1
00:00:02,170 --> 00:00:03,460
এই তো এখানে!
2
00:00:10,470 --> 00:00:12,180
থামো!
3
00:00:18,350 --> 00:00:19,850
ডাবল রেঞ্জার্স কিক!
4
00:00:25,480 --> 00:00:26,990
হেই, এটা চিটিং!
5
00:00:26,990 --> 00:00:28,820
লাথি খাওয়ার পর, তোমার মাটিতে পড়ে যাওয়ার কথা!
6
00:00:30,490 --> 00:00:35,050
পুরো বিশ্বকে নিজের কব্জায় করতে চাওয়া,
শয়তানের বাদশাকে হারানো এতো সহজ নয়!
7
00:00:36,490 --> 00:00:40,040
কিন্তু, প্রত্যক টিভি শোতেই, শেষে
গিয়ে বাজে লোকদের পরাজয় হয়!
8
00:00:42,210 --> 00:00:44,670
বিশ্বকে নিজের কব্জায় করার প্ল্যান ঠিকঠাক চলছে তো?
9
00:00:45,040 --> 00:00:46,750
ওহ, ইয়োহান!
10
00:00:46,750 --> 00:00:49,010
ও তো কোনো নিয়মই মানছে না!
11
00:00:50,180 --> 00:00:53,850
বিশ্বকে দখল করার পরই
আসল কঠিন কাজ শুরু হয়।
12
00:00:54,760 --> 00:00:56,510
তুমি কেমন পৃথিবী তৈরি করতে চাচ্ছ?
13
00:00:57,060 --> 00:00:58,850
জানিনা।
14
00:00:58,850 --> 00:01:00,730
আমি শুধু সবকিছু ধ্বংস করে দিব।
15
00:01:02,190 --> 00:01:05,610
সবকিছু ধ্বংস করে দেওয়ার ব্যাপারটা
বেশি মজার মনে হচ্ছে।
16
00:01:05,610 --> 00:01:08,940
রেইনবো রেঞ্জার্স চুলায় যাক,
আমিও শয়তানের রাজত্বে যোগ দিব!
17
00:01:11,400 --> 00:01:12,700
18
00:01:13,280 --> 00:01:16,370
এখন তবে আমরা ফিরে যাই?
19
00:01:16,370 --> 00:01:17,510
আচ্ছা।
20
00:01:17,510 --> 00:01:18,790
চলো, ফিরে যাওয়া যাক।
21
00:01:18,790 --> 00:01:20,000
কিছু ফেলে যেওনা।
22
00:01:20,000 --> 00:01:21,520
আচ্ছা।
23
00:03:14,280 --> 00:03:17,200
Execution
24
00:03:18,640 --> 00:03:21,730
গরম পড়তে শুরু করেছে...
25
00:03:21,730 --> 00:03:23,020
হ্যাঁ...
26
00:03:23,020 --> 00:03:24,330
রোজমেরি কেমন আছে?
27
00:03:24,330 --> 00:03:26,650
এই শীতে কি ওর ঠান্ডা লেগেছিল?
28
00:03:27,610 --> 00:03:28,920
না...
29
00:03:28,920 --> 00:03:31,170
বন্ধুদের সাথে বাইরে প্রচুর দৌড়ঝাঁপ
করে বেড়িয়েছে।
30
00:03:31,700 --> 00:03:34,780
ও আগে প্রতি বছর শীতে অসুস্থ হয়ে পড়ত।
31
00:03:36,510 --> 00:03:39,000
হ্যাঁ, যখন ও এতটুকু ছিল।
32
00:03:39,000 --> 00:03:41,870
মাঝরাতেও ওকে নিয়ে ডাক্তারের কাছে ছুটতে হতো!
33
00:03:44,290 --> 00:03:46,960
সবসময় এই অ্যালবাম নিজের সাথে নিয়ে বেড়াও?
34
00:03:47,500 --> 00:03:48,670
হ্যাঁ।
35
00:03:48,670 --> 00:03:50,800
এতোদিনে ও নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে।
36
00:03:50,800 --> 00:03:52,470
বাচ্চারা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়।
37
00:03:52,470 --> 00:03:54,760
এতোদিন ওর সাথে দেখা হয়নি,
জানিনা ওর মুখটাও পালটে গেছে কি-না।
38
00:03:55,640 --> 00:03:56,600
কিন্তু তুমি জানো?
39
00:03:56,600 --> 00:03:58,060
আমি নিশ্চিত...
40
00:03:58,930 --> 00:04:01,690
...রোজমেরি যতই বড় হয়ে যাক না কেন...
41
00:04:01,690 --> 00:04:03,440
...আমি ওকে দেখার সাথে সাথেই চিনে ফেলব।
42
00:04:05,560 --> 00:04:06,770
ওহ, হ্যাঁ!
43
00:04:07,520 --> 00:04:10,860
সময় হলে, ওকে এটা দেখিও।
44
00:04:11,670 --> 00:04:17,530
এখানে, আমি সিরিয়াল কিলার ছেলেটাকে
মারার সময়কার নিউজপেপার কাটিং...
45
00:04:17,530 --> 00:04:18,760
...আর লিখিত রিপোর্টের কপি আছে।
46
00:04:24,390 --> 00:04:28,190
আমি তোমাকে, ওকে সবকিছু বুঝিয়ে বলতে বলছিনা।
47
00:04:28,190 --> 00:04:32,970
আমি কোনো অজুহাতও দেখাতে চাচ্ছিনা...
48
00:04:33,900 --> 00:04:35,180
শুধুই...
49
00:04:35,180 --> 00:04:37,890
...আমি চাই ও সত্যটা জানুক।
50
00:04:40,890 --> 00:04:41,640
বুঝেছি।
51
00:04:48,290 --> 00:04:50,280
আমি... ওকে কবে দেখতে পাব...?
52
00:04:51,960 --> 00:04:56,780
আমি আবার ওর কাছে জানতে চাইব,
ও তোমার সাথে দেখা করতে চায় কি-না।
53
00:04:58,240 --> 00:04:59,790
সত্যি?
54
00:04:59,790 --> 00:05:01,330
আমি ওর উত্তরের অপেক্ষায় রইলাম!
55
00:05:01,330 --> 00:05:03,660
আমি ৯ টার মধ্যেই বাসায় ফিরে যাই!
56
00:05:03,660 --> 00:05:07,080
তুমি সত্যিই আবার আগেকার মতো হয়ে গেছ, রিচার্ড...
57
00:05:08,710 --> 00:05:12,670
যখন তোমার বয়স আরো কম ছিল,
তুমি সবে পুলিশে জয়েন করেছিলে।
58
00:05:13,510 --> 00:05:17,470
তোমার চোখের চাহনি, আমাদের যখন
প্রথম দেখা হয়েছিল তখনকার মতোই ।
59
00:05:23,060 --> 00:05:24,270
ওহ আচ্ছা...
60
00:05:26,080 --> 00:05:32,500
হেসসেন
ওফেনবাখ
61
00:05:26,160 --> 00:05:27,600
কেমন লাগছে ব্যাপারটা?
62
00:05:27,600 --> 00:05:30,880
এখনই রেজিস্ট্রেশন করলে, আপনার
জন্য বিশেষ সুযোগ-সুবিধা আছে।
63
00:05:30,880 --> 00:05:34,950
না, আমাদের অন্য কোম্পানির ইন্সুরেন্স নেওয়া আছে।
64
00:05:34,950 --> 00:05:37,360
আমার অফারটা ভেবে দেখুন, মি. লিবার্ট।
65
00:05:38,120 --> 00:05:41,160
এখন আমাদের যা আছে, আমরা তা নিয়েই খুশি।
66
00:05:41,160 --> 00:05:44,330
আমাদের আর অন্য ইন্সুরেন্সে দেওয়ার মতো টাকা নেই...
67
00:05:44,330 --> 00:05:48,250
চার বছর আগে, এখানে আসার পরই
আমাদের ইন্সুরেন্স নেওয়া হয়ে গেছে।
68
00:05:48,250 --> 00:05:49,880
চার বছর আগে?
69
00:05:49,880 --> 00:05:51,500
আগে আপনারা কোথায় থাকতেন?
70
00:05:51,500 --> 00:05:54,010
মানহাইমের কাছেই, ব্রুনথাল বলে একটা জায়গায়।
71
00:05:54,170 --> 00:05:57,450
ব্রুনথাল? জায়গাটা সুন্দর।
72
00:05:57,450 --> 00:05:59,530
আপনার জন্ম কি সেখানেই, স্যার?
73
00:05:59,550 --> 00:06:02,390
হ্যাঁ, এখানে আসার আগে আমার
পুরো জীবনটাই ওখানে কেটেছে।
74
00:06:02,390 --> 00:06:04,930
আচ্ছা, আপনাদের কি কোনো বাচ্চাকাচ্চা আছে, ম্যাম?
75
00:06:04,930 --> 00:06:08,270
ওহ, আমাদের ছেলে বর্তমানে
মিউনিখ বিশ্ববিদ্যালয়ে পড়ছে।
76
00:06:08,270 --> 00:06:09,980
বিশ্ববিদ্যালয়ের ছাত্র!
77
00:06:09,980 --> 00:06:13,650
ছাত্রদের জন্য আমার কাছে এখন দারুণ ইন্সুরেন্স আছে!
78
00:06:13,650 --> 00:06:15,110
প্লিজ, আমার কথাটা অন্তত শুনুন।
79
00:06:16,280 --> 00:06:17,150
80
00:06:18,450 --> 00:06:19,840
এটা আপনারা ছেলে?
81
00:06:20,490 --> 00:06:22,470
অনেক কিউট ছিল তো!
82
00:06:22,470 --> 00:06:23,220
নাম কি ওর?
83
00:06:23,640 --> 00:06:25,040
ইয়োহান।
84
00:06:25,040 --> 00:06:25,910
চা খাবেন?
85
00:06:26,410 --> 00:06:27,620
না, ধন্যবাদ!
86
00:06:27,620 --> 00:06:29,000
আমাকে নিয়ে ব্যস্ত হবেন না।
87
00:06:29,000 --> 00:06:34,020
মিউনিখ বিশ্ববিদ্যালয়ে পড়তে শুরু করার
পর, আমাদের কল করাই ছেড়ে দিয়েছে।
88
00:06:34,020 --> 00:06:35,980
ছেলেরা এমনই।
89
00:06:35,980 --> 00:06:37,470
নিজের অভিজ্ঞতা থেকে বলছেন?
90
00:06:50,870 --> 00:06:52,480
আমি আজ ওখানে গেছিলাম, ডা. রাইখবাইন।
91
00:06:53,230 --> 00:06:55,320
হ্যাঁ, ইয়োহানের বাসায়।
92
00:06:56,780 --> 00:07:01,700
হ্যাঁ, একেবারে সাধারণ পরিবার,
সন্দেহ করার মতো কিছুই চোখে পড়েনি।
93
00:07:03,030 --> 00:07:05,200
তো... তোমার কী মনে হয়, রিচার্ড?
94
00:07:05,200 --> 00:07:08,790
পুলিশে থাকার অভিজ্ঞতা থেকে বলতে পারি...
95
00:07:08,790 --> 00:07:13,420
...কোনো কিছু উপরে যতই সাধারণ দেখায়,
তার ভেতরে তত বেশি গন্ডগোল লুকিয়ে থাকে।
96
00:07:13,420 --> 00:07:15,090
ওহ।
97
00:07:15,090 --> 00:07:18,170
যাইহোক, আমি ইয়োহানের ব্যাপারে
আরেকটু খোঁজখবর করব।
98
00:07:20,840 --> 00:07:22,220
কিছু...
99
00:07:22,220 --> 00:07:23,890
কিছু তো আছে...
100
00:07:26,560 --> 00:07:30,060
যে হাইস্কুলে ইয়োহান পড়তো...
101
00:07:30,060 --> 00:07:33,900
...সেখানে সে ক্লাসে টপ ছিল, আর তার
আচার আচরণও অনেক ভালো ছিল।
102
00:08:03,110 --> 00:08:04,640
কিন্তু জানো কি?
103
00:08:04,640 --> 00:08:06,140
আমি নিশ্চিত...
104
00:08:07,430 --> 00:08:09,930
...রোজমেরি যতই বড় হয়ে যাক না কেন...
105
00:08:10,930 --> 00:08:14,860
...আমি ওকে দেখার সাথে সাথেই চিনে ফেলব।
106
00:08:25,410 --> 00:08:27,450
বাচ্চাটার চেহারা!
107
00:08:27,450 --> 00:08:29,870
বাচ্চাটার চেহারা বড় হয়ে ইয়োহানের
মতো হতেই পারে না!
108
00:08:30,350 --> 00:08:32,830
ব্রুনথাল সিটি হল
109
00:08:33,750 --> 00:08:36,840
এই নিন, তার জন্ম সনদ।
110
00:08:36,840 --> 00:08:37,960
ওহ, ধন্যবাদ।
111
00:08:41,510 --> 00:08:44,130
ইয়োহান উইলহেম লিবার্ট...
112
00:08:44,130 --> 00:08:47,800
জন্ম ৯ই ফেব্রুয়ারি, ১৯৭৬...
113
00:08:49,060 --> 00:08:52,270
তো সে এই শহরেই জন্মেছিল...
114
00:08:53,520 --> 00:08:56,060
সন্দেহজনক কিছুই তো নেই...
115
00:08:58,230 --> 00:08:59,400
মি. হার্টৎস!
116
00:09:00,900 --> 00:09:02,780
আর কয়বার আপনাকে বলব?
117
00:09:02,780 --> 00:09:04,490
এখানে সিগারেট খাবেন না!
118
00:09:04,490 --> 00:09:07,280
আরে, এতো রাগার কী আছে।
আমাকে একটা অ্যাশট্রে দিলেই হয়।
119
00:09:07,280 --> 00:09:08,370
একদমই না!
120
00:09:08,370 --> 00:09:10,790
চার বছর আগে এখানে আগুন
লেগে গেছিল, মনে আছে তো?
121
00:09:10,790 --> 00:09:14,370
সব কাগজপত্র পুড়ে ছারখার হয়ে গেছিল,
তার জন্য আমাদের কম ঝামেলা হয়নি।
122
00:09:14,370 --> 00:09:16,670
আপনারা সব কাগজপত্র আবার তৈরি করেছেন?
123
00:09:17,250 --> 00:09:18,500
হ্যাঁ...
124
00:09:18,500 --> 00:09:21,260
আমরা সবাইকে তাদের তথ্য আবার
জমা দিতে বলেছিলাম।
125
00:09:21,260 --> 00:09:23,170
কিন্তু, এটা অনেকটা ছোট শহর হওয়ায়...
126
00:09:23,170 --> 00:09:26,340
...বেশিরভাগ কাগজপত্রই পুনরুদ্ধার করা গেছে।
127
00:09:34,200 --> 00:09:36,770
আহ, আসার জন্য ধন্যবাদ, ডা. গিলেন।
128
00:09:37,730 --> 00:09:40,610
অনেক দিন পর দেখা হলো, প্রফেসর রাইখবাইন।
129
00:09:48,070 --> 00:09:53,450
তুমি বলেছিলে, ইয়োহান নামের একজনের
খোঁজে ডা. তেনমা তোমার কাছে গিয়েছিল?
130
00:09:53,450 --> 00:09:54,620
হ্যাঁ।
131
00:09:54,620 --> 00:09:57,580
কিন্তু ওর কাছে ওসব গল্পের কোনো প্রমাণ ছিল না।
132
00:09:57,580 --> 00:09:59,540
কিন্তু, যদি এই ব্যক্তিই...
133
00:09:59,540 --> 00:10:02,340
...আমার গবেষণার সাবজেক্ট, সিরিয়াল কিলার
ইয়ুরগেন্সের...
134
00:10:02,750 --> 00:10:06,930
...সেই 'বন্ধু' হয়ে থাকে, যার কথায় সে খুন করেছে...
135
00:10:06,930 --> 00:10:09,760
...তাহলে এসব টুকরো টুকরো ঘটনাগুলো
একসাথে জুড়ে যাচ্ছে।
136
00:10:10,800 --> 00:10:12,930
আমি তোমার উপর আস্থা রাখছি, ডা. গিলেন।
137
00:10:12,930 --> 00:10:13,770
জ্বী, স্যার।
138
00:10:13,770 --> 00:10:16,180
আমি অবিলম্বে ইয়ুরগেন্সের সাথে
আবার দেখা করার পারমিশন চাইব।
139
00:10:16,810 --> 00:10:18,850
তাকে ছবিটা দেখানোর পর...
140
00:10:18,850 --> 00:10:20,770
...তার প্রতিক্রিয়ায় উপর ভিত্তি করে...
141
00:10:20,770 --> 00:10:23,710
...আমরা হয়তো প্রমাণ করতে পারব
ডা. তেনমা নির্দোষ।
142
00:11:00,330 --> 00:11:05,040
ইয়োহান উইলহেম লিবার্ট
০২/০৯/১৯৭৬–০৪/০১/১৯৭৮
143
00:11:13,370 --> 00:11:14,800
মৃত?
144
00:11:14,800 --> 00:11:16,140
হ্যাঁ...
145
00:11:16,160 --> 00:11:19,290
ব্রুনথালে জন্মানো আসল ইয়োহান,
দুই বছর বয়সেই মারা গেছে...
146
00:11:19,290 --> 00:11:21,040
অন্যকথায়...
147
00:11:21,040 --> 00:11:25,210
...লিবার্ট পরিবার টাউন হলের
অগ্নিকাণ্ডকে কাজে লাগিয়ে...
148
00:11:25,210 --> 00:11:31,430
...তাদের সন্তান জীবিত আছে,
এমন কাগজপত্র তৈরি করে নিয়েছে।
149
00:11:31,430 --> 00:11:32,340
খুব সম্ভবত...
150
00:11:32,340 --> 00:11:33,220
তাহলে...
151
00:11:34,100 --> 00:11:37,390
...যে ছেলেটা নিজেকে ইয়োহান বলছে...
152
00:11:37,930 --> 00:11:40,390
সে...আসলে কে...?
153
00:11:42,440 --> 00:11:43,900
যাইহোক...
154
00:11:43,900 --> 00:11:48,490
যেমনটা বললাম, আমি ডা. গিলেনকে
ইয়োহানের ছবি দিয়ে দিয়েছি।
155
00:11:48,490 --> 00:11:51,820
তার কাছে থেকে কিছু জানতে পারব
বলে আশা করা যায়।
156
00:11:52,840 --> 00:11:53,990
তো, আমার সাথে ডিনার করবে?
157
00:11:54,740 --> 00:11:57,540
না, আসলে, আমাকে যেতে হবে...
158
00:11:57,540 --> 00:11:58,660
কী?
159
00:11:58,660 --> 00:12:01,580
সারাদিন দৌড়াদৌড়ি করেও, আবার কাজে যাবে?
160
00:12:01,580 --> 00:12:04,330
না, আমার একটা ফোনকল পাওয়ার কথা...
161
00:12:05,310 --> 00:12:06,770
হয়তো...
162
00:12:06,770 --> 00:12:08,550
...আমি আমার মেয়েকে দেখতে পাব।
163
00:12:10,590 --> 00:12:12,590
চিন্তা করবেন না।
164
00:12:12,590 --> 00:12:15,180
গুরুত্বপূর্ণ হলো জীবনে এগিয়ে যাওয়া, ঠিক না?
165
00:12:17,470 --> 00:12:18,490
অবশ্যই!
166
00:12:18,490 --> 00:12:20,270
তুমি এখন পুরোপুরি সেরে উঠেছ!
167
00:12:30,690 --> 00:12:32,030
হ্যাঁ, হ্যালো?
168
00:12:36,120 --> 00:12:38,160
আব্বু? আমি বলছি!
169
00:12:43,170 --> 00:12:44,170
রোজমেরি...
170
00:12:46,130 --> 00:12:48,630
হ্যাঁ, আমি ভালো আছি...
171
00:12:50,050 --> 00:12:52,760
হ্যাঁ, আমাদের আবার দেখা হবে...
172
00:12:53,720 --> 00:12:56,890
যেকোনো সময়ই দেখা করা যায়...
173
00:13:00,350 --> 00:13:01,700
মি. রিচার্ড?
174
00:13:01,700 --> 00:13:03,160
আমি, ইয়োহান।
175
00:13:05,770 --> 00:13:07,870
এই ছেলেটা, ইয়ুরগেন্স।
176
00:13:08,270 --> 00:13:09,810
চেনো তাকে?
177
00:13:11,190 --> 00:13:13,440
আগে তার সাথে দেখা হয়েছে?
178
00:13:17,450 --> 00:13:18,660
আমি একে চিনিনা...
179
00:13:21,580 --> 00:13:24,080
তুমি বলেছিলে, তোমার বন্ধু ইয়োহান...
180
00:13:24,080 --> 00:13:27,620
...তোমাকে শুধু চিঠিই লিখতো। তুমি তাকে
কখনো সামনাসামনি দেখোনি, তাই তো?
181
00:13:29,920 --> 00:13:33,340
কিন্তু, ইয়োহান তোমাকে খুব ভালো করে চিনতো।
182
00:13:36,190 --> 00:13:38,380
আমাকে... একটা বলপেন দিতে পারবেন?
183
00:13:40,570 --> 00:13:43,350
দুঃখিত। তোমাকে কোনো কিছু দিতে
আমাকে বারণ করা হয়েছে।
184
00:13:43,760 --> 00:13:44,810
একটা কলম দিন, প্লিজ...
185
00:14:02,120 --> 00:14:03,030
সেই পার্ক...
186
00:14:05,290 --> 00:14:07,040
সেই পার্কে...
187
00:14:07,040 --> 00:14:09,460
একজনকে মারার পরের দিন...
188
00:14:09,460 --> 00:14:10,750
"এবার থামা যাক..."
189
00:14:10,750 --> 00:14:12,940
"এবারই এসবের শেষ..."
190
00:14:12,940 --> 00:14:15,760
সেই পার্কে যাওয়ার পর, আমার মাথায় এটাই ঘুরছিল...
191
00:14:17,340 --> 00:14:20,050
তার সাথে অনেকগুলো বাচ্চা ছিল...
192
00:14:21,760 --> 00:14:22,680
একটু দাঁড়াও!
193
00:14:22,680 --> 00:14:24,470
আমি রেকর্ডিং শুরু করতে ভুলে গেছি।
194
00:14:24,470 --> 00:14:25,890
আবার প্রথম থেকে বলতে পারবে?
195
00:14:25,890 --> 00:14:27,730
"তুমিও এসো।"
196
00:14:29,350 --> 00:14:30,730
"তুমিও এসো।"
197
00:14:31,560 --> 00:14:33,020
"তুমিও এসো।"
198
00:14:33,690 --> 00:14:35,070
"তুমিও এসো।"
199
00:14:35,900 --> 00:14:38,150
"তুমিও এসো।"
200
00:14:38,860 --> 00:14:40,320
"তুমিও..."
201
00:14:52,960 --> 00:14:53,710
কী...
202
00:14:54,310 --> 00:14:55,380
কী চাও তুমি?
203
00:14:56,250 --> 00:14:58,710
মি. শুবাল্টের বাসায় আমাদের দেখা হয়েছিল।
204
00:14:59,670 --> 00:15:01,970
আমার নাম ইয়োহান লিবার্ট।
205
00:15:01,970 --> 00:15:04,600
আমি কয়েকবার কল করেছিলাম,
কিন্তু আপনি বাসায় ছিলেন না।
206
00:15:05,550 --> 00:15:06,890
তাই সরাসরি আপনার কাছেই চলে এলাম।
207
00:15:14,650 --> 00:15:15,400
হ্যালো।
208
00:15:16,230 --> 00:15:18,650
ওহ্, ডা. গিলেন।
209
00:15:18,650 --> 00:15:22,070
তো, ইয়ুরগেন্সকে ছবি দেখানোর পর কী হলো?
210
00:15:26,050 --> 00:15:27,030
ও মারা গেছে?
211
00:15:27,620 --> 00:15:28,410
হ্যাঁ।
212
00:15:28,410 --> 00:15:30,540
একটু আগেই, হাসপাতালে...
213
00:15:30,540 --> 00:15:34,000
পুলিশের জিজ্ঞাবাদের জন্য হাসপাতাল
থেকে যেতেও পারছি না।
214
00:15:34,000 --> 00:15:37,380
তাকে একটা বলপেন দেওয়ায়,
আমার উদাসীনতার জন্য...
215
00:15:37,380 --> 00:15:39,380
...আমরা এক গুরুত্বপূর্ণ সাক্ষীকে হারালাম।
216
00:15:40,460 --> 00:15:42,300
কিন্তু, প্রফেসর রাইখবাইন...
217
00:15:42,300 --> 00:15:44,340
নিসন্দেহে, ইয়োহানের ছবি দেখার কারণেই...
218
00:15:44,340 --> 00:15:46,140
...ও আত্মহত্যা করে বসেছে।
219
00:15:48,140 --> 00:15:51,680
জিজ্ঞাসাবাদ শেষ হলেই, আমি আপনার কাছে যাচ্ছি।
220
00:15:51,680 --> 00:15:52,690
আচ্ছা!
221
00:15:52,690 --> 00:15:54,650
আমি এখনই রিচার্ডকে বিষয়টা জানাচ্ছি।
222
00:15:59,540 --> 00:16:01,110
রিচার্ড...
223
00:16:09,160 --> 00:16:10,490
কলেজ রিপোর্ট...?
224
00:16:11,290 --> 00:16:12,370
জ্বী।
225
00:16:12,370 --> 00:16:15,500
আমি ১৯৮৯ সালে জাতিসংঘের প্রতিষ্ঠিত নীতি...
226
00:16:15,500 --> 00:16:18,340
..."শিশু অধিকার রক্ষা আইন" নিয়ে গবেষণা করছি।
227
00:16:19,420 --> 00:16:21,760
মি. রিচার্ড, ড্রিংক করবেন নাকি?
228
00:16:21,760 --> 00:16:22,880
না!
229
00:16:24,380 --> 00:16:26,590
আপনি মদ খাওয়া ছেড়ে দিয়েছেন, তাই না?
230
00:16:28,390 --> 00:16:29,470
হ্যাঁ, খুব ভালো।
231
00:16:30,600 --> 00:16:35,140
কারণ, মাতাল অবস্থায় আপনি সেই
ছেলেটাকে মেরে ফেলেছিলেন।
232
00:16:36,600 --> 00:16:37,650
ঠিক বলিনি?
233
00:16:38,810 --> 00:16:40,290
হ্যাঁ...
234
00:16:40,290 --> 00:16:42,400
মদের নেশার ঘোরে হলেও...
235
00:16:42,400 --> 00:16:44,490
...আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য।
236
00:16:44,490 --> 00:16:47,320
আমি সেই ঘটনার ব্যাপারে আপনাকে
কিছু জিজ্ঞসা করতে চাই।
237
00:16:48,820 --> 00:16:50,830
যে ছেলেটাকে আপনি গুলি করে মেরেছিলেন...
238
00:16:50,830 --> 00:16:53,830
...তার নাম স্টেফান ইয়োশ, বয়স সতের বছর।
239
00:16:53,830 --> 00:16:56,170
সে কী ধরণের অপরাধ করেছিল?
240
00:16:56,170 --> 00:16:58,000
ছেলে, হাহ?
241
00:16:58,000 --> 00:17:02,550
সতের বছরের একটা "ছেলে",
শয়তানের মতো কাজ করেছিল।
242
00:17:02,550 --> 00:17:05,630
ধর্ষণ আর হত্যার নয়টা কেস,
দুটো হত্যাচেষ্টার কেস...
243
00:17:05,630 --> 00:17:07,090
আর তাই তাকে মেরে ফেললেন?
244
00:17:07,090 --> 00:17:07,800
আমি ইচ্ছা করে মারিনি!
245
00:17:08,260 --> 00:17:09,890
ওহ, ক্ষমা করবেন।
246
00:17:09,890 --> 00:17:13,390
যাইহোক, আপনি কি জানতেন, শিশু অধিকার
রক্ষা আইনের ৪০ নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী...
247
00:17:13,390 --> 00:17:16,060
248
00:17:13,389 --> 00:17:18,060
...অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত,
একজন শিশু সম্পূর্ণভাবে নির্দোষ?
249
00:17:18,060 --> 00:17:19,520
আপনি জানেন সেটা?
250
00:17:20,900 --> 00:17:22,440
হ্যাঁ, আমি জানি।
251
00:17:22,440 --> 00:17:24,070
আমি কিশোর অপরাধ বিভাগে কাজ করেছি।
252
00:17:24,070 --> 00:17:24,740
আচ্ছা।
253
00:17:25,030 --> 00:17:27,030
অনুচ্ছেদ ৩৭-এর ব্যাপারে জানেন?
254
00:17:27,030 --> 00:17:30,160
১৮ বছরের কম বয়সী কেউ কোনো অপরাধ করলে...
255
00:17:30,160 --> 00:17:35,040
...তাকে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড
প্রদান করা যাবে না।
256
00:17:36,580 --> 00:17:38,210
এই নীতির বেশিরভাগই হলো...
257
00:17:38,210 --> 00:17:40,710
...এই দেশের একজন মানুষের জন্মগত অধিকার।
258
00:17:40,710 --> 00:17:42,750
...তা সে শিশু হোক বা কোনো প্রাপ্তবয়স্ক!
259
00:17:43,630 --> 00:17:45,630
আমি তাকে সজ্ঞানে গুলি করে মেরে ফেলিনি!
260
00:17:45,630 --> 00:17:47,720
মদের কারণে আমার দ্বারা এই ভুল হয়ে গেছে!
261
00:17:47,720 --> 00:17:50,720
আমি জানি, আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য...
262
00:17:50,720 --> 00:17:52,680
আমার কৃতকর্মের ফলও আমি মেনে নিয়েছি!
263
00:17:52,680 --> 00:17:55,520
আরে, আরে। প্লিজ শান্ত হোন।
264
00:17:55,520 --> 00:17:59,230
আমার কলেজের রিপোর্ট লেখার জন্যই,
আপনার সাথে দেখা করতে চেয়েছিলাম।
265
00:18:01,440 --> 00:18:04,440
আপনাকে আঘাত করে থাকলে, দুঃখিত।
266
00:18:04,440 --> 00:18:06,690
চলুন বাইরে খোলা হাওয়ায় একটু বেড়িয়ে আসি।
267
00:18:09,990 --> 00:18:11,240
আমি এই হুইস্কির বোতলটা নেব।
268
00:18:12,280 --> 00:18:14,660
রাতে অনেক ঠাণ্ডা হাওয়া বইতে চলেছে।
269
00:18:16,040 --> 00:18:18,120
ওহ্, ডা. গিলেন।
270
00:18:18,120 --> 00:18:20,120
আমি এখনো রিচার্ডের সাথে যোগাযোগ করতে পারিনি।
271
00:18:20,790 --> 00:18:24,020
ও বলেছিল ও হয়তো ওর মেয়ের সাথে
দেখা করতে পারবে, কিন্তু...
272
00:18:24,020 --> 00:18:27,010
...আমার মনে হয়না, এতো রাতে ওরা দেখা করবে বলে।
273
00:18:27,760 --> 00:18:32,470
তার সাথে যোগাযোগ হলে,
তাকে সাবধানে থাকতে বলবেন।
274
00:18:32,470 --> 00:18:34,350
আমি আপনার ওখানেই যাচ্ছি।
275
00:18:36,640 --> 00:18:40,270
আপনি স্টেফান ইয়োশের অতীত সম্পর্কে কিছু জানেন?
276
00:18:40,270 --> 00:18:44,070
ছোট থাকতে পূর্ব জামার্নির কোনো এক
এতিমখানায় ও ছিল বলে জানি...
277
00:18:44,610 --> 00:18:46,530
আপনার আরেকটু বেশি জানা
উচিত, বলে আমার মনে হয়।
278
00:18:47,960 --> 00:18:51,360
ওর এমন অপরাধ করার কারণ
ওর অতীতেই লুকিয়ে আছে।
279
00:18:52,490 --> 00:18:54,620
ও যে এতিমখানায় ছিল...
280
00:18:54,620 --> 00:18:56,330
সেটা ছিল এক ভয়াবহ জায়গা।
281
00:18:57,660 --> 00:19:00,120
ও সত্যিই খুব ভালো ছেলে ছিল।
282
00:19:00,120 --> 00:19:04,170
কিন্তু এতিমখানায় ওর সাথে খুব বাজে
ব্যবহার করা হয়...
283
00:19:04,170 --> 00:19:08,010
আর সেখানে থাকার ফলে, ওর মস্তিষ্কের বিকৃতি ঘটে...
284
00:19:09,130 --> 00:19:11,760
শিশু অধিকার রক্ষা আইনের অনুচ্ছেদ ৬...
285
00:19:11,760 --> 00:19:13,220
বাঁচার অধিকার,
286
00:19:13,220 --> 00:19:15,510
জীবন ক্রমবিকাশের সুনিশ্চয়তা।
287
00:19:15,510 --> 00:19:16,810
অনুচ্ছেদ ৮...
288
00:19:16,810 --> 00:19:18,560
ব্যক্তিত্ব রক্ষা।
289
00:19:18,560 --> 00:19:19,930
অনুচ্ছেদ ১৯...
290
00:19:19,930 --> 00:19:21,310
নির্যাতন থেকে রক্ষা।
291
00:19:22,100 --> 00:19:23,230
না...
292
00:19:23,230 --> 00:19:27,360
সেখানে কেউ তার এসব অধিকার
নিশ্চিত করার প্রয়োজন বোধ করেনি।
293
00:19:28,250 --> 00:19:31,280
জায়গাটার নাম ৫১১ কিণ্ডারহাইম।
294
00:19:32,740 --> 00:19:34,620
শীঘ্রই আপনার মেয়ের সাথে দেখা করতে যাচ্ছেন?
295
00:19:36,160 --> 00:19:37,990
কীভাবে জানলে?
296
00:19:38,330 --> 00:19:40,160
তুমি এটা কীভাবে জানলে?
297
00:19:40,160 --> 00:19:43,540
বাসায় তখন আপনার মেয়ের সাথে
ফোনে কথা বলছিলেন না?
298
00:19:44,750 --> 00:19:47,460
আগামীকাল কি তাকে দেখতে পারবেন?
299
00:19:53,800 --> 00:19:56,640
তোমার উদ্দেশ্য কী?
300
00:19:57,850 --> 00:20:00,060
আমি আমার কলেজ রিপোর্ট তৈরি করছি।
301
00:20:00,060 --> 00:20:00,890
সেটা নয়!
302
00:20:01,680 --> 00:20:04,690
তুমি কোন উদ্দেশ্যে শুবাল্টের সাথে আছ?
303
00:20:07,610 --> 00:20:08,480
তুমি...
304
00:20:09,610 --> 00:20:12,150
তুমি... কে..?
305
00:20:19,950 --> 00:20:24,580
আপনি বলছেন, মাতাল থাকার কারণে
আপনি ছেলেটাকে গুলি করেছিলেন।
306
00:20:24,580 --> 00:20:26,580
আগে আমার কথার জবাব দাও!
307
00:20:27,310 --> 00:20:33,550
এটা ঠিক যে, তাকে গুলি করার দিন
আপনাকে বারে মদ খেতে দেখা গেছে...
308
00:20:35,640 --> 00:20:37,820
কিন্তু একটা বিষয় খুব অদ্ভুত।
309
00:20:37,820 --> 00:20:39,820
আমার খোঁজখবর অনুযায়ী...
310
00:20:39,850 --> 00:20:46,270
...ছেলেটাকে মারার আগে, একজন
লোকও আপনাকে মদ খেতে দেখেনি।
311
00:20:47,580 --> 00:20:52,860
ছেলেটাকে মারার সময় আপনি
মাতাল ছিলেন না, তাই না?
312
00:20:53,360 --> 00:20:54,030
কী...!
313
00:20:54,740 --> 00:20:56,470
আপনি সজ্ঞানে ছিলেন।
314
00:20:56,470 --> 00:20:57,510
আর পুরোপুরি ঠাণ্ডা মাথায়।
315
00:20:58,950 --> 00:21:01,410
আপনি তাকে মারতে চেয়েছিলেন...
316
00:21:01,410 --> 00:21:03,370
...তাই শান্তভাবে ট্রিগারটা টানলেন।
317
00:21:06,770 --> 00:21:08,000
ভুল বলেছি?
318
00:21:08,540 --> 00:21:09,340
হ্যাঁ!
319
00:21:10,590 --> 00:21:12,510
আপনি কেন সব ভুলে যেতে চাচ্ছেন?
320
00:21:14,130 --> 00:21:16,220
নাকি শুধুই মিথ্যা বলছেন?
321
00:21:17,510 --> 00:21:19,800
আপনি কি অন্যদের মিথ্যা বলছেন?
322
00:21:19,800 --> 00:21:21,640
নাকি নিজেকেই মিথ্যা বলছেন?
323
00:21:23,310 --> 00:21:25,950
আপনি কি ছেলেটার অপরাধ যাচাই করেছিলেন?
324
00:21:25,950 --> 00:21:28,420
আপনার কি তাকে মারার কোনো অধিকার ছিল?
325
00:21:29,940 --> 00:21:30,900
আপনার কি মনে হয়...
326
00:21:31,610 --> 00:21:34,030
...মিথ্যা বললে আপনার পাপ ধুয়েমুছে যাবে?
327
00:21:40,160 --> 00:21:42,910
কী মহাপাপ...
328
00:21:42,910 --> 00:21:46,080
এমন এক পাপ করা কোনো লোক কি...
329
00:21:46,080 --> 00:21:50,460
...তার মেয়ের সাথে দেখা করে বলতে পারে যে,
সে আবার আগের মতোই হয়ে গেছে?
330
00:22:02,780 --> 00:22:04,310
তো?
331
00:22:04,310 --> 00:22:05,600
একটু ড্রিংক করবেন নাকি?
332
00:22:11,510 --> 00:22:12,540
গিলেন?
333
00:22:12,540 --> 00:22:14,000
ডা. গিলেন নাকি?
334
00:22:17,040 --> 00:22:17,920
আমরা পুলিশ।
335
00:22:18,670 --> 00:22:20,920
আপনার রোগী, রিচার্ড ব্রাউন...
336
00:22:21,380 --> 00:22:22,800
...মারা গেছেন।
337
00:22:26,800 --> 00:22:33,800
অনুবাদক:
ফেরদৌস শুভ
338
00:23:45,800 --> 00:23:52,800
Next Episode:
Decision