাই কিনে ফেলে।
11
00:00:38,540 --> 00:00:41,250
আর এই আচারটা এতো মজার যে...
12
00:00:41,250 --> 00:00:43,630
কেউ তাতে আপত্তি করেনি।
13
00:00:43,840 --> 00:00:46,800
হ্যাঁ, ও মানুষটাও বেশ মজার।
14
00:00:46,800 --> 00:00:49,470
আমার গুটিকয়েক বন্ধুদের মধ্যে ও একজন।
15
00:00:50,300 --> 00:00:53,510
ছবি দেখানোর এই বুদ্ধিটাও ওরই।
16
00:00:53,510 --> 00:00:58,970
সম্ভবত ওর মনে হয়েছে যে ওর ছবি দেখালে
লোকে আবার আচার কিনতে চাইবে।
17
00:01:00,810 --> 00:01:04,560
তবে তো এই আচারের জন্য আমাদের
আবার এখানে আসতে হচ্ছে।
18
00:01:04,560 --> 00:01:06,110
ঠিক বলেছ।
19
00:01:06,860 --> 00:01:11,200
ও এটা শুনে নিশ্চয় খুব খুশি হবে।
20
00:02:55,460 --> 00:02:59,800
ওরা কি সত্যিই এই শান্তিপূর্ণ
শহরে আক্রমণ করতে চলেছে?
21
00:02:55,650 --> 00:03:00,780
"A Peaceful Home"
22
00:02:59,800 --> 00:03:01,300
আক্রমণ?
23
00:03:01,300 --> 00:03:03,140
সেটা ছাড়াও আরো অনেক উপায় আছে।
24
00:03:04,220 --> 00:03:07,810
এমন ঘটনাও আছে, যেখানে কেবল একটা
বন্দুকের কারণে পুরো শহর ধ্বংস হয়ে গেছে।
25
00:03:08,190 --> 00:03:11,520
১৯৫৮ সালে সোয়াইফেলস্টাট, নিডারসাক্সেনে।
26
00:03:12,270 --> 00:03:15,820
সেখানে কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল।
27
00:03:15,820 --> 00:03:19,200
লোকজন তাদের প্রতিবেশীকেই সিরিয়াল
কিলার বলে সন্দেহ করতে শুরু করে...
28
00:03:19,200 --> 00:03:22,780
সাধারণ দৈনন্দিন বিভিন্ন ব্যাপারেও
শহরের লোকেরা ভয় পেতে শুরু করল।
29
00:03:23,240 --> 00:03:25,990
গণ হিস্টিরিয়ার কবলে পড়ে...
30
00:03:25,990 --> 00:03:29,250
একজন বাসিন্দা "আত্মরক্ষার"
জন্য কেনা বন্দুক দিয়ে...
31
00:03:29,250 --> 00:03:30,500
তার প্রতিবেশীকে গুলি করে দেয়।
32
00:03:31,170 --> 00:03:33,960
এরপর তাদের থামানোর
আর কোনো উপায় থাকল না।
33
00:03:33,960 --> 00:03:35,550
শহর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো...
34
00:03:35,550 --> 00:03:38,090
আর তারা হাতের নাগালে যা পেল,
সেটাই তাদের অস্ত্র হতে উঠল।
35
00:03:39,630 --> 00:03:41,680
বাসিন্দারা একে অপরকে হত্যা করল...
36
00:03:41,680 --> 00:03:43,800
আর সেখানে একজনও বেঁচে রইল না।
37
00:03:45,720 --> 00:03:46,970
এটা হতে পারেনা...
38
00:03:46,970 --> 00:03:49,890
এই শহরেও কি এসব ঘটতে চলেছে?
39
00:03:49,890 --> 00:03:53,690
এমন কিছু শুরু হওয়ার আগেই
আমাদেরকে তা থামাতে হবে।
40
00:03:53,690 --> 00:03:54,560
না।
41
00:03:55,860 --> 00:03:58,730
এসব সম্ভবত ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।
42
00:04:07,700 --> 00:04:09,160
আমাদেরকে তোর টাকাগুলো দে!
43
00:04:09,160 --> 00:04:10,330
আমি জানি তোর কাছে টাকা আছে!
44
00:04:10,330 --> 00:04:11,830
তাড়াতাড়ি দে আমাদের!
45
00:04:11,830 --> 00:04:13,500
না, এটা...
46
00:04:13,500 --> 00:04:16,040
এটা তোর মাতাল বাপের
মদ কেনার টাকা, তাই তো?
47
00:04:16,920 --> 00:04:19,670
বেশি মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না!
48
00:04:19,670 --> 00:04:21,590
আমরা তার উপকারই করছি!
49
00:04:23,260 --> 00:04:25,140
চল চল, ওখানে খেতে যাই!
50
00:04:25,140 --> 00:04:26,970
হ্যাঁ, চল।
51
00:04:33,480 --> 00:04:34,810
শোনো, খোকা।
52
00:04:36,610 --> 00:04:38,020
তুমি ওদের ঘৃণা করো, তাই না?
53
00:04:40,110 --> 00:04:43,450
তুমি ওদের এতোই ঘৃণা করো যে ওদের
খুন করে ফেলতে ইচ্ছা হয়, তাই না?
54
00:04:48,870 --> 00:04:51,040
কোথায় যাচ্ছ তুমি?
55
00:04:51,040 --> 00:04:53,160
কনরাডের সাথে কথা বলতে।
56
00:04:53,670 --> 00:04:55,670
কথা বলতে?
57
00:04:55,670 --> 00:04:57,420
একটু আগেই যখন কফির দোকানে গেলাম...
58
00:04:57,420 --> 00:05:01,840
তুমি দেখলে না দোকানদার রালফ আর বাকি
কাস্টমারেরা আমাদের দিকে কীভাবে তাকিয়ে ছিল?
59
00:05:01,840 --> 00:05:05,680
কারণ ওরা সচরাচর আমাদের
দুজনকে একসাথে দেখেনা।
60
00:05:06,470 --> 00:05:13,350
না, আমরা লটারিতে ২০ কোটি মার্কস জিতেছি
জানতে পারলে ওরা কী করে বসে কে জানে?
61
00:05:13,350 --> 00:05:14,980
ক-কিন্তু...
62
00:05:14,980 --> 00:05:18,190
আমি বলছি যে, এভাবে ভয়ে ভয়ে থাকার চেয়ে...
63
00:05:18,190 --> 00:05:20,650
ওর সাথে কথা বললেই ভালো হয়!
64
00:05:20,980 --> 00:05:25,950
এটা ঠিক যে, মি. কনরাড হয়তো
জানে যে আমি লটারি জিতে গেছি।
65
00:05:25,950 --> 00:05:27,660
কিন্তু, আমরা এখন কী করব?
66
00:05:29,240 --> 00:05:31,830
আমি ওকে টাকা খাওয়াবো।
67
00:05:31,830 --> 00:05:33,910
ওভাবে ওর মুখ বন্ধ রাখব।
68
00:05:34,290 --> 00:05:36,370
কিন্তু যদি কনরাডের লোভ বেড়ে যায়...
69
00:05:36,380 --> 00:05:39,250
আর আমাদের কাছে আরো টাকা চাইতেই থাকে?
70
00:05:39,250 --> 00:05:41,090
সেটা হলে...
71
00:05:41,090 --> 00:05:42,420
তখন আমরা কী করব?
72
00:05:42,760 --> 00:05:43,630
আমি...
73
00:05:44,510 --> 00:05:46,380
আমি জানিনা!
74
00:05:50,850 --> 00:05:55,140
এখানেই ও লিঙ্গনবেরি তুলতে আসে না?
75
00:05:57,100 --> 00:05:58,230
সোনা...
76
00:05:59,360 --> 00:06:02,400
মি. কনরাড খুব একটা
বাজে লোক না, তাই না?
77
00:06:03,110 --> 00:06:03,990
হ্যাঁ...
78
00:06:04,240 --> 00:06:06,570
অবশেষে আমাদের ভাগ্য ফেরার পর...
79
00:06:06,570 --> 00:06:09,410
ও তার ফায়দা লুটতে আসার
মতো লোক নয়, তাই না?
80
00:06:10,410 --> 00:06:11,490
কী গো...
81
00:06:20,920 --> 00:06:22,250
কী হলো?
82
00:06:27,720 --> 00:06:28,800
ও-ওগো!
83
00:06:28,800 --> 00:06:30,300
বোলোনা যে... তুমি...!
84
00:06:30,300 --> 00:06:31,550
আমি না!
85
00:06:31,560 --> 00:06:33,970
এটা কী করলে তুমি!
86
00:06:34,560 --> 00:06:36,180
বললাম না, আমি করিনি!
87
00:06:36,190 --> 00:06:37,980
তাহলে কে এমন কাজ করল?
88
00:06:37,980 --> 00:06:39,100
আমি কীভাবে বলব?
89
00:06:39,100 --> 00:06:41,310
বন্দুক কেনার পর থেকে
এখনো ব্যবহারই করিনি!
90
00:06:47,110 --> 00:06:48,650
চুপ কর, বাল...
91
00:06:48,660 --> 00:06:50,950
কুত্তাটা আমার মেজাজ বিগড়ে দিচ্ছে...
92
00:06:50,950 --> 00:06:52,530
অসহ্যকর...
93
00:06:58,370 --> 00:07:01,210
আজ খুব খোশমেজাজে আছ মনে হচ্ছে।
94
00:07:01,840 --> 00:07:04,210
ভালো কিছু ঘটেছে নাকি?
95
00:07:05,300 --> 00:07:07,130
অবশেষে সে দেখা দিয়েছে!
96
00:07:07,130 --> 00:07:08,800
কে?
97
00:07:11,050 --> 00:07:14,310
যে সুন্দর ছেলে আমাকে এই শহর
থেকে বের করে নিয়ে যাবে!
98
00:07:20,150 --> 00:07:21,650
মদ...
99
00:07:21,650 --> 00:07:23,400
আমার মদ চাই...
100
00:07:23,570 --> 00:07:24,820
বাল!
101
00:07:27,320 --> 00:07:28,990
পুরো শহর...
102
00:07:29,820 --> 00:07:31,990
আমার উপর হাসছে...
103
00:07:32,820 --> 00:07:34,410
বালামার!
104
00:07:44,090 --> 00:07:45,500
আমার মদ চাই...
105
00:07:45,500 --> 00:07:47,630
তুমি যেটা চাও...
106
00:07:56,270 --> 00:07:58,060
এটাই সেটা, তাই না?
107
00:08:04,650 --> 00:08:07,020
তোমার ছেলেও একটা নিয়ে নিয়েছে।
108
00:08:14,620 --> 00:08:15,490
গুলির আওয়াজ...
109
00:08:19,620 --> 00:08:21,830
কুকুরটা আর ঘেউঘেউ করছে না...
110
00:08:35,390 --> 00:08:36,260
কী দারুণ ছিল!
111
00:08:36,260 --> 00:08:37,470
কী সুন্দর!
112
00:08:38,810 --> 00:08:39,890
মি. লিপ্সকি।
113
00:08:42,270 --> 00:08:45,190
আপনি ফ্রানৎস বোনাপার্টার ছেলে, তাই না?
114
00:08:46,400 --> 00:08:48,440
আমাকে প্লিজ বলুন,
আপনার বাবা কোথায় আছে।
115
00:08:48,860 --> 00:08:50,740
হাতে বেশি সময় নেই।
116
00:08:50,740 --> 00:08:52,070
তাড়াতাড়ি কিছু না করলে...
117
00:08:52,070 --> 00:08:53,280
ভয়ানক কিছু ঘটে যাবে।
118
00:08:55,490 --> 00:08:59,450
আপনি জানেন আপনার বাবা কোথায়
আছে, তাই না, মি. লিপ্সকি?
119
00:09:03,120 --> 00:09:05,540
আপনি নিনাকে দেখে এই
পুতুলটা বানিয়েছেন, তাই না?
120
00:09:07,000 --> 00:09:10,800
আপনাকে এখানে পাওয়া যাবে
সেটা নিনাই আমাকে বলেছে।
121
00:09:11,260 --> 00:09:12,380
নিনা বলেছে?
122
00:09:16,890 --> 00:09:17,720
থাক...
123
00:09:18,390 --> 00:09:20,010
পর্দা খোলাই রাখুন।
124
00:09:20,100 --> 00:09:20,930
আচ্ছা।
125
00:09:21,390 --> 00:09:24,600
আমি কতদিন ধরে এখানে এভাবে পড়ে আছি?
126
00:09:26,190 --> 00:09:27,020
ওসব নিয়ে ভেবো না।
127
00:09:28,020 --> 00:09:30,110
তোমার আরো বিশ্রামের দরকার।
128
00:09:30,900 --> 00:09:31,900
ধন্যবাদ।
129
00:09:32,820 --> 00:09:34,820
আমি জানি...
130
00:09:35,700 --> 00:09:37,280
আপনিই এতোদিন ধরে
আমার দেখাশোনা করছেন।
131
00:09:38,450 --> 00:09:39,780
চিন্তা করবেন না।
132
00:09:40,490 --> 00:09:42,540
আমি এখন ঠিক আছি।
133
00:09:43,290 --> 00:09:45,040
আমি আর নিজেকে মেরে
ফেলার কথা ভাবব না।
134
00:09:46,670 --> 00:09:50,420
ডা. রাইখবাইন আর ডিটার
জলদিই এখানে এসে পড়বে।
135
00:09:50,420 --> 00:09:51,300
আর আপনি?
136
00:09:52,130 --> 00:09:53,130
আমাকে যেতে হবে।
137
00:09:53,720 --> 00:09:54,220
কোথায়?
138
00:09:55,650 --> 00:09:56,900
জানিনা।
139
00:09:58,390 --> 00:10:01,560
আপনি বেশকিছু কাগজপত্র যোগাড় করে
সেগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলেন, তাই না?
140
00:10:02,600 --> 00:10:04,140
কিছু জানতে পারলেন?
141
00:10:05,850 --> 00:10:08,020
আমি ঠিক আছি। প্লিজ আমাকে বলুন।
142
00:10:12,070 --> 00:10:14,860
আমি প্রাগের সাবেক সিক্রেট পুলিশ সদস্যদের...
143
00:10:14,860 --> 00:10:16,950
এবং জেনারেল উলফের কিছু লোকদের...
144
00:10:16,950 --> 00:10:20,730
যতটা সম্ভব তথ্য যোগাড় করতে বলেছিলাম।
145
00:10:20,740 --> 00:10:22,790
ফ্রানৎস বোনাপার্টার বিষয়ে?
146
00:10:23,080 --> 00:10:24,330
হ্যাঁ।
147
00:10:24,330 --> 00:10:26,250
পুরো রহস্যের জালে আবৃত এক লোক...
148
00:10:26,250 --> 00:10:28,500
কিন্তু আমি তার সম্পর্কে বেশ
কিছু জিনিস জানতে পেরেছি।
149
00:10:29,710 --> 00:10:31,590
জার্মানিতে জন্মানো এক চেকোস্লোভাকিয়ান।
150
00:10:32,340 --> 00:10:34,840
সম্ভবত “ফ্রানৎস বোনাপার্টা” নামটা ভুয়া।
151
00:10:35,920 --> 00:10:37,430
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর...
152
00:10:37,510 --> 00:10:42,720
অনেক জার্মানিতে জন্মানো চেককে তাদের
মাতৃভূমি বোহেমিয়া থেকে বিতাড়িত করা হলেও...
153
00:10:42,720 --> 00:10:45,470
তার পরিবার সেখানেই থেকে গিয়েছিল।
154
00:10:46,640 --> 00:10:52,270
কিন্তু চেকোস্লোভাকিয়ায় সমাজতান্ত্রিক
সরকারে তার ভূমিকা কী ছিল সেটা অস্পষ্ট।
155
00:10:53,280 --> 00:10:56,530
আমি জানতে পেরেছি, সে একজন
চেক মহিলাকে বিয়ে করেছিল...
156
00:10:56,530 --> 00:10:59,030
আর তাদের একটা ছেলেও হয়েছিল।
157
00:10:59,780 --> 00:11:10,000
মনে হচ্ছে, তার ছেলে ৬০ এর দশকের মাঝামাঝিতে
শুরু হওয়া তার বই পড়া সভার ছাত্রদের মধ্যেই একজন।
158
00:11:12,590 --> 00:11:14,670
“বোনাপার্টার ছেলে প্রাগে আছে।”
159
00:11:15,670 --> 00:11:20,800
আমার মনে হয় পিটার চাপেক শেষ মুহূর্তে এই
কথাটা দিয়ে সেই ছেলেকেই ইঙ্গিত করছিলেন...
160
00:11:21,600 --> 00:11:23,970
ছবিটা অনেক পুরোনো হলেও...
161
00:11:23,970 --> 00:11:26,020
আমি এর একটা কপি সংগ্রহ করতে পেরেছি।
162
00:11:26,020 --> 00:11:29,390
এখানে ৬০ এর দশকে বই পড়া
সভার সকল বাচ্চার ছবি আছে।
163
00:11:30,350 --> 00:11:33,940
সম্ভবত সবার বামের এই ছেলেটাই...
164
00:11:33,940 --> 00:11:35,860
“একজন সাধারণ ছাত্র।”
165
00:11:36,990 --> 00:11:39,990
তাকে বই পড়া সভা থেকে
বের করে দেওয়া হয়েছিল...
166
00:11:39,990 --> 00:11:41,950
কারণ তার মধ্যে কোনো
বিশেষ প্রতিভা ছিল না।
167
00:11:41,950 --> 00:11:42,740
তুমি এসব জানো?
168
00:11:43,740 --> 00:11:46,740
বোনাপার্টার আর তাকে দরকার ছিল না।
169
00:11:47,450 --> 00:11:50,500
আমি নিশ্চিত, প্রাগে যার সাথে
আমার দেখা হয়েছিল, ইনিই সে।
170
00:11:50,750 --> 00:11:53,880
সে কি জানে, তার বাবা কোথায়...
171
00:11:53,880 --> 00:11:56,550
সে কি জানে ফ্রানৎস বোনাপার্টা কোথায়?
172
00:11:56,550 --> 00:11:58,050
জানিনা।
173
00:11:58,050 --> 00:12:00,590
কিন্তু সে-ই আমাদের একমাত্র ভরসা।
174
00:12:01,470 --> 00:12:04,800
ভয়ানক কিছু ঘটে যাওয়ার আগেই
তাড়াতাড়ি আমাদের কিছু করতে হবে।
175
00:12:04,810 --> 00:12:05,760
ভয়ানক কিছু?
176
00:12:06,220 --> 00:12:07,600
আমি বুঝতে পারছি...
177
00:12:08,560 --> 00:12:11,230
ইয়োহান কী করতে চাইছে।
178
00:12:11,230 --> 00:12:12,020
ও কী করতে চাইছে?
179
00:12:13,190 --> 00:12:14,520
নিখুঁত আত্মহত্যা।
180
00:12:15,610 --> 00:12:17,070
প্রকৃত একাকীত্ব।
181
00:12:17,690 --> 00:12:20,030
ওর কাছে ভালোবাসার একমাত্র বহিঃপ্রকাশ।
182
00:12:20,400 --> 00:12:21,570
আমরা তাড়াতাড়ি না করলে...
183
00:12:22,320 --> 00:12:25,410
অনেক নিষ্পাপ মানুষ মারা যাবে।
184
00:12:28,500 --> 00:12:30,120
আপনার বুকশেলফ...
185
00:12:32,040 --> 00:12:35,000
বোনাপার্টার বিভিন্ন ছদ্মনামে লেখা
পিকচার বুক দিয়ে বুকশেলফ ভর্তি।
186
00:12:35,500 --> 00:12:37,710
আমিও এর বেশিরভাগই পড়েছি।
187
00:12:38,590 --> 00:12:41,720
কয়েকটা বই পড়ার পর, আমি
একটা জিনিস বুঝতে পেরেছি।
188
00:12:42,800 --> 00:12:46,220
কোনো কারণে তার বইয়ের
সবগুলো চরিত্রের নাম জার্মান।
189
00:12:46,390 --> 00:12:49,520
ক্লাউস পপ্পের, "শান্তির দেবতা"।
190
00:12:49,520 --> 00:12:50,980
এটাও।
191
00:12:51,270 --> 00:12:54,560
কিন্তু, সমস্যাটা হলো ক্লাউস পপ্পে ছদ্মনাম নিয়ে।
192
00:12:55,610 --> 00:12:57,690
ফ্রানৎস বোনাপার্টা নামটা...
193
00:12:57,690 --> 00:13:00,030
আর তার বাকি সব ছদ্মনাম চেক হলেও...
194
00:13:00,740 --> 00:13:03,240
কেবলমাত্র এই নামটা জার্মান।
195
00:13:06,080 --> 00:13:07,660
এটা কি হতে পারে...
196
00:13:07,660 --> 00:13:12,330
ক্লাউস পপ্পেই আপনার জার্মানিতে জন্মানো
চেকোস্লোভাকিয়ান বাবার আসল নাম?
197
00:13:16,340 --> 00:13:21,840
একজনও ডিটেকটিভও এই যুক্তি ব্যবহার করে
আমার বাবার আসল নাম বের করেছিলেন।
198
00:13:21,840 --> 00:13:22,970
ডিটেকটিভ?
199
00:13:22,970 --> 00:13:25,340
বিকেএ থেকে ইন্সপেক্টর লুঙ্গে।
200
00:13:25,510 --> 00:13:26,720
লুঙ্গে?
201
00:13:26,720 --> 00:13:28,180
তিনি এখানে এসেছিলেন?
202
00:13:28,180 --> 00:13:30,770
তিনি এক সপ্তাহ আগেই চলে গেছেন...
203
00:13:30,770 --> 00:13:32,060
চলে গেছেন?
204
00:13:32,060 --> 00:13:34,350
তিনি আরেকটা জিনিস অনুমান করেছিলেন।
205
00:13:34,350 --> 00:13:36,730
না, বলা উচিত যে অনুমান করার পরিবর্তে...
206
00:13:36,730 --> 00:13:39,360
ইন্সপেক্টর লুঙ্গে নিজেই
আমার বাবা হয়ে গেছিলেন।
207
00:13:39,650 --> 00:13:41,440
“আমি ক্লাউস পপ্পে”।
208
00:13:42,150 --> 00:13:43,900
“আমার ফিরে যাবার মতো কোনো জায়গা নেই।”
209
00:13:44,660 --> 00:13:46,950
“আমার মনের প্রশান্তি ফিরে পাবার জন্যে...”
210
00:13:46,950 --> 00:13:49,450
“আমাকে আমার প্রাণের
জন্মভূমিতে ফিরে যেতে হবে।”
211
00:13:49,790 --> 00:13:53,960
জার্মানিতে জন্মানো চেকোস্লোভাকিয়ানদের
বোহেমিয়া থেকে বিতাড়িত করা হয়েছিল...
212
00:13:53,960 --> 00:13:55,540
যুদ্ধে জার্মানির হারের পর তারা
নিজেদের জন্মভূমি হারিয়ে ফেলে।
213
00:13:56,330 --> 00:13:58,670
তার পরিবার জার্মানির কোথায় থাকত?
214
00:13:59,250 --> 00:14:01,130
আমি ঠিক জানিনা।
215
00:14:01,130 --> 00:14:04,800
কিন্তু, ছোটতে আমার বাবা
আমাকে একটা কথা বলেছিল।
216
00:14:05,680 --> 00:14:09,720
দক্ষিণ জার্মানিতে পাহাড়
ঘেরা এক শহরে আমাদের বাড়ি।
217
00:14:11,520 --> 00:14:13,480
আমার আর ঐ জিনিসটার দরকার ছিল না...
218
00:14:13,480 --> 00:14:15,390
তাই আমি সেটা ইন্সপেক্টর লুঙ্গেকে দিয়ে দিয়েছি।
219
00:14:16,480 --> 00:14:18,730
তিন থেকে চার বছর আগে আমি
একটা পোস্টকার্ড পেয়েছিলাম।
220
00:14:19,820 --> 00:14:21,570
পোস্টকার্ডে প্রেরকের নাম লেখা ছিল না।
221
00:14:21,570 --> 00:14:25,780
সেটাতে কোনো এক পাহাড় থেকে
এক শহরের হাতে আঁকা ছবি ছিল...
222
00:14:25,780 --> 00:14:28,200
কে. পি নামে সাইন করা।
223
00:14:28,570 --> 00:14:29,490
কে. পি।
224
00:14:30,540 --> 00:14:32,620
ক্লাউস পপ্পে...
225
00:14:33,540 --> 00:14:35,710
আমি এইটুকুই জানি।
226
00:14:36,000 --> 00:14:37,710
দক্ষিণ জার্মানি...
227
00:14:37,710 --> 00:14:39,330
পাহাড়ে ঘেরা এক শহর...
228
00:14:39,340 --> 00:14:40,710
আমার বাবাকে কি...
229
00:14:40,880 --> 00:14:43,210
আমাকে বাবাকে কি কেউ মেরে ফেলবে?
230
00:14:44,050 --> 00:14:44,970
জানিনা।
231
00:14:45,880 --> 00:14:47,760
কিন্তু, তাতে এসবের শেষ হবে না।
232
00:14:47,760 --> 00:14:48,970
আর নিনা?
233
00:14:49,180 --> 00:14:51,260
ও নিরাপদে আছে?
234
00:14:51,260 --> 00:14:55,060
আমি এই পুতুলের গল্পটাকে
একটা শুভ সমাপ্তি দিতে চাই।
235
00:14:56,020 --> 00:14:57,640
প্লিজ নিনাকে রক্ষা করবেন।
236
00:14:58,060 --> 00:14:59,400
অবশ্যই।
237
00:14:59,400 --> 00:15:02,230
আসলে কী ঘটতে চলেছে?
238
00:15:03,940 --> 00:15:05,280
ও...
239
00:15:05,280 --> 00:15:07,490
ইয়োহান আবার ওসবের
পুনরাবৃত্তি ঘটাতে চাচ্ছে...
240
00:15:08,360 --> 00:15:10,280
রেড রোজ ম্যানশনে ঘটা হত্যাকাণ্ড...
241
00:15:11,120 --> 00:15:13,660
৫১১ কিন্ডারহাইমের হত্যাকাণ্ড...
242
00:15:15,040 --> 00:15:16,000
প্লিজ।
243
00:15:17,080 --> 00:15:18,620
যা-ই হয়ে যাক না কেন।
244
00:15:18,620 --> 00:15:20,710
বেঁচে ফিরবেন, ডা. তেনমা।
245
00:15:21,460 --> 00:15:23,550
আপনি আমাকে বাঁচিয়েছেন।
246
00:15:24,380 --> 00:15:25,460
তাই আপনাকে অবশ্যই...
247
00:15:33,140 --> 00:15:36,680
বৃষ্টি পড়তে শুরু করেছে...
248
00:15:49,700 --> 00:15:51,620
মদ...
249
00:15:51,870 --> 00:15:54,120
কেউ আমাকে মদ দে...
250
00:15:54,290 --> 00:15:55,740
বাল!
251
00:16:00,960 --> 00:16:01,830
কী অবস্থা?
252
00:16:01,830 --> 00:16:04,590
পুলিশ কি মি. কনরাডের মৃতদেহ খুঁজে পেয়েছে?
253
00:16:04,800 --> 00:16:05,670
না।
254
00:16:05,670 --> 00:16:08,920
ওরা মনে করছে ও নিঁখোজ হয়ে
গেছে, আর এখনো ওকে খুঁজছে।
255
00:16:08,930 --> 00:16:12,220
জানতাম, আমাদের জঙ্গলের মধ্যে
ওর লাশ লুকানো উচিত ছিল না!
256
00:16:12,220 --> 00:16:14,260
যদি সাথে সাথেই পুলিশকে জানাতাম তবে...
257
00:16:14,260 --> 00:16:16,140
এখন এসব বলে কী লাভ?
258
00:16:16,140 --> 00:16:18,600
তুমিও ভেবেছিলে যে আমি ওকে মেরেছি!
259
00:16:19,100 --> 00:16:22,230
তোমার লটারি জেতার ফলে
আমরা এই পরিস্থিতিতে পড়েছি!
260
00:16:22,230 --> 00:16:25,610
তবুও, তোমার এসব কেনা উচিত হয়নি।
261
00:16:33,120 --> 00:16:35,200
অপেক্ষা করে লাভ নেই, ট্রেন আসবে না।
262
00:16:36,240 --> 00:16:39,250
শুনেছি, বৃষ্টির ফলে রেললাইন
পানিতে তলিয়ে গেছে!
263
00:16:39,250 --> 00:16:41,710
নদীর পানি বেড়ে যাওয়ায়
গাড়ি চলাচলও বন্ধ হয়ে গেছে।
264
00:16:44,340 --> 00:16:46,290
কোনো নির্জন দ্বীপের
মতো অবস্থা মনে হচ্ছে।
265
00:16:46,300 --> 00:16:47,840
এর চেয়ে বাজে পরিস্থিতি আর হয়না...
266
00:16:48,970 --> 00:16:50,840
ক্লাউস পপ্পে, না?
267
00:16:51,050 --> 00:16:52,300
আপনি তাকে চেনেন?
268
00:16:52,300 --> 00:16:54,090
ইয়াকভ ভিরোবেক...
269
00:16:54,100 --> 00:16:55,640
এমিল শের্বে...
270
00:17:00,180 --> 00:17:04,480
আমার মনে হয় এরা আর
পপ্পে আসলে একই লোক।
271
00:17:04,480 --> 00:17:07,360
সে প্রত্যেক জনের ক্ষেত্রে
আঁকার ধরণ বদলিয়েছে...
272
00:17:07,940 --> 00:17:11,110
কিন্তু আমার মতো সারাক্ষণ এসব
নিয়ে পড়ে থাকলে ঠিক বুঝতে পারবেন।
273
00:17:11,110 --> 00:17:14,820
যদিও আমি জানিনা কেন তার এতোগুলো
ছদ্মনাম ব্যবহারের দরকার পড়েছিল।
274
00:17:15,070 --> 00:17:16,740
তার আঁকার হাত ভালো।
275
00:17:16,740 --> 00:17:19,790
কিন্তু আমার এই লোকের লেখাগুলো পছন্দ নয়।
276
00:17:20,370 --> 00:17:23,750
পৃথিবীতে এমন হাজার হাজার
বিষন্নতায় ভরা গল্পের বই আছে।
277
00:17:23,750 --> 00:17:27,750
কিন্তু ইনার লেখাগুলো তাদের চেয়ে আলাদা।
278
00:17:28,000 --> 00:17:29,750
কীভাবে আলাদা?
279
00:17:31,760 --> 00:17:34,130
বলতে পারেন, তার লেখাগুলো বিদ্বেষে পরিপূর্ণ।
280
00:17:36,390 --> 00:17:38,640
এখন...
281
00:17:43,980 --> 00:17:46,440
এটা হেলমুথ ভস নামের
একজনের লেখা পিকচার বুক।
282
00:17:46,440 --> 00:17:48,480
প্রকাশিত হয়েছিল ১৯৮৯ সালে।
283
00:17:48,940 --> 00:17:52,940
খুব বেশি কপি ছাপানো না হওয়ায়, এটা
সংগ্রহ করতে আমার বেশ কষ্ট হয়েছে...
284
00:17:52,950 --> 00:17:56,110
এই লেখক আর ক্লাউস পপ্পে একই লোক।
285
00:17:57,240 --> 00:17:58,990
সেটা কীভাবে জানলেন?
286
00:17:59,540 --> 00:18:00,660
বললাম না।
287
00:18:00,660 --> 00:18:03,660
এসব বিষয় ধরতে পারা যায়।
288
00:18:03,660 --> 00:18:07,210
সে যতই তার আঁকার ধরণ বদলানোর চেষ্টা করুক
না কেন, কোথাও না কোথাও ফাঁক থেকেই যায়।
289
00:18:08,090 --> 00:18:10,880
অন্য বইগুলোর চেয়ে এর
বিষয়বস্তু একেবারে আলাদা।
290
00:18:10,880 --> 00:18:14,300
একটা চোর এক পাহাড়ি শহরে পালিয়ে যায়।
291
00:18:14,300 --> 00:18:18,010
চোরটার পরিকল্পনা ছিল শহরের
লোকদের থেকে টাকা চুরি করা...
292
00:18:18,010 --> 00:18:21,930
কিন্তু শহরের লোকদের সাথে
থাকতে থাকতে সে চুরি করা ভুলে যায়।
293
00:18:21,930 --> 00:18:22,470
আর তারপর...
294
00:18:23,020 --> 00:18:27,480
সে সেখানকার মানুষের হয়ে কাজ
করে শান্তিতে জীবন কাটাতে থাকল।
295
00:18:27,560 --> 00:18:30,480
গল্পের নাম, “শান্তির নীড়”।
296
00:18:30,690 --> 00:18:34,030
তার আগেকার কাজগুলো পড়ে যে বাজে
অনুভূতি হতো, এখানে তা একদমই হয়না।
297
00:18:34,030 --> 00:18:37,490
কিন্তু, তার আঁকার হাত অনেকটা বাজে হয়ে গেছে।
298
00:18:37,490 --> 00:18:39,490
অদ্ভুত, তাই না?
299
00:18:39,490 --> 00:18:42,620
যখন তার গল্পের বিষয়বস্তু ভালো
হলো, তার আঁকা বাজে হয়ে গেল।
300
00:18:43,120 --> 00:18:47,540
যেন সে তার মূল লক্ষ্য হারিয়ে ফেলেছে...
301
00:18:48,420 --> 00:18:50,340
“শান্তির নীড়...”
302
00:18:50,340 --> 00:18:52,050
একটা পাহাড়ি শহর...
303
00:18:53,670 --> 00:18:57,880
দক্ষিণ জার্মানিতে পাহাড়
ঘেরা এক শহরে আমাদের বাড়ি।
304
00:19:00,050 --> 00:19:01,180
মানচিত্র...
305
00:19:03,020 --> 00:19:05,140
আপনার সাথে দক্ষিণ জার্মানির
কোনো মানচিত্র আছে?
306
00:19:07,690 --> 00:19:09,810
কী খুঁজছেন?
307
00:19:09,810 --> 00:19:12,520
দক্ষিণ জার্মানিতে পাহাড়ে ঘেরা একটা শহর...
308
00:19:13,480 --> 00:19:14,440
পেয়েছি!
309
00:19:17,530 --> 00:19:18,660
রুহেনহাইম।
310
00:19:18,800 --> 00:19:23,140
রুহেনহাইম
(শান্তির নীড়)
311
00:19:25,910 --> 00:19:28,170
বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে।
312
00:19:29,210 --> 00:19:33,170
কনরাডকে খুঁজে পেলে?
313
00:19:33,340 --> 00:19:35,590
না, এখনো জানিনা তিনি কোথায়।
314
00:19:35,590 --> 00:19:38,300
আমার সাথীরা এখনো তাকে খুঁজছে।
315
00:19:38,300 --> 00:19:41,050
কিন্তু বৃষ্টির কারণে সমস্যা হচ্ছে।
316
00:19:41,050 --> 00:19:44,760
নদীর পানি বেড়ে বন্যা হওয়ায়
রেল আর সড়ক পথ বন্ধ হয়ে গেছে।
317
00:19:45,220 --> 00:19:47,770
তিনি আপনার বন্ধু। আমি জানি
তার জন্য আপনার দুশ্চিন্তা হচ্ছে।
318
00:19:48,190 --> 00:19:50,060
কী আসলে হচ্ছে?
319
00:19:50,060 --> 00:19:52,480
এই শান্ত শহরের কী হলো?
320
00:19:52,480 --> 00:19:54,940
মি. কনরাড নিরুদ্দেশ হয়ে গেলেন...
321
00:19:54,940 --> 00:19:56,780
মিসেস. হিলমানের কুকুকে কেউ গুলি করল।
322
00:19:57,700 --> 00:20:01,530
বেচারা মিসেস. হিলমান
শয্যাশায়ী হয়ে গেছেন।
323
00:20:02,240 --> 00:20:06,870
কাল রাতে পাব থেকে বেরোবার পর পরই
মি. কেমনারের উপর কেউ হামলা করেছে।
324
00:20:06,870 --> 00:20:08,790
শুনেছি তিনি বেশ বাজেভাবে আহত হয়েছেন।
325
00:20:09,790 --> 00:20:12,380
আমরা এখনো জানিনা কে
তার উপর হামলা করেছিল।
326
00:20:12,380 --> 00:20:14,670
যদি মি. কেমনার মারা যান...
327
00:20:14,670 --> 00:20:17,710
তবে এই শহর প্রতিষ্ঠার পর
থেকে এটাই প্রথম খুন হবে।
328
00:20:18,300 --> 00:20:21,220
এমন পরিস্থিতিতেও, বৃষ্টির কারণে কেউ
এখানে সাহায্য করতেও আসতে পারছে না!
329
00:20:21,220 --> 00:20:23,510
এই কয়জন লোক নিয়ে আমরা কী করব?!
330
00:20:24,390 --> 00:20:26,720
নিশ্চয় এসব বহিরাগতদের কাজ!
331
00:20:26,720 --> 00:20:29,560
এর আগে এই শহরে কোনো অপরাধ ঘটেনি!
332
00:20:29,560 --> 00:20:31,310
নিশ্চয় এগুলো বহিরাগতদের কাজ!
333
00:20:31,310 --> 00:20:34,060
আমরাও বহিরাগত।
334
00:20:37,070 --> 00:20:38,860
না, আপনারা...
335
00:20:38,860 --> 00:20:40,320
বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে।
336
00:20:40,950 --> 00:20:44,830
এই হুইলচেয়ার নিয়ে বৃষ্টির মধ্যে
বাইরেও যেতে পারছি না।
337
00:20:48,790 --> 00:20:49,910
আচ্ছা...
338
00:20:49,910 --> 00:20:53,080
আমার পার্টনারের সাথে
আরেকটা চক্কর ঘুরে আসি।
339
00:20:53,080 --> 00:20:54,460
সাবধানে থেকো।
340
00:21:02,840 --> 00:21:04,800
আপনার স্বামীর জুতা...
341
00:21:04,800 --> 00:21:07,180
ওগুলো বেশ নোংরা হয়ে গেছে।
342
00:21:07,430 --> 00:21:10,730
যেন তিনি বৃষ্টির মধ্যে হাঁটছিলেন।
343
00:21:12,770 --> 00:21:14,190
আমি ফোনটা ব্যবহার করব।
344
00:21:29,950 --> 00:21:32,330
ওহ, মাতালটা...
345
00:21:32,330 --> 00:21:35,170
সে এমন কিছু করার মতো লোক নয়।
346
00:21:47,810 --> 00:21:48,930
কোনো সমস্যা?
347
00:21:48,930 --> 00:21:50,060
গ্যাস শেষ হয়ে গেছে?
348
00:21:50,770 --> 00:21:52,520
নাকি তেলের ট্যাংকে ফুটো?
349
00:21:54,020 --> 00:21:55,730
আমি কোনো মেকানিককে ডেকে দিতে পারি।
350
00:22:04,490 --> 00:22:06,070
আরেকটা গুলির আওয়াজ।
351
00:22:11,620 --> 00:22:13,160
লাইন কেটে গেছে।
352
00:22:17,170 --> 00:22:21,210
মনে হচ্ছে এসব থামানো আর সম্ভব হবেনা।
353
00:22:27,210 --> 00:22:34,210
অনুবাদক:
ফেরদৌস শুভ