1
00:00:04,670 --> 00:00:05,880
"যথেষ্ট হয়েছে"?
2
00:00:06,630 --> 00:00:10,050
কী বলতে চাচ্ছেন, মি. শুবাল্ট?
3
00:00:10,940 --> 00:00:15,050
আমি বলতে চাচ্ছি যে, আপনার তদন্ত
চালিয়ে যাওয়ার আর দরকার নেই।
4
00:00:15,850 --> 00:00:17,600
থামুন থামুন।
5
00:00:17,600 --> 00:00:20,560
এটা ঠিক যে কার্ল নয়মানের বিষয়ে তদন্ত করা শেষ।
6
00:00:20,560 --> 00:00:22,350
সে আপনারই ছেলে।
7
00:00:22,350 --> 00:00:25,270
আমি আপনার কাছে কৃতজ্ঞ।
8
00:00:25,480 --> 00:00:28,130
ন-না। আপনি একটু দাঁড়ান!
9
00:00:28,130 --> 00:00:30,880
আমরা কিছুই জানতে পারিনি।
10
00:00:30,900 --> 00:00:34,200
এডমুন্ড ফারেন, যে কিনা নিজেকে
আপনার ছেলে বলে দাবি করছিল...
11
00:00:34,200 --> 00:00:36,590
...হতে পারে যে, সে আসলে আত্মহত্যাই করেনি।
12
00:00:36,590 --> 00:00:40,540
আসলে কে ফারেনকে নিয়ন্ত্রণ করছিল,
তা আমরা এখনো জানতে পারিনি।
13
00:00:40,540 --> 00:00:43,040
আমার সবকিছু জানা হয়ে গেছে।
14
00:00:47,630 --> 00:00:49,800
চা তৈরি, বাবা।
15
00:00:50,630 --> 00:00:51,800
আচ্ছা।
16
00:00:52,340 --> 00:00:54,510
ওহ, হ্যালো।
17
00:00:59,560 --> 00:01:01,220
আপনিও আমাদের সাথে একটু চা খাবেন?
18
00:01:01,220 --> 00:01:03,390
ওহ, না ধন্যবাদ।
19
00:01:03,390 --> 00:01:05,100
আপনার কাজের জন্য ধন্যবাদ।
20
00:01:05,100 --> 00:01:07,810
আমাকে বিল পাঠিয়ে দেবেন।
21
00:01:09,360 --> 00:01:11,190
আজকের আবহাওয়া চমৎকার।
22
00:01:11,190 --> 00:01:12,610
হ্যাঁ...
23
00:01:12,610 --> 00:01:13,900
ইয়োহানও এখানেই আছে।
24
00:01:15,150 --> 00:01:16,280
ওহ...
25
00:01:16,280 --> 00:01:18,780
ইয়োহানও এখানেই আছে তাহলে?
26
00:01:22,370 --> 00:01:28,000
নিজের ছেলেকে খুঁজে পাওয়ার পর, সেই কাঠখোট্টা,
অসামাজিক লোক, যে কাউকেই বিশ্বাস করতো না...
27
00:01:28,000 --> 00:01:32,750
...এতো ভালো মনের মানুষ হয়ে গেল?
28
00:01:33,710 --> 00:01:35,710
ঐরকম হাসি...
29
00:01:35,710 --> 00:01:39,760
বিশ্বাসই হচ্ছে না, তাকে একসময় বায়ার্নের
ভ্যাম্পায়ার বলে ডাকা হতো...
30
00:01:40,590 --> 00:01:44,450
"ওহ, ইয়োহানও এখানেই আছে তাহলে?"
31
00:03:23,670 --> 00:03:24,520
তো...
32
00:03:24,100 --> 00:03:27,770
Just One Case
33
00:03:24,520 --> 00:03:28,960
এখন একটা কুকুরকে খুঁজে বের করার চেষ্টা করছ?
34
00:03:28,960 --> 00:03:29,460
হ্যাঁ...
35
00:03:29,980 --> 00:03:34,260
মনে হচ্ছে আমার ক্লায়েন্টের প্রাক্তন-স্বামী
কুকুরটাকে চুরি করেছে।
36
00:03:35,860 --> 00:03:39,810
কুকুরের অভিভাবকত্ব কে নিবে,
সেটা নিয়েও ঝামেলা হয় দেখছি!
37
00:03:39,810 --> 00:03:41,100
তা আর বলতে...
38
00:03:42,100 --> 00:03:44,650
কিছু মনে কোরো না, আমি একটু ওয়াইন খাচ্ছি।
39
00:03:45,190 --> 00:03:46,480
সমস্যা নেই।
40
00:03:46,480 --> 00:03:48,360
পানিই আমার জন্য যথেষ্ট।
41
00:03:49,190 --> 00:03:52,150
যদিও এখন কাজ থেকে দূরে আছ...
42
00:03:52,150 --> 00:03:56,110
...তবুও অ্যালকোহলের প্রতি তোমার
টান আছে বলে মনে হচ্ছেনা।
43
00:03:56,110 --> 00:03:58,370
হ্যাঁ, এই ব্যাপারে আমি একদম ঠিক আছি।
44
00:03:58,950 --> 00:04:00,580
এই ব্যাপারে?
45
00:04:00,580 --> 00:04:03,370
অন্য কোনো ব্যাপার নিয়েও ভাবছ নাকি?
46
00:04:03,790 --> 00:04:08,460
আসলে, বর্তমানে আমার ফাঁকা সময়গুলো
অর্থহীন কিছু কাজে ব্যয় করছি।
47
00:04:08,460 --> 00:04:09,460
ওহ?
48
00:04:09,460 --> 00:04:14,510
চাকরি থাকা অবস্থায়, আমার একটা নোট বুক
ছিল। সেটাতেই এখন চোখ বুলাচ্ছি।
49
00:04:14,510 --> 00:04:16,390
যে কেসগুলোর কোনো সুরাহা করতে পারিনি...
50
00:04:16,640 --> 00:04:18,430
আচ্ছা।
51
00:04:18,430 --> 00:04:21,140
তো, এখন সেই নোটবুক পড়লে কেমন লাগে?
52
00:04:21,640 --> 00:04:23,560
হতাশ...!
53
00:04:23,560 --> 00:04:24,940
অমুক মার্ডার কেস...
54
00:04:24,940 --> 00:04:27,190
তমুক মার্ডার কেস...
55
00:04:27,190 --> 00:04:31,440
খুনিগুলো এখনো আমাদের চারপাশে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে...
56
00:04:31,440 --> 00:04:34,030
এই চিন্তা মাথায় আসলে, নিজেকে বড় নিরুপায় লাগে।
57
00:04:34,030 --> 00:04:35,990
নিজের অক্ষমতার জন্য, বড় হতাশ লাগে...
58
00:04:36,410 --> 00:04:38,410
তোমার সেই ক্ষমতা ছিল।
59
00:04:38,410 --> 00:04:39,700
কিন্তু, রিচার্ড...
60
00:04:39,700 --> 00:04:44,680
প্রাণপণে চেষ্টা করতে করতে, তুমি তোমার কেসগুলোর
সাথে একটু বেশিই জড়িয়ে পড়েছিলে...
61
00:04:44,680 --> 00:04:49,060
খুনিদের মনকে বোঝার তোমার অক্ষমতা,
তোমাকে হতাশার দিকে ঠেলে দেয়...
62
00:04:49,460 --> 00:04:51,090
...আর আমি মদের দিকে ঝুঁকে পড়ি...
63
00:04:51,420 --> 00:04:52,960
হ্যাঁ, ঠিক তাই।
64
00:04:54,420 --> 00:04:55,760
অপেক্ষা করার জন্য ধন্যবাদ।
65
00:04:55,760 --> 00:04:57,130
ওহ, খাবার এসে গেছে!
66
00:05:02,640 --> 00:05:06,020
যাইহোক, আমার এই ব্যাপারটা খুব একটা
খারাপ মনে হচ্ছে না।
67
00:05:07,140 --> 00:05:10,580
তোমার পুরোনো নোটবুক ঘাঁটাঘাঁটির করাটা...
68
00:05:11,020 --> 00:05:13,730
ঐ জিনিসটা আমাকে আরো হতাশায় ফেলে দিচ্ছে।
69
00:05:13,730 --> 00:05:15,440
না, তুমি এখন ঠিক আছ।
70
00:05:15,440 --> 00:05:18,280
পুরোনো কেসগুলো নিয়ে নতুন করে
আবার ঘাঁটাঘাঁটি করায়...
71
00:05:18,280 --> 00:05:21,120
...তোমার কেমন লাগছে, আমাকে সেই ব্যাপারে বলো।
72
00:05:21,530 --> 00:05:26,910
তুমি মাতাল অবস্থায়, এক ছেলেকে গুলি করেছিলে,
যে ছিল একজন সিরিয়াল কিলার।
73
00:05:26,910 --> 00:05:31,080
এখন তুমি সেই সত্যের মুখোমুখি হওয়ার জন্য তৈরি।
74
00:05:31,080 --> 00:05:33,300
কিন্তু, ট্রিগারটা টানার সময় তোমার মাথায় কী চলছিল...
75
00:05:33,300 --> 00:05:37,510
...সেটা মনে করার থেকে, তুমি এখনো পালিয়ে বেড়াচ্ছ।
76
00:05:40,680 --> 00:05:42,680
তুমি এখনো তাকে দেখতে পাও, তাই না?
77
00:05:42,680 --> 00:05:44,970
সেই ছেলেটার ভূত...
78
00:05:45,890 --> 00:05:47,020
হ্যাঁ...
79
00:05:47,980 --> 00:05:49,770
যখন সবকিছু স্পষ্ট হয়ে যাবে...
80
00:05:49,770 --> 00:05:52,480
...যখন সবকিছু দিনের পরিষ্কার আলোয় চলে আসবে...
81
00:05:53,270 --> 00:05:55,900
...সেই ভূতও উধাও হয়ে যাবে।
82
00:06:29,940 --> 00:06:33,860
যখন সবকিছু দিনের পরিষ্কার আলোয় চলে আসবে, হাহ?
83
00:06:36,110 --> 00:06:38,440
"অ্যাকাউনটেন্ট হোমারের মার্ডার কেস।"
84
00:06:38,960 --> 00:06:43,430
ভিক্টিম ইয়োআকিম হোমার ক্যারিয়ারে বেশ উন্নতি করছিলেন...
85
00:06:43,430 --> 00:06:46,700
...কারো সাথে কোনো প্রকার ঝামেলায়
জড়ানোর মতো লোক তিনি ছিলেন না।
86
00:06:47,490 --> 00:06:49,430
কিন্তু তাকে ছুরি মেরে খুন করা হয়...
87
00:06:49,430 --> 00:06:51,680
কোনো প্রকার ছিনতাইয়ের চিহ্ন ছিল না...
88
00:06:53,080 --> 00:06:55,540
"ঈশ্বরের আওয়াজ মার্ডার কেস।"
89
00:06:55,540 --> 00:06:58,170
ভিক্টিমদের একজন, আগে অন্যের বাসায়
কাজ করতেন, আরেজন গাড়ি চালাতেন...
90
00:06:58,980 --> 00:07:06,180
দুই কেসেই দেওয়ালে, "আমি ঈশ্বরের আওয়াজ
শুনেছি" মেসেজ লেখা ছিল...
91
00:07:08,240 --> 00:07:11,140
"ডোনাখ কোম্পানির প্রেসিডেন্টের মার্ডাস কেস।"
92
00:07:11,140 --> 00:07:14,440
বায়ার্নের এক বিশিষ্ট ব্যাবসায়ী ও ধনাঢ্য ব্যক্তি,
মি. রুডি গাউককে...
93
00:07:14,440 --> 00:07:17,570
...হার্টোলৎস জঙ্গলে মৃত অবস্থায় পাওয়া যায়।
94
00:07:20,280 --> 00:07:22,900
"স্পিলারস মার্ডার কেস।"
95
00:07:22,900 --> 00:07:27,450
ইসাল নদীর উজানে এক মধ্যবয়স্ক দম্পতির
ডুবন্ত লাশ পাওয়া যায়...
96
00:07:27,450 --> 00:07:31,410
মধ্যবয়সী দম্পতিদের সিরিয়াল মার্ডার কেসের সাথে
এই কেসের যোগাযোগ আছে বলে মনে করা হচ্ছে...
97
00:07:31,870 --> 00:07:36,420
প্রধান সন্দেহভাজন, একজন জাপানিজ ডাক্তার,
এখন পলাতক...
98
00:07:37,630 --> 00:07:38,920
ভাইরে ভাই...
99
00:07:42,300 --> 00:07:47,140
অমীমাংসিত কেস যত বেড়েছে,
আমিও ততই মদ গিলতে শুরু করেছি...
100
00:07:47,140 --> 00:07:49,680
কিন্তু, এখন সব বদলে গেছে।
101
00:07:50,560 --> 00:07:52,020
আচ্ছা...
102
00:07:52,020 --> 00:07:54,230
ডাক্তার এমনটাই বলেছিলেন।
103
00:07:54,230 --> 00:07:57,610
তো ঠাণ্ডা মাথায় চিন্তা করতে এমনই লাগে...
104
00:08:02,360 --> 00:08:04,420
দাঁড়াও দাঁড়াও...!
105
00:08:04,420 --> 00:08:05,160
ভালো করে ভাবো...
106
00:08:06,280 --> 00:08:07,910
ভালো করে ভাবো...
107
00:08:39,330 --> 00:08:40,110
তো...
108
00:08:40,440 --> 00:08:43,610
তখন তোমার মাথায় কোন চিন্তা খেলছিল?
109
00:08:43,610 --> 00:08:46,240
আসলে, ব্যাপার হলো...
110
00:08:46,240 --> 00:08:48,370
আমি কিছু একটা ভাবছিলাম, কিন্তু...
111
00:08:48,780 --> 00:08:53,660
তুমি আবার সেই ছেলেটার ভূত দেখলে,
আর কী ভাবছিলে তা ভুলে গেলে?
112
00:08:53,660 --> 00:08:54,620
হ্যাঁ...
113
00:08:55,370 --> 00:08:57,080
তাড়াহুড়ো করার কোনো দরকার নেই।
114
00:08:57,080 --> 00:09:00,840
ধীরে ধীরে আবার তোমার মাথায় সেই চিন্তা এসে পড়বে।
115
00:09:07,650 --> 00:09:09,890
আমি কী নিয়ে ভাবছিলাম...?
116
00:09:09,890 --> 00:09:15,640
কেসগুলো সলভ করার একটা গুরুত্বপূর্ণ সূত্র...
117
00:09:22,480 --> 00:09:23,320
কল্পনাই হবে হয়তো...
118
00:09:32,450 --> 00:09:33,290
কে ওখানে?
119
00:09:36,500 --> 00:09:37,000
কে ওখানে?!
120
00:09:37,790 --> 00:09:39,210
কে আমার পিছু নিয়েছে?
121
00:09:45,510 --> 00:09:47,550
একেবারে তখনকার মতোই!
122
00:09:47,880 --> 00:09:49,090
সেই সময়...
123
00:09:49,090 --> 00:09:50,390
...আমি এরকমই একটা গলিতে দৌড়াচ্ছিলাম...
124
00:09:50,720 --> 00:09:52,390
...ছেলেটাকে ধাওয়া করছিলাম, আর...
125
00:10:11,590 --> 00:10:13,300
এতো রাতে বিরক্ত করার জন্য দুঃখিত, ডাক্তার।
126
00:10:13,910 --> 00:10:17,580
না, মনে হচ্ছে সব ঘটনা আমাকে
খুলে বলার সিদ্ধান্ত নিয়েছ!
127
00:10:17,580 --> 00:10:18,910
কী বলার আছে বলে ফেলো।
128
00:10:20,120 --> 00:10:23,670
সেই সময়, আমি ছেলেটার মধ্যে এটা দেখেছিলাম...
129
00:10:24,670 --> 00:10:27,300
তখনই বুঝেছিলাম, এর অস্তিত্ব এই পৃথিবীতে আছে...
130
00:10:28,260 --> 00:10:30,780
সত্যিকারের শয়তান...
131
00:10:30,780 --> 00:10:32,530
তাই...
132
00:10:32,530 --> 00:10:34,280
তাই, আমি...
133
00:10:35,310 --> 00:10:36,680
...গুলি করে ওকে মেরে ফেলি!
134
00:10:37,850 --> 00:10:40,350
আমাকে বললে বলে খুশি হলাম।
135
00:10:40,350 --> 00:10:44,080
তুমি অবশেষে আবার নিজের পায়ে দাঁড়াতে পেরেছ।
136
00:10:44,080 --> 00:10:45,630
না, আরো কিছু বাকি আছে...
137
00:10:45,630 --> 00:10:46,790
আমি এখন বুঝে গেছি...
138
00:10:48,460 --> 00:10:51,450
গতদিন যে বিষয়ে ভাবছিলাম...
139
00:10:51,450 --> 00:10:56,200
যে সব অমীমাংসিত কেস আমি ফেলে এসেছি,
সেগুলো সব আসলে...
140
00:10:56,830 --> 00:10:59,410
...একটিমাত্র কেস।
141
00:11:04,130 --> 00:11:06,960
প্রিয়, ডা. গিলেন...
142
00:11:07,670 --> 00:11:10,900
তুমি আমাকে যে বইটি পাঠিয়েছিলে...
143
00:11:10,900 --> 00:11:13,260
"ক্রিমিনাল সাইকোলজির আদ্যোপান্ত।"
144
00:11:13,930 --> 00:11:16,760
আমি বইটি খুব আগ্রহের সাথে পড়েছি।
145
00:11:16,760 --> 00:11:21,620
ডুসেলডর্ফ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার
সময়কার, আমার কোনো ছাত্র...
146
00:11:21,620 --> 00:11:26,940
...এমন বই লিখেছে দেখে আমি অত্যন্ত আনন্দিত।
147
00:11:27,820 --> 00:11:30,190
যাইহোক, ডা. গিলেন...
148
00:11:30,190 --> 00:11:36,680
তুমি একবার আমাকে, সিরিয়াল কিলার ইয়ুরগেন্সের
সাথে তোমার সাক্ষাৎকারের কথা বলেছিলে...
149
00:11:36,680 --> 00:11:38,700
সেই সময়, ইয়ুরগেন্স তোমাকে বলেছিল যে...
150
00:11:38,700 --> 00:11:44,730
...কোনো এক "বন্ধু" তাকে বলার কারণে
সে একটা খুন করেছিল...
151
00:11:44,730 --> 00:11:50,570
...আমার পুরো ডিটেইলস মনে নেই।
তুমি আমাকে একটা বিষয় আবার জানাতে পারবে?
152
00:11:50,590 --> 00:11:54,470
ইয়ুরগেন্সের সেই "বন্ধুর" নাম কী ছিল...
153
00:12:01,310 --> 00:12:02,730
পুনশ্চঃ
154
00:12:03,160 --> 00:12:07,980
কলেজে তুমি খুব মেধাবী ছাত্র ছিলে, কিন্তু...
155
00:12:07,980 --> 00:12:13,490
...তোমার সাথেই আরেকজন ছাত্র পড়তো, ফার্স্ট হওয়া
নিয়ে যার সাথে তোমার প্রতিবার হাড্ডাহাড্ডি লড়াই হতো।
156
00:12:13,740 --> 00:12:16,740
সে বর্তমানে একজন নিউরোসার্জন, কিন্তু...
157
00:12:16,740 --> 00:12:20,920
...এক সিরিয়াল কিলিংয়ের কেসে
তাকে সন্দেহ করা হচ্ছে।
158
00:12:20,920 --> 00:12:25,790
তুমি তার ব্যাপারে কিছু জেনে থাকলে, আমাকেও
জানিও। যতই সামান্য ব্যাপার হোক না কেন।
159
00:12:25,790 --> 00:12:28,000
সে কেমন লোক ছিল...
160
00:12:28,590 --> 00:12:31,710
...আর সে এখন কোথায়?
161
00:12:31,710 --> 00:12:34,760
ডা. তেনমা নাম তার...
162
00:12:36,050 --> 00:12:38,260
ওহ, আপনি তো সেই ডিটেকটিভ!
163
00:12:38,890 --> 00:12:42,350
না, আমি এখন নিতান্তই একজন প্রাইভেট ডিটেকটিভ।
164
00:12:43,390 --> 00:12:45,940
আমি জানি, পুরো ঘটনাটা কষ্টের, কিন্তু...
165
00:12:45,940 --> 00:12:52,990
...আমি কি আপনাকে আপনার মায়ের মৃত্যুর কেস,
"ঈশ্বরের আওয়াজের" ব্যাপারে একটু জিজ্ঞাসা করতে পারি?
166
00:12:53,440 --> 00:12:54,990
অবশ্যই!
167
00:12:54,990 --> 00:12:59,870
চার বছর হয়ে গেছে, আর পুলিশও
তদন্ত করা থামিয়েই দিয়েছে, তাই...
168
00:13:01,120 --> 00:13:02,580
শুবাল্ট...?
169
00:13:02,580 --> 00:13:03,660
হ্যাঁ।
170
00:13:03,660 --> 00:13:08,380
আমি শুনেছি, আপনার মা সেই বড়লোকের
বাড়িতে কাজ করতেন...?
171
00:13:09,040 --> 00:13:12,670
হ্যাঁ, কিন্তু তা ২০ বছর আগে।
172
00:13:12,670 --> 00:13:15,380
তিনি কি কোনো বিশেষ কারণে কাজ ছেড়েছিলেন?
173
00:13:15,380 --> 00:13:18,340
শারিরীক স্বাস্থ্যের অবনতির কারণেই, আসলে...
174
00:13:18,340 --> 00:13:22,220
তারপর, তিনি শুধু বাসার আশেপাশেই কাজ করতেন।
175
00:13:22,720 --> 00:13:26,230
এমন কি হতে পারে, তার সাথে
মি. শুবাল্টের বনিবনা হতো না?
176
00:13:27,100 --> 00:13:28,440
ওহ, না!
177
00:13:28,440 --> 00:13:31,610
বরঞ্চ, আমার মা তাকে কবিতা
পড়ে শুনাতে ভালোবাসতেন।
178
00:13:31,610 --> 00:13:36,650
আর যখন মি. শুবাল্ট চোখে দেখতে পেতেন,
তারা একে অপরকে আবৃত্তি করে শুনাতেন।
179
00:13:39,410 --> 00:13:42,620
ওহ, আমার সাথে একটু আসুন।
180
00:13:46,000 --> 00:13:48,040
এই যে, দেখুন একবার।
181
00:13:48,040 --> 00:13:51,130
বইগুলো আমার মায়ের কথা মনে করিয়ে
দেয় বলে, এখনো এগুলো রেখে দিয়েছি।
182
00:13:52,270 --> 00:13:57,760
এই শেলফের প্রত্যেকটা কাব্যগ্রন্থই,
মি. শুবাল্ট আমার মাকে দিয়েছিলেন।
183
00:14:01,760 --> 00:14:05,890
বিশ্বাসই হচ্ছে না, ডোনাখের প্রেসিডেন্টের
মার্ডার কেস তদন্তের ভারপ্রাপ্ত অফিসার...
184
00:14:05,890 --> 00:14:07,980
...এখন এক সামান্য প্রাইভেট ডিটেকটিভ।
185
00:14:08,730 --> 00:14:12,940
আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই,
যেহেতু আপনিই প্রেসিডেন্টের সেক্রেটারি ছিলেন।
186
00:14:12,940 --> 00:14:15,480
কারো সাথে কি প্রেসিডেন্টের কোনো শত্রুতা...
187
00:14:15,960 --> 00:14:18,150
প্রেসিডেন্টের শত্রু...?
188
00:14:18,150 --> 00:14:22,220
আমি তো বলেছিলামই, তার শত্রুর
সংখ্যা গুণে শেষ করা যাবে না।
189
00:14:22,220 --> 00:14:25,510
অন্য কোম্পানির যে যে প্রেসিডেন্ট
মি. গাউকের কারণে দেউলিয়া হয়ে গেছিল...
190
00:14:25,510 --> 00:14:28,410
...তার লিস্ট তো পুলিশের ইতোমধ্যেই
বিশ্লেষণ করে ফেলার কথা।
191
00:14:28,830 --> 00:14:33,670
বায়ার্নে তো আরেকজন ধনী, ক্ষমতাশালী
লোক আছেন, তাই না?
192
00:14:33,670 --> 00:14:35,130
তাদের মধ্যের সম্পর্ক কেমন ছিল?
193
00:14:35,880 --> 00:14:38,130
মি. শুবাল্টের কথা বলছেন?
194
00:14:39,470 --> 00:14:41,800
তারা একে অন্যের প্রতিযোগী ছিলেন, অবশ্যই।
195
00:14:41,800 --> 00:14:43,600
জাতশত্রুও বলা যায় হয়তো।
196
00:14:43,600 --> 00:14:45,260
আপনি কি জানেন?
197
00:14:46,600 --> 00:14:50,730
শুবাল্ট এর আগে দুইবার দেউলিয়া হয়ে গেছিলেন।
198
00:14:51,190 --> 00:14:56,780
তার দ্বিতীয়বার দেউলিয়া হওয়ার কারণ ছিল,
তার আর মি. গাউকের মধ্যের হিংস্র প্রতিযোগিতা।
199
00:14:57,360 --> 00:15:00,990
অন্যকথায়, মি. শুবাল্টকে মি. গাউক
একেবারে পিশে ফেলেছিলেন।
200
00:15:01,360 --> 00:15:05,160
অন্যদিকে, কোনো এক সময় মি. শুবাল্টও,
মি. গাউকের বারোটা বাজিয়েছিলেন।
201
00:15:05,160 --> 00:15:07,290
তারা দুজন একে অন্যকে ঘৃণা করতেন?
202
00:15:07,290 --> 00:15:08,200
অবশ্যই!
203
00:15:08,930 --> 00:15:13,710
কোনো পার্টিতে তাদের দুজনের
দেখা হওয়া মানে পার্টি পণ্ড!
204
00:15:13,710 --> 00:15:16,750
তারা দুজন তর্ক করতে খুব পছন্দ করতেন।
205
00:15:16,750 --> 00:15:18,130
তারা দুজন?
206
00:15:18,130 --> 00:15:21,090
হ্যাঁ, সেই কাঠখোট্টা দুই লোক।
207
00:15:21,760 --> 00:15:25,530
তারা দুজনই শুধু একে অপরের সাথে
সমানতালে তর্ক করতে পারতেন...
208
00:15:25,530 --> 00:15:27,600
প্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও...
209
00:15:28,100 --> 00:15:31,140
...তারা আসলে বন্ধু ছিলেন।
210
00:15:56,840 --> 00:15:57,800
সাবধানে!
211
00:16:03,800 --> 00:16:05,300
ওহ, হান্স?
212
00:16:05,300 --> 00:16:06,800
খুব ভালো করে চিনতাম তাকে।
213
00:16:07,510 --> 00:16:12,560
"ঈশ্বরের আওয়াজ" মার্ডার কেসে দুজন
মারা গেছিল, ও তাদের মধ্যে একজন।
214
00:16:12,560 --> 00:16:15,730
ভালো ছিল লোকটা। তার জন্য দুঃখ হয়।
215
00:16:16,360 --> 00:16:19,750
এতোটাই ভালো মানুষ ছিলেন তিনি?
216
00:16:19,750 --> 00:16:23,070
হ্যাঁ, ও প্রায়ই আমাকে ট্রিট দিতো।
217
00:16:24,740 --> 00:16:28,780
তিনি তো মি. শুবাল্টের ড্রাইভার ছিলেন, না?
218
00:16:30,510 --> 00:16:31,660
হ্যাঁ।
219
00:16:31,660 --> 00:16:34,620
কিন্তু সেটা ৩০ বছর আগে।
220
00:16:35,250 --> 00:16:37,710
তাকে কেন কাজ থেকে বের করে
দেওয়া হয়েছিল, আপনি জানেন?
221
00:16:37,710 --> 00:16:41,130
কারণ সেই সময় শুবাল্ট দেউলিয়া হয়ে গেছিল।
222
00:16:41,130 --> 00:16:42,670
ওহ, আচ্ছা।
223
00:16:42,670 --> 00:16:45,720
তাদের কোনো ঝামেলা হয়নি তাহলে?
224
00:16:45,720 --> 00:16:48,890
শোনো, হান্সের খাতিরেই আমি এটা বলছি।
225
00:16:49,470 --> 00:16:54,270
ও এমন একজন মানুষ ছিল,
যে সবার সাথেই ভালো মিশতে পারতো।
226
00:16:54,560 --> 00:16:58,770
হোক সে কোনো টাকাওয়ালা,
বা আমাদের মতো ফকির।
227
00:16:59,520 --> 00:17:01,190
ও আমাদের বলতো...
228
00:17:01,190 --> 00:17:04,900
...সে-ই নাকি ঐ বড়লোককে পাখি দেখা শিখিয়েছিল।
229
00:17:05,570 --> 00:17:06,990
পাখি দেখা?
230
00:17:07,450 --> 00:17:08,120
হ্যাঁ।
231
00:17:08,120 --> 00:17:10,110
হান্স বলেছিল, সে যখন তাকে জঙ্গলে নিয়ে যেত,
232
00:17:10,120 --> 00:17:13,700
সে একেবারে হাসিখুশি বাচ্চার মতো
ব্যবহার করতো, কোনো ভ্যাম্পায়ার নয়।
233
00:17:16,040 --> 00:17:17,830
যদিও, সেই ঘটনার পর দুই বছর পার হয়ে গেছে...
234
00:17:18,790 --> 00:17:20,960
...আমার এখনো আমার স্বামীর সাথে
ঘটা ঘটনার কথা মনে পড়ে...
235
00:17:21,960 --> 00:17:24,320
আমার স্বামী খুব গম্ভীর লোক ছিল।
236
00:17:24,320 --> 00:17:27,760
ওকে মানুষ ঘৃণা করবে, এমন কিছু ও করেনি।
237
00:17:27,760 --> 00:17:31,010
কিন্তু তবুও... ওকে খুন হতে হলো...
238
00:17:31,010 --> 00:17:32,390
আপনার কষ্টটা বুঝতে পারছি।
239
00:17:33,310 --> 00:17:36,390
মাফ করবেন, কিন্তু আমার মনে হয় আপনার স্বামী...
240
00:17:36,390 --> 00:17:37,190
জ্বী...
241
00:17:37,690 --> 00:17:40,440
ও ছোটবেলায়, এতিম খানায় মানুষ হয়েছিল...
242
00:17:40,440 --> 00:17:42,980
...তারপর একেক পর এক পালক
মা-বাবার কাছে থেকেছে।
243
00:17:42,980 --> 00:17:45,190
অনেক পরিশ্রম করার পর, ও অ্যাকাউনটেন্ট হয়েছিল।
244
00:17:45,820 --> 00:17:50,580
আপনার স্বামী মি. শুবাল্টের আর্থিক উপদেষ্টা
হওয়ার অফার পেয়েছিলেন, তাই না?
245
00:17:51,120 --> 00:17:52,990
হ্যাঁ, কয়েক বার...
246
00:17:52,990 --> 00:17:55,330
কিন্তু, ও প্রতিবারই না করে দেয়।
247
00:17:55,330 --> 00:17:59,000
এটা ঠিক যে, ও তখন ওর কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিল...
248
00:17:59,000 --> 00:18:03,210
...ও বলেছিল, টাকা নিয়ে ওর ধ্যানধারণা,
শুবাল্টের থেকে আলাদা ছিল।
249
00:18:03,210 --> 00:18:05,670
আমার স্বামী টাকা পয়সার ব্যাপারে খুব খুঁতখুঁতে ছিল।
250
00:18:07,400 --> 00:18:10,010
সাহায্যের জন্য অনেক ধন্যবাদ।
251
00:18:10,010 --> 00:18:12,430
আপনি কি খুনিকে ধরবেন?
252
00:18:13,010 --> 00:18:14,470
আমি চেষ্টা করব।
253
00:18:14,470 --> 00:18:16,680
তাকে ধরা পড়তেই হবে!
254
00:18:17,230 --> 00:18:18,140
ভালো থাকবেন।
255
00:18:21,020 --> 00:18:21,810
আরেকটা ব্যাপার...
256
00:18:21,810 --> 00:18:22,270
জ্বী?
257
00:18:23,040 --> 00:18:27,650
আপনি কি জানেন, আপনার স্বামীর সাথে
মি. শুবাল্টের পরিচয় হয়েছিল কীভাবে?
258
00:18:28,170 --> 00:18:30,660
ওহ, ও বলেছিল জঙ্গলে ওদের দেখা হয়েছিল।
259
00:18:31,320 --> 00:18:32,240
জঙ্গলে...?
260
00:18:33,050 --> 00:18:36,290
তখনও মি. শুবাল্ট চোখে দেখতে পেতেন...
261
00:18:36,290 --> 00:18:38,120
কাকতালীয়ভাবে জঙ্গলে ওদের দেখা হয়ে যায়।
262
00:18:38,120 --> 00:18:39,750
তিনি ওখানে কী করছিলেন?
263
00:18:40,540 --> 00:18:42,540
ও পাখি দেখতে যেতো।
264
00:18:42,540 --> 00:18:45,250
পরে, ওরা একসাথে কয়েবার পাখি দেখতে গেছিল।
265
00:18:54,970 --> 00:18:57,310
পাখি দেখা...
266
00:18:57,310 --> 00:18:59,640
বাচ্চার মতো হাসিখুশি...
267
00:18:59,890 --> 00:19:02,900
একে অপরকে আবৃত্তি করে শুনানো...
268
00:19:02,900 --> 00:19:03,730
বন্ধু...
269
00:19:14,200 --> 00:19:16,080
ঠিক আছেন তো?
270
00:19:16,080 --> 00:19:18,790
হ্যাঁ, ঠিক আছি। ধন্যবাদ...
271
00:19:18,790 --> 00:19:20,960
কী বাজে ড্রাইভার!
272
00:19:20,960 --> 00:19:25,540
মনে হচ্ছিল, লোকটা আপনাকে লক্ষ্য করেই আসছিল!
273
00:19:30,510 --> 00:19:33,090
আমি সবকিছু বুঝে গেছি, ডা. রাইখবাইন।
274
00:19:34,070 --> 00:19:37,140
যেমনটা আপনাকে আগেরদিন বলেছিলাম।
275
00:19:37,140 --> 00:19:40,100
চাকরি থাকাকালীন, যেসব কেসের দায়িত্বে ছিলাম...
276
00:19:41,060 --> 00:19:43,480
...সেগুলো সব কোনোভাবে যুক্ত!
277
00:19:46,360 --> 00:19:48,690
"ঈশ্বরের আওয়াজ মার্ডার কেস।"
278
00:19:48,690 --> 00:19:51,490
"ডোনাখ কোম্পানির প্রেসিডেন্টের মার্ডার কেস।"
279
00:19:51,490 --> 00:19:53,860
"অ্যাকাউনটেন্টের মার্ডার কেস।"
280
00:19:53,860 --> 00:19:58,120
প্রথম দেখায়, মনে হবেনা এদের মধ্যে
কোনো সম্পর্ক আছে।
281
00:19:58,120 --> 00:20:00,660
প্রত্যকের খুন হওয়ার ধরণও আলাদা।
282
00:20:00,660 --> 00:20:02,920
আর, কারো একে অন্যের সাথে সম্পর্ক ছিল না।
283
00:20:03,080 --> 00:20:06,380
তার উপর, তাদের মধ্যে টাকা-পয়সা
নিয়ে কোনো ঝামেলা না থাকায়...
284
00:20:06,380 --> 00:20:09,510
...আসল সত্যও কখনো উদঘাটিত হয়নি।
285
00:20:09,960 --> 00:20:12,930
কিন্তু এক জায়গায় সবগুলো কেস একসাথে যুক্ত।
286
00:20:14,050 --> 00:20:16,010
প্রতিটা খুনই করা হয়েছে...
287
00:20:17,010 --> 00:20:20,730
...শুবাল্টকে একলা করে দেওয়ার জন্য।
288
00:20:23,600 --> 00:20:26,770
আর, আরেকটা অদ্ভুত ব্যাপার আছে...
289
00:20:26,770 --> 00:20:28,610
ডোনাখ কোম্পানির প্রেসিডেন্টের মার্ডার কেসে...
290
00:20:29,110 --> 00:20:30,500
...ঘটনা ঘটার ঠিক আগেই...
291
00:20:30,500 --> 00:20:34,450
...একজনের সাথে বিজনেস মিটিং আছে বলে,
মি. গাউক বেরিয়ে যান।
292
00:20:34,450 --> 00:20:36,590
যারা সাথে তিনি দেখা করতে যাচ্ছিলেন, তার নাম...
293
00:20:36,590 --> 00:20:37,780
আর...
294
00:20:37,780 --> 00:20:39,990
...ঈশ্বরের আওয়াজ মার্ডার কেসে...
295
00:20:39,990 --> 00:20:42,120
...খুনি দেওয়ালে যে ঈশ্বরের নাম লিখেছিল...
296
00:20:42,680 --> 00:20:45,120
আর আমার দায়িত্বে থাকা একমাত্র কেস...
297
00:20:45,120 --> 00:20:46,830
...যার এসব কেসের সাথে সম্পর্ক নেই বলে মনে হয়...
298
00:20:46,830 --> 00:20:49,130
"মধ্যবয়সী দম্পতিদের মার্ডার কেস।"
299
00:20:49,590 --> 00:20:55,340
জিজ্ঞাসাবাদের সময় সেই জাপানিজ ডাক্তার
খুনির যে নাম বলেছিলেন...
300
00:20:55,840 --> 00:20:58,510
প্রত্যকটা নামই একই।
301
00:20:58,510 --> 00:20:59,930
ইয়োহান...
302
00:21:02,020 --> 00:21:05,480
আমার এক সময়কার ছাত্র, যে এখন একজন
নামকরা ক্রিমিনাল সাইকোলজিস্ট...
303
00:21:05,480 --> 00:21:07,470
...এক সিরিয়াল কিলারকে নিয়ে গবেষণা করছে,
304
00:21:07,480 --> 00:21:10,860
সেই সিরিয়াল কিলার নাকি এক
বন্ধুর কথায় একটা খুন করেছে।
305
00:21:10,860 --> 00:21:13,460
ও একটা চিঠিতে আমাকে সবকিছু বলেছে।
306
00:21:13,460 --> 00:21:15,610
সিরিয়াল কিলারের সেই বন্ধুর নামও...
307
00:21:16,880 --> 00:21:17,660
...ইয়োহান।
308
00:21:20,410 --> 00:21:22,720
খুবই কমন একটা নাম।
309
00:21:22,720 --> 00:21:26,540
প্রতিটা কেসের মধ্যের এই সম্পর্ক হয়তো নিছকই অনুমান।
310
00:21:27,000 --> 00:21:29,790
কিন্তু, তুমি যদি সত্যিই ঠিক হও...
311
00:21:29,790 --> 00:21:33,840
সে গত চার বছর ধরে পরিকল্পনা
মাফিক প্রত্যকটা খুন করেছে।
312
00:21:33,840 --> 00:21:40,100
"ইয়োহান" নামের এই ব্যক্তি শুবাল্টকে
পুরোপুরি নিঃসঙ্গ করে দিয়েছে।
313
00:21:41,030 --> 00:21:46,190
ভাগ্যক্রমে, মার্গোট ল্যাঙ্গার নামের সেই পতিতা,
যে কিনা শুবাল্টের ছেলের মা, সেও মৃত।
314
00:21:46,770 --> 00:21:50,770
আর ফারেন নামের যে ছাত্র নিজেকে
শুবাল্টের ছেলে বলে দাবি করছিল...
315
00:21:50,770 --> 00:21:54,690
...তার আসল ছেলে দেখা দেওয়ার
ঠিক আগেই, আত্মহত্যা করে বসল।
316
00:21:55,210 --> 00:21:58,200
ইয়োহান যদি সত্যিই থেকে থাকে...
317
00:21:58,200 --> 00:22:01,700
...তাহলে এখন সে কোথায়?
318
00:22:05,160 --> 00:22:07,040
ওহ।
319
00:22:07,040 --> 00:22:08,710
ইয়োহানও এখানেই আছে তাহলে?
320
00:22:14,050 --> 00:22:15,300
হাই, ইয়োহান।
321
00:22:15,840 --> 00:22:18,010
আজকের আবহাওয়া সুন্দর না?
322
00:22:18,010 --> 00:22:20,340
হ্যাঁ, খুব চমৎকার।
323
00:22:22,820 --> 00:22:25,850
ও শুবাল্টের ঠিক পাশেই আছে!
324
00:22:26,850 --> 00:22:33,850
অনুবাদক:
ফেরদৌস শুভ
325
00:23:45,850 --> 00:23:53,000
Next Episode:
Execution