1
00:00:06,260 --> 00:00:08,920
তোর মা তোকে ছুঁড়ে ফেলে দিয়েছে!
2
00:00:08,930 --> 00:00:12,550
সে তোকে আর তোর মাতাল বাপকে
জঞ্জালের মতো ছুঁড়ে ফেলে দিয়েছে!
3
00:00:12,800 --> 00:00:15,430
এই ময়লার ভাগাড় থেকে
আর ফিরে আসিস না!
4
00:01:59,220 --> 00:02:02,910
The Town of Massacre
5
00:02:09,790 --> 00:02:12,380
দুঃখিত, কিন্তু তুমি এখান থেকে যাবে প্লিজ?
6
00:02:13,000 --> 00:02:15,840
ড্রিংক করতে চাইলে, আগে
বাকির টাকা শোধ করো।
7
00:02:15,840 --> 00:02:18,010
আমার কাছে টাকা আছে।
8
00:02:18,010 --> 00:02:19,260
দেখেছ?
9
00:02:19,260 --> 00:02:20,890
আজকে চলার মতো টাকা
আছে আমার কাছে।
10
00:02:20,890 --> 00:02:24,890
যে লোক নিজের ছেলের কামাই করা টাকা
কেড়ে নেয়, আমি তাকে কিছু দিতে পারব না।
11
00:02:25,100 --> 00:02:26,220
কী বললে?
12
00:02:26,980 --> 00:02:28,230
বললাম, ভাগো এখান থেকে।
13
00:02:36,740 --> 00:02:37,940
ওকে দেখে সন্দেহ হচ্ছে।
14
00:02:37,950 --> 00:02:40,030
মি. কনরাডের সাথে ঘটা ঘটনার কথা বলছ?
15
00:02:40,030 --> 00:02:42,450
হয়তো সে-ই মিসেস. হিলমানের
কুকুরটাকে গুলি করেছে।
16
00:02:42,820 --> 00:02:45,530
গুলি চালানোর মতো সাহস ওর মধ্যে নেই।
17
00:02:46,700 --> 00:02:47,790
ঠিক বলেছ!
18
00:02:47,790 --> 00:02:50,670
মাতাল কাপুরুষ একটা!
19
00:03:01,130 --> 00:03:01,880
ধুর!
20
00:03:02,430 --> 00:03:04,100
এই বৃষ্টির মধ্যে কীভাবে খোঁজাখুঁজি করব?
21
00:03:04,100 --> 00:03:05,510
মের্কেল!
22
00:03:05,510 --> 00:03:07,390
আজ এই পর্যন্তই থাক!
23
00:03:09,180 --> 00:03:10,600
এই, মের্কেল!
24
00:03:22,660 --> 00:03:26,030
তাকে খুঁজে পেয়েছি!
25
00:03:27,200 --> 00:03:28,490
মের্কেল!
26
00:03:28,500 --> 00:03:29,160
মের...
27
00:03:32,710 --> 00:03:33,670
মের্কেল?
28
00:03:50,270 --> 00:03:51,730
লাউফার বলছি!
29
00:03:51,730 --> 00:03:53,100
কেউ সাড়া দাও!
30
00:03:53,480 --> 00:03:54,270
কেউ একজন...
31
00:03:54,270 --> 00:03:55,610
প্লিজ কেউ একজন সাড়া দাও!
32
00:04:06,240 --> 00:04:09,990
আমি তোমার বন্দুকটাও নিয়ে নিই।
33
00:04:19,250 --> 00:04:22,170
ও মধ্যে গুলি করার মতো সাহস নেই।
34
00:04:23,720 --> 00:04:25,180
ঠিক বলেছ!
35
00:04:25,680 --> 00:04:29,060
মাতাল কাপুরুষ একটা!
36
00:04:58,710 --> 00:05:01,840
পুরো শহরে মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে...
37
00:05:03,010 --> 00:05:05,680
কোনো যুদ্ধক্ষেত্রের মতো অবস্থা...
38
00:05:14,940 --> 00:05:15,890
ভিম?
39
00:05:18,110 --> 00:05:20,110
কী হয়েছে, ভিম?
40
00:05:26,150 --> 00:05:27,490
কিছু হয়নি।
41
00:05:27,490 --> 00:05:28,820
শান্ত হও।
42
00:05:28,820 --> 00:05:29,660
এটা আমি।
43
00:05:30,660 --> 00:05:33,200
আমি...
44
00:05:33,200 --> 00:05:34,330
শান্ত হও।
45
00:05:34,330 --> 00:05:36,660
বন্দুকটা আমাকে দাও।
46
00:05:38,000 --> 00:05:40,130
আমার সত্যিই মনে নেই...
47
00:05:40,130 --> 00:05:42,000
আমিই ওদের গুলি করেছি, তাই না?
48
00:05:42,000 --> 00:05:44,420
ওরা খালি আমাকে বিরক্ত করত...
49
00:05:44,420 --> 00:05:45,670
তাই আমি...
50
00:05:52,140 --> 00:05:53,810
ভিম, তুমি...
51
00:05:59,650 --> 00:06:01,310
ঠিক আছে।
52
00:06:01,320 --> 00:06:02,570
শান্ত হও।
53
00:06:02,570 --> 00:06:03,860
এখন সবকিছু ঠিক আছে।
54
00:06:03,860 --> 00:06:06,110
ভয় পেওনা।
55
00:06:06,110 --> 00:06:08,400
শান্ত হয়ে সবকিছু মনে করার চেষ্টা করো।
56
00:06:08,990 --> 00:06:11,870
কে তোমাকে এই বন্দুক দিয়েছে?
57
00:06:14,200 --> 00:06:15,370
হাল ছেড়ো না!
58
00:06:15,750 --> 00:06:19,460
এই পা নিয়ে তুমি এখান পর্যন্ত
আসতে পেরেছ, লাউফার!
59
00:06:19,790 --> 00:06:21,920
স্টেশনে কল করুন...
60
00:06:22,340 --> 00:06:23,920
ফোন লাইন কেটে গেছে।
61
00:06:24,210 --> 00:06:26,800
স-সে আমার বন্দুক নিয়ে নিয়েছে...
62
00:06:26,800 --> 00:06:28,550
এই শহরের কেউ?
63
00:06:28,880 --> 00:06:30,430
না।
64
00:06:30,430 --> 00:06:32,140
বাইরের কেউ হবে, তাকে
আগে কখনো দেখিনি...
65
00:06:36,680 --> 00:06:39,350
আগে প্রাথমিক চিকিৎসা দেওয়া যাক, তারপর...
66
00:06:41,940 --> 00:06:43,610
সে কি আপনাদেরই সাথী?
67
00:06:44,520 --> 00:06:46,110
কী বলছেন আপনি?
68
00:06:46,650 --> 00:06:49,360
আপনার কতজন সাথী এই শহরে এসেছে?
69
00:06:49,950 --> 00:06:52,200
কী বলতে চাচ্ছেন আপনি?
70
00:06:52,200 --> 00:06:55,620
আপনি বেশ কিছু বন্দুক সবার মাঝে
ছড়িয়ে দিতে পেরেছেন মনে হচ্ছে।
71
00:06:55,700 --> 00:06:59,830
এই বাচ্চাটাকে পর্যন্ত একটা বন্দুক দিয়েছেন।
72
00:07:00,120 --> 00:07:01,290
ভিম!
73
00:07:01,290 --> 00:07:02,250
বন্দুক?
74
00:07:02,250 --> 00:07:03,580
বোলোনা যে তুমি...!
75
00:07:03,920 --> 00:07:06,050
“তুমি কোনো জঞ্জাল নও।”
76
00:07:06,050 --> 00:07:08,170
“ওদের কথায় কান দিওনা।”
77
00:07:08,170 --> 00:07:10,590
“তোমার জন্মনোর কোনো কারণ অবশ্যই আছে।”
78
00:07:11,090 --> 00:07:15,100
আপনি ওকে এসব কথা
বলে উৎসাহ জুগিয়েছেন।
79
00:07:17,390 --> 00:07:19,430
ও গুলি চালায়নি।
80
00:07:19,430 --> 00:07:21,140
সবগুলো গুলি এখনো বন্দুকেই আছে।
81
00:07:22,350 --> 00:07:25,650
ও আপনার দেওয়া শিক্ষার মান রেখেছেন।
82
00:07:30,950 --> 00:07:33,030
সাবাশ, ভিম।
83
00:07:37,490 --> 00:07:39,000
সব ঠিক আছে।
84
00:07:39,000 --> 00:07:40,160
এখন সব ঠিক আছে, ভিম।
85
00:07:43,790 --> 00:07:47,130
কিন্তু, পুরো শহরে মানুষের মৃতদেহে পড়ে আছে।
86
00:07:52,090 --> 00:07:54,800
কতগুলো বন্দুক বিলিয়েছেন আপনি?
87
00:07:55,180 --> 00:07:57,810
শহরের কতজন লোককে বন্দুক দিয়েছেন?
88
00:07:59,560 --> 00:08:02,890
কতজন লোক আপনার থেকে বন্দুক নিয়েছে?
89
00:08:02,900 --> 00:08:05,520
আমাকে আর রাগাবেন না!
90
00:08:05,860 --> 00:08:08,110
আমাকে রাগালে ভয়ংকর কিছু একটা ঘটে যাবে!
91
00:08:08,400 --> 00:08:11,530
ও দেখতে একদম আমাদের নাতির মতো ছিল!
92
00:08:11,900 --> 00:08:13,240
কী?
93
00:08:13,570 --> 00:08:17,990
ওকে অবিকল আমাদের
মৃত নাতির মতো দেখতে।
94
00:08:18,740 --> 00:08:19,700
"ও"?
95
00:08:20,250 --> 00:08:23,460
ও আমাদের ব্যাপারে অনেক কিছু জানত।
96
00:08:23,460 --> 00:08:26,710
ও আমাদের নাতির মতোই ছিল।
97
00:08:27,090 --> 00:08:28,460
কে সে?
98
00:08:28,960 --> 00:08:32,220
আপনি আপনার মৃত নাতিকে
একটা চিঠি লিখছিলেন।
99
00:08:32,220 --> 00:08:34,970
মানে আপনি "তার" কাছে তথ্য পাঠাচ্ছিলেন।
100
00:08:35,550 --> 00:08:36,970
সে কে?
101
00:08:37,970 --> 00:08:40,470
সে সম্ভবত আমার পেছনে পড়ে আছে।
102
00:08:41,350 --> 00:08:43,730
তার লক্ষ্য সম্ভবত আমি।
103
00:08:46,440 --> 00:08:47,480
হ্যাঁ।
104
00:08:48,440 --> 00:08:50,730
ঠিক বলেছেন, মি. পপ্পে।
105
00:08:51,070 --> 00:08:52,110
না।
106
00:08:52,110 --> 00:08:55,320
ফ্রানৎস বোনাপার্টা।
107
00:09:01,040 --> 00:09:04,000
দক্ষিণ জার্মানিতে ভারী বর্ষণের ফলে...
108
00:09:04,690 --> 00:09:08,730
...বায়ার্ন রাজ্য বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।
109
00:09:08,730 --> 00:09:11,360
–সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ
আরো বৃদ্ধি পাওয়ায়...
110
00:09:09,250 --> 00:09:11,730
–আপনি একটু বেশিই সিগারেট খান!
111
00:09:11,380 --> 00:09:12,990
–চার নম্বর সতর্কতা সংকেত দেখানো হচ্ছে।
112
00:09:12,050 --> 00:09:14,800
–তাতে কী? অন্তত মদ খাওয়া তো ছেড়ে দিয়েছি।
113
00:09:14,800 --> 00:09:17,340
আপনার সিগারেট খাওয়াও ছেড়ে দেওয়া উচিত।
114
00:09:18,550 --> 00:09:19,800
ডিটার।
115
00:09:19,810 --> 00:09:21,970
কী আঁকছ তুমি?
116
00:09:24,230 --> 00:09:25,480
কেমন হয়েছে? তার মতো দেখতে না?
117
00:09:26,230 --> 00:09:27,020
কার?
118
00:09:27,310 --> 00:09:29,770
তেনমা, তেনমা!
119
00:09:29,770 --> 00:09:32,730
পরেরবার জিজ্ঞাসাবাদের জন্য
গেলে ওটা পুলিশকে দিয়ে দেবো।
120
00:09:33,740 --> 00:09:36,950
ওরা গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বিশ্বাসই করছে না।
121
00:09:36,950 --> 00:09:38,950
তাই আমি ওদেরকে এটা বলব...
122
00:09:41,990 --> 00:09:44,580
যে এই লোকটার কথাই আমি বলছিলাম।
123
00:09:44,580 --> 00:09:48,670
এই লোকটা নিজে নিজেই একটা
মন্সটারকে মারতে বেরিয়ে পড়েছে।
124
00:09:50,340 --> 00:09:53,000
তেনমা ফিরে আসবে তো?
125
00:09:55,220 --> 00:09:58,010
এখন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর রিপোর্ট।
126
00:09:58,510 --> 00:10:01,300
এলগা নদীতে বন্যার ফলে কয়েকটি
জায়গার সড়কপথ বন্ধ হয়ে গেছে।
127
00:10:01,310 --> 00:10:04,100
এবং সেসব জায়গায় ট্রেন চলাচলও বন্ধ আছে।
128
00:10:04,100 --> 00:10:08,020
কিছু এলাকায় বিদ্যুৎ না থাকায়, সেসব এলাকায়
ফোনে যোগাযোগ করাও কঠিন হয়ে পড়েছে...
129
00:10:08,810 --> 00:10:11,400
আমি তিনদিন আগে এই ই-মেইলটা পেয়েছি।
130
00:10:11,400 --> 00:10:13,730
ডা. গিলেনের সাথে আলোচনা করার পর...
131
00:10:13,730 --> 00:10:17,530
আমার মনে হলো যে তোমার কাছ
থেকে এটা লুকানো উচিত হবে না।
132
00:10:18,070 --> 00:10:19,410
প্লিজ আমাকেও দেখান।
133
00:10:27,410 --> 00:10:28,540
"নিনা।"
134
00:10:29,460 --> 00:10:32,040
"আমি রুহেনহাইমে তোমার জন্য অপেক্ষা করব।"
135
00:10:33,750 --> 00:10:34,550
ইয়োহান...
136
00:10:35,460 --> 00:10:37,550
তোমার মনে হয় এটা ইয়োহান?
137
00:10:38,630 --> 00:10:42,550
ইয়োহান কী করতে চাচ্ছে, সেটা
আমাদের আগে বলেছিলে।
138
00:10:43,260 --> 00:10:45,100
একটা “নিখুঁত আত্মহত্যা”, তাই না?
139
00:10:47,730 --> 00:10:50,690
তার সাথে, অনেক নিষ্পাপ মানুষ মারা যাবে।
140
00:10:51,810 --> 00:10:53,520
রুহেনহাইম।
141
00:10:53,520 --> 00:10:56,940
দক্ষিণ জার্মানিতে এই নামে
একটা ছোট শহর আছে।
142
00:10:57,240 --> 00:11:00,150
হতে পারে তেনমাও সেখানে গেছে।
143
00:11:01,030 --> 00:11:02,200
আমাকে যেতে হবে।
144
00:11:03,120 --> 00:11:05,240
আমাকে ওখানে যেতে দিন, প্লিজ।
145
00:11:09,750 --> 00:11:12,580
আমার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে।
146
00:11:12,590 --> 00:11:17,510
প্রথম প্রথম আমি ভেবেছিলাম কেবল একজন
মানুষের কল্পনাতেই আপনার অস্তিত্ব আছে।
147
00:11:17,760 --> 00:11:23,010
আপনার পিকচার বুকের সেই চরিত্রগুলোর
মতোই কোনো একটা চরিত্র।
148
00:11:25,430 --> 00:11:30,440
বহু বছর ধরে, আমি নিরপেক্ষভাবে
তথ্য সংগ্রহ করে তদন্ত চালিয়ে আসছি।
149
00:11:30,440 --> 00:11:36,020
কিন্তু, এবার সেসব তথ্য পুরোপুরি উপেক্ষা করে, আমি
কেবল সেই লোকের কল্পনাকে অনুসরণ করেছি।
150
00:11:36,730 --> 00:11:39,990
মূলত নিজের কৌতুহলেই, সূত্রগুলো
অনুসরণ করতে করতে...
151
00:11:39,990 --> 00:11:44,870
আমার চেক প্রজাতন্ত্রে এক লোকের সাথে
দেখা হয়, যে বারবার রেড রোজ ম্যানশনে যেত।
152
00:11:45,910 --> 00:11:47,540
সে হলো আপনার ছেলে।
153
00:11:49,540 --> 00:11:51,790
আপনি তাকে এই হাতে আঁকা
ছবিওয়ালা পোস্টকার্ডটা পাঠিয়েছিলেন।
154
00:11:52,170 --> 00:11:55,790
নিজের আসল নাম ক্লাউস পপ্পে,
কে. পি দিয়ে সাইন করে।
155
00:11:56,340 --> 00:11:58,260
এই জায়গায় আসার পরেও...
156
00:11:58,260 --> 00:12:00,760
আর আপনাকে নিজের চোখে দেখার পরেও...
157
00:12:00,760 --> 00:12:03,090
আমার অদ্ভুত অনুভূতি হচ্ছিল।
158
00:12:03,090 --> 00:12:06,810
মনে হচ্ছিল যেন, কোনো গল্পের বইয়ের একটা
চরিত্র সেই বই থেকে পালিয়ে এসেছে।
159
00:12:06,810 --> 00:12:08,810
কিন্তু, এটা গল্প নয়, বাস্তবতা।
160
00:12:09,180 --> 00:12:14,100
চেকোস্লোভাকিয়ায় পালানো লোকদের
যে তালিকা আমি পেয়েছিলাম...
161
00:12:14,110 --> 00:12:17,070
তাতে আসলেই “ক্লাউস পপ্পে” নামটা ছিল।
162
00:12:17,070 --> 00:12:18,980
বার্লিন প্রাচীরের পতনের ঠিক আগে...
163
00:12:18,990 --> 00:12:20,820
আপনি পালিয়ে এখানে চলে আসেন।
164
00:12:23,110 --> 00:12:25,320
আপনি কী থেকে পালাচ্ছিলেন?
165
00:12:27,080 --> 00:12:29,330
আমার মতো মানুষদের থেকে?
166
00:12:31,210 --> 00:12:37,170
আপনার প্ল্যানের উপর ভিত্তি করেই পূর্ব জার্মানিতে
৫১১ কিন্ডারহাইম প্রতিষ্ঠা করা হয়েছিল।
167
00:12:37,170 --> 00:12:39,840
আমাকে সেখানেই তৈরি করা হয়েছে।
168
00:12:41,220 --> 00:12:44,340
আমার মতো মানুষদের থেকেই
আপনি পালিয়ে বেড়াচ্ছিলেন?
169
00:12:46,640 --> 00:12:48,470
আমি তাকে বুঝতে পারছি।
170
00:12:48,470 --> 00:12:53,810
আমি বুঝতে পারছি, ইয়োহান নামের
ছেলেটা কী করার চেষ্টা করছে।
171
00:12:53,810 --> 00:12:55,350
আর এখন...
172
00:12:55,650 --> 00:12:59,570
এই শহরে সেসব কিছুই ঘটে চলেছে।
173
00:13:02,360 --> 00:13:03,360
আরেকটা গুলির শব্দ।
174
00:13:04,240 --> 00:13:08,740
হোটেলে আসার পথেও অনেকগুলো
মানুষের লাশ পড়েছিল।
175
00:13:08,740 --> 00:13:11,200
এই শহরে কিছু একটা হচ্ছে!
176
00:13:11,950 --> 00:13:13,210
এই!
177
00:13:13,210 --> 00:13:15,750
তাড়াতাড়ি আমাকে এই শহর থেকে নিয়ে চলো!
178
00:13:15,750 --> 00:13:17,580
এখন সেটা করতে পারব না।
179
00:13:17,590 --> 00:13:19,710
রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।
180
00:13:20,340 --> 00:13:21,380
ওহ, ঈশ্বর!
181
00:13:21,380 --> 00:13:23,760
তুমি কী করছ?
182
00:13:23,760 --> 00:13:25,300
বারবার বাইরে যাচ্ছ আর আসছ।
183
00:13:25,300 --> 00:13:26,720
আর প্রতিবার ফিরে এসে গোসল করছ।
184
00:13:27,970 --> 00:13:32,600
পুরো শহর বারুদ আর রক্তের গন্ধে
ভরে আছে। এসব অসহ্যকর লাগছে।
185
00:13:35,560 --> 00:13:37,560
এখন, শান্ত হও।
186
00:13:37,560 --> 00:13:41,230
আমি রিসেপশনে এক কাপ গরম
চায়ের অর্ডার দিয়ে এসেছি।
187
00:13:45,400 --> 00:13:47,280
সব ঠিক আছে।
188
00:13:47,280 --> 00:13:49,120
ভয় পাওয়ার কিছু নেই।
189
00:13:49,780 --> 00:13:53,410
যতক্ষণে বৃষ্টি থামবে, ততক্ষণে
সবকিছু উধাও হয়ে যাবে।
190
00:13:54,910 --> 00:13:56,750
উধাও?
191
00:13:56,750 --> 00:13:57,420
কী উধাও হবে?
192
00:13:59,210 --> 00:14:01,750
সকল স্মৃতি।
193
00:14:04,260 --> 00:14:07,680
তুমি যেতে চাইলে, আমাদের কিছু শর্ত আছে।
194
00:14:07,680 --> 00:14:10,260
ডা. গিলেনও তোমার সাথে যাবে।
195
00:14:10,260 --> 00:14:11,510
আর...
196
00:14:11,510 --> 00:14:14,270
তুমি নিজের কাছে বন্দুক রাখতে পারবে না।
197
00:14:14,770 --> 00:14:17,020
আমার বন্দুকের দরকার নেই।
198
00:14:19,650 --> 00:14:21,520
আমি রেডি হতে যাচ্ছি।
199
00:14:21,520 --> 00:14:26,320
আর, আমাদের যা নিয়ে কথা হলো,
প্লিজ তাড়াতাড়ি সেটা করুন।
200
00:14:26,320 --> 00:14:27,860
ডিটার আর ইভা...
201
00:14:27,860 --> 00:14:29,780
আর আপনি, ডা. রাইখবাইন।
202
00:14:29,780 --> 00:14:32,280
সাথে মি. শুবাল্ট, কার্ল, আর লট্টে।
203
00:14:32,290 --> 00:14:35,250
যারা যারা ইয়োহানকে চেনে, সবাইকে
আত্মগোপণে চলে যেতে হবে।
204
00:14:37,420 --> 00:14:41,040
ইয়োহান ওর সকল স্মৃতি মুছে ফেলতে চাইছে।
205
00:14:48,220 --> 00:14:51,260
তাড়াতাড়ি! ডিটার দেখে ফেলার আগেই যাও!
206
00:14:56,730 --> 00:14:58,600
ডিটারের সাথে আমার স্মৃতি...
207
00:14:58,600 --> 00:15:01,020
আপনার সাথে আমার স্মৃতি, ডা. রাইখবাইন...
208
00:15:01,020 --> 00:15:03,480
কার্ল আর লট্টের সাথে আমার স্মৃতি...
209
00:15:03,480 --> 00:15:05,780
ফর্তনারদের সাথে আমার স্মৃতি...
210
00:15:05,780 --> 00:15:07,990
তেনমার সাথে আমার স্মৃতি...
211
00:15:10,030 --> 00:15:13,070
আমার অনেকগুলো স্মৃতি আছে,
যেগুলো আমি ভুলতে চাইনা।
212
00:15:14,040 --> 00:15:17,540
যদিও, আমার এমন কিছু স্মৃতি আছে,
যেগুলো আমি মুছে ফেলতে চাই...
213
00:15:17,540 --> 00:15:19,080
ইয়োহান...
214
00:15:19,080 --> 00:15:20,790
আর ইয়োহানের সাথে তোমার স্মৃতি?
215
00:15:22,630 --> 00:15:24,290
সেগুলো মুছে ফেলা ঠিক হবে না।
216
00:15:40,270 --> 00:15:41,850
একজন পুলিশ অফিসার...
217
00:15:43,270 --> 00:15:44,650
তার বন্দুক নিয়ে নেওয়া হয়েছে...
218
00:15:49,700 --> 00:15:51,150
এগোবেন না!
219
00:16:01,170 --> 00:16:03,080
প্লিজ...
220
00:16:03,080 --> 00:16:04,290
শহরটাকে বাঁচান..
221
00:16:05,710 --> 00:16:06,800
কে আপনাকে গুলি করেছে?
222
00:16:07,380 --> 00:16:09,800
ওরা... পুরো শহরে... গোলাগুলি করছে...
223
00:16:10,300 --> 00:16:16,180
প্রথমে, বন্দুকধারী কিছু লোক শহরে এসেছিল...
224
00:16:16,850 --> 00:16:21,480
ধীরে ধীরে শহরের লোকদের
হাতেও বন্দুক ছড়িয়ে পড়েছে...
225
00:16:21,480 --> 00:16:23,190
আর তারা একে অপরকে
গুলি করতে শুরু করেছে...
226
00:16:24,560 --> 00:16:26,230
আমাকে যেতে হবে...
227
00:16:26,230 --> 00:16:27,320
কারো কাছে সাহায্য চাইতে হবে...
228
00:16:27,980 --> 00:16:31,820
আমাকে... বাচ্চাগুলোকে বাঁচাতে হবে...
229
00:16:34,990 --> 00:16:36,320
আমাকে...
230
00:16:44,290 --> 00:16:45,880
ইয়োহান...
231
00:16:45,880 --> 00:16:51,380
সবার প্রথম, ১৯৯৫ সালে
আমি এই নামটা শুনেছিলাম।
232
00:16:51,380 --> 00:16:54,300
সেটা এক জিজ্ঞাসাবাদের সময়,
একজন নিউরোসার্জনের মুখে।
233
00:16:54,300 --> 00:16:55,840
ডা. তেনমা...
234
00:16:56,800 --> 00:17:00,680
তাহলে মেনে নিচ্ছেন যে
আপনার অনুমান ভুল ছিল?
235
00:17:01,810 --> 00:17:02,810
না।
236
00:17:02,810 --> 00:17:06,940
তিনি এখনো আমার কাছে
একজন গুরুত্বপূর্ণ সাক্ষী।
237
00:17:06,940 --> 00:17:10,190
ইয়োহান আমার কাছে একটা
কাল্পনিক চরিত্র ছাড়া কিছুনা।
238
00:17:12,280 --> 00:17:14,360
কাল্পনিক চরিত্র...
239
00:17:14,360 --> 00:17:18,410
ছুটির সময়টাতে এই শব্দগুলোই
আমার মনোযোগ আকর্ষণ করেছে।
240
00:17:18,410 --> 00:17:22,950
কীভাবে একজন সত্যিকারের মানুষ
একটা কাল্পনিক চরিত্র হয়ে উঠতে পারে?
241
00:17:23,660 --> 00:17:25,540
উত্তরটা খুব সোজা।
242
00:17:25,540 --> 00:17:27,380
যারা যারা তাকে চেনে...
243
00:17:27,380 --> 00:17:29,750
যারা যারা তার অতীত জানে...
244
00:17:29,750 --> 00:17:32,210
সবাইকে মুছে ফেলার মাধ্যমে।
245
00:17:32,220 --> 00:17:36,970
আর সবশেষে, ব্যাপরটা আপনার একটা বইয়ের
সমাপ্তির মতোই হয়ে যাবে, মি. বোনাপার্টা।
246
00:17:39,760 --> 00:17:45,230
“অবশেষ সে একটি নাম খুঁজে পেল, কিন্তু তাকে
সেই নাম ধরে ডাকার মতো আর কেউ রইল না।”
247
00:17:46,060 --> 00:17:47,190
“ইয়োহান”।
248
00:17:47,190 --> 00:17:49,110
“নামটি সত্যিই খুব সুন্দর”।
249
00:17:52,490 --> 00:17:55,950
সেটা থেকেই বোঝা যায়, এই শহরে কী চলছে...
250
00:17:56,860 --> 00:17:59,280
আমি যদি ইয়োহান হতাম,
আমিও সেটাই করতাম।
251
00:17:59,280 --> 00:18:01,910
আমিও একটা কাল্পনিক চরিত্র।
252
00:18:01,910 --> 00:18:05,790
হোটেলের রেজিস্ট্রিতে যার নাম
লেখা আছে, আমি সেই নয়মায়ার নই...
253
00:18:05,790 --> 00:18:08,830
আমি উলফগ্যাং গ্রিমারও নই।
254
00:18:09,290 --> 00:18:11,590
আমি কেউ না।
255
00:18:13,840 --> 00:18:16,170
আমিও একদিন উধাও হয়ে যাব...
256
00:18:16,180 --> 00:18:20,100
যে লোকটা আমার স্মৃতি আর
নাম কেড়ে নিয়েছে তার সাথে।
257
00:18:22,180 --> 00:18:24,180
আমি অপেক্ষা করছিলাম...
258
00:18:24,180 --> 00:18:29,400
আমি এখানে আমার শাস্তির
জন্য অপেক্ষা করছিলাম...
259
00:18:31,770 --> 00:18:34,230
আমি মরতে ভয় পাইনা।
260
00:18:34,240 --> 00:18:38,320
কিন্তু, আমি জানিনা কীভাবে
আমার পাপের প্রায়শ্চিত্ত করব।
261
00:18:38,700 --> 00:18:42,280
তাই এখানে যা কিছু ঘটবে, আমি সেসব
মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আর...
262
00:18:42,830 --> 00:18:45,040
আপনি অপেক্ষা করছিলেন?
263
00:18:45,040 --> 00:18:47,540
আপনি মরতে ভয় পান না?
264
00:18:49,630 --> 00:18:52,540
আপনি কী অপরাধ করেছেন, সে
বিষয়ে আপনার কোনো ধারণা আছে?
265
00:18:53,090 --> 00:18:57,550
একজন মানুষের ভালো আর মন্দকে পৃথক করার
বোধশক্তিকে ধ্বংস করে দেওয়ার মানে বুঝতে পারছেন?
266
00:18:58,050 --> 00:19:02,300
মানুষের মধ্যের দানবকে জাগিয়ে
দিলে কী হয় বুঝতে পারছেন?
267
00:19:05,100 --> 00:19:06,520
মানুষের...
268
00:19:06,520 --> 00:19:09,640
মানুষের খাবারের স্বাদ অনুভব করা উচিত...
269
00:19:09,650 --> 00:19:12,650
ছুটির দিনে তাদের একটা
পিকনিক উপভোগ করা উচিত...
270
00:19:12,650 --> 00:19:16,280
তাদের জানা উচিত, সারাদিন খাটাখাটুনি
করার পর বিয়ার খেতে ভালো লাগে...
271
00:19:16,740 --> 00:19:19,610
মানুষের, মানুষের...
272
00:19:20,410 --> 00:19:26,490
নিজের সন্তান মারা গেলে, মানুষের তাদের
হৃদয়ের অন্তস্তল থেকে কষ্ট অনুভব করার কথা...
273
00:19:27,290 --> 00:19:30,170
আমি আপনাকে মরতে দেবো না।
274
00:19:30,170 --> 00:19:34,500
আমি আপনাকে এই শহর থেকে নিয়ে যাব, যাতে
মানুষজন আপনার কৃতকর্ম জানতে পারে।
275
00:19:34,840 --> 00:19:40,800
যে দানবকে আপনি জাগিয়ে তুলেছেন,
পুরো পৃথিবীকে তার পরিচয় জানতে হবে!
276
00:19:40,800 --> 00:19:44,010
ততদিন পর্যন্ত, আমি আপনাকে রক্ষা করব।
277
00:19:51,020 --> 00:19:52,770
ইয়োহান কোথায়?
278
00:19:53,110 --> 00:19:55,150
আমি... আমি জানিনা।
279
00:19:56,030 --> 00:19:59,990
কেউ অবশ্যই এই হত্যাকাণ্ডগুলো নিয়ন্ত্রণ করছে।
280
00:19:59,990 --> 00:20:01,530
সে কোথায়?
281
00:20:01,910 --> 00:20:03,570
আমি... আমি জানিনা।
282
00:20:06,370 --> 00:20:07,740
কোথায় সে?
283
00:20:09,960 --> 00:20:11,750
আরেকটা গুলির শব্দ।
284
00:20:24,140 --> 00:20:25,260
কেউ এখানে আছেন?
285
00:20:27,180 --> 00:20:28,310
দেখতে পাচ্ছেন?
286
00:20:28,310 --> 00:20:30,600
দেখেছেন? আমার কাছে কিছু নেই।
287
00:20:38,780 --> 00:20:40,240
সব ঠিক আছে।
288
00:20:40,240 --> 00:20:41,280
ভয় পাবেন না।
289
00:20:45,700 --> 00:20:47,870
আমি সাহায্য করতে এসেছি।
290
00:20:47,870 --> 00:20:48,790
প্লিজ, নিশ্চিন্ত থাকুন।
291
00:20:51,080 --> 00:20:53,920
এখানে থাকাটা বিপদজনক। বুঝতে পারছেন?
292
00:20:53,920 --> 00:20:55,080
আপনাদের এই শহর ছাড়তে হবে।
293
00:20:58,500 --> 00:20:59,920
কাঁদবেন না!
294
00:20:59,920 --> 00:21:02,420
আমি আপনাদের জঙ্গল পর্যন্ত নিয়ে যাব!
295
00:21:02,430 --> 00:21:03,300
আপনারা দৌড়াতে পারবেন?
296
00:21:05,640 --> 00:21:10,350
বার্গবাখ হোটেল থেকে একজন অর্ডার দিচ্ছে!
297
00:21:11,390 --> 00:21:12,520
আচ্ছা।
298
00:21:14,350 --> 00:21:16,770
কিন্তু, আমার কাছে শুধু এই বন্দুকটাই আছে...
299
00:21:18,150 --> 00:21:20,820
ইনারা বাইরে ছিলেন।
300
00:21:20,820 --> 00:21:22,150
আমরা দুঃখিত।
301
00:21:22,150 --> 00:21:25,570
আমাদের লটারি জেতার কারণেই এসব হয়েছে।
302
00:21:27,620 --> 00:21:32,200
যদি আগেই কাউকে কনরাডের
মৃতদেহের কথাটা জানাতাম...
303
00:21:32,210 --> 00:21:35,080
শহরের সবার মাথা খারাপ হওয়ার আগেই...
304
00:21:38,170 --> 00:21:40,170
আপনারা এগুলো কিনেছেন?
305
00:21:40,170 --> 00:21:42,630
আমি... আমি এখনো একটা গুলিও চালাইনি!
306
00:21:42,630 --> 00:21:43,800
সত্যি বলছি!
307
00:21:47,260 --> 00:21:49,800
আমি এটা আর এটা ধার নিলাম।
308
00:21:50,100 --> 00:21:52,270
আপনারা হোটেলটা রক্ষা করুন।
309
00:21:52,270 --> 00:21:53,310
আর আপনি?
310
00:21:53,850 --> 00:21:56,560
শহরের সাধারণ লোকদের হাতেও বন্দুক আছে।
311
00:21:56,560 --> 00:21:57,770
আমি একজন ডিটেকটিভ।
312
00:21:57,770 --> 00:22:00,150
আমি পার্থক্য বুঝতে পারব।
313
00:22:00,150 --> 00:22:02,980
ওহ, হ্যাঁ, মি. গ্রিমার।
314
00:22:04,530 --> 00:22:07,820
এসব মিটে গেলে, আমাকে
একটা বিয়ার খাওয়াবেন কিন্তু।
315
00:22:08,070 --> 00:22:09,820
হ্যাঁ, অবশ্যই।
316
00:22:09,830 --> 00:22:11,330
একদম সেরা বিয়ার।
317
00:22:15,000 --> 00:22:16,290
এখন!
318
00:22:18,250 --> 00:22:19,000
পালান!
319
00:22:19,670 --> 00:22:21,000
বেঁচে থাকুন!
320
00:22:27,000 --> 00:22:34,000
অনুবাদক:
ফেরদৌস শুভ