1
00:00:07,278 --> 00:00:09,864
পৃথিবী নামক গ্রহটি
এতসব দর্শনীয় জিনিসে ভরপুর,
2
00:00:10,657 --> 00:00:13,701
যে জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো
সহজেই চোখ এড়িয়ে যায়।
3
00:00:15,787 --> 00:00:17,664
কিন্তু কাছ থেকে তাকান...
4
00:00:18,164 --> 00:00:20,583
দেখবেন এখানে রয়ে গেছে
পুরো এক অনাবিষ্কৃত জগৎ।
5
00:00:22,669 --> 00:00:25,004
এমন এক দুনিয়া
যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র হিরো...
6
00:00:26,506 --> 00:00:27,882
আর ছোট্টো ছোট্টো দানবদের...
7
00:00:29,050 --> 00:00:31,427
অসাধারণ সুপারপাওয়ারের প্রয়োজন হয়...
8
00:00:34,639 --> 00:00:40,061
দানবীয় প্রতিকূলতার মাঝে টিকে থাকার জন্য।
9
00:00:43,106 --> 00:00:48,987
:.:.: TINY WORLD :.:.:
SEASON 02 EPISODE 06
10
00:00:50,989 --> 00:00:52,407
ছোটো হওয়াটা মোটেও সহজ নয়...
11
00:00:56,995 --> 00:00:58,663
দানবাকার প্রাণীদের এলাকায়।
12
00:01:00,957 --> 00:01:02,959
সবসময় পদদলিত হতে হয়।
13
00:01:04,793 --> 00:01:06,004
14
00:01:06,087 --> 00:01:08,172
মাঝেমাঝে আরও বাজে।
15
00:01:13,094 --> 00:01:17,765
কিন্তু কিছু কিছু স্থান রয়েছে
যা বড়ো প্রাণীদের নাগালের বাইরে।
16
00:01:20,059 --> 00:01:23,855
এমন স্থান যেখানে ক্ষুদ্র হওয়াটা
আপনাকে সুবিধা প্রদান করবে।
17
00:01:31,321 --> 00:01:32,530
প্রচন্ড গরম...
18
00:01:34,032 --> 00:01:35,241
সম্পূর্ণ শুষ্ক...
19
00:01:37,577 --> 00:01:38,828
বাতাসের ঝাপটা।
20
00:01:41,789 --> 00:01:44,292
এই বালিয়াড়িগুলো এত বেশি প্রতিকূল...
21
00:01:46,502 --> 00:01:48,546
যে কেবল যথেষ্ট বুদ্ধিমান...
22
00:01:50,089 --> 00:01:51,549
আর যথেষ্ট ছোটোরাই...
23
00:01:53,551 --> 00:01:55,470
টিকে থাকার আশা করতে পারে।
24
00:02:04,562 --> 00:02:11,219
"DUNE (বালিয়াড়ি)"
অনুবাদক: নূরুল্লাহ মাশহুর
25
00:02:11,611 --> 00:02:13,696
26
00:02:16,115 --> 00:02:20,328
এটা পৃথিবীর সবচেয়ে
প্রতিকূল ভূখণ্ডের মধ্যে অন্যতম।
27
00:02:22,789 --> 00:02:27,835
নামিব মরুভূমির এই বালিয়াড়িগুলো
পৃথিবীর সবচেয়ে বৃহৎ এবং পুরাতন,
28
00:02:28,878 --> 00:02:30,755
আর এখনও বায়ুপ্রবাহের ফলে পরিবর্তিত হচ্ছে।
29
00:02:33,841 --> 00:02:37,637
মাত্র ছয় মাসে,
পুরো দৃশ্যপট বদলে যায়।
30
00:02:44,352 --> 00:02:45,603
কিন্তু কোনো না কোনোভাবে...
31
00:02:46,563 --> 00:02:51,943
ক্ষুদ্র প্রাণীদেরকে এই বিশাল বালির
সমুদ্রে নিজেদের পথ খুঁজে নিতে হবে।
32
00:02:54,654 --> 00:02:56,155
নামাকুয়া গিরগিটি।
33
00:02:57,073 --> 00:02:59,033
প্রায় আপনার হাতের সমান।
34
00:03:00,660 --> 00:03:04,664
তাকে দেখে অন্যান্য প্রাণীদের মতো
বালিয়াড়ি জীবনে অভিযোজিত বলে
35
00:03:05,081 --> 00:03:06,749
মনে হয় না।
36
00:03:07,375 --> 00:03:08,501
37
00:03:11,045 --> 00:03:12,505
একটি শোভেল-স্নাউটেড লিজার্ড...
[বেলচার মতো মুখবিশিষ্ট]
38
00:03:13,590 --> 00:03:15,300
আকারে প্রায় এক-চতুর্থাংশ,
39
00:03:15,383 --> 00:03:19,971
উত্তপ্ত বালির মধ্য দিয়ে সেকেন্ডে
তিন মিটার দৌড়াতে সক্ষম।
40
00:03:25,768 --> 00:03:26,978
আর গিরগিটি?
41
00:03:28,813 --> 00:03:30,023
এতটা না।
42
00:03:35,236 --> 00:03:37,697
এর পাগুলো ডালপালা
আঁকড়ে ধরার উপযোগী।
43
00:03:38,907 --> 00:03:40,033
বালু না।
44
00:03:54,964 --> 00:04:00,637
কিন্তু এই অনুপযুক্ত যাযাবর
বালিয়াড়িতে ঘুরে বেড়ায় এক গুরুত্বপূর্ণ মিশনে।
45
00:04:03,848 --> 00:04:05,308
একজন সঙ্গীর খোঁজে...
46
00:04:06,267 --> 00:04:09,270
ওখানে কোথাও।
47
00:04:17,444 --> 00:04:20,114
আকাশপথে মরু এলাকা
পাড়ি দেওয়া অনেক বেশি সহজ।
48
00:04:20,198 --> 00:04:22,951
49
00:04:26,204 --> 00:04:28,998
স্যান্ডগ্রাউসরা বালিয়াড়ি জীবনে
বেশ ভালোভাবেই অভিযোজিত।
50
00:04:29,749 --> 00:04:30,750
51
00:04:30,833 --> 00:04:32,585
কিন্তু এখানে পান করার মতো কিছু নেই।
52
00:04:35,713 --> 00:04:40,677
তাই প্রতিদিন, এই ছোট্টো পাখিরা
পানির খোঁজে এক অসাধারণ যাত্রা করে।
53
00:04:40,760 --> 00:04:42,178
54
00:04:49,769 --> 00:04:51,396
আশি কিলোমিটার দূরে...
55
00:04:53,523 --> 00:04:56,276
তারা উপনীত হয় এক ভিন্ন দুনিয়ায়।
56
00:04:57,861 --> 00:04:59,237
57
00:04:59,863 --> 00:05:02,407
অন্যতম বিশালদেহী, ক্ষুধার্ত শিকারী।
58
00:05:02,490 --> 00:05:04,033
59
00:05:12,750 --> 00:05:14,669
এখানকার বাকি সব গ্রাউসের মতোই...
60
00:05:16,212 --> 00:05:17,755
এই পুরুষটিকে পানি পান করতে হবে।
61
00:05:33,521 --> 00:05:35,481
আর তাই সে অপেক্ষা করে।
62
00:05:47,744 --> 00:05:49,704
চটজলদি এক চুমুকের জন্য যথেষ্ট সময়।
63
00:05:51,497 --> 00:05:55,126
64
00:06:06,054 --> 00:06:11,142
পুরুষটি ফিরে আসে তার আজীবনের সঙ্গীর কাছে,
যে বালিয়াড়ির পাথরের মাঝে বাসা বেঁধেছে।
65
00:06:14,270 --> 00:06:17,774
এই নিবেদিতপ্রাণ দম্পতি
পালা করে ডিমে তা দেয়,
66
00:06:17,857 --> 00:06:19,859
যাতে অন্যজন পানি পান করতে যেতে পারে।
67
00:06:24,113 --> 00:06:26,991
কিন্তু জীবন আরও জটিল হতে চলেছে।
68
00:06:29,369 --> 00:06:31,120
তাদের ডিম ফোটার সময় হয়ে গেছে।
69
00:06:32,038 --> 00:06:36,501
আর সদ্যজাত বাচ্চাদের পানি দরকার হবে,
তা নাহলে সূর্যের তাপে তারা মারা যাবে।
70
00:06:44,634 --> 00:06:49,347
মধ্যদুপুরে, ঠাণ্ডা থাকা
জীবন-মরণের ব্যাপার হয়ে দাঁড়ায়।
71
00:06:53,309 --> 00:06:56,437
এই বেলায়,
গিরগিটির মানিয়ে নেওয়া সহজতর...
72
00:07:00,233 --> 00:07:03,987
সূর্যরশ্মি প্রতিফলিত করার জন্য
সে নিজের ত্বকের রঙ সাদায় রূপান্তরিত করে।
73
00:07:17,500 --> 00:07:23,256
কিন্তু শোভেল-স্নাউটেড লিজার্ড,
সবসময়ের মতোই, এক ধাপ এগিয়ে...
74
00:07:24,382 --> 00:07:26,551
তার চমৎকার চালের মাধ্যমে।
75
00:07:38,187 --> 00:07:42,192
বালুর পৃষ্ঠের তাপমাত্রা
৭০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।
76
00:07:43,943 --> 00:07:47,697
কিন্তু এক সেন্টিমিটার উর্ধ্বে,
তাপমাত্রা ১০ ডিগ্রি কম।
77
00:07:49,199 --> 00:07:52,785
তাই তার বড়ো বড়ো পা উঁচু করে,
সে দ্রুত তাপ ছেড়ে দিতে পারে।
78
00:08:00,877 --> 00:08:02,420
পরিবেশ যখন অতিমাত্রায় উত্তপ্ত হয়ে ওঠে...
79
00:08:03,504 --> 00:08:06,925
ওই বেলচা আকৃতির মুখ
জীবন রক্ষাকারী হয়ে দাঁড়ায়।
80
00:08:11,429 --> 00:08:15,391
মাত্র ২০ সেন্টিমিটার নিচেই,
তাপমাত্রা আরামদায়ক ৩০ ডিগ্রি।
81
00:08:21,648 --> 00:08:25,276
এই মাকড়সা বোলতার তাপে কিছুই হয় না।
82
00:08:27,529 --> 00:08:32,325
আর এর সংবেদী এন্টেনার সাহায্যে,
সে বালুর নিচে লুকায়িত প্রাণী শনাক্ত করতে পারে।
83
00:08:52,011 --> 00:08:53,846
আকারে একটা পেপার ক্লিপের চেয়ে বড়ো নয়,
84
00:08:53,930 --> 00:08:58,726
সে নিজের শিকারকে মাটি খুঁড়ে
বের করার জন্য দুই বালতির বেশি বালু সরায়।
85
00:09:12,365 --> 00:09:14,117
একটা গোল্ডেন হুইল মাকড়সা।
86
00:09:19,205 --> 00:09:21,249
বোলতার হুল পক্ষাঘাতগ্রস্থ করে ফেলবে।
87
00:09:23,334 --> 00:09:25,545
মাকড়সার কামড় মারণঘাতী।
88
00:09:30,967 --> 00:09:35,805
মরুর এই গ্ল্যাডিয়েটররা যখন লড়াইয়ে লিপ্ত হয়,
মাকড়সার জয় খুব কমই হয়।
89
00:09:43,438 --> 00:09:44,939
কিন্তু এর...
90
00:09:46,316 --> 00:09:48,902
চমৎকার এক পলায়নের কৌশল জানা আছে।
91
00:10:01,456 --> 00:10:03,166
বোলতার দৃষ্টিসীমার বাহিরে।
92
00:10:09,047 --> 00:10:10,673
আর বিপদের ঝুঁকি থেকে বাহিরে।
93
00:10:17,430 --> 00:10:18,640
প্রায়।
94
00:10:22,477 --> 00:10:23,686
মধ্যদুপুর...
95
00:10:24,729 --> 00:10:26,314
বালিয়াড়ি এলাকা জনশূন্য।
96
00:10:27,482 --> 00:10:30,902
বাতাসের তাপমাত্রা পৌঁছায়
৫০ ডিগ্রি সেলসিয়াসে।
97
00:10:36,491 --> 00:10:39,619
সন্ধ্যার দিকে কেবল
তাপমাত্রা কমে আসতে শুরু করে।
98
00:10:43,289 --> 00:10:48,044
বালিয়াড়ির প্রান্তে এক দল তরুণ বেবুনের
ঘুরে বেড়ানোর জন্য যথেষ্ট।
99
00:10:48,127 --> 00:10:49,629
100
00:10:52,715 --> 00:10:54,008
হাসিখুশি আর কৌতূহলী...
101
00:10:55,051 --> 00:10:56,553
102
00:10:56,636 --> 00:10:58,471
...কিন্তু কোনো অতিথি পছন্দ করে না।
103
00:11:06,479 --> 00:11:08,606
ডেজার্ট রেইন ফ্রগরা নিশাচর।
104
00:11:08,690 --> 00:11:09,941
105
00:11:10,567 --> 00:11:13,403
ওদের জাগালে নিজেরই বিপদ।
106
00:11:19,492 --> 00:11:21,327
আকারে কেবল
একটা গলফ বলের সমান...
107
00:11:24,581 --> 00:11:25,665
কিন্তু অ্যাটিচিউডে ভরপুর।
108
00:11:32,922 --> 00:11:34,757
109
00:11:40,805 --> 00:11:43,224
এখনও কিছুটা ঘুমিয়ে নেওয়ার সময় আছে
110
00:11:43,558 --> 00:11:47,353
যতক্ষণ না দিনের প্রাণীরা চলে গিয়ে
নাইট শিফটের জন্য জায়গা করে দেয়।
111
00:11:55,236 --> 00:11:56,654
অন্ধকার নেমে আসার সাথে সাথে...
112
00:11:57,947 --> 00:11:59,282
তাপমাত্রাও নেমে আসে।
113
00:12:04,704 --> 00:12:06,623
মরুভূমি হয়ে যায় আরও ব্যস্ত।
114
00:12:07,373 --> 00:12:09,792
আর কোলাহলপূর্ণ।
115
00:12:13,796 --> 00:12:15,256
116
00:12:15,340 --> 00:12:16,925
ক্লান্ত-শ্রান্তদের জন্য
এক ঘুমপাড়ানি গান।
117
00:12:20,678 --> 00:12:23,223
নিশাচর প্রাণীদের জন্য
ঘুম ভাঙানোর সংকেত।
118
00:12:26,184 --> 00:12:29,270
আর শিকারীদের জন্য খাবারের ঘণ্টা।
119
00:12:33,691 --> 00:12:38,071
কালোপেঁচা বালিয়াড়ি চষে বেড়ায়,
আর ছোটো ছোটো শিকারের শব্দ খুঁজে বেড়ায়।
120
00:12:44,285 --> 00:12:46,204
কিন্তু আরও বেশি গোপনচারী এক শিকারী...
121
00:12:47,413 --> 00:12:49,040
নিচ দিয়ে এগিয়ে চলে।
122
00:12:52,877 --> 00:12:53,962
সাঁতার কেটে চলে...
123
00:12:55,213 --> 00:12:56,631
বালুর নিচ দিয়ে।
124
00:13:06,140 --> 00:13:08,226
মরুভূমির হাঙ্গর।
125
00:13:18,361 --> 00:13:19,529
126
00:13:20,864 --> 00:13:22,740
নামিব সোনালী ছুঁচো।
127
00:13:24,742 --> 00:13:28,454
পুরোপুরি অন্ধ
আর আকারে একটা ডিমের চেয়েও ছোটো।
128
00:13:35,253 --> 00:13:39,340
তার বৃহদাকার খুলি
স্যাটেলাইট ডিশের মতো কাজ করে,
129
00:13:39,424 --> 00:13:41,718
উইপোকার গুঞ্জনধ্বনি শনাক্ত করে।
130
00:13:43,887 --> 00:13:46,139
এগুলো তার সমস্ত
খাদ্য এবং পানির যোগান দেয়...
131
00:13:47,473 --> 00:13:49,893
যদি সে এক রাতে
৬০টার মতো ধরতে পারে।
132
00:13:53,313 --> 00:13:56,149
আরও রাতের অভিযাত্রীরা ভোজ উৎসবে যোগ দেয়।
133
00:14:04,741 --> 00:14:10,538
নিদ্রালু ব্যাং রূপ নেয় উইপোকা খাদকে।
134
00:14:21,424 --> 00:14:24,010
কিন্তু উইপোকাও পাল্টা কামড় বসায়।
135
00:14:31,768 --> 00:14:34,896
আর ওই বিশাল মাথার কারণে
তাদেরকে গা থেকে সরানো কঠিন হয়।
136
00:14:36,523 --> 00:14:38,399
137
00:14:54,457 --> 00:14:58,294
ছুঁচোটির জন্য বালুই একমাত্র পন্থা
উইপোকার কামড়...
138
00:15:05,176 --> 00:15:07,136
আর অন্যান্য অদেখা বিপদ থেকে বাঁচার।
139
00:15:25,738 --> 00:15:26,865
ভোরবেলা।
140
00:15:29,284 --> 00:15:32,412
গিরগিটিটি ক্ষুধাকাতর আর শীতার্ত।
141
00:15:34,998 --> 00:15:39,627
উষ্ণতা লাভের জন্য, সে তার দেহের সূর্যের
দিকে মুখ করে থাকা অংশ কালো করে ফেলে।
142
00:15:46,217 --> 00:15:48,303
তাই যতক্ষণে গুবরে পোকারা বের হয়...
143
00:15:52,140 --> 00:15:54,642
গিরগিটিটি প্রস্তুত।
144
00:16:06,821 --> 00:16:07,864
অনভিজ্ঞতার দরুণ এক ভুল।
145
00:16:13,369 --> 00:16:17,373
গুবরে পোকার এই প্রজাতির
স্বাদ এত জঘন্য,
146
00:16:17,457 --> 00:16:20,293
যে কোনো গিরগিটি
এই ভুল দুইবার করে না।
147
00:16:29,969 --> 00:16:33,139
কালো গুবরে পোকাটির সামনে
এক অসাধারণ সফর অপেক্ষমান।
148
00:16:36,684 --> 00:16:43,316
একটা বোতলের ক্যাপের সমান আকারের বালিয়াড়ি
পোকার জন্য ৩৫০ মিটার বালি আরোহণ মোটেও সহজ না।
149
00:16:47,237 --> 00:16:48,863
কিন্তু প্রচেষ্টার ফল মেলে।
150
00:16:53,785 --> 00:16:57,622
কিছু বিশেষ সকালে,
বালিয়াড়ি কুয়াশার চাদরে ঢেকে যায়।
151
00:17:02,126 --> 00:17:05,004
ঠিক যার জন্য এই গুবরে পোকাটি
অপেক্ষা করছিল।
152
00:17:08,840 --> 00:17:12,803
তার পিঠে থাকা টোলের ন্যায় খাঁদে
কুয়াশা জমে ঘনীভূত হয়...
153
00:17:17,892 --> 00:17:19,811
আর তার মুখের দিকে প্রবাহিত হয়।
154
00:17:26,024 --> 00:17:29,320
স্রেফ হাওয়া থেকে সে পানি সংগ্রহ করে।
155
00:17:30,864 --> 00:17:33,032
156
00:17:37,495 --> 00:17:40,123
তারা তাদের ওজনের প্রায় অর্ধেক
সমপরিমাণ পানি পান করতে পারে।
157
00:17:43,793 --> 00:17:45,545
ঢাল গড়িয়ে নিচে আসা গুবরে পোকাগুলো...
158
00:17:47,046 --> 00:17:49,674
ওপরের দিকে ওঠা
পোকাগুলোর চেয়ে অনেক বেশি সুস্বাদু।
159
00:17:55,972 --> 00:17:59,100
গিরগিটিকে দেখে এখানকার অন্যদের মতো
মানানসই বলে মনে নাও হতে পারে।
160
00:17:59,684 --> 00:18:01,769
কিন্তু যাকে হারাতে পারবে না...
161
00:18:03,229 --> 00:18:04,397
তাকে খেয়ে ফেলো।
162
00:18:24,959 --> 00:18:27,003
স্যান্ডগ্রাউসের বাচ্চাগুলো
ডিম ফুটে বের হচ্ছে।
163
00:18:27,086 --> 00:18:28,129
164
00:18:29,589 --> 00:18:33,259
সকালের মৃদু সূর্যালোকেও,
তাদের মায়ের ছায়ার দরকার হয়।
165
00:18:36,012 --> 00:18:39,432
শীঘ্রই চারপাশ এত বেশি উত্তপ্ত হয়ে উঠবে,
যে পানি ছাড়া এরা মারা যাবে।
166
00:18:43,561 --> 00:18:45,355
বাবাই তাদের একমাত্র ভরসা।
167
00:18:48,816 --> 00:18:52,445
সে একটা নতুন পানির উৎসের খোঁজ পেয়েছে
যেখানে বড়ো শিকারীর সংখ্যা কম।
168
00:18:54,948 --> 00:18:57,033
কিন্তু এত ছোট্টো একটা পাখির জন্য...
169
00:18:58,785 --> 00:19:02,080
নম্র শান্ত বড়ো প্রাণীরাও বিপজ্জনক।
170
00:19:03,998 --> 00:19:05,166
171
00:19:20,056 --> 00:19:23,268
বাচ্চাদের জন্য পানি বহন করে নিয়ে
যাওয়াটা আরও কঠিন হবে।
172
00:19:34,237 --> 00:19:35,363
একটি বাজপাখি...
173
00:19:36,406 --> 00:19:38,074
এখানে তৃষ্ণার্ত প্রাণীদের শিকার করতে এসেছে।
174
00:19:38,157 --> 00:19:39,617
175
00:20:03,141 --> 00:20:07,478
নিজের বাচ্চাদের জীবন রক্ষার্থে,
বাবা নিজের জীবনের ঝুঁকি নেয়।
176
00:20:23,036 --> 00:20:25,580
তার পেটে বিশেষ শোষণকারী পালকের মাধ্যমে,
177
00:20:25,663 --> 00:20:29,959
একটি পুরুষ স্যান্ডগ্রাউস একটা শট গ্লাসের
সমান পানি শোষণ করতে পারে।
178
00:20:35,131 --> 00:20:37,258
বাচ্চাদের কাছে এটা
বহন করে নিয়ে যেতে প্রস্তুত।
179
00:20:54,234 --> 00:20:57,695
ভারী বোঝা সহ এবার ঘরে
ফেরার জন্য একটা দুই-ঘণ্টার ফ্লাইট।
180
00:21:07,163 --> 00:21:08,498
একদম সময়মতো।
181
00:21:10,792 --> 00:21:14,546
বাচ্চাগুলো জীবনের প্রথম পানির চুমুক
গ্রহণ করে তাদের বাবার পালক থেকে।
182
00:21:18,341 --> 00:21:22,470
তাকে এই ঝুঁকি নিয়ে
দুই মাস প্রতিদিন যাত্রা করতে হবে,
183
00:21:22,554 --> 00:21:24,556
যতদিন না তার বাচ্চাগুলো উড়তে শেখে।
184
00:21:37,527 --> 00:21:40,697
গিরগিটির মিশন তাকে
একটা নারা ঝোপে নিয়ে এসেছে।
185
00:21:42,073 --> 00:21:43,950
ছায়ার জন্য একটা দারুণ জায়গা।
186
00:21:47,412 --> 00:21:49,914
আর কপাল ভালো হলে জুটে যেতে পারে...
187
00:21:51,165 --> 00:21:52,208
একটা স্ত্রীও।
188
00:21:57,839 --> 00:21:59,924
এটাই কি হবে তার মুহূর্ত?
189
00:22:09,183 --> 00:22:12,061
নিজের অনুভূতি প্রদর্শনের জন্য,
সে রঙ বদলায়...
190
00:22:17,567 --> 00:22:19,110
আর নাচে।
191
00:22:26,743 --> 00:22:28,745
192
00:22:33,917 --> 00:22:35,543
193
00:22:43,927 --> 00:22:47,222
মনে হচ্ছে পুরুষটির চিন্তা
স্ত্রীটির মতো নয়।
194
00:22:50,934 --> 00:22:53,311
কিন্তু এখানে সঙ্গী খুঁজে পাওয়া খুব কঠিন।
195
00:22:54,771 --> 00:22:56,439
সম্ভবত তাকে বাধ্য হতে হবে।
196
00:22:59,359 --> 00:23:00,568
197
00:23:04,864 --> 00:23:06,407
সে আর দেরি করে না।
198
00:23:09,619 --> 00:23:11,454
শীঘ্রই সে ডিম পাড়বে।
199
00:23:15,792 --> 00:23:17,335
পুরুষটিকে রেখে যায় তৃপ্ত...
200
00:23:18,878 --> 00:23:20,255
কিন্তু সম্পূর্ণ ক্লান্ত অবস্থায়।
201
00:23:32,809 --> 00:23:36,437
পঞ্চান্ন মিলিয়ন বছরের বিবর্তন
202
00:23:36,521 --> 00:23:40,191
অসাধারণ সব মরুজ অভিযোজনের জন্ম দিয়েছে।
203
00:23:44,696 --> 00:23:46,614
অধ্যাবসায় আর কৌশলের মাধ্যমে...
204
00:23:47,824 --> 00:23:53,246
ক্ষুদ্র প্রাণীরা নামিবিয়ার
নির্জন বালিয়াড়িগুলোতে টিকে থাকে।
205
00:24:01,880 --> 00:24:07,802
কয়েক মাস মাটির অভ্যন্তরে থাকার পর,
গলফ টি এর চেয়ে ছোটো একটা বাচ্চা।
206
00:24:14,475 --> 00:24:16,978
গিরগিটিটির বংশের ধারা চলমান থাকে।
207
00:24:20,023 --> 00:24:22,150
সামনে অপেক্ষমান বহু প্রতিকূলতা।
208
00:24:23,776 --> 00:24:27,780
একবারে ধীর পায়ে
একটা পদক্ষেপ নেওয়াই শ্রেয়।
209
00:24:28,196 --> 00:24:30,073
বাংলা সাবটাইটেল দিয়ে উপভোগের জন্য ধন্যবাদ।
210
00:24:30,448 --> 00:24:35,376
If you love my work, you can buy me a cup of coffee.♥
bKash/Nagad: 01731090150