1
00:00:04,920 --> 00:00:09,880
এখানে সময় নষ্ট করা বন্ধ করুন!
তাড়াতাড়ি চলুন এখান থেকে!
2
00:00:10,550 --> 00:00:13,170
এসব আর নিতে পারছিনা।
3
00:00:13,430 --> 00:00:15,990
খিদা লেগেছে, কিন্তু পকেটে টাকাও নেই।
4
00:00:16,970 --> 00:00:19,180
যদি আমার কাছে ঐ কার্পেটটা থাকতো...
5
00:00:19,260 --> 00:00:20,310
বালের!
6
00:00:24,770 --> 00:00:25,480
হাহ?
7
00:00:25,850 --> 00:00:26,940
এটা আবার কী?
8
00:00:29,320 --> 00:00:31,110
এটা...
9
00:00:38,740 --> 00:00:43,540
"বাঁচান আমাকে! আমার মধ্যে লুকিয়ে
থাকা মন্সটার বিস্ফোরিত হতে চলেছে।"
10
00:00:46,250 --> 00:00:47,460
ইয়োহানের...
11
00:00:48,590 --> 00:00:50,050
দুটো আলাদা সত্তা আছে?
12
00:02:19,030 --> 00:02:22,950
Five Sugars
13
00:02:24,210 --> 00:02:28,920
তো, আপনি বলছেন, আপনি যখন ঐ গুদামঘরে পৌঁছান...
14
00:02:29,170 --> 00:02:33,260
...এশিয়ান লোকটা আর অগ্নিসংযোগকারী
মারামারি করছিল...
15
00:02:33,550 --> 00:02:37,890
আর আপনাকে দেখার সাথে সাথে, এশিয়ান
লোকটা সেখান থেকে পালিয়ে যায়।
16
00:02:38,350 --> 00:02:41,000
তাই তো, মিস. আন্না লিবার্ট?
17
00:02:41,940 --> 00:02:42,630
জ্বী।
18
00:02:44,230 --> 00:02:51,900
সন্দেহভাজন ব্যক্তি একজন উগ্রপন্থী, আর তাকে গ্রেফতারের
সময় সে "উচ্চবংশীয়দের অগ্নি উৎসব" নামে কিছু একটার কথা বলছিল।
19
00:02:52,320 --> 00:02:57,980
আমারের সব চেক করা হয়ে গেছে,
আমাদের কাজ শেষ।
20
00:02:58,870 --> 00:03:01,720
তো আমি এখন বাসায় ফিরতে পারব?
21
00:03:01,960 --> 00:03:02,820
হ্যাঁ।
22
00:03:08,080 --> 00:03:15,260
আরেকটা বিষয়। সবাই ঐ লোকটাকে ডাক্তার
তেনমা নামে ডাকছিল না?
23
00:03:15,920 --> 00:03:19,570
আপনি কি তার ব্যাপারে কিছু জানেন?
24
00:03:22,310 --> 00:03:23,600
না, জানিনা।
25
00:03:29,520 --> 00:03:30,730
আপনার কি মনে হয়?
26
00:03:31,320 --> 00:03:36,280
এমন কাপড় পরে আছে দেখে, মনে হচ্ছে মেয়েটা পতিতা...
27
00:03:36,950 --> 00:03:37,860
তার কথা বলিনি।
28
00:03:39,320 --> 00:03:41,290
ডাক্তার তেনমার কথা বলছি।
29
00:03:42,080 --> 00:03:47,040
তুর্কি লোকগুলো সেই এশিয়ান লোকটাকে
ডাক্তার তেনমা বলে ডাকছিল!
30
00:03:47,710 --> 00:03:52,570
যখন তাদের বললাম যে সে এক খুনের কেসের সন্দেহভাজন,
31
00:03:53,090 --> 00:03:57,720
তারা চুপ করে গেল আর বলল যে তাকে চেনেন না।
32
00:04:06,890 --> 00:04:09,520
তোমাকে নিয়ে যেতে এসেছি।
33
00:04:10,560 --> 00:04:11,610
মিস্টার. রোসো।
34
00:04:14,940 --> 00:04:17,780
তুমি ঠিক আছ, আন্না। আমি দুশ্চিন্তা করছিলাম!
35
00:04:18,530 --> 00:04:20,660
তুমি হঠাৎ করেই উধাও হয়ে গেলে।
36
00:04:32,670 --> 00:04:33,910
কাপড় পাল্টালে?
37
00:04:37,880 --> 00:04:40,090
এই ধরণের পোশাকেই তোমাকে ভালো মানায়।
38
00:04:40,510 --> 00:04:42,420
ওসব পোশাক একদম মানাচ্ছিল না।
39
00:04:42,720 --> 00:04:45,920
তোমার নিশ্চয়ই ক্ষুধা লেগেছে। খেয়ে নাও!
40
00:04:48,640 --> 00:04:50,190
আপনি খাবেন না, মি. রোসো?
41
00:04:51,020 --> 00:04:52,770
আমি আগেই খেয়ে নিয়েছি।
42
00:04:53,610 --> 00:04:54,980
এখন একটু কফি হলেই চলবে।
43
00:04:56,730 --> 00:04:57,930
নাও, শুরু করো!
44
00:04:58,280 --> 00:05:00,320
হ্যাঁ। খাবারের জন্য ধন্যবাদ।
45
00:05:10,620 --> 00:05:11,880
কী ব্যাপার?
46
00:05:12,370 --> 00:05:15,850
আপনি সবসময়ই পাঁচ চামচ ভর্তি করে চিনি দেন।
47
00:05:19,590 --> 00:05:24,010
অবশ্যই! তিতা কফি একদম ভালো লাগেনা।
48
00:05:28,180 --> 00:05:30,020
এতোক্ষণে হাসলে।
49
00:05:30,230 --> 00:05:30,980
হাহ?
50
00:05:35,520 --> 00:05:37,320
এতোক্ষণে একটু হাসলে।
51
00:05:41,240 --> 00:05:45,370
ইন্টারভিউ দিতে এসেও তোমাকে দেখে মনমরা মনে হচ্ছিল।
52
00:05:46,240 --> 00:05:49,040
এতো চিনি খাওয়া খুব অদ্ভুত বিষয় নাকি?
53
00:05:49,200 --> 00:05:51,110
কী যেন নাম...? আন্না...
54
00:05:52,460 --> 00:05:53,830
আন্না লিবার্ট।
55
00:05:55,130 --> 00:05:55,890
আমম...
56
00:05:56,840 --> 00:05:58,390
আমি তোমাকে কাজে নিচ্ছি।
57
00:06:00,670 --> 00:06:06,640
তোমার মতো সুন্দরী আমার রেস্টুরেন্টে কাজ
করলে, আমার ব্যবসাতে অনেক লাভ হবে।
58
00:06:07,720 --> 00:06:08,600
যাইহোক...
59
00:06:09,100 --> 00:06:09,810
যাইহোক...?
60
00:06:10,520 --> 00:06:13,850
তোমার আরেকটু বেশি হাসা উচিত।
61
00:06:14,390 --> 00:06:16,850
হাসলে তোমাকে আরো সুন্দর লাগে।
62
00:06:18,150 --> 00:06:21,350
ধন্যবাদ। আমি চেষ্টা করব!
63
00:06:23,150 --> 00:06:24,950
নিজেকে বেশি চাপ দিও না।
64
00:06:25,240 --> 00:06:29,950
এটা কেবল একটা ছোট শহরের ইতালিয়ান
রেস্টুরেন্ট, খুব বেশি ভিড় হয়না এখানে।
65
00:06:39,090 --> 00:06:40,300
এখানে এসো, আন্না।
66
00:06:40,840 --> 00:06:41,590
জ্বী।
67
00:06:43,510 --> 00:06:45,800
আমি এখানে খাবার রাখব।
68
00:06:46,050 --> 00:06:48,260
তুমি সেগুলো কাস্টমারদের কাছে নিয়ে যাবে।
69
00:06:49,100 --> 00:06:51,520
নোংরা থালা-বাসনগুলো ঐ কোণায় রাখবে।
70
00:06:51,770 --> 00:06:55,120
এখানে ওয়াইন আছে। আর এই শেলফে গ্লাস আছে।
71
00:06:55,770 --> 00:06:58,310
আমি কাউন্টারের উপরও ওয়াইন রাখব।
72
00:06:58,650 --> 00:07:01,120
অর্ডারের টিকিট এখানে থাকবে।
73
00:07:01,440 --> 00:07:03,280
কাউন্টারের উপর ওয়াইন...
74
00:07:03,690 --> 00:07:04,950
গ্লাসগুলো এখানে...
75
00:07:05,200 --> 00:07:06,280
এই হলো পানি।
76
00:07:06,860 --> 00:07:07,630
জ্বী, স্যার।
77
00:07:07,820 --> 00:07:09,370
হ্যালো।
78
00:07:09,910 --> 00:07:10,450
স্বাগতম।
79
00:07:11,160 --> 00:07:12,120
স্বাগতম...
80
00:07:12,540 --> 00:07:14,580
খিদা লেগেছে...
81
00:07:25,090 --> 00:07:27,650
দেখা হয়ে ভালো লাগলো। আমি আন্না।
82
00:07:27,650 --> 00:07:33,890
"দেখা হয়ে ভালো লাগলো"?
আপনি এখানে খাবার পরিবেশন করেন!
83
00:07:36,100 --> 00:07:38,650
কী বলতে চাচ্ছেন?
84
00:07:39,270 --> 00:07:42,860
কোনো সন্দেহ আছে...? আন্না এই রেস্টুরেন্টে
খাবার পরিবেশন করবে।
85
00:07:43,400 --> 00:07:44,940
এই কাজ করতে পেরে আমি আনন্দিত।
86
00:07:46,150 --> 00:07:47,860
সত্যি নাকি?
87
00:08:24,190 --> 00:08:26,320
আন্না, আমাকে কার্বোনারা দাও।
88
00:08:26,610 --> 00:08:28,530
আন্না, আমাকে বোলোংনেসে দাও।
89
00:08:28,780 --> 00:08:31,780
আন্না, একটু এখানে এসে পানি ঢেলে দিতে পারবে?
90
00:08:31,910 --> 00:08:33,160
হ্যাঁ, যাচ্ছি।
91
00:08:36,080 --> 00:08:38,330
একটা কার্বোনারা আর বোলংনেসে।
92
00:08:38,960 --> 00:08:39,920
আচ্ছা।
93
00:08:41,210 --> 00:08:42,290
অপেক্ষা করার জন্য ধন্যবাদ।
94
00:08:42,540 --> 00:08:43,500
ধন্যবাদ।
95
00:08:45,220 --> 00:08:49,160
একটা ভোঙ্গোলে, একটা রিগাতোনি!!
96
00:08:49,720 --> 00:08:50,470
আসছি।
97
00:08:51,140 --> 00:08:55,900
এমন সুন্দরী একটা মেয়েকে কোথা থেকে ধরে আনলে?
98
00:08:56,270 --> 00:08:59,400
"ধরে এনেছি"? একদম বাজে বকবে না।
99
00:09:02,190 --> 00:09:08,010
আন্না, তোমাকে এর চেয়ে ভালো একটা জায়গায়
নিয়ে যাব। আজ রাতে ফ্রি আছ তো?
100
00:09:08,320 --> 00:09:13,250
ওকে ছুঁলে তোমাকে আমি সহজে ছেড়ে দেব না।
101
00:09:13,250 --> 00:09:17,740
ছিঁচ-কাঁদুনে রোসো দেখছি খুব কঠিন করে কথা বলছে।
102
00:09:17,790 --> 00:09:23,380
আমার বাসায় মুভি দেখতে দেখতে তো ও কেঁদেই দিয়েছিল।
103
00:09:24,670 --> 00:09:25,490
চুপ করো...
104
00:09:29,090 --> 00:09:31,300
আরেকটা স্কুইড রিসোতো।
105
00:09:39,100 --> 00:09:41,240
"সামারটাইম" চলছে।
106
00:09:41,640 --> 00:09:42,750
হাহ?
107
00:09:43,100 --> 00:09:46,480
ঐ দিকে দেখো । ঐ সিনেমা হলে "সামারটাইম" চলছে।
108
00:09:51,860 --> 00:09:56,910
ফ্রাঙ্কফুর্টে অনেকগুলো সিনেমা হল আছে। খুব ভালো ব্যাপার।
109
00:09:57,530 --> 00:09:59,730
এর আগে মুভিটা টিভিতে দিয়েছিল।
110
00:10:00,200 --> 00:10:02,250
আমি অনেক কেঁদেছিলাম।
111
00:10:03,040 --> 00:10:04,540
তুমি দেখেছ মুভিটা?
112
00:10:05,130 --> 00:10:06,130
না।
113
00:10:07,210 --> 00:10:08,210
আচ্ছা।
114
00:10:08,710 --> 00:10:12,630
মুভিটা ভেনিসে শ্যুট করা।
115
00:10:13,130 --> 00:10:19,480
ভেনিস ইতালির একটা বন্দর নগরী।
একে ভাসমান নগরী বলেও ডাকা হয়।
116
00:10:20,060 --> 00:10:21,450
ওয়াও!
117
00:10:21,640 --> 00:10:25,190
আসলে শহরটা একেবারে সমুদ্রের ধারে গড়ে উঠেছে...
118
00:10:25,400 --> 00:10:27,980
তাই পুরো শহরের মধ্য দিয়ে অনেক খাল আর নালা গেছে।
119
00:10:28,820 --> 00:10:32,460
তোমাকে কখনো ভেনিস শহর দেখাবো।
120
00:10:32,780 --> 00:10:34,950
আপনি গেছেন ওখানে?
121
00:10:35,500 --> 00:10:36,480
হ্যাঁ।
122
00:10:36,950 --> 00:10:40,200
তাড়াছাও, মুভিটার মিউজিকও দারুণ।
123
00:10:40,700 --> 00:10:46,210
মুভির থিম সংটা শুনে থাকবে হয়তো।
124
00:10:46,750 --> 00:10:47,710
কী ধরণের গানটা?
125
00:10:48,420 --> 00:10:50,050
দেখা যাক...
126
00:10:57,430 --> 00:11:03,460
তাড়াতাড়ি গেলে, এখনো মুভিটা দেখা যাবে।
ভিতরে ঢুকবে দিবে হয়তো।
127
00:11:05,270 --> 00:11:06,150
হ্যাঁ...
128
00:11:06,400 --> 00:11:07,430
কিন্তু...
129
00:11:08,110 --> 00:11:11,730
আচ্ছা। এখন গেলে, মুভি শেষ করে বের
হতে হতে অনেক রাত হয়ে যাবে।
130
00:11:12,230 --> 00:11:12,690
হ্যাঁ।
131
00:11:26,080 --> 00:11:27,150
আমি ফিরে এসেছি।
132
00:11:28,750 --> 00:11:29,890
স্বাগতম।
133
00:11:30,090 --> 00:11:32,170
আহ। আমি করছি।
134
00:11:32,750 --> 00:11:34,390
না থাক। আমিই করছি।
135
00:11:34,720 --> 00:11:38,260
প্রতিদিন বিকালে চলে যাওয়ার জন্য দুঃখিত।
136
00:11:38,800 --> 00:11:42,350
ব্যাপার না। এই সময় তো আমার হাতে তেমন
কাজ থাকেনা।
137
00:11:44,220 --> 00:11:46,480
আমি তোমাকে সন্দেহ করছি না, কিন্তু...
138
00:11:48,560 --> 00:11:50,510
প্রতিদিন তুমি কোথায় যাও?
139
00:11:54,400 --> 00:11:59,520
উত্তর দেওয়ার দরকার নেই। খালি সময়ে
কোথায় যাবে এটা সম্পূর্ণ তোমার ব্যাপার।
140
00:12:01,990 --> 00:12:03,790
আমি বন্দুক চালানো শিখছি।
141
00:12:04,910 --> 00:12:05,910
বন্দুক চালানো?
142
00:12:07,160 --> 00:12:10,170
হ্যাঁ, ওয়েঙ্কেল নামের একজনের কাছে।
143
00:12:10,960 --> 00:12:13,630
ওহ, তুমি ওয়েঙ্কেলের ওখানে যাও।
144
00:12:14,050 --> 00:12:15,170
লোকটা ভালো।
145
00:12:29,690 --> 00:12:32,230
আপনি কখনো বন্দুক চালিয়েছেন, মি. রোসো?
146
00:12:36,070 --> 00:12:38,110
বন্দুক ভয়ানক জিনিস।
147
00:12:38,490 --> 00:12:41,060
ওসব দেখলেই আমি থরথর করে কাঁপা শুরু করি।
148
00:13:48,570 --> 00:13:50,410
এই নিন। এঞ্জয়।
149
00:13:50,950 --> 00:13:51,830
ধন্যবাদ।
150
00:14:33,490 --> 00:14:35,240
জানিনা এবার কেমন হয়েছে।
151
00:14:38,750 --> 00:14:39,980
নিজে টেস্ট করে দেখো একবার।
152
00:14:48,720 --> 00:14:50,220
কিসের স্বাদ পাচ্ছ?
153
00:14:51,220 --> 00:14:54,760
রসুন, অলিভ অয়েল, পার্সলে।
154
00:14:55,010 --> 00:14:57,640
আর বাকি যা কিছু দিয়েছিলে, সেগুলোর
স্বাদ চলে গেছে, তাই না?
155
00:14:58,030 --> 00:14:58,550
হ্যাঁ।
156
00:14:59,140 --> 00:15:01,650
তারমানে এই পাস্তা ডিশটা ঠিকঠাক হয়নি।
157
00:15:04,070 --> 00:15:05,470
অনেক কঠিন।
158
00:15:05,860 --> 00:15:07,990
পুরোটাই প্র্যাকটিস।
159
00:15:18,330 --> 00:15:20,290
মি. রোসো, বাথরুম খালি।
160
00:15:20,790 --> 00:15:21,710
শুভ রাত্রি।
161
00:15:35,640 --> 00:15:39,350
ছোটকালে কখনো ভাবিনি যে এমন কোনো মুভিও আছে...
162
00:15:50,860 --> 00:15:54,530
প্রত্যকেবার মুভি দেখার সময় আপনি কেঁদে
ফেলেন, মি. রোসো।
163
00:15:55,070 --> 00:16:01,000
ছোটকালে চাইলেও এসব মুভি দেখতে পারতাম না।
তখন আমার কাছে এসবের সময় ছিল না।
164
00:16:02,670 --> 00:16:05,960
আমি সে সময় অনেক ভালো ভালো খাবার খেয়েছিলাম...
165
00:16:06,210 --> 00:16:09,260
কিন্তু একটা খাবারেরও স্বাদ আমার আর মনে নেই।
166
00:16:09,760 --> 00:16:12,430
এমনকি চিনির স্বাদও আমার মনে নেই।
167
00:16:13,050 --> 00:16:14,670
চিনির স্বাদ?
168
00:16:17,010 --> 00:16:20,010
তুমি আমার ব্যাপারে জানো, তাই না?
169
00:16:23,640 --> 00:16:28,070
তুমি এখানে আসার পর, আমি তোমাকে সম্পর্কে
একটু জানার চেষ্টা করেছিলাম।
170
00:16:34,490 --> 00:16:36,240
নিনা ফর্তনার।
171
00:16:36,780 --> 00:16:40,830
ওর মা-বাবাকে খুন করা হয়েছিল। বর্তমানে নিরুদ্দেশ।
172
00:16:44,370 --> 00:16:46,540
আমার কাছে কেন এসেছিলে?
173
00:16:48,090 --> 00:16:52,070
চাকরির জন্য, নাকি আমার কাছে কিছু জানতে?
174
00:16:54,720 --> 00:16:57,680
আপনার কাছে একটা জিনিস জানতে।
175
00:17:02,270 --> 00:17:04,820
আমার খোঁজ পেলে কী করে?
176
00:17:05,940 --> 00:17:11,030
আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তাম, সেখানে একজন
আইনের অধ্যাপক ছিলেন।
177
00:17:11,820 --> 00:17:18,320
রিস্তোরান্তে নিনো কেন, সাক্কো মিলানো কেস,
সাবাশ্চিনি বোমা হামলা...
178
00:17:19,240 --> 00:17:24,710
এই তিনটি কেসের সাথেই আপনার যোগসূত্র ছিল, কিন্তু প্রতিটা
কেসেই অপরাধের ধরণ একেবারে আলাদা।
179
00:17:25,290 --> 00:17:27,960
যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ না থাকায় প্রতিটা কেস বন্ধ হয়ে যায়।
180
00:17:29,210 --> 00:17:32,840
যদিও, আমার ঐ প্রফেসরের একটা থিওরি ছিল।
181
00:17:33,630 --> 00:17:35,280
তিনি বলেছিলেন যে,
182
00:17:37,590 --> 00:17:39,920
নিসন্দেহে, আপনি একজন পেশাদার খুনি।
183
00:17:41,100 --> 00:17:43,070
তার উপর, আপনি ছিলেন টপ-ক্লাস।
184
00:18:03,200 --> 00:18:06,050
আমি কয়জন মানুষ মেরেছি বলে তোমার মনে হয়?
185
00:18:08,170 --> 00:18:10,790
সত্যি বলতে, আমার নিজেরই মনে নেই।
186
00:18:12,920 --> 00:18:17,940
আমি যখন ছোট ছিলাম, কিছু বুঝে উঠার আগেই,
আমি একটা সংস্থার সদস্য হয়ে গেছিলাম।
187
00:18:19,220 --> 00:18:22,250
চুরি, ব্ল্যাকমেইল, আর যা কিছু করা সম্ভব...
188
00:18:23,100 --> 00:18:25,180
শেষে, আমি একজন গুপ্তঘাতক বনে গেলাম।
189
00:18:27,020 --> 00:18:29,450
সেসবের টাকা দিয়ে আমি ভালোমতো খেয়ে পরে
বাঁচতে পেরেছি।
190
00:18:39,490 --> 00:18:40,780
আমি কখনো কারণ জানতে চাইনি।
191
00:18:41,410 --> 00:18:43,030
ওটাই ছিল আমার কাজ।
192
00:18:55,170 --> 00:18:56,800
সেদিনটাও অন্যসব দিনের মতোই ছিল।
193
00:18:57,920 --> 00:18:59,430
একেবারে এক।
194
00:19:20,400 --> 00:19:22,450
এক রোদ ঝলমলে দিনের এক ক্যাফে।
195
00:19:24,780 --> 00:19:30,290
কত নাম্বার মানুষকে মারতে যাচ্ছি, সে সব বিষয় পরোয়া
না করে, আমি গুলি করার প্রস্তুতি নিচ্ছিলাম।
196
00:19:31,620 --> 00:19:35,540
লোকটা কফি খাচ্ছিল।
197
00:19:37,710 --> 00:19:40,130
সে কফিতে চিনি ঢালতে শুরু করে।
198
00:19:42,180 --> 00:19:43,140
এক চামচ।
199
00:19:44,550 --> 00:19:45,300
দুই চামচ।
200
00:19:47,100 --> 00:19:48,180
তিন চামচ।
201
00:19:49,270 --> 00:19:50,310
চার চামচ।
202
00:19:52,600 --> 00:19:59,900
সে যখন পঞ্চমবার চিনি ঢাললো, আমি সবসময় যেমন
কফি খাই, সেই কফির স্বাদ আমার মুখে এসে পড়ল।
203
00:20:04,030 --> 00:20:06,990
লোকটা খুশিমনে কফি খেতে শুরু করল।
204
00:20:17,630 --> 00:20:20,280
তারপর আমার হাতে আর বন্দুক ওঠেনি।
205
00:20:26,430 --> 00:20:31,530
সেবারই বুঝেছি, আমি মানুষদের মেরে, তাদের
থেকে তাদের ক্ষুদ্র আনন্দটুকু কেড়ে নিতে পারিনা।
206
00:20:33,690 --> 00:20:39,530
গত ছয় মাসে, কীভাবে মানুষ মারতে হয়
তা আমার কাছে কেন জানতে চাইলে না?
207
00:20:42,660 --> 00:20:43,440
আমি...
208
00:20:45,320 --> 00:20:48,160
ভেবেছিলাম, এসবে আপনাকে জড়ানো ঠিক হবেনা।
209
00:21:10,770 --> 00:21:12,800
তোমাকে যেতেই হবে?
210
00:21:17,360 --> 00:21:18,110
বিদায়।
211
00:21:26,910 --> 00:21:28,620
ধন্যবাদ, মি. রোসো।
212
00:21:29,580 --> 00:21:31,850
মানুষ মারা অনেক সহজ...
213
00:21:34,040 --> 00:21:36,500
তোমাকে শুধু চিনির স্বাদ ভুলে যেতে হবে।
214
00:22:27,500 --> 00:22:34,500
অনুবাদক:
ফেরদৌস শুভ
215
00:23:48,780 --> 00:23:53,460
Next Episode:
Monster's Abyss