1
00:00:00,840 --> 00:00:06,050
মিউনিখ বিশ্ববিদ্যালয়ের ফ্রেডরিখ এমানুয়েল
লাইব্রেরির অগ্নিকাণ্ডের ঘটনায়...
2
00:00:06,050 --> 00:00:10,260
মৃতের সংখ্যা বেড়ে ৫ জন, আহত ৩৪ জন।
3
00:00:10,260 --> 00:00:14,140
নিখোঁজ ব্যাক্তিদের খোঁজ এখনো চলছে।
4
00:00:14,810 --> 00:00:18,730
উদ্ধারকৃত কয়েকজন ব্যক্তির সাথে আমরা
কথা বলেছি। তাদের মুখ থেকেই শুনুন...
5
00:00:19,270 --> 00:00:22,730
কী ঘটেছে বুঝে ওঠার আগেই, চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে...
6
00:00:23,400 --> 00:00:27,360
ধোঁয়ার কারণে শ্বাস নিতে না পেরে মনে হচ্ছিল,
এখানেই বুঝি আমার জীবনের ইতি ঘটবে...
7
00:00:27,820 --> 00:00:30,030
কেউ একজন আমাদের বাঁচিয়েছে!
8
00:00:30,030 --> 00:00:32,080
হ্যাঁ, একজন এশীয় লোক।
9
00:00:32,080 --> 00:00:33,660
সে কি ঠিক আছে?
10
00:00:33,660 --> 00:00:37,290
সে দরজার কবজায় গুলি করে,
দরজাটা ভাঙতে সাহায্য করে।
11
00:00:37,290 --> 00:00:41,210
সে না থাকলে, আরো অনেক মানুষ মারা যেত।
12
00:00:45,970 --> 00:00:51,550
কতৃপক্ষ জানিয়েছেন, পেট্রোল ব্যবহার
করে এই আগুন লাগানো হয়েছে...
13
00:00:51,550 --> 00:00:56,980
এবং যত শীঘ্রই সম্ভব, তারা এই ঘটনার পেছনের
মূল হোতাকে খুঁজে বের করবেন বলে জানিয়েছেন।
14
00:02:24,580 --> 00:02:28,830
The Hell In His Eyes
15
00:02:31,150 --> 00:02:33,320
সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
16
00:02:33,690 --> 00:02:36,400
বইকে মানবজাতির জ্ঞান আর সম্পদ বলা হলেও...
17
00:02:36,410 --> 00:02:39,240
সেগুলো পুড়ে গেলে, তাদের আর কোনো মূল্যই থাকেনা।
18
00:02:40,990 --> 00:02:43,200
রাইফেলটা থেকে কোনো
আঙুলের ছাপ পাওয়া গেছে?
19
00:02:43,750 --> 00:02:47,370
সেটা পুরোপুরি পুড়ে যাওয়ায়, মনে হয়না তা
থেকে কোনো আঙুলের ছাপ পাওয়া যাবে...
20
00:02:47,370 --> 00:02:52,210
কিন্তু রাইফেলটা সেই জাপানিজ লোকের
কেনা মাউসার SR-93 মডেলেরই...
21
00:02:52,210 --> 00:02:54,800
...যাকে আমরা ডা. তেনমা বলে মনে করছি।
22
00:02:55,300 --> 00:02:57,550
কিন্তু সবকিছু এতো বাজেভাবে পুড়ে যাওয়ায়...
23
00:02:57,550 --> 00:03:01,300
দোষীর কাছে পৌঁছানোর কোনো সূত্র
খুঁজে পাওয়া খুব কঠিন হবে।
24
00:03:01,310 --> 00:03:03,500
অপরাধ যেখানে ঘটে, সেখানে
কোনো না কোনো প্রমাণ থাকেই।
25
00:03:05,680 --> 00:03:07,270
এইতো মেঝেতে একটা বোতাম পড়ে আছে।
26
00:03:08,020 --> 00:03:09,310
পরীক্ষা করতে ল্যাবে পাঠিয়ে দিন।
27
00:03:10,810 --> 00:03:12,440
কেউ এখানে ছিল।
28
00:03:13,230 --> 00:03:17,650
নিজের অস্তিত্বের কোনো প্রমাণ ফেলে না রেখে,
কেউ কোনো জায়গা থেকে চলে যেতে পারেনা।
29
00:03:18,320 --> 00:03:22,370
যদি কেউ তা পারে, তবে সে মানুষ নয়।
30
00:03:22,370 --> 00:03:26,500
তাহলে, ধরে নিন যে আমরা কোনো
প্রমাণ খুঁজে পেলাম না...
31
00:03:26,500 --> 00:03:27,870
তাহলে সে...
32
00:03:28,580 --> 00:03:29,500
একটা দানব।
33
00:03:31,960 --> 00:03:33,750
পৃথিবীতে দানব বলে কিছু নেই।
34
00:03:34,510 --> 00:03:37,510
তাই এমন কোনো অপরাধীও নেই,
যাকে ধরা অসম্ভব।
35
00:03:39,640 --> 00:03:41,720
মি. শুবাল্টের সাথে কি দেখা করা যাবে?
36
00:03:41,720 --> 00:03:44,350
আহ, তিনি এখন আই.সি.ইউ তে আছেন।
37
00:03:44,930 --> 00:03:47,850
আগুনে তার শরীর খুব একটা পুড়েনি..
38
00:03:47,850 --> 00:03:49,560
কিন্তু তার বয়স তো অনেক।
39
00:03:49,560 --> 00:03:51,850
তাই কাউকে তার সাথে দেখা করতে দেওয়া হচ্ছেনা।
40
00:03:51,860 --> 00:03:52,650
চলুন, যাওয়া যাক।
41
00:03:52,650 --> 00:03:53,480
হাহ?
42
00:03:55,440 --> 00:03:57,030
না, অসম্ভব!
43
00:03:57,030 --> 00:03:59,030
আমি আপনাকে, তাকে জিজ্ঞাসাবাদ
করার অনুমতি দিতে পারিনা!
44
00:03:59,030 --> 00:04:00,780
তার তো জ্ঞান ফিরেছে, না?
45
00:04:00,780 --> 00:04:02,620
আমরা বেশিক্ষণ সময় নেবো না।
46
00:04:03,030 --> 00:04:06,580
মি. শুবাল্ট প্রচন্ডরকম মানসিক আঘাত পেয়েছেন!
47
00:04:06,580 --> 00:04:08,330
তার এখন প্রচুর বিশ্রামের প্রয়োজন!
48
00:04:09,000 --> 00:04:09,830
ছেলেটা কে?
49
00:04:10,540 --> 00:04:13,210
ও মি. শুবাল্টের ছেলে।
50
00:04:15,300 --> 00:04:18,090
তোমার বাবার সাথে যা হয়েছে,
আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি।
51
00:04:18,880 --> 00:04:22,510
আমি লুঙ্গে, BKA থেকে।
52
00:04:22,510 --> 00:04:25,720
আম, আমি একটু আগেও পুলিশকে বলেছি, কিন্ত...
53
00:04:26,140 --> 00:04:27,810
আমি চাই আপনারা একজনকে খুঁজে বের করুন...
54
00:04:33,560 --> 00:04:34,270
ইনি কে?
55
00:04:34,940 --> 00:04:38,780
এই লোকটা তোমার বাবাকে খুন করার
চেষ্টা করেছিল।
56
00:04:41,160 --> 00:04:43,240
তুমি সত্যিই ইনাকে চেনো না?
57
00:04:43,240 --> 00:04:44,820
না, চিনিনা।
58
00:04:44,830 --> 00:04:46,030
কিন্তু ও হয়তো চিনবে...
59
00:04:46,790 --> 00:04:47,620
ও?
60
00:04:47,870 --> 00:04:50,450
হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছি!
61
00:04:50,460 --> 00:04:53,120
দয়াকরে ইয়োহান লিবার্টকে খুঁজে বের করুন!
62
00:04:54,420 --> 00:04:56,630
ইয়োহান... লিবার্ট...
63
00:04:56,960 --> 00:05:01,090
ইয়োহানের আমার বাবার সাথে লাইব্রেরির
অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল!
64
00:05:01,800 --> 00:05:04,340
আমি সব জায়গায় খোঁজ করলাম।
কিন্তু, কোথাও ওকে পেলাম না...
65
00:05:05,350 --> 00:05:06,350
ইয়োহান...
66
00:05:07,310 --> 00:05:09,060
ইয়োহান লিবার্ট।
67
00:05:11,890 --> 00:05:13,310
বুঝেছি।
68
00:05:13,310 --> 00:05:15,100
আমি শীঘ্রই ওকে খোঁজার ব্যবস্থা করছি।
69
00:05:17,610 --> 00:05:20,570
এই রুমেই ইয়োহান লিবার্ট ভাড়া থাকত।
70
00:05:24,160 --> 00:05:27,450
যদিও, প্রায় দুই সপ্তাহ আগেই সে এখান
থেকে চলে গেছে...
71
00:05:46,720 --> 00:05:50,520
বিশ্ববিদ্যালয়ের নথিপত্রেও ওর নাম উল্লেখ করা নেই।
72
00:05:50,520 --> 00:05:52,680
ও আসলে কোনো ছাত্রই ছিলনা।
73
00:05:52,680 --> 00:05:55,940
ওফেনবাখে তার মা-বাবার সাথে যোগাযোগ করেছেন?
74
00:05:56,400 --> 00:05:59,480
সেখানেও কেউ নেই।
75
00:05:59,480 --> 00:06:01,940
আর শুনেছি, প্রতিবেশীদের সাথেও তাদের
খুব একটা ভালো সম্পর্ক ছিল না।
76
00:06:02,650 --> 00:06:05,950
এই ঘরে কি কোনো আঙুলের ছাপ খুঁজে দেখব?
77
00:06:05,950 --> 00:06:07,950
সম্ভবত কিছু পাওয়া যাবেনা।
78
00:06:11,540 --> 00:06:13,660
নেওয়ার মতো কোনো তথ্য নেই...
79
00:06:16,000 --> 00:06:17,670
এই প্রথমবার...
80
00:06:18,920 --> 00:06:22,420
এমন একটা ঘর দেখছি, যেখানে কেউ
থাকত কিন্তু কোনো চিহ্ন ফেলে যায়নি।
81
00:06:25,260 --> 00:06:26,630
আমি ইয়োহান...
82
00:06:27,680 --> 00:06:29,550
আমি ইয়োহান লিবার্ট...
83
00:06:30,720 --> 00:06:31,970
আমি কে...?
84
00:06:32,810 --> 00:06:34,350
আমি এখানে ছিলাম।
85
00:06:36,650 --> 00:06:38,150
কিন্তু আমার কোনো অস্তিত্ব নেই।
86
00:06:46,660 --> 00:06:48,070
দানব?
87
00:06:57,710 --> 00:07:00,170
তোমার খুব একটা চোট লাগেনি
দেখে নিশ্চিন্ত হলাম, নিনা।
88
00:07:00,790 --> 00:07:03,340
তোমাকে দুঃশ্চিতায় ফেলার জন্য দুঃখিত, লট্টে।
89
00:07:03,840 --> 00:07:06,670
হ্যাঁ, আমি প্রচন্ড চিন্তায় ছিলাম!
90
00:07:06,680 --> 00:07:10,680
যদিও এক এক করে সবাইকে বের করা হচ্ছিল,
আমি তোমাকে কোথাও দেখতে পাচ্ছিলাম না।
91
00:07:11,350 --> 00:07:12,890
তাই আমি চিন্তায় পড়ে গেছিলাম।
92
00:07:14,140 --> 00:07:18,770
কিন্তু এসব আঘাত নিয়েও ঐ আগুনের মধ্যে
থেকে বের হতে পেরেছ, দেখে অবাক হলাম।
93
00:07:19,520 --> 00:07:21,310
ফায়ার ব্রিগেডের লোকেরা পর্যন্ত চমকে গেছিল।
94
00:07:23,150 --> 00:07:24,780
কারণ একজন আমাকে সাহায্য করেছিল...
95
00:07:25,320 --> 00:07:27,280
কেউ সাহায্য করেছিল?
96
00:07:27,280 --> 00:07:30,280
তুমিই তো সবার শেষে সেখান থেকে বের হলে।
97
00:07:31,280 --> 00:07:32,280
একজন জাপানিজ লোক...
98
00:07:35,040 --> 00:07:38,960
আশেপাশের কোনো হাসপাতালে কি
কোনো জাপানিজ ডাক্তার ভর্তি আছে?
99
00:07:38,960 --> 00:07:40,790
কয়েকজন জাপানিজ লোককে দেখেছি, কিন্তু...
100
00:07:41,290 --> 00:07:43,500
শুনেছি তারা সকলেই ব্যবসায়ী।
101
00:07:44,590 --> 00:07:45,840
তা হতে পারেনা...
102
00:07:48,180 --> 00:07:52,050
কারণ আমি যখন পর্দার নিচে চাপা পড়ে
গেছিলাম, তিনি আমাকে সাহায্য করেছিলেন...
103
00:08:00,690 --> 00:08:01,690
নিনা...
104
00:08:02,400 --> 00:08:03,900
নিনা!
105
00:08:04,230 --> 00:08:06,070
নিনা!
106
00:08:10,570 --> 00:08:14,620
তিনি অবশ্যই ওখানে ছিলেন...
107
00:08:17,250 --> 00:08:20,040
আমি শুনেছি, আগুন ছড়িয়ে পড়ার ঠিক আগে...
108
00:08:20,040 --> 00:08:25,250
আপনি সেখানে উপস্থিত সকলকে
বেরিয়ে যেতে বলেছিলেন, ঠিক না?
109
00:08:25,750 --> 00:08:28,630
আপনি কেন সেটা বলেছিলেন?
110
00:08:29,630 --> 00:08:32,470
আপনি আগেই কিছু টের পেয়েছিলেন...
111
00:08:32,470 --> 00:08:34,890
ভুল কিছু বলেছি, মি. শুবাল্ট?
112
00:08:35,350 --> 00:08:37,520
আম, আপনি কি দয়াকরে...
113
00:08:37,520 --> 00:08:40,270
আর, আপনি এই লোকটাকে চেনেন?
114
00:08:42,650 --> 00:08:44,860
কাছে ধরলে দেখতে পাচ্ছেন?
115
00:08:46,530 --> 00:08:49,690
এই লোকটাই আপনাকে খুন করার চেষ্টা করেছিল।
116
00:08:49,700 --> 00:08:53,240
অনেক প্রত্যক্ষদর্শী তাকে লাইব্রেরিতে দেখেছেন।
117
00:08:53,950 --> 00:08:57,580
তাদের ভাষ্যমতে, এই লোকটা...
118
00:08:57,580 --> 00:09:00,370
অন্যদের জীবন বাঁচানোর চেষ্টা করছিল...
119
00:09:02,880 --> 00:09:04,290
যথেষ্ট হয়েছে!
120
00:09:04,290 --> 00:09:05,880
থামুন এবার!
121
00:09:07,590 --> 00:09:10,420
উনার কিছু মনে পড়লে, দয়াকরে
সাথে সাথে আমাদের জানাবে।
122
00:09:15,800 --> 00:09:16,890
ওহ, আরেকটা ব্যাপার।
123
00:09:18,140 --> 00:09:21,890
আপনি কি জানেন, আপনার সেক্রেটারি
ইয়োহান লিবার্ট কোথায় আছে?
124
00:09:39,540 --> 00:09:41,870
দয়াকরে, যান এখন!
125
00:09:43,420 --> 00:09:45,880
মনে হচ্ছে উনার অবস্থা পুরোই খারাপ।
126
00:09:46,540 --> 00:09:51,090
এই বয়সে এমন একটা আঘাত পাওয়ার
পর, এমনটাই হওয়ার কথা সম্ভবত...
127
00:09:52,300 --> 00:09:57,430
মনে হয় অর্থনীতির বাদশা, বায়ার্নের
ভ্যাম্পায়ারের শেষ দিন ঘনিয়ে এসেছে।
128
00:09:57,430 --> 00:09:58,350
না...
129
00:09:59,600 --> 00:10:02,270
তিনি একদম সজ্ঞানে ছিলেন, সেটা
তার চোখ দেখেই বোঝা যাচ্ছিল।
130
00:10:03,810 --> 00:10:06,190
চলুন, অন্যদের সাথে কথা বলা যাক।
131
00:10:06,190 --> 00:10:08,190
ভিক্টিমদের লিস্ট আছে আপনার কাছে?
132
00:10:08,190 --> 00:10:09,400
ওহ, হ্যাঁ।
133
00:10:10,440 --> 00:10:12,780
কিন্তু, এসব কী হচ্ছে?
134
00:10:13,200 --> 00:10:17,820
আমরা যাকে তেনমা মনে করছিলাম,
সকলে বলছে সে তাদের জীবন বাঁচাচ্ছিল।
135
00:10:17,830 --> 00:10:21,290
এটা কি তার আরেকটা সত্ত্বা?
136
00:10:25,790 --> 00:10:26,670
নিনা...
137
00:10:27,960 --> 00:10:29,670
নিনা ফর্তনার...
138
00:10:30,210 --> 00:10:32,260
এই নামে বিশেষ কিছু আছে নাকি?
139
00:10:44,100 --> 00:10:48,230
নিনা ফর্তনার আজ সকালেই ছাড়া পেয়ে গেছেন।
140
00:10:48,230 --> 00:10:52,570
পুলিশের তালিকায় থাকা ঠিকানাটাও নকল।
141
00:10:52,570 --> 00:10:53,440
আর হাসপাতালে দেওয়া ঠিকানাটা?
142
00:10:54,030 --> 00:10:56,440
আমি গিয়ে চেক করে দেখছি।
143
00:10:57,110 --> 00:10:59,160
নিনা ফর্তনার...
144
00:10:59,160 --> 00:11:02,950
হাইডেলবার্গে খুন হওয়া, ফর্তনার দম্পতির মেয়ে।
145
00:11:03,830 --> 00:11:05,750
বর্তমানে নিরুদ্দেশ।
146
00:11:08,080 --> 00:11:10,710
এতোটা কঠিন বিষয় নিয়ে আমার
সাথে কথা বলার জন্য ধন্যবাদ।
147
00:11:12,130 --> 00:11:17,470
গত ১০ বছর ধরে ঘটে চলা, এসব ঘটনার সম্পর্কে তেনমা
যা বলেছে, তার সাথে তোমার বর্ণনা মিলে যাচ্ছে।
148
00:11:18,180 --> 00:11:18,970
তেনমা?!
149
00:11:19,430 --> 00:11:20,340
হ্যাঁ।
150
00:11:20,340 --> 00:11:23,640
আমি কিছু কেস নিয়ে তদন্ত
করার সময় ওর দেখা পাই।
151
00:11:23,640 --> 00:11:25,350
কিন্তু সাথে সাথেই এখান থেকে চলে গেছে...
152
00:11:25,850 --> 00:11:28,230
ইয়োহানকে মারার জন্য।
153
00:11:30,730 --> 00:11:33,020
সেদিন, লাইব্রেরিতে...
154
00:11:33,020 --> 00:11:37,030
আমি ভেবেছিলাম, তেনমা ইয়োহানকে
মেরে ফেলতে চলেছে...
155
00:11:37,030 --> 00:11:38,950
তাই আমি তাড়াতাড়ি করে ওখানে পৌঁছাই।
156
00:11:38,950 --> 00:11:41,280
কিন্তু, সেখানে তো আগুন লেগে গেল।
157
00:11:41,280 --> 00:11:46,830
ওখানে ইয়োহান কিংবা তেনমা
ছিল কি-না তাও আমরা জানিনা...
158
00:11:48,960 --> 00:11:50,210
আমার কথা শোনো, নিনা।
159
00:11:50,210 --> 00:11:53,080
ইয়োহানের পেছনে ছোটা বাদ দাও।
160
00:11:53,090 --> 00:11:55,090
তুমি একা তার বিরুদ্ধে লড়তে পারবে না।
161
00:11:56,340 --> 00:11:58,800
আমি জানি, পুলিশ আমাদের খুব
একটা সাহায্য করতে পারবে না।
162
00:11:59,260 --> 00:12:02,720
আমাদেরকে সতর্কতার সাথে ওর সাথে লড়তে হবে।
163
00:12:02,720 --> 00:12:05,060
সত্য একদিন সবার সামনে উন্মোচিত হবেই।
164
00:12:05,890 --> 00:12:07,060
চিন্তা কোরোনা!
165
00:12:07,060 --> 00:12:08,560
আমরা তোমার সাথে আছি!
166
00:12:09,940 --> 00:12:11,480
তুমি নিশ্চয় ক্লান্ত।
167
00:12:11,480 --> 00:12:14,440
কিছুদিনের জন্য আমার বাসায় থেকে
বিশ্রাম নিতে পার।
168
00:12:14,440 --> 00:12:16,270
তিনি তখন ওখানে ছিলেন।
169
00:12:17,240 --> 00:12:21,320
তখন তিনি নিশ্চিতভাবেই লাইব্রেরিতে ছিলেন।
170
00:12:22,870 --> 00:12:24,910
তেনমা ওখানে ছিলেন।
171
00:12:40,340 --> 00:12:42,090
তোমার কিছু খাওয়া উচিত।
172
00:12:43,340 --> 00:12:46,100
ধন্যবাদ, ডিটার।
173
00:12:47,220 --> 00:12:49,220
পাউরুটিটার নাম কাইসারসেমেল।
174
00:12:50,060 --> 00:12:52,600
আমি এর মধ্যে ভাজা মাংস
আর গোডা চিজ দিয়েছি।
175
00:12:53,310 --> 00:12:55,020
এটা তেনমার খুব পছন্দ।
176
00:12:57,020 --> 00:12:58,110
ধন্যবাদ।
177
00:13:00,700 --> 00:13:01,360
মজার!
178
00:13:02,200 --> 00:13:03,450
সত্যি?
179
00:13:03,450 --> 00:13:04,320
হ্যাঁ।
180
00:13:04,320 --> 00:13:06,580
যখন আমি মজার কিছু খাই, আমার খুব ভাল্লাগে।
181
00:13:08,160 --> 00:13:10,330
তেনমাও এটা বলে।
182
00:13:17,000 --> 00:13:18,340
আমি তার সাথে দেখা করতে চাই।
183
00:13:21,800 --> 00:13:23,550
আমি তেনমাকে দেখতে চাই।
184
00:13:26,100 --> 00:13:27,050
হ্যাঁ।
185
00:13:33,600 --> 00:13:36,190
আবহাওয়া সুন্দর হতে শুরু করেছে।
186
00:13:36,190 --> 00:13:37,310
ওহ্, হ্যাঁ।
187
00:13:37,320 --> 00:13:39,690
তুমি সুস্থ হয়ে উঠলে, কোথাও
ছুটি কাটাতে গেলে কেমন হয়?
188
00:13:40,530 --> 00:13:41,820
এশিয়ার কোথাও গেলে কেমন হয়?
189
00:13:42,530 --> 00:13:44,200
একটু হাওয়া বদল করলে ভালোই হয়।
190
00:13:47,030 --> 00:13:50,160
এখন থেকে, একটু কম চাপ নিও।
191
00:13:50,160 --> 00:13:52,660
তুমি যথেষ্ট লড়াই করেছ, বাবা।
192
00:13:57,960 --> 00:13:59,170
ব্রিজ...
193
00:14:01,420 --> 00:14:03,170
থ্রি ফ্রগস...
194
00:14:03,800 --> 00:14:05,130
কী?
195
00:14:05,130 --> 00:14:06,180
কী বলছ?
196
00:14:07,010 --> 00:14:09,930
থ্রি... ফ্রগস...
197
00:14:11,390 --> 00:14:12,930
ওর চোখ...
198
00:14:12,930 --> 00:14:13,640
চোখ?
199
00:14:14,690 --> 00:14:16,650
নরক...
200
00:14:17,060 --> 00:14:19,150
ওর চোখের মধ্যে...
201
00:14:19,650 --> 00:14:25,150
আমি এক জীবন্ত মানুষের চোখের
মধ্যে নরকের প্রতিচ্ছবি দেখেছি...
202
00:14:26,910 --> 00:14:28,240
কার্ল...
203
00:14:28,240 --> 00:14:29,160
হ্যাঁ?
204
00:14:29,620 --> 00:14:32,910
আমি চাই তুমি একজনকে আমার এই
বার্তা পৌঁছিয়ে দাও...
205
00:14:33,410 --> 00:14:34,500
হ-হ্যাঁ!
206
00:14:35,120 --> 00:14:37,040
ড্রেসডেনে...
207
00:14:37,040 --> 00:14:38,880
একজন লোক অপেক্ষা করছে...
208
00:14:39,630 --> 00:14:41,000
ড্রেসডেন?
209
00:14:41,000 --> 00:14:42,710
তাকে আমি কী বার্তা দেবো?
210
00:14:45,340 --> 00:14:46,880
আচ্ছা।
211
00:14:46,880 --> 00:14:51,140
তো, আমাকে শুধু ড্রেসডেনে গিয়ে
তাকে এই কথাগুলো বলতে হবে?
212
00:14:51,140 --> 00:14:52,890
এখনই?
213
00:14:56,520 --> 00:14:57,690
বুঝেছি।
214
00:14:57,690 --> 00:14:58,400
আমি এখনই যাচ্ছি।
215
00:15:02,110 --> 00:15:03,150
কার্ল...
216
00:15:04,240 --> 00:15:05,990
তোমার মা...
217
00:15:05,990 --> 00:15:08,780
তোমার মা আমাকে নিশ্চয় প্রচন্ড ঘৃণা করত, তাই না?
218
00:15:10,280 --> 00:15:11,780
না...
219
00:15:11,780 --> 00:15:13,290
সে তোমাকে একটু ঘৃণা করত না।
220
00:15:15,710 --> 00:15:16,540
কার্ল...
221
00:15:17,170 --> 00:15:20,080
তুমি ড্রেসডেন থেকে ফিরে আসলে...
222
00:15:20,080 --> 00:15:23,380
চিরকাল আমার সাথে থাকবে?
223
00:15:26,420 --> 00:15:27,260
হ্যাঁ।
224
00:15:31,350 --> 00:15:32,010
আমার ভয় করছে...
225
00:15:32,720 --> 00:15:33,970
ভয়?
226
00:15:33,970 --> 00:15:35,020
কিসের ভয়?
227
00:15:35,480 --> 00:15:37,180
আমি ঠিক জানিনা...
228
00:15:37,890 --> 00:15:39,020
কিন্তু আমার খুব ভয় করছে।
229
00:15:39,730 --> 00:15:41,310
মনে করার চেষ্টা করো।
230
00:15:41,310 --> 00:15:42,810
তাড়াহুড়োর কোনো দরকার নেই।
231
00:15:42,820 --> 00:15:43,730
ধীরে ধীরে।
232
00:15:44,280 --> 00:15:46,990
রূপকথার মতো এক শহর...
233
00:15:46,990 --> 00:15:48,490
রূপকথা?
234
00:15:48,490 --> 00:15:50,240
কোথায় সেটা?
235
00:15:51,450 --> 00:15:54,240
এই পিকচার বুকটা দেখলে
তোমার কেমন অনুভূতি হয়?
236
00:15:54,790 --> 00:15:55,990
যা ইচ্ছা বলো।
237
00:15:56,000 --> 00:15:58,410
মনে যা আসে, তা-ই বলো।
238
00:16:09,550 --> 00:16:10,930
ডা. গিলেন...
239
00:16:10,930 --> 00:16:12,260
না, আরেকটু...
240
00:16:12,800 --> 00:16:13,970
প্লিজ, থামুন!
241
00:16:15,140 --> 00:16:15,970
থ্রি...
242
00:16:19,640 --> 00:16:21,230
থ্রি ফ্রগস...
243
00:16:21,850 --> 00:16:22,730
থ্রি...
244
00:16:23,270 --> 00:16:24,230
ফ্রগস?
245
00:16:24,980 --> 00:16:26,940
সেটা কী?
246
00:16:27,690 --> 00:16:28,530
একটা ছবি...
247
00:16:29,360 --> 00:16:30,400
ছবি?
248
00:16:30,400 --> 00:16:34,030
সেটা কি এই বইয়ের কোনো ছবি? আর সেটা
দেখেই কি ইয়োহান অজ্ঞান হয়ে গেছিল?
249
00:16:34,030 --> 00:16:38,450
ঐ বইয়ে কোনো ব্যাঙের ছবি নেই।
250
00:16:38,450 --> 00:16:40,160
ছবিটা কোথায় দেখেছিলে?
251
00:16:45,630 --> 00:16:46,460
যথেষ্ট হয়েছে।
252
00:16:47,050 --> 00:16:48,710
আজকে এই পর্যন্তই থাক।
253
00:16:49,920 --> 00:16:50,840
আচ্ছা...
254
00:17:07,940 --> 00:17:12,700
আমাদের লুঙ্গের উপর ভরসা করা উচিত হয়নি।
255
00:17:13,780 --> 00:17:14,530
হ্যাঁ।
256
00:17:14,530 --> 00:17:17,780
আমাদের পরিকল্পনা বদলালে বেশি
ভালো হয়, বলে আমার মনে হয়।
257
00:17:17,790 --> 00:17:20,250
পরেরবার পুলিশের কাছে কোনো প্রমাণ
নিয়ে গেলে...
258
00:17:20,250 --> 00:17:23,250
আমরা সরাসরি তার উর্ধতন কর্মকর্তার কাছে যাব।
259
00:17:23,250 --> 00:17:28,090
আর নিজেরা সময় নিয়ে সব তথ্য সংগ্রহ আর বিশ্লেষণ
করার পরই কেবল আমরা তাদের কাছে যাব।
260
00:17:29,260 --> 00:17:31,210
সময় নিয়ে...?
261
00:17:31,220 --> 00:17:32,510
কতটা সময় নিয়ে?
262
00:17:32,510 --> 00:17:36,550
এখনো আমাদের হাতে ইয়োহান সম্পর্কে
কোনো সুস্পষ্ট এবং পর্যাপ্ত তথ্য নেই।
263
00:17:37,470 --> 00:17:40,060
শুবাল্ট, যিনি ইয়োহানকে নিজের
সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছিলেন...
264
00:17:40,060 --> 00:17:42,560
আমার মনে হয় তিনি কিছু জানেন, কিন্তু...
265
00:17:43,190 --> 00:17:45,900
তিনি এখন কারো সাথে দেখা করছেন না।
266
00:17:45,900 --> 00:17:47,190
তার ছেলে, কার্লের খবর কী?
267
00:17:47,190 --> 00:17:50,860
দুই দিন আগে ও কোথাও যাওয়ার
জন্য রওনা দিয়েছিল...
268
00:17:50,860 --> 00:17:52,360
তারপর থেকে ওর সাথে কথা হয়নি।
269
00:17:53,450 --> 00:17:57,160
যদিও নিশ্চিতভাবে বলতে পারছিনা,
কিন্তু প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ...
270
00:17:57,160 --> 00:18:00,990
...সাক্ষ্য দিয়েছে যে, একজন এশীয়
লোক তাদের বের হতে সাহায্য করেছে।
271
00:18:01,750 --> 00:18:07,710
কিন্তু, যদি ঘটনাস্থলে পাওয়া ঐ রাইফেলে
তেনমার আঙুলের ছাপ পাওয়া যায়...
272
00:18:08,460 --> 00:18:11,090
তাহলে এসব সাক্ষ্য দিয়ে কোনো লাভ হবেনা।
273
00:18:11,090 --> 00:18:13,010
আমাদের আর কতটা অপেক্ষা করতে হবে?
274
00:18:13,510 --> 00:18:15,090
আমাদের হাতে বেশি সময় বেঁচে নেই!
275
00:18:15,090 --> 00:18:18,390
যতদিন সত্যিটা জানা যাবে,
আর পুলিশ নিজেদের কাজ শুরু করবে...
276
00:18:18,390 --> 00:18:19,760
ততদিনে...
277
00:18:20,350 --> 00:18:21,770
তেনমা...
278
00:18:21,890 --> 00:18:23,100
তার মধ্যেই...
279
00:18:25,520 --> 00:18:26,270
নিনা...
280
00:18:28,440 --> 00:18:30,020
দুঃখিত।
281
00:18:30,360 --> 00:18:33,400
নিনা, তোমার কেমন লাগছে তা আমি বুঝি।
282
00:18:33,400 --> 00:18:38,320
আমিও এই কেসে আমার এক বন্ধু,
রিচার্ডকে হারিয়েছি।
283
00:18:38,320 --> 00:18:40,490
একটা উজ্জ্বল জীবন ওর সামনে পড়ে ছিল।
284
00:18:40,870 --> 00:18:44,700
কিন্তু, ইয়োহান ওর ভবিষ্যৎকে
ওর থেকে ছিনিয়ে নিয়েছে!
285
00:18:44,710 --> 00:18:46,540
আমি হাল ছাড়ছি না!
286
00:18:46,540 --> 00:18:47,330
যা-ই হয়ে যাক না কেন!
287
00:18:51,300 --> 00:18:52,710
এখন, খাবার খাও!
288
00:19:01,100 --> 00:19:02,560
থ্রি ফ্রগস...
289
00:19:05,230 --> 00:19:07,060
রূপকথার মতো এক শহর...
290
00:19:07,560 --> 00:19:08,600
রূপকথা...
291
00:19:20,070 --> 00:19:21,200
বুঝেছি...
292
00:19:44,520 --> 00:19:45,770
ডিটার...
293
00:19:48,140 --> 00:19:49,270
আমিও তোমার সাথে যাব।
294
00:19:52,650 --> 00:19:54,190
এসব কী বলছ তুমি?
295
00:19:54,190 --> 00:19:55,150
তা হয়না!
296
00:19:55,650 --> 00:19:58,070
তুমি এখানেই থাকবে, ঠিক আছে?
297
00:19:58,070 --> 00:20:01,820
আমার খেয়াল রাখার জন্য ডা. রাইখবাইনকে
আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিও।
298
00:20:02,580 --> 00:20:03,780
বাই।
299
00:20:09,330 --> 00:20:10,290
ডিটার!
300
00:20:11,170 --> 00:20:12,290
আমি তাকে দেখতে চাই...
301
00:20:14,880 --> 00:20:16,550
আমি তেনমাকে দেখতে চাই!
302
00:20:32,520 --> 00:20:34,610
ড্রেসডেন
(সাখসেন)
303
00:20:42,490 --> 00:20:44,070
এই নিয়ে তিনদিন পার হয়ে গেল...
304
00:20:44,780 --> 00:20:47,830
বাবা আমাকে স্টেশন চত্বরে অপেক্ষা
করতে বলেছিল, কিন্তু...
305
00:20:47,830 --> 00:20:49,080
এই জায়গায় এতো বড়...
306
00:20:53,670 --> 00:20:58,340
বাবা, তুমি যার কথা বলছিলে,
তার দেখা পাব বলে মনে হয়না।
307
00:21:07,520 --> 00:21:08,850
কার্ল...
308
00:21:12,400 --> 00:21:13,350
তুমি কার্ল, তাই না?
309
00:21:14,520 --> 00:21:15,360
আ-আপনি...
310
00:21:16,110 --> 00:21:19,150
যে লোকটা তোমার বাবাকে খুন করতে চাচ্ছিল...
311
00:21:20,320 --> 00:21:21,990
পুলিশ তো তোমাকে এটাই বলেছে?
312
00:21:22,320 --> 00:21:24,160
হ-হ্যাঁ...
313
00:21:24,160 --> 00:21:27,120
আমি তিন দিন ধরে ঐ বিল্ডিংয়ের ছাদ
থেকে তোমার উপর নজর রাখছিলাম।
314
00:21:27,910 --> 00:21:30,000
পুলিশ তোমার পিছু নিয়েছে বলে মনে হচ্ছেনা।
315
00:21:31,080 --> 00:21:33,500
আমাকে মেসেজটা বলতে পারবে?
316
00:21:36,250 --> 00:21:37,340
অপেক্ষা করুন!
317
00:21:37,340 --> 00:21:38,710
আমরা প্রায় বের হয়ে গেছি!
318
00:21:39,210 --> 00:21:41,800
তোমার...তাড়াতাড়ি পালানো উচিত...!
319
00:21:41,800 --> 00:21:43,300
পুলিশ এসে পড়বে...
320
00:21:43,300 --> 00:21:44,470
ক-কিন্তু...
321
00:21:45,140 --> 00:21:46,890
ড্রেসডেন...
322
00:21:46,890 --> 00:21:48,470
ট্রেন স্টেশনে অপেক্ষা কোরো...
323
00:21:48,890 --> 00:21:51,980
আমার ছেলে কার্ল তোমাকে একটা মেসেজ দেবে...
324
00:21:58,360 --> 00:21:59,650
তাড়াতাড়ি আমাকে মেসেজটা দাও।
325
00:22:01,570 --> 00:22:02,570
এই নিন।
326
00:22:04,450 --> 00:22:06,030
চেদক ব্রিজ...
327
00:22:06,030 --> 00:22:07,620
থ্রি ফ্রগস?
328
00:22:07,620 --> 00:22:09,780
আর আমার বাবা এটাও বলেছে...
329
00:22:10,580 --> 00:22:13,540
"যে মন্সটারকে তুমি ধাওয়া করছ,
সে যদি যমজ হয়..."
330
00:22:14,540 --> 00:22:17,420
"সেই যমজদের মা এখনো জীবিত..."
331
00:22:17,420 --> 00:22:19,840
"এবং প্রাগে বাস করছে।"
332
00:22:26,990 --> 00:23:33,990
অনুবাদক:
ফেরদৌস শুভ