1
00:00:03,420 --> 00:00:05,210
কী নিবি?
2
00:00:05,210 --> 00:00:06,210
রোজ যা নিই।
3
00:00:07,050 --> 00:00:09,550
রোজ যেন কোনটা নিস?
4
00:00:09,550 --> 00:00:11,430
তোর মনে থাকেনা কেন বল তো, রবি?
5
00:00:12,050 --> 00:00:14,720
বেশি করে চিজ দিয়ে একটা হ্যামবার্গার...
6
00:00:14,720 --> 00:00:18,020
বেশি করে সস, আর মোটা করে কাটা টমেটো।
7
00:00:18,020 --> 00:00:19,430
এর মধ্যে আচার দিলে
তোকে খুন করে ফেলব।
8
00:00:19,770 --> 00:00:21,810
এতোকিছু মনে রাখা যায় নাকি?
9
00:00:34,490 --> 00:00:37,160
ঐ চাইনিজ না ভিয়েতনামি লোকটা...
10
00:00:37,160 --> 00:00:39,330
সে তোর ব্যাপারে খোঁজ করে বেড়াচ্ছে।
11
00:00:39,660 --> 00:00:42,620
লোকটা ইদানীং এখানে খুব আসছে।
12
00:00:42,630 --> 00:00:44,840
আমার কাছে তোর হদিস জানতে চাচ্ছিল।
13
00:00:49,670 --> 00:00:53,260
সে ভিয়েতনামি বা চাইনিজ না...
14
00:00:54,680 --> 00:00:56,220
সে সম্ভবত জাপানিজ।
15
00:00:56,760 --> 00:00:58,970
তার উপর আবার নিউরোসার্জন।
16
00:00:58,980 --> 00:01:00,100
অসাধারণ দক্ষতাসম্পন্ন।
17
00:01:01,270 --> 00:01:02,730
তাই না?
18
00:01:02,730 --> 00:01:05,310
ঠিক বলেছি, ডা. তেনমা?
19
00:01:09,740 --> 00:01:10,940
উত্তর দে!
20
00:01:16,240 --> 00:01:19,830
আর সে হচ্ছে এক হাসপাতালের
ডিরেক্টরের মেয়ের প্রাক্তন বাগদত্ত।
21
00:01:20,500 --> 00:01:22,330
তোমরা ইভাকে দিয়ে কী করাতে চাইছ?
22
00:01:23,170 --> 00:01:24,370
ইভা?
23
00:01:26,630 --> 00:01:28,500
ওর খুব কাছের লোক
হওয়ার ভান করছিস।
24
00:01:28,510 --> 00:01:30,210
আর কতদিন ওর হবু স্বামী
হয়ে থাকার নাটক করবি?
25
00:01:31,050 --> 00:01:32,550
আমি যা শুনেছি...
26
00:01:32,550 --> 00:01:35,220
তুই এখন আর কোনো ডাক্তার নস,
তুই একটা পলাতক আসামী।
27
00:01:36,050 --> 00:01:38,970
আসল জায়গায় ফিরে গিয়ে নিজেকে শোধরা!
28
00:01:38,970 --> 00:01:41,640
নিয়মকানুন মেনে চললে একদিন
ছাড়াও পেয়ে যেতে পারিস।
29
00:01:43,060 --> 00:01:44,230
ইভাকে ছেড়ে দাও!
30
00:01:45,190 --> 00:01:46,810
ছেড়ে দেবো?
31
00:01:46,820 --> 00:01:49,900
আমি তাকে ধরে রাখিনি।
32
00:01:49,900 --> 00:01:51,690
শুধু তা-ই নয়...
33
00:01:51,690 --> 00:01:53,610
সে প্রতিদিন নতুন নতুন পার্টিতে যাচ্ছে।
34
00:01:54,410 --> 00:01:56,370
আমাকে ইভার সাথে দেখা করতে দাও।
35
00:01:57,280 --> 00:01:58,780
দেখা করতে দেবো?
36
00:02:06,880 --> 00:02:08,000
আরে! আরে!
37
00:02:08,000 --> 00:02:09,920
আমার কাস্টমারকে মারিস না!
38
00:02:12,590 --> 00:02:15,430
এখানে ঘোরাঘুরি বন্ধ কর। ভাগ!
39
00:02:16,550 --> 00:02:18,430
ই-ইভা...
40
00:02:19,310 --> 00:02:20,930
ভাগ এখান থেকে।
41
00:03:48,160 --> 00:03:51,560
The Man Who Saw The Devil
42
00:03:52,020 --> 00:03:53,310
কেনজোর সাথে তোমার দেখা হয়েছে?
43
00:03:54,020 --> 00:03:55,770
হ্যাঁ, দুই দিন আগে।
44
00:03:56,820 --> 00:03:58,860
আমার মনে হলো তোমাকে জানানো উচিত।
45
00:04:02,860 --> 00:04:04,820
সে তোমার সাথে দেখা করতে চাচ্ছিল।
46
00:04:13,330 --> 00:04:15,540
আশা করি ওকে মারধর করোনি।
47
00:04:15,960 --> 00:04:18,000
ন-না।
48
00:04:18,000 --> 00:04:20,340
আমি অমন কিছু কেন করব।
49
00:04:20,340 --> 00:04:21,630
আমরা এখন যাচ্ছি।
50
00:04:22,760 --> 00:04:25,300
আজকের পার্টি করা শেষ?
51
00:04:26,090 --> 00:04:27,760
শুধু আজকেরই নয়...
52
00:04:27,760 --> 00:04:29,720
সবগুলো পার্টিই শেষ।
53
00:04:31,560 --> 00:04:32,430
সম্ভবত।
54
00:04:36,610 --> 00:04:38,440
ভালো কাজ করেছ, ইভা।
55
00:04:39,480 --> 00:04:41,690
আমার সাথে ডিনার করবে?
56
00:04:45,700 --> 00:04:46,570
কেন নয়?
57
00:04:51,330 --> 00:04:52,200
তো...
58
00:04:52,200 --> 00:04:55,080
তুই তাকে রেস্টুরেন্টে নিয়ে গেলি...
59
00:04:55,080 --> 00:04:56,960
আর নিজে এখানে খাবার খাচ্ছিস?
60
00:04:57,750 --> 00:05:01,000
পার্টি বা কোনো দামি রেস্টুরেন্টের খাবারের চেয়ে...
61
00:05:01,000 --> 00:05:03,630
এখানকার হ্যামবার্গার অনেক ভালো।
62
00:05:04,130 --> 00:05:07,840
অপমান করলি নাকি সুনাম
করলি বুঝতে পারলাম না।
63
00:05:22,650 --> 00:05:24,240
আপনি অনেক নাছোড়বান্দা, না?
64
00:05:24,950 --> 00:05:26,610
আবার মার খেতে চান?
65
00:05:28,780 --> 00:05:30,870
সেদিন যা বললাম ওসব মাথায় ঢুকেনি...
66
00:05:34,960 --> 00:05:36,330
আপনি নড়বেন না!
67
00:05:37,250 --> 00:05:38,330
নড়লেই গুলি চালাব!
68
00:05:39,040 --> 00:05:41,500
কী বিপদজনক ডাক্তার।
69
00:05:41,500 --> 00:05:42,840
কে তোমাকে ভাড়া করেছে?
70
00:05:43,550 --> 00:05:47,800
আমি জানি তুমি বেবির হয়ে কাজ করো।
71
00:05:47,800 --> 00:05:50,340
কিন্তু, যে তোমাকে ইভার
দেখাশোনা করতে বলেছে...
72
00:05:50,350 --> 00:05:52,220
সে এই সংস্থার আরো বড় কোনো লোক।
73
00:05:52,850 --> 00:05:53,930
কে তোমাকে কাজ দিয়েছে?!
74
00:05:54,930 --> 00:05:56,930
আমি জানিনা সে কে।
75
00:05:58,270 --> 00:06:01,110
কিন্তু তার চেহারা চিনি।
76
00:06:01,110 --> 00:06:02,820
সে চশমা পরে।
77
00:06:02,820 --> 00:06:04,480
চশমা পরা কোনো লোক?
78
00:06:04,480 --> 00:06:07,190
সে ইভাকে দিয়ে কী করাতে চাচ্ছে?
79
00:06:07,200 --> 00:06:08,990
আপনাকে তো বলেছি।
80
00:06:08,990 --> 00:06:11,740
সে তাকে কেবল পার্টতে যেতে বলেছে।
81
00:06:11,740 --> 00:06:13,830
সে পার্টতে যায়, মদ গিলে,
খাবার খায়, ফিরে আসে।
82
00:06:13,830 --> 00:06:14,540
এসবই।
83
00:06:14,950 --> 00:06:16,790
এগুলোই সবকিছু নয়!
84
00:06:16,790 --> 00:06:19,960
ইভা নিশ্চয় সেখানে বিশেষ কোনোকিছু করছে!
85
00:06:20,830 --> 00:06:21,960
কিছুনা।
86
00:06:25,960 --> 00:06:27,470
যেমন, আজকে...
87
00:06:27,470 --> 00:06:28,720
আজ?
88
00:06:28,720 --> 00:06:31,090
না, কিছুনা।
89
00:06:31,090 --> 00:06:32,970
সে একজনের দিকে ইশারা করছিল।
90
00:06:33,890 --> 00:06:34,970
কাউকে ইশারা করছিল?
91
00:06:35,930 --> 00:06:37,230
একটা কমবয়সী ছেলে...
92
00:06:38,440 --> 00:06:39,730
একটা কমবয়সী ছেলে...
93
00:06:40,310 --> 00:06:41,730
এভাবে।
94
00:06:42,400 --> 00:06:43,690
একজন সোনালীচুলো...
95
00:06:43,690 --> 00:06:46,320
সুন্দর চেহারার ছেলের দিকে।
96
00:06:47,280 --> 00:06:49,150
সে শুধু এটুকুই করেছে।
97
00:06:51,280 --> 00:06:53,240
ইভা এখন কোথায়?
98
00:06:53,990 --> 00:06:56,990
সে এখন আমার চশমা পরা
বসের সাথে ডিনার করছে।
99
00:06:57,000 --> 00:06:58,250
কোথায়?
100
00:06:58,460 --> 00:06:59,410
বলো আমাকে!
101
00:06:59,410 --> 00:07:00,580
কোথায় তারা?
102
00:07:01,630 --> 00:07:04,000
ইভার কাজ সম্ভবত শেষ!
103
00:07:06,630 --> 00:07:08,510
আমি এই কাজটা শেষ করার পর...
104
00:07:09,170 --> 00:07:10,720
আমাকে নিশ্চয় মেরে ফেলা হবে।
105
00:07:11,220 --> 00:07:13,890
পার্টি শেষ।
106
00:07:14,350 --> 00:07:16,350
ইভা কোথায়?!
107
00:07:20,140 --> 00:07:20,980
থামো!
108
00:07:46,300 --> 00:07:48,050
সে কোথায়?
109
00:07:48,920 --> 00:07:50,300
আমি তাকে হোটেলে ফেরত পাঠিয়েছি।
110
00:07:55,680 --> 00:07:58,060
তোমার কাছে বন্দুক আছে?
111
00:07:58,520 --> 00:08:00,220
না।
112
00:08:00,230 --> 00:08:02,770
আমি সাথে বন্দুক রাখিনা।
113
00:08:02,770 --> 00:08:05,060
তাহলে এটা নাও।
114
00:08:08,110 --> 00:08:10,530
তাকে মেরে ফেলো।
115
00:08:13,160 --> 00:08:14,740
তখন...
116
00:08:14,740 --> 00:08:17,740
পার্টি ঠিকঠাকই চলছিল।
117
00:08:20,370 --> 00:08:22,120
মদের গন্ধ।
118
00:08:22,120 --> 00:08:24,000
পারফিউমের সৌরভ।
119
00:08:24,000 --> 00:08:25,500
অর্থহীন হাসি।
120
00:08:26,710 --> 00:08:28,250
সবকিছুই একরকম ছিল।
121
00:08:30,510 --> 00:08:32,420
শুধু সেই মুহূর্তটা বাদে।
122
00:08:35,180 --> 00:08:37,600
ইভা একটা ছেলের দিকে
আঙুল দিয়ে ইশারা করল।
123
00:08:42,230 --> 00:08:45,020
আর তখন চশমা পরা লোকটা হাজির হলো...
124
00:08:45,020 --> 00:08:48,810
সাথে আরেকজন পরিপাটি তরুণ।
125
00:08:49,820 --> 00:08:51,820
তারপর সেই দুই তরুণ...
126
00:08:52,240 --> 00:08:53,900
হ্যান্ডশেক করল।
127
00:08:55,160 --> 00:08:57,570
আমি তখন লক্ষ্য করিনি, কিন্তু...
128
00:08:57,570 --> 00:08:58,620
সম্ভবত এর মধ্য দিয়েই...
129
00:08:59,240 --> 00:09:01,240
ইভার কাজ শেষ হয়ে গেছিল।
130
00:09:17,010 --> 00:09:21,390
তাহলে আমাকে মারতে
তোমাকে পাঠানো হয়েছে।
131
00:09:23,730 --> 00:09:25,640
তোমার কাজ করো।
132
00:09:25,640 --> 00:09:29,190
মদ তার কাজ করতে শুরু করে দিয়েছে...
133
00:09:29,190 --> 00:09:32,150
জীবন নিয়ে আমার কোনো অনুশোচনা নেই।
134
00:09:36,070 --> 00:09:38,450
ওহ, হ্যাঁ।
135
00:09:38,450 --> 00:09:41,530
মনে হয় তুমি আমাকে হোটেলের
মধ্যে মারতে পারবে না।
136
00:09:41,540 --> 00:09:43,950
তুমি বলেছিলে এর আগে তুমি
তোমার প্রেমিকাকে গুলি করে...
137
00:09:43,950 --> 00:09:46,870
পুরো ঘরে রক্তগঙ্গা বইয়ে দিয়েছিলে।
138
00:09:47,620 --> 00:09:50,130
তাহলে আমাকে বাইরে
নিয়ে গিয়ে গুলি করো।
139
00:09:50,130 --> 00:09:53,630
নয়তো রুম নোংরা করার জন্য
তোমাকে জরিমানা দিতে হবে।
140
00:09:56,970 --> 00:10:00,640
আমার হয়তো কেবল একটাই অনুশোচনা আছে...
141
00:10:01,220 --> 00:10:04,140
ওহ, যাইহোক। ওসবে আর কিছু যায় আসে না।
142
00:10:06,390 --> 00:10:09,730
জানিনা আজ কী করলাম।
143
00:10:09,730 --> 00:10:12,650
তুমি আমাকে একজনের দিকে
ইশারা করতে দেখেছিলে, তাই না?
144
00:10:13,440 --> 00:10:17,280
আমি সম্ভবত ভয়ানক একটা কাজ করে ফেলেছি।
145
00:10:17,280 --> 00:10:21,660
আমি ভয়ঙ্কর একজনের সাথে
শয়তানের সাক্ষাৎ করিয়ে দিয়েছি।
146
00:10:22,280 --> 00:10:25,410
আমি মেফিস্টো আর ফ্রস্টের
সাক্ষাৎ করিয়ে দিলাম।
[জার্মান লোককথার কোনো চরিত্র সম্ভবত]
147
00:10:27,330 --> 00:10:28,920
আমার এসবে কিছু যায় আসে না।
148
00:10:32,500 --> 00:10:36,630
যদিও আমাকে আর
কোনো পার্টিতে যেতে হবেনা...
149
00:10:37,670 --> 00:10:41,640
পরের পার্টিগুলোর কার্ড
এখনো আমার কাছে আছে।
150
00:10:42,890 --> 00:10:44,640
আমি মরার পর, তুমি চাইলে...
151
00:10:45,100 --> 00:10:49,060
তুমি আমার জায়গায় গিয়ে
দেখে আসবে আমি কী করেছি?
152
00:10:53,230 --> 00:10:54,270
এখন...
153
00:10:54,270 --> 00:10:56,400
আমাকে প্লিজ মেরে ফেলো।
154
00:10:59,030 --> 00:10:59,900
চলো পালিয়ে যাই।
155
00:11:02,160 --> 00:11:03,870
একসাথে পালিয়ে যাই।
156
00:11:07,750 --> 00:11:10,540
তোমার হয়তো কোনো ভুল ধারণা হয়েছে!
157
00:11:10,540 --> 00:11:12,080
তোমার সাথে পালাব?
158
00:11:12,080 --> 00:11:13,580
মজা করছ?
159
00:11:15,250 --> 00:11:18,880
কখন থেকে আমাদের
সম্পর্ক এতো গভীর হলো?
160
00:11:20,300 --> 00:11:21,090
আমি...
161
00:11:22,050 --> 00:11:23,590
আমি আর মানুষ মারতে পারব না।
162
00:11:23,930 --> 00:11:26,140
তুমি আর মানুষ মারতে পারবে না?
163
00:11:26,140 --> 00:11:28,520
তাহলে শয়তানকে মারতে পারবে?
164
00:11:28,520 --> 00:11:29,680
আমি একটা শয়তান!
165
00:11:30,230 --> 00:11:33,060
তোমাকে যে স্যুট আর টাই কিনে দিয়েছিলাম...
166
00:11:33,060 --> 00:11:35,900
কেনজোও ঠিক এমনই পোষাক পরতো!
167
00:11:35,900 --> 00:11:37,320
বুঝতে পারছ না?
168
00:11:37,320 --> 00:11:39,690
আমি কেবল তোমাকে কেনজোর
মতো দেখাতে চাইছিলাম!
169
00:11:40,530 --> 00:11:42,200
মেরে ফেলো আমায়!
170
00:11:47,330 --> 00:11:49,910
তাড়াতাড়ি আমায় মেরে ফেলো!
171
00:11:51,160 --> 00:11:52,710
তাড়াতাড়ি!
172
00:11:55,460 --> 00:11:57,670
তাড়াতাড়ি আমাকে মেরে ফেলো।
173
00:12:00,420 --> 00:12:02,010
যদি আমাকে না মারো...
174
00:12:03,640 --> 00:12:05,800
ওরা তোমাকেই মেরে ফেলবে।
175
00:12:19,320 --> 00:12:22,530
আমি কি শয়তানকে মারতে পারব?
176
00:12:28,790 --> 00:12:31,170
ওঠো!
177
00:12:31,170 --> 00:12:32,830
ঠিক আছে।
178
00:12:32,840 --> 00:12:35,710
আমি এখানেই একটু ঘুমাতে চাই।
179
00:12:35,960 --> 00:12:36,880
না!
180
00:12:36,880 --> 00:12:39,090
এমন জায়গায় ঘুমালে তুমি মরে যাবে!
181
00:12:39,090 --> 00:12:42,840
কিছু হবেনা। আমাকে রেখে চলে যাও।
182
00:13:34,810 --> 00:13:36,270
মুখ এমন কালো করে আছিস কেন?
183
00:13:37,230 --> 00:13:39,070
আমার মুখ এরকমই।
184
00:13:40,320 --> 00:13:42,820
কেউ আমার খোঁজে এসেছিল?
185
00:13:42,820 --> 00:13:44,280
না, কেউনা।
186
00:13:45,030 --> 00:13:48,950
আসলে, কাল রাতের জাপানিজ
লোকটা এটা দিয়ে গেছে।
187
00:13:51,040 --> 00:13:54,210
হেলব্রাউ হোটেল, রুম ২০৫।
188
00:13:54,210 --> 00:13:57,130
কোনোকিছু হলে তার সাথে
যোগাযোগ করতে বলেছে।
189
00:13:57,670 --> 00:13:59,170
কী খাবি?
190
00:13:59,170 --> 00:14:00,840
রোজকার মতোই?
191
00:14:00,840 --> 00:14:02,550
না ধন্যবাদ।
192
00:14:02,550 --> 00:14:05,470
তোর ফালতু হ্যামবার্গার গিললে...
193
00:14:05,470 --> 00:14:07,260
ওখানে যাওয়ার ইচ্ছা চলে যাবে।
194
00:14:07,260 --> 00:14:08,140
কোথায় যাচ্ছিস?
195
00:14:09,770 --> 00:14:10,680
একটা পার্টিতে।
196
00:14:13,520 --> 00:14:15,350
অদ্ভুত।
197
00:14:15,350 --> 00:14:17,770
শুধু একটা টাই পরলেই আমি
সব জায়গায় যেতে পারি।
198
00:14:19,360 --> 00:14:20,940
শুধু একটা টাই।
199
00:14:32,250 --> 00:14:33,160
ঐতো সে।
200
00:14:34,210 --> 00:14:36,580
তো, সে একটা শয়তান?
201
00:14:38,540 --> 00:14:40,340
সে অনেক হ্যান্ডশেক করছে।
202
00:14:40,340 --> 00:14:42,710
যেন ওর হাতকে সবাই গিলে খাচ্ছে।
203
00:14:43,970 --> 00:14:46,590
আর তারপর সে পার্টি থেকে চলে গেল।
204
00:15:21,960 --> 00:15:23,210
ছয় তলা, হাহ?
205
00:15:27,430 --> 00:15:29,050
কিন্তু কোন রুম?
206
00:15:36,690 --> 00:15:38,690
প্লিজ ভেতরে আসুন।
207
00:15:41,820 --> 00:15:44,230
প্লিজ, বসুন।
208
00:15:44,240 --> 00:15:45,650
এটাকে নিজের বাড়িই মনে করুন।
209
00:15:50,580 --> 00:15:52,660
আপনিও তার সাথে দেখা করতে চান, তাই না?
210
00:15:53,620 --> 00:15:54,790
তার সাথে?
211
00:15:54,790 --> 00:15:56,540
আমিও তার অপেক্ষা করছি।
212
00:15:56,540 --> 00:15:58,170
সে শীঘ্রই এসে পড়বে।
213
00:15:58,830 --> 00:16:02,170
সে আসা পর্যন্ত অন্যকিছু নিয়ে কথা বলা যাক।
214
00:16:02,170 --> 00:16:04,500
কী নিয়ে কথা বলা যায়?
215
00:16:04,510 --> 00:16:05,920
ওহ, হ্যাঁ।
216
00:16:06,590 --> 00:16:08,880
চলুন পৃথিবী ধ্বংস হওয়া নিয়ে কথা বলি।
217
00:16:11,470 --> 00:16:14,930
ছেলেটা মেশিনের মতো কথা বলতে থাকল।
218
00:16:16,100 --> 00:16:17,600
যেন...
219
00:16:17,600 --> 00:16:22,310
একটা বাচ্চা সারাদিন স্কুলে ঘটা মজার
মজার ঘটনাগুলো তার মা-বাবাকে বলছে।
220
00:16:24,150 --> 00:16:26,690
সে ওভাবেই আমার সাথে কথা বলছিল।
221
00:16:28,400 --> 00:16:30,700
পৃথিবী ধ্বংস হওয়ার গল্প, বালামার।
222
00:16:31,570 --> 00:16:34,410
ছেলেটা শুধু আবোলতাবোল
গাঁজাখুরি কথা বলছিল।
223
00:16:34,410 --> 00:16:36,040
তখন আমার সেটাই মনে হচ্ছিল।
224
00:16:38,460 --> 00:16:39,750
আপনার কী মনে হয়?
225
00:16:39,750 --> 00:16:41,880
মজার কাহিনী না?
226
00:16:41,880 --> 00:16:44,130
আমার কথাগুলো উপভোগ করলেন, মি. মার্টিন?
227
00:16:46,130 --> 00:16:48,340
তুমি আমার নাম জানলে কী করে?
228
00:16:50,550 --> 00:16:51,800
ওহ, আমি জানি।
229
00:16:51,800 --> 00:16:53,470
এখন আপনাকে নিয়ে কথা বলা যাক।
230
00:16:54,810 --> 00:16:57,680
গত তিন বছর ধরে আপনি
বেবির হয়ে কাজ করছেন, না?
231
00:16:57,680 --> 00:16:59,480
আমার ব্যাপারে খোঁজখবর করেছ নাকি?
232
00:16:59,980 --> 00:17:02,020
তার আগে আপনি জেলে ছিলেন।
233
00:17:02,560 --> 00:17:04,820
সেই আট বছর নিশ্চয় বাজে কেটেছে।
234
00:17:04,820 --> 00:17:06,690
জেলে আপনার ব্যবহার খুব ভালো ছিল, তাই না?
235
00:17:06,690 --> 00:17:09,990
খুন করার পরও, সেখান থেকে
খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে যান।
236
00:17:10,740 --> 00:17:12,450
ভালো লাগতো?
237
00:17:12,450 --> 00:17:13,740
তার সাথে থাকতে?
238
00:17:14,580 --> 00:17:16,740
যাকে মেরেছিলেন, তার কথা বলছি।
239
00:17:16,740 --> 00:17:18,160
তার নাম ছিল, এডা।
240
00:17:19,080 --> 00:17:21,500
তোমার রুচি খুব বাজে, ছোকরা।
241
00:17:22,000 --> 00:17:24,880
সে ছিল প্রচন্ডরকম মাদকাসক্ত।
242
00:17:24,880 --> 00:17:28,340
তাকে ওসব ছাড়ানোর
খুব চেষ্টা করেছিলেন।
243
00:17:28,340 --> 00:17:30,420
এটা খুব একটা সহজ কাজ নয়।
244
00:17:31,430 --> 00:17:33,140
এর কারণ কি ভালোবাসা?
245
00:17:33,970 --> 00:17:35,640
মার খেতে চাও?
246
00:17:36,350 --> 00:17:38,430
সে ভালো হয়ে গেছিল।
247
00:17:38,430 --> 00:17:41,520
সে খাবার বানিয়ে আপনার
ফেরাত অপেক্ষা করত।
248
00:17:41,520 --> 00:17:43,150
একটা সুখী জীবনের শুরু হলো।
249
00:17:43,770 --> 00:17:46,150
তুমি আমার হাতে মার খেতে চাও নাকি?
250
00:17:46,900 --> 00:17:48,480
কিন্তু সেই রাতে...
251
00:17:48,480 --> 00:17:51,650
ঘরে ফিরে আপনি এক ভয়াবহ দৃশ্য দেখলেন।
252
00:17:52,610 --> 00:17:54,740
তার পুরোনো প্রেমিক সেখানে ছিল।
253
00:17:58,580 --> 00:18:00,950
সে আবার ড্রাগ নেওয়া শুরু করেছিল।
254
00:18:00,960 --> 00:18:02,750
সে আপনার দিকে তাকালো...
255
00:18:02,750 --> 00:18:04,460
আর বিড়বিড় করে কিছু বলল।
256
00:18:04,460 --> 00:18:06,170
সে আপনমনে বলতেই থাকল।
257
00:18:06,880 --> 00:18:07,880
আমি দুঃখিত।
258
00:18:08,460 --> 00:18:09,250
আমি দুঃখিত।
259
00:18:09,840 --> 00:18:10,510
আমি দুঃখিত।
260
00:18:11,220 --> 00:18:12,380
আমি দুঃখিত।
261
00:18:12,970 --> 00:18:13,880
আমি দুঃখিত।
262
00:18:15,760 --> 00:18:19,140
কিন্তু আপনি তাকে আর সেই
লোকটাকে মেরে ফেললেন।
263
00:18:19,770 --> 00:18:22,730
আদালতে আপনি এটাই বলেছিলেন, তাই না?
264
00:18:23,690 --> 00:18:25,400
মিথ্যা কেন বলেছিলেন?
265
00:18:27,360 --> 00:18:29,020
সে আত্মহত্যা করেছিল, তাই না?
266
00:18:30,030 --> 00:18:33,320
আপনার উকিল তার
হাতে গানপাউডার পেয়েছিল...
267
00:18:33,320 --> 00:18:36,070
তাই সে বুঝতে পেরেছিল যে আপনার
প্রেমিকা আত্মহত্যা করেছে।
268
00:18:36,070 --> 00:18:39,910
তবুও তাকে হত্যার দায়
আপনি নিজের কাঁধে নিলেন।
269
00:18:42,460 --> 00:18:45,870
সে নিজেই আপনাকে বলেছিল
তাকে গুলি করতে, তাই না?
270
00:18:48,290 --> 00:18:49,590
ঠিক বলেছি!
271
00:18:49,590 --> 00:18:50,590
ঠিক বলেছি, তাই না?!
272
00:18:51,170 --> 00:18:52,710
জানতাম!
273
00:18:52,720 --> 00:18:54,840
আপনি তাকে গুলি করেননি।
274
00:18:55,590 --> 00:18:59,350
সে-ই আপনাকে বলেছিল
তাকে গুলি করতে, তাই না?
275
00:18:57,800 --> 00:18:59,350
276
00:19:00,720 --> 00:19:02,350
গুলি করো।
277
00:19:04,770 --> 00:19:06,850
আমার দিকে ওভাবে তাকিও না!
278
00:19:06,850 --> 00:19:10,480
আমাকে মেরে ফেলো!
279
00:19:11,900 --> 00:19:13,030
মার্টিন!
280
00:19:26,670 --> 00:19:27,460
আমি কিছু করিনি!
281
00:19:27,880 --> 00:19:29,670
ও নিজেই নিজেকে গুলি করেছে!
282
00:19:29,670 --> 00:19:30,960
আমি কিছু করিনি!
283
00:19:38,180 --> 00:19:39,970
আমি গুলি চালাইনি, না? না?
284
00:19:46,940 --> 00:19:48,350
জানতাম।
285
00:19:48,350 --> 00:19:50,150
অসাধারণ! আমি ঠিক বলেছি, তাই না?
286
00:19:50,820 --> 00:19:51,400
ভুল।
287
00:19:51,980 --> 00:19:54,230
আপনি তাকে ছেড়ে এসেছিলেন।
288
00:19:54,240 --> 00:19:56,700
এভাবেই আপনি তার ইচ্ছা পূরণ করেছিলেন।
289
00:19:57,030 --> 00:19:57,650
না!
290
00:19:58,110 --> 00:19:59,660
তাহলে আপনার মায়ের ব্যাপারটা?
291
00:20:03,200 --> 00:20:04,870
আপনার মা।
292
00:20:04,870 --> 00:20:07,660
যখন আপনার বয়স দশ বছর,
তিনি ঠান্ডায় মারা গেছিলেন, তাই না?
293
00:20:07,670 --> 00:20:10,420
আপনি আপনার মাকেও ছেড়ে এসেছিলেন।
294
00:20:13,090 --> 00:20:14,170
আবার ঠিক বলেছি?
295
00:20:14,170 --> 00:20:14,960
অসাধারণ!
296
00:20:14,960 --> 00:20:15,960
দারুণ!
297
00:20:15,970 --> 00:20:17,920
আমি আসলে ঠিক বলেছি!
298
00:20:19,140 --> 00:20:24,970
আপনি আপনার মাতাল মাকে রোজ
টেনে টেনে বাড়িতে নিয়ে যেতেন, ঠিক?
299
00:20:24,970 --> 00:20:29,190
আর আপনার মা খালি তাকে
ফেলে রেখে যেতে বলতেন।
300
00:20:26,980 --> 00:20:29,190
301
00:20:29,270 --> 00:20:33,230
তবুও, আপনি রোজ আপনার
মাকে বয়ে নিয়ে যেতেন।
302
00:20:34,070 --> 00:20:35,610
কিন্তু, সেই রাতে...
303
00:20:36,780 --> 00:20:39,530
তুমি এমন জায়গায় ঘুমাতে পারবে না!
304
00:20:39,530 --> 00:20:42,070
আমি ঠিক আছি, ঠিক আছি।
305
00:20:42,070 --> 00:20:44,700
আমাকে এখানে রেখে যাও।
306
00:20:50,290 --> 00:20:51,290
ওঠো!
307
00:21:09,310 --> 00:21:11,230
আপনি তাকে সেখানে ফেলে গেলেন।
308
00:21:11,440 --> 00:21:12,900
ঠিক বলেছি?
309
00:21:12,900 --> 00:21:14,820
আপনি আপনার মাকে সেখানেই
ফেলে চলে আসেন, তাই না?
310
00:21:15,690 --> 00:21:17,400
পরেরদিন সকালে, জানতে পারেন...
311
00:21:17,400 --> 00:21:19,360
আপনার মা ঠাণ্ডায় জমে মারা গেছেন।
312
00:21:19,360 --> 00:21:21,610
কিন্তু সে সময়, আপনার মনে হয়েছিল...
313
00:21:21,610 --> 00:21:22,860
তাতে আপনার কোনো দোষ নেই
314
00:21:22,870 --> 00:21:25,700
তিনি চেয়েছিলেন বলেই
আপনি তাকে ফেলে এসেছিলেন।
315
00:21:26,330 --> 00:21:27,660
একদম ঠিক।
316
00:21:27,660 --> 00:21:29,040
এতে আপনার দোষ ছিলনা।
317
00:21:29,040 --> 00:21:33,080
আপনার মা এবং মাদকাসক্ত
প্রেমিকা দুজনেই মরতে চেয়েছিল।
318
00:21:33,460 --> 00:21:36,590
যারা মরতে চেয়েছিল, আপনি
তাদের মরতে দিয়েছেন।
319
00:21:36,960 --> 00:21:39,460
আপনি ভুল নন। আপনিই ঠিক!
320
00:21:39,920 --> 00:21:42,970
বেঁচে থাকার কষ্ট থেকে
আপনি তাদের মুক্তি দিয়েছেন।
321
00:21:47,180 --> 00:21:50,810
ইভাও মরতে চায়।
322
00:22:03,030 --> 00:22:05,870
ঠিক তখন, শয়তানটা হাজির হলো।
323
00:22:09,620 --> 00:22:12,290
আমি সেই শয়তানের দিকে
না তাকিয়ে সাবধানে হেঁটে গেলাম।
324
00:22:14,630 --> 00:22:16,000
আমি তাকাব না...
325
00:22:16,320 --> 00:22:17,460
আমি তাকাব না...
326
00:22:17,840 --> 00:22:19,460
আমি তার দিকে তাকাব না।
327
00:22:20,970 --> 00:22:23,300
আমি বাচ্চার মতো আপনমনে বলতে থাকলাম।
328
00:22:27,000 --> 00:22:34,000
অনুবাদক:
ফেরদৌস শুভ