1
00:00:02,880 --> 00:00:06,720
ডা. তেনমা, এতে আপনার দোষ কোনো নেই।
2
00:00:06,720 --> 00:00:11,260
আপনি শুধু ডাক্তার হিসেবে আপনার
দায়িত্ব পালন করেছেন।
3
00:00:11,260 --> 00:00:12,970
এটা আপনার ভুল নয়।
4
00:00:14,270 --> 00:00:16,790
প্লিজ, স্যান্ডউইচগুলো খেয়ে নিন।
5
00:00:16,790 --> 00:00:18,960
আর, বিশ্রাম নিন।
6
00:00:21,230 --> 00:00:23,780
প্লিজ, বেঁচে থাকুন।
7
00:00:23,780 --> 00:00:26,990
আর...যত বেশি করে পারেন, মানুষের জীবন বাঁচান।
8
00:00:28,110 --> 00:00:30,120
নিনা ফর্তনার।
9
00:00:45,960 --> 00:00:47,420
নিনা...
10
00:00:47,420 --> 00:00:50,050
এখন তুমি কী করতে চাচ্ছ?
11
00:00:51,470 --> 00:00:55,060
তাকে কি আবার মারতে যাচ্ছ?
12
00:00:56,720 --> 00:01:00,420
আমিই তাকে বাঁচিয়েছিলাম।
13
00:01:00,420 --> 00:01:04,090
আমিই সেই মন্সটারকে...
14
00:01:06,900 --> 00:01:08,780
...মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলাম।
15
00:02:44,080 --> 00:02:48,830
এই আর্টারিও-ভেনাস মালফর্মেশনে
অনেকগুলো রক্তনালি আছে।
16
00:02:48,830 --> 00:02:50,790
সবগুলো ধমনী কেটে ফেলুন।
17
00:02:51,460 --> 00:02:53,300
তারপর শিরাগুলো কাটুন।
18
00:02:55,380 --> 00:02:57,510
নাইডাস সরনো শেষ হয়েছে।
19
00:03:08,190 --> 00:03:09,460
ভালোভাবেই হয়ে গেল!
20
00:03:09,460 --> 00:03:11,420
হ্যাঁ, আসলেই দারুণ!
21
00:03:11,440 --> 00:03:13,750
ক্লিপিংও খুব দ্রুত হয়েছে!
22
00:03:13,750 --> 00:03:15,760
চমৎকারভাবে অপারেশনটা হলো।
23
00:03:16,240 --> 00:03:19,660
যদিও ছুটি থেকে ফেরার পর এটা আপনার
প্রথম অপারেশন ছিল...
24
00:03:19,660 --> 00:03:21,780
...আপনার দক্ষতা দিনদিন বাড়ছেই!
25
00:03:23,780 --> 00:03:24,910
সব শেষ...
26
00:03:28,000 --> 00:03:30,250
না কিছুনা।
27
00:03:32,230 --> 00:03:37,480
Pursued
28
00:04:12,750 --> 00:04:15,090
দারুণ, কেনজো!
29
00:04:16,090 --> 00:04:19,590
খবরটা আমার ব্যাপারে ছিলনা...
30
00:04:19,590 --> 00:04:20,970
সেটা সত্যি, কিন্তু...
31
00:04:21,430 --> 00:04:27,260
আমার বাবার টিমের হয়ে তুমিই কাল রাতে
অসাধারণ সার্জারিটা করেছিলে।
32
00:04:27,260 --> 00:04:29,520
আমি নিশ্চিত, বাবা তোমার উপর খুশি হয়েছেন।
33
00:04:29,520 --> 00:04:32,690
হাসপাতালের খ্যাতি বৃদ্ধি পাওয়ার পেছনে
তোমার হাত রয়েছে।
34
00:04:33,350 --> 00:04:35,770
আমারই তাকে ধন্যবাদ জানানো উচিত...
35
00:04:35,770 --> 00:04:40,740
...কারণ তার কারণেই আমি এভাবে জার্মানিতে
কাজ করতে পারছি।
36
00:04:40,740 --> 00:04:42,610
গুড লাক, কেনজো।
37
00:04:42,610 --> 00:04:44,950
বাবার সাথে থাকলে তোমার ভবিষ্যৎ নিশ্চিত।
38
00:04:45,700 --> 00:04:49,160
আর কিছু সময়ের মধ্যেই বাবা
বোর্ডের চেয়ারম্যান হয়ে যাবে।
39
00:04:49,160 --> 00:04:52,000
তারপর তুমি শীঘ্রই সার্জিক্যাল ডিপার্টমেন্টের চিফ হবে।
40
00:04:52,000 --> 00:04:53,960
আর তারপর, ডিরেক্টর।
41
00:04:55,670 --> 00:04:58,380
তারমানে আমি হব ডিরেক্টরের স্ত্রী।
42
00:04:58,380 --> 00:04:59,960
তুমি আমাকে সুখী করো...
43
00:04:59,960 --> 00:05:02,170
...কারণ পরিশ্রম করা আমাকে মানায় না।
44
00:05:02,930 --> 00:05:04,680
এখন কি ডেটে যাবে?
45
00:05:05,140 --> 00:05:06,470
নাকি...?
46
00:05:40,550 --> 00:05:42,380
প্লিজ, স্যার!
47
00:05:42,380 --> 00:05:43,800
ম্যাডাম রেস্ট নিচ্ছেন।
48
00:05:44,340 --> 00:05:46,030
আমি তার বেশি সময় নষ্ট করব না।
49
00:05:46,030 --> 00:05:47,450
যত দ্রুত সম্ভব আমি চলে যাব।
50
00:05:47,470 --> 00:05:52,020
কিন্তু প্লিজ , আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে
ম্যাডামের সাথে দেখা করতে আসুন!
51
00:05:52,020 --> 00:05:53,680
চুপ করো...
52
00:05:55,690 --> 00:05:57,600
ক্ষমা করবেন, ম্যাডাম।
53
00:05:57,600 --> 00:05:59,360
একজন পুলিশ অফিসার আপনার সাথে
দেখা করতে এসেছেন...
54
00:05:59,360 --> 00:06:00,400
পুলিশ অফিসার...?
55
00:06:02,900 --> 00:06:05,900
অনেক দিন পর দেখা হল, মিস. ইভা হাইনেমান।
56
00:06:06,530 --> 00:06:08,660
আপনি কে?
57
00:06:08,660 --> 00:06:13,000
নয় বছর আগে, আমি আপনারা বাবার
মৃত্যুর তদন্ত করছিলাম।
58
00:06:13,000 --> 00:06:15,410
আমি বিকেএ থেকে ইন্সপেক্টর লুঙ্গে।
59
00:06:16,250 --> 00:06:17,370
লুঙ্গে?
60
00:06:19,330 --> 00:06:21,020
তুমি যেতে পার, হর্স্ট।
61
00:06:21,020 --> 00:06:22,530
জ্বী, ম্যাডাম।
62
00:06:26,720 --> 00:06:29,390
এখন মনে পড়েছে।
63
00:06:32,720 --> 00:06:36,940
আপনি তো সেই ফালতু ডিটেকটিভ, যে সেই
কেসটা সলভই করতে পারেনি।
64
00:06:36,940 --> 00:06:39,400
এখন আমার কাছে আবার কী চান?
65
00:06:39,770 --> 00:06:42,020
আপনার বাবার মৃত্যুর পরও এই বিশাল বাড়িটাতে
এখনও সামলে রেখেছেন...
66
00:06:42,020 --> 00:06:45,900
...দেখে আমি অবাক হয়েছি।
67
00:06:46,320 --> 00:06:51,160
না...মনে হচ্ছে সবকিছু আগের থেকে
আরো জাঁকজমকপূর্ণ হয়েছে।
68
00:06:51,950 --> 00:06:54,750
আপনি কি এটা দেখতে এসেছেন যে...
69
00:06:54,750 --> 00:06:57,920
...বাবার সম্পত্তি আর ডিভোর্সের পর পাওয়া টাকা
দিয়ে আমি কতটা ধনী হয়েছি?
70
00:06:59,750 --> 00:07:01,290
আপনি দেখতেই পাচ্ছেন...
71
00:07:01,290 --> 00:07:03,590
...যে আমার কিছুরই অভাব নেই।
72
00:07:03,590 --> 00:07:07,130
যদি কোনো কিছু আপনার পছন্দ হয়,
নিজের সাথে করে নিয়ে যেতে পারেন।
73
00:07:09,050 --> 00:07:12,510
আমার কাছে শুধু মদ থাকলেই হলো।
74
00:07:14,930 --> 00:07:19,310
আমি আপনাকে একটা জিনিস দেখাতে এসেছি।
75
00:07:19,310 --> 00:07:21,060
এই টাইটা।
76
00:07:21,730 --> 00:07:22,940
টাই?
77
00:07:22,940 --> 00:07:24,940
এটা আগে কখনো দেখেছেন?
78
00:07:26,740 --> 00:07:29,530
আপনার হয়তো মনে নেই...
79
00:07:29,530 --> 00:07:32,070
...কারণ এটা নয় বছর পুরোনো টাই।
80
00:07:32,070 --> 00:07:33,990
এর নকশাটা খুবই সাধারণ...
81
00:07:33,990 --> 00:07:36,750
...কিন্তু ভালোকরে দেখলে বুঝবেন,
এর বুননটা অনেক জটিল।
82
00:07:36,750 --> 00:07:38,540
এটা একটা হাই কোয়ালিটির টাই।
83
00:07:39,830 --> 00:07:41,540
তো কী হয়েছে?
84
00:07:41,880 --> 00:07:44,210
এই টাইটার কারণে আমার সময় নষ্ট হয়েছে...
85
00:07:44,210 --> 00:07:46,670
...যেহেতু এটা এতোটা পুরোনো।
86
00:07:46,670 --> 00:07:49,090
ভাগ্যক্রমে, এই টাইটা দোকানের নির্দিষ্ট কিছু কাস্টমারের...
87
00:07:49,090 --> 00:07:53,850
...জন্য স্পেশাল ভাবে বানানো এক লিমিটেড এডিশনের।
88
00:07:53,850 --> 00:07:56,010
আর তাদের কাস্টোমারের লিস্টে...
89
00:07:56,010 --> 00:07:58,020
...আমি আপনার নাম পেয়েছি।
90
00:07:59,020 --> 00:08:01,140
তো?
91
00:08:01,310 --> 00:08:02,860
হয়তো আপনি...
92
00:08:02,860 --> 00:08:06,980
...কারো জন্য গিফট হিসেবে এটা কিনেছিলেন।
93
00:08:06,980 --> 00:08:10,530
এটা একটা মার্ডার কেস সলভ করার গুরুত্বপূর্ণ একটা সূত্র।
94
00:08:11,780 --> 00:08:13,280
মার্ডার...?
95
00:08:18,330 --> 00:08:19,910
কে জানে?
96
00:08:19,910 --> 00:08:25,090
এতো জনের জন্য আমি গিফট কিনেছি যে,
তাদের একজনের কথাও মনে নেই।
97
00:08:25,090 --> 00:08:27,460
সব ছেলেরা শুধু আমার টাকার জন্য...
98
00:08:27,460 --> 00:08:30,380
...আমার পেছনে ছোটে।
99
00:08:30,670 --> 00:08:32,380
প্লিজ মনে করার চেষ্টা করুন।
100
00:08:33,300 --> 00:08:35,600
আপনাকে তো বললাম, আমি জানিনা!
101
00:08:35,600 --> 00:08:38,220
প্রত্যেকে শুধু টাকার জন্য আমাকে ভালোবেসেছে।
102
00:08:38,220 --> 00:08:41,640
একজনেও আমাকে সত্যি সত্যিই ভালোবাসেনি।
103
00:08:41,890 --> 00:08:45,770
তাই আমি ডিভোর্সকে কাজে লাগিয়ে সবগুলার
কাছে থেকে টাকা হাতিয়েছি।
104
00:08:45,770 --> 00:08:47,320
পুরো তিন-তিন বার!
105
00:08:47,820 --> 00:08:49,230
উচিত হয়েছে!
106
00:08:50,400 --> 00:08:51,990
আপনিও কি কিছু চান?
107
00:08:51,990 --> 00:08:53,260
কিছু চান?
108
00:08:53,260 --> 00:08:54,800
বলুন আমাকে।
109
00:08:55,070 --> 00:08:57,410
কিন্তু তাতে আপনি অনেক কিছু হারাবেন!
110
00:08:59,620 --> 00:09:01,370
আমি আবার ফিরে আসব।
111
00:09:01,370 --> 00:09:03,830
কিছু মনে পড়লে আমাকে কল করবেন।
112
00:09:04,250 --> 00:09:08,050
পরেরবার আসার সময়, এক বোতল
হুইস্কি নিয়ে আসবেন।
113
00:09:18,810 --> 00:09:19,930
আমি আসছি।
114
00:09:59,720 --> 00:10:00,510
ইভা...
115
00:10:04,810 --> 00:10:07,730
ইভা, তুমি কি তোমার বাবাকে এই বিষয়ে
কিছু বলতে পারোনা?
116
00:10:07,730 --> 00:10:09,690
আমি ভুল কিছু করিনি!
117
00:10:09,690 --> 00:10:14,110
আমি শুধু যে রোগী আগে এসেছে, তারই
অপারেশন আগে করেছি!
118
00:10:25,960 --> 00:10:28,790
এটা তো...আমি তোমাকে যে বিয়ের আংটি
দিয়েছিলাম...
119
00:10:29,710 --> 00:10:31,380
তুমি সত্যিই একটা বোকা।
120
00:10:40,010 --> 00:10:40,890
ইভা!
121
00:10:41,260 --> 00:10:44,220
ওহ, এই স্যুটটায় আপনাকে দারুণ লাগছে, ডা. নরদেন!
122
00:10:44,220 --> 00:10:47,900
তোমাকেও আজ দারুণ লাগছে, ইভা।
123
00:11:03,540 --> 00:11:05,910
হর্স্ট! গাড়ি বের করো!
124
00:11:11,920 --> 00:11:14,880
আজ আপনাকে দেখে অনেকটাই সুস্থ লাগছে...
125
00:11:14,880 --> 00:11:16,260
...মি. হেস।
126
00:11:16,260 --> 00:11:18,880
মনে হচ্ছে, এই সপ্তাহের মধ্যেই হাসপাতাল
থেকে ছাড়া পেয়ে যাবেন।
127
00:11:19,640 --> 00:11:22,260
আপনাকে অনেক ধন্যবাদ, ডা. তেনমা।
128
00:11:22,260 --> 00:11:27,180
পরের মাসেই আমার মেয়ের বিয়ে।
আমি কি তার আগে সুস্থ হতে পারব?
129
00:11:27,180 --> 00:11:29,020
হ্যাঁ, অবশ্যই।
130
00:11:29,020 --> 00:11:32,400
কিন্তু, প্লিজ বিয়ের অনুষ্ঠানে যতটা পারেন শান্ত থাকবেন।
131
00:11:33,320 --> 00:11:34,270
ধন্যবাদ।
132
00:11:34,270 --> 00:11:36,530
আমি তো প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম...
133
00:11:36,530 --> 00:11:38,650
আপনার কারণেই...
134
00:11:39,450 --> 00:11:41,870
না, আপনি আপনার নিজের চেষ্টাতেই সুস্থ হয়েছেন।
135
00:11:41,870 --> 00:11:44,200
আপনাকে ডাক্তার হিসেবে পেয়ে...
136
00:11:44,200 --> 00:11:48,160
...মনে হচ্ছে যে, আমি শুধু আমার মেয়ের বিয়েই না,
নাতি-নাতনীদেরও বিয়ে দেখে যেতে পারব।
137
00:11:49,040 --> 00:11:51,440
আপনি সত্যিই অসাধারণ ডাক্তার।
138
00:11:51,440 --> 00:11:56,920
প্লিজ এই হাসপাতালে কাজ করা চালিয়ে যান।
139
00:11:56,920 --> 00:11:58,840
শুনছেন, ডা.তেনমা।
140
00:11:58,840 --> 00:12:00,590
আপনার সাথে একজন দেখা করতে এসেছেন।
141
00:12:00,590 --> 00:12:02,890
আমি তো অন্য রোগীদের দেখতে যাচ্ছিলাম।
142
00:12:02,890 --> 00:12:04,510
আমি ব্যস্ত আছি, তাই তাকে পরে আসতে বলতে পারবেন?
143
00:12:04,810 --> 00:12:06,390
কিন্তু...
144
00:12:15,150 --> 00:12:16,190
ইভা...?
145
00:12:26,030 --> 00:12:28,570
অনেক দিন পর দেখা হলো, কেনজো।
146
00:12:29,570 --> 00:12:30,570
হুম...
147
00:12:33,660 --> 00:12:36,540
আমাদের মধ্যে অনেক কিছু ঘটে গেছে, না?
148
00:12:39,870 --> 00:12:42,380
বাবা তুমি ঘুমিয়ে গেছ নাকি?
149
00:12:45,510 --> 00:12:46,760
আমি ভেতরে আসছি।
150
00:12:58,770 --> 00:13:00,770
বাবা!
151
00:13:06,730 --> 00:13:07,300
ইভা...
152
00:13:07,300 --> 00:13:07,530
ইভা!
153
00:13:08,440 --> 00:13:10,450
আমি জানি এটা কঠিন, কিন্তু নিজেকে শক্ত করো...
154
00:13:10,450 --> 00:13:11,490
আমাকে ছোঁবে না!
155
00:13:12,120 --> 00:13:14,050
আমার বাবাকে ফিরিয়ে দাও!
156
00:13:14,050 --> 00:13:15,970
বাবা!
157
00:13:20,500 --> 00:13:21,540
কেনজো!
158
00:13:22,500 --> 00:13:24,670
প্লিজ, আমি দুঃখিত!
159
00:13:27,000 --> 00:13:28,170
কেনজো...
160
00:13:30,380 --> 00:13:32,140
কেনজো!
161
00:13:39,310 --> 00:13:41,940
আগের চেয়ে ওজন কমে গেছে নাকি?
162
00:13:41,940 --> 00:13:43,480
না...
163
00:13:43,480 --> 00:13:46,480
শুনলাম যে তুমি ছুটি নিয়েছিলে।
164
00:13:46,480 --> 00:13:50,110
হুম, কিছু সময় পরপর এরকম ছুটি নেওয়াই উচিত।
165
00:13:50,110 --> 00:13:52,070
তুমি সবসময় কাজ নিয়ে পড়ে থাকো।
166
00:13:53,660 --> 00:13:56,200
তোমারও ওজন কিছুটা কমে গেছে মনে হচ্ছে?
167
00:13:58,160 --> 00:14:00,710
অনেক কিছু ঘটেছে...
168
00:14:00,710 --> 00:14:02,370
তুমি তো সেসব শুনছ, তাই না?
169
00:14:03,830 --> 00:14:04,630
হ্যাঁ...
170
00:14:13,180 --> 00:14:14,800
এখন বসন্ত...
171
00:14:14,800 --> 00:14:16,350
তোমার মনে আছে?
172
00:14:16,350 --> 00:14:18,310
দশ বছর আগে, বসন্তে..
173
00:14:18,310 --> 00:14:20,640
...আমরা একসাথে ড্রাইভিং করতে যেতাম।
174
00:14:21,310 --> 00:14:22,730
কত কম বয়স ছিল তখন।
175
00:14:23,640 --> 00:14:26,900
তুমি সেই নদীতে সাঁতার কাটতে চাইছিলে।
176
00:14:27,690 --> 00:14:29,650
আমি ভয় পেয়ে তোমাকে থামাতে চেষ্টা করি...
177
00:14:30,780 --> 00:14:32,260
তুমি অনেক...
178
00:14:32,260 --> 00:14:33,590
দুঃখিত, কিন্তু...
179
00:14:38,140 --> 00:14:40,640
আমার এসব নিয়ে কথা বলার সময় নেই, ইভা।
180
00:14:41,540 --> 00:14:42,910
কেনজো...
181
00:14:45,000 --> 00:14:46,250
আমি সবকিছু আবার শুরু করতে চাই!
182
00:14:49,460 --> 00:14:52,760
তিনবার বিয়ে করার পর আমি বুঝতে পেরেছি...
183
00:14:52,760 --> 00:14:55,720
...যে তুমিই একমাত্র আমাকে...
184
00:14:56,050 --> 00:14:58,430
...সত্যিই ভালোবেসেছিলে।
185
00:15:01,310 --> 00:15:02,520
দুঃখিত।
186
00:15:03,560 --> 00:15:04,480
কেনজো!
187
00:15:10,270 --> 00:15:11,980
প্লিজ, কেনজো!
188
00:15:14,240 --> 00:15:16,660
আমি তোমার মতামতের সম্মান করি, কিন্তু...
189
00:15:16,660 --> 00:15:18,740
...আমার পক্ষে আর তা সম্ভব না।
190
00:15:18,740 --> 00:15:19,370
ভালো থেকো।
191
00:15:19,580 --> 00:15:20,950
কেনজো, থামো!
192
00:15:20,950 --> 00:15:22,540
আমি কিছুই বলিনি!
193
00:15:22,540 --> 00:15:24,870
পুলিশ তোমার টাইয়ের ব্যাপারে জিজ্ঞাসা
করতে এসেছিল, কিন্তু...
194
00:15:27,630 --> 00:15:31,590
তুমি ঐ টাই দিয়ে খারাপ কিছু করেছ, তাই না?
195
00:15:31,590 --> 00:15:36,220
ঐ টাইটা আমি তোমাকেই গিফট করেছিলাম।
196
00:15:36,220 --> 00:15:39,470
তুমি আমার কথা মতো চললে, আমি চুপ থাকবো!
197
00:15:41,850 --> 00:15:45,440
আমার একটা বিশেষ কাজ করতে হবে।
198
00:16:06,250 --> 00:16:08,170
তাহলে আমি পুলিশকে সব বলে দেবো!
199
00:16:08,580 --> 00:16:11,170
আমি পুলিশকে টাইটার ব্যাপারে বলে দেব!
200
00:16:11,590 --> 00:16:13,210
আমি তাদের সব বলে দেবো!
201
00:16:13,210 --> 00:16:15,170
আমি তাদের বলে দেবো যে, তুমি আমার বাবা
আর বাকিদেরকে...
202
00:16:15,720 --> 00:16:18,180
...খুন করেছিলে!
203
00:16:25,810 --> 00:16:27,020
আচ্ছা।
204
00:16:27,890 --> 00:16:30,770
ডা. তেনমাকে গ্রেফতার করুন।
205
00:16:31,560 --> 00:16:36,190
কিন্তু ফর্তনার আর মাউলারের খুনের কেসে,
ডা. তেনমাকে গ্রেফতার করার জন্য যথেষ্ট প্রমাণ নেই।
206
00:16:36,860 --> 00:16:40,910
আমি হাইডেলবার্গ প্রাসাদের খুনের কথা বলছি।
207
00:16:41,240 --> 00:16:42,530
আচ্ছা!
208
00:16:44,740 --> 00:16:47,620
আপনার সাহায্যের জন্য ধন্যবাদ।
209
00:16:47,620 --> 00:16:51,500
আমরা এখন হয়তো অনেকগুলো মার্ডার কেস
সলভ করতে পারবো।
210
00:16:55,840 --> 00:16:57,050
পদত্যাগ...?
211
00:16:57,840 --> 00:17:00,260
এর মানে কী, ডা. তেনমা?
212
00:17:00,800 --> 00:17:03,850
আমার স্বার্থপরতার জন্য ক্ষমা করবেন, ডিরেক্টর।
213
00:17:04,810 --> 00:17:08,430
তোমার ব্যাপারে কিছুদিন ধরে কিছু অদ্ভুত গুজব
শোনা যাচ্ছে, কিন্তু...
214
00:17:08,430 --> 00:17:11,580
...আমি তার কোনোটাই বিশ্বাস করিনা।
215
00:17:11,630 --> 00:17:13,560
এই ব্যাপারে আবার ভাবো আর...
216
00:17:14,270 --> 00:17:15,940
আরে!
217
00:17:17,360 --> 00:17:18,690
ডা. তেনমা!
218
00:17:23,740 --> 00:17:25,160
হ্যাঁ, আমি বলছি!
219
00:17:27,410 --> 00:17:28,410
পুলিশ?
220
00:17:30,750 --> 00:17:31,420
কী?!
221
00:17:32,170 --> 00:17:34,670
মার্ডার কেসে ডা. তেনমাকে সন্দেহ করা হচ্ছে?!
222
00:17:53,440 --> 00:17:55,230
প্রত্যেক ওয়ার্ডের দরজা বন্ধ করে দাও!
223
00:17:55,730 --> 00:17:57,070
পেছনের দরজাও বন্ধ করে দাও!
224
00:17:57,070 --> 00:17:57,730
জ্বী, স্যার!
225
00:18:00,450 --> 00:18:01,860
ডা. তেনমা কোথায়?
226
00:18:01,860 --> 00:18:03,320
আমি...আমি জানিনা!
227
00:18:12,420 --> 00:18:13,580
ওখানে দাঁড়িয়ে থাকলেন কেন?
228
00:18:13,580 --> 00:18:15,170
তাকে তাড়াতাড়ি খুঁজে বের করুন!
229
00:18:15,170 --> 00:18:17,300
কিন্তু, ইন্সপেক্টর...
230
00:18:24,090 --> 00:18:25,030
কী হচ্ছে?
231
00:18:25,030 --> 00:18:26,660
রাস্তা থেকে সরে যান!
232
00:18:26,680 --> 00:18:28,310
পুলিশের কাজে বাধা দেবেন না!
233
00:18:28,930 --> 00:18:31,980
ডা. তেনমা কাউকে মারতে পারেন না!
234
00:18:31,980 --> 00:18:32,390
হ্যাঁ!
235
00:18:32,730 --> 00:18:35,400
তিনি আমাদের সবার জীবন বাঁচিয়েছেন!
236
00:18:35,400 --> 00:18:37,230
ডা. তেনমা নিরপরাধ!
237
00:18:37,230 --> 00:18:38,730
আপনারা ফিরে যান!
238
00:18:38,730 --> 00:18:40,300
হ্যাঁ, ফিরে যান!
239
00:18:40,300 --> 00:18:41,260
চলে যান!
240
00:18:54,420 --> 00:18:56,540
মনে হচ্ছে ওখানে অনেক গন্ডগোল হচ্ছে।
241
00:18:57,340 --> 00:19:00,550
অনেক পুলিশের গাড়িও আছে ওখানে, ডা. তেনমা।
242
00:19:00,800 --> 00:19:02,300
তাই নাকি?
243
00:19:02,300 --> 00:19:04,090
কী যে আবার হলো?
244
00:19:04,090 --> 00:19:06,300
যাইহোক, আমাকে স্টেশনের সামনে নামিয়ে দিন।
245
00:19:06,510 --> 00:19:07,680
আচ্ছা।
246
00:19:07,680 --> 00:19:10,560
সবসময়ই মতোই আপনি ব্যস্ত, ডা. তেনমা।
247
00:19:25,180 --> 00:19:26,640
আমি...
248
00:19:26,660 --> 00:19:28,990
আমার অন্য একটা অপারেশন করতে হবে।
249
00:19:28,990 --> 00:19:30,910
থামুন, ডা. তেনমা!
250
00:19:30,910 --> 00:19:32,410
ডা. তেনমা!
251
00:19:36,250 --> 00:19:37,600
তুমি ঠিক হয়ে যাবে।
252
00:19:37,600 --> 00:19:38,230
অপেক্ষা করো!
253
00:19:39,090 --> 00:19:41,500
আমি তোমাকে বাঁচাবো!
254
00:19:43,050 --> 00:19:44,720
আমি ভুল নই!
255
00:19:45,340 --> 00:19:47,470
আমার মনোভাবে নাকি সমস্যা আছে?!
256
00:19:47,470 --> 00:19:48,760
আপনি তাহলে কী?!
257
00:19:48,760 --> 00:19:51,100
আপনি কোনো ডাক্তারই না! আপনার শুধু টাকা চাই!
258
00:19:51,560 --> 00:19:54,350
এদের মতো মানুষের... এদের মতো মানুষের...
259
00:19:54,980 --> 00:19:56,690
...মরাই উচিত!
260
00:19:56,690 --> 00:19:57,730
সর্বনাশ হয়ে গেছে!
261
00:19:57,730 --> 00:20:00,360
যমজ বাচ্চাদুটোকে কোথাও পাওয়া যাচ্ছেনা!
262
00:20:03,900 --> 00:20:07,070
এর মানে কী?
263
00:20:07,070 --> 00:20:10,490
এখানে কী হচ্ছে?!
264
00:20:10,910 --> 00:20:13,830
অনেক দিন পার হয়ে গেছে, ডাক্তার।
265
00:20:13,830 --> 00:20:15,080
চিনতে পেরেছেন আমাকে?
266
00:20:16,660 --> 00:20:21,000
আপনি সম্ভবত সেই যমজ বাচ্চাদুটোর কথা ভুলে গেছেন...
267
00:20:23,340 --> 00:20:24,550
ইয়োহান?!
268
00:20:26,550 --> 00:20:28,280
আমাকে বাঁচান, ডাক্তার!
269
00:20:28,280 --> 00:20:30,160
আমি মরতে চাইনা!
270
00:20:30,760 --> 00:20:32,430
ডাক্তার!
271
00:20:46,530 --> 00:20:49,950
আমি তখনই মারা যেতাম।
272
00:20:51,120 --> 00:20:55,200
কিন্তু আপনি আমাকে বাঁচিয়েছেন, ডাক্তার।
273
00:21:40,650 --> 00:21:45,320
পাঁচ মাস পর
274
00:21:51,350 --> 00:21:53,400
আজকেও প্রচন্ড গরম পড়েছে।
275
00:21:54,480 --> 00:21:58,150
এই গরমে এমন কাপড় পরে আছেন,
গরম লাগছে না?
276
00:21:59,320 --> 00:22:02,660
ওটা কী? পেপারটা তিন দিন আগের না?
277
00:22:03,410 --> 00:22:06,790
পেপারে দেখলাম যে, আরেকটা মধ্যবয়স্ক
দম্পতির খুন হয়েছে, ভারদেনে।
278
00:22:06,790 --> 00:22:09,370
লিখেছে যে একজন ডাক্তারের কাজ এটা,
তাই না?
279
00:22:10,620 --> 00:22:13,710
আপনি তো বলেছিলেন যে আপনি
ভারদেন যাচ্ছেন, তাই না?
280
00:22:13,710 --> 00:22:15,250
পরিচিত কেউ ওখানে থাকে নাকি?
281
00:22:16,050 --> 00:22:16,880
হুম...
282
00:22:17,920 --> 00:22:20,470
জানিনা তার সাথে সেখানে দেখা হবে কি-না...
283
00:22:20,470 --> 00:22:22,260
...কিন্তু তবুও আমাকে যেতে হবে।
284
00:22:26,500 --> 00:22:30,260
অনুবাদক:
ফেরদৌস শুভ
285
00:23:49,030 --> 00:23:59,570
Next Episode:
An Old Soldier and a Little Girl