1
00:00:07,362 --> 00:00:09,864
পৃথিবী নামক গ্রহটি
এতসব দর্শনীয় জিনিসে ভরপুর,
2
00:00:10,657 --> 00:00:13,701
যে জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো
সহজেই চোখ এড়িয়ে যায়।
3
00:00:15,787 --> 00:00:17,664
কিন্তু কাছ থেকে তাকান...
4
00:00:18,164 --> 00:00:20,583
দেখবেন এখানে রয়ে গেছে
পুরো এক অনাবিষ্কৃত জগৎ।
5
00:00:22,669 --> 00:00:25,004
এমন এক দুনিয়া
যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র হিরো...
6
00:00:26,506 --> 00:00:27,882
আর ছোট্টো ছোট্টো দানবদের...
7
00:00:29,050 --> 00:00:31,427
অসাধারণ সুপারপাওয়ারের প্রয়োজন হয়...
8
00:00:34,639 --> 00:00:40,061
দানবীয় প্রতিকূলতার মাঝে টিকে থাকার জন্য।
9
00:00:43,189 --> 00:00:48,720
:.:.: TINY WORLD :.:.:
SEASON 02 EPISODE 04
10
00:00:58,621 --> 00:01:01,708
১৫০ মিলিয়ন বছর ধরে,
11
00:01:01,791 --> 00:01:07,714
মাদাগাস্কার দ্বীপ ধীরে ধীরে
নিজের অনন্য গতিপথে যাত্রা করে চলছে।
12
00:01:09,883 --> 00:01:13,553
আর এই হারানো দুনিয়ার প্রাণীগুলো
13
00:01:13,636 --> 00:01:17,765
অদ্ভুত এবং চমৎকার
সব পন্থায় বিবর্তিত হয়ে চলছে।
14
00:01:20,602 --> 00:01:24,522
এই মূল্যবান রেইন ফরেস্ট
অনেক অসাধারণ প্রাণীর আবাসস্থল...
15
00:01:25,648 --> 00:01:27,692
যাদেরকে পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না।
16
00:01:33,865 --> 00:01:35,074
সবচেয়ে ক্ষুদ্র প্রাণীরাই...
17
00:01:36,451 --> 00:01:38,286
আসলে সবচেয়ে বিস্ময়কর।
18
00:01:40,830 --> 00:01:42,165
একটি ক্ষুদ্র টেনরেক।
[সজারু জাতীয় ক্ষুদ্র প্রাণী, যাদেরকে কেবল মাদাগাস্কারেই পাওয়া যায়।]
19
00:01:45,501 --> 00:01:48,463
এতদিন পর্যন্ত,
তাকে পথ দেখানোর জন্য তার মা ছিল।
20
00:01:50,256 --> 00:01:51,925
কিন্তু মাত্র চার সপ্তাহ বয়স...
21
00:01:53,468 --> 00:01:55,303
আর মাত্র ৪ সেন্টিমিটার দৈর্ঘ্য নিয়েই...
22
00:01:56,429 --> 00:01:58,306
এবার তার নিজের পথ
নিজে বেছে নেওয়ার পালা।
23
00:02:08,065 --> 00:02:09,859
এই রহস্যময় বনে,
24
00:02:10,693 --> 00:02:13,446
প্রাণীরা সুসজ্জিত
নানা ধরণের গোপন অস্ত্র...
25
00:02:14,697 --> 00:02:15,698
বিশেষ দক্ষতা...
26
00:02:17,742 --> 00:02:19,202
আর চতুর প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা।
27
00:02:26,084 --> 00:02:27,794
এখানে টিকে থাকতে হলে,
28
00:02:28,503 --> 00:02:32,173
ক্ষুদ্র টেনরেকটিকে
নিজের সুপারপাওয়ার আবিষ্কার করতে হবে।
29
00:02:33,883 --> 00:02:38,746
"RAINFOREST (রেইন ফরেস্ট)"
অনুবাদক: নূরুল্লাহ মাশহুর
30
00:02:49,566 --> 00:02:51,818
এই সময়ে
একা একা বের হওয়া কঠিন ব্যাপার।
31
00:02:57,323 --> 00:02:58,783
এ বছর বৃষ্টি বিলম্বিত হয়েছে।
32
00:03:06,708 --> 00:03:08,167
বন শুষ্ক।
33
00:03:11,588 --> 00:03:13,006
খাদ্য অপ্রতুল।
34
00:03:14,173 --> 00:03:16,718
আর খাদ্য খুঁজতে যত বেশি সময়
প্রাণীরা ব্যয় করবে...
35
00:03:19,220 --> 00:03:22,098
তত তাদের ধরা পড়ার ঝুঁকি বাড়বে।
36
00:03:26,561 --> 00:03:28,855
গেছো বোয়া ঘাপটি মেরে বসে আছে।
37
00:03:31,983 --> 00:03:34,861
মাংসাশী ফসা বনের ভেতর চষে বেড়াচ্ছে।
38
00:03:39,449 --> 00:03:41,910
ক্ষুদ্র প্রাণীদের অবশ্যই
ঝামেলা থেকে দূরে থাকতে হবে...
39
00:03:45,997 --> 00:03:48,333
আর অদৃশ্য হয়ে থাকার
জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
40
00:04:02,388 --> 00:04:07,685
এই প্রাণান্তকর লুকোচুরি খেলা এক বিবর্তনমূলক
অস্ত্র প্রতিযোগিতায় রূপ নিয়েছে।
41
00:04:11,606 --> 00:04:13,691
মারাত্মক সব বিপদের সাথে লড়াইয়ের জন্য...
42
00:04:14,692 --> 00:04:17,737
আরও মারাত্মক সব ছদ্মবেশ।
43
00:04:24,160 --> 00:04:26,829
এখানে এমন সব
তীক্ষ্ণ দৃষ্টিশক্তিসম্পন্ন শিকারী রয়েছে...
44
00:04:30,833 --> 00:04:34,546
যারা সবচেয়ে ক্যামোফ্লেজড
প্রাণীটিকেও শনাক্ত করতে পারে।
45
00:04:39,676 --> 00:04:41,427
একটি চিতা গিরগিটি।
46
00:04:43,471 --> 00:04:46,683
আমাদের তুলনায়
পাঁচগুণ তীক্ষ্ণ দৃষ্টিশক্তি...
47
00:04:48,017 --> 00:04:51,187
আর প্রায় ৩৬০ ডিগ্রি দেখার ক্ষমতা থাকায়...
48
00:04:52,981 --> 00:04:54,941
খুব বেশি জিনিস তার দৃষ্টি এড়ায় না।
49
00:05:05,493 --> 00:05:07,370
দেখতে মরা পাতার মতো হলেও...
50
00:05:11,207 --> 00:05:13,835
এটি আসলে একটি ঘোস্ট ম্যান্টিস।
51
00:05:23,344 --> 00:05:26,306
গিরগিটির দৃষ্টিশক্তি
নড়াচড়ার সাথে সম্পর্কিত।
52
00:05:32,729 --> 00:05:36,649
ম্যান্টিসটি যদি স্থির থাকতে পারে,
সে হয়তো বেঁচে যাবে।
53
00:05:42,780 --> 00:05:44,574
কিন্তু তারও খাবার খাওয়া দরকার।
54
00:06:01,633 --> 00:06:03,426
গিরগিটি টার্গেট লক করে...
55
00:06:06,221 --> 00:06:09,140
তারপর তার মারণঘাতী অস্ত্রটি ব্যবহার করে।
56
00:06:13,937 --> 00:06:17,774
শূন্যথেকে ৬০ মাত্র এক সেকেন্ডের
২০ ভাগের এক ভাগ সময়ে।
57
00:06:28,576 --> 00:06:32,288
কিছু কিছু পতঙ্গ নিঃশব্দচারী
চিতা গিরগিটির ঝুঁকি থেকে নিরাপদ।
58
00:06:39,379 --> 00:06:42,674
আর কিছু লিজার্ড
হেলমেট ভ্যাঙ্গা থেকে নিরাপদ...
59
00:06:46,427 --> 00:06:49,347
...বিশেষত যখন সে
দুজনের জন্য শিকারে ব্যস্ত।
60
00:07:04,779 --> 00:07:06,948
টেনরেক তার বাচ্চাদের
খাওয়ার উপযোগী না।
61
00:07:10,535 --> 00:07:14,455
কিন্তু পাতা-লেজি গেকো
একটা ভোজের সুযোগ নিতে প্রস্তুত।
62
00:07:18,126 --> 00:07:19,669
যদি সে এটা ধরতে পারে।
63
00:07:23,631 --> 00:07:28,428
এই নিপুণ ছোট্টো লিজার্ড বনের
অন্যতম দক্ষ এস্কেপ আর্টিস্ট।
64
00:07:31,848 --> 00:07:36,019
তার ত্বকের রঙ আর ঠিক উপযুক্ত রঙের
65
00:07:38,980 --> 00:07:41,065
ডাল বাছাই করে...
66
00:07:44,569 --> 00:07:47,280
সে এক অদৃশ্য আলখাল্লার মালিক বনে যায়।
67
00:07:56,581 --> 00:07:58,708
68
00:07:58,791 --> 00:08:00,793
মাদাগাস্কারের বনে লুকিয়ে আছে
69
00:08:00,877 --> 00:08:04,214
এই গ্রহের সবচেয়ে
বিস্ময়কর ধরণের রহস্যময় কিছু প্রাণী।
70
00:08:04,297 --> 00:08:05,798
71
00:08:08,551 --> 00:08:11,971
কিন্তু এদেরকে খুঁজে পাওয়া কঠিন বলে...
72
00:08:12,972 --> 00:08:15,391
নিজেদের একে অপরকে খুঁজে
পাওয়াটাও কঠিন হয়ে উঠতে পারে।
73
00:08:20,063 --> 00:08:22,148
একটা পেপার ক্লিপের সমান আকারের,
74
00:08:22,232 --> 00:08:25,860
এটি পৃথিবীর অন্যতম ক্ষুদ্র গিরগিটি।
75
00:08:27,195 --> 00:08:29,364
একটি পুরুষ পাতা গিরগিটি।
76
00:08:30,865 --> 00:08:32,825
সঙ্গী খোঁজার মিশনে রয়েছে।
77
00:08:41,501 --> 00:08:43,378
চারপাশে থাকা বিপদের মাঝে,
78
00:08:44,128 --> 00:08:45,964
সে স্লো গেম খেলে...
79
00:08:47,549 --> 00:08:48,508
80
00:08:49,551 --> 00:08:54,013
...ধরা না পড়ার জন্য
প্রতি কদমের মাঝে স্থির হয়ে যায়।
81
00:08:59,811 --> 00:09:06,401
এই গিরগিটিগুলো খুঁজে পাওয়া এত কঠিন যে একটা স্ত্রী খুঁজে
পেতে পুরুষদের রীতিমতো সুপারপাওয়ারের প্রয়োজন হয়।
82
00:09:10,363 --> 00:09:12,824
সে এমন কিছু দেখতে পায়
যা অন্যরা দেখতে পায় না।
83
00:09:17,954 --> 00:09:20,373
স্ত্রীর দেহ থেকে নির্গত উজ্জ্বল দ্যুতি।
84
00:09:26,254 --> 00:09:29,257
তার দেহ অতিবেগুনী রশ্মি প্রতিফলিত করে...
85
00:09:32,594 --> 00:09:34,596
শুধু তার চোখের জন্য।
86
00:09:40,435 --> 00:09:42,770
একটা স্ত্রী খুঁজে পাওয়াই কঠিন।
87
00:09:45,899 --> 00:09:47,192
তার কাছাকাছি পৌঁছানোটা...
88
00:09:49,652 --> 00:09:51,779
হবে আরও বেশি চ্যালেঞ্জিং।
89
00:10:00,788 --> 00:10:03,124
নিজস্ব কোনো চমৎকার ক্যামোফ্লেজ না থাকায়...
90
00:10:04,500 --> 00:10:06,211
টেনরেকরা মাটির তলায় লুকিয়ে থাকে।
91
00:10:09,214 --> 00:10:11,049
92
00:10:14,344 --> 00:10:18,598
তার ছোট্টো গর্ত বৃষ্টি আসার
আগ পর্যন্ত নিরাপদ স্থান।
93
00:10:21,935 --> 00:10:24,062
আর কিছুটা গৃহসজ্জা করে নিলে...
94
00:10:24,938 --> 00:10:26,940
এতে একটা পরিবারও এঁটে যাবে।
95
00:10:45,250 --> 00:10:48,753
মাদাগাস্কান সহস্রপদীরা লুকানোর ধার ধারে না।
96
00:10:50,838 --> 00:10:54,467
তারা এত বেশি বিষাক্ত যে
বেশিরভাগ শিকারী তাদের স্পর্শই করবে না।
97
00:10:56,344 --> 00:10:58,513
তারা মুক্তভাবে রেইনফরেস্টে ঘুরে বেড়ায়।
98
00:11:03,434 --> 00:11:04,769
বেশিরভাগ সময়।
99
00:11:09,566 --> 00:11:12,819
সহস্রপদীর বিষ এই আকারের
লেমুরের কোনো ক্ষতি করবে না।
100
00:11:12,902 --> 00:11:14,112
101
00:11:14,195 --> 00:11:16,698
কিন্তু তাদের লোমের আড়ালে লুকিয়ে থাকা
102
00:11:16,781 --> 00:11:19,409
পরজীবীর হাত থেকে
মুক্তি পেতে এটা দারুণ কার্যকর।
103
00:11:22,579 --> 00:11:24,247
104
00:11:29,419 --> 00:11:33,631
লেমুররা একটা অদ্ভুত
পার্শ্বপ্রতিক্রিয়াও আবিষ্কার করেছে।
105
00:11:40,054 --> 00:11:41,264
চটজলদি এক কামড়ে...
106
00:11:43,474 --> 00:11:45,184
আরও বেশি বিষ মুক্ত হয়।
107
00:11:47,812 --> 00:11:49,564
আর অল্প ডোজে...
108
00:11:50,231 --> 00:11:52,400
এটা নেশার মতো কাজ করে।
109
00:11:59,991 --> 00:12:02,744
প্রায় অনাহত অবস্থায়ই
সহস্রপদীরা মুক্তি পেয়ে যায়।
110
00:12:04,412 --> 00:12:07,373
কিন্তু গাছের ওপরে থাকা লেমুরগুলো...
111
00:12:08,082 --> 00:12:09,792
বেশ কিছুক্ষণ আর নিচে নামবে না।
112
00:12:26,100 --> 00:12:28,102
113
00:12:38,905 --> 00:12:40,615
অন্ধকারের আড়ালে...
114
00:12:41,491 --> 00:12:45,286
টেনরেক কৃমি খুঁজে বেড়ায়।
115
00:12:47,789 --> 00:12:49,832
প্রতি রাতে সে প্রায় ৫০টার মতো কৃমি খায়।
116
00:12:54,045 --> 00:12:58,383
তার দৃষ্টিশক্তি এত দুর্বল যে খাদ্য খোঁজার
জন্য সে তার সংবেদী নাক ব্যবহার করে।
117
00:13:03,972 --> 00:13:07,433
কিন্তু গেছো বোয়ার
ঘ্রাণশক্তি আরও বেশি তীব্র।
118
00:13:17,986 --> 00:13:22,198
বিভক্ত জিহবার সাহায্যে বাতাসের স্বাদ নেওয়ার
মাধ্যমে এটি নিজের শিকারের অবস্থান শনাক্ত করে।
119
00:13:37,088 --> 00:13:41,593
নাগাল পাওয়া মাত্র,
এটি হিট-সিকিং মোডে সুইচ করে।
120
00:13:43,511 --> 00:13:48,224
তার মুখের চারপাশে থাকা তাপ-সংবেদী গহ্বরগুলো
আশেপাশে থাকা উষ্ণ রক্তের প্রাণী শনাক্ত করতে পারে।
121
00:14:10,413 --> 00:14:13,333
ভয়ঙ্করতম শিকারীরও বাজে রাত আসে।
122
00:14:16,544 --> 00:14:19,339
হয়তো আরেকটু ওপরে গেলে সে সফলতা পাবে।
123
00:14:28,890 --> 00:14:31,684
কিন্তু টেনরেকের ভাগ্য
ক্রমশ সুপ্রসন্ন হচ্ছে।
124
00:14:36,731 --> 00:14:37,941
একটি পুরুষ।
125
00:14:42,028 --> 00:14:45,823
মাত্র দুই মাস বয়সেই, টেনরেকরা
সঙ্গী খুঁজে নেওয়ার জন্য প্রস্তুত হয়।
126
00:14:52,539 --> 00:14:55,208
এই ইঁদুর লেমুরের
এর মাঝে বাচ্চাও রয়েছে।
127
00:14:58,253 --> 00:15:00,421
পৃথিবীর অন্যতম ক্ষুদ্র প্রাইমেট,
128
00:15:00,505 --> 00:15:04,300
ক্ষুদ্র ক্ষুদ্র গাছের গহ্বরে
সে তাদেরকে নিরাপদে রাখে।
129
00:15:10,807 --> 00:15:12,934
বাচ্চারা সবকিছুর জন্যই মায়ের ওপর নির্ভরশীল।
130
00:15:13,560 --> 00:15:15,979
তাই তার যথাসম্ভব শক্তি প্রয়োজন।
131
00:15:18,523 --> 00:15:20,567
আর এটা অর্জনের পন্থা তার জানা আছে।
132
00:15:24,028 --> 00:15:29,242
কিছুটা লাফাতে হবে, কিন্তু একটা ইঁদুর লেমুর
তার দৈর্ঘ্যের তুলনায় আটগুণ লাফ দিতে পারে।
133
00:15:42,088 --> 00:15:43,590
আর বিশাল চোখের সাহায্যে...
134
00:15:44,299 --> 00:15:46,134
সে অন্ধকারেও নিজের পথ খুঁজে নিতে পারে।
135
00:15:51,598 --> 00:15:53,600
কিন্তু সবচেয়ে আকর্ষণীয় নাইট ভিশন রয়েছে
136
00:15:53,683 --> 00:15:56,895
এমন এক প্রাণীর
যারা বনের মেঝেতে ঘুরে বেড়ায়।
137
00:16:03,193 --> 00:16:08,656
রাক্ষসমুখো মাকড়সার দৃষ্টিশক্তি
আমাদের তুলনায় ২০০ গুণ সংবেদী।
138
00:16:13,119 --> 00:16:15,455
তাদের চোখ সমস্ত মাকড়সার মাঝে বৃহত্তম।
139
00:16:21,920 --> 00:16:24,255
সে ওয়েবের বদলে একটা জাল বুনে।
140
00:16:29,469 --> 00:16:30,595
তারপর অপেক্ষা করে।
141
00:16:49,239 --> 00:16:51,991
এবার তার স্পাইডার সেন্স কাজে লাগে।
142
00:16:56,287 --> 00:16:57,413
প্রতি রাতে,
143
00:16:57,497 --> 00:17:01,793
তার চোখের ভেতর একটা বিশেষ আবরণ তৈরি হয়
যাতে সে অন্ধকারে দেখতে পায়।
144
00:17:19,435 --> 00:17:24,898
সম্মুখমুখী চোখ শিকারের জন্য দারুণ কার্যকর,
কিন্তু তার পার্শ্বীয় দৃষ্টিশক্তি দুর্বল।
145
00:17:31,698 --> 00:17:37,328
রাতের বেলা, স্যাটানিক লিফ-টেইল্ড গেকো
লুকানো জায়গা থেকে বের হয় পোকামাকড়...
146
00:17:45,461 --> 00:17:46,629
আর মাকড়সা শিকারের উদ্দেশ্যে।
147
00:17:56,306 --> 00:18:00,268
উঁচুতে, ইঁদুর লেমুরটি
তার কাঙ্ক্ষিত বস্তু পেয়ে গিয়েছে।
148
00:18:10,069 --> 00:18:11,613
ফ্লাওয়ার বাগস।
149
00:18:19,370 --> 00:18:23,625
এই আকর্ষণীয় ছোট্টো প্রাণীরা শিকারকে বোকা
বানানোর জন্য ফুলের পাপড়ির আকার ধারণ করে থাকে।
150
00:18:37,180 --> 00:18:39,015
কিন্তু সে ওদেরকে খেতে চায় না।
151
00:18:41,351 --> 00:18:45,980
গাছের রস ভক্ষণ করে,
পোকাগুলো ছোট্টো চিনির ফোঁটা নিঃসরণ করে।
152
00:18:55,740 --> 00:18:58,493
একজন ব্যস্ত মায়ের জন্য
একটি হাই-ক্যালরি স্ন্যাক।
153
00:19:02,080 --> 00:19:04,832
কিন্তু আজ রাতের সবকিছুই এত মিষ্টি নয়।
154
00:19:04,916 --> 00:19:07,001
155
00:19:30,900 --> 00:19:34,696
এক বৃহৎ, ভয়ঙ্কর রাতের শিকারী।
156
00:19:41,995 --> 00:19:43,204
আই-আই।
157
00:19:46,666 --> 00:19:51,212
এই অদ্ভুত লেমুর বিবর্তনের
এক ফ্রাঙ্কেনস্টাইনের দানব।
158
00:19:52,463 --> 00:19:53,673
বাঁদুরের মতো কান।
159
00:19:54,632 --> 00:19:56,634
ইঁদুরের মতো দাঁত।
160
00:20:00,263 --> 00:20:01,806
আর ডাইনীর মতো আঙুল।
161
00:20:05,393 --> 00:20:08,771
সে এটা দিয়ে টোকা দিয়ে
গাছের ভেতরের ফাঁপা গর্তের আওয়াজ শোনে।
162
00:20:13,109 --> 00:20:15,278
163
00:20:16,279 --> 00:20:18,448
সে ইঁদুর লেমুরের খোঁজ করছে না।
164
00:20:20,408 --> 00:20:23,161
তার লক্ষ্য আরও ছোটো কিছু।
165
00:20:25,330 --> 00:20:26,539
কীড়া।
166
00:20:29,667 --> 00:20:33,338
তার বাঁকানো আঙুল
নিখুঁত খননের যন্ত্র হিসেবেও কাজ করে।
167
00:20:40,428 --> 00:20:43,223
এই রেইন ফরেস্টে, নিজের
উপযুক্ত স্থান খুঁজে নেওয়াটা গুরুত্বপূর্ণ...
168
00:20:44,307 --> 00:20:46,226
সেটা যতই অদ্ভুত হোক না কেন।
169
00:21:08,498 --> 00:21:10,500
দিনের আলোর পুনরাগমনে দেখা যায়...
170
00:21:11,417 --> 00:21:12,627
একটি শূন্য নীড়।
171
00:21:19,509 --> 00:21:22,428
কিন্তু ভ্যাঙ্গা আশা ছাড়ার পাত্র নয়।
172
00:21:41,406 --> 00:21:45,326
বাসা থেকে খুব একটা দূরে না,
তার বাচ্চাটি এখনও বেঁচে আছে।
173
00:21:45,410 --> 00:21:46,661
174
00:21:50,707 --> 00:21:55,545
বিপদের মুখে বাচ্চারা মাঝেমাঝে পূর্ণ পালক
গজানোর আগেই বাসা থেকে উড়ে চলে যায়।
175
00:22:04,888 --> 00:22:09,601
মা তাকে আরও কিছুদিন খাওয়াতে থাকবে
যতদিন না সে সম্পূর্ণ স্বাধীনভাবে চলতে পারে।
176
00:22:09,684 --> 00:22:11,686
177
00:22:28,328 --> 00:22:29,329
অবশেষে...
178
00:22:32,332 --> 00:22:33,958
বাদল মৌসুমের আগমন ঘটেছে।
179
00:22:51,267 --> 00:22:53,269
180
00:22:57,899 --> 00:23:00,610
পানি রেইন ফরেস্টকে বদলে দেয়।
181
00:23:07,075 --> 00:23:08,576
আগমন ঘটায় নতুন প্রাণের।
182
00:23:16,960 --> 00:23:18,378
আর নতুন খাদ্যের।
183
00:23:20,505 --> 00:23:22,507
184
00:23:24,592 --> 00:23:29,681
পাতাগুলো সবুজে আচ্ছাদিত হয়ে যাওয়ায়,
ক্যামোফ্লেজের নতুন ট্রেন্ড শুরু হয়।
185
00:23:36,646 --> 00:23:39,816
কিন্তু রেইন ফরেস্টের কিছু ব্যাপার
কখনোই বদলায় না।
186
00:23:43,945 --> 00:23:50,285
যারা এতদিন পর্যন্ত টিকে ছিল
তারা আরও বড়ো চ্যালেঞ্জের মুখোমুখি হয়।
187
00:23:50,368 --> 00:23:52,120
188
00:23:52,203 --> 00:23:57,876
বৃষ্টির আগমনে,
পুরোদমে প্রজননের জন্য সংগ্রাম শুরু হয়।
189
00:24:07,135 --> 00:24:10,263
পুরুষ জিরাফ উইভিলরা স্ত্রী'কে পাওয়ার জন্য
190
00:24:10,763 --> 00:24:14,642
তাদের অতিদীর্ঘ ঘাড়
ব্যবহার করে লড়াইয়ে মত্ত হয়।
191
00:24:23,067 --> 00:24:25,820
এই মটরদানা আকারের লড়াই
সাধারণত জখমের সৃষ্টি করে।
192
00:24:28,573 --> 00:24:33,745
কিন্তু পরিস্থিতি আরও নৃসংশ হয়ে ওঠে
চিতা গিরগিটির মাঝে লড়াইয়ে।
193
00:24:43,087 --> 00:24:44,797
তারা উজ্জ্বল রঙ ধারণ করে।
194
00:24:46,758 --> 00:24:48,259
এটা কোনো ক্যামোফ্লেজ নয়।
195
00:24:49,135 --> 00:24:50,428
196
00:24:50,511 --> 00:24:52,013
এটা যুদ্ধের রঙ।
197
00:24:54,807 --> 00:24:58,436
আর তাদের আঞ্চলিক লড়াই
সঙ্গীজয়ের জন্য গুরুত্বপূর্ণ।
198
00:25:29,384 --> 00:25:31,844
বিজেতা এই গাছটিকে
নিজের করে নেয়।
199
00:25:33,555 --> 00:25:35,390
পরাজিতকে অন্য কোথাও খুঁজতে হবে।
200
00:25:39,477 --> 00:25:41,521
লড়াইয়ে জেতাটা কেবল শুরু।
201
00:25:43,439 --> 00:25:46,150
সঙ্গী যোগাড় করা
আরও বেশি সংগ্রামের হতে পারে।
202
00:25:56,077 --> 00:25:58,413
ছোট্টো পাতা গিরগিটিটি উন্নতি করছে।
203
00:26:02,667 --> 00:26:04,002
কত কাছে...
204
00:26:04,794 --> 00:26:06,254
তবু কত দূরে!
205
00:26:10,758 --> 00:26:11,926
ভ্যাঙ্গা।
206
00:26:13,803 --> 00:26:16,222
তাকে এখন আরও বেশি সতর্ক হতে হবে।
207
00:26:27,734 --> 00:26:29,152
এখানে দেখার কিছু নেই।
208
00:26:32,322 --> 00:26:36,201
স্রেফ দুটো ক্ল্যান্ডেস্টাইন গিরগিটি
"আন্ডারকভার" হয়ে সাক্ষাৎ করছে।
209
00:26:40,872 --> 00:26:44,542
সঙ্গী পাওয়া গিয়েছে,
এবার পরবর্তী প্রজন্মকে পৃথিবীতে আনার পালা।
210
00:26:48,922 --> 00:26:53,301
একটি স্ত্রী জিরাফ উইভিল তার
ডিমকে সুরক্ষিত রাখতে প্রচুর প্রয়াস চালায়।
211
00:26:56,721 --> 00:26:58,181
পুরুষটি নিরাপত্তা প্রদান করে...
212
00:26:59,140 --> 00:27:02,310
আর সে পাতার ভাঁজে একটি মাত্র ডিম পাড়ে।
213
00:27:09,859 --> 00:27:12,654
তারপর সে তার ঘাড়কে কাজে লাগায়।
214
00:27:17,450 --> 00:27:20,203
অসাধারণ শক্তিমত্তা প্রদর্শন করে,
215
00:27:20,286 --> 00:27:25,375
এই সুপারমম তার আকারের দশগুণ
বড়ো একটা ক্যামোফ্লেজড দোলনা তৈরি করে।
216
00:27:33,007 --> 00:27:34,217
আর সেটাকে লুকিয়ে রাখে...
217
00:27:37,303 --> 00:27:38,888
একদম প্রকাশ্যে উন্মুক্ত স্থানে।
218
00:27:48,731 --> 00:27:50,859
ছোট্টো টেনরেকটি আরও বেশি ব্যস্ত।
219
00:27:56,030 --> 00:28:00,660
নিজের মা'কে ছেড়ে আসার মাত্র চার
মাসের মধ্যে, তার গর্ত এখন পূর্ণ।
220
00:28:04,873 --> 00:28:06,875
তিন বাচ্চার শয্যা।
221
00:28:08,459 --> 00:28:10,879
টেনরেকদের দেখে হয়তো
জড়িয়ে ধরতে ইচ্ছে করবে না...
222
00:28:12,839 --> 00:28:14,757
কিন্তু তাদের প্রথম দুই সপ্তাহ,
223
00:28:14,841 --> 00:28:18,803
এই ছোট্টো কাঁটাযুক্ত প্রাণীগুলো
উষ্ণ থাকার জন্য জড়াজড়ি করে শুয়ে থাকে।
224
00:28:34,485 --> 00:28:38,573
আর বনে ভ্রমণ শুরু করতে হলেও
তাদের একসাথে থাকা জরুরি।
225
00:28:41,409 --> 00:28:46,998
এই বিপজ্জনক দুনিয়ায় নিজের পরিবারকে
নিরাপদে রাখার মতো অভিজ্ঞতা এখন মায়ের আছে।
226
00:28:50,877 --> 00:28:52,295
কিন্তু সবসময়ই একটা বাচ্চা থাকে...
227
00:28:53,338 --> 00:28:54,839
যে খুব বেশি দূরে চলে যায়।
228
00:29:16,569 --> 00:29:19,030
ছোট্টো বাচ্চাটি সহজাতভাবেই লুকোতে জানে।
229
00:29:21,115 --> 00:29:23,535
230
00:29:24,827 --> 00:29:29,791
কিন্তু কোনোভাবে, মা'কে ফসার নজর এড়িয়ে
তার বাচ্চাকে ফিরিয়ে আনতে হবে।
231
00:29:42,470 --> 00:29:45,473
পিঠে থাকা বিশেষ কাঁটাসমূহ একত্রে ঘষে,
232
00:29:45,557 --> 00:29:48,142
সে একটা গোপন সংকেত পাঠায়।
233
00:29:49,352 --> 00:29:50,395
234
00:29:55,900 --> 00:29:58,945
এই উচ্চ-কম্পাঙ্কের শব্দ
লতাগুল্মের ভেতর দিয়ে প্রবাহিত হয়।
235
00:30:00,905 --> 00:30:02,490
তার বাচ্চাকে...
236
00:30:03,157 --> 00:30:04,367
নিরাপদ স্থানে ফিরিয়ে আনতে।
237
00:30:10,456 --> 00:30:16,170
দেখা যাচ্ছে, এই ক্ষুদ্র টেনরেকদেরও
নিজস্ব সুপারপাওয়ার রয়েছে।
238
00:30:31,060 --> 00:30:34,731
মাদাগাস্কারের ছোট্টো প্রাণীরা অদ্ভুত
উপায়ে বিবর্তিত হয়েছে।
239
00:30:36,941 --> 00:30:38,151
এই অদ্ভুত পরিবেশে...
240
00:30:39,485 --> 00:30:41,404
টিকে থাকার জন্য।
241
00:30:52,916 --> 00:30:56,377
কিন্তু একটা বিপদের বিরুদ্ধে তারা অসহায়।
242
00:31:06,429 --> 00:31:10,934
বন নিধনের ফলে একসময়কার
মাদাগাস্কারের বিশাল রেইন ফরেস্ট
243
00:31:12,477 --> 00:31:15,271
পরিণত হয়েছে ক্রমসংকোচনশীল
আর খণ্ডিত এক দুনিয়ায়।
244
00:31:18,358 --> 00:31:20,235
আশি শতাংশ বন ইতোমধ্যে হারিয়ে গিয়েছে।
245
00:31:25,657 --> 00:31:26,991
কিন্তু ধীরে ধীরে...
246
00:31:30,995 --> 00:31:33,456
আমরা ধ্বংসের স্রোতকে রুখে দিয়ে
247
00:31:39,170 --> 00:31:43,925
এই হারানো দুনিয়াকে
পুনঃনির্মাণ করা শুরু করতে পারি।
248
00:31:45,091 --> 00:31:47,891
বাংলা সাবটাইটেল দিয়ে উপভোগের জন্য ধন্যবাদ।
249
00:31:48,469 --> 00:31:54,475
If you love my work, you can buy me a cup of coffee.♥
bKash/Nagad: 01731090150