1 00:00:03,000 --> 00:00:05,670 তোমার তাড়াতাড়ি... এখান থেকে পালানো উচিত...! 2 00:00:05,670 --> 00:00:07,050 পুলিশ এসে পড়বে... 3 00:00:07,050 --> 00:00:08,170 ক-কিন্তু... 4 00:00:08,840 --> 00:00:10,590 ড্রেসডেন... 5 00:00:10,590 --> 00:00:12,180 ট্রেন স্টেশনে অপেক্ষা কোরো... 6 00:00:17,980 --> 00:00:18,930 তাড়াতাড়ি আমাকে মেসেজটা দাও। 7 00:00:21,310 --> 00:00:22,270 এই যে। 8 00:00:24,020 --> 00:00:25,610 চেদক ব্রিজ... 9 00:00:25,610 --> 00:00:27,190 থ্রি ফ্রগস...? 10 00:00:27,190 --> 00:00:29,490 আর আমার বাবা এটাও বলেছে... 11 00:00:30,160 --> 00:00:33,120 "যে মন্সটারকে তুমি ধাওয়া করছ, সে যদি যমজ হয়..." 12 00:00:34,120 --> 00:00:36,990 "সেই যমজদের মা এখনো জীবিত..." 13 00:00:37,000 --> 00:00:39,620 "এবং প্রাগে বাস করছে।" 14 00:02:10,720 --> 00:02:11,930 এইতো! 15 00:02:14,680 --> 00:02:15,980 ঐখানে! 16 00:02:16,810 --> 00:02:19,770 আরে, ফেরত দাও! 17 00:02:19,770 --> 00:02:21,310 পাস কর! 18 00:02:21,320 --> 00:02:22,020 সুন্দর! 19 00:02:22,020 --> 00:02:22,650 ঐদিকে! 20 00:02:22,650 --> 00:02:24,730 থামো! আমাকে জুতা ফিরিয়ে দাও! 21 00:02:25,720 --> 00:02:29,470 গ্রিমার 22 00:02:30,910 --> 00:02:32,990 কাজ কেমন চলছে, মি. গ্রিমার? 23 00:02:32,990 --> 00:02:35,750 যেটা খুঁজছিলেন সেটা খুঁজে পেলেন? 24 00:02:36,660 --> 00:02:38,410 পূর্ব আর পশ্চিম জার্মানি এক হয়ে যাওয়ার পর... 25 00:02:38,420 --> 00:02:41,330 এই প্রতিষ্ঠানের কাজের ধরণ পুরোপুরি বদলে গেছে... 26 00:02:41,340 --> 00:02:43,750 তাই আমাদের কাছে আগেকার শুধু এই কাগজপত্রগুলোই আছে। 27 00:02:44,300 --> 00:02:48,380 না, আপনাকে এভাবে ঝামেলায় ফেলার জন্য দুঃখিত, ডিরেক্টর আলব্রেখত। 28 00:02:48,380 --> 00:02:52,010 এইগুলোও আজকাল খুব একটা দেখা যায়না। 29 00:02:52,010 --> 00:02:54,560 বার্লিন প্রাচীরের পতনের পর থেকে... 30 00:02:54,560 --> 00:02:59,310 পূর্ব জার্মানির বেশিরভাগ স্পর্শকাতর নথিপত্রগুলো গায়েব হয়ে গেছে। 31 00:03:00,480 --> 00:03:02,020 কিন্তু... 32 00:03:02,020 --> 00:03:08,280 একটা বিষয় নিশ্চিত যে, পূর্ব জার্মানির অনাথাশ্রমগুলোতে শিশু নির্যাতন করা হতো। 33 00:03:08,280 --> 00:03:09,570 কিন্তু... 34 00:03:09,570 --> 00:03:13,660 সেটা প্রমাণ করার জন্য কাগজপত্র খোঁজা সত্যিই কঠিন। 35 00:03:14,410 --> 00:03:16,160 আমিও তা-ই ভেবেছিলাম... 36 00:03:16,160 --> 00:03:18,370 পূর্ব জার্মানির অনাথাশ্রমগুলো... 37 00:03:18,370 --> 00:03:22,460 সাধারণত স্বাস্থ্য কল্যান মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হতো। 38 00:03:22,460 --> 00:03:23,710 সমস্যা সৃষ্টি হলো তাদের জন্য... 39 00:03:23,710 --> 00:03:30,680 যাদের বাবা-মা ছিল অপরাধী, সরকারবিরোধী উকিল, গুপ্তচর, অবৈধ অভিবাসী, এবং উদ্বাস্তু। 40 00:03:31,050 --> 00:03:34,050 যে সব অনাথাশ্রমে এইসব বাচ্চাদের রাখা হলো, সেগুলোর মধ্যে... 41 00:03:34,050 --> 00:03:36,410 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হওয়া... 42 00:03:36,410 --> 00:03:38,980 একটি অনাথাশ্রম ছিল বেশ কুখ্যাত। 43 00:03:38,980 --> 00:03:41,100 আমি সেই বিশেষ অনাথাশ্রমের... 44 00:03:41,100 --> 00:03:46,020 বাচ্চাদের সাথে বাজে ব্যবহার, তাদের উপর চালানো বেআইনি ব্যক্তিত্ব সংশোধন পরীক্ষা সম্পর্কে জানতে উৎসুক। 45 00:03:47,190 --> 00:03:50,570 তাই আমি সেই বিষয়ে যতটা পারা যায় তথ্য বের করতে চাচ্ছি। 46 00:03:50,570 --> 00:03:55,700 সেখানে আসলেই কী চলত তা জানার জন্যে। 47 00:03:55,700 --> 00:03:58,580 আসলেই, হাহ? 48 00:03:58,580 --> 00:04:01,540 আচ্ছা। তদন্তে লেগে পড়েছেন তবে। 49 00:04:01,790 --> 00:04:06,500 এসবে জড়িতদের হয় দেশ ছাড়া করা হয়ছে, নয়তো চুপ করিয়ে দেওয়া হয়েছে। 50 00:04:06,500 --> 00:04:08,420 ঠিক। 51 00:04:08,420 --> 00:04:11,550 আপনাদের স্কুলের নার্স, মি. শ্নুয়াও তাতে জড়িত ছিল... 52 00:04:11,550 --> 00:04:13,050 মি. শ্নুয়া? 53 00:04:13,720 --> 00:04:19,060 উনি পূর্ব জার্মানির ৬২ কিন্ডারহাইমের শিক্ষক ছিলেন। 54 00:04:19,060 --> 00:04:22,600 আমি উনার সাক্ষাৎকার নিতে চেয়েছিলাম, কিন্তু উনি মানা করে দিয়েছেন। 55 00:04:23,690 --> 00:04:25,400 আপনাদের সতর্ক থাকা উচিত। 56 00:04:25,400 --> 00:04:30,690 হতে পারে, পূর্ব জার্মানিতে থাকাকালীন মি. শ্নুয়াও শিশু নির্যাতনে জড়িত ছিলেন। 57 00:04:34,990 --> 00:04:38,950 ওহ, আমি এগুলোর ফটোকপি করতে পারি? 58 00:04:38,950 --> 00:04:40,790 ওহ, অবশ্যই! করুন! 59 00:04:41,710 --> 00:04:47,500 মি. গ্রিমার আপনি সাবেক পশ্চিম জার্মানিতেই জন্মেছিলেন আর ওখানেই সাংবাদিকতা করতেন, না? 60 00:04:47,500 --> 00:04:51,800 না, আমি এদিককারই লোক। আমি লাইপজিপের একটা সংবাদপত্রে কাজ করতাম। 61 00:04:53,090 --> 00:04:56,930 পূর্ব জার্মানির কোনো লোকও যে মানবাধিকার নিয়ে কাজ করে, জানতাম না। 62 00:04:56,930 --> 00:04:57,890 কী যে বলেন। 63 00:04:59,520 --> 00:05:04,980 সেই সময় আমাকে পুরো পৃথিবীতে ঘুরে ঘুরে সংবাদ সংগ্রহ করতে হতো। 64 00:05:09,110 --> 00:05:11,320 সরকার আমাকে এই কাজের দায়িত্ব দিয়েছিল। 65 00:05:11,820 --> 00:05:13,110 বুঝেছেন? 66 00:05:14,530 --> 00:05:16,450 আমি একজন গুপ্তচর ছিলাম। 67 00:05:19,740 --> 00:05:21,160 যাওয়া যাক! 68 00:05:22,160 --> 00:05:24,080 প্রচুর জিনিসপত্র ভরেছেন দেখছি! 69 00:05:24,080 --> 00:05:27,960 পূর্ব জার্মানির বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে সংগ্রহ করা কাগজপত্রে ভর্তি। 70 00:05:28,540 --> 00:05:30,800 আপনার একটা দারুণ রিপোর্টের অপেক্ষায় রইলাম। 71 00:05:30,800 --> 00:05:33,260 তো, এখন কোথায় যাচ্ছেন? 72 00:05:33,260 --> 00:05:35,090 প্রাগ, চেক প্রজাতন্ত্রে। 73 00:05:35,090 --> 00:05:38,090 আপনার সাহায্যের জন্য ধন্যবাদ, ডিরেক্টর। 74 00:05:54,900 --> 00:05:58,160 ওরা তখন তোমার সাথে বেশ খারাপ ব্যবহার করছিল, তাই না? 75 00:05:59,830 --> 00:06:03,160 শেষ পর্যন্ত, তোমার জুতা ছিনিয়ে নিল, হাহ? 76 00:06:03,160 --> 00:06:04,660 কান্না থামাও। 77 00:06:18,510 --> 00:06:22,510 মানুষ জুতা ছাড়াও বেঁচে থাকতে পারে। 78 00:06:22,510 --> 00:06:25,140 কারণ, আমরা সবাই জুতা ছাড়াই এই পৃথিবীতে এসেছিলাম। 79 00:06:26,390 --> 00:06:27,140 কিন্তু... 80 00:06:29,060 --> 00:06:32,060 যারা অন্যের থেকে জুতা কেড়ে নিয়ে তাদের বিরক্ত করে... 81 00:06:32,070 --> 00:06:33,150 ওরা সবচেয়ে খারাপ। 82 00:06:34,070 --> 00:06:37,950 এরকম ফালতু ছেলেদের কারণে কাঁদবে না। 83 00:06:37,950 --> 00:06:39,320 পরে দেখা হবে। 84 00:07:00,140 --> 00:07:02,430 এতো বড় জুতা পরে হাঁটতে অসুবিধা হচ্ছে? 85 00:07:03,080 --> 00:07:06,220 ড্রেসডেন ট্রেন স্টেশন 86 00:07:14,860 --> 00:07:17,400 আম, শুনুন ভাইজান... 87 00:07:17,400 --> 00:07:17,900 হাহ? 88 00:07:18,780 --> 00:07:20,150 আপনার সাথে একটু কথা বলা যাবে? 89 00:07:20,160 --> 00:07:20,910 অবশ্যই। 90 00:07:20,910 --> 00:07:22,200 কী সমস্যা? 91 00:07:22,820 --> 00:07:24,450 আসলে ব্যাপারটা হলো... 92 00:07:24,450 --> 00:07:26,450 আমি একটা সমস্যায় পড়ে গেছি... 93 00:07:26,450 --> 00:07:30,290 আমার যে ব্যাগে পাসপোর্ট ছিল, সেটি চুরি হয়ে গেছে। 94 00:07:30,290 --> 00:07:31,670 আপনার পাসপোর্ট? 95 00:07:31,670 --> 00:07:33,290 ওহ, এটা তো অনেক বড় সমস্যা। 96 00:07:34,090 --> 00:07:36,250 হ্যাঁ, সেটাই... 97 00:07:36,260 --> 00:07:39,420 আমি ভিয়েনাতে আমার বোনকে দেখতে যাচ্ছিলাম... 98 00:07:39,420 --> 00:07:43,260 গতকাল আমাকে ফোন করে জানানো হয় যে, আমার বোন হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছে... 99 00:07:43,720 --> 00:07:45,100 অজ্ঞান হয়ে গেছে? 100 00:07:45,100 --> 00:07:47,770 তাহলে তো আপনার তাড়াতাড়ি তাকে দেখতে যাওয়া উচিত! 101 00:07:47,770 --> 00:07:49,770 আমাদের এক্ষুনি পুলিশের কাছে যেতে হবে! 102 00:07:49,770 --> 00:07:51,850 ন-না, আমি গেছিলাম তাদের কাছে! 103 00:07:52,440 --> 00:07:56,190 আসলে... আমার বোনের কাছে চিকিৎসার খরচ মেটানোর মতো টাকা নেই... 104 00:07:56,190 --> 00:07:58,320 ওহ, না। খুব খারাপ হলো! 105 00:07:58,820 --> 00:08:02,110 আর আমার সব টাকা ঐ চুরি যাওয়া ব্যাগটাতেই ছিল... 106 00:08:03,990 --> 00:08:06,240 আমি তো আর যেতে পারছিনা, কিন্তু... 107 00:08:06,240 --> 00:08:09,830 আমি যদি ওকে অন্তত টাকাটা পাঠাতে পারি, তাহলে ওর খুব উপকার হবে! 108 00:08:09,830 --> 00:08:12,370 কিন্তু, এখন সেটাও করতে পারছিনা... 109 00:08:12,370 --> 00:08:14,380 আপনার কত টাকা লাগবে? 110 00:08:14,380 --> 00:08:18,590 ওহ, না! আমার অতো টাকার দরকার নেই! 111 00:08:19,090 --> 00:08:23,550 ওকে একটা হাসপাতালে নিয়ে যাওয়া আর ওর দেখাশোনা করার মতো টাকা হলেই হবে... 112 00:08:24,180 --> 00:08:26,550 আমি কেবল আপনাকে এতোটাই দিতে পারি... 113 00:08:26,720 --> 00:08:28,720 ওহ, ধন্যবাদ! 114 00:08:28,720 --> 00:08:29,930 ডাঙ্কে শোন! (ধন্যবাদ) 115 00:08:29,930 --> 00:08:32,480 আমি আপনার টাকা ফেরত দেবো, কথা দিলাম! 116 00:08:32,480 --> 00:08:35,520 ওহ, দয়াকরে আপনার ঠিকানা এখানে লিখে দিন। 117 00:08:35,520 --> 00:08:37,360 না, তা নিয়ে ভাববেন না। 118 00:08:37,360 --> 00:08:39,650 যদি এতে আপনার বোন সুস্থ হয়, তাহলেই অনেক। 119 00:08:40,360 --> 00:08:41,530 আপনাকে ধন্যবাদ! 120 00:08:41,530 --> 00:08:42,950 ঈশ্বর আপনার মঙ্গল করুক! 121 00:08:42,950 --> 00:08:45,110 ছোট বোনের যত্ন নেবেন! 122 00:08:46,160 --> 00:08:49,740 কীভাবে এমন একজনকে টাকা দিয়ে দিতে পারলেন? 123 00:08:50,500 --> 00:08:52,870 বোঝাই যাচ্ছিল লোকটা মিথ্যা বলছিল! 124 00:08:52,870 --> 00:08:53,500 মিথ্যা? 125 00:08:54,040 --> 00:08:58,340 এই লোকেরা সবসময় স্টেশনে এভাবে টাকা চেয়ে বেড়ায়। 126 00:08:58,340 --> 00:09:01,300 এভাবে আপনার ওদের ফাঁদে পা দেওয়া ঠিক হয়নি। 127 00:09:03,090 --> 00:09:04,930 আমি ওদের ফাঁদে পড়ে গেছি...? 128 00:09:07,010 --> 00:09:13,270 প্রাগে যাওয়ার ট্রেন ৩টা বেজে ১৫ মিনিটে সাত নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। 129 00:09:28,700 --> 00:09:29,990 ওহ, ধন্যবাদ। 130 00:09:29,990 --> 00:09:32,120 খুব উপকার হলো। ধন্যবাদ! 131 00:09:32,120 --> 00:09:33,000 ব্যাপার না। 132 00:09:48,050 --> 00:09:49,530 তখনকার জন্য ধন্যবাদ। 133 00:09:51,010 --> 00:09:52,520 আমি এখানে বসতে পারি? 134 00:09:52,520 --> 00:09:54,060 বসুন। 135 00:10:02,900 --> 00:10:03,730 কোথায় যাচ্ছেন আপনি? 136 00:10:05,570 --> 00:10:06,610 প্রাগ। 137 00:10:23,510 --> 00:10:25,970 আপনি জাপানিজ, তাই না? 138 00:10:27,630 --> 00:10:28,720 কোন্নিচিওয়া। 139 00:10:28,720 --> 00:10:30,260 ওহ, দোমো। 140 00:10:30,260 --> 00:10:32,810 আমি এর আগে জাপান গেছিলাম। 141 00:10:32,810 --> 00:10:33,430 ওহ... 142 00:10:34,180 --> 00:10:36,930 ভাবছি তখন থেকে কত বছর পার হয়ে গেল? 143 00:10:36,940 --> 00:10:39,770 সেটা ১৯৮২ সালে... 144 00:10:39,770 --> 00:10:42,900 ওহ্, হ্যাঁ। আমি আকিহাবারাতে গিয়েছিলাম। 145 00:10:42,900 --> 00:10:47,780 আমি ওখান থেকে কিছু ওয়্যারট্যাপ আর কিছু উচ্চপ্রযুক্তির সরঞ্জাম কিনেছিলাম। 146 00:10:47,780 --> 00:10:50,950 আর‍, এই গানটা মনে হয় খুব জনপ্রিয় ছিল। 147 00:10:50,950 --> 00:10:52,450 কী যেন ছিল... 148 00:10:52,450 --> 00:10:58,250 "কিতানো... হাকাবা দোরিনাওয়া..." 149 00:10:58,250 --> 00:11:00,500 না হলো না... 150 00:11:00,500 --> 00:11:03,210 "কিতানো..." 151 00:11:03,210 --> 00:11:04,710 সাকাবা দোরিনিওয়া। 152 00:11:05,050 --> 00:11:07,590 ওহ, হ্যাঁ! এটাই! 153 00:11:07,590 --> 00:11:13,600 "কিতানো... সাকাবা দোরিনিওয়া..." 154 00:11:14,060 --> 00:11:16,270 আর ওখানে রোবট পাওয়া যেত। 155 00:11:16,270 --> 00:11:19,850 আমার ছেলেকে একটা প্লাস্টিক মডেল কিনে দেওয়ায় কী যে খুশি হয়েছিল। 156 00:11:19,850 --> 00:11:21,190 আপনার ছেলে এখন কোথায়? 157 00:11:22,560 --> 00:11:24,570 ওহ, ও মারা গেছে। 158 00:11:33,030 --> 00:11:35,030 বর্ডার সিকিউরিটি চেকিং। 159 00:11:35,040 --> 00:11:37,040 আমাকে আপনারাদের পাসপোর্ট দেখতে দিন। 160 00:11:37,410 --> 00:11:39,290 আচ্ছা... 161 00:11:44,500 --> 00:11:45,670 ডাঙ্কে শোন। (ধন্যবাদ) 162 00:11:56,060 --> 00:11:58,350 এলবে নদী! 163 00:11:58,770 --> 00:12:01,440 এই বছর রুই মাছ কেমন ধরা পড়েছে? 164 00:12:02,730 --> 00:12:04,190 খুব ভালো না। 165 00:12:04,690 --> 00:12:06,400 ওহ্, আচ্ছা! 166 00:12:06,400 --> 00:12:09,280 আমি গতবছর এতো বড় একটা ধরেছিলাম! 167 00:12:09,900 --> 00:12:11,950 এই বছর তা আর সম্ভব নয়। 168 00:12:11,950 --> 00:12:13,660 ডাঙ্কে শোন। 169 00:12:24,590 --> 00:12:27,550 আপনার পাসপোর্ট নকল সেটা উনি ধরে ফেলেছেন। 170 00:12:34,260 --> 00:12:36,970 আপনার এখান থেকে পালানো উচিত, ডা. তেনমা। 171 00:12:37,310 --> 00:12:39,220 আপনি আমার নাম জানলেন কী করে...? 172 00:12:39,980 --> 00:12:41,430 তার চেয়ে বড় কথা হলো... 173 00:12:41,440 --> 00:12:45,940 পুলিশ আপনার জাল পাসপোর্টের কথা জেনে ফেলেছে, আর ওরা আপনাকে ধরতে আসছে। 174 00:12:46,940 --> 00:12:50,530 আপনার পালানো উচিত, ডা. তেনমা। 175 00:13:07,950 --> 00:13:08,910 এইযে, আপনি। 176 00:13:08,910 --> 00:13:10,580 আমরা এখান দিয়ে যাব। 177 00:13:11,160 --> 00:13:13,460 ও-ওহ! দুঃখিত। 178 00:13:13,460 --> 00:13:15,830 ব্যাগটা এতো বড় যে, এখানে আটকে গেছে। 179 00:13:15,840 --> 00:13:17,500 একদম নড়ানো যাচ্ছেনা। 180 00:13:17,500 --> 00:13:19,500 কী করছেন আপনি, সরুন তাড়াতাড়ি! 181 00:13:19,510 --> 00:13:22,380 আরে, রাগ করবেন না প্লিজ! 182 00:13:22,380 --> 00:13:23,930 এর মধ্যে আছেটা কী? 183 00:13:24,590 --> 00:13:26,470 গুরুত্বপূর্ণ জিনিসপত্র। 184 00:13:31,980 --> 00:13:33,850 ওহ, ছাড়া পেলাম তবে! 185 00:13:39,360 --> 00:13:41,400 একটু আগেই এখানে যিনি ছিলেন, তিনি কোথায় গেছেন জানেন আপনি? 186 00:13:41,990 --> 00:13:45,030 এই কামরায় আপনার সাথে একজন এশীয় লোক ছিল! 187 00:13:45,320 --> 00:13:46,410 জানিনা। 188 00:13:46,410 --> 00:13:48,580 হয়তো খাবারের বগিতে গেছেন? 189 00:13:48,580 --> 00:13:50,370 হেই, পাশের বগিগুলো চেক করো! 190 00:13:50,370 --> 00:13:51,080 জ্বী, স্যার! 191 00:13:51,080 --> 00:13:52,410 দুই নাম্বার বগি থেকে বলছি! 192 00:13:52,410 --> 00:13:53,500 একটি জরুরি ঘোষণা! 193 00:13:53,500 --> 00:13:56,630 একজন এশীয় লোকের কাছে একটা জাল পাসপোর্ট পাওয়া গেছে! 194 00:13:59,380 --> 00:13:59,960 কী হলো?! 195 00:14:02,260 --> 00:14:03,880 ট্রেন থামাও! 196 00:14:30,030 --> 00:14:32,240 দারুণ করেছেন! দারুণ করেছেন! 197 00:14:33,580 --> 00:14:36,460 ওরা এইদিকে আসছে না। 198 00:14:37,170 --> 00:14:40,170 ট্রেন থামায়, আমিও নেমে পড়লাম। 199 00:14:40,170 --> 00:14:42,340 ওহ, আমি এখনো আমার পরিচয় দেইনি। 200 00:14:42,340 --> 00:14:44,090 আমি গ্রিমার। 201 00:14:46,130 --> 00:14:47,630 আপনি চাইলে... 202 00:14:47,640 --> 00:14:51,600 আপনি আপনাকে বর্ডার দেখিয়ে দিতে পারি, ডা. তেনমা। 203 00:15:02,780 --> 00:15:05,070 আমি এই জায়গায়টা খুব ভালো করে চিনি... 204 00:15:05,070 --> 00:15:07,110 আমি প্রায়ই এখানে মাছ ধরতে আসি। 205 00:15:07,110 --> 00:15:08,610 পাহাড়ে চড়তে প্রচুর পরিশ্রম করা লাগলেও... 206 00:15:09,070 --> 00:15:11,870 উপর থেকে যে দৃশ্য দেখায় যায়, তার জন্য পরিশ্রম করা সার্থক। 207 00:15:13,160 --> 00:15:16,500 আপনি কেন আমাকে সাহায্য করছেন? 208 00:15:19,130 --> 00:15:23,670 সাবেক পূর্ব জার্মানিতে আমি একটা সংবাদপত্রে কাজ করতাম। 209 00:15:23,670 --> 00:15:26,590 এখন আমি একজন ফ্রিল্যান্সার সাংবাদিক যদিও... 210 00:15:26,970 --> 00:15:30,180 আমি আপনাকে নিয়ে লেখা সবগুলো খবর পড়েছি... 211 00:15:30,180 --> 00:15:32,680 আপনার ব্যাপারে আমি অনেক আগ্রহী। 212 00:15:33,720 --> 00:15:38,310 সাবেক পূর্ব জার্মানিতে, মিথ্যা মামলায় জড়ানো তো নিত্যদিনের ঘটনা ছিল। 213 00:15:38,310 --> 00:15:40,020 রাজবন্দিদের মিথ্যা মামলায় অভিযুক্ত করা হতো... 214 00:15:40,020 --> 00:15:42,190 খুনিরাও নির্দোষ প্রমাণিত হতো... 215 00:15:42,690 --> 00:15:49,450 এইসব ঘটনার ফলে, আমি আসল অপরাধী আর মিথ্যা মামলায় অভিযুক্তদের মধ্যে পার্থক্য করা শিখে গেছি। 216 00:15:51,030 --> 00:15:52,740 আপনি নিরাপরাধ। 217 00:15:52,740 --> 00:15:54,950 ঠিক বলেছি না, ডা. তেনমা? 218 00:15:56,750 --> 00:15:59,580 আমাকে ডাক্তার বলা থামাবেন? 219 00:16:01,500 --> 00:16:05,710 কিন্তু আপনি তো একজন অসাধারণ নিউরোসার্জন, তাই না, ডা. তেনমা? 220 00:16:06,380 --> 00:16:08,050 আমি আর ডাক্তার নই! 221 00:16:18,480 --> 00:16:19,890 তো? 222 00:16:19,890 --> 00:16:22,400 চমৎকার দৃশ্য, না? 223 00:16:22,900 --> 00:16:26,610 কেউ আমাদের পিছু আসছে কি-না, সেটাও এখান থেকে দেখা যাবে। 224 00:16:27,940 --> 00:16:29,690 তাহলে... 225 00:16:29,700 --> 00:16:32,820 এখানে একটু বিশ্রাম নেওয়া যাক। 226 00:16:34,450 --> 00:16:36,950 স্যান্ডউইচ খাবেন? 227 00:16:36,950 --> 00:16:38,410 আমার কাছে ওয়াইনও আছে! 228 00:16:39,290 --> 00:16:41,410 আর, এই মজাদার পনিরও আছে... 229 00:16:41,420 --> 00:16:44,880 আসলে... আহ... আমার কাছে বেশি সময় নেই... 230 00:16:45,800 --> 00:16:47,630 সূর্য ডুবতে আরো অনেক দেরি। 231 00:16:47,630 --> 00:16:50,420 অন্ধকারের মধ্যেই বর্ডার পার করতে সুবিধা হবে। 232 00:16:56,560 --> 00:16:59,310 পিকনিক করার মজাই আলাদা! 233 00:16:59,310 --> 00:17:02,350 মাঝেমধ্যেই এমন পিকনিক করা উচিত, আপনি কী বলেন, ডা. তেনমা? 234 00:17:03,600 --> 00:17:05,520 কী সুন্দর দৃশ্য! 235 00:17:05,520 --> 00:17:07,520 সাথে সুস্বাদু খাবার! 236 00:17:07,530 --> 00:17:10,860 এমন সময়গুলোতেই, বেঁচে থাকতে পেরে নিজেকে ধন্য মনে হয়। 237 00:17:14,450 --> 00:17:17,910 আপনাদের মতো ডাক্তারদের আমি শ্রদ্ধা করি। 238 00:17:17,910 --> 00:17:20,000 আমার মতো কোনো সাংবাদিক... 239 00:17:20,000 --> 00:17:24,460 হয়তো একটা ভালো কলাম লিখে মানুষকে বেঁচে থাকার আনন্দ দিতে পারে। 240 00:17:25,130 --> 00:17:29,960 কিন্তু, আপনারা... মানুষকে তাদের জীবনই ফিরিয়ে দিতে পারেন। 241 00:17:34,510 --> 00:17:35,970 আমি... 242 00:17:35,970 --> 00:17:37,510 একজনকে গুলি করেছি। 243 00:17:47,020 --> 00:17:49,360 গত মাসে, মিউনিখে... 244 00:17:49,360 --> 00:17:51,360 আমি প্রথমবার কাউকে গুলি করেছি। 245 00:17:52,950 --> 00:17:55,030 সে হয়তো মারা গেছে। 246 00:17:57,160 --> 00:17:59,780 গুলি চালানোর আগ পর্যন্ত, আমার হাত কাঁপছিল... 247 00:17:59,790 --> 00:18:01,910 আমি লক্ষ্য স্থির করতে পারছিলাম না... 248 00:18:03,290 --> 00:18:05,580 কিন্তু একবার ট্রিগারটা টানার পর... 249 00:18:05,580 --> 00:18:07,580 আমার হাত কাঁপা থেমে গেল। 250 00:18:12,220 --> 00:18:13,220 আর তারপর... 251 00:18:14,010 --> 00:18:18,800 আরেকজন বেঁচে আছে, যাকে আমাকে গুলি করতে হবে। 252 00:18:21,600 --> 00:18:24,640 আমি আর... ডাক্তার নই... 253 00:18:40,490 --> 00:18:45,120 প্রতিবার এলবে নদীতে আসলে... আমি মনে মনে ভাবি... 254 00:18:45,120 --> 00:18:49,880 আমি যদি আমার ছেলের সাথে এখানে মাছ ধরতে পারতাম। 255 00:18:51,130 --> 00:18:53,170 আপনার যে ছেলেটা মারা গেছে...? 256 00:18:53,920 --> 00:18:57,590 এখানে এত্তো বড় রুই মাছ ধরতে পারবেন! 257 00:18:57,590 --> 00:19:02,220 মাছ ধরার কী আনন্দ, ও তা না জেনেই চলে গেল। 258 00:19:02,220 --> 00:19:06,270 তখন যদি আশেপাশে আপনার মতো কোনো ডাক্তার থাকতো... 259 00:19:06,850 --> 00:19:09,600 হয়তো ওর জীবনটা বেঁচে যেত, আর... 260 00:19:13,990 --> 00:19:15,030 না, মজা করছিনা কিন্তু! 261 00:19:15,030 --> 00:19:17,320 এখানে সত্যিই এত্তো বড় মাছ ধরতে পারবেন! 262 00:19:27,420 --> 00:19:31,040 ঐ পাহাড়টা অতিক্রম করলেই, চেক বর্ডারে পৌঁছে যাবেন। 263 00:19:31,040 --> 00:19:33,170 বর্ডার পার করলে, জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা পাবেন... 264 00:19:33,170 --> 00:19:35,800 আর হয়তো কোনো গাড়িও পেয়ে যাবেন। 265 00:19:35,800 --> 00:19:38,090 আমি এখন আবার স্টেশনে ফিরে যাচ্ছি। 266 00:19:38,890 --> 00:19:39,970 ধন্যবাদ। 267 00:19:39,970 --> 00:19:42,470 আপনি অনেক সাহায্য করলেন, মি. গ্রিমার। 268 00:19:43,510 --> 00:19:47,480 শুভকামনা রইল, ডা. তেনমা। 269 00:19:49,940 --> 00:19:50,850 আচ্ছা তবে... 270 00:19:50,860 --> 00:19:54,020 আবার কখনো দেখা হলে, একসাথে পিকনিক করব। 271 00:20:02,160 --> 00:20:03,280 ডা. তেনমা... 272 00:20:06,580 --> 00:20:09,290 প্রত্যকেই নিজ কাঁধে নিজ নিজ পাপের বোঝা বয়ে নিয়ে বেড়াচ্ছে। 273 00:20:09,290 --> 00:20:11,080 সেই পাপগুলো কখনো ধুয়ে-মুছে যাবেনা। 274 00:20:11,080 --> 00:20:13,590 কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। 275 00:20:38,300 --> 00:20:42,050 প্রাগ (চেক প্রজাতন্ত্র) 276 00:20:44,030 --> 00:20:45,950 চমৎকার... 277 00:20:46,870 --> 00:20:49,750 কী সুন্দর! 278 00:20:49,750 --> 00:20:53,040 এই প্রথমবার এখানে এলাম, কিন্ত রাতের প্রাগ শহর... 279 00:20:53,040 --> 00:20:55,170 একেবারে রূপকথার কোনো শহরের মতোই দেখতে। 280 00:21:06,600 --> 00:21:08,600 এখানে বসতে পারি? 281 00:21:09,560 --> 00:21:10,890 হ্যাঁ... 282 00:21:13,940 --> 00:21:17,110 সত্যিই এই শহরটার প্রমে পড়ে গেলাম! 283 00:21:18,480 --> 00:21:19,690 আপনি মি. পেট্রোভ, তাই না? 284 00:21:20,530 --> 00:21:22,650 নিজে রাশিয়ার নাগরিকত্ব নিয়েছেন... 285 00:21:22,660 --> 00:21:24,610 আর এখন চেক প্রজাতন্ত্রে বাস করছেন। 286 00:21:25,910 --> 00:21:28,700 আমি আপনার কাছে কিছু বিষয় জানতে চাই। 287 00:21:28,700 --> 00:21:32,080 আমাকে সাহায্য করবেন, মি. পেট্রোভ? 288 00:21:32,080 --> 00:21:33,040 না... 289 00:21:33,040 --> 00:21:35,580 আপনার আসল নাম মি. রাইনহার্ড বিয়ারমান... 290 00:21:38,090 --> 00:21:41,840 পূর্ব জার্মানিতে একটা বিশেষ অনাথাশ্রম ছিল, তাই না? 291 00:21:41,840 --> 00:21:46,850 বৈজ্ঞানিকভাবে বাচ্চাদের ব্যক্তিত্ব সংশোধনের পরীক্ষণকেন্দ্র... 292 00:21:47,390 --> 00:21:50,020 ৫১১ কিন্ডারহাইম। 293 00:21:50,020 --> 00:21:52,230 আপনি সেখানকার পরিচালক ছিলেন। 294 00:21:56,360 --> 00:21:59,320 যেহেতু আপনিই সেখানকার পরিচালক ছিলেন... 295 00:21:59,320 --> 00:22:01,280 আপনারই তো সবকিছু জানার কথা। 296 00:22:02,280 --> 00:22:04,950 আপনারা কী করতে চাচ্ছিলেন? 297 00:22:04,950 --> 00:22:07,280 পূর্ব বার্লিনের সেই জায়গায়? 298 00:22:09,870 --> 00:22:13,370 ৫১১ কিন্ডারহাইমে? 299 00:22:27,000 --> 00:22:34,000 অনুবাদক: ফেরদৌস শুভ