1
00:00:01,270 --> 00:00:04,960
জার্মান সুকুনফৎ সংবাদপত্র প্রকাশনা সংস্থা
-চেক শাখা-
2
00:00:02,170 --> 00:00:04,960
–এই কেস তো আরো জটিল হয়ে উঠছে!
3
00:00:05,250 --> 00:00:07,750
তো, নতুন কিছু জানা গেল?
4
00:00:07,760 --> 00:00:11,680
পুলিশ থেকে জানানো হয়েছে, তারা
বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করবেন।
5
00:00:11,890 --> 00:00:14,220
আমি এক্ষুণি প্রাগ থানায় যাচ্ছি।
6
00:00:14,220 --> 00:00:17,510
কী কেস রে বাবা! জীবনেও
এমন কোনো কেস দেখিনি।
7
00:00:23,100 --> 00:00:26,320
কাল রাত থেকে এখনো কিছু খুঁজে চলেছেন?
8
00:00:29,900 --> 00:00:32,070
আহ... হ্যাঁ।
9
00:00:32,070 --> 00:00:34,450
ধন্যবাদ। যে লেখাটি খুঁজছিলাম সেটি পেয়ে গেছি।
10
00:00:34,910 --> 00:00:36,700
আচ্ছা, ভালো।
11
00:00:36,700 --> 00:00:38,620
আম... দাঁড়ান একটু!
12
00:00:38,620 --> 00:00:40,450
আমি এখন একটু তাড়ায় আছি।
13
00:00:40,960 --> 00:00:43,960
এই কলামে মি. এক্সের ব্যাপারে...
14
00:00:44,790 --> 00:00:46,380
মি. এক্স?
15
00:00:46,380 --> 00:00:47,000
জ্বী।
16
00:00:47,000 --> 00:00:48,250
তিন বছর আগের এই লেখাটি...
17
00:00:48,250 --> 00:00:51,970
সাবেক চেকোস্লোভাকিয়ার সিক্রেট পুলিশের
পেছনের সত্য ঘটনা উন্মোচন করার চেষ্টা করেছিল।
18
00:00:52,630 --> 00:00:54,090
ওহ, হ্যাঁ...
19
00:00:54,090 --> 00:00:57,970
বার্লিন প্রাচীরের পতনের পর... জার্মান
ডানপন্থীদের প্রভাব বেড়ে যায়, আর...
20
00:00:57,970 --> 00:01:04,190
সাবের চেকোস্লোভাকিয়ার সিক্রেট পুলিশ
সদস্যরা একটি অপরাধ সংগঠন গড়ে তোলে।
21
00:01:05,060 --> 00:01:06,900
এটি আমারই লেখা।
22
00:01:06,900 --> 00:01:08,270
সত্যি?
23
00:01:08,270 --> 00:01:10,610
আপনি যার সাক্ষাৎকার নিয়েছিলেন...
24
00:01:10,610 --> 00:01:13,900
...সেই সাবেক সিক্রেট পুলিশের সদস্য, মি.
এক্সের সাথে কোনোভাবে কি দেখা করা সম্ভব?
25
00:01:15,160 --> 00:01:18,830
আপনি জাপান থেকে আসা একজন সাংবাদিক, তাই না?
26
00:01:18,830 --> 00:01:22,200
মি. এক্সের সাথে দেখা করে আপনি কী জানতে চান?
27
00:01:22,620 --> 00:01:25,170
আম... আসলে...
28
00:01:25,170 --> 00:01:28,340
আমি স্নায়ুযুদ্ধের সময়কার, এই দেশে চলা
অপহরণ ও মানুষদের বন্দি করা নিয়ে
29
00:01:28,340 --> 00:01:31,210
ঘটা ঘটনাগুলো নিয়ে তদন্ত করার কথা ভাবছিলাম।
30
00:01:31,880 --> 00:01:33,920
ওরা খুব বিপদজনক লোক, জানেন?
31
00:01:35,300 --> 00:01:38,220
সেই সময়, নিজের জীবন বাজি রেখে
এই সাক্ষাৎকারটা নিয়েছিলাম।
32
00:01:39,060 --> 00:01:41,100
এখনো ওরা তেমনই বিপদজনক।
33
00:01:41,100 --> 00:01:43,640
এই কারণেই, আমার এই লেখা তখন বেশ ঝড় তুলেছিল।
34
00:01:45,060 --> 00:01:48,520
ডিটেকটিভ সুকের কেসের ব্যাপারে জানেন না আপনি?
35
00:01:48,520 --> 00:01:50,820
কী সাংবাদিক আপনি!
36
00:01:51,780 --> 00:01:53,610
আপনি নাকি চেকও জানেন না...
37
00:01:53,610 --> 00:01:56,490
কিন্তু, আপনি যেহেতু সিক্রেট
পুলিশদের নিয়ে তদন্ত করছেন...
38
00:01:56,490 --> 00:01:59,030
আপনার ইতোমধ্যেই এই খবরটা জানার কথা!
39
00:01:59,030 --> 00:02:00,950
এই নিন। আমাদের পেপারে আজ খবর ছাপানো হয়েছে।
40
00:02:00,950 --> 00:02:01,950
জার্মান তো পড়তে পারেন, তাই না?
41
00:02:03,710 --> 00:02:05,870
সুক, প্রাগ পুলিশ বিভাগের এক তরুণ ডিটেকটিভ...
42
00:02:05,870 --> 00:02:08,830
পুলিশের প্রধান কার্যালয় থেকে আগত, এক বিশেষ
তদন্তকারী দলের দুজন কর্মকর্তাকে গুলি করে মেরেছে...
43
00:02:08,840 --> 00:02:10,540
এবং বর্তমানে পলাতক।
44
00:02:11,550 --> 00:02:16,880
ইন্সপেক্টর জিমানের মৃত্যুর পর সাবেক চেকোস্লোভাকিয়া
সিক্রেট পুলিশ আর বর্তমান চেক পুলিশ বিভাগের মধ্যের...
45
00:02:16,890 --> 00:02:19,180
...গোপণ যোগাযোগের বিষয়টি স্পষ্ট হয়ে গেছে।
46
00:02:19,720 --> 00:02:23,180
উপরন্তু, ডিটেকটিভ সুকই সবার প্রথম প্রাগ থানার
প্রধান কর্মকর্তা এবং বাকি দুইজন ইন্সপেক্টরের সাথে...
47
00:02:23,180 --> 00:02:26,350
সাবেক চেকোস্লোভাকিয়া সিক্রেট পুলিশের
মধ্যের সম্পর্কের ব্যাপারে জানতে পেরেছিল।
48
00:02:26,350 --> 00:02:32,190
সেই তিনজনকে কেউ একজন বিষ প্রয়োগে হত্যা করে,
এবং এর ফলে সুককে কিছুটা সন্দেহ করা হয়।
49
00:02:32,610 --> 00:02:37,070
বিশেষ তদন্তকারী দল
সুকের উপর নজর রাখছিল।
50
00:02:37,070 --> 00:02:42,700
যে দুজন পুলিশ কর্মকর্তা তার উপর
নজর রাখছিল, তাদের সুক মেরে ফেলে।
51
00:02:44,870 --> 00:02:47,210
একজন তরুণ ডিটেকটিভ...
52
00:02:49,580 --> 00:02:50,960
তার ভবিষ্যৎ বেশ উজ্জ্বল ছিল...
53
00:02:51,630 --> 00:02:53,460
বিড়বিড় করে কী বলছেন?
54
00:02:54,340 --> 00:02:56,380
তিনজন পুলিশ কর্মকর্তাকে বিষ প্রয়োগে হত্যা...
55
00:02:57,510 --> 00:02:59,010
হুইস্কি বনবন...
56
00:03:00,430 --> 00:03:02,430
পেশি শিথিলকারক...
57
00:03:04,640 --> 00:03:05,930
ইয়োহান!
58
00:04:33,420 --> 00:04:37,760
Contact
59
00:04:40,070 --> 00:04:41,700
মাফ করবেন...
60
00:04:41,700 --> 00:04:44,200
ইয়ান সুকের মা কি এখানে আছেন?
61
00:04:45,080 --> 00:04:46,410
আপনি কি পুলিশের লোক?
62
00:04:47,160 --> 00:04:48,120
না।
63
00:04:53,540 --> 00:04:55,750
তিনি ৪০৯ নম্বর রুমে আছেন।
64
00:04:55,750 --> 00:04:56,960
ধন্যবাদ।
65
00:04:56,960 --> 00:04:57,920
আম...
66
00:04:58,630 --> 00:05:00,680
আমার মতে, উনার সাথে দেখা করে
আপনি নিজের সময় নষ্ট করছেন।
67
00:05:20,900 --> 00:05:23,410
আপনি ইয়ান সুকের মা, তাই না?
68
00:05:24,950 --> 00:05:26,160
ইয়ান?
69
00:05:28,910 --> 00:05:31,910
ইয়ান, তুই এসেছিস।
70
00:05:33,420 --> 00:05:34,920
না... আমি...
71
00:05:34,920 --> 00:05:36,920
এসে খুব ভালো করেছিস, ইয়ান।
72
00:05:37,550 --> 00:05:40,630
কাছে আয় তো, তোর মুখটা দেখি, ইয়ান।
73
00:05:41,590 --> 00:05:44,260
আপনি উঠবেন না।
74
00:05:44,260 --> 00:05:45,640
ইয়ান...
75
00:05:46,810 --> 00:05:50,140
আপনার ছেলের সাথে আপনার কথা হয়েছে?
76
00:05:51,730 --> 00:05:57,900
শোন। আমার প্রতিবেশী, কাথেরিনা এখনো
আমাকে আমার পুতুল ফেরত দেয়নি।
77
00:05:57,900 --> 00:06:02,400
মারিয়া আমাকে ঐ দামি পুতুলটা দিয়েছিল।
78
00:06:02,400 --> 00:06:03,910
আপনার ছেলে...
79
00:06:07,580 --> 00:06:11,120
আপনার ছেলে নির্দোষ।
80
00:06:16,380 --> 00:06:18,960
আচ্ছা, আমি তবে আসি।
81
00:06:19,550 --> 00:06:20,590
থাম...
82
00:06:22,010 --> 00:06:23,420
ইয়ান।
83
00:06:23,430 --> 00:06:26,680
আবার কি ওখানে খেলছিলি?
84
00:06:27,890 --> 00:06:31,930
তুই ওখানে চোর-পুলিশ খেলিস, তাই না?
85
00:06:33,940 --> 00:06:35,560
সেটা কোথায়?
86
00:06:35,560 --> 00:06:40,150
তুই মনে করিস যে আমি কিছু জানিনা,
কিন্তু আমি সব জানিন।
87
00:06:40,940 --> 00:06:43,440
বার্নো গলির সেই পুরোনো বিল্ডিংয়ে।
88
00:06:45,200 --> 00:06:46,570
আপনি তাহলে জানতেন।
89
00:06:47,370 --> 00:06:50,330
হ্যাঁ, জানতাম।
90
00:06:51,450 --> 00:06:52,750
পরে দেখা হবে।
91
00:06:52,750 --> 00:06:55,040
সাবধানে থাকিস।
92
00:06:55,040 --> 00:06:57,330
বেশি রাত করিস না, ঠিক আছে?
93
00:07:03,380 --> 00:07:08,470
অনেক, অনেককাল আগে...
94
00:07:08,470 --> 00:07:11,760
দূরের এক দেশে এক নামহীন দানব বাস করত।
95
00:07:13,640 --> 00:07:20,020
সেই দানবটির একটি নামের খুব শখ ছিল।
96
00:07:24,400 --> 00:07:30,910
অনেক, অনেককাল আগে, দূরের এক
দেশে এক নামহীন দানব বাস করত।
97
00:07:39,540 --> 00:07:43,550
আমি কিছু খাবার আর একটা পেপার নিয়ে এলাম।
98
00:07:43,550 --> 00:07:45,760
তুমি তো রাতারাতি সেলিব্রিটি বনে গেছ।
99
00:07:48,340 --> 00:07:52,260
আমি যে সেই টেপ আর গবেষণার
তথ্যগুলো আমার মাকে পাঠিয়ে দিয়েছি...
100
00:07:52,260 --> 00:07:54,390
সেটা কি কেউ জেনে ফেলেছে
বলে আপনার মনে হয়?
101
00:07:54,390 --> 00:07:56,100
জানিনা।
102
00:07:56,100 --> 00:07:59,940
আমাদের থেকে তার কাছেই
ওসব বেশি সুরক্ষিত থাকবে।
103
00:07:59,940 --> 00:08:06,740
কিন্তু তোমার এই কেসের ঘটনার সাথে
আরেকটি কেসের ঘটনার খুব মিল আছে...
104
00:08:07,820 --> 00:08:08,740
আরেকটি কেস?
105
00:08:09,360 --> 00:08:13,200
দশ বছর আগে, জার্মানির ডুসেলডর্ফে...
106
00:08:13,200 --> 00:08:18,460
এক হাসপাতালের ডিরেক্টর এবং দুজন
ডাক্তারকে বিষ দিয়ে হত্যা করা হয়েছিল।
107
00:08:18,460 --> 00:08:21,250
এই ঘটনায় এক তরুণ সার্জনকে সন্দেহ করা হয়।
108
00:08:22,290 --> 00:08:23,960
পরে সেই সার্জনের কী হয়েছিল?
109
00:08:23,960 --> 00:08:28,170
সে এখনো পালিয়ে বেড়াচ্ছে, আর নিজেকে
নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে।
110
00:08:35,140 --> 00:08:37,100
তোমার অবস্থা তার চেয়ে ঢের ভালো।
111
00:08:37,100 --> 00:08:39,020
অন্তত তোমার ক্ষেত্রে একজন প্রত্যক্ষদর্শী
হিসেবে আমাকে পেয়েছ।
112
00:08:39,900 --> 00:08:43,270
আমার বাসায় আসার সময়,
সিঁড়িতে আপনি তাকে দেখেছিলেন...
113
00:08:43,820 --> 00:08:45,190
হ্যাঁ...
114
00:08:45,190 --> 00:08:46,480
এক সুন্দরী সোনালীচুলো মেয়ে।
115
00:08:46,900 --> 00:08:51,450
যদি সেই মেয়েটাই আসল খুনি হয়,
আমাদের তাকে খুঁজে বের করতে হবে!
116
00:08:51,450 --> 00:08:52,620
সুক...
117
00:08:52,620 --> 00:08:55,160
নয়তো, সারাজীবন আমাকে পালিয়ে বেড়াতে হবে।
118
00:08:55,160 --> 00:08:57,330
আমার সাথেই কেন এমন হলো?!
119
00:08:57,330 --> 00:08:59,250
আমি কী করেছি?!
120
00:08:59,250 --> 00:09:00,250
শান্ত হও!
121
00:09:00,790 --> 00:09:04,790
আমি কি এভাবেই সবার
মধ্যে থেকে উধাও হয়ে যাব?
122
00:09:04,800 --> 00:09:05,750
শান্ত হও!
123
00:09:06,340 --> 00:09:07,960
নিজেকে শক্ত করো!
124
00:09:07,970 --> 00:09:09,760
আমি তোমাকে নিজের উপর আস্থা রাখতে বলিনি?
125
00:09:10,510 --> 00:09:13,720
সবশেষে, কেবল নিজের উপরই বিশ্বাস রাখা যায়।
126
00:09:18,100 --> 00:09:20,060
হ্যাঁ, খুব ভালো।
127
00:09:20,060 --> 00:09:21,480
চলো, খাওয়া যাক।
128
00:09:24,650 --> 00:09:25,730
এই ঘরে...
129
00:09:26,730 --> 00:09:30,740
ছোট থাকতে, আমি পুলিশ
হওয়ার অভিনয় করতাম।
130
00:09:32,070 --> 00:09:33,990
এটা ছিল দারোগার টেবিল।
131
00:09:36,700 --> 00:09:39,750
এটা এখনো এখানে আছে দেখে অবাক হলাম।
132
00:09:41,080 --> 00:09:43,750
আমি এখানে দাঁড়িয়ে সবাইকে অর্ডার দিতাম...
133
00:09:45,340 --> 00:09:47,750
টিভিতে দেখা সেসব নাটকের মতো করে।
134
00:09:47,760 --> 00:09:48,840
অফিসারস...
135
00:09:48,840 --> 00:09:50,630
এবারের কেসটা খুব জটিল।
136
00:09:50,630 --> 00:09:52,510
আমি চাই সবাই নিজের সেরাটা দিক।
137
00:09:53,680 --> 00:09:55,470
সবসময় ন্যায়ের পথে চলবে।
138
00:09:56,390 --> 00:09:58,220
অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়া যাবেনা।
139
00:10:01,440 --> 00:10:02,980
ছোটকালের কথা মনে পড়ে গেল...
140
00:10:10,900 --> 00:10:11,940
সুক!
141
00:10:12,740 --> 00:10:13,450
সুক!
142
00:10:15,620 --> 00:10:17,030
সুক!
143
00:10:24,330 --> 00:10:26,040
আমাদের ঘিরে ফেলা হয়েছে!
144
00:10:28,950 --> 00:10:30,290
ধৈর্য ধরো, সুক!
145
00:10:31,120 --> 00:10:33,870
জানালার কাছে থাকা বিপদজনক,
তোমাকে টেবিলটার পেছনে নিয়ে যাচ্ছি।
146
00:10:33,870 --> 00:10:35,540
আমি মারা যেতে চলেছি...
147
00:10:36,000 --> 00:10:37,630
ধৈর্য ধরো!
148
00:10:37,630 --> 00:10:39,000
গুলি কে চালালো?
149
00:10:39,010 --> 00:10:40,760
চেকোস্লোভাকিয়া সিক্রেট পুলিশের লোক?!
150
00:10:45,220 --> 00:10:47,100
ওরা কোথা থেকে গুলি করছে?
151
00:10:49,140 --> 00:10:50,430
তুমি ঠিক হয়ে যাবে, সুক।
152
00:10:50,430 --> 00:10:51,470
ওরা কোনো গুরুত্বপূর্ণ অঙ্গে গুলি করেনি।
153
00:10:52,480 --> 00:10:53,850
আমি তোমার পিস্তলটা নিলাম।
154
00:11:03,610 --> 00:11:04,320
টেপ!
155
00:11:25,180 --> 00:11:25,720
সুক!
156
00:11:28,970 --> 00:11:30,350
সুক...
157
00:11:30,350 --> 00:11:31,810
দাঁড়াও, আমি আসছি!
158
00:11:34,770 --> 00:11:36,690
ওরা ইচ্ছা করেই শরীরের গুরুত্বপূর্ণ
জায়গায় গুলি করছে না।
159
00:11:39,440 --> 00:11:40,150
টেপ!
160
00:11:40,730 --> 00:11:42,400
টেপটা এখানে নেই!
161
00:11:43,860 --> 00:11:46,570
ওরা আমাদের দেখতে পাচ্ছে?!
162
00:11:49,830 --> 00:11:50,910
মি. গ্রিমার!
163
00:11:51,700 --> 00:11:53,120
আমি এখানে!
164
00:11:53,120 --> 00:11:54,160
আমি এখানেই আছি, সুক!
165
00:11:56,040 --> 00:11:57,500
তোমাকে এক্ষুণি তোমার কাছে যাচ্ছি।
166
00:12:08,390 --> 00:12:09,720
ব্যাথা!
167
00:12:09,720 --> 00:12:12,310
খুব ব্যাথা করছে!
168
00:12:12,310 --> 00:12:14,060
সব ঠিক আছে...
169
00:12:14,230 --> 00:12:16,560
আমি মরে গেলাম...
170
00:12:17,230 --> 00:12:18,060
চুপ করো!
171
00:12:20,860 --> 00:12:22,770
মি. গ্রিমার!
172
00:12:22,780 --> 00:12:23,570
কথা বোলোনা!
173
00:12:23,990 --> 00:12:27,530
আপনার...
174
00:12:27,530 --> 00:12:29,570
আপনার পালিয়ে যাওয়া উচিত...
175
00:12:30,370 --> 00:12:32,160
বোকার মতো কথা বোলোনা!
176
00:12:38,370 --> 00:12:39,080
উপরে?
177
00:12:40,080 --> 00:12:41,750
ওদেরকে শেষ করে দেওয়ার সময় এসে পড়েছে।
178
00:12:41,750 --> 00:12:43,340
না আরেকটু অপেক্ষা করা যাক।
179
00:12:44,090 --> 00:12:45,550
চেক...
180
00:12:45,550 --> 00:12:47,010
কী বলছে ওরা?
181
00:12:48,050 --> 00:12:48,930
আচ্ছা!
182
00:12:49,640 --> 00:12:51,470
ডানদিকে গোল হয়ে দাঁড়াও!
183
00:12:51,470 --> 00:12:52,930
ওখানে আরেকজন লোক লাগবে!
184
00:12:59,310 --> 00:13:00,230
টেপ!
185
00:13:07,190 --> 00:13:09,240
ব্যাথা!
186
00:13:12,070 --> 00:13:13,740
চলো এখনই হামলা করি!
187
00:13:14,160 --> 00:13:15,950
আমার ক্ষুধা লেগেছে।
188
00:13:15,950 --> 00:13:18,750
এখনো দুপুরের খাবার খাইনি।
189
00:13:18,750 --> 00:13:19,580
আমিও রে ভাই!
190
00:13:20,790 --> 00:13:22,250
চলো ছাদটা ভেঙে ফেলি!
191
00:13:26,340 --> 00:13:28,630
আমি মরতে চাই না...
192
00:13:30,470 --> 00:13:34,600
আজ কী খাওয়া যায়, বলো তো?
193
00:13:34,720 --> 00:13:36,770
আমাকে ঐ মেশিনগুলো দাও।
194
00:13:37,850 --> 00:13:40,020
আমি একটা ভালো ইতালিয়ান
রেস্টুরেন্টের খোঁজ পেয়েছি!
195
00:13:40,020 --> 00:13:41,440
কারো কাছে সিগারেট হবে?
196
00:13:41,440 --> 00:13:44,110
আমার ইতালিয়ান খাওয়ার ইচ্ছে নেই।
197
00:13:44,110 --> 00:13:45,690
এই ড্রিলিং মেশিন তো কাজ করেনা!
198
00:13:45,690 --> 00:13:49,820
কী বালের সিগারেট... খামুনা এইটা বাল!
199
00:13:49,820 --> 00:13:51,780
কী, আবার চাইনিজ খাবার?
200
00:13:51,780 --> 00:13:55,030
আরো বড় কোনো মেশিন দে! ঐটার মতো!
201
00:13:55,030 --> 00:14:01,670
চাইনিজ না রে ভাই, ভিয়েতনামি!
202
00:14:18,060 --> 00:14:19,640
কে আপনি?!
203
00:14:19,640 --> 00:14:20,180
কে আপনি?!
204
00:14:20,180 --> 00:14:21,810
জার্মান জানেন?
205
00:14:21,810 --> 00:14:22,940
একটু একটু...
206
00:14:23,810 --> 00:14:25,310
আপনি এখানে কী করছেন?
207
00:14:26,360 --> 00:14:28,320
আ-আপনি কে?
208
00:14:28,440 --> 00:14:31,320
আগে প্রশ্নের উত্তর দিন!
আপনি এখানে কী করছেন?
209
00:14:32,570 --> 00:14:34,530
আমার কাজ শেষ।
210
00:14:35,070 --> 00:14:38,450
সবাই এর মধ্যেই ঐ বিল্ডিংয়ের ঢুকে পড়েছে...
211
00:14:38,450 --> 00:14:41,830
ঐ ডিটেকটিভ আর পাতলা
লোকটাকে মারার জন্য।
212
00:14:44,250 --> 00:14:45,580
বেশিই দেরি করে ফেললাম?!
213
00:15:03,850 --> 00:15:05,150
একেবারে শুনশান...
214
00:15:43,060 --> 00:15:45,810
মন্সটার...
215
00:15:53,610 --> 00:15:56,150
আপনি...
216
00:15:57,070 --> 00:15:59,910
ম্যাগনিফিসেন্ট স্টাইনার...
217
00:16:00,740 --> 00:16:01,950
মি. গ্রিমার...
218
00:16:03,120 --> 00:16:05,290
ম্যাগনিফিসেন্ট স্টাইনার...
219
00:16:06,370 --> 00:16:08,080
আবার তার খেল দেখিয়েছে।
220
00:16:09,670 --> 00:16:10,920
মি. গ্রিমার!
221
00:16:11,550 --> 00:16:15,420
ডাক্তার, শেষ পর্যন্ত আপনি এলেন।
222
00:16:16,680 --> 00:16:18,430
দয়াকরে ওকে বাঁচান।
223
00:16:21,510 --> 00:16:24,100
ছেলেটা খুব ভালো।
224
00:16:24,100 --> 00:16:27,390
দয়াকরে ওকে বাঁচান।
225
00:16:27,400 --> 00:16:30,060
আর বাকি সবারও আপনার সাহায্য লাগবে।
226
00:16:32,480 --> 00:16:35,150
এখানে এসব কী হয়েছে?!
227
00:16:39,120 --> 00:16:41,160
এসব সম্ভবত আমারই কাজ।
228
00:16:43,830 --> 00:16:45,370
আমার মধ্যে বাস করা...
229
00:16:46,460 --> 00:16:48,120
আমার অন্য সত্তার।
230
00:16:51,840 --> 00:16:57,130
আমি ছোটতে ৫১১ কিন্ডারহাইমে ছিলাম।
231
00:17:02,720 --> 00:17:04,970
দ্য ম্যাগনিফিসেন্ট স্টাইনার!
232
00:17:06,230 --> 00:17:09,270
বাচ্চারা, তোমরা টিভির সামনেই আছ তো?
233
00:17:09,270 --> 00:17:12,650
জানিনা আজ আমাদের জন্য
কোন অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে?
234
00:17:12,650 --> 00:17:16,570
যখনই বিপদে পড়বে, আমাকে ডাকবে!
235
00:17:16,570 --> 00:17:19,860
যেকোনো সময়, যেখানেই তোমরা থাকো না
কেন, আমি তোমাদের বাঁচাতে পৌঁছে যাব!
236
00:17:20,820 --> 00:17:24,370
আমি সর্বশক্তিমান স্টাইনার!
237
00:17:24,370 --> 00:17:26,830
শয়তানেরা আমার হাত থেকে
পার পাবেনা, কারণ আমার নাম...
238
00:17:26,830 --> 00:17:29,370
দ্য ম্যাগনিফিসেন্ট স্টাইনার?!
239
00:17:35,340 --> 00:17:40,880
যখনই টিভিতে "দ্য ম্যাগনিফিসেন্ট স্টাইনার"
হতো, আমি টিভির কাছ থেকে নড়তাম না।
240
00:17:42,600 --> 00:17:45,390
সেখানে প্রধান চরিত্রে ছিল একজন ভীতু লোক।
241
00:17:46,520 --> 00:17:50,230
সবসময়, কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তে খারাপ
লোকেরা ওকে মারতে শুরু করত...
242
00:17:51,310 --> 00:17:56,730
কিন্তু যখন ওর জ্ঞান ফিরত, ও দেখত ম্যাগনিফিসেন্ট
স্টাইনার এসে খারাপ লোকগুলোর ভর্তা বানিয়ে গেছে।
243
00:18:01,240 --> 00:18:06,410
ও কখনো বুঝতেই পারেনি যে, ও-ই
ছিল আসলে ম্যাগনিফিসেন্ট স্টাইনার...
244
00:18:07,330 --> 00:18:10,410
যখনই ও বিপদ পড়ত, স্টাইনার এসে পড়ত...
245
00:18:11,290 --> 00:18:13,500
আর সব বাজে লোকদের মারত।
246
00:18:15,250 --> 00:18:21,990
শৈশবের স্মৃতি বলতে কেবল টিভিতে সেই "ম্যাগনিফিসেন্ট
স্টাইনার" কার্টুন দেখার কথাই আমার মনে আছে...
247
00:18:22,800 --> 00:18:25,930
আমার বাকি সব স্মৃতি...
248
00:18:27,060 --> 00:18:32,060
৫১১ কিন্ডারহাইম মুছে ফেলেছে।
249
00:18:34,270 --> 00:18:39,820
এগুলো জেনে সম্ভবত আপনার কোনো লাভ নেই।
কারণ এসব আপনার ভাববার মতো বিষয় নয়।
250
00:18:39,820 --> 00:18:42,740
হয়ে গেছে, সবাইকে যতটুকু পারা যায়,
প্রাথমিক চিকিৎসা দিয়ে দিয়েছি।
251
00:18:42,740 --> 00:18:44,160
সুকের কী অবস্থা?
252
00:18:44,160 --> 00:18:45,780
ও বাঁচবে তো?
253
00:18:46,740 --> 00:18:49,790
সবগুলো গুলি ওর শরীরের
মধ্য দিয়ে চলে গেছে...
254
00:18:49,790 --> 00:18:54,120
কিন্তু ওর বগলের নিচের ধমনী খুব
বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
255
00:18:54,130 --> 00:18:57,750
কিন্তু, আমি এখনকার মতো
রক্তপার বন্ধ করতে পেরেছি।
256
00:18:58,250 --> 00:19:01,210
এর বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব নয়।
257
00:19:01,220 --> 00:19:03,760
ওকে এখন খুব দ্রুত কোনো
হাসপাতালে নিয়ে যেতে হবে।
258
00:19:05,930 --> 00:19:07,010
মি. গ্রিমার...
259
00:19:07,970 --> 00:19:10,930
আপনি বললেন যে ওসব
আমার ভাববার বিষয় নয়।
260
00:19:10,930 --> 00:19:13,060
কিন্তু তা ঠিক নয়।
261
00:19:13,810 --> 00:19:16,020
বিশেষ করে ৫১১ কিন্ডাহাইম।
262
00:19:19,070 --> 00:19:21,570
এখন, একটা অ্যাম্বুলেন্স ডাকুন!
263
00:19:25,320 --> 00:19:26,950
ওখানে তিনজন আছে।
264
00:19:26,950 --> 00:19:29,280
এখানে আরেকটা স্ট্রেচার লাগবে! জলদি!
265
00:19:30,330 --> 00:19:31,750
আহতদের কী অবস্থা?
266
00:19:31,750 --> 00:19:33,830
তাদের খুব দ্রুত চিকিৎসা দিতে হবে, কিন্তু...
267
00:19:33,830 --> 00:19:35,080
কিন্তু কী?!
268
00:19:35,080 --> 00:19:37,580
সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
269
00:19:37,590 --> 00:19:38,790
আর সেটা খুব ভালোভাবেই দেওয়া হয়েছে।
270
00:19:39,550 --> 00:19:41,800
খুব ভালোভাবে প্রাথমিক চিকিৎসা...?
271
00:19:49,010 --> 00:19:51,260
ঘটনাটা খবরে দেখাচ্ছে।
272
00:19:51,270 --> 00:19:52,810
কী বলছে খবরে?
273
00:19:53,730 --> 00:19:56,190
জানিনা। সবকিছু চেকে।
274
00:19:56,190 --> 00:19:58,560
আহতদের কোন হাসপাতালে নিয়ে
যাওয়া হয়েছে, সেটা বুঝতে পারলাম শুধু।
275
00:19:59,610 --> 00:20:02,150
ইয়াকুব জিমা মেমোরিয়াল হাসপাতাল।
276
00:20:02,150 --> 00:20:05,700
হয়তো পুলিশেরা সুককে গ্রেফতার করবে...
277
00:20:06,280 --> 00:20:07,660
কিন্তু সে...
278
00:20:08,950 --> 00:20:10,160
সে নিরপরাধ, তাই না?
279
00:20:11,660 --> 00:20:12,870
হ্যাঁ।
280
00:20:14,330 --> 00:20:16,750
যদি আমি গিয়ে সাক্ষ্য দিই...
281
00:20:18,750 --> 00:20:21,880
ডা. তেনমা, আপনি কেন...
282
00:20:21,880 --> 00:20:24,340
তার চেয়ে বড় কথা হলো,
একটু আগে যা বললেন...
283
00:20:25,090 --> 00:20:29,010
আমাকে ৫১১ কিন্ডারহাইমের
কথা বলতে পারবেন?
284
00:20:31,010 --> 00:20:33,520
সত্যি বলতে, আমার তেমন কিছু মনে নেই।
285
00:20:38,560 --> 00:20:40,060
কিছু ছোট ছোট ঘটনা ছাড়া...
286
00:20:41,270 --> 00:20:43,150
বাকি কোনো কিছু মনে করতে পারিনা।
287
00:20:49,530 --> 00:20:51,240
অন্ধকার বারান্দা...
288
00:20:52,540 --> 00:20:54,620
ছাদের ফাটল...
289
00:20:55,500 --> 00:20:57,040
দরজার ক্যাঁচক্যাঁচ শব্দ...
290
00:20:59,080 --> 00:21:00,580
একটা নোংরা বিছানা...
291
00:21:03,670 --> 00:21:09,050
ঐ জায়গা ছাড়ার কিছু পরের সময়কার
স্মৃতিগুলো আমার স্পষ্ট মনে আছে।
292
00:21:10,510 --> 00:21:13,850
কেউ কেউ বলে তখন আমার বয়স ছিল চৌদ্দ...
293
00:21:14,520 --> 00:21:18,890
আমাকে এক অদ্ভুত স্কুলে ভর্তি করানো হয়...
294
00:21:18,890 --> 00:21:21,060
সেখানে আমার নতুন একটা নাম রাখা হয়।
295
00:21:21,940 --> 00:21:24,820
উলফগ্যাং গ্রিমার।
296
00:21:27,610 --> 00:21:31,360
আমার পরিবার-প্রতিবেশী সবই ছিল সাজানো।
297
00:21:32,450 --> 00:21:35,790
আমাদের সেই জায়গা ছেড়ে
যাবার অনুমতি ছিল না।
298
00:21:36,750 --> 00:21:39,250
কেউ আমার বাবা হওয়ার ভান করত।
299
00:21:39,250 --> 00:21:41,540
কেউ আমার মা হওয়ার ভান করত।
300
00:21:42,460 --> 00:21:45,750
আমাকে অনেকগুলো ভাষা
শিখতে বাধ্য করা হয়েছিল...
301
00:21:45,760 --> 00:21:50,590
রাশিয়ান, ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ...
302
00:21:50,590 --> 00:21:52,050
স্পাই ট্রেনিং?
303
00:21:52,970 --> 00:21:56,180
আমাকে যা কিছু শেখানো হয়েছিল...
304
00:21:57,100 --> 00:21:58,900
তার মধ্যে কোনটা শেখা
সবচেয়ে কঠিন ছিল, জানেন?
305
00:22:00,940 --> 00:22:02,190
হাসতে শেখা।
306
00:22:04,730 --> 00:22:08,400
ঠিক আছে, আমাদের এখন হাসপাতালে
সুকের কাছে যাওয়া উচিত।
307
00:22:09,400 --> 00:22:12,860
মি. গ্রিমার, আমি খবরে দেখলাম...
308
00:22:12,870 --> 00:22:15,410
প্রধান সন্দেহভাজন হিসেবে
আপনাকে খোঁজা হচ্ছে।
309
00:22:15,410 --> 00:22:19,450
একমাত্র আমিই প্রমাণ
করতে পারি যে, সুক নির্দোষ।
310
00:22:27,000 --> 00:22:34,000
অনুবাদক:
ফেরদৌস শুভ