1 00:00:04,710 --> 00:00:06,670 এই নিন। একটা ম্যানহাটন। 2 00:00:06,670 --> 00:00:09,090 আরে, লাল চেরি কোথায়? 3 00:00:09,090 --> 00:00:10,300 কী? 4 00:00:10,300 --> 00:00:14,350 চেরি ছাড়া ম্যানহাটন হয় নাকি! 5 00:00:14,350 --> 00:00:15,830 ওহ ভুলে গেছি। 6 00:00:16,480 --> 00:00:18,730 আরে ভাই, আরেকটু মনোযোগ দেবেন তো। 7 00:00:26,780 --> 00:00:29,380 এইটা মুখে থাকলেই তো আমার ধান্দা ভালো চলবে। 8 00:00:31,280 --> 00:00:33,560 নইলে, মারা খাবো! 9 00:02:02,180 --> 00:02:05,600 ভারদেন, জার্মানি। স্প্রিংগার ম্যানশন। 10 00:02:06,850 --> 00:02:10,440 A Past Erased 11 00:02:10,880 --> 00:02:16,130 প্লিজ, দামি কোনো জিনিস যেন এখনো থাকে। 12 00:02:25,250 --> 00:02:26,730 আচ্ছা! আচ্ছা! 13 00:02:26,730 --> 00:02:27,770 ঠিক যেমনটা ভেবেছিলাম! 14 00:02:28,170 --> 00:02:30,380 সবকিছু আগের মতোই অক্ষত আছে। 15 00:02:30,380 --> 00:02:31,790 একেবারে মালামালে ভরপুর! 16 00:02:32,250 --> 00:02:36,800 তাহলে, দেখা যাক, এই গ্রেট হেকেলের নেওয়ার মতো কিছু আছে কি-না। 17 00:02:39,050 --> 00:02:40,800 জীবন আসলেই ক্ষণস্থায়ী। 18 00:02:40,800 --> 00:02:42,790 স্টেট গভর্নরের পদের প্রার্থী বা যা-ই হও... 19 00:02:42,790 --> 00:02:45,620 ...মারা গেলে এগুলা সবই অর্থহীন। 20 00:02:45,620 --> 00:02:48,270 আহ, নিজের কাজে ফিরি। 21 00:02:51,100 --> 00:02:53,520 ওদের লকারটা এখানেই কোথাও থাকার কথা। 22 00:03:00,360 --> 00:03:02,620 আরে আরে আরে এমন অনুভূতি হচ্ছে কেন?! 23 00:03:02,620 --> 00:03:04,660 জীবনে কখনো তো এমন খারাপ অনুভূতি হয়নি... 24 00:03:06,100 --> 00:03:08,830 কেউ কি এই রুমে আছে...? 25 00:03:11,170 --> 00:03:13,840 হ্যাঁ, ঠিক! 26 00:03:13,840 --> 00:03:16,460 আমি ভয় পাচ্ছি কেন? আমি তো এমন নই। 27 00:03:16,460 --> 00:03:17,420 নড়বে না! 28 00:03:18,320 --> 00:03:19,660 মাথার পেছনে হাত রাখো! 29 00:03:20,680 --> 00:03:23,430 শালারে, ব্যাটা আমার পেছনেই ছিল? 30 00:03:23,430 --> 00:03:24,810 আজকের দিনটাই খারাপ... 31 00:03:24,810 --> 00:03:27,930 বারটেন্ডারটা চেরি দিতে ভুলে যাওয়াতেই এমন হচ্ছে। 32 00:03:28,520 --> 00:03:29,620 তাড়াতাড়ি মাথার পেছনে হাত রাখো! 33 00:03:29,620 --> 00:03:32,270 হ্যাঁ হ্যাঁ। 34 00:03:32,270 --> 00:03:34,520 অফিসার, আমাকে কি একটু ছাড় দেওয়া যায়না? 35 00:03:34,520 --> 00:03:36,880 আমি এখনো কিছু নেইনি। 36 00:03:36,880 --> 00:03:37,940 আমি পুলিশের লোক নই। 37 00:03:39,050 --> 00:03:41,140 কী? আপনিও এই ধান্দা করেন নাকি? 38 00:03:41,140 --> 00:03:44,560 তাহলে ভয়ংকর জিনিসটা ফেলে দিয়ে আমরা একটু শান্ত হয়ে আলাপ করি... 39 00:03:44,580 --> 00:03:45,540 মাথার পেছনে হাত রাখো! 40 00:03:47,040 --> 00:03:48,520 এই লোকের সমস্যা কী? 41 00:03:48,520 --> 00:03:51,210 ব্যাটাকে পুলিশের চেয়েও বেশি বদ মনে হচ্ছে। 42 00:03:52,330 --> 00:03:53,790 পুলিশ! 43 00:03:53,790 --> 00:03:55,710 আপনি নিশ্চয়ই কোনো গন্ডগোল করেছেন! 44 00:03:55,710 --> 00:03:56,590 আমি পালালাম! 45 00:03:57,300 --> 00:03:58,900 আমার পেছনে আসবেন না! 46 00:03:58,900 --> 00:03:59,950 আপনাদের মতো লোকদের জন্যই... 47 00:04:00,660 --> 00:04:02,060 ... আমাদের ঝামেলায় পড়া লাগে! 48 00:04:02,060 --> 00:04:03,600 ধুর বাল! 49 00:04:04,700 --> 00:04:06,200 আমার পেছনে আসতে মানা করলাম না! 50 00:04:06,610 --> 00:04:09,190 আজকের দিনটা সত্যিই খারাপ! 51 00:04:12,350 --> 00:04:13,600 আচ্ছা... 52 00:04:13,600 --> 00:04:15,610 এজন্যই আপনাকে চেনা চেনা লাগছিল। 53 00:04:15,610 --> 00:04:20,990 আপনি সেই ডাক্তার না, যার ছবি পেপারে ছাপা হয়েছে? স্প্রিংগার এমপির হত্যার কেসে আপনি গুরুত্বপূর্ণ এক সাক্ষী। 54 00:04:20,990 --> 00:04:22,280 তুমি একটা চোর? 55 00:04:22,280 --> 00:04:23,450 ঠিক ধরেছেন। 56 00:04:23,450 --> 00:04:26,810 কিন্তু, আপনার মতো, আমি মানুষ মারার মতো ফালতু কাজ করিনা। 57 00:04:26,830 --> 00:04:29,930 ওই বাসায় ঘটা ঘটনা সম্পর্কে তুমি কি কিছু জানো? 58 00:04:29,980 --> 00:04:31,060 কে জানে? 59 00:04:31,080 --> 00:04:32,790 তাড়াতাড়ি ভাগুন এখান থেকে। 60 00:04:32,790 --> 00:04:33,790 গেলাম। 61 00:04:38,460 --> 00:04:39,630 হেই, ডাক্তার! 62 00:04:40,570 --> 00:04:43,070 মনে পড়ল, আপনি তো অনেক বড় একজন ডাক্তার ছিলেন, তাই না? 63 00:04:43,930 --> 00:04:47,190 আমার এই মগজ থেকে এখনই এক দারুণ বুদ্ধি বেরোলো! 64 00:04:48,360 --> 00:04:51,150 আপনার কি মনে হয় আমাদের দুজনের দেখা হওয়া কাকতালীয় ব্যাপার, ডাক্তার? 65 00:04:51,150 --> 00:04:52,480 আমার তা মনে হয়না। 66 00:04:52,480 --> 00:04:56,150 কিছু মানুষের দেখা হওয়াটা নিয়তির খেল। 67 00:04:56,150 --> 00:04:59,410 একে অন্যের পার্টনার হওয়া আমাদের ভাগ্যে লেখা আছে। 68 00:05:00,370 --> 00:05:05,470 আন্ডারওয়ার্ল্ডে হাজার হাজার লোক আছে, যাদের আপনার মতো কাউকে দরকার। 69 00:05:05,470 --> 00:05:09,600 ধরা পড়ে যাওয়ার ভয়ে, মৃত্যুর কোলে ঢলে পড়া অনেকে কোনো ডাক্তারের কাছে যেতে পারেনা। 70 00:05:10,250 --> 00:05:12,960 সবকিছুর ব্যবস্থা করার দায়িত্ব এই হেকেলের উপর ছেড়ে দিন! 71 00:05:12,960 --> 00:05:16,430 আমি আপনাকে বিশ্বের সেরা আন্ডারওয়ার্ল্ডের ডাক্তার বানিয়ে দেব। 72 00:05:16,430 --> 00:05:18,720 আন্ডারওয়ার্ল্ড আরো অনেক বেশি টাকা কামাতে পারবেন! 73 00:05:18,720 --> 00:05:21,510 মুহূর্তের মধ্যে লাখপতি বনে যাবেন... 74 00:05:21,510 --> 00:05:23,970 আরে, যাচ্ছেন কোথায়, ডাক্তার?! 75 00:05:24,560 --> 00:05:27,980 আমার কিছু কাজ করার আছে। 76 00:05:27,980 --> 00:05:29,730 আরে, একটু দাঁড়ান। 77 00:05:29,730 --> 00:05:32,820 আপনি সেই ম্যানশনে মার্ডারের ব্যাপারে জানতে চান, তাই তো? 78 00:05:34,650 --> 00:05:37,280 আসলে, আমি খুনিকে নিজের চোখে দেখেছি। 79 00:05:37,910 --> 00:05:39,070 কী?! 80 00:05:40,910 --> 00:05:41,880 কী বলতে চাও? 81 00:05:41,880 --> 00:05:43,130 জানতে চান? 82 00:05:43,130 --> 00:05:47,010 খুনি কি প্রায় বিশ বছর বয়সী সোনালী চুলের কোনো ছেলে? 83 00:05:47,010 --> 00:05:47,970 কী যা-তা বলছেন? 84 00:05:48,620 --> 00:05:50,720 আমাকে খুনিটার ব্যাপারে বলো! 85 00:05:51,390 --> 00:05:54,140 আমার সাথে টিমে কাজ করলেই শুধু বলব। 86 00:05:56,620 --> 00:05:58,380 ও এই বিল্ডিংয়ের তিন তলায় আছে। 87 00:05:59,380 --> 00:06:01,210 তুমি কীভাবে জানলে? 88 00:06:01,210 --> 00:06:05,720 ঐ এমপির বাড়িটা নজরে পড়ার পর, একমাস যাবৎ আমি সব খোঁজ খবর নিচ্ছিলাম। 89 00:06:05,720 --> 00:06:08,390 যখনই আমার কাজ শুরু করার কথা ভাবতে শুরু করেছি, এই লোকের দেখা পেলাম। 90 00:06:09,090 --> 00:06:12,600 যখন জানালা দিয়ে ভেতরে তাকালাম, দেখলাম ওরা মরে পড়ে আছে। 91 00:06:12,600 --> 00:06:17,140 তো ভাবলাম যে, একে ভয় দেখিয়ে কিছু টাকা -পয়সা কামিয়ে নেব, তাই তাকে ফলো করালাম। 92 00:06:17,640 --> 00:06:21,360 তো, আপনি যে নির্দোষ, সেটা প্রমাণ হয়ে গেল। 93 00:06:21,360 --> 00:06:23,570 পুলিশকে গিয়ে বুঝিয়ে বলুন, বা যা মন চায় করুন। 94 00:06:24,440 --> 00:06:30,530 তারপর কোথাও বসে একটু মাল খেতে খেতে, আমাদের সুন্দর ভবিষ্যৎ নিয়ে কথা বলা যাবে... 95 00:06:30,530 --> 00:06:31,950 হেই! 96 00:06:33,620 --> 00:06:35,080 ওর সাথে দেখা করে কী লাভ?! 97 00:06:35,080 --> 00:06:36,710 ও একটা খুনি! 98 00:06:36,710 --> 00:06:38,960 আপনিও মারা পড়বেন! 99 00:06:38,960 --> 00:06:40,710 এই লোক যে কী ভাবছে সে-ই জানে?! 100 00:06:40,710 --> 00:06:42,380 এই লোকের সাথে পারা যাচ্ছেনা! 101 00:06:45,960 --> 00:06:50,390 কিন্তু এর মতো একজনকে, যাকে ব্যবহার করে ভালো টাকা কামানো যাবে, পাওয়া মুশকিল... 102 00:06:51,830 --> 00:06:54,830 বেশি ঝুঁকি নেওয়া আমার নীতির মধ্যে পড়েনা, কিন্তু... 103 00:07:17,560 --> 00:07:18,610 হাই। 104 00:07:22,420 --> 00:07:24,630 আজ খুব গরম, তাই না? 105 00:07:26,420 --> 00:07:29,970 আমি একজনকে খুঁজছি। 106 00:07:31,720 --> 00:07:33,550 হেই, ডাক্তার! বেঁচে আছেন তো?! 107 00:07:35,350 --> 00:07:36,060 ডাক্তার...? 108 00:07:38,140 --> 00:07:39,890 আপনি তো গাধা! ওর হাতে বন্দুক আছে! 109 00:07:41,140 --> 00:07:44,400 এরকম কোনো গ্রীষ্মের দিনেই... 110 00:07:47,090 --> 00:07:49,720 ...এক সূর্যমুখীর বাগানের পাশের রাস্তায়... 111 00:07:49,720 --> 00:07:52,140 ...আমি আমার মাকে নিয়ে হাঁটতে বেরোতাম... 112 00:07:52,140 --> 00:07:55,350 কিন্তু তিনি অনেক বছর আগেই মারা গেছেন। 113 00:07:56,080 --> 00:08:00,910 কোনো একজনের কথায়, আপনি ঐ বন্দুকটা ব্যবহার করেছেন, তাই না? 114 00:08:00,910 --> 00:08:01,920 একজন লোকের কথায়... 115 00:08:02,500 --> 00:08:03,900 একজন লোক...? 116 00:08:03,900 --> 00:08:05,020 ওহ, হ্যাঁ... 117 00:08:05,020 --> 00:08:07,420 ও সাথে আমার একদিন একটা বারে কথা হয়েছিল। 118 00:08:08,210 --> 00:08:10,510 প্রায় বিশ বছর বয়সী, এক সোনালী চুলের তরুণ...? 119 00:08:11,430 --> 00:08:12,260 হ্যাঁ... 120 00:08:12,260 --> 00:08:15,930 হ্যাঁ, এরিকের হাসি ছিল খুব সুন্দর... 121 00:08:17,060 --> 00:08:18,680 ও এইবার নিজেকে এরিক বলে পরিচয় দিয়েছে... 122 00:08:19,100 --> 00:08:23,400 কয়েকবার দেখা হওয়ার পর ওর সাথে আমার বন্ধুত্ব হয়... 123 00:08:23,400 --> 00:08:26,300 তারপর ও আমাকে ওর বাসায় আমন্ত্রণ জানায়। 124 00:08:26,300 --> 00:08:28,760 এমপি স্প্রিংগারের বাসায়... 125 00:08:28,760 --> 00:08:31,530 ও এতোদিন ঐ বাসায় বাস করছিল...?! 126 00:08:31,530 --> 00:08:36,700 হ্যাঁ, সে বলেছিল, এক বছর যাবৎ তারা ওকে, নিজেদের ছেলের মতোই দেখাশোনা করছে... 127 00:08:37,370 --> 00:08:41,710 হেই, আমি প্রায় একমাস ঐ বাসায় উপর নজর রেখেছিলাম, আমি তো এমন কাউকে দেখিনি। 128 00:08:42,460 --> 00:08:45,040 কী সুন্দর ছিল তাদের পরিবার। 129 00:08:45,040 --> 00:08:48,710 এই যে, আমার আর তাদের পরিবারের একটা ছবি। 130 00:08:49,630 --> 00:08:50,760 কিন্তু... 131 00:08:50,760 --> 00:08:52,720 আমি তাদেরকে একটা ব্যাপারের জন্য ক্ষমা করতে পারিনি। 132 00:08:55,140 --> 00:08:59,500 ওদের বাসায় একটা সূর্যমুখী ফুলের বাগান ছিল... 133 00:08:59,500 --> 00:09:03,830 ...কিন্তু তারা গাড়ি পার্কিংয়ের রুম বানাতে, সেটা নষ্ট করে ফেলে। 134 00:09:04,690 --> 00:09:07,020 আমি যখন বললাম, কাজটা করা ঠিক হলো না... 135 00:09:07,020 --> 00:09:09,440 ...এরিক আমার সাথে একমত হয়েছিল। 136 00:09:10,150 --> 00:09:13,780 বলবেন না যে, এই কারণে আপনি তাদের মেরে ফেলেছেন?! 137 00:09:13,780 --> 00:09:17,740 আর‍, এরিক আমাকে বলেছিল... 138 00:09:17,740 --> 00:09:20,580 ...যে, এমপির একজন প্রেমিকা আছে। 139 00:09:21,700 --> 00:09:24,040 সে আরো বলেছিল... 140 00:09:24,040 --> 00:09:29,040 ...যে, সে আর এমপি স্প্রিংগারের ছেলে হয়ে থাকবে না। 141 00:09:29,040 --> 00:09:32,300 যে, সে আর ঐ পরিবারের সদস্য নয়। 142 00:09:33,420 --> 00:09:35,470 ও আমাকে ওর একটা উপকার করে দিতে বলেছিল। 143 00:09:36,050 --> 00:09:38,470 ও আমাকে ঐ পরিবারকে সরিয়ে দিতে বলেছিল। 144 00:09:41,270 --> 00:09:43,540 কারো সাথে এমন প্রেম-পরকীয়া করা খুব খারাপ জিনিস... 145 00:09:43,540 --> 00:09:47,210 আমার মা... তারও কোনো এক লোকের সাথে সম্পর্ক ছিল... 146 00:09:47,810 --> 00:09:49,150 হেই... 147 00:09:49,150 --> 00:09:52,730 এসবের কথা বাদ দিয়ে, তুমি কি জানো ওদের লকারটা কোন জায়গায় ছিল? 148 00:09:53,320 --> 00:09:56,490 মনে হয়, দ্বিতীয় তলায় স্টাডি রুমে। 149 00:09:56,820 --> 00:09:59,120 আচ্ছা! 150 00:09:59,120 --> 00:10:01,990 আপনারও তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়া উচিত, ডাক্তার! 151 00:10:05,080 --> 00:10:06,750 আপনি কি জানেন? 152 00:10:06,750 --> 00:10:09,250 নিজের অতীতকে মুছে ফেলা সম্ভব। 153 00:10:09,250 --> 00:10:10,750 যদি নিজের অতীত পছন্দ না হয়... 154 00:10:10,750 --> 00:10:13,170 ...সেসব কিছু মুছে ফেলা সম্ভব। 155 00:10:14,090 --> 00:10:16,430 নিজের জীবনকে পুনরায় শুরু করা সম্ভব। 156 00:10:17,130 --> 00:10:19,340 আমার তা মনে হয়না। 157 00:10:19,340 --> 00:10:22,930 নিজের অতীতকে ভোলা সম্ভব, কিন্তু মুছে ফেলা সম্ভব নয়। 158 00:10:24,930 --> 00:10:26,440 ঠিক বলেছেন... 159 00:10:28,100 --> 00:10:31,360 কেন আমি সবকিছু এভাবে ভাবছিলাম, জানিনা। 160 00:10:31,360 --> 00:10:36,450 কেন আমার মনে হচ্ছিল, ট্রিগারটা চাপলে, আমি আমার অতীতকে মুছে ফেলতে পারব? 161 00:10:37,200 --> 00:10:40,700 কেন... আমি তার অনুরোধে রাজি হলাম? 162 00:10:44,620 --> 00:10:46,790 আমার আর কিছু বলার নেই। 163 00:10:46,790 --> 00:10:48,830 চলে যান। 164 00:10:52,170 --> 00:10:53,840 ওহ, হ্যাঁ। 165 00:10:55,340 --> 00:10:58,180 আপনি ডা. তেনমা, তাই না? 166 00:10:59,260 --> 00:11:01,260 প্লিজ তার মেসেজটা দেখবেন। 167 00:11:01,260 --> 00:11:03,720 সে আপনার জন্য একটা মেসেজ রেখে গেছে। 168 00:11:03,720 --> 00:11:05,720 ঐ ম্যানশনের স্টাডি রুমে। 169 00:11:07,730 --> 00:11:11,310 সে জানতো যে আপনি আসবেন। 170 00:11:11,310 --> 00:11:12,940 এরিক নিজে বলেছিল। 171 00:11:13,820 --> 00:11:16,940 আপনার ভাগ্য ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গেছে। 172 00:11:18,030 --> 00:11:19,570 বিদায়... 173 00:11:22,370 --> 00:11:23,170 ডাক্তার! 174 00:11:25,880 --> 00:11:27,920 এইজন্যই আপনাকে বলেছিলাম...! 175 00:11:29,720 --> 00:11:31,840 আপনি এই লোকটাকে... 176 00:11:33,090 --> 00:11:34,930 ওহ, আত্মহত্যা। 177 00:11:35,750 --> 00:11:37,800 ভাইরে... 178 00:11:43,800 --> 00:11:46,060 মরায় কী মজা আছে? 179 00:11:46,430 --> 00:11:49,310 মরলে তো সবকিছুই শেষ। 180 00:11:49,310 --> 00:11:51,560 বেঁচে থাকাটাই আসল, তাই না, ডাক্তার? 181 00:11:51,940 --> 00:11:53,060 হ্যাঁ। 182 00:11:53,060 --> 00:11:54,630 মাঝে মাঝে তোমার মুখ থেকে ভালো কথাও বেরোয়। 183 00:11:54,630 --> 00:11:56,550 কী বলতে চাচ্ছেন?! 184 00:11:57,780 --> 00:12:03,670 তো, আপনি এই ভয়ংকর সিরিয়াল কিলার, ইয়োহানকে খুঁজে বের করবেন? 185 00:12:04,120 --> 00:12:07,580 এসব ফালতু জিনিসের কথা ভুলে গিয়ে, আমার পার্টনার হয়ে গেলে ভালো হয়না? 186 00:12:08,080 --> 00:12:14,080 মনে পড়ল, আমি যখন এর আগে এই রুমে ঢুকতে যাচ্ছিলাম, আমার একটু অন্যরকম অনুভূতি হয়েছিল... 187 00:12:30,930 --> 00:12:31,640 এটা কী? 188 00:12:36,480 --> 00:12:38,650 এভাবে কাঁপছেন কেন, ডাক্তার? 189 00:12:40,490 --> 00:12:43,990 "তাকাও, তাকাও আমার দিকে!" 190 00:12:43,990 --> 00:12:45,970 "আমার ভেতরের মন্সটারটা..." 191 00:12:45,970 --> 00:12:49,140 "...কতটা বড় হয়ে গেছে, ডা.তেনমা!" 192 00:12:50,120 --> 00:12:51,620 ইয়োহান... 193 00:12:51,620 --> 00:12:54,170 ও...এসবে মজা নিচ্ছে! 194 00:12:57,150 --> 00:12:58,600 হেই, ডাক্তার! 195 00:12:59,310 --> 00:13:01,320 আরে, থামুন! 196 00:13:01,320 --> 00:13:02,650 আমার কথাটা শুনুন! 197 00:13:02,650 --> 00:13:04,440 হেই, ডাক্তার! 198 00:13:05,900 --> 00:13:08,160 আপনার জন্য ভালো কিছুর ব্যবস্থা করেছি। 199 00:13:08,160 --> 00:13:09,850 আপনার আমাকে ধন্যবাদ জানানো উচিত। 200 00:13:09,870 --> 00:13:12,020 আপনি আমার সাথে টিমে কাজ করবেন বলে কথা দিয়েছিলেন, না? 201 00:13:12,040 --> 00:13:13,540 আমি তোমার সাথে টিমে কাজ করার কথা কখনো বলিনি। 202 00:13:14,000 --> 00:13:15,080 আরে! 203 00:13:16,750 --> 00:13:20,130 পুলিশের থেকে পালাতে, আপনারও তো টাকা দরকার, তাই না? 204 00:13:27,010 --> 00:13:28,550 গাড়িতে উঠে পড়ুন। 205 00:13:29,010 --> 00:13:31,260 আপনার প্রথম কাস্টমার। 206 00:13:31,260 --> 00:13:33,510 ও আপনাকে রোগীর কাছে নিয়ে যাবে। 207 00:13:35,730 --> 00:13:37,600 আমি আপনার জিনিসপত্র আমার কাছে রাখছি। 208 00:13:37,600 --> 00:13:40,940 যদি এটা ফেরত চান, গিয়ে কাজ লেগে পড়ুন, আর টাকা কামিয়ে আনুন... 209 00:13:40,940 --> 00:13:42,900 ...তারপর গ্রাশতেন স্ট্রিটে ফ্যাঙ্কের ওখানে চলে আসবেন। 210 00:13:46,070 --> 00:13:46,940 পরে দেখা হচ্ছে! 211 00:13:46,940 --> 00:13:49,160 পকেট ভর্তি করে টাকা নিয়ে আসবেন! 212 00:13:51,490 --> 00:13:54,080 একেবারে সেই রকম লাভের ব্যবসা। 213 00:13:54,080 --> 00:13:56,660 তো, যেহেতু ওরা আমাকে আগেই পেমেন্ট করে দিয়েছে... 214 00:13:56,660 --> 00:13:58,120 ...গিয়ে পেটে একটু মাল ঢেলে আসি! 215 00:14:03,040 --> 00:14:05,130 "উকিল-সাহেব", আমি একজন ডাক্তারকে এনেছি! 216 00:14:10,680 --> 00:14:12,720 ধন্যবাদ, ডাক্তার... 217 00:14:12,720 --> 00:14:15,390 তাড়াতাড়ি... রক্তপাত থামান... 218 00:14:18,480 --> 00:14:21,310 আপনার বগলের কাছে একটা ধমনী ক্ষতিগ্রস্ত হয়েছে... 219 00:14:21,310 --> 00:14:22,900 কোনো শটগান দিয়ে গুলি করা হয়েছে? 220 00:14:22,900 --> 00:14:24,400 হ্যাঁ... 221 00:14:24,400 --> 00:14:26,730 হেই, ডাক্তার তো খালি হাতে এসেছে। 222 00:14:26,730 --> 00:14:28,530 সার্জারির জিনিসপত্র নিয়ে এসেছ? 223 00:14:28,530 --> 00:14:29,650 না... 224 00:14:29,650 --> 00:14:32,530 শহরে যাওয়া অনেক বিপদজনক, তাই আনতে পারিনি... 225 00:14:33,700 --> 00:14:36,740 আমার কাছে যন্ত্রপাতি থাকলেও, আমি এখানে অপারেশন করতে পারতাম না। 226 00:14:38,290 --> 00:14:40,460 আপনার উনাকে কোনো আসল ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। 227 00:14:40,460 --> 00:14:42,580 ক্ষমতা থাকলে আমরা সেটাই করতাম! 228 00:14:42,580 --> 00:14:44,230 তাড়াতাড়ি ওর চিকিৎসা করুন! 229 00:14:44,230 --> 00:14:45,570 কতক্ষণ আগে উনার গুলি লেগেছে? 230 00:14:45,960 --> 00:14:47,630 ফালতু প্রশ্ন জিজ্ঞাসা করবেন না! 231 00:14:54,680 --> 00:14:55,890 চার ঘণ্টা আছে, হাহ? 232 00:14:57,020 --> 00:15:00,060 আপনারা সকালের সেই সন্ত্রাসীরা! 233 00:15:00,060 --> 00:15:02,060 তো কী হয়েছে?! 234 00:15:03,150 --> 00:15:03,900 পারব না। 235 00:15:05,860 --> 00:15:07,230 কী বললেন?! 236 00:15:07,610 --> 00:15:10,740 যে এমন বিবেকহীনের মতো সন্ত্রাসী হামলা করে, আমি তার চিকিৎসা করব না! 237 00:15:11,150 --> 00:15:12,320 চুপ করুন! 238 00:15:12,320 --> 00:15:15,490 কোনো পরিস্থিতির মধ্যে আপনি আছেন, তা জানেন? 239 00:15:16,280 --> 00:15:17,740 হেই, থামো... 240 00:15:18,620 --> 00:15:20,040 হেই, ডাক্তার... 241 00:15:20,040 --> 00:15:23,250 আমাদেরকে সাহায্য করতে গ্রুপের বাকি সদস্যরা শীঘ্রই এসে পড়বে। 242 00:15:23,250 --> 00:15:26,040 ততক্ষণে, অন্তত রক্তপাত বন্ধ করুন। 243 00:15:30,380 --> 00:15:31,720 এই রকম আচরণের মানে কী? 244 00:15:31,720 --> 00:15:32,510 মরতে চান নাকি? 245 00:15:33,070 --> 00:15:34,620 আমি তোমাকে থামতে বললাম না... 246 00:15:34,620 --> 00:15:36,490 কি-কিন্তু... উকিল সাহেব... 247 00:15:37,260 --> 00:15:41,270 যাইহোক, আমার জীবন এখন এই ডাক্তারের হাতে... 248 00:15:41,980 --> 00:15:45,730 আমি মারা গেলে, উনাকে গুলি কোরো। 249 00:15:48,360 --> 00:15:52,400 আমরা কোনো দাতব্য-প্রতিষ্ঠান খুলে রাখিনি, বুঝেছ? 250 00:15:52,400 --> 00:15:56,370 আমাদের প্রাপ্য, ২৫০০০ মার্ক শোধ করবে না, হেকেল? 251 00:15:56,370 --> 00:15:59,120 আমি... আমার ধার-দেনা মিটিতে দিতে চাই, মি.গ্রোস... 252 00:15:59,200 --> 00:16:00,700 শুনে ভালো লাগলো। 253 00:16:00,700 --> 00:16:02,830 কথাটা শুনেই আমার মন-প্রাণ জুড়িয়ে গেল। 254 00:16:05,420 --> 00:16:07,590 তো প্রথমেই, ওর দুটো হাতই ভেঙে দাও। 255 00:16:09,300 --> 00:16:10,170 আচ্ছা! 256 00:16:10,170 --> 00:16:11,590 ফিরিয়ে দিব! আপনার টাকা ফিরিয়ে দিব! 257 00:16:12,060 --> 00:16:13,160 লক্ষ্মী ছেলে। 258 00:16:13,170 --> 00:16:15,550 তাই প্লিজ আরেকটা মাস অপেক্ষা করুন। 259 00:16:13,200 --> 00:16:18,040 আজ সকালে এরফুর্ত স্টেশনে, জঙ্গি হামলার ঘটনায়, যারা ছোট অটোমেটিক গান ব্যবহার করেছিল... 260 00:16:15,550 --> 00:16:17,050 ওর দুটো পা-ও ভেঙে দাও। 261 00:16:18,540 --> 00:16:21,960 ...একজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের উপর ভিত্তি করে... 262 00:16:21,960 --> 00:16:25,670 ...জঙ্গিদের ম্যাক্স স্টাইনডর্ফ আর কার্ল ব্রান্ডত বলে সনাক্ত করা গেছে। 263 00:16:24,810 --> 00:16:26,310 একটু থামুন! 264 00:16:25,670 --> 00:16:26,840 জি.ডাব্লিউ.ই জানিয়েছে... 265 00:16:27,040 --> 00:16:29,460 ...জঙ্গিদের সন্ধান দাতাকে... 266 00:16:29,460 --> 00:16:32,420 ...৩ লাখ মার্ক পুরস্কার প্রদান করা হবে। 267 00:16:33,360 --> 00:16:35,030 এরাই তাহলে?! 268 00:16:35,740 --> 00:16:37,300 আমি... আমি আপনার টাকা ফিরিয়ে দিতে পারব! 269 00:16:37,300 --> 00:16:39,430 আমি... আমি জানি এরা কোথায় আছে! 270 00:16:39,450 --> 00:16:41,040 আপনার সব ধার-দেনা আমি মিটিয়ে দেব! 271 00:16:41,040 --> 00:16:42,450 তোমার কথা মিথ্যা না হলেই হয়। 272 00:16:42,450 --> 00:16:44,710 মিথ্যা হলে, তোমার ঘাড় মটবে দেব। 273 00:16:44,710 --> 00:16:45,600 সত্যি বলছি! সত্যি! 274 00:16:45,600 --> 00:16:46,980 একেবারে সত্যি! 275 00:16:50,500 --> 00:16:54,470 আহ, কিন্তু তেনমা এখন ওখানে আছে... 276 00:16:54,470 --> 00:16:56,380 ওহ, তাতে আমার কী... 277 00:16:58,850 --> 00:17:01,310 আপনি বললেন যে, আমি বিবেকহীনের মতো... 278 00:17:01,310 --> 00:17:03,390 ...সন্ত্রাসী হামলা করেছি, না? 279 00:17:04,100 --> 00:17:05,890 আপনি নিশ্চয়ই মজা করছেন! 280 00:17:05,890 --> 00:17:08,600 আমি যা করেছি তার একটা কারণ আছে... 281 00:17:10,960 --> 00:17:12,340 আমার... 282 00:17:12,360 --> 00:17:16,030 ...আমার জি.ডাব্লিউ.ই-র ঐ হারামি প্রেসিডেন্টকে মেরে অনেক ভালো লাগছে... 283 00:17:17,240 --> 00:17:20,120 ...এখন মরে গেলেও আমার খারাপ লাগবে না... 284 00:17:20,620 --> 00:17:22,160 উকিল সাহেব... 285 00:17:22,160 --> 00:17:25,330 আমি পূর্ব জার্মানিতে একজন উকিল ছিলাম। 286 00:17:25,330 --> 00:17:27,940 আর এ ছিল একজন রাজনীতিবিদের সেক্রেটারি। 287 00:17:27,940 --> 00:17:30,820 বার্লিন প্রাচীর ভেঙে ফেলার পর, সবাই চাকরি হারিয়ে ফেলে। 288 00:17:31,430 --> 00:17:35,640 ডাক্তার, আপনি জানেন আমাদের কেমন লেগেছিল? 289 00:17:36,590 --> 00:17:38,590 ঐ জি.ডাব্লিউ.ই কোম্পানি... 290 00:17:38,590 --> 00:17:40,910 ...প্রাচীরের পতনের পরপরই... 291 00:17:40,910 --> 00:17:44,720 ...পূর্ব জার্মানিতে জোর করে ঢুকে পড়ে। 292 00:17:44,720 --> 00:17:49,520 ওরা জোরে করে আমাদের জমিতে... ফ্যাক্টরি তৈরি করে... 293 00:17:49,520 --> 00:17:51,900 একটার পর একটা... 294 00:17:51,900 --> 00:17:55,110 ওটা আমাদের দেশ ছিল... 295 00:17:55,110 --> 00:17:57,610 আমি ঐ হারামিকে গর্বের সাথে হত্যা করেছি। 296 00:17:58,570 --> 00:18:00,870 গর্বের সাথে... হত্যা করেছি... 297 00:18:01,870 --> 00:18:04,080 উকিল সাহেব! 298 00:18:04,080 --> 00:18:06,980 ঠান্ডা লাগছে... 299 00:18:06,980 --> 00:18:08,230 হাল ছাড়বেন না! 300 00:18:08,230 --> 00:18:09,920 অন্যরা তাড়াতাড়িই চলে আসবে। 301 00:18:10,670 --> 00:18:11,900 কেউ আসবে না... 302 00:18:13,940 --> 00:18:16,150 কেউ আসবে না... 303 00:18:16,150 --> 00:18:17,820 আমার মনে হচ্ছে... 304 00:18:21,680 --> 00:18:22,470 রক্তপাত বন্ধ করুন! 305 00:18:23,100 --> 00:18:24,350 এখনই! 306 00:18:24,350 --> 00:18:25,470 নাহলে আমি গুলি চালাব! 307 00:18:28,390 --> 00:18:30,230 আপনাকে মেরে ফেলব! 308 00:18:30,230 --> 00:18:31,420 আমি মরতে চাইনা... 309 00:18:33,840 --> 00:18:37,220 আমি মরতে চাইনা... 310 00:18:43,950 --> 00:18:45,240 ভয় লাগছে? 311 00:18:45,240 --> 00:18:46,240 মরতে ভয় লাগছে? 312 00:18:48,710 --> 00:18:50,920 সবাই এভাবেই মারা গেছিল! 313 00:18:50,920 --> 00:18:54,250 যে বারো জনকে আপনি মেরেছেন, তাদেরও এমনই লেগেছিল! 314 00:18:56,630 --> 00:18:58,760 কাউকে মেরে ফেলার মানে বোঝেন?! 315 00:19:01,470 --> 00:19:03,140 জীবাণুনাশক আর কাঁচি আনুন। 316 00:19:04,050 --> 00:19:05,300 সেটা তো অন্তত আছে? 317 00:19:10,390 --> 00:19:12,350 ধমনীর হ্যামারেজ। 318 00:19:12,350 --> 00:19:14,770 নিম্ন রক্তচাপের কারণে উনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাবেন। 319 00:19:14,770 --> 00:19:17,230 আমি আঙুল দিয়ে কিছু ধমনী চেপে রক্তপাত বন্ধ করছি। 320 00:19:19,320 --> 00:19:21,470 ক্ষতস্থান সেলাই করতে হবে! 321 00:19:21,470 --> 00:19:22,300 একটা সুঁই আর কিছু সুতো এনে দিন! 322 00:19:22,300 --> 00:19:23,970 আমাদের কাছে ওসব নেই। 323 00:19:23,970 --> 00:19:25,430 তাহলে একটা স্ট্যাপলার এনে দিন! 324 00:19:25,450 --> 00:19:27,080 স্ট্যাপলার? 325 00:19:27,080 --> 00:19:28,080 তাড়াতাড়ি আনুন! 326 00:19:28,080 --> 00:19:29,000 আচ্ছা! 327 00:19:44,180 --> 00:19:44,970 আচ্ছা। 328 00:19:48,680 --> 00:19:50,600 আপনি কী করতে যাচ্ছেন? 329 00:19:50,600 --> 00:19:52,310 প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 330 00:19:52,310 --> 00:19:54,270 উনাকে কোনো হাসপাতালে নিয়ে যাচ্ছি। 331 00:19:58,440 --> 00:19:59,780 হাসপাতালে...? 332 00:19:59,780 --> 00:20:01,470 আপনি ভাবছেন টা কী? 333 00:20:01,470 --> 00:20:03,140 ওকে নামিয়ে না রাখলে, গুলি চালাব! 334 00:20:04,320 --> 00:20:05,700 চাইলে গুলি করুন! 335 00:20:06,490 --> 00:20:08,530 যদি আমাকে গুলি করেনই... 336 00:20:08,530 --> 00:20:11,450 ...তাহলে আপনার ইনাকে হাসপাতালে বয়ে নিয়ে যেতে হবে। 337 00:20:29,100 --> 00:20:31,870 আমাকে নামান... এখানে... 338 00:20:31,870 --> 00:20:33,000 আপনাকে পালাতে হবে। 339 00:20:34,600 --> 00:20:36,690 আমার কেবল মনে পড়ল... 340 00:20:36,690 --> 00:20:39,270 মনে হচ্ছিল, আপনাকে আগে কোথাও দেখেছি... 341 00:20:39,270 --> 00:20:42,820 আপনি সেই ডাক্তার না, যিনি কয়েকটি সিরিয়াল মার্ডার কেসের সন্দেহভাজন? 342 00:20:43,820 --> 00:20:45,410 তাড়াতাড়ি আমাকে নিচে নামান। 343 00:20:49,080 --> 00:20:50,740 আমার কাজ... 344 00:20:50,740 --> 00:20:52,830 ...কোনো বিবেকহীনের সন্ত্রাসী হামলা ছিলনা। 345 00:20:53,200 --> 00:20:55,040 আমি... 346 00:20:55,040 --> 00:20:57,290 ...জি.ডাব্লিউ.ই-র প্রেসিডেন্ট... 347 00:20:57,290 --> 00:21:00,880 ...ওর পা চাটার দল, আর বডিগার্ডের মেরেছি। 348 00:21:00,880 --> 00:21:03,840 বলছেন যে, অন্যকেউ সেই ঝামেলার মধ্যে পড়েনি? 349 00:21:06,260 --> 00:21:08,850 দোকানে... সেই বাচ্চার কথা বলেছেন? 350 00:21:09,470 --> 00:21:13,350 তো ওকে জেনে-বুঝেই গুলি চালিয়েছেন। 351 00:21:17,150 --> 00:21:20,440 আমার মতো একজনকে কেন বাঁচালেন? 352 00:21:20,440 --> 00:21:24,440 গুলি খাওয়ার ভয়ে তো নয়, তাই না? 353 00:21:24,440 --> 00:21:28,240 আপনার চোখ দেখে মনে হয়না, আপনি মৃত্যুকে ভয় করেন... 354 00:21:29,200 --> 00:21:33,120 কেন... আমার মতো একটা সন্ত্রাসীকে বাঁচালেন...? 355 00:21:34,580 --> 00:21:38,620 কারণ আমি বিশ্বাস করি আপনি মানুষ... 356 00:21:41,590 --> 00:21:42,750 তাড়াতাড়ি পালান! 357 00:21:42,750 --> 00:21:44,210 পুলিশ আসছে! 358 00:21:45,200 --> 00:21:46,410 আপনাকে বাঁচতে হবে। 359 00:21:51,330 --> 00:21:52,620 আপনি... 360 00:21:54,180 --> 00:21:56,310 আপনি একজন অসাধারণ ডাক্তার... 361 00:22:00,520 --> 00:22:02,860 তো পয়সা কড়ির কী হলো? 362 00:22:04,070 --> 00:22:05,230 হেই, ডাক্তার! 363 00:22:05,230 --> 00:22:07,820 বলবেন না যে, ওকে শুধু চিকিৎসা করে ফিরে চলে এসেছেন! 364 00:22:05,800 --> 00:22:11,760 এরফুর্ত স্টেশনে হামলাকারী জঙ্গিদের গ্রেফতার করা হয়েছে। 365 00:22:11,160 --> 00:22:13,330 কিছু বলছেন না কেন?! 366 00:22:11,760 --> 00:22:13,970 তারা যেখানে লুকিয়ে ছিল, পুলিশ তা ঘেরাও করে... 367 00:22:13,970 --> 00:22:15,980 ...কিন্তু অপ্রত্যাশিতভাবে, তারা বাধা দেওয়ার চেষ্টা না করে... 368 00:22:15,980 --> 00:22:17,810 ...চুপচাপ পুলিশের হাতে ধরা দেয়। 369 00:22:22,170 --> 00:22:24,920 আমরা কোনো দাতব্য-প্রতিষ্ঠান চালাচ্ছি না, বুঝেছেন?! 370 00:22:24,920 --> 00:22:26,170 হেই! 371 00:22:27,500 --> 00:22:34,500 অনুবাদক: ফেরদৌস শুভ 372 00:23:39,070 --> 00:23:53,530 Next Episode 511 Kinderheim