1 00:00:07,362 --> 00:00:09,864 পৃথিবী নামক গ্রহটি এতসব দর্শনীয় জিনিসে ভরপুর, 2 00:00:10,698 --> 00:00:13,701 যে জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো সহজেই চোখ এড়িয়ে যায়। 3 00:00:15,787 --> 00:00:17,664 কিন্তু কাছ থেকে তাকান... 4 00:00:18,122 --> 00:00:20,583 দেখবেন এখানে রয়ে গেছে পুরো এক অনাবিষ্কৃত জগৎ। 5 00:00:22,669 --> 00:00:25,004 এমন এক দুনিয়া যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র হিরো... 6 00:00:26,506 --> 00:00:27,840 আর ছোট্টো ছোট্টো দানবদের... 7 00:00:29,008 --> 00:00:31,427 অসাধারণ সুপারপাওয়ারের প্রয়োজন হয়... 8 00:00:34,639 --> 00:00:40,061 দানবীয় প্রতিকূলতার মাঝে টিকে থাকার জন্য। 9 00:00:43,147 --> 00:00:48,861 :.:.: TINY WORLD :.:.: SEASON 02 EPISODE 05 10 00:00:49,821 --> 00:00:52,198 11 00:00:58,162 --> 00:01:02,125 প্রবালপ্রাচীর পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ স্থানসমূহের মধ্যে অন্যতম। 12 00:01:05,211 --> 00:01:09,340 বিশালাকার মাছের ঝাঁক আর অসাধারণ সব সৃষ্টির আবাসস্থল। 13 00:01:13,052 --> 00:01:14,262 কিন্তু তাদের নিচে... 14 00:01:14,929 --> 00:01:16,514 রয়েছে এক ক্ষুদ্র মহানগরী... 15 00:01:19,851 --> 00:01:23,271 যা বিস্ময়কর ক্ষুদ্র সব প্রাণীতে ভরপুর। 16 00:01:27,150 --> 00:01:28,985 এই প্রাণীগুলো আকারে ক্ষুদ্র হতে পারে... 17 00:01:29,903 --> 00:01:32,113 কিন্তু তাদের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। 18 00:01:35,408 --> 00:01:38,411 আর এই মুহূর্তে, তারা সবচেয়ে বেশি ব্যস্ত। 19 00:01:40,705 --> 00:01:44,918 বছরে একবার, প্রবালপ্রাচীরে এক দৃষ্টিনন্দন প্রজনন উৎসব চলে... 20 00:01:45,793 --> 00:01:48,046 যা এর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ। 21 00:01:50,298 --> 00:01:53,801 কিন্তু এই বিশাল প্রাচীরে ছোটো মাছ হিসেবে বেঁচে থাকাটা সহজ নয়। 22 00:01:56,679 --> 00:02:03,311 নিজেদের প্রবালনগরীকে প্রাণবন্ত রাখতে ক্ষুদ্র প্রাণীদের বিশাল চ্যালেঞ্জ অতিক্রম করতে হয়। 23 00:02:05,688 --> 00:02:10,969 "REEF (প্রবালপ্রাচীর)" অনুবাদক: নূরুল্লাহ মাশহুর 24 00:02:15,532 --> 00:02:19,744 প্রবাল প্রাচীর যেকোনো শহরের মতোই জটিল আর জনাকীর্ণ। 25 00:02:21,371 --> 00:02:23,164 26 00:02:23,248 --> 00:02:27,585 প্রতিটি দিনের শুরু হয় ব্যস্ততা আর কোলাহলে। 27 00:02:28,253 --> 00:02:30,755 28 00:02:30,838 --> 00:02:36,344 সমস্ত নাগরিক একে অপরকে এক আন্ডারওয়াটার প্রভাত ঐকতানে ডেকে চলে... 29 00:02:36,427 --> 00:02:39,514 30 00:02:39,597 --> 00:02:41,516 ...পেশীর নড়াচড়া... 31 00:02:41,599 --> 00:02:43,226 32 00:02:43,309 --> 00:02:44,727 ...নখরের ঘর্ষণ... 33 00:02:46,104 --> 00:02:47,522 আর দাঁতের কিচকিচ শব্দে। 34 00:02:47,605 --> 00:02:49,232 35 00:02:49,315 --> 00:02:50,942 36 00:02:53,528 --> 00:02:58,241 ক্ষুদ্র প্রাণীতে পরিপূর্ণ একটি সমৃদ্ধশালী প্রবালপ্রাচীরেই কেবল 37 00:02:58,908 --> 00:03:00,410 এমন সুরের দেখা মেলে। 38 00:03:00,493 --> 00:03:03,204 39 00:03:09,836 --> 00:03:13,214 এখানকার অর্ধেক মাছই আকারে বোতলের ক্যাপের চেয়েও ছোটো। 40 00:03:17,468 --> 00:03:20,096 কিন্তু তাদের পরিসেবার চাহিদা ব্যাপক। 41 00:03:28,855 --> 00:03:31,149 একটি কাছিম ক্লিনিং স্টেশনে চেক ইন করে... 42 00:03:33,026 --> 00:03:34,694 খোলস সামান্য চকচকে করার লক্ষ্যে। 43 00:03:49,709 --> 00:03:53,338 একা একটা ছোট্টো ব্লেনির পক্ষে পুরো কাজটা সামলানো সম্ভব নয়। 44 00:03:58,009 --> 00:04:02,305 তাই একদল শৈবাল-অপসারণ বিশেষজ্ঞ এটা চকচকে করায় সাহায্য করতে এগিয়ে আসে। 45 00:04:13,608 --> 00:04:15,777 46 00:04:18,571 --> 00:04:21,991 একটি ক্লাউন ফিশ পরিবার নিজেদের এনিমোনি ঘর পরিচর্যায় ব্যস্ত। 47 00:04:25,745 --> 00:04:28,957 খুব কম শিকারীই এর যন্ত্রণাদায়ক কর্ষিকায় প্রবেশের সাহস করে। 48 00:04:31,459 --> 00:04:34,420 কিন্তু ক্লাউন ফিশের মিউকাসের একটা প্রতিরক্ষামূলক আবরণ রয়েছে 49 00:04:34,504 --> 00:04:36,506 যা তাদেরকে স্থায়ীভাবে এখানে থাকার সুযোগ করে দেয়। 50 00:04:42,720 --> 00:04:46,599 বিনিময়ে, তারা এনিমোনি পরিষ্কার এবং অক্সিজেনসমৃদ্ধ রাখে। 51 00:04:51,813 --> 00:04:56,276 নিচের এই গোপন স্থানে, পুরুষ সদস্যটিকে ৫০০টি ডিমের দেখাশোনা করতে হচ্ছে। 52 00:04:58,152 --> 00:05:00,864 প্রত্যেকের আকার একটা চালের দানার চেয়েও ছোটো। 53 00:05:05,535 --> 00:05:08,621 যদি প্রবাল প্রাচীরের প্রজননের সাথে একই দিনে তারা ডিম ফুটে বের হয়, 54 00:05:08,705 --> 00:05:11,541 তাদের বেঁচে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। 55 00:05:17,630 --> 00:05:20,049 তার আগ পর্যন্ত, তারা নিরাপদে থাকবে। 56 00:05:21,634 --> 00:05:24,637 এটা প্রবালপ্রাচীরের অন্যতম সুরক্ষিত গৃহ। 57 00:05:26,806 --> 00:05:28,683 আর পরিবারটি কখনোই তেমন দূরে যায় না। 58 00:05:33,229 --> 00:05:36,858 বাহিরে, সবসময়ই একটা বৃহৎ মাছ থাকে। 59 00:05:43,781 --> 00:05:45,783 লেপার্ড কোরাল গ্রুপার। 60 00:06:02,967 --> 00:06:05,970 ছোট্টো ড্যামসেলফিশ প্রবালের গোলকধাঁধার মাঝে আশ্রয় নেয়... 61 00:06:07,847 --> 00:06:09,682 যা গ্রুপারের নাগালের বাইরে। 62 00:06:12,685 --> 00:06:14,520 কিন্তু এই বুদ্ধিমান মাছটি আশা ছাড়ে না। 63 00:06:16,022 --> 00:06:17,357 সে ডেকে আনে... 64 00:06:18,316 --> 00:06:19,317 আরও সঙ্গী-সাথীকে। 65 00:06:25,990 --> 00:06:28,868 একটা অক্টোপাসকে সঙ্গী হিসেবে দেখে অদ্ভুত মনে হতে পারে। 66 00:06:30,703 --> 00:06:33,414 কিন্তু একত্রে, তারা একটা কিলার টিম তৈরি করে। 67 00:06:37,460 --> 00:06:40,380 গ্রুপার যখন ক্যামোফ্লেজ নেওয়ার জন্য রঙ বদলায়, 68 00:06:41,839 --> 00:06:43,967 শিকার শুরু হয়। 69 00:07:00,775 --> 00:07:02,986 ড্যামসেলফিশের জন্য এটা দ্বিগুণ বিপদ। 70 00:07:15,790 --> 00:07:18,001 গ্রুপারটি তাদের লুকানোর জায়গাটি খুঁজে বের করে। 71 00:07:19,836 --> 00:07:21,921 তারপর এটা দেখিয়ে দেওয়ার জন্য ফ্যাকাসে বর্ণ ধারণ করে। 72 00:07:30,096 --> 00:07:31,306 কর্ষিকা নিক্ষিপ্ত হয়। 73 00:07:32,599 --> 00:07:34,142 মাছেরা আতঙ্কিত হয়। 74 00:07:35,643 --> 00:07:37,812 সোজা গ্রুপারের চোয়ালের ভেতর। 75 00:07:43,359 --> 00:07:44,944 ভয়াবহ এক সিদ্ধান্ত। 76 00:07:46,654 --> 00:07:50,700 চুপচাপ থাকো, আর অক্টোপাসের মারণঘাতী নাগালে পড়ার ঝুঁকি নাও। 77 00:07:52,368 --> 00:07:53,453 অথবা পালাও... 78 00:07:55,038 --> 00:07:57,707 আর গ্রুপারের হাতে ধরা পড়ো। 79 00:08:05,048 --> 00:08:06,633 নিরাপদে পলায়নের কোনো উপায় না পেয়ে... 80 00:08:08,092 --> 00:08:11,304 কখনও কখনও রুখে দাঁড়ানোই একমাত্র উপায়। 81 00:08:18,978 --> 00:08:21,314 ড্যামসেলফিশ অক্টোপাসের ওপর হামলা চালিয়ে 82 00:08:22,690 --> 00:08:24,317 একে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। 83 00:08:27,070 --> 00:08:28,696 84 00:08:29,155 --> 00:08:33,034 কিন্তু এই গোলমালে আকৃষ্ট হয় আরও বড়ো মাছেরা। 85 00:08:41,084 --> 00:08:43,920 ছোটো মাছদের পালানোর এই তো সুযোগ। 86 00:08:50,969 --> 00:08:52,637 হাঙ্গরের দল চারপাশ ঘিরে ফেলায়, 87 00:08:55,056 --> 00:08:58,893 হঠাৎ করেই, এবার সবার অবস্থা "চাচা আপন প্রাণ বাঁচা"। 88 00:09:04,691 --> 00:09:06,109 টিমওয়ার্ক বৃথা গেল। 89 00:09:16,661 --> 00:09:19,080 বৃহদাকার হাঙ্গররা ছোটো মাছ নিয়ে মাথা ঘামায় না। 90 00:09:22,125 --> 00:09:27,964 কিন্তু শিকারীদের তাড়িয়ে দিয়ে, তারা ছোটো প্রাণীদের স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করে। 91 00:09:30,174 --> 00:09:31,718 92 00:09:32,886 --> 00:09:35,096 তৃণভোজীরা প্রবালপ্রাচীরকে শৈবালমুক্ত রাখে। 93 00:09:39,142 --> 00:09:41,769 ধীরবর্ধনশীল প্রবালের বেড়ে ওঠার সুযোগ করে দেয়। 94 00:09:47,650 --> 00:09:51,696 প্রবাল আসলে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীর কলোনি দ্বারা তৈরি হয়। 95 00:09:53,489 --> 00:09:59,537 আর প্রতিটি প্রবালে রয়েছে আণুবীক্ষণিক উদ্ভিদ কোষ যারা সূর্যের আলোকে খাদ্যে রূপান্তর করে। 96 00:10:02,665 --> 00:10:06,669 এক অসাধারণ মৈত্রী যার ওপর ভিত্তি করে পুরো প্রবালপ্রাচীর গড়ে উঠেছে। 97 00:10:10,840 --> 00:10:14,219 একত্রে, কোটি কোটি ক্ষুদ্র প্রাণী... 98 00:10:15,803 --> 00:10:19,015 তৈরি করে পৃথিবীর সর্ববৃহৎ বাস্তুতন্ত্র। 99 00:10:26,689 --> 00:10:28,900 কিন্তু এই প্রবালনগরীসমূহ ভঙ্গুর। 100 00:10:32,111 --> 00:10:34,322 এরা অরক্ষিত সাগরের তাপমাত্রা বৃদ্ধি... 101 00:10:35,990 --> 00:10:37,200 দূষণ... 102 00:10:38,243 --> 00:10:39,369 অধিক মৎস্য আহরণ... 103 00:10:40,537 --> 00:10:42,622 আর আক্রমণের বিরুদ্ধে। 104 00:10:46,417 --> 00:10:48,711 শতাধিক নলাকার পায়ে হেঁটে চলে। 105 00:10:52,465 --> 00:10:54,676 বিষাক্ত কাঁটাসজ্জিত। 106 00:11:02,809 --> 00:11:04,018 এক দানবীয়... 107 00:11:04,936 --> 00:11:06,145 প্রবাল-খাদক... 108 00:11:07,105 --> 00:11:09,524 ক্রাউন-অফ-থর্নস স্টারফিশ। 109 00:11:13,653 --> 00:11:16,948 প্রতি বছর এটি কয়েকশো প্রবাল গ্রাস করতে পারে। 110 00:11:20,743 --> 00:11:22,954 আর এরা সংখ্যায় একটা নয়। 111 00:11:24,122 --> 00:11:26,124 তাদের পুরো একটা বাহিনী রয়েছে... 112 00:11:27,500 --> 00:11:30,628 যারা সমস্ত ক্ষুদ্র প্রাণীদের বাসস্থান ধ্বংস করছে। 113 00:11:38,887 --> 00:11:41,306 কিন্তু আসন্ন বিপদের ব্যাপারে অজ্ঞাত থাকায়... 114 00:11:42,724 --> 00:11:47,353 প্রবালপ্রাচীরের বাসিন্দারা ব্যস্ত প্রজননের প্রস্তুতি নিতে। 115 00:11:48,771 --> 00:11:50,398 আর খাদ্যের খোঁজ করতে। 116 00:11:51,232 --> 00:11:52,984 117 00:11:55,987 --> 00:11:59,199 প্রাণীজগতের সবচেয়ে জটিল চোখ। 118 00:12:00,617 --> 00:12:03,828 মানুষের চোখের তুলনায় চারগুণ কালার রিসেপ্টর বিশিষ্ট... 119 00:12:05,163 --> 00:12:10,168 এই ময়ূর ম্যান্টিস চিংড়ি দুনিয়া দেখে সম্পূর্ণ এক ভিন্ন আলোতে। 120 00:12:12,587 --> 00:12:13,963 121 00:12:14,047 --> 00:12:19,761 তার আকার টুথপেস্ট টিউবের চেয়ে বড়ো না, কিন্তু তাই বলে সে মোটেও অসহায় না। 122 00:12:22,764 --> 00:12:28,811 তার ঘুষি ৯ মিলিমিটার বুলেটের ত্বরণের সাথে পাল্লা দেওয়ার মতো। 123 00:12:30,647 --> 00:12:33,650 এত দ্রুতগামী, যে এটা পানীকে বাষ্পীভূত করে ফেলে। 124 00:12:39,197 --> 00:12:41,533 আর এটা আলোর ঝলকও তৈরি করতে সক্ষম। 125 00:12:50,875 --> 00:12:54,003 কিন্তু সুসজ্জিত ম্যান্টিস চিংড়িদেরও একটা নিরাপদ আশ্রয় দরকার হয়। 126 00:12:58,466 --> 00:13:01,469 তার গর্ত, আর শীঘ্রই এটা পরিণত হবে তার শিশুশালায়। 127 00:13:03,721 --> 00:13:05,348 সংস্কারকাজ সম্পন্ন হলেই। 128 00:13:12,564 --> 00:13:14,399 ইতোমধ্যে তার কাছে একজন পুরুষ অতিথি এসেছে... 129 00:13:16,234 --> 00:13:17,485 সঙ্গীর খোঁজে। 130 00:13:18,820 --> 00:13:20,822 অথবা তার ঘর দখলের জন্য। 131 00:13:27,787 --> 00:13:28,830 যা-ই হোক না কেন... 132 00:13:30,623 --> 00:13:33,877 তার বজ্রমুষ্টি স্পষ্টভাবেই প্রমাণ করে দেয়... 133 00:13:37,297 --> 00:13:39,424 সে অতিথির জন্য প্রস্তুত নয়। 134 00:13:44,637 --> 00:13:47,807 কিন্তু উন্মুক্ত অবস্থায় ধরা পড়ার জন্য এটা একটা বিপজ্জনক স্থান। 135 00:14:01,362 --> 00:14:02,822 একটি লোভী শিকারী। 136 00:14:08,620 --> 00:14:09,954 আকারে... 137 00:14:12,248 --> 00:14:13,249 চায়ের কাপের সমান। 138 00:14:16,711 --> 00:14:18,546 একটি বামন কাটলফিশ। 139 00:14:19,505 --> 00:14:23,343 সে যদি প্রজনন উপযোগী হতে চায়, তাকে আরও বড়ো হতে হবে। 140 00:14:24,385 --> 00:14:26,679 আর যার অর্থ প্রচুর খেতে হবে। 141 00:14:29,515 --> 00:14:32,352 কিন্তু সে নিজেই একটা সহজ শিকার। 142 00:14:34,771 --> 00:14:39,442 তাই মূল কৌশল হচ্ছে নিজে শিকার না হয়ে শিকার করা। 143 00:14:42,195 --> 00:14:47,033 এই ছদ্মবেশের গুরু নিজের ত্বকের রঙ এবং বুনন বদলাতে পারে... 144 00:14:48,785 --> 00:14:50,203 শিকারী এবং শিকারকে... 145 00:14:51,329 --> 00:14:52,497 ধোঁকা দেওয়ার জন্য। 146 00:15:02,632 --> 00:15:06,177 তার আয়ুষ্কাল এক বছরের কম, তাই তাকে দ্রুত বর্ধিত হতে হবে... 147 00:15:07,262 --> 00:15:09,597 জীবন্ত যে কোনো কিছু খাওয়ার মাধ্যমে। 148 00:15:14,811 --> 00:15:17,397 প্ল্যাঙ্কটন ধরার জন্য বাহুদ্বয় নাড়াতে থাকা... 149 00:15:19,941 --> 00:15:24,195 একটা বোতামের আকারের বক্সার কাঁকড়াকে বিপদের ব্যাপারে অসতর্ক মনে হচ্ছে। 150 00:15:33,496 --> 00:15:34,914 যন্ত্রণাদায়ক এক ভুল। 151 00:15:38,793 --> 00:15:42,589 এই কাঁকড়ার নখরে রয়েছে ক্ষুদ্র কাঁটাযুক্ত এনিমোনি। 152 00:15:44,299 --> 00:15:47,343 শিকারীদের বিরুদ্ধে প্রতিরোধের জন্য ক্ষুদ্র টেসার। 153 00:15:51,514 --> 00:15:53,182 এগুলো এত বেশি কার্যকর, 154 00:15:53,266 --> 00:15:56,477 যে প্রতিদ্বন্দ্বীরা এর দখল পেতে যেকোনো কিছু করতে রাজি। 155 00:16:05,069 --> 00:16:07,113 এটা এক চমকপ্রদ সূক্ষ্ম লড়াই। 156 00:16:10,408 --> 00:16:13,036 কোনো কাঁকড়াই এনিমোনিগুলোর ক্ষতি করতে চায় না। 157 00:16:17,999 --> 00:16:23,213 প্রতিপক্ষকে আটকে রেখে, প্রতিদ্বন্দ্বীটি সাবধানে তার প্রাইজটি বের করে নেয়। 158 00:16:32,347 --> 00:16:34,182 এখন যেহেতু দুজনের কাছেই একটা করে রয়েছে, 159 00:16:34,265 --> 00:16:39,187 দুটো কাঁকড়াই এটা ব্যবহার করে নতুন এক জোড়া কাঁটাযুক্ত গ্লাভস জন্মাবে। 160 00:16:45,026 --> 00:16:48,488 এনিমোনি সব ধরণের ক্ষুদ্র প্রাণীদের নিরাপত্তা প্রদান করে। 161 00:16:52,158 --> 00:16:54,160 ক্ষুদ্র স্বচ্ছ এনিমোনি চিংড়ি। 162 00:16:56,162 --> 00:16:58,122 ক্লাউন ফিশের সাথে সহাবস্থান করছে। 163 00:17:01,793 --> 00:17:04,003 আকারে তারা একটা পেপার ক্লিপের সমান হতে পারে... 164 00:17:06,464 --> 00:17:10,301 কিন্তু তারা প্রবালপ্রাচীরের বড়ো বড়ো মাছের সাথে কারবার করার মতো সাহসী। 165 00:17:19,310 --> 00:17:22,938 চিংড়িটি হেলেদুলে নিজের পরিসেবা প্রচার করে। 166 00:17:26,901 --> 00:17:29,028 আর তার কাস্টমার যদি কোনো শিকারী হয়... 167 00:17:31,573 --> 00:17:35,285 তাদের বিক্রির বিজ্ঞাপন পরিষ্কার করে জানান দেওয়া নিশ্চিত করে... 168 00:17:35,368 --> 00:17:36,995 করতালির মাধ্যমে। 169 00:17:44,711 --> 00:17:46,129 170 00:17:53,845 --> 00:17:55,972 যখন সে নিশ্চিত হয় এটা নিরাপদ, 171 00:17:56,890 --> 00:17:58,850 একটা ছোট্টো চিংড়ি কাজে লেগে পড়ে। 172 00:18:00,560 --> 00:18:02,437 মৃত ত্বক সরানো... 173 00:18:03,688 --> 00:18:05,315 পরজীবী ছাড়ানো... 174 00:18:06,107 --> 00:18:07,817 আর ফুলকা পরিষ্কার করা। 175 00:18:16,784 --> 00:18:20,955 কিছুটা দাঁতের পরিচর্যার জন্য সে চোয়ালের মধ্যে প্রবেশ করার দুঃসাহসও দেখায়। 176 00:18:26,920 --> 00:18:30,298 ক্ষুদ্র পরিষ্কারকর্মীদের প্রদানকৃত স্বাস্থ্য সেবা 177 00:18:30,381 --> 00:18:33,885 বড়ো মাছদের সুস্থ থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। 178 00:18:39,974 --> 00:18:44,854 পুরো প্রবালপ্রাচীর জুড়ে মিলনের প্রস্তুতি চলছে। 179 00:18:50,777 --> 00:18:53,655 ম্যান্টিস চিংড়িটির শিশুশালা তৈরির কাজ প্রায় সমাপ্ত। 180 00:18:57,659 --> 00:19:01,704 এটাকে সুরক্ষিত করার জন্য সে ৩ কিলো জঞ্জাল সরিয়েছে। 181 00:19:06,501 --> 00:19:12,215 আর তার জরুরি বহির্গমন পথ পরিষ্কার করেছে, যাতে শত্রুদের বোকা বানিয়ে সে পলায়ন করতে পারে। 182 00:19:15,176 --> 00:19:20,473 তার নির্মাণ কাজ এত বিস্তীর্ণ, যে অন্যরাও এখানে আশ্রয় খুঁজে নেয়। 183 00:19:25,270 --> 00:19:29,107 কিন্তু তার একজন প্রতিবেশি বেশ ঝামেলাজনক। 184 00:19:34,112 --> 00:19:35,405 একটা টাস্কফিশ। 185 00:19:36,489 --> 00:19:39,117 যন্ত্রের ব্যবহার জানা অল্প কিছু মাছের মধ্যে অন্যতম। 186 00:19:41,828 --> 00:19:44,956 ঝিনুক ভাঙার জন্য এর নিজস্ব নেহাইও রয়েছে। 187 00:19:53,089 --> 00:19:55,425 সে ম্যান্টিস চিংড়ি খায় না। 188 00:19:58,177 --> 00:20:01,848 কিন্তু তার খাবার খাওয়ার ঝামেলাজনক পদ্ধতি তার বাড়িঘর ধ্বংস করে দিতে পারে। 189 00:20:05,602 --> 00:20:09,439 খাদ্য খোঁজার জন্য সে বিশাল সব জঞ্জাল ওলটপালট করে। 190 00:20:20,992 --> 00:20:22,327 সে নিজের কাঙ্ক্ষিত জিনিস পেয়ে গেছে। 191 00:20:24,662 --> 00:20:28,541 কিন্তু তার শিশুশালা নির্মাণকাজ এবার সময়ের তুলনায় অনেক পিছিয়ে পড়ল। 192 00:20:32,921 --> 00:20:37,508 গোধূলিবেলায়, প্রবালপ্রাচীরে ব্যস্ততা আরও বেশি বেড়ে যায়। 193 00:20:41,304 --> 00:20:42,931 194 00:20:43,723 --> 00:20:46,142 ক্লাউন ফিশের ডিমগুলো ফোটার কাছাকাছি। 195 00:20:52,941 --> 00:20:55,151 আর একদল ক্লিনার র‍্যাস কঠোর পরিশ্রম করে যাচ্ছে। 196 00:20:58,279 --> 00:21:00,198 মাত্র একটা আঙুলের সমান দৈর্ঘ্যবিশিষ্ট, 197 00:21:00,281 --> 00:21:03,576 এদেরকে নীল-কালো ডোরা দেখে সহজেই শনাক্ত করা যায়। 198 00:21:17,590 --> 00:21:21,177 কিন্তু সবার উদ্দেশ্য তেমন সৎ না। 199 00:21:27,183 --> 00:21:28,601 একটি ফ্যাংব্লেনি। 200 00:21:32,647 --> 00:21:36,568 এই প্রতারক নিজের রঙ বদলে ক্লিনার র‍্যাসের চেহারা ধারণ করে 201 00:21:36,651 --> 00:21:38,862 আর নজর এড়িয়ে তাদের দলে মিশে যায়। 202 00:21:44,993 --> 00:21:46,536 কিন্তু সে এখানে পরিষ্কার করতে আসেনি। 203 00:21:54,460 --> 00:21:58,006 অসতর্ক মাছের চামড়ায় নিজের ফ্যাং (বিষদাঁত) দ্বারা... 204 00:22:01,175 --> 00:22:03,595 আঘাত করে সে কিছুটা চামড়া তুলে নেয়। 205 00:22:09,601 --> 00:22:10,602 206 00:22:13,771 --> 00:22:16,024 আর কীসে আঘাত করল তা ভিক্টিম বুঝে ওঠার আগেই... 207 00:22:17,025 --> 00:22:19,527 এই চতুর প্রতারক... 208 00:22:20,945 --> 00:22:22,197 নিজের আশ্রয়ে ফিরে যায়। 209 00:22:25,575 --> 00:22:29,996 ছদ্মবেশ ধারণ এই বিশাল প্রবালপ্রাচীরের অনেক ক্ষুদ্র প্রাণীকে বেঁচে থাকতে সাহায্য করে। 210 00:22:34,626 --> 00:22:37,962 এভাবেই বামন কাটলফিশ খেয়ে-দেয়ে... 211 00:22:39,339 --> 00:22:40,798 বেঁচে থাকতে সমর্থ হয়েছে। 212 00:22:47,889 --> 00:22:50,558 প্রতিটি সফল শিকারের মাধ্যমে, সে বড়ো হতে থাকে। 213 00:22:58,733 --> 00:23:00,735 এই স্ত্রীটিকে মুগ্ধ মনে হচ্ছে। 214 00:23:01,402 --> 00:23:05,240 আর প্রথমবারের মতো, খাদ্য এখন তার অগ্রাধিকার না। 215 00:23:13,706 --> 00:23:16,543 ম্যান্টিস চিংড়িটি তার ঘরের সুশৃঙ্খল অবস্থা ফিরে পাচ্ছে। 216 00:23:21,548 --> 00:23:22,799 জঞ্জাল পরিষ্কার করছে। 217 00:23:24,926 --> 00:23:27,053 সবকিছু ঠিকঠাক আছে কি না নিশ্চিত করছে। 218 00:23:29,806 --> 00:23:31,975 আর শেষ ছোঁয়াটুকু যোগ করছে। 219 00:23:43,736 --> 00:23:47,532 অবশেষে, সে অতিথি বরণের জন্য প্রস্তুত। 220 00:24:00,837 --> 00:24:04,090 প্রবালপ্রাচীর যখন বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবের জন্য প্রস্তুত, 221 00:24:04,966 --> 00:24:06,885 ঠিক তখনই আগমন ঘটে প্রবালখাদকদের। 222 00:24:13,516 --> 00:24:15,435 223 00:24:15,518 --> 00:24:17,937 ক্রাউন-অফ-থর্নস স্টারফিশের দল। 224 00:24:26,237 --> 00:24:30,450 নিজেদের পাকস্থলী ব্যবহার করে, তারা প্রবালের জীবন্ত টিস্যু হজম করে। 225 00:24:33,703 --> 00:24:36,623 আর শুধু সাদা কঙ্কালগুলো ফেলে রেখে যায়। 226 00:24:49,135 --> 00:24:52,430 প্রবালপ্রাচীরের বাসিন্দাদের তেমন কিছু করার নেই 227 00:24:52,513 --> 00:24:57,727 স্টারফিশের এই ঝাঁককে তাদের সামনে পড়া প্রতিটি প্রবাল ভক্ষণ থামাতে। 228 00:25:08,696 --> 00:25:12,659 এই ছোট্টো কাঁকড়াটির ঘর মেন্যুর পরবর্তী আইটেম। 229 00:25:22,585 --> 00:25:24,796 সে যতই চেষ্টা করুক না কেন... 230 00:25:26,798 --> 00:25:29,634 স্টারফিশের দেহ প্রায় অভেদ্য। 231 00:25:34,305 --> 00:25:36,766 কিন্তু তাদের কাঁটার নরম সংবেদী ভিত্তিমূল... 232 00:25:38,601 --> 00:25:40,270 এর বর্মের দুর্বল অংশ। 233 00:25:44,274 --> 00:25:46,234 এবার একটা ছোট্টো কাঁকড়ার... 234 00:25:47,360 --> 00:25:49,028 একটা দানবকে কুপোকাত করার পালা। 235 00:26:09,757 --> 00:26:13,428 কাঁকড়ার সাথে পাঙ্গা নিয়ে ব্যথা সহ্য করার অর্থ হয় না। 236 00:26:19,350 --> 00:26:20,810 237 00:26:24,439 --> 00:26:27,066 ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীদের এক বৈচিত্র্যময় সম্প্রদায়... 238 00:26:28,109 --> 00:26:29,777 যেখানে প্রত্যেকে নিজের ভূমিকা পালন করছে... 239 00:26:31,237 --> 00:26:37,452 প্রবাল প্রাচীরগুলোকে সুস্থ-সুন্দর রাখতে এবং অসংখ্য হুমকি প্রতিরোধ করতে। 240 00:26:44,959 --> 00:26:48,963 এই জীবন্ত শহরের ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলোও পুনর্জীবিত হতে পারে। 241 00:26:53,134 --> 00:26:54,135 242 00:26:55,053 --> 00:26:56,846 বছরে একবার 243 00:26:56,930 --> 00:27:00,934 পারফেক্ট স্রোত আর পারফেক্ট তাপমাত্রার কম্বিনেশন ঘটে। 244 00:27:08,816 --> 00:27:10,401 আজ সেই রাত... 245 00:27:11,736 --> 00:27:14,822 যখন প্রবালপ্রাচীর নিজেই প্রজনন শুরু করবে। 246 00:27:22,038 --> 00:27:26,501 একটা ক্ষুদ্র বান্ডল, স্রেফ একটা গোলমরিচের সমান। 247 00:27:28,461 --> 00:27:33,675 শিশু প্রবাল তৈরির সমস্ত উপাদান একটা প্যাকেজে। 248 00:27:37,262 --> 00:27:39,055 প্রবালটি বংশবৃদ্ধি করছে। 249 00:27:40,306 --> 00:27:41,766 250 00:27:42,767 --> 00:27:45,562 প্রবালপ্রাচীরের আরও অনেক ছোটো প্রাণীও প্রজনন ঘটাচ্ছে। 251 00:27:48,356 --> 00:27:50,942 বামন কাটলফিশটি নিজের সঙ্গী বেছে নিয়েছে। 252 00:27:56,114 --> 00:27:59,993 এবার তার ডিমগুলোকে প্রবালে নিরাপদে আটকে দেওয়ার পালা। 253 00:28:01,870 --> 00:28:03,496 254 00:28:03,955 --> 00:28:06,124 ম্যান্টিস চিংড়িও ডিম পেড়েছে। 255 00:28:07,250 --> 00:28:08,501 বিশ হাজার। 256 00:28:16,259 --> 00:28:18,761 আর বাবার আরেকবার পরিচর্যার পর... 257 00:28:21,514 --> 00:28:25,059 শত শত ক্লাউনফিশের লার্ভা মুক্ত হয়ে ছড়িয়ে পড়ে। 258 00:28:35,236 --> 00:28:39,407 একত্রে ডিম ফোটা যথাসম্ভব বেশি সংখ্যক প্রাণীর 259 00:28:40,450 --> 00:28:42,785 নিরাপদে স্রোতে ভেসে যাওয়া নিশ্চিত করে। 260 00:28:45,747 --> 00:28:47,665 261 00:28:52,128 --> 00:28:55,173 দ্রুতগতিতে, ছোট্টো বিস্ময়গুলো বেড়ে উঠছে। 262 00:29:00,929 --> 00:29:03,056 আকারে চিনাবাদামের চেয়ে বড়ো নয়, 263 00:29:03,139 --> 00:29:07,518 একটি কাটলফিশের বাচ্চা মাত্র তার সমুদ্র অভিযান শুরু করছে। 264 00:29:13,816 --> 00:29:19,489 আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভবত, একটা এক-মিলিমিটার প্রবাল প্ল্যানুলা। 265 00:29:23,618 --> 00:29:25,203 266 00:29:25,286 --> 00:29:27,372 প্রবালপ্রাচীরের শব্দে আকৃষ্ট হয়ে নিচের দিকে... 267 00:29:29,916 --> 00:29:32,210 268 00:29:36,214 --> 00:29:39,759 ...একটি ক্ষুদ্র একক একটি শক্তিশালী প্রবালে রূপ নিবে। 269 00:29:41,886 --> 00:29:46,766 আর এই প্রবালনগরীর সমস্ত বাসিন্দার ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে। 270 00:29:47,140 --> 00:29:49,017 বাংলা সাবটাইটেল দিয়ে উপভোগের জন্য ধন্যবাদ। 271 00:29:49,600 --> 00:29:54,528 If you love my work, you can buy me a cup of coffee.♥ bKash/Nagad: 01731090150