1
00:00:19,660 --> 00:00:20,200
জ্বী?
2
00:00:21,120 --> 00:00:22,950
এতো সকাল সকাল বিরক্ত করার জন্য দুঃখিত।
3
00:00:22,950 --> 00:00:25,000
আমরা রাজ্য পুলিশ বিভাগ থেকে এসেছি।
4
00:00:25,000 --> 00:00:26,750
আপনি কি ডা. তেনমা?
5
00:00:29,840 --> 00:00:30,670
আপনাদের কীভাবে সাহায্য করতে পারি?
6
00:00:31,340 --> 00:00:33,920
মাফ করবেন, কিন্তু আপনি
কি সারারাত এখানেই ছিলেন?
7
00:00:34,220 --> 00:00:38,590
ন-না, আমি ভোর পর্যন্ত বাইরে ছিলাম...
8
00:00:38,590 --> 00:00:39,180
কিছু হয়েছে?
9
00:00:39,550 --> 00:00:46,560
সত্যি কথা বলতে, মেমোরিয়াল হাসপাতালের ডিরেক্টর
হাইনেমান, সার্জিক্যাল ডিরেক্টর ডা. ওপ্পেনহাইম...
10
00:00:47,520 --> 00:00:49,560
...আর ডা. বয়ার মারা গেছেন।
11
00:02:20,760 --> 00:02:24,680
–কোনোভাবেই, পুলিশ ছাড়া অন্য কাউকে
ক্রাইম সিনে ঢুকতে দেওয়া যাবেনা!
12
00:02:21,620 --> 00:02:25,950
A Murder
13
00:02:24,680 --> 00:02:26,810
–কিন্তু তাতে হাসপাতালের
অন্যান্য কাজে সমস্যা হচ্ছে!
14
00:02:27,130 --> 00:02:28,690
–প্লিজ, হাসপাতালের মধ্যে
মিডিয়ার কেউ আসবেন না!
15
00:02:27,970 --> 00:02:31,060
–প্লিজ, রোগীদের সমস্যা হয়
এমন কাজ করবেন না!
16
00:02:31,060 --> 00:02:33,600
তাহলে এটা একটা অ্যাক্সিডেন্ট নাকি খুন?
17
00:02:33,600 --> 00:02:36,820
তিনজন লোক একই সময়ে
মারা গেছে। অবশ্যই এটা খুন!
18
00:02:37,400 --> 00:02:39,030
আপনি কি হাসপাতালের কেউ?
19
00:02:39,030 --> 00:02:41,650
এই ঘটনা সম্পর্কে আপনি কি কিছু জানেন?
20
00:02:41,650 --> 00:02:42,660
সরুন!
21
00:02:42,660 --> 00:02:44,160
আমাকে যেতে দিন!
22
00:02:44,160 --> 00:02:45,780
কেউ ভেতরে যেতে পারবে না!
23
00:02:45,780 --> 00:02:47,910
আমি এখানকার একজন
ডাক্তার, কেনজো তেনমা!
24
00:02:48,040 --> 00:02:50,340
ওহ, যান।
-ধাক্কা দেবেন না।
25
00:02:50,410 --> 00:02:53,040
তো, আপনি সন্দেহজনক কিছু দেখেছিলেন?
26
00:02:53,040 --> 00:02:55,000
দয়াকরে থামুন। এখন এসবের সময়...
27
00:02:55,000 --> 00:02:55,960
ডা. তেনমা!
28
00:02:56,630 --> 00:02:58,670
ডা. তেনমা, ডিরেক্টর আর অন্যরা...!
29
00:02:58,690 --> 00:02:59,650
ডাক্তার!
30
00:02:59,650 --> 00:03:01,110
সবাই, শান্ত হোন!
31
00:03:01,110 --> 00:03:02,490
ইমার্জেন্সি কেসগুলো ঠিকঠাক দেখা হচ্ছে তো?
32
00:03:02,650 --> 00:03:04,110
এ-এই সময়েও...
33
00:03:04,110 --> 00:03:06,830
অনেকগুলো ইমার্জেন্সি কেস পড়ে আছে!
34
00:03:06,830 --> 00:03:08,490
এই মুহূর্তে, দুইজন রোগী অপারেশনের
জন্য অপেক্ষা করেছেন।
35
00:03:08,740 --> 00:03:11,080
আচ্ছা, আমিও সাহায্য করছি।
36
00:03:11,080 --> 00:03:13,500
গাড়ি দূর্ঘটনায় মাথায় আঘাত পাওয়া
রোগীটিকে একবার দেখুন।
37
00:03:14,080 --> 00:03:16,130
প্রথমে তার এক্স-রে ছবিগুলো দেখতে হবে।
38
00:03:16,130 --> 00:03:17,150
অন্য কেসটার কী খবর?
39
00:03:17,150 --> 00:03:18,880
একজন রোগী, যিনি স্ট্রোক করেছেন।
40
00:03:19,170 --> 00:03:20,550
ওহ, ডাক্তার!
41
00:03:20,550 --> 00:03:22,670
তদন্তের জন্য কি আপনার
কাছে সাহায্য চাইতে পারি?
42
00:03:22,670 --> 00:03:23,840
এখন সেসব করার সময় নয়!
43
00:03:24,340 --> 00:03:27,470
আমি বুঝতে পারছি, কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদ
তদন্তের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
44
00:03:27,470 --> 00:03:30,850
ডিরেক্টর আর অন্যদের প্রতি ক্ষোভ ছিল,
এমন কাউকে কি আপনি সন্দেহ করেন?
45
00:03:31,770 --> 00:03:32,850
ক্ষোভ?
46
00:03:33,100 --> 00:03:36,860
যেমন ডাক্তার তুমি হতে চেয়েছিলে, তা
হওয়ার পথ তোমার জন্য বন্ধ হয়ে গেছে।
47
00:03:40,280 --> 00:03:42,110
আপনি কি কিছু জানেন?
48
00:03:42,400 --> 00:03:44,470
আহ...না।
49
00:03:44,470 --> 00:03:45,840
ডা. তেনমা!
50
00:03:45,950 --> 00:03:46,910
সর্বনাশ হয়ে গেছে!
51
00:03:46,910 --> 00:03:48,640
বাচ্চাদুটো!
52
00:03:48,640 --> 00:03:50,560
যমজ বাচ্চাদুটো!
53
00:03:51,830 --> 00:03:53,080
তাদেরকে কোথাও খুঁজে পাচ্ছিনা!
54
00:04:04,760 --> 00:04:06,590
মেয়েটির বিছানাও কি খালি?
55
00:04:06,590 --> 00:04:07,590
আমি চেক করে দেখেছি!
56
00:04:07,590 --> 00:04:08,930
কিন্তু তাকেও কোথাও খুঁজে পাচ্ছিনা!
57
00:04:10,930 --> 00:04:12,430
এর মানে কী?
58
00:04:13,020 --> 00:04:16,520
এখানে... হচ্ছেটা কী?!
59
00:04:22,480 --> 00:04:26,820
তিনি মানুষকে তার সাহায্যের
হাত বাড়িয়ে দিয়েছিলেন।
60
00:04:26,820 --> 00:04:29,450
আমরা চিরকাল তার সারাজীবনের
ভালো কাজের প্রসংশা করে যাবো।
61
00:04:29,950 --> 00:04:32,830
বিদায়, ডা. হাইনেমান
62
00:04:32,830 --> 00:04:34,540
তার আত্মার শান্তি কামনা করি।
63
00:04:34,540 --> 00:04:35,460
আমেন।
64
00:04:36,870 --> 00:04:39,290
বাবা!
65
00:04:45,220 --> 00:04:45,780
ইভা...
66
00:04:45,780 --> 00:04:46,200
ইভা!
67
00:04:47,090 --> 00:04:49,990
আমি জানি এটা কঠিন,
কিন্তু নিজেকে শক্ত করো...
68
00:04:48,910 --> 00:04:50,200
আমায় ছোঁবে না!
69
00:04:50,510 --> 00:04:52,470
আমার বাবাকে ফিরিয়ে দাও!
70
00:04:52,470 --> 00:04:54,430
বাবা!
71
00:05:03,480 --> 00:05:07,240
অনেক দুঃখজনক ব্যাপার, ডা.তেনমা।
72
00:05:07,240 --> 00:05:07,950
হ্যাঁ...
73
00:05:08,410 --> 00:05:12,030
এতোদিন পর্যন্ত, ডিরেক্টরের মেয়ে হিসাবে
সে আরামে জীবন-যাপন করেছে।
74
00:05:12,030 --> 00:05:15,040
কিন্তু এখন হঠাৎ করেই সে একজন
সাধারণ মানুষ হয়ে গেছে।
75
00:05:15,040 --> 00:05:16,960
এটা তার জন্য অনেক বড় একটা ধাক্কা।
76
00:05:16,960 --> 00:05:18,710
এরকম সময়ে আপনি এমন
কথা কীভাবে বলতে পারলেন?
77
00:05:19,080 --> 00:05:20,670
ওহ, দুঃখিত।
78
00:05:20,670 --> 00:05:22,460
আপনি ডা. তেনমা, তাই না?
79
00:05:23,500 --> 00:05:27,470
আমি নথহাইন-ওয়েস্টফালেন পুলিশ
বিভাগ থেকে ইন্সপেক্টর ভাইসবাখ।
80
00:05:27,800 --> 00:05:29,260
আপনার সাহায্যের জন্য ধন্যবাদ।
81
00:05:29,260 --> 00:05:30,680
আপনার প্রতি আমার সমবেদনা রইল।
82
00:05:32,260 --> 00:05:33,720
আপনাদের দুজনের সাথে পরিচয় করিয়ে দিই।
83
00:05:33,720 --> 00:05:34,180
ইনি হলেন...
84
00:05:35,350 --> 00:05:38,190
আমি বিকেএ থেকে ইন্সপেক্টর লুঙ্গে।
85
00:05:35,351 --> 00:05:38,160
ইন্সপেক্টর লুঙ্গে
বুন্দেসক্রিমিনাল আমৎ(BKA)
[The Bundeskriminalamt (বুন্দেসক্রিমিনাল আমৎ) বা BKA
হলো জার্মান ফেডালের পুলিশ (জার্মান গোয়েন্দা সংস্থা)]
86
00:05:38,890 --> 00:05:41,190
আমি শুনেছি আপনি
একজন অসাধারণ সার্জন।
87
00:05:41,520 --> 00:05:45,110
না, আমার বয়স আর অভিজ্ঞতা দুটোই কম...
88
00:05:49,740 --> 00:05:53,680
আমম..বাচ্চাদুটো কোথায় গেল
সে বিষয়ে কিছু জানতে পেরেছেন?
89
00:05:53,680 --> 00:05:57,680
না, কিন্তু ডিরেক্টর ও অন্যদের মৃত্যুর
কারণ আমরা জানতে পেরেছি।
90
00:05:58,370 --> 00:06:02,460
তাদের শরীর থেকে খুব কম পরিমাণে
নাইট্রিক অ্যাসিড পাওয়া গেছে।
91
00:06:02,790 --> 00:06:05,050
নাইট্রিক অ্যাসিড?
92
00:06:05,050 --> 00:06:06,550
যা পেশি শিথিলের কাজে ব্যবহৃত হয়...
93
00:06:06,550 --> 00:06:09,130
একজন ডাক্তারের কাছ থেকে যা আশা
করছিলাম, আপনি এর সাথে পরিচিত।
94
00:06:09,130 --> 00:06:11,430
কিন্তু সেটা কীভাবে...
95
00:06:11,430 --> 00:06:13,220
ক্যান্ডি থেকে।
96
00:06:13,220 --> 00:06:13,970
ক্যান্ডি?
97
00:06:14,470 --> 00:06:19,180
প্রতিটি লাশের পাশে একই রকম
ক্যান্ডির মোড়ক পাওয়া গেছে...
98
00:06:19,180 --> 00:06:21,980
...এবং প্রত্যেকের পাকস্থলীতে
একই পদার্থ পাওয়া গেছে।
99
00:06:23,520 --> 00:06:29,070
তারা ক্যান্ডি কোথায় পেলো, সে
বিষয়ে আপনার কোনো ধারণা আছে?
100
00:06:30,200 --> 00:06:32,240
আমি কীভাবে জানবো?
101
00:06:32,240 --> 00:06:34,910
আমি ওসব কিছু জানিনা, যমজ
বাচ্চাদুটোর তদন্ত কেমন এগোচ্ছে?
102
00:06:35,280 --> 00:06:40,620
ঐ তদন্তের দায়িত্ব লোকাল পুলিশ থেকে
আমাদের দিয়ে দেওয়া হয়েছে।
103
00:06:40,620 --> 00:06:41,620
চিন্তা করবেন না।
104
00:06:42,170 --> 00:06:44,460
আমরা যদি এই ঘটনার প্রথম থেকে দেখি...
105
00:06:44,460 --> 00:06:48,670
...তাহলে বুঝতে পারবেন, যমজ বাচ্চাদুটোর মা-বাবাকে
গুলি করে হত্যা করার পর থেকে এসব ঘটনার শুরু হয়েছে।
106
00:06:49,460 --> 00:06:51,150
পূর্ব জার্মানি থেকে পালিয়ে আসার পর...
107
00:06:51,150 --> 00:06:57,060
...তাদের মা-বাবা মারা গেল, তাদের যে হাসপাতালে
চিকিৎসা হচ্ছিল সেখানকার লোকজন মারা গেল।
108
00:06:57,060 --> 00:06:59,890
এই ঘটনাটি কোনো রাজনৈতিক
সন্ত্রাসী হামলাও হতে পারে।
109
00:07:00,350 --> 00:07:03,900
বাচ্চাদুটো এই কেসের গুরুত্বপূর্ণ সূত্র।
110
00:07:04,270 --> 00:07:07,150
প্লিজ তাদের কোনোভাবে খুঁজে বের করুন।
111
00:07:07,480 --> 00:07:09,480
আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব।
112
00:07:09,480 --> 00:07:10,690
আচ্ছা তাহলে...
113
00:07:16,370 --> 00:07:17,450
সেই জাপানিজ ডাক্তার...
114
00:07:17,450 --> 00:07:19,740
...যাকে ডিরেক্টর সেই ঘটনার আগে
চিফের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন...
115
00:07:19,740 --> 00:07:23,920
...এবং তার তার মেয়ের সাথে
বিয়েও ক্যান্সেল করে দেন, হুম?
116
00:07:24,290 --> 00:07:28,630
কিন্তু এই ঘটনাটি ঘটার সময় ঐ
লোক একটা পাবে মদ খাচ্ছিল...
117
00:07:31,510 --> 00:07:34,130
আমম, আমি আপনাকে কিছু
জিজ্ঞাসা করতে পারি?
118
00:07:34,130 --> 00:07:35,890
আপনি কেন ওভাবে হাত নাড়ান?
119
00:07:38,350 --> 00:07:39,760
আমি টাইপ করছি।
120
00:07:41,600 --> 00:07:45,560
আমি সব তথ্য আমার মাথার হার্ডডিস্কে ঢোকাচ্ছি।
121
00:07:45,560 --> 00:07:48,400
আমি যদি তথ্যগুলো ফিরে পাবার বাটন চাপি...
122
00:07:48,400 --> 00:07:51,650
"না, আমার বয়স আর অভিজ্ঞতা দুটোই কম।"
123
00:07:51,820 --> 00:07:57,620
আমি যখন তাকে অসাধারণ সার্জন বললাম, তিনি লজ্জা
পেয়েছিলেন আর কী বলবেন ভেবে পাচ্ছিলেন না।
124
00:08:01,040 --> 00:08:02,620
ইন্সপেক্টর, হাহ?
125
00:08:02,620 --> 00:08:04,620
আপনি নিশ্চিত, তারা আপনাকে
খুনের জন্য সন্দেহ করছে না?
126
00:08:05,080 --> 00:08:09,110
তাদের কাছে এমন প্রমাণ আছে যা আমার দিকে
ইশারা করে, তাই তারা সন্দেহ করতেই পারে।
127
00:08:09,500 --> 00:08:10,960
আরে, চিন্তা করবেন না।
128
00:08:10,960 --> 00:08:13,010
আমাকেও তারা অনেক প্রশ্ন করেছে।
129
00:08:15,510 --> 00:08:17,140
কেন যেন আমার অনেক ক্লান্ত লাগছে।
130
00:08:17,760 --> 00:08:20,220
এই কেসটা মিটে গেলে...
131
00:08:20,220 --> 00:08:22,390
...আমি জাপানে ফিরে যাওয়ার কথা ভাবছি।
132
00:08:23,060 --> 00:08:26,270
আমি গবেষণা করার উদ্দেশ্যে
জার্মানিতে এসেছিলাম, কিন্তু...
133
00:08:26,270 --> 00:08:28,100
...এই ঘটনাগুলোর কারণে বুঝে গেছি...
134
00:08:28,100 --> 00:08:31,900
...একজন ডাক্তারের প্রধান
কাজ হল জীবন বাঁচানো।
135
00:08:32,820 --> 00:08:35,400
আরে, এতো হতাশ হবেন না।
136
00:08:37,110 --> 00:08:39,160
আমি ক্লান্ত...
137
00:08:39,490 --> 00:08:41,330
অনেক ক্লান্ত...
138
00:08:45,370 --> 00:08:48,380
আপনার ভালোই উন্নতি হচ্ছে, মি. বুকনার।
139
00:08:48,750 --> 00:08:51,920
আপনাকে ধন্যবাদ, ডা. তেনমা।
140
00:08:51,920 --> 00:08:54,340
আমি আবার কাজ করতে পারব?
141
00:08:54,340 --> 00:08:55,630
হ্যাঁ, অবশ্যই।
142
00:08:56,050 --> 00:09:00,010
আমি না থাকলে আমার
দোকান বন্ধ করে দেওয়া হবে।
143
00:09:00,010 --> 00:09:02,600
যাইহোক, আপনার এতো চাপ নেওয়া ঠিক না।
144
00:09:02,600 --> 00:09:04,640
আপনি ছাড়া পেলে কখনো আপনার
রেস্টুরেন্টে ড্রিংক করতে জন্য যাব।
145
00:09:05,140 --> 00:09:07,560
যাতে দেখতে পারি আপনি
আবার বেশি চাপ নিচ্ছেন নাকি।
146
00:09:08,560 --> 00:09:09,650
ডা. তেনমা...
147
00:09:10,110 --> 00:09:10,650
জ্বী?
148
00:09:11,110 --> 00:09:14,900
আপনার হাসপাতাল ছেড়ে যাবার
বিষয়ে যেসব শুনছি তা কি সত্যি?
149
00:09:16,700 --> 00:09:19,410
প্লিজ, যাবেন না।
150
00:09:19,950 --> 00:09:22,830
এখানে আপনার মতো ভালো ডাক্তার আর নেই।
151
00:09:22,830 --> 00:09:24,870
প্লিজ বলবেন না যে, আপনি কাজ ছেড়ে দিচ্ছেন।
152
00:09:25,620 --> 00:09:26,960
প্লিজ!
153
00:09:31,750 --> 00:09:33,210
মি. বুকনার...
154
00:09:35,380 --> 00:09:38,130
ডা. তেনমা, বোর্ড চেয়ারম্যান আপনাকে ডাকছেন।
155
00:09:39,630 --> 00:09:43,280
খালি পদগুলোতে কাকে বসানো
হবে তা নিয়ে আলোচনা চলছে।
156
00:09:43,280 --> 00:09:47,140
এতোদিন, ডিরেক্টরের লোকেরাই
গুরুত্বপূর্ণ পদগুলোতে ছিল...
157
00:09:47,140 --> 00:09:49,390
...তাই মনে হচ্ছে বড় ধরনের
কর্মী ছাঁটাই হতে যাচ্ছে।
158
00:09:50,020 --> 00:09:55,110
শোনা যাচ্ছে যে, ডা. একেনারকে বায়ার্নের
একটা ছোট হাসপাতালে বদলি করা হবে...
159
00:09:55,110 --> 00:09:55,980
আচ্ছা...
160
00:09:55,980 --> 00:09:57,400
আমম, ডা. তেনমা!
161
00:09:58,740 --> 00:10:01,570
চেয়ারম্যান যাই বলুক না কেন, হাল ছাড়বেন না!
162
00:10:01,570 --> 00:10:03,410
আমরা আপনার সাথে আছি!
163
00:10:04,080 --> 00:10:06,330
প্লিজ হাসপাতাল ছেড়ে যাবেন না!
164
00:10:12,330 --> 00:10:13,420
হাহ্?
165
00:10:13,790 --> 00:10:15,340
আবার বলছি।
166
00:10:15,340 --> 00:10:17,260
আমি প্রতিভা আর দক্ষতাকে মূল্যায়ন করি।
167
00:10:17,800 --> 00:10:19,300
ডা. তেনমা...
168
00:10:19,300 --> 00:10:21,760
আমি আপনাকে সার্জিক্যাল ডিপার্টমেন্টের
চিফ হিসাবে নিয়োগ দিচ্ছি।
169
00:10:31,390 --> 00:10:32,940
কী জীবন!
170
00:10:34,020 --> 00:10:36,070
ডিরেক্টরের অর্ডার অমান্য করার পর...
171
00:10:36,070 --> 00:10:37,980
...আমাকে চিফ নিউরোসার্জনের
পদ থেকে সরিয়ে দেওয়া হলো...
172
00:10:37,980 --> 00:10:40,360
...ইভার সাথে আমার বিয়ে
ক্যান্সেল করে দেওয়া হলো...
173
00:10:40,610 --> 00:10:45,490
...আর যখন প্রোমোশন বা অন্যকিছুর কথা না ভেবে
সাধারণ ডাক্তরের মতো কাজ করতে শুরু করলাম...
174
00:10:53,830 --> 00:10:55,630
কী...
175
00:10:55,630 --> 00:10:56,880
কী জীবন!
176
00:11:08,560 --> 00:11:10,390
তোমাকে এভাবে আসতে বলার জন্য দুঃখিত।
177
00:11:10,980 --> 00:11:13,900
শুনলাম তোমাকে সার্জিক্যাল ডিপার্টমেন্টের
চিফ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
178
00:11:13,900 --> 00:11:15,150
আমি অনেক খুশি!
179
00:11:16,770 --> 00:11:18,150
ধন্যবাদ...
180
00:11:18,480 --> 00:11:22,240
কেনজো, আমার বাবাকে কবর দেওয়ার সময়...
181
00:11:22,240 --> 00:11:24,660
...তুমি আমাকে সান্ত্বনা দিতে চেয়েছিলে, না?
182
00:11:25,000 --> 00:11:27,000
না...
183
00:11:27,740 --> 00:11:28,660
আমার ভালো লেগেছিল!
184
00:11:30,410 --> 00:11:33,250
আমাদের মধ্যে অনেক কিছু ঘটে গেছে, কিন্তু
আমি আবার প্রথম থেকে শুরু করতে চাই।
185
00:11:41,630 --> 00:11:42,840
কেনজো?
186
00:11:44,340 --> 00:11:46,010
কেনজো!
187
00:11:46,220 --> 00:11:48,510
প্লিজ, আমি দুঃখিত!
188
00:11:48,810 --> 00:11:50,770
আমি আবার প্রথম থেকে শুরু করতে চাই!
189
00:11:52,810 --> 00:11:54,270
কেনজো...
190
00:11:55,940 --> 00:11:57,730
কেনজো!
191
00:12:03,910 --> 00:12:06,950
নয় বছর পর
192
00:12:04,090 --> 00:12:07,060
যে রোগীটির স্পাইনাল কর্ডে টিউমার হয়েছে...
193
00:12:07,390 --> 00:12:10,060
তার প্যারালাইসিসের অবস্থার
আরো অবনতি হচ্ছে।
194
00:12:10,560 --> 00:12:11,730
বুঝেছি।
195
00:12:11,730 --> 00:12:13,420
আমি নিজেই অপারেশন করব।
196
00:12:13,420 --> 00:12:15,040
আপনার উপর আমাদের আস্থা আছে!
197
00:12:16,860 --> 00:12:18,780
অপারেশনের জন্য প্রস্তুতি নিন।
198
00:12:18,780 --> 00:12:19,570
জ্বী, স্যার!
199
00:12:22,100 --> 00:12:26,820
এই বন্যাটা যে কখন যাবে...
200
00:12:26,820 --> 00:12:31,110
১৯৯৫
কোলং(Köln), জার্মানি
আমি ভেবেছিলাম বার্লিন প্রাচীর ভেঙে
ফেলার পর সবকিছু বদলে যাবে...
201
00:12:27,220 --> 00:12:31,109
202
00:12:31,110 --> 00:12:32,490
...কিন্তু ভালো কিছুই ঘটেনি।
203
00:12:33,160 --> 00:12:35,280
তারা ইউরোপের একত্রীকরণের কথা বলছে...
204
00:12:35,280 --> 00:12:38,080
আর এদিকে, সব জায়গা থেকে
লোকজন এসে এখানে ভিড় করছে।
205
00:12:38,330 --> 00:12:42,120
হ্যাঁ, অমীমাংসিত অপরাধের
সংখ্যাও বেড়েই চলেছে।
206
00:12:44,420 --> 00:12:46,550
ইন্সপেক্টর, আমরা পৌঁছে গেছি!
207
00:12:49,010 --> 00:12:52,510
দুটো লাশেরই গলা চাকু দিয়ে কাটা হয়েছে।
208
00:12:52,510 --> 00:12:53,640
তাদের পরিচয়?
209
00:12:53,640 --> 00:12:56,470
স্টিচ ড্রাইভের মি. আর মিসেস রাইখমান।
210
00:12:56,470 --> 00:12:58,520
তাদেরকে তাদের বাসায় মারা হয়েছে।
211
00:12:59,060 --> 00:13:05,150
মনে হয় তাদের কোথাও লুকানো ছিল, কিন্তু
বন্যার কারণে তাদের মৃতদেহ ভেসে এসেছে।
212
00:13:05,150 --> 00:13:07,270
মধ্যবয়সী দম্পতিদের হত্যার আরেকটি ঘটনা।
213
00:13:07,690 --> 00:13:10,820
গত দু' বছরে, জার্মানিতে এমন
আরো চারটি ঘটনা ঘটেছে।
214
00:13:10,820 --> 00:13:12,820
সবগুলো হত্যাই একই ভাবে করা হয়েছে।
215
00:13:12,820 --> 00:13:15,740
এটা সম্ভবত কোনো ডাকাতের কাজ,
যে মধ্যবয়সী ধনী দম্পতিদের টার্গেট করে।
216
00:13:15,950 --> 00:13:19,790
না, এখনই এটাকে কোনো
ডাকাতির ঘটনা বলা যাবেনা।
217
00:13:20,330 --> 00:13:24,630
কোনো কারণে, তথ্যানুযায়ী, কোনো
দম্পতিরই কোনো সন্তান ছিলনা।
218
00:13:25,130 --> 00:13:27,630
ঠিক, এই দুজনেরও কোনো বাচ্চাকাচ্চা নেই।
219
00:13:28,130 --> 00:13:33,380
আপনার কি মনে হয়না, এগুলোকে
শুধুই চুরির ঘটনা ভাবা ভুল হচ্ছে?
220
00:13:33,590 --> 00:13:37,890
কিন্তু সকলেরই টাকা-পয়সা লুট করা হয়েছে।
221
00:13:38,100 --> 00:13:40,810
তবুও, তার পরিমাণ অনেক কম।
222
00:13:40,810 --> 00:13:44,150
এসব একজন লোকের কাজ
হলেই ব্যাপারটা ঠিক মনে হতো।
223
00:13:44,230 --> 00:13:47,150
তার মানে আপনি বলতে চাচ্ছেন
যে, এটা কোনো একজনের কাজ নয়?
224
00:13:47,150 --> 00:13:51,990
দুটি এমন কেস আছে সেখানে, ভেতর থেকে তালা
মারা অ্যালার্মওয়ালা বাসায় এমনটা ঘটেছে।
225
00:13:51,990 --> 00:13:55,870
কিন্তু অপরাধী খুব সহজেই
সেগুলোকে ভাঙতে পেরেছে।
226
00:13:56,370 --> 00:14:00,120
আর কারো শরীরেই ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই।
227
00:14:00,120 --> 00:14:04,120
তার উপর, প্রতিবেশীরাও খুনের
সময় কোনো শব্দ শুনতে পায়নি।
228
00:14:04,460 --> 00:14:07,960
এতো নিখুঁতভাবে খুন করা
একজনের পক্ষে সম্ভব নয়।
229
00:14:08,630 --> 00:14:10,380
হ্যাঁ...
230
00:14:10,380 --> 00:14:12,010
আপনি একে চেনেন?
231
00:14:12,170 --> 00:14:13,110
না।
232
00:14:13,110 --> 00:14:15,930
অ্যাডলফ ইয়ুঙ্কারস, বয়স ২৩।
233
00:14:15,930 --> 00:14:18,010
চোর সন্দেহে দুইবার গ্রেফতার হয়েছে।
234
00:14:18,680 --> 00:14:21,350
তার দক্ষতা হল তালা খোলায়।
235
00:14:21,350 --> 00:14:22,730
অন্য কথায়, একজন তথাকথিত তালার মিস্ত্রি।
236
00:14:23,140 --> 00:14:25,870
পূর্বের খুনগুলো ঘটার সময়...
237
00:14:25,870 --> 00:14:29,000
...প্রতিবারই তাকে ঘটনাস্থলের
আশেপাশে দেখা গেছে।
238
00:14:29,020 --> 00:14:30,230
তাহলে এ-ই সে যে...!
239
00:14:31,400 --> 00:14:33,490
বলতে পারছি না...
240
00:14:34,280 --> 00:14:37,740
এখানে আপনাদের কাজ এ পর্যন্তই।
241
00:14:37,740 --> 00:14:40,780
বাকিটা বিকেএ-র হাতে ছেড়ে দিন।
242
00:14:40,780 --> 00:14:42,500
আচ্ছা...
243
00:14:48,220 --> 00:14:51,160
ওহ, মনে হচ্ছে উড়বে না।
244
00:14:51,160 --> 00:14:53,740
আমি আগে কখনো ঘুড়ি উড়াইনি।
245
00:14:53,760 --> 00:14:55,180
প্রায় উড়তে শুরু করেছিল।
246
00:14:55,470 --> 00:14:58,180
তো, গতকাল রাতের মেয়েটি কেমন ছিল?
247
00:14:58,430 --> 00:14:59,770
কেমন ছিল?
248
00:14:59,770 --> 00:15:00,730
মেয়েটি ভালো ছিল।
249
00:15:01,190 --> 00:15:03,460
ওই, ওই। সে একজন ডিরেক্টরের মেয়ে।
250
00:15:03,460 --> 00:15:06,710
এটা আবার বলবেন না যে, শুধু ডিনার
করেই আপনি চলে এসেছেন!
251
00:15:06,980 --> 00:15:10,030
সত্যি কথা বলতে, ডিনারের সময় আমার
একটা ইমার্জেন্সি কল এসেছিল...
252
00:15:10,030 --> 00:15:11,490
...আমাকে হাসপাতালে আসতে বলা হচ্ছিল।
253
00:15:11,860 --> 00:15:13,570
মানে কী?!
254
00:15:13,570 --> 00:15:17,160
দেখুন, আপনার "সবার আগে কাজ"
এই ধরণের ধারণা বাদ দিতে হবে।
255
00:15:17,160 --> 00:15:20,410
যখন একটা ভালো মেয়ে হাত
থেকে ফসকে যাবে তখন পস্তাবেন!
256
00:15:20,410 --> 00:15:22,750
আমার কথা শুনছেন, ডাক্তার?!
257
00:15:23,540 --> 00:15:24,580
ঘুড়ি ওড়াচ্ছেন?
258
00:15:24,580 --> 00:15:26,750
শুভ সকাল, ডাক্তার।
259
00:15:27,500 --> 00:15:28,460
এটা তোমার, কার্ল?
260
00:15:28,920 --> 00:15:30,880
আমার দাদা আমাকে এটা দিয়েছেন।
261
00:15:30,880 --> 00:15:32,720
কিন্তু এটা উড়ছেই না।
262
00:15:33,180 --> 00:15:35,220
মনে হয় মধ্যখানে একটু বেঁকে গেছে।
263
00:15:35,600 --> 00:15:37,970
আপনি ঘুড়ি উড়াতে জানেন, ডাক্তার?
264
00:15:38,430 --> 00:15:40,980
জাপানে ছোট থাকতে অনেক উড়িয়েছি।
265
00:15:43,520 --> 00:15:45,560
উঁচু করে ধরো, কার্ল।
266
00:15:46,400 --> 00:15:47,320
এভাবে?
267
00:15:47,690 --> 00:15:48,860
হ্যাঁ, ওভাবেই।
268
00:15:48,860 --> 00:15:49,990
এখন তাহলে...
269
00:15:49,990 --> 00:15:51,650
দেখা যাক হয় কি-না...
270
00:16:07,420 --> 00:16:09,150
উড়েছে!
271
00:16:10,590 --> 00:16:12,170
ঠিক আছে!
272
00:16:12,420 --> 00:16:13,880
ভাইরে...
273
00:16:13,880 --> 00:16:18,680
আমি যদি তার জায়গায় থাকতাম, আমি
অন্তত পাঁচটা মেয়ের সাথে প্রেম করতাম!
274
00:16:18,680 --> 00:16:19,680
সিরিয়াসলি...
275
00:16:19,970 --> 00:16:22,140
দারুণ, ডা. তেনমা!
276
00:16:23,190 --> 00:16:24,940
দ্রুত সেরে উঠো।
277
00:16:24,940 --> 00:16:27,190
পরেরবার, তুমি নিজে উড়াবে। ঠিক আছে, কার্ল?
278
00:16:27,190 --> 00:16:27,690
হ্যাঁ!
279
00:16:36,160 --> 00:16:40,120
আজকের অপারেশন হল প্যারাসেলার
মেনিঞ্জিওমা এক্সটারপেশন।
280
00:16:40,620 --> 00:16:42,870
আমরা ডান টেরিওন দিয়ে শুরু করব।
281
00:16:42,870 --> 00:16:43,630
আচ্ছা!
282
00:16:44,080 --> 00:16:46,040
ভালো করে দেখো।
283
00:16:46,040 --> 00:16:48,130
চিফ সার্জন, ডা. তেনমা
নিজেই অপারেশন করছেন।
284
00:16:48,380 --> 00:16:50,400
কী দারুণ অপারেশন!
285
00:16:50,400 --> 00:16:52,320
তিনি ব্রেইনের অংশ প্রায় বেরই করছেন না!
286
00:16:53,010 --> 00:16:55,510
তিনি আসলেই জিনিয়াস নিউরোসার্জন।
287
00:16:55,510 --> 00:16:59,060
তোমাদেরকে যত্নের সাথে
ব্রেইনের চিকিৎসা করতে হবে।
288
00:16:59,060 --> 00:17:01,060
সেটা মাথায় রেখো।
289
00:17:39,220 --> 00:17:40,270
ওহ, না!
290
00:17:40,270 --> 00:17:41,060
ভয়াবহ অবস্থা!
291
00:17:41,060 --> 00:17:42,930
অ্যাম্বুলেন্স! কেউ একটা অ্যাম্বুলেন্স ডাকুন!
292
00:17:42,930 --> 00:17:44,830
আমার দোষ নেই!
293
00:17:44,830 --> 00:17:46,130
আমার কোনো দোষ নেই!
294
00:17:46,650 --> 00:17:49,770
এই লোকটা নিজেই সামনে চলে এসেছিল!
295
00:17:52,690 --> 00:17:54,910
ইনিই রোগী?
296
00:17:54,910 --> 00:17:55,860
হ্যাঁ।
297
00:17:56,030 --> 00:17:57,120
তার অবস্থা এখন কেমন?
298
00:17:57,120 --> 00:18:01,080
আসলে, আমরা কিছুই করতে পারছি না...
299
00:18:01,490 --> 00:18:04,210
সে একটা কেসের গুরুত্বপূর্ণ সাক্ষী।
300
00:18:04,210 --> 00:18:08,840
তার সাক্ষ্যের উপর ভিত্তি করে, আমরা হয়তো একটা
সিরিয়াল মার্ডার কেসের সমাধান করতে পারব।
301
00:18:09,480 --> 00:18:11,980
তাকে এভাবে মরতে দেওয়া যাবেনা।
302
00:18:11,980 --> 00:18:15,200
কিন্তু রোগীর অবস্থা আশংকাজনক।
303
00:18:15,200 --> 00:18:17,840
আমাদের হাসপাতালে আর কিছুই করা যাবেনা...
304
00:18:18,180 --> 00:18:22,160
আইসলার মেমোরিয়াল হাসপাতালে একজন
অসাধারণ নিউরোসার্জন আছেন।
305
00:18:22,160 --> 00:18:24,850
যদি তিনি এখানে আসেন, তাহলে হয়তো...
306
00:18:25,390 --> 00:18:26,650
একজন নিউরোসার্জন?
307
00:18:27,810 --> 00:18:29,730
তার মানে ডা. তেনমা...
308
00:18:34,860 --> 00:18:37,450
এখানে আসার জন্য ধন্যবাদ, ডা. তেনমা।
309
00:18:37,450 --> 00:18:38,570
রোগীর অবস্থা কেমন?
310
00:18:39,370 --> 00:18:41,200
সে এখন কোমায় আছে।
311
00:18:41,200 --> 00:18:43,290
তার একটা চোখের মণিও বড় হয়ে গেছে।
312
00:18:43,500 --> 00:18:45,790
অনেক দিন পর দেখা হলো, ডা. তেনমা।
313
00:18:47,580 --> 00:18:50,540
দুঃখিত, কিন্তু আপনি আবার কে?
314
00:18:50,920 --> 00:18:52,710
নয় বছর হয়ে গেল।
315
00:18:52,710 --> 00:18:54,550
ডিরেক্টরের শেষকৃত্যের পর
আমাদের আর দেখা হয়নি।
316
00:18:54,880 --> 00:18:56,800
ওহ, আপনি বিকেএর সেই...
317
00:18:56,800 --> 00:18:58,680
ইন্সপেক্টর লুঙ্গে।
318
00:18:58,680 --> 00:19:03,520
প্লিজ বিকেএর জন্য রোগীটিকে বাঁচান।
319
00:19:04,850 --> 00:19:10,270
একটি মার্ডার কেস সলভ করার
জন্য তার বেঁচে থাকাটা জরুরি।
320
00:19:10,860 --> 00:19:13,780
আমি পুলিশের স্বার্থে কারো অপারেশন করিনা।
321
00:19:13,780 --> 00:19:15,280
আমি রোগীর স্বার্থে অপারেশন করি।
322
00:19:16,440 --> 00:19:17,490
ঠিক আছে।
323
00:19:17,900 --> 00:19:20,700
আমাকে এখন অপারেশন
করতে যেতে হবে, তাই...
324
00:19:22,490 --> 00:19:26,870
শুনলাম যে আপনি সার্জিক্যাল ডিপার্টমেন্টের
চিফ হয়ে গেছেন, ডা. তেনমা।
325
00:19:26,870 --> 00:19:29,000
আপনি অনেক সফল হয়েছেন।
326
00:19:29,670 --> 00:19:31,000
তাতে কোনো সমস্যা?
327
00:19:31,250 --> 00:19:34,710
না, এতো কম বয়সে তা সত্যিই অসাধারণ।
328
00:19:34,710 --> 00:19:36,510
ডিরেক্টর হতে আর বেশি দেরি নেই, তাই না?
329
00:19:36,630 --> 00:19:39,260
না, আমাকে আরো অনেক দূর যেতে হবে।
330
00:19:39,720 --> 00:19:44,890
আইসলার মেমোরিয়াল হাসপাতালের সেই খুনের...
331
00:19:44,890 --> 00:19:46,770
...তদন্ত অনেকটা ধীরে চলছে।
332
00:19:47,310 --> 00:19:50,310
আমাদের কাছে একমাত্র যে সূত্র
আছে, তা হলো সেই বিষাক্ত ক্যান্ডি।
333
00:19:50,310 --> 00:19:54,020
তা থেকে, আমি শুধু এটাই বলতে
পারি যে কাজটা বুদ্ধিমান কেউ করেছে।
334
00:19:54,020 --> 00:20:00,530
আর এমন বুদ্ধিদীপ্ত অপরাধ তখনই ঘটে, যখন সেই
অপরাধী আর ভিক্টিমের মধ্যে কোনো সংযোগ থাকে।
335
00:20:00,910 --> 00:20:02,490
আপনি কী বলতে চাচ্ছেন?
336
00:20:02,740 --> 00:20:04,580
কিছুনা, মাফ করবেন।
337
00:20:04,580 --> 00:20:09,460
আমার কর্মজীবনে, আমি
এভাবেই চিন্তা করে এসেছি।
338
00:20:09,460 --> 00:20:11,620
যাইহোক, নিশ্চিন্ত থাকুন...
339
00:20:11,620 --> 00:20:15,550
আমি যেসব কেস হাতে
নিয়েছি, সবগুলো সলভ হয়েছে।
340
00:20:15,840 --> 00:20:17,760
প্রত্যেকটাই।
341
00:20:19,260 --> 00:20:21,010
শুনে ভালো লাগলো।
342
00:20:29,520 --> 00:20:32,060
আমরা করোটি খুলে সেরেব্রাল হেমাটোমা সরাবো।
343
00:20:32,440 --> 00:20:35,570
দ্রুত না করলে, ব্রেইন হার্নিনেশন বেড়ে
রোগীর অবস্থা আরো খারাপ হয়ে যাবে।
344
00:20:39,360 --> 00:20:42,490
আইসলার মেমোরিয়াল হাসপাতালের
সেই হত্যকাণ্ডের পর...
345
00:20:42,490 --> 00:20:47,540
...যতই ভাবি না কেন, আমি দেখতে পাচ্ছি যে, শুধু
একজন মানুষ সেই ঘটনার ফলে লাভবান হয়েছে।
346
00:20:49,830 --> 00:20:53,630
আর সেটা হলেন আপনি, ডা. তেনমা।
347
00:20:59,260 --> 00:21:02,530
এখানে আসার জন্য ধন্যবাদ।
348
00:21:02,530 --> 00:21:05,450
সমস্যা নেই। রোগী কেমন আছে?
349
00:21:05,470 --> 00:21:11,230
তার জ্ঞান ফিরেছে, কিন্তু ডান চোখের মণি বড় হয়ে আছে।
শরীরের বাম দিক এখনো প্যারালাইজড হয়ে আছে।
350
00:21:11,520 --> 00:21:14,480
সে রিহ্যাব শুরু করেনি?
351
00:21:14,480 --> 00:21:16,190
তার প্যারালাইসিস ধীরে ধীরে চলে যাবে।
352
00:21:16,190 --> 00:21:17,230
সবকিছু ঠিকঠাক আছে।
353
00:21:17,730 --> 00:21:20,780
আর মনে হয় পুলিশেরা তার
সাথে কথা বলতে চাইবে...
354
00:21:20,780 --> 00:21:22,240
...কিন্তু তাদের এখনই কথা বলতে দেবেন না।
355
00:21:22,240 --> 00:21:25,740
কিন্তু ইন্সপেক্টর লুঙ্গে একেবারে নাছোড়বান্দা।
356
00:21:26,240 --> 00:21:29,160
রোগীর সেরে ওঠাই এখন গুরুত্বপূর্ণ।
357
00:21:36,710 --> 00:21:39,250
কেমন লাগছে, মি. ইয়ুঙ্কারস?
358
00:21:42,470 --> 00:21:45,260
মি. ইয়ুঙ্কারস, আপনি জানেন আমি কে?
359
00:21:46,340 --> 00:21:47,760
আপনি এই আঙুলটি দেখতে পাচ্ছেন?
360
00:21:50,720 --> 00:21:51,680
কী হলো?
361
00:21:51,680 --> 00:21:52,770
উত্তর দিতে পারবেন?
362
00:21:57,440 --> 00:21:58,270
কী?
363
00:22:02,400 --> 00:22:04,280
কী বলছেন, মি. ইয়ুঙ্কারস?
364
00:22:06,030 --> 00:22:09,280
...ংস্টার...আসছে...
365
00:22:09,740 --> 00:22:12,290
আসছে? কী আসছে?
366
00:22:12,450 --> 00:22:14,980
মন্সটারটা...আসছে...
367
00:22:18,860 --> 00:22:21,980
মন্সটারটা...আসছে...
368
00:22:24,630 --> 00:22:26,050
মন্সটার?
369
00:22:27,500 --> 00:22:30,500
অনুবাদক:
ফেরদৌস শুভ
370
00:23:49,070 --> 00:23:53,530
Next Episode:
Night Of The Execution